STORYMIRROR

Ranjit Bagdi

Abstract Romance Others

3  

Ranjit Bagdi

Abstract Romance Others

অভিমানী

অভিমানী

1 min
244

আমি কি তোমায় ভুলবো বলে বেসেছি ভালো?

ধরেছি কি খাম খেয়ালই হাত!

তবে কেন তোমার এমন বিচার ,

কেন এতো অবসাদ ?

আমি কি কখনো ভুলেছি তোমায় !

ক্রোধ হোক বা ব্যস্ততায় ?

ফেলে আস্তে চেয়েছি কি কখনো -

বৃষ্টিমুখর কোনো নিঝুম সন্ধ্যায়?

আমি তো কোনোদিন ভাবিনি এমন ,

থাকবো তোমায় ভুলে !

তাহলে কেন এতো অভিযোগ তোমার,

চাও কি যেতে চলে ?

আচ্ছা বেশ তবে যাও আটকাবে না তোমায় ,

অভিমানের বাঁধ ভাঙলে এসো আবার ফিরে -

আমি তো তোমাতেই সীমাবদ্ধ ,

আমার খুশিও তোমায় ঘিরে ।

সত্যি কি যেতে চাও চলে ?

তাহলে চোখে কেন অশ্রু !

রাগ অভিমান সরিয়ে কি আবার ,

করা যায় না প্রেম শুরু ?

মানছি একটু দেখিয়েছি রাগ,

অজান্তে দিয়েছি ব্যথা -

আচ্ছা বেশ এই কান ধরছি ,

এরপর থেকে সব শুনবো তোমার কথা ।

এসো না সব ভুলে হাত ধরে হাঁটি -

চলো খেয়ে আসি তোমার পছন্দ এর ফুচকা ,ঝালমুড়ি ,

এসো মিলেমিশে হয়ে যায় এক -

আর বেয়ে যায় ভালোবাসার তরী ।

এই তো মুখে ফুটেছে হাসি -

পাগলী একটা মেয়ে !

তুমি কি জানোনা তোমার ছাড়া -

আমার জীবন বড়োই এক ঘেঁয়ে।

কথা দাও জানাবে না বিদায় -

ছাড়বে না কোনোদিন হাত ,

শেষ নিঃশাস পর্যন্ত আমি -

পেতে চাই তোমার সাথ ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract