STORYMIRROR

Amit Ghosal

Comedy Drama Children

3  

Amit Ghosal

Comedy Drama Children

বাংলিশ

বাংলিশ

1 min
303


ওহে ছোঁড়া, কাম হিয়ার, সিট্ করো এখানে,

লেট্ মি এগ্জামিন, স্কুল কি কি শেখালে। 


কোন সে এন্টাসিড সেরে তোলে অম্বল?

কোন নদী বয়ে যায় বিটুইন চম্বল?

হাউ মাচ শীতে তুমি গায়ে দেবে কম্বল?

ইউ ফুল; সবই জানে ওপাড়ার ভোম্বল। 


মেনি মোর কোয়েশ্চন হেডে করে কিলবিল,

একে একে জিজ্ঞাসি, হাউ ডু ইউ ফীল?

সল্টলেকে কটা লেক, আছে কত খাল বিল?

নর্থ পেলে কোন জীব, ভল্লুক নাকি সীল?


কোন দেশে জল নেই, কোন মাটি নোনতা ?

কোন ফেরী ঘুরে ফিরে যায় শেষে ফলতা?

টেল মি, কোন দেশে আছে আটলান্টা?

কোন ড্রিংক কীট নাশে কোক নাকি ফ্যান্টা?


দেখছি তোমার নেই সেন্স অফ হিউমার,

আউল লাইক ফেস, পেটে তে কি টিউমার?

কিছুতে বোঝোনা কিছু শীত কিবা সামার। 

ইজ সাম স্ক্রু ঢিলে? শুনেছি সে রিউমার !!



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Comedy