STORYMIRROR

Mira Sandel

Inspirational Others

3  

Mira Sandel

Inspirational Others

অস্তরাগের রশ্মিচ্ছটায়

অস্তরাগের রশ্মিচ্ছটায়

1 min
136


অস্তরাগের রশ্মিচ্ছটার সবটুকু রঙ ছড়ায়

হাজার সূর্যের হীরের দ্যুতি প্রতি ঢেউয়ের চূড়ায়।


মেঘ মিনারে ছড়িয়ে থাকা কমলা রঙের আভায়

সোনার পৃথিবী যাচ্ছে ভেসে গলিত সূর্যের লাভায়।


টুপ করে ডুব দিল রবি লুকোচুরির খেলায়

পায়ে পায়ে সন্ধ্যামনি নামলো সাগর বেলায়।


ঘন কালো চুলের রাশি বিছায় গাছের আগায় 

আলোছায়ার ঘেরা আমার সাধের বারান্দায়।


বসন্তের এক সন্ধ্যেবেলা তোমার কথা ভাবায়

জমতে থাকা অভিমান সব ভাসছে জোছনায়।


আধফালি চাঁদ দিচ্ছে উঁকি ছাদের কিনারায়

আলোর ধারায় যায় যে ভেসে গগন সীমানায়।


ভালোবাসার মেদুরতা দিগন্তে ছবি সাজায়

আমার কাব্যে দেয় যে ধরা নতুন কবিতায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational