STORYMIRROR

Bidyut chakraborty

Inspirational Others

3  

Bidyut chakraborty

Inspirational Others

::কবির কলম::

::কবির কলম::

1 min
348

হে কবি,

তোমার কলম কি শুধুই

'স্বপ্নের মায়া জাল বুনবে?'

কল্পনার মায়াবী স্বপ্ন আঁকবে?

তোমার কলম কি শুধুই

সুন্দরের জয়গান গাইবে?

প্রকৃতির সৌন্দর্যের কথা লিখবে?

তোমার কলম কি শুধুই

সবুজ বন-বনানী, নীল আকাশে রামধনু আঁকবে?

নদী-ঝরণার নৃত্যের ছন্দের কথা বলবে?

তোমার কলম কি শুধুই

গুনী মানুষের গুনের জয়গান গাইবে?

শুধু নামীর নামের নামতা বলবে?

তোমার কলম কি শুধুই

মেঘ হয়ে যক্ষের বিরহের কথা বলবে?

শুধু কি হৃদয় ভাঙার আখর লিখবে?

হে কবি,তোমার কলম কি কখনও

সাধারণ মানুষের কথা বলবে না?

নির্যাতিত,নিপীড়িত মানুষের জন‍্য কাঁদবে না?

অপরাধীর টুঁটি টিপে ধরবে না?

অসহায়ের সহায় হয়ে তার পাশে দাঁড়াবে না?



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational