STORYMIRROR

Rita De

Abstract Others

3  

Rita De

Abstract Others

ঝড় - ড রীতা দে

ঝড় - ড রীতা দে

1 min
11.8K

     কাঠের পরে কাঠ সাজিয়ে 

     শুইয়ে দিতে 

     তার ওপরে 

     আমি এক্কেবারে কাছাকাছি 

     নিঃশ্বাস ছুঁয়ে যায় আর কি 

     তবুও আমার চেনা বাবাকে

     কাঠের বিছানায় দেহটার মধ্যে

     খুঁজে না পেয়ে

     সম্পর্কের ভারটা খসে পড়তেই

     বাবার দেহটা

     বড়ো .... বড়ো....বড়ো

     আরও বড়ো হতে হতে 

     পাথরে খোদিত মূর্ত্তির মতো 

     আমার বুকের খাঁচায় 

     ঝড় তুলে চলে গেল ।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract