STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Tragedy Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Tragedy Others

হোম ডেলিভারি

হোম ডেলিভারি

1 min
13

অত্যন্ত প্রয়োজনে অনলাইনে অর্ডার দিলাম,

'দশ মিনিটের মধ্যে অর্ডার আসবে'- জবাব পেলাম।

মনে হলো এত দ্রুত সাপ্লাইয়ের সময় কী বলা উচিত ?

এইজন্য চাকরির দায়ে পথ নিরাপত্তা হয়ে ওঠে বেঠিক।

 সম্ভবত স্কুল ড্রপ-আউট ছাত্র, মাথায় আয়ের চাপ,

অল্পবয়সে মাথায় পরিবারের ক্ষুধার বোঝার অভিশাপ।

পরিবারের সমস্ত দায়িত্বে ঘাড়ে পরিশ্রমীর বন্ধু-ধৈর্য,

তার কাজ তাড়াতাড়ি সাপ্লাই, কারণ ক্রেতা অধৈর্য।

অস্থিরতার সঙ্গে দশ মিনিট আমি অপেক্ষা করলাম,

মোবাইলে দুর্ঘটনায় এক কর্মীর মৃত্যুর খবর জানলাম ।

হঠাৎ দরজার ঘন্টা বাজলো,একটি কোমল মুখ আসে, 

আর দিয়ে দূরে সরে যায়, ক্রেতা সময় বাঁচানোয় হাসে।

ক্রেতা গর্ব করে এই পুঁজিবাদী ব্যবস্থার গুনগান করে,

প্রতিমুহূর্তে এভাবে সহনাগরিক জীবনের লড়াই লড়ে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract