শীতের দিনে ভ্রমণ
শীতের দিনে ভ্রমণ
শীতের সকালে শুরু হয় আমার যাত্রা
ঠিক-ঠিকানা নাইগো আমার খুশির কোনো মাত্রা।
কুয়াশায় চারিপাশ ঢাকা,
পরিবেশ সৌন্দর্যের রঙে মাখা।
বহু মানুষ জনের ভিড়ে ,
পাহাড়ের ওপর চলেছি উঠে।
প্রাকৃতিক সৌন্দর্য ওঠে ফুটে পাহাড়ের চারদিক ঘিরে,
ভাবছি ফিরে যাব কিনা সেই অজানা নদীর তীরে।
মন চায় না আজ করতে গমন ,
মন চাইছে শুধুই পাহাড়ের বুকে করতে ভ্রমণ।
আমার যাত্রার শেষে,
স্মৃতি হয়ে সব মেশে।
