STORYMIRROR

Anwesha Das

Romance Others

3  

Anwesha Das

Romance Others

অনুভুতির খেলা

অনুভুতির খেলা

1 min
228


হৃদয় কুঞ্জের বাজল 

যে বাঁশির সুর,

আমার কাছে রাখা আছে

তোমার ফেলে যাওয়া সেই নুপুর।


যখন আসবে ফিরে 

তখন দেব পড়িয়ে

তোমার ওই চুটকি পড়া পায়ে।


হালকা করে একে দেব

তোমার ললাটে চুম্বন

আমার গোপন অনুভূতিকে সঙ্গী করে।


কিছুটা ঘাবড়ে যাবে তুমি,

তারপর আমার ঠোঁটে দেব অনুভূতির ছাপ।


দুইজনের মুখে থাকবে 

প্রাপ্তির হাসি, বিদায়ের কান্না।


তারপর ছেয়ে যাবে নিস্তব্দতা,

তোমার মাথা আমার কাঁধে।


প্রভাতের কোকিল ডেকে উঠবে,

তুমি চলে যাবে।


আবার হাসব বিদায়ের হাসি,

না চাওয়ার কান্না।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance