STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

ভালোবাসা কি?

ভালোবাসা কি?

1 min
195

ভালবাসা - সে তো আমার সাত রাজার ধন।

আমার কাছে ভালবাসা একটা সাদা পাতা।

যখন যাকে ভালোবাসি তার ছবি আঁকি।

শিশু কালে মায়ের মুখ, বাবার কনিষ্ঠ আঙুল,

শৈশবে রঙিন ঘুড়ি, কৈশোরে পেয়ারা গাছের ডাংগুলি,

পাঁচ পয়সার আইসক্রিম, যৌবনে স্বপনের মেঘ বালিকা,

পরিণত বয়সে নব আত্মজার মুখ, এরকম হরেক রকম ছবি এঁকেছি।

এখন ও এঁকে চলছি যাদের প্রেমে ডুবে আছি তাদের অবয়ব।

প্রিয় বন্ধু,সাদা মেঘ, ফুটফুটে জোৎস্না কিংবা গহীন বনে গাছের ছায়া ।

বেঁচে আছি ভালবাসায়। বেঁচে আছি ভালবেসে,

বাঁচতে চাই ভালবাসার আশায়, আর এ ভাবেই বেঁচে থাকব প্রতিদিন।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance