STORYMIRROR

Snehasish Sutradhar

Abstract Inspirational Others

3  

Snehasish Sutradhar

Abstract Inspirational Others

মায়ের জন্মদিনে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার ... 🥀😇

মায়ের জন্মদিনে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার ... 🥀😇

1 min
8


            

           তখন আমি বেশ ছোটো 

         হয়ত বছর ছয় পেরিয়ে সাতে ;

        একজন বোকা মানুষ কে দেখতাম

        রোজ সকাল , দুপুর , সন্ধ্যা , রাতে ।

   

           দিনের অন্তে রাত নামলে 

         সবাই যখন যেত ঘুমের দেশে ;

        নিছক বোকা মানুষটা বিছানা পেত ,

              শত কাজের শেষে ।


       কখনো ভাবেনি নিজের জন্য এতটুকু ,

           করেছে যত ত্যাগ সবটাই 

            আমাদের সুখ স্বাচ্ছন্দ্য ;

           বোকা বলেই তবু হেসে গেছে 

            দুঃখের পাহাড় লুকিয়ে রাখে ,

             নিজের বক্ষ - পিঞ্জরে ।


           মায়ের আদর প্রাণ জুড়ানো

              মায়ের কোলেই সুখ ;

           মন ভরে যায় দেখলে আমার 

               মায়ের হাসি মুখ ।


            মায়ের কষ্টে মন ভেঙে যায় ,

                সইতে পারিনা যে ;

           মায়ের কষ্ট হলে আমারও কষ্ট 

          হয় , বলতে পারিনা কাউকে যে ... 😔

 

           ' মা ' ডাকটাই অনেক আবেগ ,

                প্রবল নাড়ির টান ;            

           মায়ের ভালোবাসায় দূর হয়ে যায়

              হাজারও রাগ - অভিমান ।


               অকারণে মাকে খুঁজি 

                হঠাৎ বাড়ি ফিরে ;

               আছে আমার যত স্বপ্ন ,

               তা সবই মাকে ঘিরে ।


               মায়ের আজ ছত্রিশ 

              দেখতে দেখতে এলো ;

              আমারও কয়েক বছর 

              নিমেশে পেরিয়ে গেলো ।


          আমার এই লেখালেখির সখ থেকে ,

            সবাই নিচ্ছে হয়ত মুখ ফিরিয়ে ;

           কিন্তু মা আমার বলে , " সবাই নেক

                 না মুখ ফিরিয়ে ... 😟 "

              " আমি তো আছি সবসময় 

                তোর পাশে দাঁড়িয়ে ... "

     

              জনাই শুভ জন্মদিন এই

                 মঙ্গলসূচক সুদিনে ;

             তুমি এই ভাবেই পাশে থেকো 

           আমার জীবনের প্রতিটা পদক্ষেপে ।

                  

  


                   


Rate this content
Log in

Similar bengali poem from Abstract