STORYMIRROR

Anwesha Das

Romance

3  

Anwesha Das

Romance

মেঘের ছোঁয়া

মেঘের ছোঁয়া

1 min
398

 আকাশে ঘনিয়েছে মেঘ 

তাই তারাদের নেই এখন স্থান,

 হয়তো আছে এদিকে ওদিক

 কিন্তু পাইনা তার হদিশ।

একদিন তুমি ফিরবে, 

সেদিন মোর মন জেগে উঠবে,

কেটে যাবে এই অপ্রাপ্তির মেঘ।

তখন মেঘের সাথে মাটির সৃষ্টি হবে এক অমোঘ টান,

বর্ষিত হবে প্রকৃতির ওই ঝর্না ধারা

আমি তোমার কাঁধে মাথা রেখে দুহাত ছড়িয়ে ভিজব ,

আর তুমি একে দেবে আমার ঘাড়ে এক চুম্বনের ছোঁয়া মিষ্টি করে।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance