STORYMIRROR

Samir Baran Sinha

Classics

4  

Samir Baran Sinha

Classics

জিজিবিষা

জিজিবিষা

1 min
948

কারনিসের ফাটলে ঝুলন্ত নগ্ন অশ্বথের সেকি

নিদারুণ আস্ফালন,

রস চাই, রস চাই, চাই আরোও রস

শেকড় চালিয়ে যায় অমৃতের সন্ধানে,

এক কনা রস প্রতি মুহূর্তে রসদ যোগায় বাঁচার....


দিন দিন প্রতিদিন চলে জিজিবিষার অমোঘ প্রয়াস,

কত ঝড় কত সহস্র প্রতিকূলতা মনে করিয়ে দেয় বাঁচার স্বার্থকতা।

যখন শিশির কনায় ভেজা রৌদ্দুর হতে চায় মন,

আর সবুজ কনায় ভরে ওঠে স্পন,

তখন কখন কোন এক স্বন্ধিক্ষনে জীবন খূজে নেয় তার বেঁচে থাকার রস।


প্রতি মুহূর্তে হাজারো ঘটনা ঘটে চলে

অবিরাম অবিরত,

বাঁচা মরার কঠিন সংগ্রামে বাঁচার রস শুকিয়ে...

পাথর হয়ে গেছে,

চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি।


তখনই মন রোমন্থন করে ওঠে,

রস চাই! রস চাই!

বাঁচার রসদ : রস চাই ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics