STORYMIRROR

Rabindranath Tagore

Classics

0  

Rabindranath Tagore

Classics

গীতাঞ্জলি

গীতাঞ্জলি

1 min
3.8K


তুমি        কেমন করে গান কর যে গুণী,

              অবাক হয়ে শুনি, কেবল শুনি।

                          সুরের আলো ভুবন ফেলে ছেয়ে,

                          সুরের হাওয়া চলে গগন বেয়ে,

                          পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে,

                                        বহিয়া যায় সুরের সুরধুনী।

 

      মনে করি অমনি সুরে গাই,

      কণ্ঠে আমার সুর খুঁজে না পাই।

                    কইতে কী চাই, কইতে কথা বাধে;

                    হার মেনে যে পরান আমার কাঁদে;

                    আমায় তুমি ফেলেছ কোন্‌ ফাঁদে

                                  চৌদিকে মোর সুরের জাল বুনি


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics