ডায়েরির পাতায়
ডায়েরির পাতায়
রোজকার মত আজ আবার ডায়েরি খুলে বসলাম,
নিজের মনে কিছু শব্দ দিয়ে কি সব হিজিবিজি আঁকলাম।
না সেটা তোমার ছবি, না সেটা আমার কবিতা,
চেষ্টা করেও কোন কিছুই মিলিয়ে উঠতে পারলাম না।
দিনশেষের নিভে যাওয়া শেষ আলোক রশ্মির মত,
তোমায় আমি হারিয়ে ফেললাম চলার পথের ধারে।
বৃষ্টির জলে মুছে গেল ছাপ রেখে যাওয়া
আমাদের দুজনের পায়ের চলার পথের যুগলবন্দী,
এতদূর এসে হঠাৎ হয়ে গেলাম একলা পথের যাত্রী।
নিঝুম অন্ধকারেও ঝিঁ ঝিঁ ডাক চিরে সব দিক ভরে উঠলো,
তোমারনাম ধরে ডাকা আমার গগনভেদী চিৎকারে।
টল টলে চোখের জলে কান্নার ছলে ভিজিয়ে নিলাম আত্মাকে,
কিন্তু কিছুই ফুটে উঠল না।
না তোমার ভালোবাসা, না তোমার ফেলে যাওয়া স্মৃতি,
খালি পড়ে রইলো আমার ডায়েরির পাতা,
কিছু হিজিবিজি আর আঁকিবুকি কাটা ভুলভাল আঁকা,শুধুই করলাম পার সময় ফাঁকা...............

