STORYMIRROR

RISHI ABHRATANU

Abstract Inspirational

3  

RISHI ABHRATANU

Abstract Inspirational

আশ্রয়

আশ্রয়

1 min
262


তারা হীন চন্দ্রাভ গগনের শুষ্কতা 

সারা গায়ে মেখে নেয় বিশল্যকরণী, 

তবু যাতনার সীমাভেদী তিক্ত শব্দ 

হৃদয়ের গহীনে প্রতিধ্বনিত সদা, 

বর্ণহীন ফ্যাকাশে মুমূর্ষু অভিপ্রায় 

অভিযোজনের সংগ্রামে মৃতপ্রায়, 

শীর্ণকায় চারিত্রিক দুষ্টতায় দুষ্ট 

অবহেলিত আবর্জনাসম জীবন 

ঐশ্বরিক সিদ্ধান্তে একান্ত জর্জরিত, 

কিংকর্তব্যবিমূঢ় অসহায় প্রাণ 

প্রতিরোধকৌশলনির্বোধগম্যতায় 

অপরাধসম্বলিত জীবন যাপনে 

বাধ্যতামূলক ব্যাথিত রক্তাক্ত কায়া 

অন্ধকার সরণীপার্শ্বে খোঁজে আশ্রয়। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract