STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

3  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ৫

ছায়া ছায়া সত্যি ৫

1 min
228

ভৌচ্যাঁচানো মাঠের কথারা চমকে দিয়ে খানিক দম নেয়

তা'বলে এতটুকুও কমে নি তার তেজ, বল 

খাবলে খাবলে খেয়ে নেয় গোয়াল পোষ্য আমাকে


একলা একলা কান্না বাঁশি কঁকায়

এক ইঞ্চি মাটিও হয় নি কেনা নিজের মুরোদে

জন্ম ভিখারীর ছাপ নিয়ে এদিক ওদিক নড়াচড়া


এত ইচ্ছেখুশির যোগান? 

এই তো বাড়ানো মুন্ডু কাটো কাটো কাটো

আমার থাকা না থাকায় বড়জোর একটা ভোট কমা


চলছে শাসন ব্যবস্থা চলছেই

তার ছোঁয়ায় আলে গলিতে মোচ্ছব বিস্ফোরণ

চুঁইয়ে পড়া রসে কেউ কেউ চরম উন্নয়নশীল 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract