ছোট্ট স্বপ্ন
ছোট্ট স্বপ্ন
প্রতিটি মানুষ নিভৃতে ছোট স্বপ্ন দেখতে ভালবাসে
কেউবা গভীর ঘুমে আবার কেউবা জেগে জেগে।
এখন অবধি একটি মানুষও খুঁজে পাওয়া যায়নি,
যে মানুষ জীবনে কখনও কোনদিন স্বপ্ন দেখেনি।
মানুষ তো ভালভাবে বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখে
মানুষ তো স্বপ্ন দেখে তার জীবনে স্বপ্নের প্রয়োজনে।
তেমনি সকলের মত আমিও ছোট্ট ছোট্ট স্বপ্ন দেখি,
স্বপ্নের ভেলায় চড়ে আকাশে হেলান দিয়ে শুয়ে থাকি
কখনও বা মেঘ থেকে মেঘে আমি মুক্ত ভাবে ঘুরি।
আমার স্বপ্নে কোনো বহুতল বাড়ির ডাষ্টবিন থাকে না,
আমার স্বপ্নে ফ্লাইওভার ব্রীজের দীর্ঘ জ্যাম থাকেনা,
থাকেনা বায়ুদূষণ,আমার স্বপ্ন - কবিতায় ভালবাসা,
ভরা ফসলের মাঠে ভরা পূর্ণিমা ও একটি শান্ত নদী;
ওপারের নীল আকাশ নেমেছে যেন পড়শির বাড়ী।
আমার ছোট্ট স্বপ্নে শুধু নীলাকাশে এক ঝাঁক পাখি,
আর সেখানে হাত বাড়ালেই নক্ষত্র ছোঁয়ার অনুভূতি।
