STORYMIRROR

SARANYA MAHAJAN

Abstract

2.5  

SARANYA MAHAJAN

Abstract

এক্স ইকুয়ালসটু প্রেমে

এক্স ইকুয়ালসটু প্রেমে

1 min
19.1K


সমানুপাতিক হারে, রাত গভীরতা বাড়ে,

আবেগের আসকারা।

দূরে থাকা দুটি মন, না বলা কথার শোক।

জল ছোঁয় মাসকারা।


ঠান্ডা ইগোর দেশ, অভিমানী ভ্রম শেষ,

গুমোট প্রণয় বোঝা।

রাত্রি নামার দাম, জোৎস্না বোঝাই খাম,

অগোছালো খাপছাড়া।


বিরহ চাদর মোড়া, স্বপ্ন আকাশ জোড়া,

নিশ্চিত চিরঘুমে।

ধীরে ধীরে কাছাকাছি, সন্ধি এ মন পাখি,

এক্স ইকুয়ালসটু প্রেমে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract