STORYMIRROR

Indranil Majumder

Abstract Fantasy Others

3  

Indranil Majumder

Abstract Fantasy Others

ধর্মীয় ভেদাভেদ করে যারা

ধর্মীয় ভেদাভেদ করে যারা

1 min
258

ধর্মীয় ভেদাভেদ করে যারা,

তারা হয়—

অত্যন্ত সংকীর্ণ মনা,

কুচুটে শয়তান।

আর, তাদের থাকে—

দুনিয়ার যত আবর্জনা ভরা মাথা

এবং বিপুল সন্দেহবাতিক।


ধর্মীয় ভেদাভেদ করে যারা,

তারা হয়—

বদ্ধ উন্মাদ, জেনোফোবিক,

সিজোফ্রেনিক সহ মনোরোগী।

আর, তাদের থাকে—

মানসিক বিকারগ্রস্ততা

এবং প্রচণ্ড শুচীবায়ু বাতিক।


ধর্মীয় ভেদাভেদ করে যারা,

তাদের স্থান—

হওয়া উচিৎ কোনও ভদ্র-সমাজে নয়,

বরং কোনও পাগলা-গারদে।

আর, তাদের শেখানো উচিৎ—

ধর্মটা মানুষের ব্যক্তিগত ব্যাপার

এবং ধর্ম যার যার, এই বিশ্ব সবার।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract