*গ্রীষ্মের দুপুর*
*গ্রীষ্মের দুপুর*
কোনো এক গ্রীষ্মের দুপুরে
শুকনো পাতার নূপুরে।
নীল রঙের আকাশে,
মিষ্টি মধুর বাতাসে।।
কোনো এক নদীর পাড়ে,
বৃক্ষেরা মাথা নাড়ে।
সন্ধা নামে ধীরে ধীরে ,
ঝড়ো হাওয়া চারিদিক ঘিরে।
তীব্র গতিতে নামে বৃষ্টি ,
মানুষ জনের কারে দৃষ্টি।
অক্লান্ত বৃষ্টির শেষে,
প্রকৃতি সাজে সুন্দর বেশে।
গাছেরা সুন্দর হেসে,
আনন্দে ওঠে মেতে।
প্রকৃতির কত না ছন্দ,
ফুলের কত না গন্ধ।

