এক অদৃশ্য হাত
এক অদৃশ্য হাত
আহমদ এবং নুর দুজন ট্রেনে সফল করছে, তারা 2 জন খুব ঘনিষ্ঠ বন্ধু, বন্ধু বললে ভুল হবে তারা একে অন্যের ভাই এর মত, নুর ট্রেনের কামড়াতে উঠেই বসে পরলো সে কি নিয়ে যেন ভাবছে, আহমাদ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে এখন রাত প্রায় 10:30 আকাশে তারা দেখা যাচ্ছে কত সুন্দরই না সেই পরিবেশ, সে ভাবছে মহান স্রষ্টা কত মায়া করে এসব তৈরি করেছেন। স্রষ্টা তো শুধু তারাই বানান নাই তিনি বানিয়েছেন কত সুন্দর মানুষ জন। তিনি আকাশ কে বানিয়েছেন ছাদের মত আর জমিন কে বানিয়েছেন (বিছানার মত) বসবাসের উপযোগী করে । কত সুন্দর ই না তার সৃষ্টি। এতকিছু দেওয়ার পরেও আমরা কি তার পরিপূর্ণ হক আদায় করতে পারি? প্রশ্ন থেকেই যায়, বাইরে বাতাস বহিতছে ঠাণ্ডা হাওয়ায় চোখে তন্দ্রা চলে আসলো, ট্রেন ছুটে চলেছে তার গতিপথে, রেল লাইনের পাতের সাথে রেলের চাকার ঘর্ষনে যে আওয়াজ উৎপন্ন হচ্ছে তা তার ভালো লাগছে।
এখন সময় 10:45 চোখ কেমন ভার হয়ে এলো চোখের উপর যেন সারা রাজ্যের ঘুম এসে ভর করেছে, কল্পনার জগত ও শেষ হয়ে গেছে। এখনই হয়তো ঘুমিয়ে পড়বে সে.........।।।
আহমদ দৌড়াচ্ছে কোথায় দৌড়াচ্ছে সে নিজেই জানে না চারিপাশ কেমন অচেনা বিদঘুটে একটা জায়গা আমাদের চারিপাশে সাধারন পরিবেশের সাথে তার কোনো মিল নেই এ যেন অন্য এক ভুবন সবকিছু কেমন যেন ধোঁয়াটে লাগ সে খুব জোরে দৌড়াচ্ছেতা তার গা থেকে ঘাম ঝরছে সে দৌড়ে পেরে উঠছে না, দৌড়ালেও তার মন হচ্ছে সে যেন এগোতে পারছে না তার পিপাসা পেয়েছে মনে হচ্ছে কলিজা ফেটে সে এখোনি মারা যাবে। চারিপাশে কোন মানুষের আনাগোনা নেই, নেই কোন পশুপাখি চারিদিকে ধুধু মরুভূমি । তৃষ্ণায় তার বুক ফেটে যাওয়ার উপক্রম। সে চাইছে থেমে যেতে কিন্তু পরক্ষনেই মনে হচ্ছে না আমাকে থামলে চলবে না আমাকে এগুতে হবে যেতে হবে অনেক দূর আমাকে বাঁচতে হবে আমাকে বাঁচাতে হবে। সে তার পিছে একটা পোড়া কালো দুর্গন্ধযুক্ত হাত দেখেছে, যেরকম হাত সে কোনদিনও দেখিনি সে কোন মানুষ বা বস্তুকে দেখতে পারি নাই, শুধু দেখেছে সেই হাতটিকে, সেই হাতটি তাকে তাড়া করেছে, সে দৌড়াচ্ছে প্রাণপণে বাঁচার চেষ্টা করছে হাতটা প্রায় তাকে ধরে ফেলবে সে ছটফট করছে, সে মনে মনে ভাবছে হাই যদি এমন না হত তাহলে কতইনা ভাল হত, এখন আর কি করার পা আর চলছে না তা যেন পাথরের মত হয়ে গেছে, সে বাঁচার আশা ছেড়ে দিয়েছে কিন্তু সে ছটফট করতেছে যেন তার জানপাখি এক্ষুনি বের হয়ে যাবে, এমন সময় পাশ থেকে তখনই কে যেন ডাক দিল।
আহমদ..........
আমাদের ঘুম ভেঙে গেল সে হাপাচ্ছে মনে হচ্ছে যেন সে এখনো স্বপ্নের ঘোর থেকে উঠতে পারেনি।
নুর: কি হয়েছে আহমদ?
আহমদ: স্বপ্ন দেখেছি'''
যাও হাত মুখে পানি দিয়ে আসো, আহমদ বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে স্বপ্নের কথা নুরকে জানালো,
নুর বলল এতে ভয় পাওয়ার কিছু নেই হয়তো এটা কোন কিছুর ইঙ্গিত হতে পারে, আল্লাহ হয়তো তোমাকে দিয়ে কোন খেদমত করিয়ে নেবেন,
তুমি স্বপ্নে যে কাল দুর্গন্ধযুক্ত হাত দেখেছ তা হচ্ছে শয়তান, খারাপ মানুষ এবং কুপ্রবৃত্তি, শয়তান সবসময়ই চায় মানুষকে ধরে রাখতে যাতে সে ভালো কাজ করতে না পারে, তুমি শয়তানের কাছ থেকে পালাচ্ছো তারমানে শয়তান থেকে তুমি অনেক দূরে আছো আর তুমি যে স্বপ্নে দেখেছো তোমার মন বলছে তোমাকে পালাতে হবে এটা হচ্ছে তোমার ভালো দিক অর্থাৎ তুমি পালিয়ে ভালোর দিকে যাচ্ছো তুমি শয়তানের কাছে ধরা দিচ্ছ না।।
আচ্ছা এটা কি কোন স্বপ্নের ব্যাখ্যা বইতে উল্লেখ আছে?
না এটা কোন স্বপ্নের ব্যাখ্যা বই এর উল্লেখ নেই তবে অনেক জ্ঞানী মানুষ বলেন স্বপ্নের ফলাফল তেমনি হয়ে থাকে যেমন তার ব্যাখ্যা করা হয়।🙂
