আমার মৃত্যু
আমার মৃত্যু
হে প্রভূ,আমার মৃত্যু দিও ঘন কুয়াশার দুরূহ শীতে।
ঠিক ফযরের আযানের পরপরই,
আমার আত্মার আপনেরা ক্রন্দনে চিৎকারে ভেঙে পরলে
প্রতিবেশি কেউ আসবে না,আমায় দেখতে।
কোনো কোনো বিবশ ছেলে-মেয়ে বলে উঠবে,
মরার আর সময় পেল না?আবার বালাপোশ টেনে ঘুমাবে!
হাড় কাঁপানো শীতে বিছানা ছেড়ে,
যারা আসবে তাঁরাও আমার আপনজনরে।
নামাযের ওয়াক্ত হয়ে এলে মসজিদে যাওয়ার আগে
যে বৃদ্ধ লোকটি চাদর টেনে শীতল মুখখানা ধরে,
আমার দেখবে সে আমার আরো বড় আপনজনরে
হে আমার প্রভূ অহন মৃত্যু দিও আমারে।
