STORYMIRROR

DIPANKAR PAYRA

Children

3  

DIPANKAR PAYRA

Children

"করোনায় করোনা"

"করোনায় করোনা"

1 min
162


যেই বলি মাঠে যাবো,

          সাথে যাবে রাম

মা বলে, যাবে নাকো 

      করো বিছানায় আরাম.

সারাদিন এক স্থানে

          ভরে না-তো মন, 

বাপি বলে বাড়ির মধ্যে 

          থাকো সারাক্ষন.

স্কুল বন্ধ, টিউশন বন্ধ 

     একা,একা বসে কি করি,

খেলার সময় হলো, বলে যায় 

     বারান্দায় ঝোলানো ঘড়ি.

 ঢং ঢং করে যখন 

        ঘড়িতে বাজে পাঁচটা,

ভেবে পুরানো দিনের কথা

          কেঁদে ওঠে প্রানটা.

তখন খেলেছি কত 

        মিশে গেছি আকাশে,

 আজকে দুনিয়ায় ভরা 

      মারন করোনা ভাইরাসে.

ছিল যত হাসিখুশি 

     কেড়েছে ভাইরাস করোনা.

মা তাই বাধা দেয় 

       একদম বাইরে যেও না.

সব স্থানে করোনা 

   করোনায় ছেয়ে গেছে পৃথিবী,

তাই, মা বলে যদি যাস

            কান মলা খাবি. 

 মনে ভাবি,যদি আমি

           সুপারম্যান হতাম, 

পরের দিনই করোনা খানি 

          ভ্যানিশ করে দিতাম.

মুক্ত হতো পৃথিবীটা 

          হতো আগের মতো, 

সমাজ থেকে বিদায় নিত

           আছে অশুভ যত.

কিন্তু আমি ছোট্ট ছেলে 

             বুঝিনা সব এত, 

একটু খানি খেলতে দিলেই

             মনটা ভরে যেত.

কিন্তু কিছুই করতে দেয়না 

            শুধুই করে বায়না.

অশুভ একটা শক্তি এসেছে 

          নামটা তার করোনা.

       

             : -






এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Children