মিথ্যা চারুময়তা
মিথ্যা চারুময়তা
ঘোরগাড়ি পাল্টে গেছে।হাজার কনফিউশন শেষ হয়েছে। অপূর্ণতা আর পূর্ণতা একই সাথে ভেসে যাচ্ছে। সেই সাথে এই যুগের হাজারো বোকা প্রেমিকের রূপের ভাটা জোয়ারে এসে দিক হারাচ্ছে। কোথা ফেলে কোথা যায়-চারিপাশেই তো স্রষ্টার নতুন নতুন চারুকারু।
এই যুগে গভীর রাতে যাদের দু চোখের পাশ দিয়ে নোনা পানি দিক হারায় তাদের জন্য বলছি -
(রুপ সাগরে পা ফেলে মায়ায় পড়েছ!নাহ্ ভালোবাসায় তুমি পড়োনি।এই নীল আকাশের পৃথিবীতে মোহ আর স্মৃতিই মনের গভীরে একজনকে বেঁধে ফেলে।এই বাঁধন সুন্দর করে বাঁধতে পারে মেয়েরা-তাইতো তাদের দুঃখ বেশি!কিন্তু দেখ ছেলেরা তা পারে না!তারা তো হাজার ফুলের গন্ধে নিজেকে ভাসিয়ে রাখতে চাই- তাইতো এতো দুঃখের আয়োজন হয়!কেউ কেউ আছে যে এই দুঃখেই নিজেকে বেঁধে রাখে-তার প্রধান বাণী "তুমিই প্রথম তুমিই শেষ,আমার কাছে তো আর ভালোবাসা নাই,কেমনে কাউকে দিব আমি"!-এই মেয়েগুলো যখন হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তাকে ডাকে সে তাকে"খেলনার মত ছুড়ে ফেলে!তবুও এই খেলনায় ছিল এক সময় তার হাসি ফোটানোর কারিগর।তখন এই মেয়েটি ও হয়ে ওঠে কৃত্রিম বহুরূপী!কিছু বছর পার হলেই যখন তার ভুল আর অবসাদগ্রস্থ মন মুক্ত বাতাসে আবার আসে তখন দেখতে পায় রূপ সাগরে ভিজে' একটা ছেলে 'খুব করে তার জন্য অপেক্ষা করছে এখনো!ঘোরগাড়ি আবার পাল্টে যায়!!অল্প কিছু আলো তাদের পরিপূর্ণ মায়ায় মিশিয়ে সাগরের মাঝে ফেলে দিয়ে চলে যায়)।
