STORYMIRROR

nandiagontuk009

Abstract Fantasy Others

3  

nandiagontuk009

Abstract Fantasy Others

ভাগ্যের পরিহাস

ভাগ্যের পরিহাস

1 min
172


উন্মিলিত চোখ ,ক্লান্ত অশ্রু সকল ,নিদ্রা গেছে প্রতি পলকের স্পন্দন,


বঙ্কিম ক্লান্ত চাহনি,না বলা বাকি কাহিনী; জ্যান্ত হয়েও লাশ প্রতি পরক্ষণ!


আজি চেতনার রঙে রঙিন ভাবনাগুলো ,তবু বে-রঙিন তার শতো সহচর্য , 


বিদায়বেলায় শতো চিন্তারই আগমন রে; আগমনের বাহারী কতো আতিশয্য।


দিনান্তে মৃদু রবির কর ,হামাগুড়ি উঠোনে,ভাঙ্গিলো আলোর সকল বহর,


বন্ধ ঘরে,কেমনে বলি না বলা কথা,আঁধার রাতে ঐ চিলেকোঠার উপর?


ছড়ায়ে জ্যোৎস্না আঁধারি বুকে,শীতল আবছায়া আলোয় তার স্পর্শখানি,


অন্ধ রাতে প্রকৃতির বুকে,পরীদের সাদা ওড়না ছড়ানো মোহময়ী রূপখানি!


ধুলায় বাঁধা নিঃশ্বাস, হাফছাড়া অর্ধশ্বাস,জীবন্ত এক সলিলে সমাধি!


মরু মাঝে মরীচিকা ধায়, বিন্দু ফোঁটা জল ঠিক খুঁজে তবু আনি।


জগৎ ছাড়িয়া জগতের শেষ প্রান্তে; দিগন্তে, মোর অন্য আর এক 'জগত',


এই জগতের অশ্রু ফোঁটায় মায়ার চাদরে ঘেরা কষ্ট সব, মুছি তবু সকল নরক !


আহ্বান করি স্বর্গসুখ রে, যাক্ নরকে যতো দুঃখ-কষ্ট যা কিছু বেদনা রে,


পাপড়ি গোলাপ ছড়ায়ে পথ হেথা; তবু, হায়! গোলাপ কন্টক মোর চির সঙ্গী রে!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract