STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

4  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ১৪

ছায়া ছায়া সত্যি ১৪

1 min
218

জীবন লাফাচ্ছে, হাঁফাচ্ছে, চুপচাপ দাঁড়িয়েও

মেঝে, করিডোর, বেড এবং অপারেশন থিয়েটারে হাসি বা কান্না

বাইরে সাজানো বাগানে রোদের মায়া বা শোক চুঁইয়ে পড়া

অথবা ঠোঁটের রন্ধ্রে মামুলি টাকার হিসেব চর্চা

কিংবা লজ্জা লজ্জা রোশনাই লাল সাদা বেগুনি ফুলে


আসলে তোমাকে এভাবে এখানে..... আনতেই হল 

কান্না জলকে ধাক্কাধাক্কি

শুভাকাঙ্ক্ষীরা ট্রায়ালে

এইসব আসা যাওয়া, চিন্তার লতাপাতা....

একটাই মানে এর, তোমার বাড়ি ফেরার তাগাদা


প্রাতিষ্ঠানিক সম্পর্কগুলো এই ফাঁকে বেশ তড়বড়ায়.....

জানো, সেই যে বিষলতাগুলো, খাঁটি বিষলতা

তুমি এখনও পুষ্প করে তুলতে চাও নিখাদ আবেগে

কি বলব, ভ্যাবাচাকা হয়ে তারাও আসছে ছুটে....


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract