STORYMIRROR

Rashmita Das

Abstract Romance Others

3  

Rashmita Das

Abstract Romance Others

বিরহ

বিরহ

1 min
123


রজনীগন্ধা ডাক দিয়ে ফেরে

চাঁদ যে জেগেছে আকাশে,

সুদূর হতে যে কোন সে পিয়াস

সুর হয়ে ভাসে বাতাসে.

সে সুরে যে বাজে অজানা ব্যাথার

ব্যর্থ আত্মপ্রকাশ,

একাকিনী আমি মাতি অভিসারে

সাজিয়ে মনের আকাশ.

খুঁজে ফিরি শুধু সূর্যাস্তের

রক্তিম ছোঁয়াখানি,

তোমার অধরে গভীর পিয়াসে

এ সাগরে সুরাপানি

করে মাতোয়ারা আমি দিই সাড়া

ও দুটি গহীন চোখে,

দূরে আছি,ব্যাথা ভাসাই বাতাসে

আজ কে আমায় রোখে!

আকাশেতে চাঁদ করে বিনিময়

সুখ,বাঁচি শুধু তাতে,

শুনশান চারিধার,হিয়া বড় চঞ্চল

মধুরাতে........



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract