STORYMIRROR

Abhijit Halder

Fantasy Inspirational Others

3  

Abhijit Halder

Fantasy Inspirational Others

বিরহ কথা

বিরহ কথা

1 min
140

বিরহে সকল কথা

জেনেছি প্রিয়তমার স্বপ্ন নীল 

মুখের নীচে ছায়ার চাদর

আমার হাতে সমীচীন।

মোমের পুতুল সমাধির চত্বর

দেশে দেশে দাঙ্গা রক্ত ক্ষরণ

তোমার চোখে স্বপ্ন দেখে

আমি আঁকি নতুন দেশের মানচিত্র।

কারা যেন জাল পাতে

প্রেমের ফুল ফুটবে বলে

লাল সাদা হলদে রঙিন

ঈগলের চোখ আরো গভীর।


রাতে বাড়ে বিরহ নামে

চোখের জল সমুদ্রে মেশে

নদী থেকে আরেক নদী

কারা যেন ভালোবাসা বোনে।

আমি পারিনা বলতে তাঁরে

জানিনা কেনো!!

তবুও ভালোবাসা আরো আশা

এখনো একই থেকে যায় প্রিয়।





এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy