STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

জীবন মঞ্চ

জীবন মঞ্চ

1 min
306


জীবন একটা রঙ্গ মঞ্চ,

আমরা তার অভিনেতা, অভিনেত্রী,

সফল ভাবে সবকিছু মঞ্চস্থ হলে,

মনে আসে অপার শান্তি।

কার জীবন হবে শুরু আবার কার

জীবন হয়ে যাবে একেবারে শান্ত,

কে হবে সঠিক পথের পথিক,

কে হবে বারবার দিকভ্রান্ত।

সবকিছু যে তার ইশারাতেই হয়

আমরা বৃথাই চিন্তা করি,

যা আছে আমার প্রাপ‍্য তার থেকে

এক চুলও কেউ নেবেনা কারি।

আমার আমিতে সারাক্ষন থেকে মগ্ন

জীবনের সুন্দর সময় কে হারিয়ে ফেলি,

যতই করি আমিত্বের বড়াই একদিন এই

আমিকেই দিতে হবে দেহ ছাড়ি।

এই রঙ্গ মঞ্চে কে আছে কোন চরিত্রে

কত দিন তা কিন্তু সঠিকভাবে যায় না জানা,

আমার শুধু পুতুলের মত নেচে চলি,

আর একটু একটু করে এগিয়ে চলি

অন্তিম পথের ঠিকানায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract