STORYMIRROR

Gopa Ghosh

Abstract Tragedy Others

3  

Gopa Ghosh

Abstract Tragedy Others

বেঁচেই আছি

বেঁচেই আছি

1 min
275

আমরা আছি বেঁচেই আছি

আমরা জনগন,

তোমরা নিরোর মত বাজাতে বীণা

ব্যস্ত সর্বক্ষণ,

তোমরা দেশের ক্ষমতাবান

নেতা মন্ত্রিগণ।


জ্বলছে দেশ নিচ্ছে প্রাণ

দারুন মহামারী,

তোমরা শুধুই টানতে ব্যস্ত

রাজনীতির ওই দড়ি।


তোমরা আছো সবখানেই

শুধু ভোটের আগে আগে,

ভোট ফুরোলেই আর দেখা নেই

নেইকো কেউ পাশে।


জিতলো যারা সিংহাসনে

হারলে বিরোধী,

শুধু ক্ষমতার ই লড়াই এ যে

কেউ নয়কো দরদী।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract