✴️'বৃন্দাবনে যেতে প্রভু ঝারিখণ্ডের পথে'✴️
✴️'বৃন্দাবনে যেতে প্রভু ঝারিখণ্ডের পথে'✴️
✴️ ✴️✴️
✳️'বৃন্দাবনের পথে শ্রীকৃষ্ণচৈতন্য' ;
"তুমি যাঁহা যাঁহা রহ তাঁহা বৃন্দাবন।
তাঁহা যমুনা গঙ্গা তাঁহা সর্ব তীর্থগণ।।
তভু বৃন্দাবন যাহ লোক শিখাতে।
সেইত করিবে তোমার যেই লয় চিতে।।
(চৈ, চ,)
তীর্থ দর্শনের আবশ্যকতা সবাইকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু নিজে আচরণ করেছেন। শ্রীমন্মহাপ্রভু চৈতন্যদেবের বৃন্দাবন ভ্রমণকাহিনী গৌরগতপ্রান ভক্তমন্ডলীর দুর্লভসম্পদ। হৃদয়দ্রবকারী সে পূণ্যকাহিনীর বর্ণনায় মানবের বিষয় মলিন মন শুদ্ধ অপাপ-বিদ্ধ হয় । তা 'শ্রবনে মধুর' কীর্তনেও মধুর ।"
শ্রীগৌরাঙ্গ চব্বিশ বৎসর মাত্র গৃহবাস করেন । তিনি চব্বিশ বৎসর শেষে মাঘ মাসের শুক্ল পক্ষে কাটোয়া নগরের সন্ন্যাসীবর কেশব ভারতীর নিকট সন্ন্যাস মন্ত্র গ্রহন করেন । মন্ত্র গ্রহনের পর ক্ষন মাত্র বিলম্ব না করে তিনি প্রেমানন্দে বৃন্দাবন প্রতি ধাবিত হন । এটিই তার বৃন্দাবন গমনের সর্ব প্রথম উদ্যম । সন্যাস গ্রহন করে তিনি তিন দিবস রাঢ়দেশে ভ্রমন করেন । ভাগবতের একটি শ্লোক পড়তে পড়তে , ভাবাবেশে টলতে টলতে চলেছেন--
এতাং সমাস্থায় পরাত্মনিষধা।
মুপাসিতাং পূর্বতমৈ স্মর্হিদ্ভিঃ
অহং তরিষ্যামি দুরন্ত পারং
তমো মুকুন্দাম্ভ্রি নিষেবহৈর ।।
অর্থাৎ --
ভিক্ষুক উদ্ধবকে বলেছিলেন , সেই আমি প্রাচীন মহর্ষিগন কতৃক আশ্রিত এই ব্রহ্মনিষধ বেশ স্বীকার পূর্বক মুকুন্দের পদসেবা প্রভাবেই দুষ্পার ভবপারে গমন করব ।।
তিনজন মর্মীভক্ত নিত্যানন্দ, চন্দ্রশেখর আচার্য ও মুকুন্দ তার সঙ্গে চলেছেন।
'এত বলি চলি প্রভু প্রেমোন্মাদের চিহ্ন ।
দিগ্ বিদিগ্ জ্ঞান নাহি কিবা রাত্রি দিন ।।'
(চৈঃ চরিত)
তার বাহ্যাপেক্ষা নাই। কেউ যে তার অনুসরন করছে তা লক্ষ্য করবার অবকাশই নাই । তিনি বিহ্বল চিত্তে ছুটে চলেছেন । পথিমধ্যে গোপবালকগন ক্রীড়া করছিল । তারা প্রভুকে দেখামাত্র--
'হরি হরি বলি উঠে উচ্চ করিয়া ।।'
মহাপ্রভুর মনোমুগ্ধকর প্রিয় দর্শন দেববপু দর্শনমাত্র ক্রীড়ারত রাখাল বালকগনের জিহ্বায় পূণ্যময় হরিনাম ফুটে উঠল ।
নীলাচলে অবস্থানকালে কুলিনগ্রামবাসী গৌরভক্ত সত্যরাজ খাঁ একদিন প্রভুকে জিজ্ঞেস করেছিলেন,
প্রভু ! বৈষ্ণব চিনব কেমনে ?
'প্রভু কহে যার মুখে শুনি একবার ।
কৃষ্ণনাম পূজ্য সেই শ্রেষ্ঠ সবাকার ।।' (চৈ, চ,)
বর্ষান্তরে সত্যরাজ পুনরায় বৈষ্ণবের কর্তব্য কী জিজ্ঞেস করায় প্রভু বৈষ্ণবসেবা ও নাম সংকীর্তন কর্তব্য নির্ধারন করেন । সেবারেও বৈষ্ণবের লক্ষন জানতে চাইলে প্রভু ঈষহাষ্যে বলেছিলেন--
'কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে ।
সে বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরনে ।।' (চৈ, চ,)
বৃন্দাবনে যাওয়ার আগে মহাপ্রভুর গৌড়দেশ ভ্রমণ ছিল মূলত আধ্যাত্মিক লীলা, যেখানে তিনি পুরী থেকে বৃন্দাবন যাত্রা পথে ঝাড়খণ্ড (জঙ্গলমহল) অঞ্চলের মধ্য দিয়ে গিয়েছিলেন এবং বন্য পশুদের সঙ্গে কৃষ্ণনাম সংকীর্তন করিয়েছিলেন, যা ভক্তিতে বন্য প্রাণীর মাঝেও ভক্তিরস জাগিয়ে তুলেছিল, এই ভ্রমণকালে তিনি গৌড় ও ব্রজমণ্ডলের ভক্তিধর্মের প্রসার ঘটান, যা বৈষ্ণব ধর্মের প্রসারে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মহাপ্রভু পুরী থেকে বৃন্দাবন যাওয়ার পথে ঘন জঙ্গলপূর্ণ ঝাড়খণ্ডের মধ্য দিয়ে গিয়েছিলেন, যা তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ ও রহস্যময় অংশ, পশুদের মধ্যে ভক্তি: এই জঙ্গলে তাঁর দিব্য উপস্থিতি বন্য পশুদেরও মুগ্ধ করে। বাঘ, হাতি, হরিণের মতো হিংস্র প্রাণীরাও তাঁর প্রভাবে কৃষ্ণনাম জপ করতে ও নাচতে শুরু করে, যা ভক্তির শক্তিকে প্রকাশ করে, আধ্যাত্মিক তাঁর উপস্থিতিতে জঙ্গলটি একটি আধ্যাত্মিক আশ্রমে পরিণত হয়েছিল, যেখানে পশুরাও সংকীর্তনে অংশ নিয়েছিল, এই ভ্রমণ গৌড় ও ব্রজের সংযোগ যা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের বিস্তারকে দৃঢ় করে, যেখানে মহাপ্রভু গৌড়দেশ ও ব্রজমণ্ডলের মধ্যে ভক্তির সেতু তৈরি করেন, এই ভ্রমণের গুরুত্ব প্রমাণ করে যে বিশুদ্ধ ভক্তি সীমানা অতিক্রম করতে পারে এবং সাধারণ পরিবেশকেও আধ্যাত্মিক করে তুলতে পারে, তিনি এই পথেই কৃষ্ণনামের পবিত্রতা জঙ্গলের ঘরে ঘরে পৌঁছে দেন, জঙ্গলমহলের পরিবেশ ছিল শ্রীচৈতন্য- দেবের বৃন্দাবন যা 'হরিবোল' ধ্বনি হিসেবে আজও শোনা যায় ।
গৌরাঙ্গের গোপীভাবে কৃষ্ণান্বেষন--
গোপীভাবে অর্থাৎ রাধাভাবে বিভাবিত হয়ে মহাপ্রভু ভ্রমন করছেন ব্রজবনে। আজ পূর্ণিমার পূর্ণচন্দ্র দর্শনে তার হৃদয়ে সেই রাস রসাস্বাদনের বাসনা জাগ্রত হল। পূর্ণচন্দ্রের জ্যোৎস্নায় যমুনা পুলিনের বালুকারাশি কর্পূর চূর্ণের মত দেখা যাচ্ছে। যেন গোপিকাগণ তাদের বিশুদ্ধ-স্বচ্ছ হৃদয় খানা প্রেমভরে অতীব সযত্নে বিছিয়ে দিয়েছেন। গাঢ় সবুজ বনানীর ওপরে চন্দ্রালোক পতিত হয়ে মনে হচ্ছে যেন মরকত মনির দ্যূতি বিকিরিত হচ্ছে। রাধাভাবে ভোরা গোরা আজ ছুটে চলেছেন দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে। সামনে দেখছেন যমুনার কালো জল, কৃষ্ণ ভ্রমে ঝাঁপিয়ে পড়লেন সেই জলে। পেছনে বলভদ্র ভট্টাচার্য ও কৃষ্ণদাস কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেন। প্রাণে প্রাণে ডাকছেন- প্রভু নিতাই কোথায় আছো ? তোমার বিরহিনী গৌরাঙ্গে রাখ! গৌরের বিরহভার ধরা না যায় - কোথায় আছো নিত্যানন্দ রায় ?
সেবা-শকতি নিতাই চাঁদের প্রেরণায় অতি কষ্টে দুজনে প্রভুকে জল থেকে উপরে তুললেন। কার্তিক মাস বেশ ঠান্ডা, কিন্তু বিরহ তাপে শীতের অনুভব হচ্ছে না। দেহস্মৃতি নাই, তাই সুখ দুঃখের অনুভূতি হবে কিভাবে ? সুখ-দুঃখের অনুভব হয় মনে। সেই মন তো কৃষ্ণ চরণে অর্পিত হয়ে গিয়েছে। অতএব আর দেহ-দৈহিক সুখের আভাস কি করে হবে। আবার মহাপ্রভু এগিয়ে চললেন, বৃন্দাবনের শোভা দেখে কৃষ্ণ বিরহে রোদন করতে করতে। কৃষ্ণবর্ণ তমাল বৃক্ষ দেখে দুই বাহু পসারিয়ে আলিঙ্গন করলেন। কৃষ্ণ অঙ্গ-সঙ্গ ভোগ করতে লাগলেন। দুচোখ বেয়ে অশ্রুধারা বয়ে নিচের রজ (মাটি) কর্দমাক্ত হয়ে গেল।
এরপরে ধীরে ধীরে বংশীবটের দিকে এগিয়ে চললেন। হঠাৎ শুনছেন কৃষ্ণ বংশীধ্বনি করছেন, বংশীবটের তলে দাঁড়িয়ে। ছুটে চললেন আলিঙ্গন করতে, কৃষ্ণ অদৃশ্য হয়ে গেল। মহাপ্রভু বংশীবটকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে জিজ্ঞাসা করছেন--'হে বংশীবট! বল, বল ! আমার প্রাণকৃষ্ণ কোথায় গেল ?'
কোন উত্তর পেলেন না। ভাবলেন ও হয়তো কৃষ্ণ দর্শনে স্তম্ভভাব প্রাপ্ত হয়েছে,তাই বলতে পারছে না। আবার ভাবছেন ওতো পুরুষ জাতি! নারীর হৃদয়ের ব্যথা ও কি করে বুঝবে ? বুকের ব্যথা বুকে চেপে ধীরে ধীরে এগিয়ে চললেন ধীরসমীরের দিকে সামনে দেখছেন গোপীশ্বর মহাদেব। করজোড়ে কত কি প্রার্থনা করতে লাগলেন মহাদেবের চরণে। বল বল প্রভু গোপেশ্বর- কোথা ব্রজবিহারী প্রাণেশ্বর! তোমরা দুজনে কৃপা করে মিলায়েছিলে। আবার মিলাও নিজগুণে- চিতচোর কৃষ্ণধনে। এভাবে প্রার্থনা করে পুনরায় এগিয়ে চললেন যমুনা পুলিনের দিকে। যমুনা পুলিন দর্শনে প্রেমাবেশে রজে পড়ে গড়াগড়ি দিতে লাগলেন। আজ যমুনা পুলিনের মহাসৌভাগ্য। একীভূত যুগলের আলিঙ্গন কোনদিন পায় নাই। রজে গড়াগড়ি দিয়ে যমুনা পুলিনের সৌভাগ্য বাড়ালেন।
একটু এগিয়ে দেখছেন বনে গাভীগণ বিচরণ করছেন। মনে মনে ভাবছেন হয়তো কৃষ্ণ এখানেই আছে। গাভীর দর্শন আনন্দে মহাপ্রভু মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন। গাভীগণ চারিদিকে ঘিরে মহাপ্রভুর গা চাটতে লাগল। গাভীদের মুখে লালা ঝরতে লাগল ও চোখ দিয়ে জল পড়তে লাগল। একটু পরে মহাপ্রভু বাহ্য পেয়ে গাভীদের গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। প্রাণকিশোরীর হস্ত স্পর্শে গাভীগণের কম্প-পুলকাদি অষ্টসাত্বিক বিকার দেখা যেতে লাগল। মহাপ্রভু তাদের গলা ধরে ক্রন্দন করতে লাগলেন। গাভীগণ কেহ মহাপ্রভুকে ছেড়ে যেতে চাইছে না। তা দেখে গাছের ডাল থেকে ময়ূর-ময়ূরী ঝপ-ঝপ করে নেমে আসলো। মহাপ্রভু কে ঘিরে নৃত্য করতে লাগলো। কেকা কেকা রব করে বলছে 'এতদিন কোথায় ছিলে ?' ময়ূর দেখে মহাপ্রভু কৃষ্ণ ভ্রমে গর্জন করে ধরার জন্য ধেয়ে চললেন। বলভদ্র ভট্টাচার্য ও কৃষ্ণদাস মহাপ্রভু কে ধরে রাখলেন। তারপর রাসস্থলীতে এসে মহাপ্রভু ভাবাবেশে গড়াগড়ি দিতে লাগলেন। বলভদ্র ভট্টাচার্য্য মহাপ্রভুকে কোলে তুলে নিলেন। মহাপ্রভু তার দিকে তাকিয়ে বলছেন-'হে সখি! বল বল, আমার প্রাণনাথ কৃষ্ণ কোথায় ?'
এই বলে ছুটে গিয়ে তমাল বৃক্ষকে জড়িয়ে ধরলেন।কৃষ্ণ বিরহ তাপে মহাপ্রভুর মুখখানা ঘেমে গিয়েছে, তাই বলভদ্র ভট্টাচার্য নিজের বসনাঞ্চল দিয়ে মুখখানি মুছিয়ে দিলেন। ইতিমধ্যে গাছের ডাল থেকে শুক-শারী মহাপ্রভুর হাতে এসে বসলো। দু'জনে আলাপ করছে, সেই নিধুবনে একক্ষনের জন্য দেখেছিলাম। এ কি সেই! রাই সম্পূটে বংশীধারী ? আহা অপরূপ কি মাধূরী।
আনন্দে মত্ত হয়ে শুক-শারী রাধাকৃষ্ণ রূপগুনাত্মক শ্লোক পড়ে মহাপ্রভুকে শোনাতে লাগলো।পুনরায় মহাপ্রভু এগিয়ে চললেন কুঞ্জবনের দিকে। কুঞ্জ দর্শন করে মহাপ্রভু মূর্চ্ছিত হয়ে পড়লেন। মুখ দিয়ে ফেন পড়তে লাগলো। তা দেখে হরিণীগণ এসে মহাপ্রভুর মুখের ফেন খেতে লাগলো।মৃগ-মৃগীর গলা ধরে মহাপ্রভু কাঁদতে লাগলেন। মহাপ্রভুর কান্না দেখে হরিণীর চোখেও জল ধারা পড়তে লাগলো।
সব জায়গায় প্রচ্ছন্নভাবে সেবা করে গোরাচাঁদ ইমলিতলায় এসে ব্যক্ত হলেন। ইমলিতলায় এসে মহাপ্রভু যমুনার শোভা দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন। সেই কৃষ্ণলীলা কালের পুরাতন ইমলি বৃক্ষ ধরে মহাপ্রভু আলিঙ্গন করলেন। আরও এগিয়ে চললেন। রাইকানু মিলিত তনু গৌরহরির বিবর্ত্তদশায় বিষয় আবেশ আসলো। ভাবলেন, সে রাসলীলা সবাই তো পায় নাই। জনাকতক বাছা বাছা ব্রজনারী, তারাই রাস পেয়েছিল। তাই মহাপ্রভু স্থাবর-জঙ্গম গুল্মলতা সকলকে নিয়েই রাস করলেন। তাদের স্বরূপ আবরণ ঘুচে গেল। সবার স্বরূপ জেগে উঠল। স্বরূপ জাগানো স্বরূপ দেখে। সবাই হলো গোপনারী - ব্রজের যত তরুলতা পশুপাখি। 'গৌর রাসবিহারী রাস করে। বিবর্ত্ত গৌর, সবাকারে গোপী করে , গৌরহরি রাস করে।'
নিধুবন নিকটে এসে প্রেমানন্দে গৌরহরি হেমদণ্ড বাহু তুলে উন্মত্তভাবে নৃত্য করতে লাগলেন। নিধুবন দেখে পূর্বলীলা স্মরণ হল, সেই নিধুবনে যারে স্বপ্ন দেখেছিল, আমাদের প্রাণকিশোরী। গৌর স্বরূপ দেখাইল, কিশোরীর মন শান্তির জন্য। সেই গৌর ব্রজে এলেন, ব্রজমণ্ডলে কৃষ্ণলীলা ভোগ করে গৌরহরি এগিয়ে চললেন প্রয়াগের দিকে।
আজ থেকে পাঁচহাজার ( আনু;) বছরেরও অধিককাল আগে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর নিত্যধাম গোলোক থেকে এই বৃন্দাবন প্রকোষ্ঠকে ধরাতলে আনয়ন করেন ভৌমলীলা প্রকট করবেন বলে। পাঁচ হাজার বছর আগের কৃষ্ণলীলাকে কেউ পৌরাণিক কিংবদন্তী বলে উড়িয়ে দিতেই পারে, সেসব প্রাগৈতিহাসিক যুগের কথা ; কিন্তু মাত্র ৫০০বছর আগে ঘটে যাওয়া গৌরাঙ্গলীলা আজও ইতিহাসের পাতায় উজ্বল স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। বৃন্দাবন যে চৈতন্যের, একথার জানান আমরা পাই যখন চৈতন্যদেব পা দেন বৃন্দাবনের মাটিতে। চৈতন্যচরিতের মধ্যলীলা সপ্তদশাধ্যায়ে পাই ---
'পথে গাভীঘটা চরে প্রভুরে দেখিয়া ।
প্রভুকে বেড়য়ে আসি’ হুঙ্কার করিয়া ॥'
( চৈ, চ, ২/১৭/১৮৩ )॥
মহাপ্রভুকে দেখা মাত্র গাভীগণ প্রভুর চারিদিকে ঘিরে উচ্চস্বরে চিৎকার করতে থাকে। তাঁদের সেই হারানো রাখালরাজা যেন আবার ব্রজে ফিরে এসেছে!
'গাভী দেখি’ স্তব্ধ প্রভু প্রেমের তরঙ্গে । বাৎসল্যে গাভী প্রভুর চাটে সব-অঙ্গে ॥'
(চৈ, চ,- ২/১৭/১৮৪ )॥
গাভীর পাল দেখে মহাপ্রভুর পূর্বলীলা স্মরণ হলো, প্রেমতরঙ্গ প্রবাহিত হলো, মহাপ্রভু স্তব্ধ হলেন! তিনি যে 'নমঃ ব্রহ্মণ্যদেবায় গো-ব্রাহ্মণ হিতায় চ'- মানুষের মধ্যে ব্রাহ্মণ আর পশুদের মধ্যে গাভী তাঁর অত্যন্ত প্ৰিয়। গাভীরাও এসে মহাপ্রভুর সর্বাঙ্গ চাটতে লাগলো!
'সুস্থ হঞা প্রভু করে অঙ্গ-কণ্ডূয়ন ।
প্রভু-সঙ্গে চলে, নাহি ছাড়ে ধেনুগণ ॥'
(চৈ, চ, ২/১৭/১৮৫ )
প্রভু তখন স্নেহভরে সেই গাভীদের অঙ্গে আঁচড়ে দিয়ে আদর করতে লাগলেন। গাভীগণ প্রভুর সঙ্গে সঙ্গে চলতে লাগল, এক মুহূর্তও প্রভুকে ছাড়তে চাইল না।
'কষ্টেসৃষ্ট্যে ধেনু সব রাখিল গোয়াল ।
প্রভুকণ্ঠধ্বনি শুনি’ আইসে মৃগীপাল ॥' ২/১৭/১৮৬
সেই গাভীর মালিক রাখালরা অতি কষ্টে তাঁদের ধরে রাখার চেষ্টা করছিলেন। প্রভুর গলার আওয়াজ পেলে এবার হরিণরা আস্তে শুরু করলো।
'মৃগ-মৃগী মুখ দেখি’ প্রভু-অঙ্গ চাটে ।
ভয় নাহি করে, সঙ্গে যায় বাটে-বাটে ॥' ২/১৭/১৮৭ প্রভুর শ্রীমুখ দেখে আকৃষ্ট হয়ে মৃগমৃগী প্রভুর অঙ্গ লেহন করতে লাগলো। তারাও ভয় না পেয়ে প্রভুর সাথে পথে চলতে লাগলো!
'পিক ভৃঙ্গ প্রভুরে দেখি পঞ্চম গায় ।
শিখিগণ নৃত্য করি প্রভু-আগে যায় ॥' (২/১৭/১৮৯ )
শুক (তোতাপাখি), পিক(কোয়েল) আর ভৃঙ্গ(মৌমাছি)রা পঞ্চমতানে গান করতে আরম্ভ করলো। ময়ূরগণও নাচতে নাচতে প্রভুর আগে আগে যেতে লাগলো।
'প্রভু দেখি’ বৃন্দাবনের বৃক্ষ-লতাগণে । অঙ্কুর-পুলক, মধু-অশ্রু বরিষণে ॥' ২/১৭/১৯০।।-
মহাপ্রভুকে দেখে বৃন্দাবনের বৃক্ষ, লতারাও চরম আনন্দে উল্লসিত হয়ে উঠলো। তাদের অঙ্কুরে পুলক জাগলো, অর্থাৎ ডালপালা-গুলো সোজা সোজা হয়ে যেতে লাগলো আর মধুবর্ষণ করতে লাগলো।
'ফুল-ফলে ভরি ডাল পড়ে প্রভু-পায়। বন্ধু দেখি বন্ধু যেন ভেট লয়ে যায় ॥' ২/১৭/১৯১ ॥-
ফুল ফল ভরা ডাল প্রভুর পায়ে পরছে, বনদেবী মহাপ্রভুর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। বন্ধুকে দেখে অপর বন্ধু যেমন উপহার দেয় তেমনি বৃন্দাবনও তার পরমবান্ধব শ্রীমহাপ্রভুকে উপহার দিচ্ছিলেন।
'প্রভু দেখি বৃন্দাবনের স্থাবর-জঙ্গম । আনন্দিত-বন্ধু যেন দেখে বন্ধুগণ ॥' ২/১৭/ ১৯২ ॥-
প্রভুকে দেখে বৃন্দাবনের জীবন্ত এবং জড়বস্তু পর্যন্ত আনন্দিত হচ্ছিলো। যেমনটা এক বন্ধু অপর বন্ধুকে দেখে হয়।
'প্রতি বৃক্ষ-লতা প্রভু করেন আলিঙ্গন । পুষ্পাদি ধ্যানে করেন কৃষ্ণে সমর্পণ ॥' ২/১৭/ ১৯৪ ॥- মহাপ্রভু বৃন্দাবনের প্রতিটি বৃক্ষলতাকে আলিঙ্গন করেছিলেন। ধ্যানে পুষ্পাদি কৃষ্ণে সমর্পণ করেছিলেন।
️'দ্বাদশ আদিত্য হৈতে কেশিতীর্থে আইলা। রাসস্থলী দেখি প্রেমে মূর্ছিত হইলা।। চেতন পাইয়া পুনঃ গড়াগড়ি যায়। হাসে কান্দে নাচে পড়ে উচ্চৈঃস্বরে গায়।।' (চৈ, চ,-২/১৮/৬৫-৬৬)
'মহারাসবিলাসের চূড়ান্ত পরিণতিই 'অন্তঃ রাধা বহিঃ কৃষ্ণ'-শ্রীগৌরসুন্দর। রাসমণ্ডলে রাসেশ্বরী-রাসবিহারী মহারাসে মত্ত হয়ে নৃত্য করতে করতে একাঙ্গভুত হয়ে প্রকটিত হন রাধাভাব-দ্যুতিসুবলিত স্বরূপ শ্রীগৌরাঙ্গরূপে। আবার মহারাস বিলাসের পরিণতি শ্রীমন্মহাপ্রভুই রাসপূর্ণিমার দিন বৃন্দাবনে এসে দিব্য বৃন্দারণ্যক্ষেত্র আবিষ্কার করেন। তিনি বংশীবট থেকে কালীদহ পর্যন্ত সম্পূর্ণ স্থান আবিষ্কার করেন। পরবর্তীকালে তাঁর পার্ষদগণ যথা লোকনাথ, ভূগর্ভ, রূপ-সনাতনাদিকে বৃন্দাবনে পাঠিয়ে বাকি সমস্ত স্থান উদ্ধার করেন। তাঁরই সম্প্রদায়ে পরবর্তীতে নারায়ণ ভট্ট এসে বর্ষানা, উচাগাঁও আদি ব্রজমণ্ডলের অন্যান্য স্থান আবিষ্কার করেন ও সেবাপত্তন করেন। আধ্যাত্মিক মাহাত্ম্যে শ্রীকৃষ্ণচৈতন্য-মহাপ্রভু সনাতন ধর্মের প্রাণপুরুষ, তিনি ভগবান শ্রীকৃষ্ণের পুতঃলীলাস্থলী উদ্ধার করে আমাদের উপহার দিয়েছেন।
'শ্রীচৈতন্যমহাপ্রভু ছাড়া বৃন্দাবন অস্তিত্বহীন', শ্রীচৈতন্যেদেবের বৃন্দাবন, বৃন্দাবনের শ্রীচৈতন্যদেব। বৃন্দাবনের ভুতভবিষ্যবর্তমান সবের কান্ডারী কেবলমাত্র শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু। ১৫১৫ খ্রীষ্টাব্দের কার্ত্তিক পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু সেই বৃন্দাবন লীলাভূমিকে আবিষ্কার করে স্বমহিমায় পুনঃপ্রতিষ্ঠিত করেন।
---------
'বৃন্দাবনে যেতে প্রভু ঝারিখণ্ডের পথে' ;
"কলিযুগপাবনাবতার শ্রীকৃষ্ণ-চৈতন্যমহাপ্রভু স্বয়ং ভগবান্:--
"পঞ্চদীর্ঘঃ পঞ্চসূক্ষঃ সপ্তরক্তঃ ষড়ুন্নতঃ। ত্রিহ্রস্বপৃথুগম্ভীরো দ্বাত্রিংশল্লক্ষণো মহান্।।
এই বত্রিশটি লক্ষণযুক্ত হলে যেমন তিনি মহপুরুষ হন,, তেমনি 'ধন' আছে যার, তিনি যেমন 'ধনবান', আবার যার মধ্যে 'ভগ' আছে, তিনিই ভগবান্ !' ভগবানের ষড়বিধ ঐশ্বর্য, তার ভিতরে বৈরাগ্য অন্যতম । ঐশ্বর্য, বীর্য,যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য এই ছয়টিকেই 'ভগ' বলা হয়। উপরিউক্ত মহাপুরুষের বত্রিশটি লক্ষণ ও ভগবানের ষড়বিধ ঐশ্বর্য এইসব-সবই শ্রীগৌরাঙ্গের মধ্যে বিদ্যমান ছিল, এছাড়াও অসংখ্য শাস্ত্রীয় প্রমাণে 'শ্রীকৃষ্ণচৈতন্যমহাপ্রভু-স্বয়ং ভগবান্'। 'যিনি স্বয়ং ভগবান্ তিনি 'অজ ও অনাদি'। এই প্রসঙ্গে বলা যায় জন্মমৃত্যু পঞ্চভূতাত্মক জীবের ব্যাপার, স্বয়ং ভগবানের নয়, প্রাকৃত লোকের জীবাত্মা মাতৃগর্ভে কর্মানুসারে জীবের যে দেহ জন্মে তা হলো মায়িক পঞ্চভূতাত্মক, আর সেই কারণেই তা বিকারধর্মী অর্থাৎ মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ ছোট শিশু ক্রমে ক্রমে বৃদ্ধি প্রাপ্ত হয়ে ঐ শরীরের বিনাশের পর মৃত্যূমুখে পতিত হয়, আবার কর্মানুসারে অন্য যোনিতে জন্মগ্ৰহণ করে, এইভাবেই জীবের কর্মানুসারে জন্মমৃত্যুর চাকা অনন্তকাল ধরে অবিরাম গতিতে ঘুরতে থাকে, কিন্তু ভগবান জীবের মত কর্মফলের অধীন নন, তিনি হলেন কর্মফল দাতা, তাই কর্মফল দাতা সর্বশক্তিমান স্বয়ং ভগবান্ সাক্ষাৎ পূর্ণব্রহ্ম পরমাত্মার কখনও জন্ম বলে কোন কিছু থাকতে পারে না । আমরা দেখতে পাই 'উদয়-অস্তহীন সূর্যের উদয় এবং অস্তের মত শ্রীভগবানও জন্মগ্ৰহণ করছেন এবং অপ্রকট হচ্ছেন, তাই শুধু মনে হয় ব্যাপারটি কি ?-অর্থাৎ যাঁর জন্ম মৃত্যু বলে কিছুই নাই তিনি জীবের মত পিতামাতার আশ্রয়ে কেন ও কিভাবে জন্মগ্ৰহণ করছেন এবং কিভাবেই বা দেহরক্ষা করছেন ? কিভাবে দেহরক্ষা করছেন সেই প্রসঙ্গ বাদ দিয়ে কিভাবে শ্রীভগবান পিতামাতার আশ্রয়ে জন্মগ্ৰহণ করেন সেই বিষয়ে অবতারণা করি- শ্রুতি ভগবানকে 'রসস্বরূপ' বলেছেন, ভগবান শুধু রস স্বরূপই নন, ভগবান রস আস্বাদকও । রস প্রধানতঃ পাঁচটি- শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, কিন্তু অজ ও অনাদি শ্রীভগবানের পক্ষে বাৎসল্য রসের আস্বাদন সম্ভব নয়, কারণ বাৎসল্যের আশ্রয় হলো পিতামাতা, তাই রসিকেন্দ্রচূড়ামণি শ্রীভগবান বাৎসল্য রস আস্বাদন করবেন কিভাবে ? অতএব তাঁকে অবশ্যই পিতামাতার আশ্রয় গ্ৰহণ করতে হবে, একইভাবে বাৎসল্য ব্যতীত অন্যান্য শান্ত, দাস্য, ও মধুরাদি রস আস্বাদন করতে হলে তাঁকে কোন পিতামাতার আশ্রয়েই পুত্ররূপে মর্ত্যলোকে আসতে হবে, অতএব শ্রীভগবান রসাস্বাদনের জন্য পিতামাতার আশ্রয় অবশ্যই একান্ত অপরিহার্য, তবে শ্রীভগবানের পিতামাতা যাঁরা হবেন তাঁরা অবশ্যই শ্রীভগবানের নিত্য এবং অনাদিসিদ্ধ পরিকর হবেন, তাঁরা শ্রীভগবানের শুদ্ধ সত্ত্বের বিকার, শ্রীভগবানের লীলাশক্তির প্রভাবে অনাদিকাল হতেই তাঁদের মধ্যে পূর্ণতম বাৎসল্যভাব বিরাজমান থাকবে , এ শ্রীভগবানের অচিন্ত্য লীলাশক্তি বা 'যোগমায়ার প্রভাব', এই প্রভাবেই তাঁরা মনে করবেন পুত্ররূপী শ্রীভগবান প্রকৃতপক্ষেই তাঁদের সন্তান, অনুরূপভাবে শ্রীভগবানের মনেও জাগ্ৰত হবে, শ্রীভগবান মনে করবেন পিতামাতা প্রকৃতপক্ষে তাঁরই পিতামাতা, অন্যথায় 'নরলীলা' হতে পারে কি ? শ্রীভগবানের জন্মগ্ৰহণ বা আবির্ভাবের অপর একটি অন্যতম কারণ-মহাভারতের শান্তিপর্বে উল্লেখ আছে, ভগবান দেবর্ষি নারদকে বলেছেন- 'মায়া হ্যেষা ময়া সৃষ্টা যন্মাং পশ্যসি নারদ। সর্বভূত গুণৈর্যুক্তং ন তু মাম্ দ্রষ্টুমর্হসি'।। অর্থাৎ হে নারদ ! তুমি চর্ম্মচক্ষুতে আমার যে শরীর দেখতে পাচ্ছ, এ মায়া রচিত, এই মায়িক শরীরাবৃত আমার স্বরূপ তুমি চর্ম্মচক্ষু দ্বারা দেখতে পাচ্ছ না, এই স্বরূপ দেখতে হলে সৎ-চিৎ-আনন্দঘন শরীরে সমাধি করতে হবে, মায়ার বিচিত্র মহিমাতেই স্থূলদর্শীগণ ভগবানকে স্থূলরূপেই দর্শন করে। এই বিষয়ে শ্রীভগবান নিজ শ্রীমুখে গীতার চতুর্থ (৪/৭-৮) অধ্যায়ে বলেছেন- 'যদা যদা হি ধর্ম্মস্য গ্লানির্ভবতি ভারত। অভ্যুথ্বানমধর্মস্য তদাত্মনং সৃজম্যহম্।। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় ত দুষ্কৃতাম্। ধর্ম্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।।' অর্থাৎ হে ভারত ! যে যে সময়ে ধর্মের গ্লানি বা ধর্মের হানি হয়ে থাকে এবং অধর্মের প্রাদুর্ভাব হয়, সেই সেই সময়ে আমি দেহ রচনা করে নিই, সাধুদের রক্ষা, দুষ্টুদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকি।। শ্রীভগবান জগৎ কল্যাণে যুগে যুগে অবতীর্ণ হন সত্য কিন্তু বর্তমান কলিযুগের মত এমন অভূতপূর্ব কারুণ্যগুণ নিয়ে কোনকালে কোন যুগে তিনি অবতীর্ণ হন নাই, কারণ কলিযুগপাবনাবতার শ্রীচৈতন্যমহাপ্রভুর দিব্যলীলা অত্যন্ত লক্ষণীয়!..
সৎ-চিৎ-আনন্দঘন স্বরূপ ভগবান অজ ও নিত্য হয়েও শুধুমাত্র জগৎকল্যাণে নিজ মায়াকল্পিত দেহ ধারণ করে জগৎ রক্ষার জন্য যে কর্মগুলি সম্পাদন করেন সে সম্প্রতি 'অলৌকিক'। শ্রীভগবান নিজ শ্রীমুখে গীতার চতুর্থ ( 'জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ত্বতঃ । ত্যব্ক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোহর্জুন।।-গীতা-৪/৯) অধ্যায়ে বলেছেন,তাঁর সেই দিব্য জন্ম কর্মবৃত্তান্ত যিনি যথার্থ জ্ঞাত হতে পারে তাঁর দেহান্তে আর পুনর্জন্ম হয় না, তিনি শ্রীভগবানকেই প্রাপ্ত হন। যাই হোক, জগৎপিতা শ্রীকৃষ্ণ দ্বাপরের শেষে লীলা সাঙ্গ করে ভাবলেন, সামনে ভয়ঙ্কর কলিযুগ, কলির জীব স্বল্পায়ূ এবং রোগ-শোক, কাম-ক্রোধ, পাপ-তাপে জর্জরিত হয়ে নিদারুণভাবে দুঃখ সন্তপ্ত থাকবে, তাঁদের সেই সন্তপ্ত দুঃখের অবসান হতে পারে, যদি ব্রজপ্রেম তাঁদের প্রদান করতে পারি, কিন্তু কামনানুরক্ত কলির জীবকে কিভাবে এই অপার্থিব ব্রজপ্রেম প্রদান করব ? এইরূপ ভাবতে-ভাবতেই তাঁর মনে হল-যে যুগের যে যুগধর্ম, সেই যুগের অধিবাসীগণ অবশ্যই তা গ্ৰহণ করে, কলিযুগের ধর্ম তারকব্রহ্ম নাম, তাই এই ব্রজপ্রেম সেই তারকব্রহ্ম নামে নিহিত করে প্রচার করব-তাতেই আপামর কলির জীব ব্রজপ্রেম লাভ করতে সক্ষম হবে । তিনি আরও ভাবলেন-আচরণপূর্বক প্রচার না করলে অজ্ঞানান্ধ কলির জীব তার গ্ৰহণ করবে না, সেজন্য তিনি ভক্তভাব অঙ্গীকার করে আচারের সঙ্গে প্রচারের সঙ্কল্প করলেন। সঙ্কল্পটি সাঙ্গ হতে না হতেই শ্রীভগবানের মধ্যে লোভ জন্মাল, তিনি ভাবলেন বিষয় কেন্দ্র করে যে আনন্দ সেই আনন্দ সংশ্লিষ্ট বিষয়টি কখনও আস্বাদন করতে পারে না, 'আমি শ্রীকষ্ণ এতদিন কেবল বিষয় ছিলাম, তাই আমাতে যে আনন্দ বিদ্যমান তা আমি আজ পর্যন্ত আস্বাদন করতে পারি নাই, কেবল শ্রীরাধাই আশ্রয় হয়ে বিষয়রূপ আমার অভ্যন্তরস্থ আনন্দকে পরিপূর্ণভাবে আস্বাদন করেছেন, তাই শ্রীরাধাকে সবসময় প্রেমানন্দে থাকতে দেখেছি, আর তাই রাধাপ্রেমের সেই মহিমা আস্বাদন করতে পারলেই আমার নিজমাধুর্য আস্বাদন জনিত সুখের স্বরূপটিকে জানতে পারব, এই চিন্তা করতে করতে স্বমাধুর্য আস্বাদনের ইচ্ছাটি অত্যন্ত বলবতী হওয়ায় এই সিদ্ধান্তে উপনীত হলেন- কলিতে আমি শ্রীরাধার ভাবকান্তিকে আশ্রয় করে যুগপৎ স্বধর্ম আস্বাদন ও স্বকরুণায় কলিজীবকে 'কৃষ্ণোন্মুখী' করে সংসার দশার নিবৃত্তি করাব। প্রসঙ্গতঃ শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণে কিন্তু কোনো ভেদ নাই, একই স্বরূপ, শুধুমাত্র লীলারস আস্বাদনের জন্য তাঁরা দুই হয়েছেন, তাঁরা স্বরূপতঃ অভিন্ন বলে ইচ্ছামতই শ্রীকৃষ্ণ শ্রীরাধার ভাবকান্তি গ্ৰহণ করতে পারে, ইচ্ছাময়ের ইচ্ছায় সকলই সম্ভব । শ্রীভগবান এই স্থির সঙ্কল্প গ্ৰহণ করলেন যে, সামনের কলিযুগে তারকব্রহ্ম নামের সঙ্গে ব্রজপ্রেম মিশ্রিত করে সেই প্রেমপূরিত নাম নিজে আস্বাদন করবেন এবং জীবকেও করাবেন। এই সিদ্ধান্তেই প্রেমের স্বরূপ হ্লাদিনীশক্তি শ্রীরাধার ভাবকান্তিকে আশ্রয় করে 'অন্তঃকৃষ্ণং বহির্গৌরং' রূপে তিনি আবির্ভূত হন। অতএব ব্রজপ্রেমরস আস্বাদন এবং কলির জীবের মধ্যে তা বিতরণের জন্যই গৌরচন্দ্রের আবির্ভাব । শ্রীভগবান জগতের বুকে জন্মগ্ৰহণ করেন বা আবির্ভূত হন কিভাবে -লৌকিক জগতের জীবের মত তিনি মাতৃগর্ভে প্রবেশ করেন না, তিনি প্রথমে পিতৃহৃদয়ে প্রবেশ করেন এবং পিতার হৃদয় হতে মাতৃহৃদয়ে প্রবেশ করেন এবং মাতৃ হৃদ-মধ্যেই থাকেন, যথাসময়ে তিনি মাতার হৃদয় হতেই আবির্ভূত হন। কংস কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা প্রসঙ্গে শ্রীপাদ শুকদেব গোস্বামী ( 'ভগবানপি বিশ্বাত্মা ভক্তানাম ভয়ঙ্করঃ। আবিবেশাংশভাগেন মন আনকদুন্দুভেঃ।। স বিভ্রৎ পৌরুষং ধাম ভ্রাজমানো তথা রবিঃ। দুরাসদোহতিদুর্ধর্ষো ভূতানাং সম্বভুব হ।।- ভাগবত-দশম স্কন্ধ-২/১৬-১৭)এতাদৃশ বিবৃতিই দিয়ে গিয়েছেন এবং শ্রীকৃষ্ণাবতার শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর জন্ম লীলা প্রসঙ্গে শ্রীপাদ কৃষ্ণদাসকবিরাজ গোস্বামী ও তদ্বিরচিত শ্রীশ্রীচৈতন্যচরিতামৃতে-
'জগন্নাথ মিশ্র কহে স্বপ্ন যে দেখিল।
জ্যোতির্ময় নাম মোর হৃদয়ে পশিল।।
আমার হৃদয় হৈতে গেলা তোমার হৃদয়ে।
হেন বুঝি-জন্মিবেন কোন মহাশয়ে।।
ঠিক এইরূপ বর্ণনাই লিপিবদ্ধ করে গিয়েছেন, এর থেকেই স্পষ্টই বুঝা যায় 'নন্দ-যশোদা' বা 'জগন্নাথ মিশ্র-শচীদেবী' লৌকিক জগতের পিতামাতার মত পিতামাতা নন, তাঁরা নিত্যসিদ্ধ ভগবৎ পার্ষদ!..
️
"পরব্রহ্মস্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপতঃ দ্বিভুজ ( বিষ্ণুপুরাণ- ৪/১১/২) নরাকৃতি , অনাদিকাল থেকেই দ্বিভুজত্ব, নরবপুত্ব এবং নরলীলাত্ব হচ্ছে তাঁর স্বরূপভূত, সেই দ্বিভুজ নরবপু নিয়েই তিনি ধরাধামে বা ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হয়ে থাকেন, আর তিনি যখন অবতীর্ণ হন,তখন নরলীলা সিদ্ধির নিমিত্ত জন্মলীলার অনুকরণ করেই অবতীর্ণ হন, অর্থাৎ অবতীর্ণ হবার আগেই তিনি তাঁর পিতা মাতা নিত্যসিদ্ধ পরিকরগণকে পাঠিয়ে দেন, এবং পরে তাঁদের যোগেই তিনি অবতীর্ণ হন, তিনি যখন অবতীর্ণ হন,তখন তাঁর স্বরূপ অবগত হওয়া সর্বসাধারণের পক্ষে আদৌ সম্ভব হয় না, কারণ তাঁরা মনে করেন অন্যান্য মানুষ দেখতে যেমন ইনিও (ভগবান) তো ঠিক সেইরকমই, তাই অন্যান্য মানুষের মত ইনিও একজন সাধারণ মানুষই, এই কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, নিজ শ্রীমুখেই অর্জুনের (গীতা ৯/১১)মাধ্যমে আমাদের অবগত করিয়ে গিয়েছেন যথা- 'অবজানন্তি মাম্ মূঢ়া মানুষীং তনুমাশ্রিতম্। পরং ভাবমজানন্তো মম ভূত মহেশ্বরম্।।' সত্যিই তো মানুষের মধ্যে অবতীর্ণ নরাকৃতি স্বয়ং ভগবানকে চেনা অত্যন্ত দুরূহ ব্যাপার, তাইতো শ্রীধাম নবদ্বীপে নিমাইরূপে অবতীর্ণ স্বয়ং ভগবানকে সাধারণ মানুষ আদৌ চিনতে পারে নাই, সাধারণ মানুষ কেন প্রকাশানন্দ সরস্বতী, সার্বভৌম ভট্টাচার্য প্রমুখ প্রখ্যাত পণ্ডিতগণও প্রথমে মহাপ্রভুকে চিনতে পারে নাই, পরে তাঁরা মহাপ্রভুর কৃপালোকেই মহাপ্রভুকে স্বয়ং ভগবান বলে চিনতে বা বুঝতে পেরেছিলেন- অর্থাৎ একমাত্র সূর্যালোকে যেমন সূর্যকে চেনা যায় তেমনিভাবেই একমাত্র ভগবৎ কৃপালোকেই ভগবানকে চেনা যায়, এছাড়া তাঁকে চিনবার বা জানবার অন্য কোন বিকল্প পথ বা পন্থা নাই, তবে হ্যাঁ কতগুলি শাস্ত্রীয় প্রমাণের কথা দ্বারাও তাঁকে জানা যেতে পারে যেমন-শ্রীচৈতন্য মহাপ্রভু যে স্বয়ং পরমেশ্বর ভগবান তার শাস্ত্রীয় প্রমাণ-এ ঘোর কলিযুগে মনঃকল্পিত অবতারের ঠেলায় সাধারণ জীব যখন দিশেহারা, শ্রীচৈতন্য মহাপ্রভু যে সর্ব অবতারের অবতারী এবং কলির জীবের দুঃখ-দুর্দশা মোচনকারী মহা বদান্যতার অমূল্য প্রতীক, তা প্রমান করতে পুরাণের আশ্রয় না নিলে, আমরা যে তিমিরে সে তিমিরেই থেকে যাব, নীচে মুষ্ঠিমেয় প্রমানগুলো হল- কলিঘোরতমশ্চ্ছান্নান্ সর্বানাচারবর্জিতম্ । শচীগর্ভে চ সম্ভুয় তারয়িষ্যামি নারদ।। (বামন পুরাণ) হে নারদ ! কলির ঘোর তমসাচ্ছন্ন কালে শচীগর্ভে আবির্ভূত হয়ে আমি জগৎকে অনাচার বিবর্জিত করিয়ে উদ্ধার করব!..
কলৌ সংকীর্ত্তনারম্ভে ভবিষ্যামিশচীসূতঃ। স্বর্নদীতারমাস্থায় নবদ্বীপে জনাশ্রয়ে-
তত্র দ্বিজকূল শুদ্ধসত্ত্বে দ্বিজালয়ে ।। (বায়ূ পুরাণ)-আমি কলিযুগে যুগোচিত নামসংকীর্তন প্রচারের নিমিত্ত বহুজন সমাকীর্ণ গঙ্গাতীরবর্তী নবদ্বীপ ধামে বিশুদ্ধ ব্রাহ্মণকুলে শচীদেবীর পুত্ররূপে অবতীর্ণ হব !.. কলৌ প্রথম সন্ধ্যায়াং গৌরাঙ্গহহং মহীতলে। ভাগীরথী তটে রম্যে ভবিষ্যামি শচীসূতঃ ।। (পদ্ম পুরাণ)-কলির প্রথম সন্ধ্যায় ভাগীরথী তীরস্থ রম্যস্থানে গৌরাঙ্গ রূপধারী শচীপুত্ররূপে আমি ভবিষ্যতে অবতীর্ণ হব !.. সুবর্ণবর্ণো হেমাঙ্গো বরাঙ্গশ্চন্দনাঙ্গদী । সন্ন্যাসকৃচ্ছমঃ শান্তো নিষ্ঠাশান্তিপরায়ণঃ ।। (মহাভারত)-মহাপ্রভু গৌরসুন্দরের গায়ের রঙ সোনার মত । প্রকৃত পক্ষে, তাঁর সুললিত সমগ্ৰ দেহটি কাঁচা সোনার মত । তাঁর সমস্ত দেহ চন্দন চর্চিত । তিনি সন্ন্যাস গ্ৰহণ করবেন এবং খুব আত্মসংযমশীল হবেন । মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে তাঁর পার্থক্য এই যে তিনি ভক্তিমূলক সেবায় নিষ্ঠাপরায়ণ এবং সংকীর্ত্তন আন্দোলন প্রচার করবেন!.. কৃষ্ণবর্ণং ত্বিষাকৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্রপার্ষদম্ । যজ্ঞৈ সঙ্কীর্তনপ্রায়ৈর্যজন্তি হি সুমেধসঃ ।।
(ভাঃ ১১/৫/৩২)-এই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্ত্তন যজ্ঞের অনুষ্ঠান করেন । যদিও তাঁর গায়ের বর্ণ অ-কৃষ্ণ, তবুও তিনি স্বয়ং কৃষ্ণ । তিনি তাঁর সঙ্গী, সেবক, অস্ত্র এবং অন্তরঙ্গ পার্ষদে পরিবৃত!.
'হে ব্রহ্মন্ ক্বচিৎ কলৌ অহং এবং সন্ন্যাসাশ্রমং আশ্রিতঃ পাপহতান্ নরান্ হরিভক্তিং গ্ৰাহয়ামি- (উপপুরাণ, সূত্র চৈ;চ;১/৩ শ্লোক-১৬)! এছাড়াও চৈতন্যচরিতামৃতের তৃতীয় অধ্যায়ের-৬৬-৬৭ নং পয়ারে বলা হয়েছে- 'ভাগবত ভারত-শাস্ত্র আগমন পুরাণ। চৈতন্যকৃষ্ণ অবতারে প্রকট প্রমাণ।। প্রত্যক্ষ দেখ নানা প্রকট প্রভাব। অলৌকিক কর্ম অলৌকিক অনুভাব।।-স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই যে শ্রীকৃষ্ণচৈতন্যরূপে অবতীর্ণ হয়েছেন- শ্রীভাগবত, মহাভারত, উপপুরাণ এবং আগমাদি শাস্ত্রের শ্লোকেই তার উজ্জ্বল প্রমাণ, যে সকল অলৌকিক কর্ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোন মানুষই করতে পারে না, যে সকল অলৌকিক অনুভাব অর্থাৎ সকল প্রেম-বিকার অশ্রু-কম্প-বৈবর্ণ প্রভৃতি মানুষের মধ্যে দেখা যায় না, এছাড়াও শ্রীবৃন্দাবন দাস, মুরারি গুপ্ত,জয়ানন্দ দাস ইনি কবি কর্ণপুর নামে খ্যাত, বৈষ্ণবকবি বাসু ঘোষ, লোচন দাস এবং কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী প্রভৃতি চৈতন্য জীবনীকারেরা শ্রীচৈতন্যদেবকে ঈশ্বর ও ঈশ্বরের অবতার ভুক্ত করেছেন। 'বিপ্র-রূপে কৃষ্ণ বিহরিলেন যেমনে। হেন-মতে বৈকুণ্ঠ-নায়ক সর্ব্বক্ষণ'।।(চৈ,ভা,-১/১০/০৪)। চৈতন্যদেব যখন মাতৃগর্ভে তখন থেকেই শুরু হয়েছে চৈতন্য জীবনীকারদের এ ধরণের অাধি-দৈবিক প্রচেষ্টা;—"এইমত ব্রহ্মাদি-দেবতা প্রতিদিনে ৷ গুপ্ত রহি ঈশ্বরের করেন স্তবনে॥ শচীগর্ভে বৈসে সর্ব্ব-ভুবনের বাস ৷ ফাল্গুনী-পূর্ণিমা অাসি হইলা প্রকাশ॥"(চৈ;ভা;অাদিখণ্ড)
অার এক প্রসিদ্ধ চৈতন্য জীবনীকার কৃষ্ণদাস কবিরাজ(কবিরাজ গোস্বামী) সেই পরম বৈষ্ণবের কলমেও সেই-একই অাধি-ভৌতিক ও অাধি-দৈবিক ঝড়ে পড়েছে:—
"চৌদ্দশত ছয় শকে শেষ মাঘ মাসে ৷ জগন্নাথ-শচী-দেহে কৃষ্ণের প্রবেশে॥ শচী কহে মুঞি দেখো অাকাশ উপরে ৷ দিব্যমূর্ত্তি লোক অাসি স্তুতি যেন করে ॥
(চৈ;চ; অাদিলীলা ) এইভাবে বৃন্দাবন দাস,মুরারি গুপ্ত, কৃষ্ণদাস কবিরাজ, জয়ানন্দ দাস, বাসু ঘোষ,লোচন দাস, প্রভৃতি জীবনীকাররা চৈতন্যদবকে হয় ঈশ্বর,অাবার কোথাও ঈশ্বরের অবতার ভুক্ত করেছেন ৷
কবিরাজ গোস্বামী শ্রীশ্রীচৈতন্য-চরিতামৃতের মধ্যলীলায় তাঁর সেই অতিশয় সত্য কথাটি লিখেছেন-
'আদ্যোপান্ত চৈতন্যলীলা অলৌকিক জান । শ্রদ্ধা করি শুন ইহা সত্য করি মান।। (১/১৮/২১৬) কবিরাজ গোস্বামীর এই পয়ারটি থেকেই শ্রীচৈতন্যদেবকে ঈশ্বর বা ঐশ্বরিক অবতার মেনে নেওয়ায় কোন বিতর্ক থাকেতেই পারে না। কলিযুগের যুগধর্ম নাম-সংকীর্ত্তন । সব প্রবর্ত্তাইলেন শ্রীকৃষ্ণচৈতন্য নারায়ণ ।।"- বলছেন ব্যাসাবতার শ্রীল বৃন্দাবনদাস ঠাকুর । সেই প্রেমদান-লীলা, নাম-সংকীর্ত্তন , এবং কৃষ্ণ-ভক্তির প্রচার এটি গৌরলীলার বহিরঙ্গ কারণ । শ্রীচৈতন্যচরিতামৃতে শ্রীরামানন্দ রায় যখন গোদাবরী তটে সাক্ষাৎ রসরাজ মহাভাব রূপে উপলব্ধি করলেন মহাপ্রভুকে, তখন অবতার রহস্য হৃদয়ঙ্গম করে বললেন, - প্রভু, তোমায় চিনতে পেরেছি- "নিজ গূঢ়কার্য তোমার প্রেম-আস্বাদন। আনুষঙ্গে প্রেমময় কৈলে ত্রিভুবন ।।" ( চৈঃ চঃ ২/৮/২৩২ ) এর থেকেই স্পষ্ট-ই বোঝা যায় যে মহাপ্রভু স্বয়ং ভগবান কিন্তু তা বুঝবার বা জানবার ক্ষমতা কয় জনের ? !
--------------
'বৃন্দাবনে যেতে প্রভু ঝারিখণ্ডের পথে';--
"ত্রেতাযুগে যিনি ভগবান শ্রীরামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছিলেন... তিনিই আবার দ্বাপরযুগে ভগবান শ্রীকৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছিলেন... আবার তিনিই কলিযুগে শ্রীনবদ্বীপধামে শ্রীশচীমাতার কোল আলো করে শ্রীকৃষ্ণচৈতন্যরূপে অবতীর্ণ হয়ে স্বয়ং ভগবান্ ব্রহ্মাণ্ডবাসীর সমস্ত জীবের উদ্ধার-সাধনরূপ গোপন উদ্দেশ্যমূলক লীলায়.............
'ঝারিখণ্ডের পথে মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা;--
*'অন্যের হৃদয় মন,
আমার মন বৃন্দাবন,
মনে বনে এক করে জানি ।
তাঁহা তোমার পদদ্বয়,
করাহ যদি উদয়,
তবে তোমার পূর্ণ-কৃপা মানি।।"* -
মনে বনে এক করে জানি- শ্রীরাধাভাবে ভাবিত মহাপ্রভু বলছেন-অন্যের পক্ষে হৃদয়ই মন; কারণ, তারা মনকে হৃদয় থেকে পৃথক করতে পারে না, কিন্তু যে বৃন্দাবন আমার প্রাণবল্লভের ক্রীড়াস্থল, যেখানে রসিক শিরোমণি শ্রীকৃষ্ণ আমার সঙ্গে কত রসকেলি করেছেন, সেই বৃন্দাবনেই আমার মন একান্তভাবে নিবিষ্ট, কারণ, আমি বৃন্দাবন থেকে আমার মনকে বিচ্ছিন্ন করতে পারি না । "সেই ভাব সেই কৃষ্ণ সেই বৃন্দাবন। যবে পাই তবে হয় বাঞ্ছিত পূরণ।। তোমার চরণ মোর ব্রজপুর ঘরে। উদয় করয়ে যদি তবে বাঞ্ছা পূরে।। (চৈ চ,) শ্রীরাধাভাবে ভাবিত মহাপ্রভুর মনের ভাব বৃন্দাবন বা ব্রজপুরই আমার ঘর, সেই বৃন্দাবনে বা ব্রজপুরে মধুর ভাবাশ্রিত কৃষ্ণকে সেবা করবার আকাঙ্ক্ষা মহাপ্রভুর মনে প্রকাশ পেয়েছে ; তাইতো;- 'লীলাময় মহাপ্রভুর এক-একটি লীলাকথা কৃষ্ণপ্রেমসাগরমুখী এক একটি অমৃতময়ী স্রোতস্বতী ধারা। মহাপ্রভু শ্রীক্ষেত্র থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন,লোকহট্টের ভয়ে রাজপথে না গিয়ে তিনি বনপথে চলেছেন, পথও দুর্গম এবং পথ সংক্ষিপ্ত না হলেও আবার এ পথে অরণ্যের শোভাও আছে, বারাণসী হয়ে তিনি যাবেন মথুরামণ্ডলে। আহা! ব্রজপুরী -শ্রীধামবৃন্দাবন ! মনে পড়তেই মহাপ্রভুর শ্রীঅঙ্গ শিহরিত হয়ে ওঠে , এক অপূর্ব দিব্যানন্দে মহাপ্রভুর হৃদয়-মন পুলকিত হয়ে ওঠে। দ্বাপরের সেই মধুপুরী কি আর এখন আছে ? সেই মধুর শ্রীবৃন্দাবন হয়তো আজ বিলুপ্তপ্রায়, হয়তো কালের করালগ্ৰাসে সব নষ্ট হয়ে গেছে, প্রাকৃতিক নিয়মেই আবার তাকে জাগিয়ে তুলতে হবে-'ওঠ, জাগো, তোমার স্বরূপে ফিরে এসো !' তুমি যে-শ্রীধাম বৃন্দাবন, রাধাকৃষ্ণের অপ্রাকৃতিক লীলাস্থলী, অনন্ত ব্রহ্মাণ্ডের প্রাণকেন্দ্র, তোমার কি ধ্বংস আছে ? ঘুম ভেঙ্গে পুনরায় জেগে ওঠ, জাগরিত করো সমগ্ৰ বিশ্ববাসীকে-পুনরায় প্রেম দাও, সুধাভাণ্ড থেকে অমৃতবর্ষণ করতে থাকো, আমি এসেছি-আমি সেই 'রাধা-গোবিন্দের' মিলিত ভগবৎ সত্তা -তোমারই একান্ত অনুগত, এইভাবেই ভাবিত হয়ে- 'বৃন্দাবনে যেতে প্রভু ঝাড়িখণ্ডের পথে !'....
"ভগবান্ শ্রীকৃষ্ণ দ্বাপরের শেষভাগে 'জগতের লীলা এবং ব্রজের খেলা' সমাপণ করে স্বধামে গমন করে চিন্তা করলেন-"চিরকাল নাহি করি প্রেমভক্তি দান । ভক্তি বিনা জগতের নাহি অবস্থান।।"(চৈ,চ,১/৩/১২)- প্রেম-ভক্তি, অর্থাৎ মমতাময়ী শুদ্ধ মাধুর্যময়ী ভক্তি, এই প্রেমভক্তি ছাড়া জগতবাসী মায়িক জীবের অবস্থিতি বা স্থিরতা নাই। সেই প্রেমভক্তি বিতরণের জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমন্মহাপ্রভুরূপে শ্রীনবদ্বীপে অবতীর্ণ হলেন, শাস্ত্রীয় প্রমাণ অনুসারে শ্রীভগবান জগৎ কল্যাণার্থে যুগে যুগে জগতে অবতীর্ণ হন, কিন্তু বর্তমান কলিযুগের মত এমন অভূতপূর্ব কারুণ্যগুণ নিয়ে কোনকালে কোন যুগে তিনি আবির্ভূত হন নাই'; মহাপ্রভু চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্ৰহণ করে ভক্তগণের সঙ্গে প্রেমানন্দ আস্বাদন করে নীলাচলে এলেন, এখানে এসে বহু ভক্তের সঙ্গে প্রেমানন্দ আস্বাদন করলেন এবং করালেন, চৌদ্দশত সাঁইত্রিশ শকাব্দের শরৎকাল অতঃপর- 'শরৎকাল হইল প্রভু চলিতে হৈল মতি। রামানন্দ-স্বরূপ সঙ্গে নিভৃতে যুকতি।।'(চৈ,চ,২/১৭/২)-একদিন অতি অতি সংগোপনে অন্তরঙ্গ মরমীভক্ত রামানন্দ রায় ও স্বরূপ দামোদরের সঙ্গে নিভৃত আলাপনে বললেন-'মোর সহায় কর যদি তুমি দুই জন । তবে আমি যাই দেখি শ্রীবৃন্দাবন।।'(চৈতন্যচরিতামৃত মধ্যলীলা)- আমার প্রাণের আকাঙ্ক্ষা শ্রীকৃষ্ণের লীলাভূমি শ্রীবৃন্দাবন দর্শনে বনপথ দিয়ে রাত্রে একাকী বের হব, দেখ, কেউ যেন আমাকে অনুগমন না করে, যদি করে তাকে নিষেধ করবে, তাই তোমরা আনন্দিত মনে আমাকে আজ্ঞা দাও, আর তোমরা আনন্দে থাকলে আমিও আনন্দে থাকবো।প্রাণারাধ্য মহাপ্রভুর কথায় রায় রামানন্দ ও স্বরূপ দামোদর বড় বিমর্ষ হয়ে উভয়ে পরামর্শ করে বললেন- প্রভু ! তুমি বনপথ দিয়ে বৃন্দাবন যেও না, ঐ বনপথ হিংস্রজন্তু সমাকীর্ণ, পদে পদে বিপদ, তাই আমরা বড় ভীত হয়ে নিষেধ করছি ? মহাপ্রভু বললেন, তোমরা আমাকে বাধা দিও না, আমি অমৃতনির্ঝর কৃষ্ণকীর্তন করতে করতে সুবিস্তীর্ণ বনপথ দিয়ে যাব, তাতে সেখানের সর্বজীবের কল্যাণ সাধিত হবে,বাস্তবিক মহাপ্রভু ভক্ত অভক্ত পশুপাখি সকল জীবকেই নির্বিচারে অনুগৃহীত করেছেন, সর্বমঙ্গলনিধান তিনি স্থাবর-জঙ্গম সকলকে উদ্ধার করবার সংকল্প করেই অবতীর্ণ হয়েছেন, সর্বজীব উদ্ধারণই বিশ্বপ্রেমের মূর্তবিগ্ৰহ মহাপ্রভুর এই অবতরণের মূল উদ্দেশ্য, অতঃপর -'দুইজন কহে তুমি ঈশ্বর স্বতন্ত্র। যেই ইচ্ছা সেই করিবা নহ পরতন্ত্র।। কিন্তু আমা দোঁহার শুন এক নিবেদন ।'- মহাপ্রভুর শ্রীমুখের কথা শুনে স্বরূপ দামোদর ও রায় রামানন্দ বললেন, তুমি স্বতন্ত্র, ঈশ্বর, আমরা তোমাকে আর বাধা দেব না, যদি সত্যিই তুমি আমাদের ভালবাস, তবে তুমি আমাদের একটি মাত্র অনুরোধ রাখ, তোমার সাহায্যকারী হিসাবে একজনকে অন্ততঃ সহগামী কর। মহাপ্রভু গভীর আন্তরিকতার সঙ্গে বললেন-'নূতন সঙ্গী হইবেক স্নিগ্ধ যার মন। ঐছে যবে পাই তবে লই একজন।। স্বরূপ কহে এই বলভদ্র ভট্টাচার্য। তোমাতে সুস্নিগ্ধ বড় পণ্ডিত সাধু-আর্য।।'- প্রভু বললেন তোমাদের অনুরোধ অবশ্যই রাখতে পারি যদি নূতন সঙ্গী হয়, কারণ, এখানে যারা আছে তার মধ্যে একজনকে নিলে অন্যজন মনে দুঃখ পাবে, সেটা আমি হতে দিতে পারি না। মহাপ্রভুর কথায় স্বরূপ দামোদর ও রায় রামানন্দ বললেন, বেশ তাই হবে, একজন নবীন উত্তম নবাগত ভক্তই তোমার অনুবর্তী হবে , এই বলভদ্র ভট্টাচার্য নূতন ভক্ত গৌড় থেকে এসেছে তাঁর ভক্তিপরায়ণতায় আমরা সকলেই মুগ্ধ, সে তোমার সহগমন যোগ্য, তাঁর ইচ্ছা তীর্থ করার তবে তাঁর সাথে একজন ব্রাহ্মণ আছে, সে তোমার বহির্বাস, কৌপীন ও জলপাত্র বহন করতে পারবে, তুমি তাকেও সহযাত্রী কর,আর বলভদ্র যথোচিত তোমার সেবা করবে ও রন্ধনাদি করবে, এই দুই জনকেই সঙ্গে নিলে আমরা নিশ্চিন্তে থাকতে পারি !..
মহাপ্রভু যখন কানাইর নাট্শালা থেকে শান্তিপুর হয়ে নীলাচলে আসেন তখন অনেক নূতন ভক্তের সঙ্গে এই বলভদ্র ভট্টাচার্য তীর্থ ভ্রমণের ইচ্ছায় একজন ব্রাহ্মণ ভৃত্য সঙ্গে করে মহাপ্রভুর সঙ্গে নীলাচলে চলে আসেন, সেই দলে নূতন ভক্তসঙ্গী আরও অনেকেই ছিলেন তার মধ্যে এই বলভদ্র ভট্টাচার্যের মহাপ্রভুর সঙ্গী হিসাবে বৃন্দাবন যাত্রার 'মহাসৌভাগ্য' হল কেন ? তাহলে কি এই বলভদ্র ভট্টাচার্যের বিশেষ কোন গুণ ছিল ? প্রসঙ্গতঃ এখানে শ্রীকৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃতের আদিলীলার চতুর্থ অধ্যায়ের একশত সত্তর নং পয়ারে বলেছেন-'নিজ প্রেমানন্দে কৃষ্ণ সেবানন্দ বাধে । সে আনন্দের প্রতি ভক্তের হয় মহাক্রোধ।।'-অর্থাৎ (প্রেমানন্দ সেবানন্দের বাধক) নিজের সুখে যদি কৃষ্ণসেবার বাধা হয়, তবে ভক্ত নিজের সেই সুখ বা আনন্দে অত্যন্ত ক্রদ্ধ হন, শাস্ত্রে আরও দৃষ্টান্ত আছে যেমন - 'অঙ্গস্তম্ভারম্ভমুত্তুঙ্গয়ন্তয়ং প্রেমানন্দং দারুকো নাভ্যনন্দৎ । কংসারাতের্বীজনে যেন সাক্ষা- দক্ষোদীয়ানন্তরায়ো ব্যধায়ি।।- (চৈ,চ, উল্লেখিত শ্লোক -১/৪/৩২) অর্থাৎ শ্রীকৃষ্ণের সারথি দারুক শ্রীকৃষ্ণের অঙ্গে চামর সেবনে অত্যধিক আনন্দ প্রাপ্ত হলে তাঁর দেহে স্তম্ভনামক সাত্ত্বিক ভাবের উদয় হওয়াতে অঙ্গসমূহে জড়তা এল। অঙ্গে জড়তাভাব বর্ধনকারী প্রেমানন্দকে দারুক অভিনন্দন করেননি, কারণ কংসারি শ্রীকৃষ্ণের সাক্ষাৎভাবে চামর সেবনে অত্যধিক বিঘ্ন উৎপন্ন হয়েছিল ! তাই প্রেমানন্দ সেবানন্দের বাধক, প্রেমানন্দে আত্মহারা ভক্ত কখনও যথাযোগ্য ভগবৎসেবা করতে পারেন না মনে হয় এই কারণেই শাস্ত্রজ্ঞ স্বরূপ দামোদর ও রামানন্দ রায় চিন্তা করে স্থির করেছিলেন- কৃষ্ণনাম শ্রবণে যাঁরা প্রেমাবেশে অচৈতন্য হয়ে পড়েন, সেইরকম কাউকে মহাপ্রভুর সঙ্গী হিসাবে পাঠানো যাবে না, কেননা চৈতন্যদেব যখন তখন ভাববিহ্বলতায় অচৈতন্য হয়ে পড়েন, তখন সেই সঙ্গীও যদি ভাবিহ্বলতায় জ্ঞান হারায় তখন মহাপ্রভুর সেবা করবে কে ? যে সেবানন্দের জন্য প্রেমানন্দকে অনায়াসে রোধ করতে পাড়বে, তিনি কখনও প্রেমানন্দে সংজ্ঞাহীন হয়ে পড়বেন না, ভগবৎ-তৃপ্তির ঐকান্তিক লক্ষ্যে সদা-সর্বদাই একনিষ্ট চিত্তে মহাপ্রভুর সেবাকার্য করতে পাড়বেন, এই কারণেই- 'স্বরূপ কহে এই বলভদ্র ভট্টাচার্য। তোমাতে সুস্নিগ্ধ বড় পণ্ডিত সাধু-আর্য।।'- শ্রীভগবানের রাতুল চরণ সেবাই ভক্তের একান্ত কাম্য, ভক্তের কাছে চতুর্বর্গফলও সেবানন্দের কাছে অতি তুচ্ছাতিতুচ্ছ, এইসব গুণ বলভদ্র ভট্টাচার্যের মধ্য দেখে ছিলেন বলেই স্বরূপ দামোদর ও রায় রামানন্দ বলভদ্র ভট্টাচার্যকে যোগ্যতম ভেবে মহাপ্রভুর সঙ্গী হিসাবে পাঠিয়েছিলেন !...
' মোর সহায় কর যদি তুমি দুই জন। তবে আমি যাই দেখি শ্রীবৃন্দাবন।। রাত্রে উঠি বনপথে পলাইয়া-যাব। একাকী যাইব কাহো সঙ্গে না লইব।।' (চৈ,চ,১/১৭/৩-৪) (১) মহাপ্রভুর একাকী বৃন্দাবনে যাবার বাসনা হয়েছিল কেন ? এবং (২) মহাপ্রভু রাজপথে না গিয়ে দুর্গম বনপথে গমন করলেন কেন ? (১)-মহাপ্রভুর একাকী বৃন্দাবন গমনের নিগূঢ় কারণ ছিল ব্রজরস আস্বাদন করা, অনেককে সঙ্গে নিয়ে মন বিভ্রান্ত হয় তাতে ব্রজরস আস্বাদন করা যায় না, পূর্বলীলায় মহাপ্রভু ব্রজভূমিতে দাস সখা পিতা মাতা কান্তাগণ নিয়ে যে লীলাখেলা করেছেন তা আস্বাদন করতে পারেন নাই, কেননা তখন তিনি ছিলেন বিষয়, আর আশ্রয় ব্যতীত তা আস্বাদন করা যায় না। তাই এবার তিনি রাধাভাবকে আশ্রয় করে সেই লীলারস আস্বাদন করবেন বলে মনস্থির করেছেন বলেই মহাপ্রভুর একাকী ব্রজে যাবার বাসনা হয়েছিল। আর প্রকৃতিভাবাপন্ন ভক্ত ব্যতীত শ্রীবৃন্দাবন আস্বাদন হয় না, প্রকৃতিভাব বলতে সখীভাব, মহাপ্রভু শ্রেষ্ঠসখী রাধাভাবে ভাবিত, এই ভাব নিয়েই তিনি ব্রজরস আস্বাদন করেছিলেন !..
(২)- শ্রীচৈতন্যদেব মথুরায় বৃন্দাবনে রাজপথ দিয়ে না গিয়ে "ঝাড়খণ্ড" বা জঙ্গলমহলের উপর দিয়েই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন ? 'চৈতন্যদেবের ঝাড়খন্ডে আসার পিছনে মূলত দুটি কারণ। একটি প্রকট। অন্যটি প্রচ্ছন্ন। প্রথমটি হল চৈতন্যদেব সিদ্ধান্ত নিয়েছিলেন পুরি থেকে মথুরায় বৃন্দাবনে যাবেন। সেই মতো তিনি বৃন্দাবনে যাত্রার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলেন। এবং সেই যাত্রাপথেই জঙ্গলমহল বা ঝারিখণ্ড পড়ে। সে কারণেই তার জঙ্গলমহলে পদার্পণ । এটা তো একরকম সত্যই।' কিন্তু একটি 'শব্দ' ?- "মথুরা যাবার ছলে আসি ঝারিখন্ড।" (চৈ,চ,১/১৭/৫০)-এই "ছলে" শব্দটি তবে কি অন্য কিছু বোঝাতে চাইছে ?
চৈতন্যদেবের জঙ্গলমহলে আগমন অনেকটা তাঁর প্রকটের পূর্ব হতেই সুনিশ্চিত ছিল বলা যেতে পারে। সেরকমই একটা ইঙ্গিত চুড়ামণি দাসের "গৌরাঙ্গবিজয় কাব্যে" পাওয়া যায়। চৈতন্যদেবের আবির্ভাবের অনেক আগেই পরমগুরু মাধবেন্দ্র পুরী ঝাড়খণ্ড তথা জঙ্গলমহলে এসেছিলেন। এখানে কৃষ্ণনাম কীর্তনের একটা বড় অভাব তখন তিনি অনুভব করেছিলেন। কৃষ্ণনাম কীর্তনের এই অভাব মাধবেন্দ্র পুরীকে কিছুটা হতাশ করেছিল। তাই ঝাড়খণ্ডেও কৃষ্ণনাম কীর্তনের প্রয়োজন অনুভব করেন। কিন্তু কীভাবে ? এর সমাধান স্বয়ং শ্রীকৃষ্ণই করবেন। তাই শ্রীকৃষ্ণ যাতে অবতীর্ণ হয়ে এখানে এসে সেই অভাব পূরণ করেন তার জন্য তিনি তপস্যায় নিমগ্ন হয়েছিলেন- 'কতদিন গিয়া পুরী ঝারিখন্ড পাএ । কোনখানে রব সব দেখিয়া বেড়াএ।।" (গৌরাঙ্গবিজয়)
জঙ্গলমহলের সৌন্দর্যময় প্রাকৃতিক পরিবেশ দেখার পর সেই সৌন্দর্যে মাধবেন্দ্র পুরী ভীষণ রকমের মুগ্ধ হয়েছিলেন। এ জায়গা বিলাস ব্যসনের জন্য বৃন্দাবনের থেকেও যেন কোনও অংশে কম ছিল না-'হ্রদের পশ্চিম ভিতে দেব তরুবর। চৌকাছে শিয়াড় মাঝে অকল্পিত ঘর।। নীলপীত শুভ্রসিত হ্রদে পুষ্প ফুটে মকরন্দে পূর্ণ সেই সুগন্ধি সংপুটে।। ... ডাক এ মাধবেন্দ্র পুরী। রাতদিন নাচো গিয়া এই হ্রদ ফিরি।। জপ ভঙ্গ করে পুরী মনস্থির করে। তবে না জন্মিব কৃষ্ণ নদীয়া নগরে।। (গৌরাঙ্গবিজয়)'
এমন মনোরম পরিবেশ দেখেই মাধবেন্দ্র পুরী অত্যন্ত আনন্দিত হয়ে বলে উঠেছিলেন-'শ্রীকৃষ্ণ বিলাস যোগ্য এই স্থান বটে দেখিয়া আনন্দে ভাসে মাধবেন্দ্র পুরী।'
(গৌরাঙ্গবিজয়) মাধবেন্দ্রপুরী এই স্থানের সৌন্দর্যে অভিভূত হয়ে কৃষ্ণ প্রেমচর্চায় ডুবে গিয়ে এই স্থানকে 'বৃন্দাবন' বলে অভিহিতও করেছেন-'মাধবেন্দ্র প্রেমে কহে এই বৃন্দাবনে বিনোদ মন্দিরকেলি করে রাধা সনে।।' (গৌরাঙ্গবিজয়) এর পরবর্তীতে নিমাইয়ের আবির্ভাব।
চৈতন্যদেবের আবির্ভাব এবং পরবর্তীকালে তার 'ঝারিখন্ড' তথা ঝাড়খণ্ডে আসা তবে কি মাধবেন্দ্রপুরীর তপস্যারই ফল ?...
হয়তো এ যুক্তি এখন অনেকের কাছেই অলৌকিক বলে মনে হবে। তবে তপস্যা না হলেও কৃষ্ণনাম প্রচারে জঙ্গলমহল যে একটি আদর্শ স্থান সেটা মাধবেন্দ্রপুরীর আগমন এবং পরবর্তীকালে চৈতন্যদেবের আগমনই প্রমাণ করে- 'রাত্র্যে উঠি বনপথে পলাইয়া যাব।একাকী যাইবো কাঁহো সঙ্গে না লইব।। কেহ যদি সঙ্গ লৈতে পাছে উঠি ধায়। সবারে রাখিবে যেন কেহ নাহি যায়।। (শ্রী চৈতন্যচরিতামৃত) মহাপ্রভু এসেছিলেন, এখানকার আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে বৈষ্ণব ধর্মের যে বীজ তিনি বুনে দিয়ে গিয়েছিলেন। সেটাই এখন মহীরুহে পরিণত হয়েছে !...
'প্রসিদ্ধ পথ ছাড়ি প্রভু উপপথে চলিলা।
কটক ডাহিনে করি বনে প্রবেশিলা।।'(চৈ চ,)
মহাপ্রভু শেষ রাত্রে বলভদ্রকে সঙ্গী করে শ্রীবৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন, পথে বের হয়ে তিনি বলভদ্রকে বললেন, আমরা রাজপথ ধরে যাব না, কারণ লোক সংঘট্ট হবে, তাই আমরা নির্জন বনপথ ধরে যাব, এই বলে তিনি ঝারিখণ্ডের মহাঅরণ্যের ভয়ঙ্কর বিপদসঙ্কুল পথে অগ্ৰহর হতে লাগলেন। প্রেমরসমূর্তি মহাপ্রভু স্থাবর জঙ্গমাত্মক সমগ্ৰ জীবজগৎকে অভিনব অনর্পিত প্রেমসম্পদ প্রদান করতেই ধরাধামে এসেছেন, তাই মহাপ্রভুর প্রাণের বড় সাধ, ব্যর্থ জন্মা পশুপক্ষী বৃক্ষলতাদিকে কৃপা না করলে তাঁর প্রাণের সাধ মেটে না, সর্বজ্ঞ মহাপ্রভু জানতেন হিংস্র জীবজন্তু ও ভয়ঙ্কর ভীলাদি জাতি পরিপূর্ণ এই বিশাল অরণ্য এলাকায় তিনি ভিন্ন অন্য কারোরই পক্ষে নামের মহিমা প্রচার করা সম্ভব নয়,তাই তিনি মহাঅরণ্যের মহাপথে প্রবিষ্ট হচ্ছেন। জগৎপ্রাণ মহাপ্রভু আজ ঝারিখণ্ডের অরণ্যপথে ব্রজে চলেছেন, তাই তাঁর ব্রজের ভাবনা মনে দৃঢ় বদ্ধ মূল, চলতে চলতে মনের মধ্যে অদ্ভুত ভাব-তরঙ্গ উঠেছে, প্রাণে উঠেছে অভিনব আনন্দের হিল্লোল, আর তার সঙ্গে উঠেছে মহা-সংকীর্তন তরঙ্গ । ঝারিখণ্ডের প্রকৃতি-সুন্দরী আজ যেন এক বিচিত্র ব্রজভাব রচনা করে মহাপ্রভুকে আবাহন করছে, ব্রজের ভাবে মহাপ্রভুর হৃদয়,মন,শরীর টলমল,প্রতি অঙ্গেই ব্রজভাব তরঙ্গের নবতর প্রেমোচ্ছাস , ব্রজরসে তিনি পরিপূর্ণ মাতোয়ারা, বিরহোৎকণ্ঠা অত্যধিক হওয়ায় মহাপ্রভু তখন আত্মহারা দিগ্বিদিক জ্ঞানশূন্য সেই সময় বলভদ্র ভট্টাচার্য মহাপ্রভুর কর্ণমূলে কৃষ্ণকীর্তন শ্রবণ করাতে লাগলেন, তাতেই মহাপ্রভু প্রকৃতিস্থ হন এবং তখনই উদ্দণ্ড নৃত্য করেন-আর সঙ্গে হরিনাম মহধ্বনি, মহাপ্রভুর প্রেমপুলকিত হুঙ্কার গর্জ্জনে সমগ্ৰ ঝারিখণ্ড কম্পিত হতে লাগলো়। সেই হরিনাম-মহাধ্বনি শ্রবণে অরণ্যের অগণিত প্রাণি অতি উৎসুক্যের সঙ্গে ব্রজভাবোন্মত্ত মহাপ্রভুর সেই মহাভাব নির্নিমেষ চোখে নিরীক্ষণ করতে লাগলো, তদর্শনে তাদের প্রাণেও এক অভূতপূর্ব আনন্দরসের সঞ্চার হলো । কত কত ঋষি, মুনি জন্ম-জন্মান্তরের ধ্যান-ধারণা যাগ-যজ্ঞ তপস্যা করে যাঁর দর্শন পান না- সেই করুণার সাগর মহাপ্রভু কৃপাপরবশ হয়ে ঝারিখণ্ডের জীবকুলের গোচরীভূত হয়েছেন, ধন্য ধন্য ঝারিখণ্ডের বনচারীগণ ! প্রেমপুরুষোত্তম শ্রীগৌরহরি লীলাভিলাষে লীলার সময় কৃষ্ণনাম প্রচারের মাধ্যমে শুধু মানুষকে নয়, সর্বজীবকেই ধন্য করতে এসেছেন, তাই মহাপ্রভু নির্জন অরণ্যপথেও সমগ্ৰ অরণ্যচারীকে প্রেমবিগলিত নয়নে কাতরে আহ্বান করে উচ্চৈঃশ্বরে কৃষ্ণনাম কীর্তন করতে করতে বনপথ ধরে ব্রজের দিকে এগিয়ে চলেছেন !..
--
'দেখিয়া ভট্টাচার্যের মনে হয় মহাভয়।
প্রভুর প্রতাপে তারা এক পাশ হয়।।'(চৈ,চ,)-
বলভদ্র ভট্টাচার্য অরণ্যের চারদিকে লক্ষ্য করে দেখলেন অরণ্যের বাঘ, ভল্লুকাদি অসংখ্য হিংস্র অরণ্যচারী তাদের দিকেই ধেয়ে আসছে, তা দেখে বলভদ্রের মনে ভয়ের সঞ্চার হলো কিন্তু যখনই দেখলেন অনন্তব্রহ্মাণ্ডের রাজাধিরাজ মহাপ্রভুর রূপমাধুর্য্যৈ মুগ্ধ হয়ে দলে দলে বাঘ, হাতী,গণ্ডার, শূকর প্রভৃতি জীবজন্তু পথ ছেড়ে একপাশে দাঁড়াচ্ছে এবং একনিরিখে বিশ্ববিমোহক ও সর্বাকর্ষক মহাপ্রভুকে দর্শন করছে মনে হচ্ছে যেন অনিমেষ নয়নে তাদের দর্শন করেও তাদের আশা মিটছে না, আর তারা অব্যক্ত অস্ফুট কণ্ঠে কি যেন বলতে চাইছে, আর মহাপ্রভু যেন তাদের হৃদয়ের ভাব উপলব্ধি করে আরও উচ্চকণ্ঠে তাদেরকে কৃষ্ণকথামৃত উপঢৌকন দিচ্ছেন, তদ্দর্শনে বলভদ্রের মনে সাহস সঞ্চার হলো আর সেই সাথে সাথে মহাপ্রভুর শ্রীচরণে বলভদ্র ভট্টাচার্যের সম্পূর্ণ নির্ভরতা এল!..
একদিন-'প্রভু কহে-'কহ কৃষ্ণ' ব্যাঘ্র উঠিল। 'কৃষ্ণ কৃষ্ণ' কহি ব্যাঘ্র নাচিতে লাগিল।।'(চৈ,চ,)- অন্য একদিন মহাপ্রভু প্রেমের আবেশে অবিরাম গতিতে কৃষ্ণনাম করতে করতে পাদচারণা করছেন,পথিমধ্যে একটি ঘুমন্ত ব্যাঘ্রের গায়ে মহাপ্রভুর পা লাগতেই মহাপ্রভুর প্রেমাবেশ ভেঙ্গে গেল এবং তিনি সঙ্গে সঙ্গে আরও উচ্চকণ্ঠে 'কৃষ্ণ কৃষ্ণ' বলে উঠতেই অমনি ব্যাঘ্রটিও অব্যক্ত অস্ফুট কণ্ঠধ্বনিতে 'কৃষ্ণ কৃষ্ণ' বলে নৃত্য করতে লাগলো!.. 'আর দিনে মহাপ্রভু করে নদীস্নান। মত্ত হস্তি-যূথ আইল করিতে জলপান।। প্রভু জল-কৃত্য করে, আগে হস্তী আইলা। 'কৃষ্ণ কহ' বলি প্রভু জল ফেলি মাইলা।।'(চৈ চ,)- আর একদিন মহাপ্রভু নদীতে স্নান করছেন সেইসময় মহাপ্রভুর পাশটিতেই একদল মত্তহস্তী এসে জলপান করতে লাগলো তখন মহাপ্রভু অঞ্জলি করে জল হস্তীদের গায়ে ছিটিয়ে দিতে দিতে বললেন-'কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ'। মহাপ্রভুর অঞ্জলির জল বিন্দু-কণা হস্তীদের গায়ে লাগতেই তৎক্ষণাৎ হস্তিদল প্রেমে পুলকিত হয়ে গদগদভাবে প্রেমাশ্রু বর্ষণ করতে করতে নৃত্য ও কৃষ্ণকীর্তন করতে লাগলো !.. সুললিত কণ্ঠে মহাপ্রভু কৃষ্ণনাম সংকীর্তন করতে করতে ব্রজের দিকে এগিয়ে চলেছেন, সেই সুমধুর কণ্ঠ ধ্বনিতে আকৃষ্ট হয়ে বনের হরিণকুল দলে দলে এসে মহাপ্রভুর পাশাপাশি দুই দিকে ইচ্ছাসুখে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে চলেছে এমন সময় একদল ব্যাঘ্র এসে সেই হরিণদলের সঙ্গে সমপ্রাণে সমোচ্ছাসে যেতে লাগলো-'ব্যাঘ্র-মৃগ অন্যোন্যে করে আলিঙ্গন। মুখে মুখ দিয়া করে অন্যোন্যে চুম্বন।।' (চৈ,চ,)- খাদ্যখাদক সম্পর্ক বিলীন এমন পর্যায়ে পৌঁছল মে, হরিণ ও ব্যাঘ্র দুই পায়ে দাঁড়িয়ে অন্য দুই পা উর্দ্ধে তুলে আনন্দে পরস্পর পরস্পরকে আলিঙ্গন করতে লাগলো, অন্তরঙ্গতায় ব্যাঘ্র হরিণের মুখে এবং হরিণ ব্যাঘ্রের মুখে নিবিড়ভাবে চুম্বন দিতে লাগলো। যে জীব আত্মাভিমান পরিত্যাগ করে মহাপ্রভুর পদে প্রাণ সমর্পণ করতে পারে, এ জগতে কেউ তাকে মারতে পারে না, মহাপ্রভুর শ্রীচরণরূপ কল্পবৃক্ষের তলে এলে আর হিংসা-বিদ্বেষ থাকে না, মহাপ্রভুর শ্রীচরণ দর্শনে এবং মহাপ্রভুর কণ্ঠের কৃষ্ণকীর্তন শ্রবণে ব্যাঘ্র ও হরিণের আত্মাভিমান দূরীভূত হয়েছে, কেবলমাত্র ব্যাঘ্র বা হরিণ নয়, সেখানে পরস্পর বিরুদ্ধ স্বভাবের বহু বন্যপ্রাণীর মধ্যেই এক আশ্চর্য মহামিলন সংঘটিত হয়েছিল এবং সেই অভূতপূর্ব দৃশ্য বলভদ্র ভট্টাচার্য অপলক দৃষ্টিতে প্রত্যক্ষ করতে লাগলো !..
'ময়ূরাদি পক্ষীগণ প্রভুরে দেখিয়া।
সঙ্গে চলে, 'কৃষ্ণ' বোলে নাচে মত্ত হইয়া।।' (চৈ,চ,৩/১৭/৪১)-
মহাপ্রভুর অরণ্যলীলায় শুধু বন্যবিহারী পশুসকল নয়, বনবিহারী পক্ষীকুল পর্যন্ত প্রাণের আনন্দে প্রাণপ্রিয় মহাপ্রভুকে কৃষ্ণনাম শুনিয়ে ছিল। স্বাভাবিক-ভাবেই প্রশ্ন জাগতে পারে -*' বাক্ শক্তিহীন পক্ষীকুল কিভাবে কৃষ্ণভাষী হলো ?'* সচরাচর আমরা দেখি গৃহে খাঁচার মধ্যে তোতা পাখিকে শেখান হয় তোতা 'রাম রাম' বল তোতা 'রাম রাম' বলে, হয়তো আবার কোন খাঁচায় ময়নাকে বলা হয় 'কৃষ্ণ কষ্ণ' বল তখন ময়না 'কৃষ্ণ কৃষ্ণ ' বলে, এসব অতি সাধারণ ঘটনা এবং সর্বজনবিদিত । সুতরাং সাধারণ মানুষের প্রশিক্ষণেই যদি ঐ পাখিরা ভগবৎ নাম উচ্চারণ করতে পারে, তাহলে সর্বশক্তিমান মহাপ্রভুর অপার অনুকম্পায় পশুপক্ষীকুল কেন কৃষ্ণভাসী হতে পারবে না ? জগজ্জীবন মহাপ্রভুর ঝারিখণ্ডের অরণ্যপথে পদার্পণে ঝাঁকে ঝাঁকে পক্ষীকুল সমবেত হয়েছিল, অনাদি অনন্ত মহাশূন্যে বিচরণকারী সমস্ত পক্ষীকুলই মহাঅরণ্যে সমাগত হয়েছে কত রঙ্গের কত যে বিচিত্র পাখি তার সীমা নাই, যেন পাখিদের স্বর্গোদ্যান। অমৃতমূর্তি মহাপ্রভুর দর্শন এবং তাঁর সুমধুরকণ্ঠের কৃষ্ণনাম শ্রবণে ঐ সমস্ত পাখিদের প্রাণে এক অভূতপূর্ব আনন্দপ্রবাহ ছুটছিল, প্রতিটি পাখিই যেন তাদের দুটি প্রেমবাহুস্বরূপ পাখনা বিস্তার করে মহাপ্রভুকে অভিবাদনপূর্বক আলিঙ্গন করতে আবাহন করছে। বনের অসংখ্য পাখি মনের সুখে বৃক্ষসাখায় বসে আধ আধ বোলে মনোরম কণ্ঠস্বরে গান গাইছিল, সে গান তাদের প্রকৃতিগত গান নয়-গানের পূর্বধারা কৃষ্ণনামানুকীর্তনে অনুবর্তিত হয়েছিল, কারণ- অহৈতুকী কৃপাসিন্ধু মঙ্গলময় মহাপ্রভুর কৃপা-করুণায় পাখিসকল তাদের অন্তর্নিহিত স্বরূপসত্তা পেয়েছিল, তাই তাদের কলকাকলী 'কৃষ্ণ কৃষ্ণ' রবে স্ফূরিত হয়েছিল, সেই কৃষ্ণনামময় সুমধুর ধ্বনিতে যেন সুর তাল রাগিনী মূর্চ্ছনাও ঝরে পড়ছিল, সেই ভাব যেমন অনবদ্য, তেমনি হৃদয়গ্ৰাহী আর শ্রুতিসুখকর!...
মহাপ্রভু কখনো কখনো বনপথে গ্ৰাম পাচ্ছেন, সেই সব গ্ৰামের লোকসমাজ ব্যাঘ্র-ভল্লুকের ন্যায় হিংস্র, কিন্তু তবু মহাপ্রভুকে দর্শন করে তারা ভক্তিতে উন্মত্ত হচ্ছে, এমন কি, গ্ৰাম-সমেত বৈষ্ণব হচ্ছে । মহাপ্রভু উচ্চৈঃস্বরে কৃষ্ণনাম করছেন, আর সমস্ত জগৎ এই নামে প্রতিধ্বনিত হচ্ছে, বৃক্ষলতা কুসুমিত হচ্ছে, পুষ্প হতে মধু ঝরে পড়ছে !...
'তাইতো শ্রীশ্রীচৈতন্যচরিতামৃতে শ্রীলকবিরাজ গোস্বামীজী বলেছেন;--
"গচ্ছন্ বৃন্দাবনং গৌরা
ব্যাঘ্রেভৈণখগান্ বনে।
প্রেমোন্মত্তান্ সহোন্নৃত্যান্
বিদধে কৃষ্ণ কৃষ্ণজল্পিনঃ।। অর্থাৎ- শ্রীগৌরাঙ্গ বৃন্দাবন যাওয়ার পথে বনমধ্যে বাঘ,হাতি,হরিণ, পাখি- এদের সবাইকে প্রেমে উন্মত্ত করে একসঙ্গে একই সময়ে নৃত্য করিয়েছিলেন এবং কৃষ্ণনাম উচ্চারণ করিয়ে ছিলেন !..
* হিংস্র জীব কিভাবে কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হলো এবং কিভাবেই বা তাদের মূক মুখে কৃষ্ণনাম উচ্চারিত হলো ? ? ? এর উত্তরে বলা যায়- (ক) পশুপক্ষী সকলেই কি স্মৃতিভ্রংশ ? না, তা নয় । কেননা কর্মদ্বারা জন্মান্তর সংগঠিত হয়, তাই এই অচিন্তনীয় ও অনতিক্রমনীয় কর্মমার্গে পরিভ্রমণ করতে করতে কোন সাধু মাহাত্মাও হয়তো কোন কর্ম বৈগুণ্যে নিকৃষ্ট শরীর প্রাপ্ত হন, তবুও তাঁর কিন্তু কালান্তরের জ্ঞান অক্ষুন্নই থাকে যেমন শ্রীভাগবতে দৃষ্টান্ত 'রাজর্ষি ভরত' ! শ্রীগীতাকণ্ঠে বলা হয়েছে- "সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্টো মত্তঃ স্মৃতির্জ্ঞানমপোহনঞ্চ "(১৫/১৫) আমিই সকল প্রাণীর হৃদয়ে অধিষ্ঠিত। আমা হতেই সকলের স্মৃতি, জ্ঞান ও অপোহন ( সংশয়াদি দোষের নাশ) হয়ে থাকে। শাস্ত্র থেকেই জানা যায় শ্রীভগবানের থেকে প্রাণীগণের স্মৃতি ও জ্ঞান উৎপন্ন হয়, এই সমস্ত শাস্ত্রের উক্তিতে সত্যতা স্পষ্ট পরিলক্ষিত হলো ঝারিখণ্ডের মহারণ্যে ! ভগবান শ্রীকৃষ্ণের ন্যায় তাঁর নামও স্বপ্রকাশ, নামগ্ৰহণের জন্য যখনই যাঁর প্রাণে ইচ্ছা জাগে অমনি শ্রীনাম তাঁর রসনায় স্ফুরিত হন, তাই মহাপ্রভু ঝারিখণ্ডের পশুপক্ষীগণকে কৃষ্ণনাম করতে উদ্বুদ্ধ করায় তাদেরও সেই বিষয়ে অভিলাষ জাগে আর তৎক্ষণাৎ স্বপ্রকাশ নাম তাদের রসনায় নৃত্য করতে থাকেন ! শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর করুণার ইঙ্গিতে অরণ্যের অগণিত প্রাণীদের অনন্ত জীবনের স্মৃতিরূপ আলেখ্য তাদের মানসপটে উদ্ভাসিত হতেই তারা আনন্দে উদ্বেল হয়ে কৃষ্ণনাম করতে করতে নৃত্য করতে লাগলো !..
(খ) মহাপ্রভুর মত নাম-প্রেমের মালাকার জগতে আর কোনদিন আবির্ভূত হন নাই, যেহেতু তিনিই একমাত্র নাম-প্রেমের মূর্ত বিগ্ৰহ, এককথায়-রসময় কৃষ্ণের স্বরূপ-নাম। আর প্রেমের মহাভাবই রাধার স্বরূপ। সেই রাধা এবং কৃষ্ণের মিলিত তনু মহাপ্রভু। তাই নাম-প্রেমের সংমিশ্রিত তনুই তিনি। তাই সেই মালাকারের মনে অভিলাষ হয়েছিল যে, বিনা সূতোয় তিনি সাম্যবাদের মহাবীজস্বরূপ বত্রিশ অক্ষরের এমন অলৌকিক মালা গাঁথবেন, যা পরিধানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে শুধু মনুষকে নয়, পশুপক্ষী প্রভৃতি সর্বজীবের ইন্দ্রিয়গুলিকে কৃষ্ণোন্মুখী করিয়ে তাদের প্রাণে ভগবৎ প্রেমের বিকাশ ঘটাবে এবং সেই সুবাদে তাদের প্রাণে মহামিলনও সুপ্রতিষ্ঠিত হবে, যিনি নিজেই কল্পবৃক্ষ, যিনি নিজেই ইচ্ছাময়, সেই তাঁর মনের অভিলাষ কি অপূর্ণ থাকতে পারে ? তাই মহাপ্রভুর কণ্ঠে উচ্চারিত কৃষ্ণনাম শুনে ঝারিখণ্ডের অরণ্যচারীদের হৃদয়ে এক অপার্থিব প্রেমোজ্জ্বল আলোকমালা উদ্ভাসিত হল এবং তাতেই তারা স্বভাবজাত বৈরিতা ভুলে অপার আনন্দে আত্মহারা হয়েছিল। আনন্দলীলারস মহাপ্রভু রং অপার করুণায় বন্যপশুদের মধ্যেও এক অভাবনীয় ভগবদ্ ভক্তির আদর্শ লীলায়িত হল !..
(গ)'কর্মফলেই দেহ ধারণ করায়', কর্মফল বাসনাহীন দেহ ধারণ করে পুনরাবর্তনের স্থান কোথায় ? মহাপ্রভুর ইঙ্গিত মাত্রই ব্যাঘ্রাদি দেহধারী মহাহিংসুক জীবের সমস্ত কর্ম সংস্কার বিনষ্ট হয়ে গিয়েছিল অতঃপর 'মমৈবাংশ' অংশীর সঙ্গে একই স্বরূপে গতিলাভ করল । অতএব-' মহাপ্রভুর এই কীর্তন-নৃত্যানন্দের মহাভাবের সঙ্গে ক্ষুদ্রভাব একাকার হয়ে কৃষ্ণনামে মাতোয়ারা হবে এই-ই স্বাভাবিক । এই মিলনের অর্থ ভক্ত ও ভগবানে একাকার । তাই ঝারিখণ্ডের মহাঅরণ্যে ভগব্ৎ স্বারূপ্যে গতিপ্রাপ্ত বন্যজন্তু সকল মহাপ্রভুর সঙ্গে মহাপ্রেমে মাতোয়ারা হয়ে 'কৃষ্ণনাম উচ্চারণ করেছিল !..
(ঘ) *'শ্রুতিশাস্ত্রে উল্লেখ আছে:-''বৃক্ষ পশ্যতি স্বাদয়তি চ"-অর্থাৎ বৃক্ষাদি স্থাবর পদার্থের দর্শন শ্রবণাদি অনুভব বা আস্বাদনের ক্ষমতা আছে'* !
মহাপ্রভু শ্রীবৃন্দাবন থেকে নীলাচলে ফিরে আসবার পর যখন তিনি সিদ্ধবকুল তলে নিজ পার্ষদগণসহ হরিবাসরে কৃষ্ণকথা আলাপনে বসতেন তখন সেই আলাপনে একদিন কথাপ্রসঙ্গে মহাপ্রভু হরিদাসঠাকুরকে পিছনের আলোচনার সূত্র ধরে জিজ্ঞেস করলেন-হরিদাস ! এই পৃথিবীতে পশু-পক্ষী, কীট-পতঙ্গ, স্থাবর-জঙ্গমাদি যারা ভগবানের নাম উচ্চারণ করতে পারে না, অথবা বৃক্ষলতাদি স্থাবর জীব যারা এক স্থান থেকে এক স্থানে যেতে পারে না, তাদের কিভাবে মুক্তি হবে ? ;- হরিদাস তখন হেসে বললেন, প্রভুগো ! পশুপক্ষী যে নাম উচ্চারণ করতে পারে না এই কথাটি অন্ততঃ তুমি আমার কাছে আর কোনদিন বলো না, তুমি বৃন্দাবন যাওয়ার সময় ঝারিখণ্ডের বনপথে পশু পক্ষীদিকে যে নাম নেওয়া করিয়েছিলে সে-সব কথা বলভদ্র ভট্টাচার্য আমাকে সব বলেছে, তবুও তোমার প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে হয় তাই বলছি, তুমি যে উচ্চ উচ্চারণে নাম সংকীর্তন করবার প্রথা জগতে প্রবর্তন করেছ, তাতেই পশু-পক্ষী প্রভৃতি দুর্গম জীব মুক্তি লাভ করবে, এখন যদি বল, পশুপক্ষী প্রভৃতি জঙ্গম জীবের শ্রবণ শক্তি আছে, তাই তারা নাম শ্রবণ করে মুক্তি লাভ করবে, কিন্তু বৃক্ষলতাদি স্থাবর প্রাণীদের তো শ্রবণশক্তি নাই, তারা কিভাবে মুক্তি লাভ করবে ? তাতে বলি ;- "তুমি যেই করিয়াছ উচ্চ সঙ্কীর্তন। স্থাবর-জঙ্গমের সেই হয় শ্রবণ।। শুনিতেই জঙ্গমের হয় সংসার ক্ষয়। স্থাবরে যে শব্দ লাগে- তাতে প্রতিধ্বনি হয়। প্রতিধ্বনি নহে সেই- করয়ে কীর্তন।।তোমার কৃপায় এই অকথ্য কথন।।"
(চৈ,চ,-৩/৩/৬৪-৬৬)- হরিদাস ঠাকুর বলতে চেয়েছেন যে ;-কেউ যদি উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করেন, তাহলে যাদের শ্রবণ শক্তি আছে, পশু-পক্ষী-আদি জঙ্গমজীব তা শুনতে পায়; তাতেই তাদের সংসার-বন্ধন মুক্তি হয়, আর বৃক্ষলতাদি যে সমস্ত স্থাবর প্রাণীর শ্রবণ-শক্তি নাই বলে মনে করা হয়, তারা ঐ নাম শুনতে পায় না ঠিকই, কিন্তু তাদের দেহেও উচ্চস্বরে করা নামের ধ্বনির স্পর্শ হয়, তার ফলে স্থাবরের দেহেও সেই নাম উচ্চারিত হয় এবং তার প্রতিধ্বনিও হয়, সেই প্রতিধ্বনি বস্তুতঃ স্থাবর কর্ত্তৃক নামের কীর্তনই তাতে স্থাবর উদ্ধার প্রাপ্ত হয়ে থাকে !..
(ঙ)স্থাবর দেহে কিভাবে নাম উচ্চারিত হতে পারে ? আধুনিক জড় বিজ্ঞানে বলা হয়েছে যে, শব্দ-সমূহ শব্দায়মান বস্তুর স্পন্দনের ফল। প্রতি পলে বা বিপলে কতকগুলি কম্পন হলে কি শব্দ উচ্চারিত হয়, তাও বিজ্ঞান শাস্ত্র নির্দ্ধারিত করেছে। উঁচু পাহাড়ের কাছে কোন শব্দ করলে বায়ূমণ্ডলে রে তরঙ্গ উপস্থিত হয়, তা পাহাড়ের গায়ে আহত হয়ে কিছু অংশ পাহাড়ের মধ্যে প্রবেশ করে পাহাড়কে মৃদুভাবে তরঙ্গায়িত করে এবং বাকী অংশ পাহাড়ের গায়ে প্রতিহত হয়ে ফিরে আসে এবং উচ্চারণকারীর বা কাছের লোকের কর্ণপটহে প্রবেশ করে অনুরূপ শব্ব উচ্চারিত করে, এটাই প্রতিধ্বনি। ( স্থাবরাদির মধ্যে যদি অনুরূপ স্পন্দনই হয় এবং তার ফলে স্থাবরাদির দেহে যদি নাম উচ্চারিতই হয় , তাহলে স্থাবরাদির দেহোচ্চারিত নাম কাছের লোক শুনতে পায় না কেন ? কারণ;-১) উৎপত্তিস্থান থেকে যতই দূরে যাবে, ততই বায়ূ মণ্ডলের তরঙ্গের তীব্রতা ক্ষীণ হতে থাকবে । ২)স্পন্দনের তীব্রতা আহত স্থানের প্রকৃতির উপর নির্ভর করে; মানুষের কর্ণপটহ যেরূপ সূক্ষ্ম ও কোমল, স্থাবর-দেহ তেমন নয়, তাই স্থাবর-দেহের স্পন্দন মানুষের যোগ্য নয়, এজন্য তাদের ক্ষীণ শব্দ মানুষ শুনতে পায় না, কিন্তু স্পন্দন হয়, এ বৈজ্ঞানিক সত্য।) এইরূপে উচ্চ সংকীর্তনে ভগবানের নাম উচ্চারণে বায়ূমণ্ডলে যে স্পন্দন উপস্থিত হয়, তার স্থাবরাদির গায়ে সংলগ্ন হয়ে স্থাবরাদিকেও অনুরূপভাবে স্পন্দিত করতে থাকে, তখন স্থাবরাদির মধ্যেও অনুরূপ স্পন্দনের ফলে ঐ নাম উচ্চারিত হতে থাকে, এই উচ্চারণের ফলেই স্থাবরাদির মুক্তি হয়। স্থাবর দেহ থেকে প্রতিহত শব্দ তরঙ্গ দ্বারা যে প্রতিধ্বনি হয়, তাকেই হরিদাস ঠাকুর স্থাবরাদির কীর্তন বলেছেন। এ কেবল উৎপ্রেক্ষা মাত্র নয়, এ বৈজ্ঞানিক সত্য। প্রতিধ্বনি দ্বারাই বুঝা যায়, স্থাবর-দেহে উচ্চারণ স্থানের অনুরূপ স্পন্দন-সমূহ আহত হয়েছে। এইরূপে আহত হলে স্থাবর-দেহেও ঐ (ভগবানের নাম) নাম উচ্চারিত হবে। সুতরাং প্রতিধ্বনি দ্বারাই সূচিত হচ্ছে যে, স্থাবর দেহে ঐ নাম উচ্চারিত হচ্ছে। মানুষ যে নামের উচ্চারণ করে তাও মানুষের অঙ্গবিশেষের অর্থাৎ জিহ্বার স্পন্দন মাত্র, স্থাবর-দেহের স্পন্দনও স্থাবর কর্তৃক উচ্চারিত নামই !..
"নিরবধি হরিদাস গঙ্গা-তীরে-তীরে।
ভ্রমণে কৌতুকে 'কৃষ্ণ' বলি উচ্চঃস্বরে।।
তথাপিও হরিদাস উচ্চৈঃস্বর করি।
বলেন প্রভুর সংকীর্ত্তন মুখ ভরি।। (চৈ, ভা, আদি)
উচ্চ উচ্চারিত নাম সংকীর্তনে স্থাবর জঙ্গমাদি সকল প্রাণী উদ্ধার লাভ করে এই সুদৃঢ় বিশ্বাসেই হরিদাস ঠাকুর যখন যেখানে নাম করতেন তিনি অতি উচ্চকণ্ঠেই নাম করতেন । তার ফলশ্রুতি হল শ্রীহরিদাস ঠাকুরের প্রেমঘন মহাবিদায়ের দিন তিনি যে সিদ্ধবকুল তলে উচ্চস্বরে নামকীর্তন করতেন সেই সিদ্ধবকুল বৃক্ষটি মহাপ্রভু এবং তাঁর পার্ষদ ভক্তদের পবিত্র স্পর্শে দিব্যানন্দে নর্তন-কীর্তন করেছিল। কারণ 'নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম' মানুষ, পশুপক্ষী, কীটপতঙ্গ,বৃক্ষলতা সর্বজীবে সমানভাবে বিদ্যমান, কেবলমাত্র আবরিত চিৎশক্তির কারণে তার স্ফূরণ হয় না, তাই তমোগুণ সম্পন্ন মানুষ বা মনুষ্যেতর প্রাণী বা বৃক্ষলতায় সেই প্রেমজ্যোতি আবরিত থাকে, কিন্তু কোন ভাগ্যে যদি তারা প্রেমিকভক্তের সঙ্গ লাভ করতে পারে তাহলে মূঢ় জড়বুদ্ধিতেও কৃষ্ণপ্রেম স্ফূরিত হতে পারে। প্রেমাবতার শ্রীকৃষ্ণ-চৈতন্যমহাপ্রভু এবং তাঁর প্রেমধন পার্ষদদের কৃপাকরুণ সঙ্গ পেয়ে পুরীধামের 'বকুল বৃক্ষটিও' যে শ্রীহরিদাস ঠাকুরের মহাবিদায়ের দিনে নামানন্দে বিভোর হয়েছিল। হরিদাস ঠাকুরের মুখনিঃসৃত মধুর হরিনাম শ্রবণে তাঁর ভজনস্থলীতে বকুল বৃক্ষটির পাতা পুষ্প ফল পর্যন্ত নামের ধ্বনিতে উল্লসিত হয়ে পরমানন্দে দোল খেত। কারণ হরিণাম বা কৃষ্ণনাম ভজন করতে করতেই ভক্তের শরীর, মন, প্রাণ মধুময় হয়ে যায়, সেই মধুময় ভক্তের মুখনিঃসৃত মধুর হরিনাম শ্রবণে স্থাবর-জঙ্গম সকলেই রোমাঞ্চিত হয় । নিত্য তিনলক্ষ নাম গ্ৰহণকারী মহাবৈষ্ণব ঠাকুর হরিদাসের মহাপ্রেমিকের মধুর হরিনাম নিত্যদিন শুনতে শুনতেই জন্মসিদ্ধ বকুলবৃক্ষটি মধুময় হয়ে গিয়েছিল, আর মধুরের স্বভাবই হল নিজানন্দে নৃত্য করা। হরিদাস ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত হরিনাম শুনে ফুল ফল পাতাসহ বকুলবৃক্ষটি পরমানন্দে নৃত্যভঙ্গিমায় দোল খেত , এই নামসিদ্ধ বকুলবৃক্ষের কথা ভক্তমনে বিশ্বাস মতে সত্য ছিল, আছে ভবিষ্যতেও থাকবে !...
*(জগদ্বিখ্যাত বিজ্ঞানাচার্য জগদীশ চন্দ্র বসু যন্ত্রদ্বারা প্রত্যক্ষভাবে প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে এবং শুধু তাই নয়, সুখ দুঃখের অনুভূতি পর্যন্ত গাছের স্নায়ূতন্ত্রে প্রতিক্রিয়া জাগায়)*
"যার প্রাণ আছে যোগ্য অধিকারীর দ্বারা তার প্রাণস্ফূর্তি হয়, তাইতো শ্রীবৃন্দাবন গমণের সময় শ্রীকৃষ্ণ-চৈতন্যমহাপ্রভু ঝারিখণ্ডের অরণ্যপথে-"হরি বোল" বলি প্রভু করে উচ্চধ্বনি। বৃক্ষলতা প্রফুল্লিত সেই ধ্বনি শুনি।। ঝা্রিখণ্ডে স্থাবর-জঙ্গম আছে যত। কৃষ্ণনাম দিয়া কৈল প্রেমেতে উন্মত্ত।।"(চৈ,চ,) আবার নামাচার্য শ্রীহরিদাস ঠাকুর শ্রীশ্রীচৈতন্যচরিতামৃতে-"সকল জগতে হয় উচ্চ সঙ্কীর্তন। শুনি প্রেমাবেশে নাচে স্থাবর-জঙ্গম।।"-
এই জগতে মানুষ, পশুপক্ষী, কীটপতঙ্গ, বৃক্ষলতা প্রত্যেকের দেহাবরণের অন্তরালে একই চৈতন্যশক্তি বিদ্যমান। তাইতো গীতাকণ্ঠে স্বয়ং ভগবান্ বলেছেন- "যথা প্রকাশয়ত্যেকঃ কৃৎস্নং লোকমিমং রবিঃ। ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃৎস্নং প্রকাশয়তি ভারত।।" অর্থাৎ-যেরূপ একমাত্র সূর্য সমগ্ৰ জগৎকে আলোকিত করেন, সেইরূপ এক পরমাত্মা সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করেন, কিন্তু তিনি কখনও প্রকাশ্য ক্ষেত্রের ধর্ম দ্বারা লিপ্ত হন না। সুতরাং- প্রেমিকভক্তের কণ্ঠোচ্চারিত নামের অপ্রাকৃত সুরঝঙ্কারে বৃক্ষের অভ্যন্তরেও যে চৈতন্যশক্তি বিদ্যমান তার বহিঃপ্রকাশ ঘটে। তাতে বৃক্ষ ও প্রেমাবেশে নৃত্য করতে পারে!..
"ভক্তের হৃদয়াভ্যন্তরে ভাবোদয় হলে তদুচ্ছাসে ভক্ত আর সুস্থির থাকতে পারে না, স্বতঃস্ফূর্তই তখন নৃত্যানন্দে বিভোর হন, কীর্তন-নৃত্যের অমিয় আকর্ষণেও ভক্তহৃদয়ের ভাবতরঙ্গ উদ্বেলিত হয়ে উঠে, ভক্তের নৃত্য তাই প্রেমানন্দের প্রকৃষ্ট উদাহরণ- প্রেমের ঠাকুর মহাপ্রভু নাম সংকীর্তনে- শ্রীবাস অঙ্গনে নৃত্য, শ্রীঅদ্বৈত ভবনে নৃত্য, কাজী উদ্ধারে নৃত্য, সন্ন্যাসীবেশে নৃত্য, জগন্নাথ মন্দিরে বেড়া নৃত্য, রথাগ্ৰে নৃত্য, একইরকমভাবে মহাপ্রভু ঝারিখণ্ডের বন্যপথে চলতে চলতে কখনও দুই বাহু উর্দ্ধে তুলে উদ্দণ্ড নৃত্য করতেন, সেই অবস্থায় নয়নে জল,শ্রীমুখে হাসি, সর্বঅঙ্গে পুলক সঞ্চারিত হতো, সেই মনোমোহকর সৌন্দর্যময় নৃত্য দর্শনে বনপথের পশুকুল কুলের স্বভাব ভুলে এক দিব্য আনন্দে অভিভূত হতো এমনকি তারা নৃত্যদর্শনে মুক্তিলাভের মাহেন্দ্রক্ষণও প্রাপ্ত হয়েছিল, কৃষ্ণভক্তের নৃত্যের ক্ষমতা অসীম, তাঁরা দুই বাহু তুলে মনপ্রাণ উজার করে নৃত্যরত হলে শ্রীলবৃন্দাবন দাস শ্রীশ্রীচৈতন্য-ভাগবতে বলেছেন- 'পদতালে খণ্ডে পৃথিবীর অমঙ্গল। দৃষ্টিমাত্র দশদিগ হয় সুনির্ম্মল।। বাহু তুলি নাচিতে স্বর্গের বিঘ্ননাশ। হেন যশ, হেন নৃত্য, হেন তোর দাস।।' (চৈ ভা, আদি দ্বিতীয় অধ্যায়) !...
------------------
'ঝারিখণ্ডে ভক্তি প্রেম প্রচারান্তে মহাপ্রভু কাশীধামে;--
-------
*'নাম প্রেম দিয়া কৈল সভার নিস্তার। চৈতন্যের গূঢ়লীলা বুঝে শক্তি কার।।'(চৈ চ,২/১৭/৫১)-ঝাড়খণ্ডের জঙ্গলাকীর্ণ অঞ্চলের মধ্যে দিয়ে যেতে যেতে স্থানে স্থানে সমতল ভূমিতে পার্বত্যজাতি কোল, ভীল, সাঁওতাল প্রভৃতি আদি-বাসীদের বসবাস, তাদের ভাষা, রীতি-নীতি ভিন্ন হলেও তারা আকার ইঙ্গিতে মহাপ্রভুর সঙ্গে ভাব বিনিময় করলেন এবং চৈতন্যদেবকে দেখে তাঁর প্রেম ব্যবহারে মুগ্ধ হয়ে আদিবাসীদের অনেকেই তাঁর ভক্তে পরিণত হলেন়, এমনকি গ্ৰামের পর গ্ৰাম কৃষ্ণনামে মাতোয়ারা হয়ে হিংসা বর্জন করে বৈষ্ণব হচ্ছেন, মহাপ্রভু আদি-বাসীদের ভালবেসে আপনার জন করে নিয়ে এবং ক্ষেত্র বুঝে স্থানে স্থানে ভগবৎ ভক্তির বীজ ছড়িয়ে দিতে লাগলেন, ঝারিখণ্ডের বন ও সেখানকার মানুষের ব্যবহার দেখে শ্রীচৈতন্যদেব প্রচণ্ড খুশি হলেন, তাই তিনি সঙ্গী বলভদ্রকে খুশি হয়ে বললেন- 'নিরন্তর প্রেমাবেশে নির্জনে গমন। সুখ অনুভবি প্রভু কহেন বচন।। শুন ভট্টাচার্য ! আমি গেলাম বহুদেশ। বনপথের সুখের কাঁহা নাহি লব লেশ। কৃষ্ণ কৃপালু আমায় বহু কৃপা কৈল। বনপথে আনি মোরে এত সুখ দিল।।'- এখানকার গাছপালা পশুপাখি ও মানুষজনকে কৃষ্ণ নামে পবিত্র করে তুলেছিলেন, সেই জঙ্গলাকীর্ণ দেশ অতিক্রম করে মহাপ্রভু সঙ্গীগণসহ ক্রমে বিহার প্রদেশের সমতলভূমি পার হয়ে কাশীতে উপস্থিত হলেন !..
'এই মত নানা সুখে প্রভু আইলা কাশী। মধ্যাহ্ন স্নান কৈলা মণিকর্ণিকায় আসি।।' (চৈ,চ,)
এইভাবে ভক্তি-প্রেম প্রচার করতে করতে সুদীর্ঘ পথ অতিক্রম করে মহাপ্রভু এসে উপস্থিত হলেন চিরকাঙ্খিত মোক্ষক্ষেত্র, সন্ন্যাসীদের অতিপ্রিয় তীর্থ "কাশীধামে"। উত্তরবাহিনী ভাগীরথীর পশ্চিম তটে অর্ধচন্দ্রাকারে সুশোভিতা 'অন্নপূর্ণার রাজধানী', 'বিশ্বনাথের আনন্দকানন', মহাকাল-সুরক্ষিত বারাণসীক্ষেত্র নয়নগোচর হওয়ামাত্রই মহাপ্রভুর মনে এক অপূর্ব ভাবের সঞ্চার হল সুদীর্ঘ দুস্তর পথ অতিক্রম করে এসে নবীন সন্ন্যাসী চৈতনদেব এই বহুবাঞ্ছিত তীর্থকে দর্শন করে ভাব-বিহ্বল হয়ে পূন্যক্ষেত্রের ধূলিতে লুন্ঠিত হয়ে প্রণামান্তরে মণিকর্ণিকাতে স্নান করতে গেলেন !..
'সেই কালে তপন মিশ্র করে গঙ্গাস্নান। প্রভু দেখি তাঁর কিছু হৈল বিস্ময় জ্ঞান।।'-(চৈ,চ,) সেই সময় ঘাটে অনেকেই স্নান করছিলেন, হঠাৎ তাদের নয়নে গোচর হলো, স্নানান্তে একজন অতি দীর্ঘকায় নবীন সন্ন্যাসী, পরম সুন্দর, পরম মধুর ও পরম স্নিগ্ধ মহাপ্রেমে টলতে টলতে তাদের দিকেই এগিয়ে আসছেন, তাঁর বর্ণ যেন কাঁচা সোণার মত, তাঁর বাহুযুগল আজানুলম্বিত, তাঁর চক্ষুদ্বয় কমলদলের ন্যায় করুণা-মকরন্দ পূর্ণ, তাঁর মুখমণ্ডল পূর্ণচন্দ্রের থেকেও সুখকর ! সকলেই দেখলেন তিনি মস্তক অবনত করে বিহ্বল অবস্থায়, কৃষ্ণ-নাম জপতে জপতে একসময় তাদের মধ্যে এসে উদিত হলেন, সেই পরম শুভদর্শন সকলের চিত্তকে আকর্ষিত করলো, তাদের নয়ন অন্য কোনদিকে গেল না, মহাপ্রভুর শ্রীমুখে আকৃষ্ট হয়ে রইলো, কেউ কেউ আকৃষ্ট হয়ে হরিধ্বনি দিতে লাগলো, সকলে মনে মনে ভাবতে লাগলেন, ইনি যেই-ই হোন না কেন আমাদের জাতীয় মানুষ নন ! এই সমুদায় লোকের মধ্যে একজন ছিলেন তপন মিশ্র, তিনি এর পূর্বে প্রভুকে দেখেছেন, প্রভুর দোসর জগতে হয় না, প্রভুকে একবার যে দর্শন করেছেন তিনি আর তাঁকে ভুলতে পারেন না, অতএব তপনমিশ্রও প্রভুকে দর্শনমাত্রই চিনতে পারলেন এবং দ্রুতগতিতে অগ্ৰবর্তী হয়ে মহাপ্রভুর চরণে পড়ে বললেন -'আমি তপন মিশ্র ' !..
কে এই তপন মিশ্র ?...
"শিষ্যগণ-সঙ্গে প্রভু বঙ্গদেশে গিয়া, সেই দেশে বিপ্র-নাম মিশ্র তপন, নিশ্চয় করিতে নারে সাধ্য-সাধন":-তপন মিশ্রের পদ্মাতীরের কোনো গ্ৰামে নিবাস, গৌরাঙ্গ পূর্ববঙ্গ ভ্রমণকালে এই তপন মিশ্রের গ্ৰামে গিয়ে উঠেছেন, বিষ্ণুভক্ত তপন মিশ্র বহু চেষ্টা করেও সাধ্য-সাধন তত্ত্বের নির্ণয় করে উঠতে পারছিলেন না, জীবের অভীষ্ট সাধ্য এবং তার লাভ করার জন্য যে উপায় অবলম্বন করতে হয় তাই সাধন, জীবের অভীষ্ট অনুযায়ী স্বর্গ,পরমাত্মা, ব্রহ্ম ও ভগবান এই চারটি হল সাধ্য, আর এর সাধন হল কর্ম, যোগ, জ্ঞান ও ভক্তি। বহু শাস্ত্রে বহু বাক্য তাই এসব নিয়ে তপন মিশ্রের মনে ভ্রমের সৃষ্টি হয়েছে, সে কিছুই ঠিক করে উঠতে পারছে না। শেষ রাত্রে 'স্বপ্নে এক বিপ্র কহে-শুনহ তপন, নিমাঞি পণ্ডিত পাশে করহ গমন':- তপন মিশ্র স্বপ্ন দেখল এক দেবতা তাঁর সামনে এসে দাঁড়িয়ে বললেন, নিমাই পণ্ডিত তোমার গ্ৰামে এসেছেন, তাঁর কাছে যাও, 'তেঁহো তোমার সাধ্যসাধন করিবে নিশ্চয়,সাক্ষাৎ ঈশ্বর তেঁহো নাহিক সংশয়':- মনে কোন রকম সংশয় না রেখে তাঁকে ভগবান বলে জ্ঞান করবে, সে তোমাকে সাধ্যসাধনতত্ত্ব বুঝিয়ে দেবে, সে মানুষ নয় নররূপে সাক্ষাৎ ভগবান। 'স্বপ্ন দেখি মিশ্র আসি প্রভুর চরণে, স্বপ্নের বৃত্তান্ত সব কৈল নিবেদনে':- প্রভাতে উঠেই তপন মিশ্র খোঁজ করতে করতে নিমাই পণ্ডিতের দেখা পেয়ে তাঁর স্বপ্নের কথা নিমাই পণ্ডিতের কাছে নিবেদন করে বললেন আমি সাধ্য-সাধন তত্ত্ব বুঝতে চাই, বহু শাস্ত্রের বহু বাক্যে আমি পথহারা হয়েছি, আমি তাই আপনার আশ্রয়ে এসেছি, প্রভু বললেন আমি সাধ্যসাধনের কি জানি ? আপনি সাক্ষাৎ ভগবান, আপনি জানেন না তো কে জানে ? 'প্রভু তুষ্ট হঞা সাধ্য-সাধন কহিল, নাম-সংকীর্তন কর উপদেশ কৈল':- প্রভু তুষ্ট হয়ে তপন মিশ্রকে সাধ্যসাধন সম্পর্কে বললেন:-'যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য'। শুনে তপন থমকে গেলেন, কৃষ্ণভজন ? প্রভু বললেন হ্যাঁ, 'কৃষ্ণসেবাই জীবের শ্রেষ্ঠ সাধ্যবস্তু'। আর সাধন হল 'কলিযুগে নামযজ্ঞ সার'। এই হরিনাম- সংকীর্তনে সবকিছু মিলবে। প্রভু তপন মিশ্রকে "হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। এই ষোলো নাম বত্রিশ অক্ষর কীর্তন করার উপদেশ দিয়ে বললেন "সাধিতে সধিতে যবে প্রেমাঙ্কুর হবে। সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে তবে।। শোন তপন এই নাম-সংকীর্তনই জীবের শ্রেষ্ঠ সাধন। তপন মিশ্র প্রভুকে বললেন আপনার সঙ্গে আমাকে নবদ্বীপে যাবার অনুমতি দিন, 'প্রভু আজ্ঞা দিল- তুমি যাও বারাণসী':- না নবদ্বীপ নয় তুমি কাশী যাও, সেখানে যথা সময়ে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, প্রভুর আজ্ঞায় তপন মিশ্র সপরিবারে কাশী যাত্রা করলেন।'প্রভুর অতর্ক্য-লীলা বুঝিতে না পারি, স্বসঙ্গ ছাড়াঞা কেনে পাঠায় কাশীপুরী':-প্রভু তপন মিশ্রকে তাঁর স্বসঙ্গ ছেড়ে কাশী কেন যেতে বললেন তা যে লীলা যুক্তি-তর্কের অগোচর, মহাপ্রভু যখন ঝারিখণ্ডের পথে বৃন্দাবন যাত্রায় কাশীতে এলেন তখন তপন মিশ্রের মহাপ্রভুর সাথে কাশীর মণিকর্ণিকার ঘাটে পুনরায় মিলন হল, 'মিশ্র কহে-প্রভু! যাবৎ কাশীতে রহিবা,মোর নিমন্ত্রণ বিনা অন্য না মানিবা':-মহাপ্রভু বৃন্দাবন যাবার পথে ও বৃন্দাবন থেকে ফিরবার পথে তপন মিশ্রের বাড়িতে ভিক্ষা নির্বাহ করেন, মহাপ্রভু কাশীতে অবস্থানকালীন তপনের ছেলে রঘুনাথ মহাপ্রভুর সেবায় আত্মনিয়োগ করেন, এই রঘুনাথকেই মহাপ্রভু উপদেশ দেন যে, পিতা-মাতার সেবা করবে আর বৈষ্ণবের কাছে ভাগবত অধ্যয়ন করবে। এই কাশীতে তপন মিশ্র ও চন্দ্রশেখর বৈদ্য চৈতন্যনিন্দা সহ্য করতে না পেরে মহাপ্রভুকে বললেন এর একটা বিহিত করুন। মহাপ্রভুও সন্নাসীদের উদ্ধারের জন্য নিশ্চয় করলেন, মহাপ্রভু সন্নাসীদের প্রথমে গর্ব খর্ব করলেন, তারপর তাঁদের করুণা ঢাললেন, এই মায়াবাদী সন্নাসীদের উদ্ধারের জন্যই মহাপ্রভুর হয়ত সেদিন 'যে লীলা যুক্তি-তর্কের অগোচর' তাই হয়তো তপন মিশ্রকে কাশীতে যাবার আজ্ঞা দিয়েছিলেন।...
সেইকালে মহাপ্রভুর বাঙলার পূর্বাঞ্চলে তপন মিশ্র মহাপ্রভুকে ভগবান্ জেনে তিনি মহাপ্রভুর শরণাগত হয়েছিলেন, এবং মহাপ্রভুর কাছে নবদ্বীপে বসবাস করার অনুমতি চেয়েছিলেন, তখন মহাপ্রভু তপন মিশ্রকে কাশী গমন করতে আদেশ দেন, 'তুমি তথায় গমন কর' তোমার সঙ্গে আমার সেখানে দেখা হবে এই আশীর্বাদ করেন। মহাপ্রভুর সেই আশীর্বাদ ও ভবিষ্যবাণী এখন সম্পূর্ণ হলো ! মণিকর্ণিকা' ঘাটে তাঁর পূর্বপরিচিত "তপন মিশ্র"-র সঙ্গে মহাপ্রভুর দেখা হল। আর অপ্রত্যাশিত ভাবে মহাপ্রভুকে পেয়ে মিশ্রেরও আনন্দের সীমা রইল না। এরপর সন্ন্যাসী-চূড়ামণি শ্রীশ্রীবিশ্বেশ্বর মন্দিরে গমন করলেন। 'বাবা ভোলানাথের' শিরে গঙ্গাজল, বিল্বদল অর্পণ করাতে সন্ন্যাসীর প্রাণ উল্লাসে নেচে উঠল। প্রেমে পুলকিত মহাপ্রভু, অন্নপূর্ণা-বিশ্বেশ্বর দর্শনান্তে বিন্দুমাধব ও অন্যান্য দেবালয় দর্শন করলেন ; অবশেষে তপন-মিশ্রের প্রার্থনায় তাঁর আবাসে গিয়ে ভিক্ষাগ্রহণ ও বিশ্রাম করলেন !..
চন্দ্রশেখর বৈদ্য নামক এক বাঙালি বৈদ্যভক্ত তখন কাশীতে থাকতেন। এর পূর্বে তিনি নবদ্বীপে মহাপ্রভুতে চিত্ত সমর্পণ করেছিলেন, তাঁর তপন-মিশ্রের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল। ভজনশীল ভক্ত চন্দ্রশেখর কাশ্মীর-পন্ডিতমন্ডলী ও সন্ন্যাসীদের মুখে সদাসর্বদা নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব ও মায়াবাদ এবং প্রেম-ভক্তির বিরোধী আলোচনা ও যুক্তি-তর্ক শুনে শুনে অন্তরে বিশেষ ব্যথা পেতেন।কাজেই মহাপ্রভুর কাশী আগমনের সংবাদ পেয়ে তিনিও তপন মিশ্রের গৃহে এসে মহাপ্রভুকে প্রণাম করলেন, মহাপ্রভুকে পেয়ে মহাপ্রভুর শ্রীমুখে ভগবদ্ ভক্তির কথা শুনে চন্দ্রশেখর এর হৃদয় এতদিনে শীতল হল, এবং তাঁর প্রাণে আনন্দের সঞ্চার হল। চন্দ্রশেখর ও তপন মিশ্রের বিশেষ আগ্রহে চৈতন্যদেব তপন মিশ্রের গৃহেই অবস্থান করলেন। নিত্য গঙ্গা স্নান, বিশ্বনাথ দর্শন, ভজন-কীর্তন ও ধ্যান-ধারণাতে পরম আনন্দে তাঁর দিন কাটতে লাগল। সন্ন্যাসীর মনোহর মূর্তি, সুমধুর উপদেশ ও অদৃষ্ট পূর্ব ভাবভক্তিতে আকৃষ্ট হয়ে অনেকেই তাঁকে ভিক্ষা দিতে চাইল ; কিন্তু মিশ্রের ঐকান্তিক ভক্তির জন্য মহাপ্রভু কাশীতে অবস্থানকালীন অন্য কারো গৃহে ভিক্ষা গ্ৰহণ না করে প্রত্যহ মিশ্রভবনেই ভিক্ষা গ্ৰহণ করতে লাগলেন !..
'কাশীতে মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ ও প্রকাশানন্দ সরস্বতী প্রসঙ্গ;--
'মহারাষ্ট্রী বিপ্র আইসে প্রভু দেখিবারে। প্রভুর রূপ প্রেম দেখি হয় চমৎকারে।। প্রকাশানন্দ শ্রীপাদ সভাতে বসিয়া। বেদান্ত পঢ়ান বহু শিষ্যগণ লৈয়া।। এক বিপ্র দেখি আইলা প্রভুর ব্যবহার। প্রকাশানন্দ আগে কহে চরিত্র তাঁহার।।'(চৈ চ,)- এই প্রকাশানন্দ সরস্বতী কে ? তৎকালীন ভারতের দুই প্রধান স্থান কাশী ও নদীয়া, নদীয়া ন্যায়ের স্থান আর কাশী বেদের স্থান, নদীয়ায় তন্ত্র-চর্চ্চা, আর কাশীতে জ্ঞান-চর্চ্চা হয়, নদীয়া গৃহী-পণ্ডিতের এবং কাশী সন্ন্যাসী-পণ্ডিতের স্থান, এই সন্ন্যাসী পণ্ডীতদের মধ্যে সর্ব্বপ্রধানাধিকারী হলেন প্রকাশানন্দ সরস্বতী, ইনি পাণ্ডিত্য ও অধ্যাত্মচর্চ্চায় তৎকালীন ভারতে অদ্বিতীয়, যদিও নীলাচলবাসী সার্ব্বভৌম ভট্টাচার্য ন্যায়শাস্ত্রে প্রকাশানন্দ সরস্বতী অপেক্ষা বড়, আবার প্রকাশানন্দ সরস্বতী বেদে সার্ব্বভৌম অপেক্ষা বড় । 'প্রেম ও ভক্তি' ধর্ম্মের দুই কন্টক- 'নৈয়ায়িকগণ ও মায়াবাদী সন্ন্যাসীগণ'। এখন নৈয়ায়িকের শিরোমণি সার্ব্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর অনুগত হয়েছেন, এখন মায়াবাদী প্রকাশানন্দ সরস্বতী বাকী আছেন, সেই কাশীবাসী মায়াবাদীগণের যে সর্ব্বপ্রধান প্রকাশানন্দ সেই কাশীতে এসে মহাপ্রভু প্রকাশানন্দকে কৃপা করতে স্বয়ং উপস্থিত হয়েছেন!..
মহাপ্রভু যখন তপন মিশ্রালয়ে অবস্থান করছেন তখন এক মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ মিশ্রালয়ে এসে মহাপ্রভুর রূপ প্রেম দর্শন করে মোহিত হন । প্রকাশানন্দ সরস্বতীর বেদান্ত পাঠস্থলে ঐ মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ প্রকাশানন্দের কাছে মহাপ্রভুর মহিমা বর্ণনা করে বললেন -নীলাচল থেকে এক সন্ন্যাসী এসেছেন তাঁর প্রকাণ্ড শরীর,শুদ্ধ কাঞ্চন বর্ণ, আজানুলম্বিত বাহু, কমল নয়ন, যেন তিনি সাক্ষাৎ নারায়ণ, যেই তাঁকে দর্শন করে সেই কৃষ্ণকীর্তন করে, মহাভাগবতে যে লক্ষণ শুনি, সে সব লক্ষণ তাঁর মধ্যে পরিলক্ষিত হচ্ছে , তিনি নিরন্তর কৃষ্ণনাম করেন আর দুই নেত্র দিয়ে গঙ্গাধারা বহে, তিনি নামগান করতে করতে কখনো হাসেন আবার কখনো ক্রন্দন করেন, আবার ক্ষণে ক্ষণে সিংহের মতো গর্জনও করে উঠেন, জগৎমঙ্গল নাম তাঁর 'শ্রীকৃষ্ণচৈতন্য' ! প্রকাশানন্দ ঐ বিপ্রের কথায় রুষ্ট্র হয়ে হেসে উপহাস করতে করতে বললেন-'শুনিয়াছি গৌড়দেশে সন্ন্যাসী ভাবক। কেশবভারতী-শিষ্য লোক-প্রতারক।। সন্ন্যাসী নামমাত্র-মহা ইন্দ্রজালী। কাশীপুরে না বিকাবে তার ভাবকালী।।'(চৈ চ,)-আমি জানি কেশবভারতীর শিষ্য 'চৈতন্য নাম' সে অতি ভাবপ্রবণ; সহজেই সামান্য কারণেই বিচলিত হয়ে পড়ে, সে একজন প্রতারক, সে লোককে প্রতারিত করে, সে একজন মায়াবী, মোহন-বিদ্যায় সার্ব্বভৌমকে বশ করেছে, কিন্তু এই বারাণসীতে তাঁর বুজরুকি চলবে না । প্রকাশানন্দের মুখে এইসব কথাবার্তা শুনে মনে মনে অত্যধিক দুঃখ পেয়ে ঐ মহারাষ্ট্রী বিপ্র 'কৃষ্ণ কৃষ্ণ' বলতে বলতে সেখান থেকে উঠে পড়লেন !..
️"মহারাষ্ট্রীয় বিপ্রের মহাপ্রভুকে দর্শনের পর থেকে প্রভুতে চিত্ত অর্পণ করে ফেলেছিলেন, তাই বিপ্র প্রকাশানন্দের কথায় দুঃখ পেয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মহাপ্রভুর কাছে এসে গর্ব্বপূর্ণ সন্ন্যাসীর সমস্ত কথা বললেন, শুনে মহাপ্রভু ঈষৎ হাসলেন, মুখে কিছুই বললেন না, তবুও বিপ্র মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন- 'তিনবারে কৃষ্ণনাম না আইল তার মুখে। অবজ্ঞাতে নাম লয় শুনি পাই দুঃখে।।' (চৈ চ) প্রভু গো ! দেখলাম সে আপনাকে জানে, তার আপনার উপর বেশ রাগ ও রয়েছে, এমনকি আপনার নাম পর্যন্ত তার সহ্য হয় না,কথা প্রসঙ্গে সে তিনবার আপনার নাম নিয়েছে কিন্তু তিনবার ই 'চৈতন্য' বলেছে একবারও 'শ্রীকৃষ্ণ-চৈতন্য' উচ্চারণ করল না , প্রভু গো ! তোমাকে দেখে আমার মুখ নিজ থেকেই 'কৃষ্ণ হরি' বলে কিন্তু ঐ প্রকাশানন্দ অবজ্ঞা ভরে শুধু 'চৈতন্য' বলছে তবুও একবারও 'শ্রীকৃষ্ণ-চৈতন্য' ওর মুখে উচ্চারণ করছে না, প্রভু দয়া করে যদি আমাকে এর কারণ ব্যাখ্যা করেন, তখন- 'প্রভু কহে মায়াবাদী কৃষ্ণ অপরাধী। 'ব্রহ্ম' 'আত্মা' 'চৈতন্য' কহে নিরবধি।। অতএব তাঁর মুখে না আইসে কৃষ্ণনাম ।'(চৈ, চ,)- মহাপ্রভু তখন হেসে বললেন, সেটা রাগের কারণ নয়, যাঁরা কেবল 'আমি ঈশ্বর' 'আমি ঈশ্বর' ধ্যান করে তাঁদের মুখে 'কৃষ্ণ-নাম' আসে না, মায়াবাদীগণ শ্রীকৃষ্ণের কাছে অপরাধী কারণ; তারা জীব ও ব্রহ্মকে অভেদ মনে করে, তাঁরা ষড়ৈশ্বর্যপূর্ণ সচ্চিদানন্দ বিগ্ৰহ শ্রীভগবানকে নিরাকার ও নিঃশক্তিক বলে থাকে; তাছাড়াও তাঁরা শ্রীভগবানের বিগ্ৰহকে তাঁরা প্রাকৃত ও জড় বলে থাকে, কিন্তু কৃষ্ণনাম, কৃষ্ণবিগ্ৰহ ও স্বয়ংরূপ কৃষ্ণ-এই তিনই এক -এতে কোনো ভেদ নেই- এই তিনই চিন্ময় ও আনন্দময়। শ্রীকৃষ্ণের নাম ও শ্রীকৃষ্ণ-স্বয়ং-এ কোনো ভেদ নেই; কিন্তু জীবের ক্ষেত্রে একথা খাটে না; কারণ জীবের নাম ও দেহ প্রাকৃত; কিন্তু জীবের স্বরূপ অপ্রাকৃত, চিন্ময়- জীব স্বরূপত ভগবানের চিৎকণ অংশ, জীবের স্বরূপ হল নিত্য কৃষ্ণদাস।("নাম চিন্তামণিঃ কৃষ্ণশ্চৈতন্যরসবিগ্ৰহঃ। পূর্ণঃ শুদ্ধো নিত্যমুক্তোহভিন্নত্বান্নামনামিনোঃ।।" (ভ,র,সি,)- নাম ও নামীর ভেদ না থাকায় শ্রীকৃষ্ণনাম শ্রীকৃষ্ণেরই মতো চৈতন্যরসবিগ্ৰহ ; দুইই চিন্তামণির মতো-সকল অভীষ্ট পূরণকারী দুইই সর্বশক্তিমান, মায়াগন্ধশূন্য, নিত্যমুক্ত।) "অতএব কৃষ্ণের নাম দেহ-বিলাস। প্রাকৃতেন্দ্রিয়গ্ৰাহ্য নহে, হয় স্বপ্রকাশ।।(চৈ চ,)
কৃষ্ণ হচ্ছেন স্বপ্রকাশ-যাকে অন্যে প্রকাশ করতে পারে না, বরং যা নিজেই নিজেকে প্রকাশ করে, শ্রীকৃষ্ণের নাম, রূপ,লীলা, গুণাদিও তেমনি স্বপ্রকাশ !- 'এত বলি সেই বিপ্রে আত্মসাথ করি। প্রাতে উঠি মথুরায় চলিলা গৌরহরি।।'- (চৈ চ,)-এই পর্যন্ত বলে মহাপ্রভু ঐ বিপ্রকে সেবকরূপে অঙ্গীকার করে প্রাতে উঠে মথুরার পথে এগিয়ে চললেন, চন্দ্রশেখর বৈদ্য, তপন মিশ্র ও মহারাষ্ট্রীয় বিপ্র প্রভুর বিরহে প্রভুর গুণগান কীর্তনে মত্ত হয়ে রইলেন !...
-----------------
"মহাপ্রভু কাশীধাম থেকে প্রয়াগের পথে ব্রজমণ্ডলে--
"প্রয়াগে আসিয়া প্রভু কৈলা বেণী স্নান। মাধবে দেখিয়া প্রেমে কৈলা নৃত্য গান।। পথে যাঁহা যাঁহা হয় যমুনা-দর্শন। তাঁহা ঝাঁপ দিয়া পড়ে প্রেমে অচেতন।।'(চৈ,চ,)- মহাপ্রভু দশদিন কাশীবাস করে তীর্থরাজ প্রয়াগে এসে পৌঁছে সেখানে ত্রিবেণী সঙ্গমে স্নান ও দর্শনাদি করে মহাপ্রভুর মনে অপার আনন্দের সঞ্চার হলো, প্রয়াগে কলরব উঠলো, লক্ষ লক্ষ মানুষ প্রভুকে দর্শনমাত্রই নাম-প্রেমে পাগল হচ্ছে, প্রভু প্রয়াগে যে তিনদিন ছিলেন প্রয়াগে হরিধ্বনি ছাড়া আর কিছু শোনা যায়নি এভাবে প্রয়াগে তিনরাত্রি অবস্থান করে কৃষ্ণনাম বিতরণ করে তিনি ব্রজমণ্ডল দর্শনের উদ্দেশ্যে বেড়িয়ে পড়লেন, পথে যেতে যেতে যেখানেই সন্মুখে যমুনা পড়ে সেখানেই প্রভু যমুনায় প্রেমের আবেশে ঝাঁপ দেন, শীতের যমুনা, ভয় পেয়ে বলভদ্র প্রভুকে শান্ত করে যমুনার জল থেকে উঠিয়ে আনেন , প্রভু বৃন্দাবন দর্শনের আকাঙ্খায় বারবার রোদন করেছেন, বৃন্দাবনের নাম শুনলে তিনি শিহরিয়া উঠতেন, প্রভু বৃন্দাবন চিন্তা করলে বিহ্বল হয়ে পড়তেন, পূর্বে মহাপ্রভু যেদিন প্রথম 'ভক্তি থেকে প্রেমের' রাজ্যে প্রবেশ করেন সে দিনই- "কাঁহা বৃন্দাবন, কাঁহা বেহুলাবন, কাঁহা আমার ভাণ্ডীরবন, কাঁহা আমার মধুবন,কাঁহা যমুনা-পুলীন, কাঁহা গোবর্দ্ধন,কাঁহা শ্রীদাম সুদাম, কাঁহা নন্দ যশোদা কাঁহা"-আর শ্রীরাধাকৃষ্ণের নাম প্রভুর মুখে আসার আগেই তিনি ঘোর মূর্চ্ছায় ঢলে পড়তেন। প্রভু দক্ষিণ ভ্রমণে যেরূপ লীলা করেছিলেন এখানেও সেইরূপ লীলা করতে লাগলেন এবং ক্রমে ক্রমে পথ চলতে চলতে যখন প্রভু শুনলেন সত্য-সত্যই মথুরায় এসেছেন-' মথুরা আসিয়া কৈল বিশ্রান্তিতীর্থে স্নান'(চৈ চ)- মথুরায় এসে প্রভু দণ্ডবৎ হয়ে পড়লেন ও উঠে হুঙ্কার দিয়ে যমুনার বিশ্রামঘাটে ঝাঁপ দিলেন, স্নানান্তে কেশব দর্শন করে নৃত্য শুরু করলেন, মহাপ্রভুর হুঙ্কারে দিকসকল কম্পিত হল, লোক সংঘট্ট আরম্ভ হতে লাগলো-'যাঁহার দর্শনে লোক প্রেমে মত্ত হৈয়া। হাসে কান্দে নাচে গায় কৃষ্ণ নাম লৈয়া।।'(চৈ চ,)- প্রভুর দর্শনে প্রেমে উন্মত্ত হয়ে লোকে কোলাহল শুরু করে দিল , বিজ্ঞজনেরা অবাক হলেন,তাঁরা ভাবতে লাগলেন, যাঁর দর্শনমাত্রই লোকে প্রেমে উন্মত্ত হয়, সে কে ? তবে কি আমাদের কৃষ্ণ এলেন ? কারো কারো মনে হলো ভক্তিতে এরূপ নৃত্য,এরূপ ভজন কেবল মাধবেন্দ্রপুরীর গণ ব্যতীত আর কেউ জানেন না, অন্য সকলে হরি হরি বলে কোলাহল করছে আর মহাপ্রভু মধ্যে নৃত্য করছেন তন্মধ্যে- 'এক বিপ্র পড়ে প্রভুর চরণ ধরিয়া। প্রভু সঙ্গে নৃত্য করে প্রেমাবিষ্ট হৈয়া।।'(চৈ চ,)-ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি সপ্তমোক্ষক্ষেত্রের অন্যতম মথুরা দর্শনে মহাপ্রভুর হৃদয় উদ্বেলিত হয়ে উঠলো, ভাবে বিভোর হয়ে কীর্তন আরম্ভ করলেন , সেই সুমধুর কীর্তন ও অলৌকিক ভাবাবেশ দেখে বহু লোক ভাবাবিষ্ট হয়ে পড়ল, কেশবদেব মন্দিরের এক ব্রাহ্মণ প্রভুকে ঐরূপ নৃত্য-কীর্তন করতে দেখে কীর্তনে ভাবাবিষ্ট হয়ে প্রভুর হাত ধরে নৃত্য শুরু করলেন, ব্রাহ্মণের প্রেমভক্তি দেখে মহাপ্রভুর বিস্ময়ের সীমা রইল না, কীর্তনান্তে মহাপ্রভু নিভৃতে ব্রাহ্মণের (কৃষ্ণদাস)পরিচয় জানতে চাইলে ব্রাহ্মণ অতিশয় বিনয়ের সাথে জানালেন তিনি সনোড়িয়া ব্রাহ্মণ এবং তিনি শ্রীমাধবেন্দ্রপুরীর শিষ্য, পুরী যখন ব্রজমণ্ডলে পরিভ্রমণ করতে আসেন, সেই সময়ে তাঁর কৃপালাভ করার সুযোগ পেয়েছিলেন। নিজ গুরুর গুরুভ্রাতা জেনে মহাপ্রভু ব্রাহ্মণকে বিশেষ সস্মান প্রদর্শন করলেন এবং মহাপ্রভু অতিশয় আগ্ৰহ সহকারে তাঁর নিকট পুরীজীর ব্রজদর্শনের সমস্ত বিবরণ শুনে নিজেকে কৃতার্থ করলেন। মাধবেন্দ্রপুরীর অপার করুণার কথা বলতে গিয়ে ব্রাহ্মণ বললেন আমরা সনোড়িয়া (বর্ণ) ব্রাহ্মণ বলে সন্ন্যাসীরা আমাদের গৃহে ভিক্ষা গ্ৰহণ করেন না, কিন্তু পুরীজী সেই প্রচলিত প্রথা উপেক্ষা করে ভিক্ষা গ্ৰহণ পূর্বক আমাদেরকে কৃতার্থ করেছিলেন। ব্রাহ্মণের মুখে এই কথা অবগত হয়ে মহাপ্রভু তাঁর গৃহে ভিক্ষা গ্ৰহণের আগ্ৰহ প্রকাশ করলে, ব্রাহ্মণ কড়জোড়ে বললেন প্রভু আপনাকে ভিক্ষা প্রদান বহু ভাগ্যের, কিন্তু আমাদের ঘরে ভিক্ষা গ্ৰহণ করলে লোকনিন্দা হবে এই ভেবে আমার অতিশয় দুঃখ হচ্ছে তাই কড়জোড়ে আপনাকে নিষেধ করছি, মহাপ্রভু তখন তাঁকে প্রবোধ দিয়ে বললেন- 'প্রভু কহে শ্রুতি স্মৃতি মত ঋষিগণ। সব একমত নহে ভিন্ন ভিন্ন ধর্ম।। ধর্ম-স্থাপন হেতু সাধু ব্যবহার। পুরী গোঁসাঞির আচরণ সেই ধর্মসার।।' (চৈ,চ,)- মথুরার এক শ্রেণীর পতিত ব্রাহ্মণ, কালপ্রভাবে এঁরা ক্রিয়াহীন হয়ে অভোজ্যান্ন হয়ে পড়েন, এরপর মাধবেন্দ্রপুরীর কৃপালাভে পুনরায় পূজ্য হয়েছেন সেই সনোড়িয়া ব্রাহ্মণের বাড়িতে মহাপ্রভু ভিক্ষা গ্ৰহণ করলেন- 'যমুনার চব্বিশ-ঘাট প্রভু কৈল স্নান। সেই বিপ্র প্রভুকে দেখায় তীর্থস্থান।।'(চৈ,চ)- চব্বিশ ঘাট অর্থাৎ- '(চব্বিশতীর্থ--অবিমুক্ত, বিশ্রান্তি, গুহ্য বা সংসারমোচন, প্রয়াগ, কনখল, তিন্দুক, সূর্য, বটস্বামী, ধ্রুব, ঋষি, মোক্ষ, বোধি, নব, ধারাপতন, সংযমন,নাগ, ঘটাভরণ, ব্রহ্ম, সোম, সরস্বতীপতন, চক্র, দশাশ্বমেধ, বিঘ-রাজ ও কোটি।)' প্রভু ঐ ব্রাহ্মণকে সঙ্গে করে স্বয়ম্ভু, বিশ্রাম, দীর্ঘবিষ্ণু, ভূতেশ্বর, মহাবিদ্যা, গোকর্ণাদি পথে গাভীঘাটা প্রভৃতি তীর্থ দর্শন করলেন !..
'বন দেখিবারে যদি প্রভুর মনে হৈল। সেই তো ব্রাহ্মণ নিজ সঙ্গী করে লৈল।। মধুবন, তাল, কুমুদ, বহুলা বন গেলা। তাঁহা তাঁহা স্নান করি প্রেমাবিষ্ট হৈলা।।'(চৈ চ,)- মহাপ্রভু ব্রাহ্মণকে (কৃষ্ণদাস) সঙ্গী করে শ্রীবৃন্দাবনের মধুবন, তালবন, কুমুদবন, বহুলাবন, কাম্যবন, খদিরবন, বৃন্দাবন, ভদ্রবন, ভাণ্ডিরবন, বেলবন, লৌহবন ও মহাবন (দ্বাদশ বন) দর্শন করতে করতে প্রেমাবেশে নৃত্য-কীর্তন করতে লাগলেন, 'মহাপ্রভুর বৃন্দাবন দর্শন বর্ণনা করে এমন সাধ্য ত্রিজগতে কারো নাই !' মহাপ্রভুর বহু প্রতিক্ষিত বৃন্দাবনের শোভা দর্শন করে চিত্ত অতীব পুলকিত হলো,মহাপ্রভুর আগমনে শ্রীবৃন্দাবনের স্থাবর-জঙ্গম, তরুলতা,পশুপক্ষী, জীবজন্তু সম্প্রতি ভগবৎপ্রেমে বিভোর হয়ে মধুবর্ষণ করছে, বিশ্বচরাচর প্রভুর নিকট মধুময় বোধ হওয়াতে প্রভুর অন্তরে ভাবাবেগ উপস্থিত হলো, শ্রীকৃষ্ণের অলৌকিক মাধুর্যময় বৃন্দাবনলীলার উদ্দীপন হওয়ায় বর্হিজগতের জ্ঞান লোপ পেয়ে ভাবাবেশে প্রভু ভূমিতে লুটিয়ে পড়লেন, তখন বলভদ্র ও সঙ্গী মথুরার ব্রাহ্মণ অতি সন্তর্পণে সেই শুদ্ধ অপার্থিব দেহ রক্ষায় উচ্চৈঃস্বরে প্রভুকে কৃষ্ণনাম শুনাতে লাগলেন অনেকক্ষণ নাম শুনাইবার পর ধীরে ধীরে প্রভুর বাহ্যজ্ঞান ফিরে এল। প্রভু ব্রজমণ্ডলের লীলাস্থান দর্শন করতে করতে আরিট গ্ৰামে পৌঁছলেন-'আরিটে রাধাকুণ্ড-বার্তা পুছে লোকস্থানে। কেহ নাহি কহে, সঙ্গের ব্রাহ্মণ না জানে।। তীর্থ লুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান। দুই ধান্যক্ষেত্রে অল্প জলে কৈল স্নান।। প্রেমে প্রভু করে রাধাকুণ্ডের স্তবন।।'(চৈ চ,)- এই রাধাকুণ্ডের নিকট আরিটগ্ৰাম, এখানে শ্রীকৃষ্ণ 'অরিষ্টাসুরকে' বধ করেছিলেন, ব্রজের পূর্ণচন্দ্র মাধব, প্রিয়তমা শ্রীরাধার সঙ্গে এই কুণ্ডে প্রেমভরে নিত্য ক্রীড়া করতেন, সেই রাধাকুণ্ডের মহিমা ও মাধুর্য জগতে কে বর্ণনা করতে পারে ? সেই লুপ্ত তীর্থে অল্প জলে স্নান করে প্রভু কুণ্ডের মৃত্তিকায় তিলক করে নৃত্য করতে লাগলেন, ভট্টাচার্যকে দিয়ে কুণ্ডের মৃত্তিকা সংগ্ৰহ করিয়ে নিলেন, শ্রীশ্রীরাধাকৃষ্ণের লীলাস্থান দর্শন করে প্রভুর স্ফূর্তি হওয়ায় বাহ্য জগতের স্মৃতি বিস্মৃতি ঘটলো, সেই লীলারস আস্বাদন করে অনুক্ষণ ভাবে বিভোর হয়ে থাকলেন !..
️আরিষ্টাসুর-আরিটগ্ৰাম-শ্রীকুন্ডদ্বয় ? :--শ্রীকৃষ্ণের প্রকটলীলা-কালে শ্রীকুণ্ড রত্নময় ভূমি কল্পবৃক্ষময় বন ইত্যাদি স্বীয় যথার্থ-স্বরূপেই বিরাজমান থাকেন । শ্রীকৃষ্ণলীলার অন্তর্ধানে শ্রীধামের স্বরূপ-প্রকাশেরও অন্তর্ধান হয় এবং শ্রীধাম দৃশ্যমান প্রকাশে অবস্থান করেন । দ্বারকালীলার অবসানে যদুকুল অপ্রকট হলে শ্রীকৃষ্ণের প্রপৌত্র শ্রীবজ্রনাভ তাঁর মাতা ঊষাদেবীর সঙ্গে হস্তিনাপুরে চলে আসেন । পাণ্ডবগণের মহাপ্রস্থানের পূর্বে মহারাজ যুধিষ্ঠির বজ্রনাভকে শূরসেন-রাজ্যের (মথুরামণ্ডলের) রাজা রূপে অভিষিক্ত করেন । প্রবাদ যে, মুনিগণ শ্রীবজ্রনাভকে মথুরামণ্ডলস্থ শ্রীকৃষ্ণের লীলাস্থলীসমূহ প্রকাশের জন্য আদেশ দিলে শ্রীবজ্রনাভ ব্রজমণ্ডলে পরিভ্রমণ করেন কিন্তু লীলাস্থলীর কোন নিদর্শন না দেখতে পেয়ে বিষাদিত চিত্তে যমুনাতটে বসে রোদন করতে থাকেন । তখন শ্রীধামের বৃক্ষরাজি তাঁকে লীলাস্থলীর পরিচয় প্রদান করেন । বৃক্ষের উপদেশানুসারে শ্রীবজ্রনাভ নিজমাতা ঊষাদেবীর নিকট শ্রীকৃষ্ণের যেরূপ লীলা শ্রবণ করেছিলেন, চৌরাশীক্রোশ ব্রজমণ্ডল-মধ্যবর্তি গ্রামসমূহের সেই লীলানুরূপ নামকরণ করেন । অদ্যাপি গ্রামসমূহের সেই সব নামই প্রচলিত রয়েছে । শ্রীবজ্রনাভ স্থানে স্থানে এক একটি কুন্ডও নির্মাণ করেন, ব্রজমণ্ডলে এগুলিই ‘বজ্রকুণ্ড' নামে খ্যাত । মাতা ঊষাদেবীর নিকট বজ্রনাভ শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা শ্রবণ ক'রে শ্রীগোবিন্দ, শ্রীমদনমোহন, শ্রীগোপীনাথ, শ্রীকেশবদেব, শ্রীহরিদেব, শ্রীগোপালদেব (শ্রীনাথজী), শ্রীসাক্ষীগোপাল, শ্রীবৃন্দাদেবী, শ্রীমহাদেবাদি-মূর্তি নির্মাণ করেন, তন্মধ্যে শ্রীগোবিন্দমূর্তির শ্রীকৃষ্ণ- রূপের সঙ্গে এতই সাদৃশ্য হয় যে, কথিত আছে-ঊষাদেবী সেই শ্রীমূর্তি-দর্শনে মস্তকে অবগুণ্ঠন টেনে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যেখানে অরিষ্টাসুরকে বধ করেছিলেন, শ্রীবজ্রনাভ সেস্থানে একটি কুণ্ড স্থাপন করেন (যা' এক্ষণে শ্যামকুণ্ডের মধ্যে অগ্নিকোণে রয়েছে) এবং সেই স্থানের নাম রাখে 'অরিষ্ট'। এই নাম থেকেই গ্রামের নাম হয় ‘আরিট'!..
এখন এই গ্রামেরই নাম ‘শ্রীরাধাকুণ্ড’। শ্রীমন্মহাপ্রভু বলভদ্র ভট্টাচার্যসহ ঝারিখন্ডপথ দিয়ে শ্রীবৃন্দাবন দর্শনে এলেন এবং শ্রীকৃষ্ণদাস রাজপুতকে সঙ্গে নিয়ে বৃন্দাবন, মধুবন, তালবন, কুমুদবনাদি দ্বাদশবন সমন্বিত ব্রজমণ্ডল পরিক্রমা করেন । এ সময় তাঁর আরিট গ্রামে বা শ্রীরাধাকুণ্ডে আগমন ও লুপ্ততীর্থ শ্রীকুণ্ডদ্বয়ের উদ্ধার-বিষয়ে শ্রীচৈতন্যচরিতামৃতে- (মধ্যলীলা আঠারো পরিচ্ছেদ)
“এই মত মহাপ্রভু নাচিতে নাচিতে ।
আরিট গ্রামে আসি বাহ্য হৈল আচম্বিতে ৷৷
আরিটে রাধাকুণ্ড-বাৰ্ত্তা পুছে লোকস্থানে ।
কেহো নাহি কহে, সঙ্গের ব্রাহ্মণ না জানে ॥
তীর্থ লুপ্ত জানি প্রভু সৰ্ব্বজ্ঞ ভগবান্ ।
দুই ধান্যক্ষেত্রে অল্পজলে কৈল স্নান ॥
দেখি সব গ্রাম্যলোকের বিস্ময় হৈল মন ।
প্রেমে প্রভু করে রাধাকুণ্ডের স্তবন ।।
সব গোপী হৈতে রাধা কৃষ্ণের প্রেয়সী ।
তৈছে রাধাকুণ্ড প্রিয়-প্রিয়ার সরসী।।
-(আরিট গ্ৰাম-রাধাকুণ্ডের নিকট, এখানে শ্রীকৃষ্ণ বৃষরূপী অরিষ্টাসুরকে বধ করেছিলেন। তীর্থ লুপ্ত- শ্রীরাধাকুণ্ডের তীর্থের চিহ্ন ছিল না। সরসী-সরোবর; কুণ্ড।)
“যথা রাধা প্রিয়া বিষ্ণোস্তস্যাঃ কুন্ডং প্রিয়ং তথা । সৰ্ব্বগোপীষু সৈবৈকা বিষ্ণোরত্যন্তবল্লভা ।।(চৈ,চ, আদিলীলা চতুর্থ পরিচ্ছেদে উল্লেখিত শ্লোক নং-৪০)-" অর্থাৎ-শ্রীরাধা শ্রীকৃষ্ণের যেমন প্রিয়, শ্রীরাধার কুণ্ডও তেমনই প্রিয়। সমস্ত গোপীগণের মধ্যে একা শ্রীরাধাই শ্রীকৃষ্ণের প্রিয়তমা প্রেয়সী।
"যেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে। জলে জলকেলি করে, তীরে রাস-রঙ্গে।। সেই কুণ্ডে যেই একবার করে স্নান। তারে রাধা-সম প্রেম কৃষ্ণ করে দান।। কুণ্ডের মাধুরী যেন রাধা-মধুরিমা। কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা । এইমত স্তুতি করে প্রেমাবিষ্ট হৈয়া । তীরে নৃত্য করে কুণ্ডলীলা স্মঙরিয়া | কুণ্ডের মৃত্তিকা লঞা তিলক করিল । ভট্টাচার্য দ্বারা মৃত্তিকা সঙ্গে করি লৈল ॥”(চৈ,চ, - ২/১৮/৭-১১) এইসব পয়ারগুলির বর্ণনার থেকেই সুস্পষ্ট হয় যে, শ্রীমন্মহাপ্রভুর ব্রজাগমন কালে শ্রীরাধাকুণ্ড ও শ্রীশ্যামকুণ্ড দুইটি ধান্যক্ষেত্রে পরিণত ছিল এবং এ যে সেই মহাতীর্থ- তা' কেউই জানতেন না !.. প্রেম-পুরুষোত্তম শ্রীমন্ মহাপ্রভুর আবির্ভাবে প্রেমসিন্ধুর তরঙ্গ উচ্ছ্বসিত হয়ে যে সমগ্রদেশকে প্লাবিত করেছিল, সেই তরঙ্গের অন্যতম শ্রীব্রজমণ্ডলের পুনঃপ্রতিষ্ঠা । তাই ব্রজমুকুটমণি শ্রীরাধাকুণ্ড, শ্রীশ্যামকুণ্ড বৈষ্ণবগণের পরম পবিত্র,পরম আদরের এবং পরম গৌরবের । শ্রীবৃন্দাবন, মথুরানগরী তথা শ্রীরাধাকুণ্ড, শ্রীশ্যামকুণ্ড, তথা (চুরাশিক্রোশ) ব্রজমণ্ডল ঘটনাস্রোতে একই সূতোয় গাঁথা !..)
এইভাবে ক্রমে ক্রমে বনসমূহ, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড (লুপ্ততীর্থ) সুমনঃ-সরোবর (কুসুম সরোবর) দর্শনান্তে মহাপ্রভু গোবর্দ্ধনে এলেন, গোবর্দ্ধনের পাদদেশে সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণাম করে একটি শিলা সাগ্ৰহে হৃদয়ে গ্ৰহণ করলেন এবং প্রেমভাবে বিভোর হয়ে স্তব স্তুতি প্রার্থনা করলেন, গোবর্দ্ধন গ্ৰামে গিয়ে হরিদেব দর্শন ও ভিক্ষা গ্ৰহণ করে হরিদেবের মন্দির আঙ্গিনাতে সেই রাত্রি অতিবাহিত করলেন, প্রভাতে মানসগঙ্গায় স্নান ও মহাদেব দর্শনান্তে প্রভু গোবর্দ্ধন পরিক্রমায়, প্রদক্ষিণ পথে গোবর্দ্ধনের উপরে অন্নকূট গ্ৰামে মাধবেন্দ্র পুরীজী প্রতিষ্ঠিত গোপাল বিগ্ৰহ দর্শনে প্রভুর মন ব্যকুল হলো কিন্তু পবিত্র গোবর্দ্ধনের উপরে আরোহণ করতে ইচ্ছা নাই, কিন্তু কিভাবে গোপালের দর্শন পাবেন ? এই চিন্তায় মনে অতিশয় দুঃখ পেয়ে প্রভু গোবিন্দকুণ্ডে এসে স্নান করলেন, প্রভু সেখানেই শুনলেন গোপাল এখন গাঁঠুলি গ্ৰামে , লোকমুখে এই সংবাদ শুনে প্রভু গাঁঠুলি গ্ৰামে গিয়ে গোপাল দর্শন করলেন এবং গোপালের সৌন্দর্য ও মাধুর্যে আকৃষ্ট হয়ে আবেশে প্রভু নৃত্য কীর্তন শুরু করলেন, তিনদিন সেখানে অতিবাহিত করলেন, স্থানীয় লোকজন এই উপলক্ষে মহাপ্রভুর সৌম্যমূর্তি ও ভাবাবেশের দর্শনলাভে 'হরি হরি' বলে আনন্দ কোলাহলে মেতে রইলো। মহাপ্রভু লীলাস্থলী দেখি গেলেন নন্দীশ্বর,পাবনাদি সব কুণ্ডে স্নান করে তিনমূর্তি দর্শন করে প্রেমাবেশে নৃত্য কীর্তন শুরু করলেন, সেখান থেকে প্রভু খাদির-বন, লীলাস্থল, শেষশায়ী, লক্ষী দর্শন, এরপর খেলাতীর্থ দর্শন করে ভাণ্ডীর বন, যমুনা পার হয়ে ভদ্রবন,শ্রীবন,দর্শনের পর পুনরায় লৌহবন, মহাবন গিয়ে জন্মস্থান দর্শন, যমলার্জুন দর্শনে মহাপ্রভুর প্রেমাবেশে মনে প্রেমাবেশের সঞ্চার হলো !..
'দেখিয়া আইলা প্রভু নগরে। জন্মস্থান দেখি রহে সেই বিপ্রঘরে।। লোকের সংঘট্ট দেখি মথুরা ছাড়িয়া। একান্তে অক্ররতীর্থে রহিল আসিয়া'(চৈ চ,)- প্রভু গোবর্দ্ধন প্রদক্ষিণান্তে কাম্যবন, বর্ষনা, সঙ্কেতগ্ৰাম, নন্দগ্ৰাম প্রভৃতি লীলাস্থল দর্শন করে যমুনা পেরিয়ে পুনরায় গোকুল,মহাবন দর্শন করে মথুরায় ফিরলেন, এবারেও সেই বিপ্রঘরে বিশ্রাম করলেন, সেই সময়ে প্রভুকে দর্শন করার জন্য ও প্রভুর অমৃতবাণী শুনবার জন্য বহু ভক্তের সমাগম হতে লাগলো এবং দিন দিন লোকের ভিড় আরও বাড়তে থাকায় তিনি জনবহুল মথুরা ত্যাগ করে বৃন্দাবন ও মথুরার মধ্যবর্তী স্থান অক্ররঘাটে বাস করতে লাগলেন, এখান থেকে প্রাতে বৃন্দাবনে কালিয়া-হ্রদে স্নান, দ্বাদশ আদিত্য হতে কেশীতীর্থে, রাসস্থলী দেখে প্রভু প্রেমে মূর্চ্ছিত হয়েও পড়েন, পুনরায় চেতনা পেয়ে গড়াগড়ি যায়। এরপর সন্ধ্যাকালে অক্ররে এসে ভিক্ষা নিবারণ করলেন। আবার প্রাতে চীরঘাটে স্নান করে তেঁতুলী (ইমলী) গাছের তলে নাম-সংকীর্তন করে বিশ্রাম নিলেন। মধ্যাহ্নে অক্ররে এসে ভিক্ষা গ্ৰহণ করলেন, লোকভিড়ে অক্ররে স্বচ্ছন্দে কীর্তন করতে না পেরে বৃন্দাবনে এসে নির্জনে মধ্যাহ্ন পর্যন্ত নামকীর্তন করতেন, তৃতীয় প্রহরে প্রভুকে লোকে দর্শন করতে আসতেন , সমাগত সকল লোককেই প্রভু সর্বদা প্রেমের সঙ্গে গ্ৰহণ করে অতি প্রাণস্পর্শী সরল উপদেশে সকলের সংশয় দূর করে ভগবান লাভের সহজতমপথ ভক্তিমার্গের কথা বলতেন এবং প্রভু সেই সঙ্গে সকলকে নামসংকীর্তন করারও উপদেশ দিতেন-'হেনকালে আইলা বৈষ্ণব কৃষ্ণদাস নাম। রাজপুত জাতি গৃহস্থ যমুনা পারে গ্ৰাম।। কেশি স্নান করি সেই কালিদহে যাইতে। আমলী তলায় গোঁসাই দেখি আচম্বিতে।।(চৈ চ,)- এমনসময় কৃষ্ণদাস নামক বৈষ্ণব তেঁতুল তলে প্রভুকে দেখে প্রভুর রূপ প্রেমে মুগ্ধ হয়ে প্রভুর চরণে আশ্রয় গ্ৰহণ করলেন। এই কৃষ্ণদাস পরবর্তীকালে সংসার আশ্রম ত্যাগ করে গুজরাট, কাথিয়াওয়াড় ও সিন্ধুপ্রদেশে চৈতন্যদেবের প্রচারিত ভক্তিমার্গের প্রবর্তন করেন !..
'এইমত কতদিন অক্রুরে রহিলা। কৃষ্ণনাম প্রেম দিয়া লোক নিস্তারিলা।।' (চৈ চ,)- যমুনাতে স্নান, ব্রাহ্মণ গৃহে ভিক্ষা, লীলাস্থানসমূহ দর্শন ও ভজন কীর্তনে আনন্দ করে প্রভু কিছুকাল অক্রুরঘাটে রইলেন!..
'বৃন্দাবনে ডুবেন যদি কে উঠাবে তাঁরে। লোকের সংঘট্ট আর নিমন্ত্রণের জঞ্জাল।।'(চৈ চ,)-একদিন অক্রুরঘাটে প্রভু মনে মনে কিছু বিচার করে আবেশে ঝাঁপ দিয়ে জলের ভিতর অনেকক্ষণ রইলেন,ভয়ে কৃষ্ণদাস চিৎকার করে উঠলো, ভট্টাচার্য চিৎকার শুনে এসে প্রভুকে তুললেন, ক্রমেই প্রভু বিহ্বল হচ্ছেন, প্রভু দিবানিশি নৃত্য করছেন, ঘন ঘন মূর্চ্ছা যাচ্ছেন, প্রভু কোথায় আছেন,কখন কোথায় যাবেন তা কেউ বুঝে উঠতে পারে না, এদিকে প্রত্যহ বহুলোকে প্রভুকে নিমন্ত্রণ করে যাচ্ছে, আবার দিবানিশি কোলাহল, কোথা থেকে যে লক্ষ লক্ষ লোক এসে নৃত্য কীর্তন করছে, হরি ধ্বনি দিচ্ছে,, প্রভুর এতে কোন জ্বালা-যন্ত্রণা নাই তিনি আপন প্রেমে বিহ্বল, কিন্তু ভট্টাচার্যের সবসময় প্রভুকে নিয়ে ভয়, কখন কোথায় যমুনায় ঝাঁপ দেবেন জল থেকে সময়মতো উঠবেন কি উঠবেন না তার ঠিক নেই, প্রভুর রক্ষণাবেক্ষণের ভার মহামূল্য ধন যে তার হাতে ন্যস্ত রয়েছে, প্রভু দিব্যোন্মাদে দিবানিশি বিচরণ করছেন, কখন কোথায় প্রভু থাকেন, তার ঠিক নেই, অতএব প্রভুকে চোখে চোখে রাখতে বিপ্রের সঙ্গে যুক্তি করে ভট্টাচার্য ঠিক করলেন প্রভুকে বৃন্দাবনের বাইরে নিয়ে যেতে হবে। প্রভুর বাহ্য জ্ঞান লাভ করলে বলভদ্র ভট্টাচার্য আগামী মকর পঁচসি (মাঘী পূর্ণিমা বা মাঘী পৌর্ণমাসী) প্রয়াগে স্নান করবার অভিলাষ জানিয়ে প্রভুকে বললেন, সময় অল্প,সত্ত্বর সেখানে না গেলে ঠিক সময়ে সেখানে পৌঁছানো যাবে না, এখন প্রভুর যেরূপ আজ্ঞা ? বলভদ্রের বিশেষ আগ্ৰহ দেখে প্রভু বললেন, বেশ তাই হোক,তুমি আমাকে কৃপাকরে বৃন্দাবন দর্শন করালে, সুতরাং আমার এ দেহ এখন তোমার, তুমি যখন যেখানে আমাকে নিয়ে যাবে, আমি সেখানেই যাব, মহাপ্রভুর শ্রীমুখে এই মধুর বাক্যে বলভদ্র ভট্টাচার্যের দুই চোখ দিয়ে ঝর ঝর করে জল ঝরতে লাগলো, পরদিন বৃন্দাবন ত্যাগ করে দেশাভিমুখে প্রত্যাগমন করবেন এই সাব্যস্ত হলো !..
️
'কৃষ্ণলীলা-স্থান এইস্থানে ব্রজরস প্রস্ফুটিত করে, রাসস্থলী দর্শনে হৃদয়ে রাসরসের উদয় হয়, কিন্তু রাসস্থলী ছিল কোথায় ? রাধাকুণ্ড-শ্যামকুণ্ড দর্শনে ব্রজলীলার স্ফুর্তি হয়, কিন্তু সেই কুণ্ডদ্বয় ছিল কোথায় ? সে সব ব্রজমণ্ডল লুপ্ত হয়েছিল, কোথা কি ছিল, কেউ অবগত ছিলেন না ! মহাপ্রভু সেই লুপ্ততীর্থ প্রিয়স্থান জীবের আনন্দবিধানের নিমিত্ত উদ্ধার করলেন এবং 'স্বয়ং লুপ্ততীর্থ উদ্ধার করে স্বয়ং আনন্দে বিভোর হলেন' !..
'️শ্রীবৃন্দাবন এই নাম শ্রবণে মহাপ্রভুর হৃদয়ে যে রসের উদয় হয় তাতেই জগত ভেসে যায়, আর এখন মহাপ্রভু সেই শ্রীবৃন্দাবন-ভূমিতে। শ্রীবৃন্দাবন দর্শনে মহাপ্রভু আনন্দে উন্মত্ত হচ্ছেন। শ্রীবৃন্দাবনের প্রত্যেক বৃক্ষ, প্রত্যেক লতা-পাতা পশু-পক্ষী মহাপ্রভুর চিত্তকে আনন্দ দিচ্ছে, মহাপ্রভু যমুনার নামে মূর্চ্ছা যান, মহাপ্রভু যমুনার জল পান করছেন, যমুনায় একবার নামলে আর উঠতে চান না, বৃক্ষে আলিঙ্গণ দিয়ে প্রিয়জন আলিঙ্গনে যে সুখ হয় মহাপ্রভু সেই সুখ অনুভব করছেন, মহাপ্রভু এক একবার আনন্দে মূর্চ্ছিত হয়েও পড়ছেন, তাতে সঙ্গিগণ ভীত হয়ে তাঁকে শুশ্রূষা করে তুলছেন, মহাপ্রভুও নাচতে নাচতে, গাইতে গাইতে মনের আনন্দে চলেছেন! শ্রীবৃন্দাবনের এক-কথা সঙ্গীত ও নৃত্য, জয় ঋতু নিত্য বিরাজিত;( 'তাহি মধ্যে ছয় ঋতু লীলার বর্ণন'।(চৈ,চ,১/১৭/২৩১) বৃন্দাবনের অন্তর্গত ছটি বনে গ্ৰীষ্ম-বর্ষাদি ছয়টি ঋতু নিত্য বিরাজিত আর একটি বনে যেখানে ছয়টি ঋতুই যুগপৎ বর্তমান) শ্রীবৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী শ্রীবৃন্দাদেবী যখন জানতে পারলেন, বহুদিন পর তার নাথ শ্রীবৃন্দাবনে এসেছেন, তখন সমস্ত বৃন্দাবনে তিনি প্রফুল্লিত করলেন, বৃক্ষলতা সজীব হল, বসন্তের উদয় হল, শ্রীবৃন্দাবনে তরুলতা কুসুমিত হল, মহাপ্রভুর মস্তকে পুষ্পবৃষ্টি হতে লাগলো, মহাপ্রভুর মস্তকে নিত্য-নতুন নতুন পুষ্পবৃষ্টি হচ্ছে আবার কুসুম-মধুও বর্ষিত হচ্ছে, মধুকর গুণগুণ করছে, মহাপ্রভু যে সকলের, আর সকলে যে মহাপ্রভুর, মহাপ্রভুকে দেখে হরিণের-পাল ছুটে ছুটে আসছে, ময়ূর-ময়ূরী মহাপ্রভুর আগে আগে নৃত্য করছে, মহাপ্রভু হরিণদের জড়িয়ে ধরে হাত বুলিয়ে দিচ্ছেন আর তাতেই হরিণের নয়নে আনন্দধারা সৃষ্টি হচ্ছে, কখনো কখনো মহাপ্রভু শুক-সারীর সঙ্গে আলাপ করছেন, আবার কখনো কখনো সাক্ষাৎ ধবলী, শ্যমলী, অমলী, বিমলী বহুতর গাভী মহাপ্রভুর সামনে আবির্ভূত হচ্ছে, রাখালেরা গাভী ফিরিয়ে নিয়ে যেতে চাইছে কিন্তু গাভী-পাল মহাপ্রভুকে ছেড়ে যেতে চাইছে না, মহাপ্রভু চলেছেন তো সঙ্গে সঙ্গে গাভী-পালও চলছে, মহাপ্রভু চিরপরিচিতের ন্যায় গাভী-পালের প্রতি স্নেহদৃষ্টি করছেন তাতে মহাপ্রভুর আনন্দধারা ও গাভী-পালের আনন্দধারায় একাকার হয়ে যাচ্ছে। মহাপ্রভু এক বৃক্ষতল থেকে আর এক বৃক্ষতলে, এক বন থেকে আর এক বনে নৃত্য করতে করতে চলেছেন, মহাপ্রভুর অবসর নাই, ক্লান্তিও নাই, মহাপ্রভুর আনন্দে সর্ব্বশরীর পুলোকিত হচ্ছে, মহাপ্রভুর কখনো রাধা-ভাব, আবার কখনো কৃষ্ণ-ভাব, মনের আনন্দেই মহাপ্রভু বলে চলেছেন-'কৃষ্ণ-বোল'। মহাপ্রভু 'কৃষ্ণ-বোল' বলে আনন্দধ্বনি করছেন, আর ঐ ধ্বনি চতুর্দিকে প্রতিধ্বনিত হচ্ছে, তাতে শ্রীবৃন্দাবনের প্রাণ-আনন্দে যেন ভড়ে উঠছে । শ্রীবৃন্দাবনের যিনি নাগর, তাঁর নাম শুনলেই আনন্দে অঙ্গ পুলকিত হয়, তাঁর নাম শ্যামসুন্দর তিনি নিধুবন, ভাণ্ডীরবন, মধুবন,তালবন, বেহুলাবন প্রভৃতিতে বিচরণ করেন, তিনি যে যমুনা-পুলিনে নিজের মনে বেণুগান করেন, তাঁর শ্রীবৃন্দাবনের সম্পত্তি-যমুনা-পুলিন, ধীরসমীর, গোচরণ, গোকুল, মালতীর মালা, ময়ূরপুচ্ছ, এই শ্রীবৃন্দাবনেই যে বৃন্দাবন-নাথ বিচরণ করছেন। এই আনন্দেই মহাপ্রভু বৃন্দাবন ভ্রমণ করছেন'। সেই প্রিয়স্থান শ্রীবৃন্দাবন ত্যাগ করতে হবে ভেবে প্রভু অত্যন্ত বিচলিত হলেন, কিন্তু মায়া তাঁর অধীন, মায়া তাঁকে অভিভূত করতে পারে না, প্রভু ইচ্ছামাত্র মায়াকে পরিত্যাগ করে শ্রীবৃন্দাবন ত্যাগ করতে প্রস্তুত হলেন' !.....
শ্রীবৃন্দাবনের ব্রজের রজ সাক্ষাৎ গোপী পদরেণু, রাধারাণীর চরণ স্পর্শে অভিষিক্ত,এর মহিমা তাই অনন্ত, অপার ! শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে দেখা যায়,সাক্ষাৎ উদ্ধবজী, নারদজী, ব্রহ্মাজীও এই ব্রজে তৃণ গুল্ম পাথর হয়ে থাকার অভিলাষ করলেন... এছাড়াও বৃন্দাবন মহিমামৃতে প্রার্থনা গীতেও রয়েছে-'কৃমি কীট হয়ে হলেও যেন বৃন্দাবনে বাস হয়,অন্যত্র দিব্যতুল্য শরীর পেলেও সেথায় থাকতে যেন না হয়,যেখানে গোপীদের পদরেণু সেথায় আমার গতি হোক !' 'এই ব্রজ রজের(ধুলোর) তিলক যে সাক্ষাৎ কৃষ্ণ প্রেমদায়ী এ আর বলার অপেক্ষা রাখে না। অসংখ্য রাগানুগা ভজনকারী সাধু নিধুবনের ধুলোয়, গিরিগোবর্ধনের তটে, বর্সনা'র গলিতে বা নন্দ গ্রামের, মা যশোদার আঙিনার ধুলোয় গড়াগড়ি দেন -সেই ধূলো পুটলিতে বেঁধে নিয়ে আসেন নিত্য অঙ্গে ধারণ করেন। 'কথিত আছে একসময় ওড়চা রাজা মধুকর শাহ ব্রজে গিয়েছিলেন হরিদাস স্বামীর সাথে দেখা করতে। তখন বাঁকে বিহারীজী নিধুবনে ছিলেন। ওখানে প্রকট হয়েছিল হরিদাস স্বামীর ডাকে। মধুকর শাহ হরিদাস স্বামীর কৃপাতে বিহারীজীর দর্শন করলেন। হরিদাস স্বামীজী তখন বিহারীজীর সেবাতে মাটির পাত্র ব্যবহার করতেন। মধুকর শাহ দেখলেন বিহারীজীর সেবাতে মাটির পাত্র। তিনি তখন হরিদাস স্বামীকে বললেন-'আপনার আজ্ঞা হলে আমি বিহারীজীর সেবাতে সোনার তৈরি পাত্র দিতে চাই।' হরিদাস স্বামী বললেন-"তুমি যদি চাও করো, তবে আগে বাঁকে বিহারীজীর কাছে গিয়ে অনুমতি নাও !' 'তখন ওড়চা রাজা বাঁকে বিহারীজীর দরশনে গেলেন, আর মাটির পাত্রের দিকে তাকিয়েই-দেখলেন মাটির পাত্রের গায়ে অসংখ্য হীরা মণি রত্ন সোনা শোভা পাচ্ছে,আবার বিলীন হয়ে যাচ্ছে -এ যেন চিন্ময় মৃত্তিকা ! রাজা বুঝলেন -ব্রজের রজ সাধারণ কিছু না,এতে এমন রত্ন আছে যা রাজা আগে কোনদিন দেখেনি-'এ কৃষ্ণ প্রেম রত্ন দিয়ে গড়া'। মাটি পাত্র মনে করেছিল যাকে রাজা, তাতো রত্ন পাত্র -সত্যিই প্রেম রত্ন পাত্র। ব্রজের রজের মহিমা দেখে তার মনের ভ্রম দূর হল !..
তিনি হরিদাস স্বামীজীর কাছে এলেন, রাজা এলে হরিদাস স্বামীজী বললেন--"রাজা ! ব্রজের ধুলো কোনো সাধারণ ধুলো নয়, এতে যে সোনা, এতে যে রত্ন আছে , তা দুর্লভ !' 'আজও এই রজের তৈরি পাত্রে ভগবানের সেবা হয়।বাকেঁবিহারীজী সেই রজের তৈরির পাত্রে জল পান করে -এই মৃত্তিকা ভগবানের খুবই প্রিয়। সাক্ষাৎ যশোদার প্রিয় গোপাল এই মাটি খেয়েছিলেন -কারন এই মাটি প্রেমভক্তি দিয়ে গড়া !'..
'এই ব্রজের রজ দেবাদিদেব মহাদেব ব্রহ্মা ইন্দ্র আদি দেবতারাও অঙ্গে ধারন করেন। জানা যায়,সাক্ষাৎ তীর্থরাজ প্রয়াগ সমস্ত পাপী তাপি সকলের স্নান অবগাহন নিমিত্ত পাপে কালো হয়ে নিজে কালো ঘোড়ার রূপ ধারণ করে ব্রজের রজে গড়াগড়ি দিতে সমস্ত শরীর সাদারূপ হয়ে যায় -পাপ বিমুক্ত হয়। এই ব্রজের রজ তাই মহা পাপনাশক ও কৃষ্ণ প্রেম ভক্তিদায়ী !' 'সত্যিই তারা ভাগ্যবান যারা ব্রজের ধুলায় গড়াগড়ি দিতে পেরেছেন,ধন্য তাদের ভজন জীবন যারা নিত্য দ্বাদশ অঙ্গে ব্রজরজ তিলক ধারণ করেন ! এই শ্রীধাম বৃন্দাবন সর্বোত্তম মহামহিমাময় তীর্থ। ত্রিলোকের মধ্যে সর্বতীর্থময় এই তীর্থের মহিমা মহর্ষি শ্রীবেদব্যাসও বর্ণনা করতে সমর্থ হননি। কেবল তাই-ই নয় সর্ব সমর্থ স্বয়ং ভগবানও যার মহিমা বর্ণনে অসমর্থ। ভগবান শ্রীকৃষ্ণের নিত্য লীলাস্থান শ্রীবৃন্দাবনধাম বিভিন্ন বন, উপবন, মহাবন, কুঞ্জ, কুন্ড, সরোবর, অসংখ্য চিন্ময় বৃক্ষলতাদি পরিবৃত ও তার চারিদিকে সততো শ্রীযমুনা কলকল ধ্বনিতে প্রবাহিত হচ্ছে। কালপ্রবাহে এই সমস্ত লীলাস্থান লুপ্তপ্রায় হলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু গোস্বামীগণ ও অনান্য পার্ষদ দ্বারা লুপ্ততীর্থ পুনরায় প্রকট করিয়েছেন।
বৃন্দাবনে গোস্বামীগণ দ্বারা প্রকটিত প্রাচীনবিগ্রহ ও মন্দিরগুলো এখনও বর্তমানে বিরাজমান রয়েছে এবং অপূর্ব দর্শনীয়। পুরো শ্রীবৃন্দাবনধাম চুরাশি(৮৪) ক্রোশ। এর মধ্যেই সমস্ত লীলাস্থান গুলো রয়েছে । মহাপ্রভুর ব্রজমণ্ডলের মহিমা প্রকাশ, ব্রজমণ্ডলের মাধুর্য প্রকাশ, মহাপ্রভুর লুপ্ততীর্থ উদ্ধার এসব-সব বর্ণনা কে-ই বা করতে পারে ? জগতে সে সাধ্যই বা আছে কার ?..
----* * * *-----
"অধম চন্ডাল আমি,
দয়ার ঠাকুর তুমি,
শুনিয়াছি বৈষ্ণবের মুখে ।
এ বড় ভরসা মনে,
লৈঞা ফেল বৃন্দাবনে,
বংশীবট যেন দেখি সুখে ।।"...
----
শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর ঝারিখণ্ডের পথে শ্রীবৃন্দাবন দর্শনলীলা গৌরগত-প্রাণ ভক্ত-মন্ডলীর কাছে যেমন এক দুর্লভ-সম্পদ, শুধু তাই-ই নয় গৌরভক্তদের কাছে শ্রীবৃন্দাবন কি বর্ণনে, কি দর্শনে, কি শ্রবণে কি কীর্তনে মধুর থেকে মধুরতম !" শ্রীচৈতন্যদেবের পদরেণু লাঞ্ছিত ও শ্রীগোস্বামীপ্রভুদের পদরেণু লাঞ্ছিত তীর্থস্থল বৈষ্ণব কৃপায় দর্শন--
* কাশী-বেণারস দর্শন ;- কাশীর গঙ্গার শ্রীমণিকর্ণিকার ঘাট,, শ্রীঅন্নপূর্ণা মন্দির,, শ্রীবিশ্বেশ্বর মন্দির,, শ্রীবিন্দুমাধব,, শ্রীতপন মিশ্রালয়,, শ্রীচন্দ্রশেখর (বৈদ্য) ভবন , মহাপ্রভু কাশীধামে এসে যেখানে নিত্যই ভিক্ষা গ্রহণ করতেন সেই তপন মিশ্রালয়,, নিতাই গৌর এবং বিষ্ণুপ্রিয়ারদেবীর সেবা বিদ্যমানস্থান,, শ্রীমন মহাপ্রভু যেখানে সনাতন গোস্বামী পাদকে দুই মাস যাবত তত্ত্বোদেশ দিয়েছিলেন, সেই মহাপ্রভুর এবং সনাতন গোস্বামী পাদের পদাঙ্ক পুত স্থান, সনাতন গোস্বামীর অনুগ্ৰহস্থলী , কাশী-বেনারস তীর্থ স্থলী ইত্যাদি ইত্যাদি !..
এছাড়াও পুরাণ অনুসারে কাশীর অন্য মাহাত্ম্যও রয়েছে;- কাশী বিশ্বনাথ মন্দির শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। উত্তরপ্রদেশের বারাণসী শহরের অপর নাম কাশী। তাই এই মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামে পরিচিত। মন্দিরের প্রধান দেবতা ভগবানশিব “বিশ্বনাথ” বা “বিশ্বেশ্বর” নামে পূজিত হন। শাস্ত্র অনুসারে দেবাদিদেব মহাদেবের ত্রিশূলের ডগায় অবস্থিত কাশী বা বারাণসী। প্রলয়কালে ব্রহ্মার দিনবসানে যখন সারা জগৎ বিলীন হয়ে যায় তখনও শিব ত্রিশূলের ডগায় কাশীকে ধারণ করেন এবং পরে তাকে স্বমহিমায় স্থাপন করেন। সেই কারণে গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত বর্তমান ভারতের এই প্রাচীনতম নগরী ভগবান্ শিবের অত্যন্ত প্রিয়।পঞ্চক্রোশ ব্যাপী কাশী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তীর্থ ও মুক্তিক্ষেত্র। এই স্থান মানবের কর্মবন্ধন কর্ষণ বা নাশ করে — তাই এই স্থানের নাম কাশী। এই কাশীর প্রতিটা ধূলিকণা শিবসম পবিত্র। স্বয়ং ভগবান্ শিব এখানকার মাহাত্ম্য প্রসঙ্গে বলেছেন- এখানে আমার লিঙ্গরূপ পূজা করলে, স্মরণ ও মনন করলে আমি সকল ভক্তের প্রতি অতি প্রসন্ন হই ও তাঁদের জীবনের দুঃখ ও বিপদের হাত থেকে রক্ষা করি।
কাশী থেকেই শুরু হয় এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি। এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করতে কাশীতে বসে ধ্যানমগ্ন হয়েছিলেন বিষ্ণু। তাঁর ধ্যানে আবির্ভূত হয়ে কী ভাবে বিশ্বকে সৃষ্টি করতে হবে এবং পরিচালনা করতে হবে, তার কয়েকটি উপদেশ দেন মহাদেব। বিশ্বনাথ মন্দিরের যে স্থানে শিবলিঙ্গটি রয়েছে, সেখানেই মহাদেব আবির্ভূত হয়েছিলেন বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে বিশ্বনাথ এখানে বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি হিসেবে বাস করেন। স্কন্দ পুরাণে এই বিশ্বনাথ মন্দিরের উল্লেখ পাওয়া যায়। কথিত আছে, সতীর দেহত্যাগের পর মণিকর্ণিকা ঘাট দিয়েই শিব বিশ্বনাথ মন্দিরে এসেছিলেন। পুরাণ অনুসারে বিয়ের পর থেকেই কৈলাস পর্বতে বাস শিব ও পার্বতীর। একদিন পার্বতী মহাদেবকে প্রশ্ন করেন যে সব দেব-দেবীর নিজস্ব ঘর আছে, তাঁদের কেন কোনও বাসস্থান নেই ? তখন কাশী নগরীতে বাস করার ইচ্ছে প্রকাশ করেন মহাদেব। শিবের জন্য কাশীকে প্রস্তুত করতে সেই স্থানে আক্রমণ করেন শিবের অনুচর নিকুম্ভ। তখন কাশীর মহারাজ দিব্য়দাস ব্রহ্মার কাছে গিয়ে আবেদন জানান যে দেবতাদের বসবাসের জন্য রয়েছে দেবলোক, আর মর্ত্য মানুষের বসবাসের জন্য। দেবতারা কেন মর্ত্যলোকে বাস করতে আসবেন তা জানতে চান তিনি। ব্রহ্মার অনুরোধে কাশী ছেড়ে মন্দারাচল পর্বতে চলে যান মহাদেব, কিন্তু কাশীর প্রতি তাঁর ভালোবাসা ভুলতে পারেননি তিনি। এরপর মহারাজ দিব্য়দাসকে তপোবনে চলে যাওয়ার নির্দেশ দেন বিষ্ণু। কাশীর মহারাজ তপোবনে চলে গেলে কাশীতে ফিরে আসেন শিব। সেখানে তিনি বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ হিসেবে অবস্থান করেন। এখানে দেবী অন্নপূর্ণা হিসেবে বিরাজ করেন পার্বতী। কাশীকে ভগবান শিব-পার্বতীর সবচেয়ে প্রিয় স্থান, প্রচলিত বিশ্বাস অনুসারে কাশীতে এলে মানুষের সব পাপ ধুয়ে মুছে যায়, আত্মা এখানে শুদ্ধ হয় এবং জীবনের গোপন সত্যি জানতে পারেন। লক্ষ লক্ষ মানুষ কাশীতে বিশ্বনাথ মন্দির দর্শন করে থাকেন। বিশ্বনাথ মন্দির ছাড়াও এখানকার শ্রীঅন্নপূর্ণা মন্দির, মণিকর্ণিকার গঙ্গার ঘাট, ভৈরোঁ মন্দির.......
*এরপর কাশী-বেনারস থেকে তীর্থরাজ প্রয়াগ দর্শন- প্রয়াগে বেণীস্নান, অর্থাৎ ত্রিবেণীতে স্নান, শ্রীবিন্দুমাধব (মাধব) দর্শন, এই তীর্থরাজ প্রয়াগকে মহাপ্রভু নামপ্রেমের বন্যায় ডুবিয়েছিলেন এবং একমাত্র শ্রীচৈতন্য অবতারেই নামপ্রেমকে বন্যার সঙ্গে তুলনা করা হয়েছে !..
*প্রয়াগ থেকে শ্রীবৃন্দাবন দর্শন ;- শ্রীবৃন্দাবনের শ্রীশ্রীগোবিন্দ মন্দির,, (শ্রীবিগ্ৰহ দর্শন) শ্রীশ্রীগোপীনাথ মন্দির,, শ্রীশ্রীমদনমোহন মন্দির,, শ্রীশ্রীবঙ্কুবিহারী মন্দির,, শ্রীশ্রীরাধাবল্লভ মন্দির,, শ্রীশ্রীশ্যামসুন্দর মন্দির,, শ্রীশ্রীবনখণ্ডি মহাদেব মন্দির,,শ্রীশ্রীদামোদর মন্দির,, শ্রীশ্রীরাধারমণ মন্দির,, শ্রীশ্রীরাধাবিনোদ মন্দির,, শ্রীশ্রীরঙ্গনাথ মন্দির,, লালাবাবুর মন্দির,, শ্রীশ্রীকাত্যায়নী মন্দির,, শ্রীশ্রীদাউজী মন্দির,, শ্রীশ্রীবৃন্দাদেবী মন্দির,, সোণার তালগাছ,, শ্রীশ্রীসোণারগৌরাঙ্গ,, শ্রী বড় শূরমাকুঞ্জ,, শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন,, শ্রীশ্রীনিত্যানন্দপ্রভুর চরণচিহ্ন, এছাড়াও শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত গ্ৰন্থ (শ্রীরাধাকুণ্ড ও শ্রী বড় শূরমাকুঞ্জ) লেখনীস্থল,, গোস্বামীপ্রভুগণের বিশ্রামস্থলী,,শ্রীগোস্বামীপ্রভুগণের সমাধিস্থল ও শ্রীশ্রীচৌষট্টিমহান্ত সমাধি সংরক্ষণ স্থল,, শ্রীজীব গোস্বামী সনাতন মিলন স্থল,, পিলুবৃক্ষ দর্শন যে ফল গোস্বামী প্রভুগণ মহাপ্রভুর জন্য নীলাচলে পাঠিয়েছিলেন মহাপ্রভুর অতীব প্রিয় ফল,, অমিয় নিমাই মহাপ্রভু, পিসিমার নিতাই গৌর,, শ্যামানন্দ প্রভুর নূপুর প্রাপ্তি স্থান। রসরাজ খানের সমাধি,, গ্ৰন্থ সমাধি, ৫৫০ বছরের পুরাতন ইমলি গাছ যার নীচে মহাপ্রভু বসেছিলেন,, পুরাতন রাধামাধব মন্দির,, সিংহপৌঢ় হনুমান দর্শন ,জগন্নাথ দর্শন, টাটিয়াস্থান পানিহাট, ও নিধিবন, ( বৃন্দাবন) ইত্যাদি ইত্যাদি!..
*বড় বৈঠান,, ছোট বৈঠান,, কোকিলাবন,, খেলনবন,, মাঠবন,, বেলবন,, বিহারবন,, চিরঘাট,, শ্রীগোকুলানন্দ,, কালিয়দমনঘাট,, শৃঙ্গারবট,, যমুনা বিহার স্থল,, ইমলিতলা,, কেশিঘাট ও স্নান,, দাউজী যমুনা খিঁচা দর্শন ও স্নান,, মানসরোবর,, ব্রহ্মাণ্ডঘাট,, শ্রীগোকুল,, শ্রীরাভেল,, শ্রীগোপেশ্বর মহাদেব,, ভোজনস্থলী,, মথুরাজন্মস্থান,, শ্রীভূতেশ্বর মহাদেব,, মধুবন,,তালবন,, কুমুদবন,, বহুলাবন,, সূর্যকুণ্ড,, রাধাকুণ্ড ( তৎকালীন আরিটগ্ৰাম),, শ্যামকুণ্ড,, রণবাড়ি,, দাউজী,, গদাভবন,, আলতাপাহাড়,, উঁচাগাঁও,, মুখরাই,, কুসুমসরোবর,, গিরি গোবর্ধন পরিক্রমা,, দানঘাটি,, পুছরীগ্ৰাম,, চাকলেশ্বর,, চন্দ্রসরোবর,, উমরাগাঁও,, এঠাকলম,, দিদাবলী,, নীলকণ্ঠমহোৎসব,, যশোদাকুণ্ড,, গঙ্গোত্রী,, যমুনেত্রী,, শ্যামডাক,, বদ্রীনাথ,, কেদারনাথ,, কাম্যবন,, বিমলাকুণ্ড,, কামেশ্বর মহাদেব,, চৌরাশিবান্দা,, ভোজনথালি,, চরণপাহাড়ী,, বৃন্দাকুণ্ড,, আশেশ্বর মহাদেব,, নন্দগ্ৰাম,, মালহারীকুণ্ড,, চিন্তাহরণ মহাদেব,, জমলার্জুন উদ্ধার,, কদম্বখণ্ডি,, বর্ষনা,, প্রেমসরোবর,, পাবন সরোবর,, টেরকদম্ব,, খাদিরবন,, যাবট,, নারদকুণ্ড,, ভাণ্ডিরবন,, লৌহবন,, নিধুবন,, বাঁকেবিহারী,, !..
*'রাধিকার সখী যত ,
তাহা বা কহিব কত,
মুখ্য সখী করিব গণন ।
ললিতা বিশাখা তথা,
চিত্রা চম্পকলতা,
রঙ্গদেবী সুদেবী কথন
তুঙ্গবিদ্যা ইন্দুরেখা,
এই অষ্ট সখী লেখা ।
এবে কহি নর্ম সখীগণ
রাধিকার সহচরী,
প্রিয় শ্রেষ্ঠ নাম ধরি ।
প্রেম সেবা করে অনুক্ষণ !!
এছাড়াও শ্রীরাধারাণীর অষ্টসখী দর্শন-'শ্রীললিতা সখী'-উঁচাগাঁও,, (গাঁও-গ্ৰাম) 'শ্রীবিশাখা সখী '-কমই গাঁও,, 'শ্রীচিত্রলেখা সখী'-চিকসৈলী,, 'শ্রীতুঙ্গঁবিদ্যা সখী'-ডভারা গাঁও,, 'শ্রীইন্দুলেখা সখী'-আঁজনৌক গাঁও,, 'শ্রীচম্পকলতা সখী'-করহৈলা গাঁও,, 'শ্রীরঙ্গঁদেবী সখী'-রাঁকৈলী গাঁও,, এবং 'শ্রীসুদেবী সখী'-সুনহারা গাঁও!..
*শ্রীবৃন্দাবনের এই লীলাস্থলীর মধ্যে বহু চর্চ্চিত মুখ্য স্থানগুলি হল দ্বাদশ বন যথা ;- মধুবন, তালবন, কুমুদবন, বহুলাবন, কাম্যবন, খদিরবন, বৃন্দাবন, ভদ্রবন, ভাণ্ডিরবন, বেলবন, লৌহবন ও মহাবন। এছাড়াও রয়েছে উপবন ও বনাদি যথা ;- বিহারবন, শ্রীরাধাকুন্ড, শ্রীবদ্রীনারায়ণ, শ্রীবর্ষাণা, সংকেতবন, নন্দীশ্বর, যাবট, কোকিলাবন, কোটবন, খেলনবন, মাঠবন ( দাউজি)। চার ধাম যথা ;- শ্রীবদ্রীনাথে বদ্রীনারায়ণ, কাম্যবনে শ্রীরামেশ্বর, কুশীতে শ্রীদ্বারকানাথ এবং দাউজিতে শ্রীজগন্নাথদেব। সরোবরের মধ্যে মানসরোবর, কুসুম সরোবর, চন্দ্র সরোবর, নারায়ণ সরোবর, প্রেম সরোবরসহ আরও শ্রীকৃষ্ণের জন্মস্থান, নন্দগাঁও, বর্ষনা, যাবট, অষ্টসখীগাঁও ইত্যাদি ইত্যাদি অসংখ্য অসংখ্য লীলাস্থান দর্শনীয়। বৃন্দাবনে গোস্বামীগণ দ্বারা প্রকটিত প্রাচীনবিগ্রহ ও মন্দিরগুলো এখনও বর্তমানে বিরাজমান রয়েছে এবং অপূর্ব দর্শনীয়। পুরো শ্রীবৃন্দাবনধাম চুরাশি(৮৪) ক্রোশ। এর মধ্যেই সমস্ত লীলাস্থলী গুলো রয়েছে !..
'ব্রজভূমি':--
আজও, যখন ভক্তরা ব্রজভূমিতে যান়, তখন তাদের কানে রাধে রাধে ধ্বনি অনুরণিত হয়। মথুরা হল শ্রী কৃষ্ণের জন্মভূমি, ভগবান কৃষ্ণের জন্মস্থান। মথুরা, বৃন্দাবন এবং পার্শ্ববর্তী গোকুল ব্রজভূমির একটি অংশ। ভক্তরা হয় রাধাকে বরণ করে বা কৃষ্ণের নাম রাধেকৃষ্ণ হিসাবে গ্রহণ করে, যার অর্থ রাধার কৃষ্ণ। সমগ্ৰ ব্রজমণ্ডলে রাধা এবং কৃষ্ণের নাম এক নিঃশ্বাসে উচ্চারিত হয়, যেন তারা আলাদা নয় বরং এক সত্তা!
'বর্ষনা':--
বর্ষনা এমন একটি তীর্থ স্থল যেখানে রাধার জন্মের পরে বৃষভানু তার পরিবারের সাথে থাকতেন বর্ষনায়, বর্ষনা ব্রজভূমির সবচেয়ে দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম। রাধারাণীর প্রতিশব্দ হয়ে উঠেছে বর্ষনা। এটি সেই জায়গা যেখানে তিনি লালিত হয়েছিলেন। এখানে তাকে লাদলিজি (যার অর্থ অত্যধিক আদর করা এবং প্রিয়) বলা হয় !
কুণ্ডদ্বয় :---
"এইমত মহাপ্রভু নাচিতে নাচিতে।
আরিট গ্রামে আসি বাহ্য হৈল আচম্বিতে।। আরিটে রাধাকুন্ড বার্ত্তা পুছে লোকস্থানে। কেহ নাহি কহে সংগের ব্রাহ্মণ নাহি জানে।। তীর্থ লুপ্ত জানি প্রভু সর্ব্বজ্ঞ ভগবান। দুই ধান্যক্ষেত্রে অল্প জলে কৈল স্নান।। দেখি সব গ্রামী লোকের বিস্ময় হৈল মন। প্রভু প্রেমে করে রাধাকুন্ডের স্তবন।। কুন্ডের মৃত্তিকা লৈয়া তিলক করিল। ভট্টাচার্য্য দ্বারা মৃত্তিকা সংগে কিছু দিল।।" (শ্রীশ্রী চৈঃচঃ, মধ্য ১৮) সেই আরিট গ্ৰামই বর্তমানে রাধাকুণ্ড !
শ্রীরাধাকুণ্ডের দর্শনীয় স্থানসমূহ;-
শ্রীকুণ্ডদ্বয়ের পরিক্রমার উভয়পার্শ্বে বহু দেবমন্দির বিরাজমান। শ্রীজাহ্নবা-মন্দির (এখানে শ্রীশ্রীরাধা-গোপীনাথ ও ঈশ্বরী শ্রীজাহ্নবা ঠাকুরাণী এই শ্রীবিগ্রহত্রয় সেবিত হন), শ্রীরাধারমণ মন্দির, শ্রীরাধা- গোবিন্দ মন্দির, শ্রীগদাধরচৈতন্য, শ্রীবিশ্বম্ভর, শ্রীব্রজমোহন, শ্রীজগন্নাথ, শ্রীরাধাবল্লভ, রাজর্ষি বনমালী রায় বাহাদুরের রচিত সুবৃহৎ অট্টালিকায় শ্রীরাধাবিনোদ জীউর মন্দির, শ্রীবিহারীজীউ, শ্রীললিত-বিহারী জীউ, মণিপুর মহারাজের মন্দির, শ্রীরাধাবিনোদ, অষ্টসখী, শ্রীসীতানাথ, শ্রীরাধামাধব, তমালতলায় শ্রীমন্মহাপ্রভুর মন্দির, শ্রীমদনমোহন, শ্রীবঙ্কুবিহারী, শ্রীগৌরনিতাই মন্দির, নবনির্মিত শ্রীরাধাগোবিন্দ মন্দির, বরাকুলি, শ্রীচরণ-চিহ্ন, শ্রীগোপীনাথ, শ্রীরাধাকৃষ্ণ, শ্রীগোপাল, শ্রীরাধাকান্ত, শ্রীশ্যামসুন্দর, শ্রীরাধাদামোদর, শ্রীনিবাসাচার্য প্রভুর কুঞ্জে শ্রীরাধামাধব মন্দির, শ্রীগিরিরাজ-জিহ্বা মন্দির প্রভৃতি ! এছাড়াও কয়েকটি বৈঠক, ভজনস্থলী ও সমাধি-মন্দির প্রভৃতি রয়েছে । তমালতলায় শ্রীমন্মহাপ্রভুর বৈঠক, পুরানো শ্রীগোপীনাথ মন্দিরে শ্রীমন্নিত্যানন্দ প্রভুর বৈঠক, শ্রীজাহ্নবাঘাটে শ্রীমাতা জাহ্নবা ঠাকুরাণীর বৈঠক, ব্যাসঘেরায় শ্রীমাধবেন্দ্র পুরীপাদের বৈঠক,
শ্যামকুণ্ডের দক্ষিণপার্শ্বে শ্রীবল্লভাচার্যের বৈঠক প্রভৃতি !
শ্রীকুন্ডতীরে ভজন কুটির-
শ্রীশ্যামকুণ্ডের উত্তরপার্শ্বে শ্রীপাদ রঘুনাথদাস গোস্বামীর ভজন কুটির । পরম বৈরাগী শ্রীরঘুনাথ প্রথমতঃ শ্রীকুণ্ডতীরে বৃক্ষতলে বসেই ভজন করতেন । শ্রীকুণ্ডতট তৎকালে জনমানব শূন্য গভীর অরণ্যে পরিণত ছিল । একদা শ্রীপাদ ভজনাবেশে মগ্ন আছেন, ইত্যবসরে ব্যাঘ্র কুণ্ডের জলপান করে তাঁর পার্শ্ব দিয়ে চলে যায়। শ্রীমৎ সনাতন গোস্বামিপাদ এই ব্যাপার লক্ষ্য করে শ্রীরঘুনাথকে কুটিরের মধ্যে বসে ভজন করার আদেশ দিয়ে গেলেন । সেই থেকেই শ্রীকুণ্ডতীরে ভজন-কুটিরের সূত্রপাত হয় । শ্রীভক্তিরত্নাকরে বর্ণিত আছে –
“দিবারাত্র রঘুনাথ বৃক্ষতলে রহে ।
কুটির করিতে তাঁর কভু ইচ্ছা নহে ।।
একদিন সনাতন বৃন্দাবন হৈতে ।
এথা আইলা শ্রীগোপালভট্টের বাসাতে ।। মানস পাবন-ঘাটে চলিলেন স্নানে । দেখে – এক ব্যাঘ্র জল পিয়ে সেইখানে ৷ রঘুনাথ ধ্যানাবেশে আছেন বসিয়া ।
ব্যাঘ্র বনে গেলা তাঁর নিকট হইয়া ।।
কতক্ষণে রঘুনাথ চাহে চারিপানে ।
দেখেন শ্রীসনাতন আইসেন স্নানে ॥
ভূমেতে পড়িয়া সনাতনে প্রণমিল ।
সনাতন স্নেহবশে আলিঙ্গন কৈল ॥
রঘুনাথ প্রতি স্নেহে কহে ধীরে ধীরে ।
বৃক্ষতল হৈতে এবে রহিবে কুটীরে ।। জানাইয়া বিশেষ গোসাঞি গেলা স্নানে । কুটীরের আরম্ভ হৈল সেই দিনে। । অন্য-হিত হেতু রঘুনাথ সেই হৈতে । রহিলেন কুটিরে গোসাঞির আজ্ঞামতে ।।” (ভ,র, ৫ম তরঙ্গ ) এছাড়া শ্রীল গোপালভট্ট গোস্বামিপাদ ও শ্রীল জীব গোস্বামিপাদের ভজনকুটীর ও শ্রীল কবিরাজ গোস্বামিপাদের ভজন-কুটীর এবং তাঁর শ্রীচৈতন্যচরিতামৃত রচনার স্থান ও শ্রীনিবাসাচার্য প্রভুর ভজনস্থান রয়েছে। শ্রীরাধাকুণ্ডের উত্তরতটে শ্রীমৎ দাসগোস্বামিপাদের সমাধি মন্দির বিরাজমান । গোল গোম্বুজাকৃতি প্রাচীন সমাধি মন্দিরের গাত্রে অধুনা মর্মর প্রস্তর দিয়ে অতি সুদৃশ্যভাবে বাঁধিয়েছেন প্রাক্তন মহান্ত শ্রীশচীনন্দন দাসজী মহারাজ, ভিতরে শোভা পাচ্ছে - মর্মর প্রস্তরের মনোহর সমাধি । সমাধি মন্দির-গাত্রে দক্ষিণ দিকে শ্রীগিরিধারী বিরাজ করছেন। বিশাল মাধবীলতায় বেষ্টিত স্থানটির দৃশ্য অতি মনোরম, সমাধির প্রাক্তন সেবাইত শ্রীযুক্ত ভাগবতদাস বাবাজী মহারাজের প্রচেষ্টায় সমাধির জগমোহনে অখণ্ড নাম সঙ্কীর্তন চলেছে – ভজন কুটীর ঘেরায় একত্র শ্রীরঘুনাথদাস, শ্রীরঘুনাথভট্ট ও শ্রীকবিরাজ গোস্বামি পাদত্রয়ের সমাধি রয়েছে । ধলীকুঞ্জে শ্রীনরহরি সরকার ঠাকুরের, নন্দিনী ঘেরায় শ্রীঅদ্বৈতশক্তি শ্রীসীতা ঠাকুরাণীর সেবিকা শ্রীনন্দিনীমাতার ও গোঘাটে প্রসিদ্ধ লালাবাবুর সমাধি আছে । এ ছাড়াও বিশিষ্ট বৈষ্ণবাচার্য গোস্বামিপাদগণের ও স্থানীয় ভজনানন্দী বৈষ্ণব মহাত্মাগণের সমাধি বিভিন্ন স্থানে রয়েছে ।
শ্রীকুন্ডদ্বয়ের চতুষ্পার্শে কয়েকটি ঘাট আছে। শ্রীরাধাকুণ্ডে ঝুলনতলা, রাধাকান্ত ঘাট, গো ঘাট, মা জাহ্নবা ঘাট, দাসগোস্বামি ঘাট, গোবিন্দ ঘাট, সঙ্গম ঘাট, রাসবাড়ী ঘাট প্রভৃতি । শ্রীশ্যামকুণ্ডে- শ্রীমানসপাবন ঘাট, পঞ্চপাণ্ডব ঘাট, রাধাবল্লভ ঘাট, রাজবাড়ী ঘাটি, নন্দিনীঘেরা ঘাট, শ্রীজীব গোস্বামী ঘাট, ঘনমাধবঘেরা ঘাট, গয়া ঘাট, ব্যাসঘেরা ঘাট, অষ্টসখী, তমালতলা, পাশাখেলা, মদনমোহন ও সঙ্গম ঘাট ইত্যাদি !.
এছাড়াও গোস্বামী প্রভুদের পরবরর্তীতে ব্রজমণ্ডলে একে একে গড়ে উঠে বিভিন্ন সিদ্ধবাবাজী মহারাজদের আশ্রম যেখানে রাধাকৃষ্ণ ও গৌর-নিতাই বিগ্ৰহ নিত্য সেবিত হন এবং অহরহ হরিনাম সংকীর্ত্তন হয়ে চলেছে। চিরকালই কিছু মানুষ স্পর্শমানিক, বৈষ্ণব শিরোমণি, তাঁরা শ্রীভগবানের পূর্ণ কৃপাপাত্র যথা-ব্রজমণ্ডলের মধ্যে রয়েছে অপূর্ব লীলাস্থলী জয় কৃষ্ণ দাস বাবাজী মহারাজের সমাধি মন্দির ও সরোবর, সিদ্ধ রজনীবাবা আশ্রম, সিদ্ধ মুরারীমোহন দাস বাবাজী আশ্রম, এবং অন্যান্য সিদ্ধবাবাজী মহারাজদের আশ্রম, এবং পরমদয়াল পতিতপাবন ১০৮ পন্ডিত শ্রীল বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজের আশ্রম ও বর্ষনায় পরম পূজ্যপাদ ১০৮ শ্রীল বিনোদবিহারী দাস বাবাজি মহারাজের আশ্রম । এছাড়াও রয়েছে 'নবনির্মিত প্রেমমন্দির' ও 'পাগলা বাবার মন্দির' যা অপূর্ব অপূর্ব দর্শনীয় ! ভক্তবৃন্দ যারা বৃন্দাবনধাম দর্শনে আসেন, তারা রাধে রাধে বলে শ্রীবৃন্দাবনধাম পরিক্রমা, গিরিরাজ গোবর্ধন পরিক্রমা, রাধাকুন্ড পরিক্রমা ও চুরাশি(৮৪) ক্রোশ পুরো ব্রজমণ্ডল (শ্রীবৃন্দাবনধাম)পরিক্রমা দিয়ে থাকেন। শ্রীবৃন্দাবনধামে সর্ব্বত্র রাধে ! রাধে ! ধ্বনিতে আলোড়িত !..
---------* * *-------------
️
'মহাপ্রভু লুপ্ততীর্থ উদ্ধারান্তে ব্রজমণ্ডল ছেড়ে পুনরায় প্রয়াগে;--
"প্রাতঃকালে মহাপ্রভু প্রাতঃস্নান কৈল। বৃন্দাবন ছাড়িব জানি প্রেমাবেশ হৈল।। বাহ্য বিকার নাহি প্রেমাবিষ্ট মন। ভট্টাচার্য কহে চল যাই মহাবন।।'(চৈ, চ,)- পরদিন প্রাতঃকালে প্রভুর স্নানের পর বৃন্দাবন ছেড়ে যেতে হবে ভেবে প্রেমাবেশ হল, তখন ভট্টাচার্য বললেন চল মহাবন যাই, প্রভুকে নিয়ে বৃন্দাবন ছাড়ছেন, ভট্টাচার্য একথা গোপন রাখলেন কেননা প্রচার হলে লোকের সমাগম হবে, তখন আর যাওয়া হবে না, মহাপ্রভু ব্রজেশ্বরকে সাষ্টাঙ্গে প্রণাম করে আবার যাত্রা শুরু করলেন সঙ্গে ভট্টাচার্য, ভট্টাচার্যের ভৃত্য, কৃষ্ণদাস ও সেই বিপ্র মথুরা মহাবন হয়ে প্রত্যাবর্তনের পথ ধরলেন , প্রভু আপনমনে চলেছেন, যেতে যেতে সঙ্গীদের পথশ্রান্তি দেখে প্রভু এক বৃক্ষতলে বিশ্রামের জন্য বসলেন, সেই বৃক্ষের কাছাকাছি বহু গাভী বিচরণ করে বেড়াচ্ছে সে সব দেখে প্রভু উল্লসিত হলেন এমন সময়ে- 'আচম্বিতে এক গোপ বংশী বাজাইল। শুনি মহাপ্রভুর প্রেমাবেশ হৈল।।'(চৈ,চ,)- এর মধ্যে আচম্বিতে কোন গোপবালক বেণু বাজাল, অমনি প্রভু বংশীধ্বনিতে বিদ্ধ হয়ে বাণবিদ্ধ হরিণের ন্যায় বিদ্ধ হয়ে সেইস্থানে ভূমিতে লুটিয়ে পড়লেন, এমন সময় কি বাঁশি বাজায় ? কিন্তু এই যে বংশীধ্বনি, সেও গোপ বালকের ইচ্ছায় নয় ? প্রভু এক অপরূপ লীলা করবেন বলেই সে এই বংশীধ্বনি করেছিল ? প্রভু বংশীধ্বনিতে বিদ্ধ হয়ে মূর্চ্ছিত হয়ে ভূমিতে লুটিয়ে পড়ে আছেন, সঙ্গী ভক্তগণ প্রভুকে ঘিরে আছেন, প্রভু কখন চেতনা ফিরে পান, এমন সময়ে এক অশ্বারোহী বিজলী খাঁ সেখানে উপস্থিত হলেন, রাজপুত্রের মনে সন্দেহ হলো সন্ন্যাসীর নিকট ধন-সম্পত্তি এবং সেসব অপহরণ করবার নিমিত্ত সন্ন্যাসীকে ধুতুরা খাইয়ে অচেতন করেছে, সৈন্যদের ডেকে সঙ্গী ভক্তদের বন্দি করে রাখলো। ভক্তগণ কতরূপে বুঝাতে চাইলেন যে প্রভুর মাঝে মাঝে এরূপ প্রেমাবেশ হয়, তাঁরা প্রভুর সেবক, সৈন্যরা শুনলো না, সৈন্যরা যেন তাদের বধ করতে উদ্যত, তারাও সৈন্যদের হাত থেকে অব্যাহতি পেলেন না, প্রভুর সেবকরা হেনস্থা হবে, প্রভু এ হতে দিতে পারেন না, কাজেই প্রভু চেতন পেয়েই হুঙ্কার করে হরিধ্বনি ও নৃত্য আরম্ভ করে দিলেন। প্রভুর নৃত্যে মুগ্ধ ও সেই সঙ্গে প্রভুর হুঙ্কারে তাদের (সৈন্য)মনে ভয়ের উদয় হলো, অতএব তারা ভয়ে ভয়ে প্রভুর সেবকদের বন্ধন মুক্ত করে দিলেন, এতে প্রভুকে ভক্তের বন্ধন দেখতে হলো না । বিধর্মী সৈন্যদের ভক্তির উদয় হল, প্রভু বসলে তারা এমন প্রভুতে আকৃষ্ট হলেন যে, সকলে এসে প্রভুর চরণ বন্দনা করলো, প্রভু তখন তাদের বললেন, আমার ধন নাই, আমি কাঙ্গাল, আমার মূর্চ্ছার পীড়া আছে, এঁরাই কৃপাকরে আমার সেবা করে থাকেন। তখন বিজলী খান অপ্রতিভ হলো, রাজকুমার ও তাঁর গুরু এবং সৈন্যদল সকলে প্রভুর চরণে আশ্রয় নিলেন, প্রভু কৃপা করবেন বলেই তাঁদিকে আকর্ষণ করে এখানে এনেছেন। রাজপুত্রের ধর্মগুরু 'কৃষ্ণ কৃষ্ণ' বলে বিহ্বল হলেন, মহাপ্রভু তাঁর নাম দিলেন 'রামদাস' ! চৈতন্যচরিতামৃতে উল্লেখিত-'পাঠান বৈষ্ণব বলি হৈল তার খ্যাতি। সর্বত্র গাইয়া বুলে মহাপ্রভুর কীর্তি।। সেই বিজুলী খান হৈল মহাভাগবত। সর্বতীর্থে হৈল তাঁর পরম মহত্ত্ব।।'-(চৈ চ,)- এইরূপ শক্তিসম্পন্ন অবতার জগতে কোথায় ?..
️"সোরাক্ষেত্রে আসি প্রভু কৈল স্নান। গঙ্গাতীর পথে কৈল প্রয়াগে প্রয়াণ।। এইমত চলি প্রভু প্রয়াগে আইলা। দশদিন ত্রিবেণীতে মকর স্নান কৈলা।।"(চৈ চ,)-মহাপ্রভু ব্রজমণ্ডল হতে বের হয়ে সোজা ফাঁড়ি পথে গঙ্গারতীরে পৌঁছে ভক্ত রাজপুত ও মাথুর (সেই বিপ্র) ব্রাহ্মণকে বিদায় দিতে চাইলে তাঁরা শুনলেন না, তাঁরা প্রয়াগ পর্যন্ত সঙ্গী হবার ইচ্ছা প্রকাশ করলেন, গঙ্গাতীর ধরে এসে প্রভু সঙ্গীগণসহ সোড়াক্ষেত্রে এসে স্নান ও দর্শনাদি সেরে পদব্রজে নির্ব্বিঘ্নে প্রয়াগে এসে পৌঁছলেন, মহাপ্রভু সেখানে উল্লসিত হৃদয়ে সঙ্গীগণসহ ত্রিবেণী সঙ্গমে স্নান করলেন, মাধব দর্শনে প্রভু প্রেমাবেশে উর্ধ্ববাহুতুলে হরিধ্বনি করে উঠলেন। বৃন্দাবনে যেরূপ কলরব হয়েছিল,প্রয়াগেও সেইরূপ হলো, কোথা থেকে লক্ষ লক্ষ লোক এসে ভক্তিতে উন্মত্ত হয়ে নৃত্য ও হরিধ্বনি করতে লাগলো, প্রয়াগ লোকে লোকারণ্য হল-''গঙ্গা-যমুনা প্রয়াগ নারিল ডুবাইতে। প্রভু ডুবাইলে কৃষ্ণপ্রেমের বন্যাতে।।''
(চৈ,চ,)-প্রেমকে বন্যার সঙ্গে তুলনা একমাত্র মহাপ্রভুর অবতারে করা হয়েছে, প্রয়াগে প্রভুর যে কাণ্ড সে বর্ণনা করা জীবের অসাধ্য !..
"দাক্ষিণাত্য বিপ্র-সনে আছে পরিচয়। সেই বিপ্র নিমন্ত্রিয়া নিল নিজালয়।। বিপ্র-গৃহে আসি প্রভু নিভৃতে বসিলা। শ্রীরূপ বল্লভ দোঁহে আসিয়া মিলিলা।।"(চৈ,চ,)- এদিকে রূপ ও অনুপম বহুমূল্য বসন-ভূষণ ত্যাগ করে ছেড়া কাঁথা ও কৌপীন অবলম্বন করে কাঙ্গালের কাঙ্গাল হয়ে মহাপ্রভুর ধ্যান করতে করতে বৃন্দাবন অভিমুখে চলেছেন, মনে এক ভাব, প্রভুকে কিরূপে দর্শন করবেন শয়নে-স্বপনে সেই এককথা ভাবেন, যা আপনা আপনি আসে তাই ভোজন করেন, উদ্দেশ্যে এক,লক্ষ্য এক,আশা এক, প্রভুর চরণ দর্শন করবেন, প্রভুকে ধ্যান করতে করতে পাগলের মত চলেছেন, প্রয়াগে পৌঁছে দেখলেন লক্ষ লক্ষ লোক প্রেমে উন্মত্ত হয়ে 'হরি হরি' বলে নৃত্য করছেন, শ্রীরূপ ও অনুপম বুঝলেন, প্রভু এখানে আছেন, নইলে এ প্রেমের বন্যা কেন ? অনুসন্ধান করে জানলেন প্রকৃতই প্রভু এখানেই রয়েছেন, মধ্যাহ্নের সময় প্রভু নিভৃতে উপবেশন করলে, দুই ভাই অতি দীন ভাবে দশনে তৃণ ধরে, জগতের মধ্যে সর্ব্বাপেক্ষা দীনের ন্যায় কাঁপিতে কাঁপিতে, কাঁন্দিতে কান্দিতে,পড়িতে উঠিতে, উঠিতে পড়িতে মহাপ্রভুর নিকটস্থ হয়ে বললেন -''হে দীন-দয়াময় ! হে পতিত-পাবন ! তোমা ব্যতীত আমাদের ন্যায় পতিতকে কে আশ্রয় দেবে ?" এর আগে মহাপ্রভু রূপকে একবার মাত্র রজনীতে দেখেছেন, কিন্তু সর্ব্বজ্ঞ নাথ তাঁকে দেখামাত্র চিনলেন, আর সহাস্যে বললেন, 'উঠ রূপ' দৈন্য কেন কর ?'- "কৃষ্ণের কৃপা অপার, তিনি তোমাদিকে বিষয়-কূপ থেকে উদ্ধার করেছেন" এই বলে দয়াময় মহাপ্রভু দুই ভাইকে হৃদয়ে এনে আলিঙ্গন করলেন, পরে বসিয়ে তাঁদের বৃত্তান্ত শুনলেন, রূপ যখন বললেন, সনাতন বন্দী আছে, তখন সর্ব্বজ্ঞ প্রভু বললেন, "না সনাতন বন্দী নাই, সনাতন আমার কাছে আসছে! মহাপ্রভু রূপকে পেয়ে আরো কিছুকাল প্রয়াগে থাকার সংকল্প করলেন, কারণ রূপকে যে প্রভুর অনেক কথা বলার আছে !..
এই প্রয়াগে দুইজন মহাজনের সঙ্গে প্রভুর সাক্ষাৎ হয় এর মধ্যে একজন বল্লভ ভট্ট, অন্যজন রঘুপতি উপাধ্যায়, বল্লভ ভট্ট শ্রীধর স্বামীকে অবজ্ঞা করে ভাগবতের টীকা করেছেন, ইনি বাল-গোপাল উপাসক, বাড়ি প্রয়াগের নিকট যমুনার ধারে আড়ৈল গ্ৰামে, প্রয়াগে এসে তিনি প্রভুকে দর্শন করে ভক্তিতে গদগদ হলেন, অনেক মিনতি করে প্রভুকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে চললেন, সর্ব্বজ্ঞ প্রভুও জানেন ভট্টের মনে পাণ্ডিত্যের গর্ব্ব রয়েছে, ভট্ট নৌকায় করে প্রভুকে নিয়ে চললেন, যমুনা দিয়ে নৌকা চললো, যমুনা দেখে প্রভু হুঙ্কার দিয়ে ঝাঁপ দিলেন, সকলে ধরাধরি করে প্রভুকে নৌকায় উঠালেন এবার প্রভু নৃত্য আরম্ভ করলেন, প্রভু প্রেমের নানাবিধ চাঞ্চল্য প্রকাশ করছেন, ভট্ট আছে বলে প্রভু অনেক ধৈর্য্য ধরেছেন, কারণ ভট্ট বহিরঙ্গের লোক, বহিরঙ্গের সঙ্গে প্রেম প্রস্ফুটিত হয় না-'যদি ভট্রের আগে প্রভুর ধৈর্য হৈল মন। দুর্বার উদ্ভট প্রেম নহে সম্বরণ।।'(চৈ চ,)- প্রভু যত্ন করে ধৈর্য্য ধরবার চেষ্টা করছেন কিন্তু অবাধ্য প্রেম কথা শুনে না। প্রভুর সঙ্গে ভট্টের বাড়ি চলেছেন প্রভুর সঙ্গে বৃন্দাবন থেকে যাঁরা এসেছেন এবং রূপ ও অনুপম । প্রভু আউলি গ্ৰামে পৌঁছলে অনেকেই প্রভুকে নিমন্ত্রণ করতে এলে ভট্ট তাঁদেরকে বললেন তা হবে না, প্রভু যমুনা দেখলেই ঝাঁপ দেন, আমি প্রয়াগ থেকে এনেছি আমিই প্রয়াগেই রেখে আসবো। ভট্রের ওখানে প্রভুর সঙ্গে রঘুপতি উপাধ্যায় এসে মিলিত হয়ে প্রভুর চরণ বন্দনা করলে প্রভু বললেন-'কৃষ্ণে মতি রহু',, প্রভুর শ্রীমুখে এই কথা শুনে উপাধ্যায়ের মন আনন্দে ভরে উঠলো, প্রভু তাঁর কাছ থেকে কৃষ্ণের বর্ণনা শুনতে চাইলেন, তখন উপাধ্যায় নিজ কৃত কৃষ্ণলীলা প্রভুকে শুনাতে লাগলেন;-*সংসার ভয়ে ভীত হয়ে কেউ শ্রুতিকে, কেউ স্মৃতিকে, কেউ বা মহাভারতকে ভজনা করে চলেন, কিন্তু আমি এই ভবভয়হরণে সেই শ্রীনন্দ মহারাজকে বন্দনা করি, যাঁর আঙিনায় পরব্রহ্ম বিরাজিত! শুনে প্রভু আগে আরও পঢ়তে বললেন, কৃষ্ণলীলা শুনতে শুনতে প্রভুর প্রেমাবেশ হলো প্রভুর দেহ মন অবশের মতো হলো, প্রভুর এই প্রেম দেখে উপাধ্যায়- 'মনুষ্য নহে ইঁহো কৃষ্ণ' মনে এই নির্ধারণ করলেন! প্রভু বললেন উপাধ্যায-়'শ্রেষ্ঠ মান কা'য় ! তখন উপাধ্যায় বললেন- 'শ্যামমেব পরং রূপং'--'শ্রেষ্ঠ মান কা'য়,, 'পুরী মধুপুরী বরা',, 'বাল্য পৌগণ্ড কৈশোর',, 'বয়ঃ কৈশোরকং ধ্যেয়ং',,- রসগণ মধ্যে এই ''শ্রেষ্ঠ মান কা'য় !" উপাধ্যায় আরও বললেন- 'আদ্য এবং পরো রসঃ' !" অর্থাৎ;- শ্রীকৃষ্ণের শ্যামরূপকেই শ্রেষ্ঠ মানি-'শ্যামমেব পরং রূপং' !..পুরীর মধ্যে মধুপুরী অর্থাৎ মথুরামণ্ডলের মধ্যে বৃন্দাবনকে শ্রেষ্ঠ বলে মানি-'পুরী মধুপুরী বরা ' !.. এই তিন বয়সের মধ্যে কৈশোর বয়সি শ্রেষ্ঠ-' বাল্য, পৌগণ্ড ও কৈশোর' !.. আর আদিরস অর্থাৎ মধুর রসই শ্রেষ্ঠরস-'আদ্য এবং পরো রসঃ'*!.. প্রভু বললেন উপাধ্যায় ভাল তত্ত্ব আমাকে শিখাইলে। এই রঘুপতি উপাধ্যায় ত্রিহুতের পণ্ডিত, পরম বৈষ্ণব, রঘুপতি উপাধ্যায় কৃত কবিতা পদ্যাবলীতে পাওয়া যায় । ভট্ট নিজ গৃহে প্রভু ও নিমন্ত্রিতগণকে সেবা করিয়ে আবার নৌকা করে প্রয়াগে রেখে আসলেন-'গঙ্গাপথে মহাপ্রভুকে নৌকায় বসাইয়া। প্রয়াগে আইলা ভট্ট গোঁসাঞি লইয়া'।।চৈ চ,) মহাপ্রভু প্রয়াগে এসে এক বিপ্রের গৃহে অবস্থান করতে লাগলেন !...
-------------------
"মহাপ্রভুর শ্রীরূপের হৃদয়ে শক্তির সঞ্চার ও কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব ও রসতত্ত্বের শিক্ষা প্রদান;--
"লোক ভিড় ভয়ে প্রভু দশাশ্বমেধে যাঞা। রূপ গোঁসাঞিকে শিক্ষা করান শক্তি সঞ্চারিয়া।। কৃষ্ণতত্ত্ব ভক্তিতত্ত্ব রসতত্ত্ব প্রান্ত। সব শিখাইল প্রভু ভাগবত-সিদ্ধান্ত ।।"(চৈ, চ,)- মহাপ্রভু বল্লভ ভট্রের আড়ৈল গ্ৰাম থেকে প্রয়াগে প্রত্যাবর্ত্তন করে নিভৃত স্থানে রূপকে নিয়ে গিয়ে প্রথমে তাঁর হৃদয়ের মধ্যে শক্তি সঞ্চার করলেন এরপর মহাপ্রভু;-
''সাধ্য-সাধন তত্ত্বের যা কিছু নির্যাস ।
রামানন্দের মুখে প্রভু করিলা প্রকাশ ।।'' 'রামানন্দ পাশে যত সিদ্ধান্ত শুনিল। রূপে কৃপাকরি তাহা সব সঞ্চারিল।।' (চৈ,চ,)- মহাপ্রভু গোদাবরী তীরে পনেরশত দশ খ্রীষ্ঠাব্দে রায় রামানন্দের কাছে যে-সকল রসতত্ত্ব ও সিদ্ধান্তের কথা শুনেছিলেন, সেই সব সমস্ত কথাই মহাপ্রভু শ্রীরূপকে একে একে সব শুনালেন !..
প্রভু এবার বললেন, শুন রূপ কৃষ্ণভক্তি ও ভক্তিরসের লক্ষণ;-
"শুদ্ধভক্তি হৈতে হয় প্রেমের উৎপন্ন। অতএব শুদ্ধভক্তির কহিয়ে লক্ষণ।। অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞানকর্ম। আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন।। এই শুদ্ধভক্তি ইহা হৈতে প্রেম হয়। পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কয়।।"(চৈ চ,) অর্থাৎ-
অন্য বাঞ্ছা -শ্রীকৃষ্ণ সেবা ব্যতীত অন্য বাসনা ! অন্য পূজা- শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য দেবতার পূজা ! ছাড়ি জ্ঞানকর্ম- নির্বিশেষ ব্রহ্মানুসন্ধান এবং স্বর্গাদি সুখভোগের জন্য কর্ম করা ! আনুকূল্যে-সমস্ত ইন্দ্রিয় দ্বারা শ্রীকৃষ্ণের প্রীতির অনুকূলভাবে সেবা-অনুশীলন ! পঞ্চরাত্রি- নারদ-পঞ্চরাত্র নামক গ্ৰন্থ, এতে শুদ্ধভক্তির কথা আছে !!..
'প্রভু কহে শুনে রূপ ! ভক্তিরসের লক্ষণ' সূত্ররূপে করি বিস্তার না রায় বর্ণন'- মহাপ্রভু বললেন শোনো রূপ ! ভক্তিরসের লক্ষণ:- ভক্তিরসসিন্ধু পারাপারশূন্য, গম্ভীর , তোমার আস্বাদের জন্য শুধু একবিন্দুমাত্র উপহার দিচ্ছি, কেশাগ্ৰের শতভাগে বহু শত বার বিভাগ করলে যে বস্তু হয়, জীব সেই সূক্ষ্মতম বস্তু, সংখ্যায় অন্তহীন, স্বীয় কর্মফলে চৌরাশিলক্ষ যোনিতে ভ্রমণ করছে, সে ঈশ্বরের শাসনাধীন, ঈশ্বর নিয়ন্তা, জীব নিয়ম্য, জীবের আবার দু-রকম ভেদ-স্থাবর আর জঙ্গম, যারা অচল যেমন বৃক্ষ তারা স্থাবর, তারা সচল তারা দুর্গম । জঙ্গমের আবার তিনরকম ভেদ, যেমন-জলচর, স্থলচর, আর তির্যক, মানুষ স্থলচর, জীবমণ্ডলের তুলনায় অত্যল্ল, তার মধ্যে আবার কম লোক বেদনিষ্ট অর্থাৎ তারা বেদ মানে, তাদের মধ্যে আবার অর্ধেক মূখে মানে প্রাণে মানে না অর্থাৎ বেদনির্দিষ্ট কর্ম করে না, কোটি কর্মনিষ্ঠের চেয়ে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, জ্ঞানী জীবব্রহ্মে অভেদ মানলেও ভক্তিহীন থাকতে পারে না, জ্ঞানীও ভক্তির জোরেই ব্রহ্মের সাজুষ্য চায়, কোটি কোটি জ্ঞানীর মধ্যে মাত্র একজন মুক্ত হয়, কোটি মুক্তমধ্যে যদি একজন মাত্র কৃষ্ণভক্ত হয়, তা হলে দেখ কৃষ্ণভক্তের সংখ্যা কত সামান্য, তাহলে 'দুর্লভ এক কৃষ্ণভক্ত ।'শোনো কৃষ্ণভক্ত কী রকম:- 'কৃষ্ণ-ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভুক্তি-মুক্তি-সিদ্ধি-কামী সকলই অশান্ত'- কৃষ্ণভক্ত নিষ্কাম, নিজসুখের বাসনা নেই, সে শান্ত, অচঞ্চল । তারা ভুক্তি-মুক্তি-সিদ্ধিকামী তারা অশান্ত, ব্রহ্মাণ্ডে নানা যোনিতে ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব কৃষ্ণকৃপায় বা গুরুকৃপায় ভজনাকাঙ্ক্ষা পায়, কৃষ্ণভক্তির উৎস মহৎকৃপা, মহৎকৃপা ছাড়া কিছু হবার নয়।'মহৎ-কৃপা বিনা কোন ভক্তির ধর্মে ভক্তি নয়'-এই মহৎকৃপা দুই রূপে হয়- 'কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামিরূপে শিখায় আপনে':-এক গুরুরূপে, দুই অন্তর্যামিরূপে । 'জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরুচৈত্ত্যরূপে, গুরু অন্তর্যামিরূপে শিখায় আপনে'- অন্তর্যামি (চৈত্ত্যগুরু) ইঙ্গিত জীব হয়ে বুঝতে পারে না, তাই কৃষ্ণ সাধারণত মহান্ত বা জীবকে কৃপা করে । 'ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ'- ভাগ্যবান কিসে হবে, সাধুসঙ্গে, সাধুসঙ্গ করে মহৎকৃপা আকর্ষণ করবে, আর সেই মহৎকৃপার ফলে কৃষ্ণভক্তি জাগবে, যদি সেই ভজনপ্রবৃত্তি জাগে, তবে তার ভাগ্য ছাড়া আর কী ।'মালী হঞা করে সেই বীজ আরোপণ, শ্রবণ-কীর্তন জলে ক্রয়ে সেচন'-তারপর সেই বীজে জলসেচন করো, শ্রবণকীর্তনই সেই জলসেচন, 'উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়'-জলে লতার বৃদ্ধি, শ্রবণকীর্তনেই ভজনেচ্ছা ফলবতী, বীজ থেকে অঙ্কুর, অঙ্কুর থেকে লতা, জলসেচন বাড়তে বাড়তে লতা শেষ পর্যন্ত 'কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ'- কৃষ্ণচরণ-কল্পবৃক্ষে আরোহণ করে বৃক্ষকে আশ্রয় করে লতা ক্রমশই বিস্তারিত হতে থাকে, আর পুষ্পিত ও ফলাম্বিত হতে থাকে, তখন ফল ধরে, কী ফল-'প্রেমফল' ! 'যদি বৈষ্ণব-অপরাধ উঠে হাতী মাতা, উপাড়ে বা ছিণ্ডে তার শুটিং রায় পাতা'- যেন বৈষ্ণব অপরাধ না হয়, বৈষ্ণব অপরাধ হল-বৈষ্ণবকে প্রহার করা, নিন্দা করা, দ্বেষ করা, অনাদর করা, ক্রোধ করা, বৈষ্ণবদর্শনে হর্ষ প্রকাশ করা, এই বৈষ্ণব অপরাধকে মত্ত হাতীর সঙ্গে তুলনা করা হয়েছে, অপরাধ রূপ হাতী যেন জন্ম না নেয় । 'কিন্তু যদি লতার অঙ্গে উঠে উপশাখা'-লতার অঙ্গ থেকে যেন উপশাখা না উঠে, উপশাখা বলতে নিষিদ্ধাচার, প্রাণহিংসা, লাভপ্রতিষ্ঠা, কুতর্ক-কুটিলতা এগুলি উপশাখা, যদি দেখ উপশাখা জন্মাচ্ছে, তাহলে শুরুতেই ছিন্ন করবে, না হলে বাড়তে দেবে না মূলশাখাকে, তুমি যতই জলসেচ মূলশাখায় ! উপশাখা ছেদন করলেই কালক্রমে লতায় ফল ধরবে, ফল পাকবে, সেই তো প্রেমফল !...
'প্রেমফল পাকি পড়ে মালী আস্বাদয়, লতা অবলম্বি মালী কল্পবৃক্ষ পায়, তাঁহার সেই কল্পবৃক্ষের ক্রয়ে সেবন, সুখে প্রেমফল-রস করে আস্বাদন'-সেই ফলই পরম পুরুষার্থ, 'যার আগে তৃণতূল্য চারি পুরুষার্থ'- এই পরম পুরুষার্থের কাছে চার পুরুষার্থ তৃণতূল্য, চার পুরুষার্থ কি কি-ধর্ম,অর্থ,কাম ও মোক্ষ । যে একবার কৃষ্ণপ্রেমের স্বাদ পেয়েছে তার অষ্টসিদ্ধি বা সমাধি দূরের কথা, তার কাছে ব্রহ্মানন্দও স্পৃহনীয় নয় । 'শুদ্ধভক্তি হৈতে হয় প্রেমের উৎপন্ন, অতএব শুদ্ধভক্তির কসিয়ে লক্ষণ'- শুদ্ধ ভক্তির লক্ষণ, মে শুদ্ধভক্ত তার কৃষ্ণ ছাড়া অন্য বাঞ্ছা নেই, তার সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন । যেহেতু কৃষ্ণই সমস্ত ইন্দ্রিয়ের অধিশ্বর, ইন্দ্রিয় দ্বারাই তাঁর সেবা করবে, কৃষ্ণানুকুল্যে ইন্দ্রিয়ের মে সেবা তাই ভক্তি, স্বসুখবাসনাহীনা কৃষ্ণসুখসাধিনী সেবা, অবিচ্ছিন্না, অনিমিত্তা,অব্যবহিতা । 'মধুররস ভারত মুখের ব্রজে গোপীগণ'-ব্রজগোপীরাই মধুর রসের মুখ্য ভক্ত, কৃষ্ণের ঐশ্বর্য দেখলেও তাদের প্রীতি সঙ্কুচিত হয়ে না, তেমন কৃষ্ণের অনেক ঐশ্বর্য দেখলেও শ্রীদামের সখ্যভাব সংকুচিত হয়নি,অনায়াসে কৃষ্ণকে কাঁধে করেছে, আবার মা যশোদা কৃষ্ণের মুখে সমস্ত ব্রহ্মাণ্ড দেখেও সংকুচিত হয়নি, আবার কৃষ্ণ পরিহাস করলে রুক্ষ্মিণীর ভয় হয় যদি কৃষ্ণ তাকে ত্যাগ করে, কিন্তু ব্রজগোপীদের সেই ভয় নেই । আবার বনপথ চলতে চলতে শ্রান্ত রাধিকা কৃষ্ণকে বললে, আমি আর হাঁটতে পারছি না, কৃষ্ণ বললে বেশ আমার কাঁধে ওঠো, এই রাধিকা রাসলীলায় অনেক ঐশ্বর্য দেখেছে কৃষ্ণের তবু তাঁর মধুরারতি সংকুচিত হয়নি, রাধার কাছে কৃষ্ণ প্রাণবল্লভ ছাড়া আর কিছু নয় ! ঈশ্বরের নিষ্ঠাবুদ্ধির নাম শম, ইন্দ্রিয়সংযমের নাম দম, দুঃখসহিষ্ণুতাই তিতিক্ষা, আর জিহ্বোপস্থের নামই ধৃতি । কেবলা রতি কী-যে রতিতে কোনোপ্রকার ঐশ্বর্যজ্ঞানের গন্ধ নেই, মা শুদ্ধ মাধুর্যময়ী, তার নাম কেবলা রতি, গোকুল অর্থাৎ ব্রজে এই রতি বিদ্যমান । 'শান্ত দাস্য রসে ঐশ্বর্য কাঁহাও উদ্দীপন, বাৎসল্য সখ্য মধুতে ত করে সঙ্কোচন'- শান্ত রসের কাজ কী ? কৃষ্ণ বিনা তৃষ্ণাত্যাগ, শান্ত অকুতোভয়, স্বর্গ-অপবর্গ আর নরক সমান দেখে, কিন্তু তার কৃষ্ণের মমত্ববোধ নেই, তার শুধু কৃষ্ণের স্বরূপজ্ঞান । আর দাস্যে সম্ভ্রমগৌরব, অধিকন্তু সেবা । আর সারতে দাস্যের চেয়ে মমতা বেশি, পরস্পরে অপার্থক্য, সখ্য বিশ্রম্ভপ্রদান । আর বা্ৎসল্যে সখ্যের অসংকোচ সেবা তো আছেই, আবার আছে মমতা-আধিক্যে তাড়ন ভৎসনা । মধুতে এ সমস্ত তো আছেই, শান্তের নিষ্ঠা, দাস্যের সেবা, সখ্যের অসংকোচ, বাৎসল্যের মমতা-সর্বোপরি আছে কান্তাভাবে অঙ্গদানসেবা ।'এই মত মধুরে সর্বভাব-সমাহার'- মধুরেই সর্বভাবের সমাহার ! এইমত দশদিন প্রয়াগে রহিয়া, শ্রীরূপে শিক্ষা দিল শক্তি সঞ্চারিয়া'- রূপকে শিক্ষাদানের পর মহাপ্রভু বললেন আমি এবার কাশী যাব, তুমি বৃন্দাবনে যাও ! রূপ ও অনুপম প্রভুর সঙ্গী হতে চাইলে প্রভু বললেন তোমরা এখন বৃন্দাবনে যাও ওখানে গিয়ে কিছুদিন বিশ্রাম কর তারপর নীলাচলে আমার সাথে মিলবে এই বলে মহাপ্রভু রূপকে আলিঙ্গন করে রূপের অন্তরে আরও আরও শক্তিসঞ্চার করে দিলেন ! 'এথা প্রভু-আজ্ঞায় রূপ আইলা বৃন্দাবনে, কৃষ্ণলীলা নাটক করিতে হৈল মন'-মহাপ্রভুর আজ্ঞায় বৃন্দাবনেই গেল শ্রীরূপ, তার কৃষ্ণলীলা নাটক লিখবার অভিলাষ হল, গ্ৰন্থারম্ভে মঙ্গলাচরণ ও নান্দীশ্লোক লিখে ফেললেন, রূপ তার নাটকের কথা ভেবেছে, নাটকের কথাই তো কৃষ্ণের কথা, আর কৃষ্ণ এখন কোথায় সশরীরে ? নীলাচলে !..
--------------------------
"মহাপ্রভু প্রয়াগ থেকে পুনরায় বারাণসীতে:---
️"মহাপ্রভু চলি চলি আইলা বারাণসী। চন্দ্রশেখর মিলিলা গ্ৰামের বাহিরে আসি।। (চৈ,চ,)- এদিকে মহাপ্রভু কাশী পৌঁছিবার আগের রাত্রে প্রভুর অনুগত ভক্ত কাশীবাসী চন্দ্রশেখর মহাপ্রভুকে স্বপ্নে দর্শন করে প্রভাতে উঠেই প্রভুর দর্শনের আশায় প্রয়াগের পথে বেড়িয়ে পড়লেন, বেশিদূর যেতে হল না, অল্প রাস্তা অতিক্রম করবার পরেই মহাপ্রভুর দর্শন পেয়ে প্রভুর চরণে দণ্ডবৎ পতিত হলেন, চন্দ্রশেখরের আগ্ৰহাতিশয্যে প্রভুরও আনন্দ হল, এবং পূর্বের ন্যায় তপন মিশ্রের প্রার্থনায় মিশ্র গৃহেই ভিক্ষা নির্বাহ চলতে লাগলো!..
বিশ্বনাথের আনন্দকাননে এসে চিত্ত আবার ভরপুর হল, প্রভু নিত্য মণিকর্ণিকার স্থান, অন্নপূর্ণার, বিশ্বেশ্বর,, বিন্দুমাধব, ও অন্যান্য দেবদেবী দর্শন করে পরমানন্দে দিন কাটাতে লাগলেন। প্রভুর ইচ্ছা ছিল তিনি এবার বেশিদিন কাশীতে থাকবেন না, কিন্তু কাশীপুরাধীশ্বরী মাতা অন্নপূর্ণার নগরপাল মহাকাল ভৈরব প্রভুকে তাড়াতাড়ি যেতে দিলেন না । কারণ এদিকে তখন;-
''এথা গৌড়ে আছে সনাতন বন্দিশালে, শ্রীরূপ গোঁসাঞির পত্রী আইল হেনকালে'':- এর মধ্যে রূপের একখানা পত্র এসে পৌঁছল সনাতনের হাতে, আমি আর অনুপম বৃন্দাবনে যাচ্ছি প্রভুর চরণবন্দনা করতে, তুমি যেমন করে পারো চলে এসো, রামকেলিতে মুদির কাছে দশহাজার মুদ্রা রেখে এসেছি, সেই মুদ্রা মুক্তিপণ দিয়ে কারাগার থেকে বেড়িয়ে এস । পত্র পেয়ে সনাতন আনন্দিত হলেন, সনাতন কারারক্ষীকে বললেন 'তুমি এক জিন্দাপীর মহাভাগ্যবান্, কেতাব কোরাণ শাস্ত্রে তোমার জ্ঞান':- তুমি একজন জিন্দাপীর, সিদ্ধপুরুষ, তোমার কেতাব ও কোরাণ শাস্ত্রে অগাধ জ্ঞান, তোমার মত এত বড় ভাইগ্যবান কজন আছে ? তুমি যদি কারাগার থেকে কোনো বন্দিকে মুক্ত করে দাও তাহলে ভগবানও তোমাকে সংসারবন্ধন থেকে মুক্ত করে দেবেন, সনাতন চাটুবাক্যে কারারক্ষীকে সন্তুষ্ট করতে চাইলেন, আর তাতে কাজও হলো, রাজমন্ত্রীর মুখে প্রশংসা শুনে প্রহরীরও চিত্ত আলড়িত হয়ে উঠলো, প্রহরী বললে, আমায় কি করতে হবে বলুন ? 'তুমি আমা ছাড়ি কর প্রত্যুপকার, পাঁচ সহস্র মুদ্রা দিব কর অঙ্গীকার, পুণ্য অর্থ দুই লাভ হইবে তোমার':- তোমার মনে আছে কি, আগে আমি তোমার অনেক উপকার করেছি, এবার তার শোধ দাও, কারাগার থেকে আমাকে ছেড়ে দাও, আরও শোন, তোমাকে পাঁচ হাজার মুদ্রা দেব, তাতে একইসঙ্গে তোমার অর্থ ও পুণ্য দুই-ই লাভ হবে, আর কোন ভয় নেই, এ রাজ্য ছেড়ে চলে যাও । রাশিভূত অর্থ প্রহরীর মন টলল, সনাতনকে মুক্ত করে দিল । সনাতনও রাতারাতি ভৃত্য ঈশানকে নিয়ে গঙ্গা পার হয়ে গেল । কিছু বনপথ পার হয়ে পাতড়া পর্বত অতিক্রম করে সনাতন ঈশানকে বাড়ি পাঠিয়ে দিলেন । অকিঞ্চন সনাতন কৃষ্ণে আত্মসমর্পন করে হাতে করঙ্গ, গায়ে ছিন্ন কাঁথা একা একা পথ চলতে চলতে একসময়য় হাজিপুরে এসে পৌঁছল, সেখানে ভগ্নিপতি শ্রীকান্তের সাথে দেখা হলে বললে গৌরাঙ্গ পাবার আশায় কারাগার থেকে পালিয়ে এসেছি । শ্রীকান্ত সনাতনকে তার বাড়িতে যাওয়ার জন্য পীড়াপীড়ি করতে লাগলে সনাতন বললে, আমি এখানে এক মূহুর্ত থাকবো না, আমাকে গঙ্গা পার করে দাও । শ্রীকান্ত দেখল এ অন্যরকম সনাতন, বেশে-বাসে, ভদ্রে-সভ্যে তাঁর স্পৃহা নেই, ঈশ্বর ভাবনাই তাঁর একমাত্র আচ্ছাদন, ঈশ্বর চিন্তনই আহার, ঈশ্বরনির্ভরই তাঁর একমাত্র আনন্দ, শ্রীকান্ত সনাতনকে একখানা শীতত্রাণ কম্বল দিয়ে গঙ্গা পার করিয়ে দিলেন । 'তবে বারাণসী গোঁসাঞি আইলা কথো দিনে, শুনি আনন্দিত হৈল প্রভুর আগমনে':- একমুখ দাড়িগোঁফ নিয়ে ছিন্ন বস্ত্রে সনাতন হাঁটতে হাঁটতে একসময় কাশীতে পৌঁছে শুনলেন, গৌরাঙ্গ এখানে চন্দ্রশেখরের বাড়িতে, 'চন্দ্রশেখর ঘরে আসি দুয়ারে বসিলা':- সনাতনও সেই বাড়ির দরজায় এসে বসল । অন্তর্যামী মহাপ্রভু চন্দ্রশেখরকে বললেন দেখ তো, একজন বৈষ্ণব দ্বারে এসে বসেছে, তাকে নিয়ে এস, সনাতনের অঙ্গে কোন বৈষ্ণব বেশ না থাকায় চন্দ্রশেখর সনাতনকে চিনতেই পারল না, 'দ্বারেতে বৈষ্ণব নাহি' প্রভুরে কহিল': চন্দ্রশেখর ফিরে এসে প্রভুকে বললে কোন বৈষ্ণব নেই, 'কেহ হয় ?' করি প্রভু তাঁহারে কহিল, তেঁহ কহে এক দরবেশ আছে দ্বারে':- প্রভু একজন দরবেশ দরকার সামনে বসে আছে, অন্তর্যামী প্রভু বললেন তাঁকেই নিয়ে এস । সনাতন অঙ্গনে এসে দাঁড়াতেই মহাপ্রভু অতিদ্রুত এসে আলিঙ্গন করলেন, সনাতন কেঁদে উঠে বললেন, আমি পতিত, আমি অধম, আমি তোমার স্পর্শের অযোগ্য । প্রভু বললেন নিজে পবিত্র হবার জন্যে তোমাকে স্পর্শ করেছি, ভক্তিবলে তুমি সমস্ত জগৎ পবিত্র করতে পার । তোমাকে দেখতে দাও, ছুঁতে দাও, গাইতে দাও তোমার গুণগান, ভক্তের দর্শনই চক্ষুর ফল, ভক্তগাত্রই দেহের ফল, ভক্তের গুণকীর্তনই জিহ্বার ফল, জগতে ভক্তই সুদুর্লভ, কৃষ্ণই তোমাকে উদ্ধার করলেন । সনাতন বললে, আমি কৃষ্ণ জানিনা, আমি শুধু তোমাকে জানি, তুমিই আমাকে কারাগার থেকে মুক্ত করে এনেছ । 'চন্দ্রশেখরেরে প্রভু কহে বলাইয়া, এই বেশ দূর কর, যাহ ইহই লঞা':- প্রভুর আদেশে চন্দ্রশেখর সনাতনকে ক্ষৌরকর্ম ও গঙ্গাস্নান করালেন, তপন মিশ্র একখানা পরিহিত পুরানো বস্ত্র দিলেন, সনাতন সেই পুরানো ধুতি ছিঁড়ে বহির্বাস ও ডোর কৌপীন করে বৈষ্ণব বেশ ধারণ করলেন । 'মীশ্র, প্রভূর শেষপাত্র সনাতনের দিল':- তপন মিশ্র তার বাড়িতে সনাতনকে মহাপ্রভুর পাত্রশেষ নিবেদন করলেন ।...
'সনাতনের বৈরাগ্যে প্রভুর আনন্দ অপার':-সনাতনের মুক্ত বৈরাগ্য দেখে মহাপ্রভুর আনন্দ হল, প্রভু খুশি হয়ে বললেন, সৎবৈদ্য রোগের অবশেষও রাখেন না, কৃষ্ণ তোমার বিষয়ভোগ খণ্ডে দিয়েছেন । 'প্রসন্ন হইয়া প্রভু তাঁরে কৃপা কৈল, তাঁর কৃপায় প্রশ্ন করিতে তাঁর শক্তি হৈল':- সনাতন শিক্ষার্থীর ভঙ্গীতে প্রভুর কাছটিতে বসে বললে, প্রভু ! আমাকে যদি উদ্ধারই করলেন তবে এবার আমার কর্তব্য কী তা বলে দিন । 'পূর্বে যৈছে রায় -পাশ প্রভু প্রশ্ন কৈল, তাঁর শক্ত্যে রামানন্দ তাঁরে উত্তর দিল, ইঁহা প্রভুর শক্ত্যে প্রশ্ন করে সনাতন, আপনে মহাপ্রভু করে তত্ত্ব নিরূপণ':- প্রভু ! আমার তিনটি প্রশ্ন- আমি কে, তাপত্রয় কেনআমাকে জীর্ণ করছে, আর কিসে আমার মঙ্গল ? গৌরহরি সনাতনের তীন প্রশ্নের উত্তরে বললেন:-আমি কে, আমার স্বরূপ কী ? জীবের স্বরূপ-জীব কৃষ্ণের নিত্যদাস । এই নিত্যদাসত্ব ভুলে জীব যখন বর্হীমুখ হয়, তখনই তাকে ত্রীতাপজ্বালা জীর্ণ করে । আর মঙ্গল সাধুর কৃপায়, শস্ত্রের কৃপায়, যদি সাধু ও শাস্ত্রের উপদেশে জীব কৃষ্ণ উন্মুখ হয় তা হলেই সে মায়ার কবল থেকে উদ্ধার পেতে পারে । সুতরাং:- 'কৃষ্ণভজনই' সার কথা !
সনাতন এবার প্রশ্ন করলেন:- 'কৃষ্ণ কে ?
মহাপ্রভু বললেন, কৃষ্ণ হল আমার একমাত্র প্রভু, একমাত্র ত্রাতা-একমাত্র প্রাপ্য । আর সেই প্রাপ্তির সাধনই ভক্তি । সাধন ভক্তির ফলেই প্রেম, আর এই প্রেমেই কৃষ্ণমাধুর্যের আস্বাদন । সুতরাং:- প্রেমই মহা প্রয়োজন, মুখ্য প্রয়োজন ।
'কৃষ্ণস্বরূপমাধুর্যৈশ্বর্যভক্তি-রসাশ্রয়ম্ । তত্ত্বং সনাতনায়েশঃ কৃপয়োপদিদেশ সঃ।।:-
কাশীতে গঙ্গাতীরে দশাশ্বমেধ ঘাটে মহাপ্রভু কৃপাকরে শ্রীসনাতনকে দুইমাস ধরে শ্রীকৃষ্ণের স্বরূপ, মাধুর্য, ঐশ্বর্য ও ভক্তিরস এ সমস্ত বিষয়ক তত্ত্ব উপদেশ করলেন, কী করে কৃষ্ণপ্রেমধন পাওয়া যায়, বোঝালেন সম্বন্ধ, অভিধেয়, সাধন আর প্রয়োজন । বোঝালেন কৃষ্ণতত্ত্ব, অবতারতত্ত্ব, ভক্তিতত্ত্ব, বোঝালেন রাগানুরাগা ভক্তি । কৃষ্ণ স্বয়ং ভগবান, 'কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং'! এক কৃষ্ণ থেকে অসংখ্য অবতারের উদ্ভব, গুণে শেষ করা যায় না, গাছের পল্লবীত শাখার মধ্য দিয়ে দেখা টুকরো টুকরো চাঁদের মত । 'কেমনে জানিস করিতে কোন্ অবতার'- সনাতন জিজ্ঞেস করল, প্রভু এটা কলিযুগ, এই কলিযুগের অবতার কে ?
'প্রভু কহে অন্যাবতার শাস্ত্র-দ্বারে জানি, কলি-অবতার তৈছে শাস্ত্রবাক্যে মানি'- মহাপ্রভু বললেন, শাস্ত্র বিচার করে বুঝতে হবে, লক্ষণ দেখেই সিদ্ধান্তে আসতে হবে, যিনি স্বরূপে অবতীর্ণ আর প্রকটে কীর্তন-প্রবর্তক ও প্রেমদাতা তিনিই ত কলির অবতার ।সনাতন আকুল কণ্ঠে বললেন, প্রভু ! নিশ্চয় করে বলুন ।মহাপ্রভু বললেন, তোমার চাতুরালী ছাড়,'কৃষ্ণের কথা শোন !
কৃষ্ণ চিরকিশোর, কৈশোরেই কৃষ্ণের নিয়তস্থিতি, তার ঐশ্বর্যের অমৃতসিন্ধুর এক বিন্দুও মনেগোচর নয়, কৃষ্ণের কেউ নেই, কৃষ্ণের সমান উচ্চতরও কেউ নেই, তার সমস্ত লীলার মধ্যে নরলীলাই সর্বোত্তম, নিজের রূপ দেখে নিজেই বিস্মিত, নিজেকে আস্বাদ করবার জন্যে নিজেই ইচ্ছুক-উৎসুক ! তারা পতিব্রতা-শিরোমণি, বৈকুণ্ঠের সেই সব লক্ষীরাও কৃষ্ণের প্রতি আকৃষ্ট, আর কৃষ্ণ আকৃষ্ট গোপীদের কামগন্ধহীন নির্মল প্রেমে, সেই নির্মল প্রেমিকাদের সঙ্গেই কৃষ্ণের রাসক্রীড়া, সেই ক্রীড়ায় কর্ন্দপের মনও মথিত, মে সকলের মোহ উৎপাদন করে সে এখানে মোহিত, তাই কৃষ্ণের এখানে মদনমোহন নাম, মাধুর্যই ভগবত্তার শেষ কথা, সে কথাই ভাগবতে প্রকাশিত হয়েছে, ভাগবত-শ্রবণই সর্বজীবের আশ্রয়, ভাগবতই জীবনকে ভগবৎপরায়ণ হতে প্রবুদ্ধ করে । সনাতন, তোমার প্রতি কৃষ্ণের অগাধ কৃপা, আমার চিত্তভ্রম জন্মিয়ে আমার মুখে তাঁর ঐশ্বর্য মাধুরী তোমাকে শোনালেন, শুধু কৃষ্ণ-মাধুরীর শ্রোতে ভেসে যাওয়ায় আমাদের কাজ ।মহাপ্রভু বললেন, সনাতন ! আর ও শোনো-'ভক্তি অর্থ সেবা', এ সেবা নিজের সুখের জন্য নয়, কৃষ্ণের সুখের জন্যে, একমাত্র কৃষ্ণ প্রীত হলেই জগৎ প্রীত । শুধু একবার বলো কৃষ্ণ আমি তোমার হলাম, আমার দেহ, মন, প্রাণ, সমস্ত তোমার হল, আমি একমাত্র তোমারই, তুমি ছাড়া আমি বলে কিছু নেই তা হলেই মায়া পলাতকা, তার মায়াতে অভিনিবেশ তারই ভয়, আর তার ভয় তারা দুঃখ ।'লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধ হয়'-সাধুর চরণধুলি না পাওয়া পর্যন্ত কৃষ্ণপাদপদ্মে মতি হয় না, মহৎকৃপা হলেই ভগবৎকৃপা । সনাতন জানবে সমাচার বিধি, আর অসদাচারই নিষেধ ।
মহাপ্রভু আরও বললেন-সাধনভক্তি দু'রকম, এক বৈধী অন্যটি রাগানুগা । তার অনুরাগ নেই সে শাস্ত্রশাসনের ভয়ে কৃষ্ণভজনা করে, কৃষ্ণকে সুখী করার জন্য নয় । আর যে অনুরাগের রঞ্জিত সে বিধিনিষেধের ধার ধারে না, সে প্রাণের থেকে ভজনা করে, তার প্রাণধন কৃষ্ণকে খুশি করতে । ইষ্টে গাঢ় তৃষ্ণাই রাগ, এ কোনো শাস্ত্রযুক্ত মানে না, শুধু ভাবমাধুর্যই লোভাম্বিত, ভাবমাধুর্যে লোভজন্মে বলে লোভধর্মেই শাস্ত্রযুক্তি উপেক্ষা করে । বাইরে শ্রবণ-কীর্তন করে অন্তরে স্মরণ-সেবন করে, যার যেমন ইচ্ছা কৃষ্ণকে সেই ভাবে প্রিয়তম ভেবে অন্তর্মনা হয়ে নিরন্তর সেবা করো । তার খুশি দাস হও, সখা হও, প্রিয়া হও, এতেই প্রীতির উদয় হবে, প্রীতির অঙ্কুর অবস্থার নাম রতি, রতি গাঢ় বা পরিপক্ব হলেই প্রেম ।কোনো জীবের ভাগ্যে যদি শ্রদ্ধা জাগে,বিশ্বাস জাগে শাস্ত্রবাক্যে-তাহলে সে কি করে ? সাধুসঙ্গ করে ।সাধুসঙ্গ থেকে শ্রবণ-কীর্তন বা সাধনভক্তির অনুষ্ঠান করে, সেই সাধনভক্তিতেই সমস্ত অংক নর্থের নিবৃত্তি হয়, ভূমিমুক্তিস্পৃহা দূরে রায় । অনর্থ-নিবৃত্তি থেকে নিষ্ঠা আসে, আর নিষ্ঠা রুচি আনে, আর রুচি থেকে আসক্তি জাগে, আর আসক্তি থেকে প্রীতাঙ্কুর, আর এই প্রীতি বা রতি ঘনীভূত হলেই প্রেম । প্রভু সাধনের মাধ্যমে প্রেমের অঙ্কুর জেগেছে তার লক্ষণ কী ? প্রভু বললেন, ক্ষান্তি, ক্ষোভের কারণ থাকলেও ক্ষোভশূন্যতা । অব্যর্থকালত্ব, নিরবচ্ছিন্ন কৃষ্ণভজন । একমুহুর্তেও কৃষ্ণ ছাড়া থাকা, বিরাগ, দৈন্যবোধ, কৃষ্ণ কৃপা করবেন এই দৃঢ় বিশ্বাস, কষ্ণকে দেখবার লালসা, নাম-গানে সদা রুচি, কৃষ্ণ গুণ বর্ণনে আসক্তি, আর তীর্থে অনুরাগ !
এবার শ্রীপাদ সনাতন গোস্বামীকে শ্রীমন্ মহাপ্রভু বললেন, সনাতন ! আমি তোমাকে চারটি কাজের ভার দিচ্ছি-তুমি মথুরা মণ্ডলে লুপ্ত তীর্থ উদ্ধার করো,, বৃন্দাবনের প্রচার করো কৃষ্ণসেবা,, বৈষ্প্রব আচার আর ভক্তি-স্মৃতিশাস্ত্র,, আর শুষ্কবৈরাগ্য ছেড়ে ধরতে বলো যুক্ত-বৈরাগ্য !
সনাতন মহাপ্রভু কে বলললেন, প্রভু এই অমৃতসমুদ্রের এক বিন্দুও ধারণ করি এমন সাধ্য আমার নেই, তবে যদি তুমি পঙ্গুকে নাচাতে চাও, তাহলে আমার মাথায় চরণে রাখো ! আমি তোমাকে যা শিখালাম, তোমাতে তা স্ফূরিত হোক এই বলে মহাপ্রভু সনাতনের মাথায় হাত রাখলেন ! 'যবে তুমি লিখ কৃষ্ণ করাবেন স্ফূরণ'- বৈষ্ণবস্মৃতি সংকলনের সূত্র ধরিয়ে দিয়ে মহাপ্রভু বললেন তোমাকে কিছু চিন্তা করতে হবে না, জ্ঞান বুদ্ধি ভাব সমস্ত কৃষ্ণ তোমাকে যুগিয়ে যাবেন, লিখতে শুরু করলেই দেখবেন কৃষ্ণ তোমার চিত্রে সমস্ত উজ্জ্বল করে তুলবেন ! সনাতন ! এবার তুমি বৃন্দাবনে যাও । গৌরহরি সনাতন কে একটি অনুরোধ করলেন-ছেঁড়া কাঁথা গায়ে, হাতে করঙ্গ, আমার কাঙাল ভক্তেরা বৃন্দাবন এলে তাদের প্রতিপালন কোরো !...
সনাতন গোস্বামী ব্রজবনের বনে বনে কৃষ্ণান্বেষণে দিনের পর দিন এক-এক বৃক্ষতলে ও রাতে এক-এক কুঞ্জে বাস করতে লাগলেন, মথুরা-মাহাত্ম্য-শাস্ত্র সংগ্ৰহ করে মথুরাখণ্ডের লুপ্ত তীর্থের স্থান নির্দেশ করলেন !..
-----------------
"মহাপ্রভুর মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতীর প্রতি কৃপা":--
"হেনকালে নিন্দা শুনি শেখর তপন। দুঃখ পাঞা প্রভুপদে কৈল নিবেদন।।"(চৈ, চ,) --মহাপ্রভু বৃন্দাবন থেকে কাশীতে ফিরলেন তখন চন্দ্রশেখর ও তপন মিশ্র প্রভুকে নিবেদন করলেন; প্রভু ! মায়াবাদীদের মুখে তোমার আর নিন্দা শুনতে পারছি না, তাঁরা বলে যে, বেদান্ত পড়ে না, সন্ন্যাসী কখনো নৃত্য-গীতে মত্ত হয় এমন তো কখনো শুনিনি,শুধু ভাবের বন্যায় ভেসে বেড়ায় । 'ভক্তদুঃখ দেখি প্রভু মনেতে চিন্তিল '- শুনে প্রভু হাসলেন, তিনি নিন্দা অপবাদ গ্ৰাহ্য করলেন না, প্রভুর প্রতিবাদ নেই, মনে ক্ষোভ নেই, শুধু উদাসীন হয়ে বসে রইলেন। কিন্তু ভক্তদুঃখের খণ্ডণ করবেন তো ? তাঁর নিন্দা শুনে ভক্তদের দুঃখ হচ্ছে, হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে, তার প্রতিকার কোথায় ? 'হেনকালে বিপ্র আসি কৈল নিমন্ত্রণ'-- এমন সময়ে মহারাষ্ট্রী ব্রাহ্মণ এসে প্রভুর চরণে নিবেদন করলো: প্রভু, আপনার কাছে একটি প্রর্থনা করতে এসেছি, প্রভু বললেন কি ? আপনি সন্ন্যাসী সঙ্গ করেন না, তবুও আমি প্রর্থনা করছি, একটিবার আমার বাড়িতে চলুন। তোমার বাড়িতে কী ? নিমন্ত্রণ। প্রভু হেসে জিজ্ঞেস করলেন, সেখানে মায়াবাদীরাও আসবে বুঝি ? বিপ্র আকুলকণ্ঠে বললে, হ্যাঁ প্রভু তোমার কৃপার উপর নির্ভর করে তাদেরও নিমন্ত্রণ করেছি, কৃপা করে তুমিও রাজি হয়ে যাও, একবার ওরা তোমাকে দেখুক, তোমার করুণার ওরাও অংশ নিক। প্রভু রাজি হলেন, বললেন চলো। সকলে বুঝল, সন্ন্যাসীদের কৃপা করবেন বলেই প্রভুর এই ভঙ্গী। নির্ধারিত দিনে প্রভু মহারাষ্ট্রী বিপ্রের বাড়িতে উপস্থিত হয়ে দেখলেন, প্রকাশানন্দ সরস্বতীকে মাঝে নিয়ে সন্ন্যাসীরা গোল হয়ে বসে আছেন। এই প্রকাশানন্দ সরস্বতী কে ?...
"সন্ন্যাসীগণের সর্ব্বপ্রধান প্রকাশানন্দ সরস্বতী, ইনি অধ্যাত্মচর্চ্চায় তৎকালীন ভারতের অদ্বিতীয়, মায়াবাদী সন্ন্যাসী, তিনি সবসময় দশ সহস্র মায়াবাদী সন্ন্যাসী নিয়ে অবস্থান করেন, তিনি মায়াবাদী সন্ন্যাসীগণেরও প্রধান, প্রকাশানন্দ সরস্বতী একপ্রকার কাশীর মায়াবাদী সন্ন্যাসীদের রাজা !..
সর্বজ্ঞ মহাপ্রভু দূর থেকে সন্ন্যাসীদের নমস্কার করে, সন্ন্যাসীরা যেখানে পা ধৌত করে সেই পা-ধোবার জায়গাতেই মহাপ্রভু বসে পড়লেন, সন্ন্যাসীরা প্রভুকে যেন দেখেও দেখল না,অভ্যর্থনাও করলো না, প্রভু সন্ন্যাসীদের দৃষ্টি আকর্ষন করার জন্য তখন একটু ঐশ্বর্য প্রকাশ করলেন, প্রভুর অঙ্গ তেজোময় হয়ে উঠল, আলো হয়ে গেল সভাস্থল, তখন সন্ন্যাসীরা নিজ নিজ আসন ছেড়ে উঠে দাঁড়ালো, সন্ন্যাসীদের দলপতি প্রকাশানন্দ এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, আপনি ঐ অপবিত্র স্থানে বসে আছেন কেন ? আপনার কিসের দুঃখ ? প্রভু বললেন,আমি হীন সম্প্রদায়ে সন্ন্যাস নিয়েছি, আপনাদের সভায় আমার বসার যোগ্যতা নেই, প্রকাশানন্দ প্রভুর হাত ধরে এনে সভায় প্রভুকে বসালেন, তারপরে জিজ্ঞেস করলেন আপনিই কি কেশবভারতীর শিষ্য শ্রীকৃষ্ণচৈতন্য। মহাপ্রভুকে দেখামাত্র রিং প্রকাশানন্দের মধ্যে ভাবান্তর ঘটেছিল, প্রকাশানন্দ বললে, তুমি তো সন্ন্যাসীই, আর কাশীতেই আছ, তবে আমাদের সঙ্গ করো না কেন ? আর সন্ন্যাসী হয়ে নাচ-গান করা কি শোভা পায় ? সন্ন্যাসীর ধর্ম হচ্ছে ধ্যান আর বেদান্তপাঠ,তা না করে ভাবুকের আচরণ করো কেন ? তোমার ঐশ্বর্য দেখে মনে হয় তুমি সাক্ষাৎ নারায়ণ, কিন্তু এই হীনাচার করার অর্থ কী ? মহাপ্রভু নম্রস্বরে বললেন, আমি মূর্খ, আমার গুরুদেব আমাকে শাসন করে বলেছেন, তোমার বেদান্তে অধিকার নেই, তুমি শুধু কৃষ্ণনাম জপ কর, এই কৃষ্ণমন্ত্রই সমস্ত বেদান্তের সার। কৃষ্ণমন্ত্র ? প্রভু বললেন,হ্যাঁ! কৃষ্ণমন্ত্রেই সংসার মোচন, কৃষ্ণমন্ত্রেই কৃষ্ণচরণ প্রাপ্তি। কলিকালে এই কৃষ্ণনাম ছাড়া আর ধর্ম নাই। কৃষ্ণনামই সমস্ত মন্ত্রের সার বলে গুরুদেব একটি শ্লোক শিখিয়ে দিয়েছেন, সেই শ্লোকটি শুনবে ? প্রকাশানন্দ বললো, কী শ্লোক ? প্রভু তখন 'হরের্নাম'শ্লোকের যেই করিল ব্যাখ্যান'--'হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলং। কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব নাস্ত্যেব গতিরন্যথা।।':- কলিকালে অন্য গতি নাই,গতি নাই,হরিনামই একমাত্র গতি। প্রভু গম্ভীর স্বরে বললেন, গুরুর আদেশে তাই অনুক্ষণ নাম নিচ্ছি,নাম নিতে নিতে অন্য বিষয়ে আমার ভ্রান্তি জন্মেছে। আমি শুধু হাসি কাঁদি নাচি গাই,পাগলের মত হয়ে গেছি, আমার সমস্ত জ্ঞান কৃষ্ণনামে আচ্ছন্ন হয়ে গিয়েছে। গুরুদেবকে এই অবস্থার কথা বললে, গুরুদেব বললেন, না তুমি পাগল হওনি, কৃষ্ণনামের ফলে যে প্রেম, তুমি সেই প্রেম লাভ করেছ, এই প্রেমই পঞ্চম পুরুষার্থ, তোমাকে দেওয়া আমার উপদেশ সফল হয়েছে, আমি কৃতার্থ হয়েছি,তুমি নাচো গাও,ভক্তসঙ্গে কীর্তন করো, উদ্ধার করো সকলকে। গুরুবাক্যে আমার দৃঢ় বিশ্বাস, তাই আমি অহর্নিশি কীর্তন করে বেড়াই, কৃষ্ণনামের আনন্দসিন্ধুর কাছে ব্রহ্মানন্দ গোষ্পদতূল্য ।..
'প্রভুরে প্রণত হৈল সন্ন্যাসীর গণ, আত্মমধ্যে গোষ্ঠী করে ছাড়ি অধ্যয়ন'--প্রভুর মধুর কথা শুনে সন্ন্যাসীদের মন ফিরে গেল, নিজেদের মধ্যে আলোচনা করে বেদান্ত-অধ্যয়ন ত্যাগ করে মাহাত্ম্য আলোচনা করে। ঐ সভা মধ্যের এক সন্ন্যাসী মহাপ্রভুকে সস্মান করে বলে উঠলেন শ্রীকৃষ্ণচৈতন্য হলেন 'সাক্ষাৎ নারায়ণ '! কিন্তু প্রকাশানন্দ টলল না,বললো, তোমার যে প্রেমলাভ হয়েছে সে নিলে ভালো কথা, কিন্তু বেদান্ত বাদ দাও কেন ? নিজে পড়ে কিছু না বোঝো আমার কাছে এসেও তো শুনতে পারো,বেদান্ত শুনতে দোষ কি ? প্রভু মৃদু হেসে বললেন,যদি অপরাধ না নেন, কিছু সবিনয়ে বলি। সন্ন্যাসীরা আকুল হয়ে বলে উঠলো,বলো,বলো, তোমার কথা শুনে মন-প্রাণ স্নিগ্ধ হয়, তোমার মাধুরীতে নয়ন সন্তোষ মানে, তোমার কথা অসঙ্গত হবে না। মহাপ্রভু বললেন,'সূত্র উপনিষদের মুখ্যার্থ ছাড়িয়া, আচার্য কল্পনা করে আগ্ৰহ করিয়া'- বেদান্তসূত্র তো ঈশ্বরেরই বাক্য,নারায়ণই তো বেদব্যাসরূপে এ ব্যক্ত করেছেন, তাই এর পঠনে-শ্রবণে দোষ নেই,আর ঈশ্বরের বাক্যে কোনো ভ্রম-প্রমাদ নেই, নেই সাদাকে হলদে দেখবার দোষদৃষ্টি, মুখ্য অর্থ করুন, বেদান্ত ঠিক আছে,গৌণার্থেই যত অসঙ্গতি। বললো কেন ? প্রভু বললেন,'ভক্তি বিনা মুক্তি নহে-ভাগবতে কয়'- সেবা-সেবকের ভাবই ভক্তিমার্গের মূল। জীব আর ব্রহ্মে যদি অভেদ হয় তবে কে সেবক,কে সেব্য,ভক্তি আর সেখানে দাঁড়াতে পারে না, শঙ্করাচার্য তো জীব আর ব্রহ্মে অভেদত্বই প্রতিষ্ঠা করেছেন,তা হলে ভক্তি আর রইলো কোথায় ? তবে শঙ্করের দোষ দেখি না, তিনি ঈশ্বরের আদেশেই মুখ্য অর্থকে গৌণার্থ দিয়ে আচ্ছন্ন করেছেন। সন্ন্যাসীগণ বললো, ঈশ্বরের আদেশে ? প্রভু বললেন, ভগবান মহাদেবকে আদেশ করলেন, স্বকল্পিত আগমশাস্ত্র দিয়ে মানুষকে আমার থেকে বিমুখ করো , আমাকে গোপন করো, সবাই যদি ভগবৎউন্মুখ হয় তবে সৃষ্টি লোপ পাবে।শঙ্কর নিজেই তো মহাদেব,তাই মায়াবাদ রচনা করে ঈশ্বরের প্রকৃত তত্ত্ব গোপন করলেন, নইলে ধরুন ব্রহ্ম শব্দের অর্থ কী ? তুমিই বলো ? প্রভু বললেন, 'ব্রহ্ম শব্দ কহে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান'-ব্রহ্ম অর্থ যিনি বড় হন ও যিনি অন্যকেও বড় করেন, তাই তিনি সর্বশক্তিমান,শক্তি না থাকলে অন্যকে বড় করবেন কী করে ? সর্ববৃহত্তম যে তত্ত্ব তাই ব্রহ্ম। ব্রহ্মের অসীমত্ব সর্বদিকে-স্বরূপে, শক্তিতে,প্রকাশবৈচিত্রে। বৃহত্তমতাকে কী বলবেন ? নিশ্চয়ই এটা গুণ, তাহলে ব্রহ্ম সগুণ,সবিশেষ,সচ্চিদানন্দময়। এ হেন ব্রহ্মকে শঙ্কর নিরাকার বলেন কী করে ? ভগবান অর্থই বিগ্ৰহময় বস্তু, শুধু উপাসনার সুবিধার জন্যই রূপকল্পনা করা হয় নি-ব্রহ্মই নিত্যরূপ, সত্যরূপ, আনন্দরূপ। কিন্তু, যারা তার্কিক সন্ন্যাসী তাঁরা প্রশ্ন করলো, শ্রুতি তো নিরাকার ব্রহ্মের কথা বলেছে, তা কি মিথ্যে ? প্রভু বললেন, না, সাকার ব্রহ্ম যেমন সত্য, নিরাকার ব্রহ্মও তেমনি সত্য, শক্তির অল্পতম বিকাশেই সাকার, আর নূন্যতম বিকাশেই নিরাকার। তাহলে দাঁড়াল কী ? দাঁড়াল, শঙ্করের গৌণার্থে ব্রহ্ম নিরাকার, নির্বিশেষ, শক্তিশূন্য। তাঁর ধাম নেই, লীলা নেই, পরিকর নেই, একতিল ঐশ্বর্য নেই। আর আপনার মতে ? মুখ্যার্থে ব্রহ্ম সাকার,সবিশেষ, স্বশক্তিমান, তাঁর ধাম আছে, লীলা আছে,পরিকর আছে, ঐশ্বর্যের অনন্ত আছে। তার্কিকেরা বললো আর ? আর শঙ্কর বলছেন, সাকার ভগবান প্রাকৃত সত্ত্বের বিকার। আর ? আর শঙ্কর বলছেন, সাকার ভগবান প্রাকৃত সত্ত্বের বিকার। তাঁর মতে ভগবান মায়িক উপাধিবিশিষ্ট। যিনি নিজে মায়াময় তিনি অন্যকে কী করে মায়ামুক্ত করবেন ? নিজে শৃঙ্খলিত হয়ে কি অন্যকে শৃঙ্খলামুক্ত করা যায় ? যে প্রাকৃত সত্ত্বের বিকার সে তো সৃষ্ট বস্তু আর সৃষ্ট বস্তুমাত্রই ধ্বংসশীল। তা হলে ঈশ্বর ও অনিত্য হয়ে দাঁড়ান। এই সিদ্ধান্ত শ্রুতি-বিরোধী। কেননা শ্রুতি বলছে ঈশ্বর নিত্য, অনিত্যের মধ্যে নিত্য। নিত্যোনিত্যানাম।
'চিদানন্দ কৃষ্ণবিগ্ৰহ মায়িক করি মানি, এই বড় পাপ, সত্য চৈতন্যের বাণী'- ভগবদ্-বিগ্ৰহকে সচ্চিদানন্দ মনে না করে প্রাকৃত সত্ত্ব-গুণের বিকার, সুতরাং মায়িক বলে মানা চরমতম মহাপাপ। কিন্তু জীবতত্ত্ব সম্বন্ধে কী বলবেন ? প্রভু বললেন, ঈশ্বর যদি প্রজ্বলিত অগ্নি, জীব তার স্ফুলিঙ্গের কণা।চৈতন্যে বা স্বরূপে দুই অভেদ, কিন্তু পরিমাণে ভিন্ন-ঈশ্বর বিভু-বস্তু, জীব অণু-বস্তু। বিভু অনু হতে পারে কিন্তু অণু বিভু হতে পারে না। দুই-ই চিদ্বস্তু বলে এরা আবার বিভূতে-অণুতে ভিন্ন।ভেদ আর অভেদ একসঙ্গে। তেমনি জীবে-ব্রহ্মেও অভেদ থেকেও ভেদ আছে।যদি ভেদের কথা ভুলে যাই,তাহলে জীবের মনে হবে শক্তি-সামর্থ্যে আমি ঈশ্বরেরই সমতূল্য। ঈশ্বর যা করতে পারেন আমিও তা করতে পারি। এই ভাব ঈশ্বরমহত্ত্বকে খর্ব করে। সিন্ধু কি বিন্দুরূপে পরিচিত হবার যোগ্য ? 'সে পরিচয়ে সিন্ধুর গৌরবের হানি হয়' ! 'তাই জীব ব্রহ্ম, নয় , ব্রহ্ম হতে পারে না' ! এবার তার্কিকেরা প্রশ্ন করলো, আর জগৎ ?
'সূত্রের পরিণামবাদ তাহা না মানিয়া, বিবর্তবাদ স্থাপে ব্যাস-ভ্রান্ত বলিয়া'-শঙ্কর বলছেন, জগৎ ব্রহ্মের পরিণতি নয়, জগৎ ব্রহ্মে ভ্রমমাত্র যেমন রজ্জুতে সর্পভ্রম, এটা গৌণার্থ । কিন্তু মুখ্যার্থে, যেটা আমি বলতে চাইছি-জগৎ ব্রহ্মেরই পরিণাম, ঘট যেমন মৃত্তিকার পরিণাম। তার্কিকেরা বললো, পরিণামবাদ যদি স্বীকার করেন, তাহলে ব্রহ্মকে বিকার্য বা বিকারশীল বলে মানতে হয়। কিন্তু আসলে ব্রহ্ম অবিকৃত। সুতরাং এ জগৎ ব্রহ্মে ভ্রমমাত্র-যেমন শুক্তিতে রৌপ্যভ্রম,মরুভূমিতে মরীচিকাভ্রম। তার মানে ব্রহ্মকেই আমরা জগৎ বলে ভ্রম করছি। এই ভ্রমবাদই আমাদের বিবর্তবাদ। প্রভু বললেন, তার অর্থ বিবর্তবাদে এ জগৎ মিথ্যা বাস্তবসত্তাহীন। কিন্তু ভেবে দেখুন, দেহে আত্মবুদ্ধির জন্যেই এই বিবর্ত। অনাত্মদেহে আত্মভ্রমই বিবর্ত।আসলে ভগবান স্বেচ্ছায় জগৎরূপে পরিণত হয়েও আবার অধিকারী। কারু আদেশে-অনুরোধে বা কোনো কর্মবশে ঈশ্বরের কার্য নয়, তাঁর ইচ্ছাই জগৎরূপে পরিস্ফূর্ত, এবং জগৎ হয়েও তিনি যে তিনি, সেই তিনিই থেকে যাচ্ছেন। এতে আশ্চর্য হবার কী আছে ? তার্কিকেরা বললো, তত্ত্বমসি সম্বন্ধে কী বলবেন ? মহাপ্রভু বললেন, শঙ্করের মতে তত্ত্বমসিই মহাবাক্য। তত্ত্বমসি তো বেদের এক পরিচ্ছেদে একটি বাক্যমাত্র, তা প্রণবের মত বিশ্বব্যাপী নয় । একমাত্র প্রণবই মহাবাক্য। তার্কিকেরা- প্রণব ? মহাপ্রভু বললেন, হ্যাঁ, প্রণবই ওঙ্কার আর ওঙ্কারই ব্রহ্ম। দৃশ্যমান জগৎও ওঙ্কার, অদৃশ্যমান জগৎও ওঙ্কার। ওঙ্কারই সর্বাশ্রয়, সর্বব্যাপক। বেদের ও উৎপত্তি এই প্রণব থেকে। আর তারই একটি উক্তি তত্ত্বমসি। তত্ত্বমসির অর্থ তো তুমি বেদ নও -অর্থ, তুমি ব্রহ্মের। দেহাত্মাবিশিষ্ট জীব নিজেকেই ঈশ্বর মনে করে আর উপাসনা করতে চায় না-কিন্তু তুমি যদি ব্রহ্মের হও তবে উপাসনা তোমার অবশ্য কর্তব্য। সহজ অর্থ ছেড়ে গৌণার্থ ব্যাখ্যা করেই যত অনর্থের সূত্রপাত। 'আচার্যের আগ্ৰহ অদ্বৈতবাদ স্থাপিতে, তাতে সূত্রার্থ ব্যাখ্যা করে অন্য রীতে, ভগবত্তা মানিলে অদ্বৈত না যায় স্থাপন,অতএব সব শাস্ত্র করয়ে খণ্ডণ, যেই গ্ৰন্থকর্তা চাহে স্বমত স্থাপিতে,শাস্ত্রের সহজ অর্থ না হয় তাহা হৈতে,মীমাংসক কহে ঈশ্বর কর্মের অঙ্গ হন,সাংখ্য কহে জগতের প্রকৃতি কারণ, ন্যায় কহে পরমাণু হৈতে বিশ্ব হয়,মায়াবাদী নির্বিশেষ ব্রহ্ম হেতু কয়,পাতঞ্জল কহে ঈশ্বর স্বরূপ জ্ঞান, অতএব বেদমতে কহে স্বয়ং ভগবান্, ছয়ের ছয় মত ব্যাস কৈল আবর্তন, সেই সব সূত্র লঞা বেদান্ত বর্ণন,বেদান্ত মতে ব্রহ্ম-সাকার নিরূপণ,নির্গুণ ব্যতিরেকে তেঁহো হয় ত সগুণ, পরম-কারণ ঈশ্বর কেহ নাহি মানে,স্ব স্ব মত স্থাপে পরমতের খণ্ডনে, তাহে ছয় দর্শন হৈতে তত্ত্ব নাহি জানি, মহাজন যেই কহে সেই সত্য মানি'-- এই পর্যন্ত বলে মহাপ্রভু সকলের দিকে তাকালেন! সন্ন্যাসীরা বিস্ময় মেনে বললো, যে গৌণার্থ খণ্ডন করলে তুমি তাতে প্রতিবাদ করবার মতো কিছু নেই। আমরা শুধু সাম্প্রদায়িকতার খাতিরেই শঙ্করের ব্যাখ্যাকে মর্যাদা দিই। প্রকাশানন্দের মতে নির্বিশেষ ব্রহ্মই শ্রুতিসস্মত,তার উপলব্ধির জন্যে একমাত্র জ্ঞানযোগই প্রশস্ত। প্রভু দেখালেন সবিশেষ ব্রহ্মবাদ ও ভগবানের উপাসনাও শ্রুতিস্মৃতিসস্মত। 'কলিকালে সন্ন্যাসে সংসার নাহি জিনি'- আর কলিকালে সংসারজয় সন্ন্যাসে নয়, একমাত্র হরিনামে, ভক্তিতে। প্রকাশানন্দ ভাবে এই ভাবুক সন্ন্যাসী বলে কী ? শুধু কথার কথা বলে না, প্রত্যক্ষ অনুভূতি নিয়ে বলে, তাই এমন সাধ্য নেই কেউ অতিক্রম করে। ব্রহ্ম বৃহৎ বস্তু সন্দেহ নেই আর এই ব্রহ্মই ভগবান, বহুবিধ ঐশ্বর্যপূর্ণ । সেই ঈশ্বরকেই বন্দনা করি যিনি কমলনয়ন মেঘশ্যামল পীতবসন বনমালী। ভক্তিই সেই ভগবৎপ্রাপ্তির সহায়। সর্বদেবের অভিদেয়। আর ভক্তি থেকে প্রেম, প্রেম থেকেই সেবাবাসনা। আর উপাসনা ছাড়া সেবা হয় কী করে ? উপাসনার মন্ত্র কী ? 'হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলং। কলিকালে এ ছাড়া আর গতি নেই। নেই, নেই , কিছুতেই নেই।'কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার ' তাই কলিকালে নামই একমাত্র সাধন। কীভাবে নাম করবে ? তৃণ হতে নীচ হয়ে, বৃক্ষের মত সহিষ্ণু হয়ে, নিজে সস্মান কামনা না করে, অন্য সকলকে সস্মান দেখিয়ে ! প্রকাশানন্দ বিচলিত হল, আর বক্তাকে ঠেকানো গেল না, প্রকাশানন্দ বিনয় করে বললো, 'তুমি বেদময় মূর্তি, সাক্ষাৎ নারায়ণ। আগে যে নিন্দা করেছি তার জন্যে ক্ষমা নেই। প্রভু বললেন তাহলে এবার সব কৃষ্ণধ্বনি তোলো। প্রকাশানন্দ সমস্ত সন্ন্যাসী শিষ্যদের নিয়ে কষ্ণ-কৃষ্ণ বলতে লাগল ! প্রকাশানন্দ মহারাষ্ট্রী ব্রাহ্মণের ঘরে সন্ন্যাসীদের মধ্যে বসিয়ে মহাপ্রভুকে ভিক্ষা করাল। সমস্ত কাশী মহাপ্রভুর প্রশংসায় মুখর হয়ে উঠল। যেখানে যান সেখানেই জনতার সমাগম সে বিশ্বনাথ মন্দিরেই হোক বা গঙ্গায় হোক, হরিধ্বনি করেন মহাপ্রভু আর জনতা প্রতিধ্বনি তোলে !
'শ্রীকৃষ্ণচৈতন্য বাণী অমৃতের ধার, তিঁহো যে কহয়ে বস্তু সেই তত্ত্বসার, এ সব বৃত্তান্ত শুনি মহারাষ্ট্রী ব্রাহ্মণ, প্রভুকে কহিতে সুখে করিলা গমন,হেনকালে প্রভু পঞ্চনদে স্নান করি'--সমস্ত কাশী মহাপ্রভুর প্রশসায় মুখর হয়ে উঠেছে এ সব শুনে মহারাষ্ঠী ব্রাহ্মণ প্রভুকে এই খবর দিতে যাচ্ছিলেন, সেই সময় মহাপ্রভু পঞ্চগঙ্গাতে স্নান করে বিন্দুমাধব দর্শনে যাচ্ছিলেন পথিমধ্যে এই কথা শুনে মহাপ্রভু ঈষৎ হাসলেন, বিন্দুমাধবের সৌন্দর্য দেখে প্রভু ভাবাবিষ্ট হয়ে অঙ্গনে নৃত্য করতে লাগলেন, সেই নৃত্য কীর্তনে চন্দ্রশেখর, পরমানন্দ, তপন আর সনাতন ও যোগ দিল, চতুর্দিক থেকে লক্ষ লোক এসে যোগ দিল, মহাপ্রভুও প্রেমোন্মত্ত হয়ে গান ধরলেন 'হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন '-- হরি হরি ! স্বর্গ-মর্ত্য ভরে মঙ্গলধ্বনি উঠল,প্রতিধ্বনি হলো লক্ষ লোকের কণ্ঠে । 'নিকটে হরিধ্বনি শুনে প্রকাশানন্দ '-প্রকাশানন্দের আশ্রম মন্দিরের কাছাকাছি, সে-নামধ্বনি শুনে চঞ্চল হয়ে শিষ্যদের বললো, চলো দেখে আসি, 'এ কানের ভিতর দিয়া মরমে প্রবেশ, এ বুঝি প্রাণ ধরে টান মারা'-চলো ! চলো ! দেখে আসি, 'দেখি প্রভুর নৃত্য গীত মাধুরী, শিষ্যগণ সঙ্গে সেই বলে 'হরি হরি', কম্প,স্বরভঙ্গ,স্বেদ, বৈবর্ণ্য, স্তম্ভ, অশ্রুধারায় ভিজে লোক, পুলক কদম্ব, হর্ষ দৈন্য চাপল্যাদি সঞ্চারী বিকার, দেখি কাশীবাসী লোকের হৈল চমৎকার'-- প্রকাশানন্দ শিষ্য সঙ্গে এসে দেখছে, মহাপ্রভু নৃত্য করছে, শুধু নৃত্য নয় কীর্তন, অনন্ত-সৌন্দর্যের নিকেতন দেহভঙ্গিতে কী অনির্বচনীয় মাধুরী ! লোকসংঘট্ট দেখি প্রভুর বাহ্য হৈল,সন্ন্যাসীর গণ দেখি নৃত্য সম্বরিল, প্রকাশানন্দের কৈল প্রভু চরণ বন্দন,প্রকাশানন্দ আসি তাঁর ধরিল চরণ '--প্রকাশানন্দ আত্মহারার মত বলে উঠলো, 'হরি, হরি '!তার শিষ্যরাও উচ্চস্বরে বলে উঠলো, 'হরি,হরি'! প্রকাশানন্দের সর্বাঙ্গে সাত্ত্বিকভাব ফুটে উঠলো, সে কাঁদতে লাগল দীনহীনের মতো। এসব দেখে কাশীবাসীদের বিস্ময়ের সীমা রইল না, যে এতদিন এ-সবকে বিদ্রুপ করছে, ধিক্কার দিয়েছে, সেই প্রকাশানন্দই নিজেই শিষ্যসঙ্গে সে-সব আচরণ করছে তাও আবার প্রকাশ্যে। সে এত বড় পণ্ডিত, তার এ কী দীনচাপল্য, কোথায় তার সেই গাম্ভীর্য, কোথায় তাঁর বিরক্তি, সেসব গেল কোথায়, এ যে দেখছি সে নৃত্য-কীর্তন শুরু করে দিয়েছে। লোকসংঘট্ট ও সন্ন্যাসীদের দেখে প্রভুর বাহ্যস্মৃতি ফিরে এল, তিনি ভাব সংবরণ করলেন, প্রভুর অন্তরঙ্গ রাধাভাব, প্রভুর হৃদয়ের গোপননিধী -এ সকলের সামনে অনাবৃত করবার নয় ! প্রকাশানন্দকে প্রভু প্রণাম করলেন, প্রকাশানন্দও মহাপ্রভুর চরণযুগল ধারণ করলেন। 'প্রভু কহে-তুমি জগদ্ গুরু পূজ্যতম'- প্রভু বললেন, আপনি জগদগুরু, পূজ্যশ্রেষ্ঠ,ব্রহ্মের সমান,মায়াতীত, আর আমি অজ্ঞ,হীন,মায়াবদ্ধ, আপনার শিষ্যের শিষ্য,আমি আপনার প্রণামের যোগ্য নই, শ্রেষ্ঠ হয়ে হীনজনকে প্রণাম করলেন এতে আমার সর্বনাশ হবে, আপনি ব্রহ্মতূল্য বলে সমস্ত কিছু ব্রহ্মময় দেখছেন,তাই বলে লোকশিক্ষার ছলেও সকলকে বন্দনা করা উচিত নয়। 'তেঁহো কহে তোমার নিন্দা পূর্বে যে করিল, তোমার চরণ-স্পর্শে সব ক্ষয় হৈল'--প্রকাশানন্দ বললো , তোমাকে আমি আগে আগে অনেক নিন্দা করেছি, তার থেকে মুক্ত হবার জন্যই আমি তোমার চরণ স্পর্শ করলাম,তুমি সাক্ষাৎ ভগবান,আর তোমার ভগবৎচরণ স্পর্শেই আমার সমস্ত অপরাধের নিস্তার। 'প্রকাশানন্দ কহে তুমি সাক্ষাৎ ভগবান্ , তুমি যদি কর তাঁর দাস অভিমান, তবু পূজ্য হও তুমি আমা সভা হৈতে'--তুমি যে সাক্ষাৎ ভগবান্ তাতে সন্দেহ নেই,তবু যদি জীব শিক্ষার জন্যে নিজেকে কৃষ্ণদাস বা ভগবানের ভক্ত বলে মনে করো তা হলেও তুমি আমাদের চেয়ে বড়, আমাদের সবার পূজনীয়। আমার যে অপরাধ সে সর্বনাশ থেকে ত্রাণ পাবার জন্য তোমার চরণস্পর্শের প্রয়োজন। 'প্রভু কহে 'আমি জীব' অতি তুচ্ছ জ্ঞান '--মহাপ্রভু বললেন, আমি ক্ষুদ্র জীব, জীবকে বিষ্ণু মনে করলে অপরাধ হয়, ব্রহ্ম যে সৃষ্টিকর্তা আর রুদ্র যে সংহার কর্তা তাদেরকেই নারায়ণের সমান বলে মনে করলে অপরাধ হয়,আর জীব তো সামান্য কথা ! প্রকাশানন্দ বললো, যারা মহৎ তাদের অবমাননায় মানুষের আয়ূ শ্রী, যশ সমস্ত নষ্ট হয়ে যায়, তাইতো তোমার চরণস্পর্শে আমার নিন্দাপরাধ খণ্ডণ হয়েছে বলে চিত্তে ভক্তির উন্মেষ হবে, তাই তো তোমার চরণ ছুঁয়ে প্রণাম করছি। প্রকাশানন্দের সঙ্গে প্রভুর ভাগবত নিয়ে আরও আলোচণা হলো, সজ্জনসঙ্গতি ভবার্ণবতরণের তরণী, মহৎ কৃপা ছাড়া জীবের সংসারনিবৃত্তি নেই। মহাপ্রভু শ্রুতিবাক্য আর ব্রহ্মসূত্রের সঙ্গে ভাগবতের ঐক্য প্রমাণ করলেন। 'অতএব সূত্রের ভাষ্য-শ্রীভাগবত, ভাগবত শ্লোক উপনিষদ কহে এক মত'-- ভাগবত আর বেদান্ত দুই-ই ব্যাসের রচনা -ভাগবতই বেদান্তের ভাষ্য, ভাগবত ই সর্ববেদান্তসার। প্রকাশানন্দের অন্তরে মহাপ্রভু ভক্তি জাগিয়ে দিলেন,জাগিয়ে দিলেন আনন্দ, * প্রকাশিত আনন্দের প্রতিমূর্তি বলেই 'প্রকাশানন্দ '* প্রভু বললেন, ভাগবতের প্রতি শ্লোকেই ভক্তি ব্যাপ্ত আছে-শুধু ভাগবত ই বিচার করো, তা থেকেই বেদ-উপনিষদের সার রহস্য বুঝতে পারবে। 'শুনিয়া সন্ন্যাসীগণের চমৎকার হৈল, চৈতন্য গোঁসাঞি শ্রীকৃষ্ণ নির্ধারিল, নমস্কার করে লোক হরিধ্বনি করি,সব কাশীবাসী করে নাম সংকীর্তন,প্রেমে হাসে কাঁদে গায় করয়ে নর্তন, সন্ন্যাসী পণ্ডিত করে ভাগবত বিচার,বারাণসী পুরী প্রভু করিলা নিস্তার,'-- কাশীবাসী সন্ন্যাসীরা ভাগবতচর্চায় মন দিল, আরম্ভ করলো নাম-সংকীর্তন, প্রভুর মহিমায় বারাণসী হয়ে উঠলো দ্বিতীয় নবদ্বীপ। 'এত কহি উঠিয়া চলিলা গৌরহরি'--এই পর্যন্ত বলে প্রভু-'নিজগণ লঞা প্রভু কহে হাস্য করি, কাশীতে বেচিতে আমি আইলুঁ ভাবকালী'--গৌরহরি পরিহাস করে বললেন, আমি কাশীতে ভাবুকালি ( প্রেমভক্তি ) বেচতে এসেছিলাম, শুনেছিলাম গ্ৰাহক নেই,বস্তু বিকোবে না এখানে, কিন্তু তাই বলে কি আবার দেশে ফেরৎ নিয়ে যাওয়া চলে ? এরপর প্রভু মহারাষ্ট্রী ব্রাহ্মণ ও তপন মিশ্রের দিকে তাকিয়ে বললেন -তোমাদের দুঃখ হল যে-বোঝা নিয়ে ফির যাব,তাই তোমাদের ইচ্ছায় সব উজাড় করে বিনামূল্যে বিলিয়ে দিলাম !...
*****
বারাণসীতে প্রভুর দর্শনে লক্ষ লক্ষ লোকে লোকারণ্য, প্রভু যখনই বিশ্বেশ্বর দর্শনে যান প্রভু দুই বাহু তুলে ভক্তদের বলেন -'বল কৃষ্ণ হরি' দণ্ডবৎ করে ভক্তগণ হরিধ্বনি করে উঠে, এইভাবে পাঁচ দিন লোক নিস্তারিয়া উদ্বিগ্ন হয়ে পরদিন রাত্রি বেলা প্রভু নীলাচলের উদ্দেশ্য যাত্রা করলেন, তপন মিশ্র, রঘুনাথ, মহারাষ্ট্রী ব্রাহ্মণ, চন্দ্রশেখর, পরমানন্দ কীর্তনীয়াজন সকলে প্রভু্র সঙ্গে নীলাচলে যেতে প্রভু তাঁদেরকে যত্নের সঙ্গে বিদায় দিলেন, সনাতনকে বললেন তুমি বৃন্দাবনে যাও, আমি আমার সঙ্গীসহ ঝারিখণ্ডের পথে নীলাচলে যাব, এই বলে প্রভু সকলকে আলিঙ্গন করে পথে চলতে শুরু করলেন, আর সবাই প্রভুর বিরহে মূর্চ্ছিত হয়ে পড়লেন, কতক্ষণ পড়ে উঠে তাঁরা নিজ নিজ আলয়ে এলেন !..
...................
*"ব্রহ্মাণ্ডবাসী সমস্ত জীবের উদ্ধার-সাধনরূপ গোপন উদ্দেশ্যমূলক এই অলৌকিক লীলা প্রত্যক্ষ দর্শী বলভদ্র ভট্টাচার্য মহাপ্রভুর বৃন্দাবন গমনের যাত্রাসঙ্গী না হলে হয়তো মহাপ্রভুর এই অত্যন্ত গূঢ়লীলা জানার ক্ষেত্রে বঞ্চিত থেকে যেতে হত !*
*''শরৎকাল হইল প্রভু চলিতে হৈল মতি, রামানন্দ-স্বরূপ সঙ্গে নিভৃতে যুকতি ''(চৈ,চ,)--১৪৩৭ শকাব্দের শরৎকাল এবার মহাপ্রভুর বৃন্দাবন-যাত্রা । তিনি স্বরূপ আর রায় রামানন্দের সঙ্গে যুক্তি করতে বসলেন, বললেন, বনপথ দিয়ে বৃন্দাবনে যাব,যাব রাত্রে একাকী। দেখো কেউ যেন পিছু পিছু না ছোটে, গোলমাল না করে, তোমরা প্রসন্ন মনে আমাকে বিদায় দাও, তোমাদের প্রসন্নতাই আমাকে সারাপথ প্রসন্ন রাখবে। রামানন্দ বললে, প্রভু ! আমাদের সুখের জন্যে তুমি আমাদের একটি অনুরোধ রাখ । কী অনুরোধ ? রামানন্দ বললে, সঙ্গে একজন ভালো ব্রাহ্মণ নাও, নইলে কে তোমার জন্যে ভিক্ষে করবে, কে তোমাকে রেঁধে খাওয়াবে, অনন্ত এটুকু অনুরোধ রাখো আমাদের। প্রভু বললেন, আমার সঙ্গে যারা আছে একজনকে ছেড়ে একজনকে নিলে আরেকজন কষ্ট পাবে। তবে এমন যদি একজন নতুন সঙ্গী পাই,স্নিগ্ধ ও সরল স্বভাব,তাহলে নিতে পারি। তখন 'স্বরূপ কহে এই বলভদ্র ভট্টাচার্য, তোমাতে সুস্নিগ্ধ বড় পণ্ডিত সাধু-আর্য, প্রথমে তোমার সঙ্গে আইলা গৌড় হইতে ইহার ইচ্ছা আছে সর্ব তীর্থ করিতে'--স্বরূপ বললে,তেমন শুধু একজন আছে,সে বলভদ্র ভট্টাচার্য,সে তোমাতে প্রীতিমান, পণ্ডিত,সাধু, বলভদ্রের ইচ্ছাও আছে তীর্থ দর্শন করতে, তার সঙ্গে এক বিপ্র ব্রাহ্মণ ভৃত্য আছে তাকেও নাও সঙ্গে, বলভদ্র সেবা-ভিক্ষা করবে, আর বিপ্র -ভৃত্য বস্তুপাত্র বহন করবে,তুমি এতে আপত্তি করো না । প্রভু সস্মতি দিলেন, ' বলভদ্র ভট্টাচার্যের সঙ্গে করি নিল,শেষ রাত্রে উঠি প্রভু চলিলা লুকাইয়া'--গভীর রাত্রে মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবন যাত্রা করলেন । এই বলভদ্র ভট্টাচার্য নবদ্বীপ নিবাসী, মহাপ্রভু যখন কানাইর-নাটশালা থেকে নীলাচলে ফিরে আসেন,তখন প্রভুর সঙ্গ নেয় বলভদ্র ভট্টাচার্য ।'
'প্রসিদ্ধ পথ ছাড়ি প্রভু উপপথে চলিলা, কটক ডাহিনে করি বনে প্রবেশিলা '--মহাপ্রভু কটক ডাইনে রেখে গ্ৰাম্য পথ ধরে ঝাড়খণ্ডের জঙ্গলে ঢুকলেন, তার মধ্যেই আবেশে প্রভু চলতে লাগলেন, শাপদসংকুল দুর্গম অরণ্যে,কী অস্ত্র প্রভুর সম্বল ? প্রভুর সম্বল একমাত্র কৃষ্ণনাম। বাঘ আসছে,হাতি আসছে, এসব দেখে বলভদ্রের মনে মহা আতঙ্ক, কিন্তু না,'প্রভুর প্রতাপে তারা এক পাশ হয় '- প্রভুর চলার পথ থেকে তারা সরে যাচ্ছে, নামশক্তিতে স্থাবর-জঙ্গমে জেগেছে প্রেমানন্দ, প্রেমানন্দ জাগলে আর হিংসা থাকে না, যেখানে অখণ্ড মৈত্রী সেখানে স্বভাববৈরিতাও অসম্বব। যেই গ্ৰাম দিয়া যান যাঁহা করেন স্থিতি, সে সব গ্ৰামের লোকের হয় প্রেম ভক্তি '--মহাপ্রভু যে গ্ৰাম দিয়ে যান,যেখানে থামেন, সেখানকার লোকমাত্রই প্রেমভক্তিতে প্রেতিধ্বনিত হয়,একবার কৃষ্ণনাম শুনে আর অন্য কথা কানে দিতে চায় না, শুধু দর্শন শ্রবণেই সর্বদেশ বৈষ্ণব হয়ে যাচ্ছে, আদিবাসী পাহাড়িরাও ভাসল নামপ্রেমে, লোকসমাগমের ভয়ে যদিও প্রভু প্রেম গোপন করে রাখতে চান, তবু আপনা হতেই যেন তা দিক্ দিগন্তরে ছড়িয়ে পড়ে। এসব দেখে বলভদ্র অবাক,আহা কী আনন্দ প্রভুর সেবা করতে,প্রভুর জন্যে শাক ফলমূল অন্ন দুধ সংগ্ৰহ করে, রেঁধে দেয় অন্ন ব্যঞ্ছন, বন্য ভোজনে প্রভুর ও মহানন্দ ,শীতের আভাস, নির্ঝরের উষ্ণ জলে স্নান ও সকালে সন্ধ্যায় কাঠ জ্বেলে আগুন পোহানো -এর থেকে আর সুখ কোথায় ? 'শুন ভট্টাচার্য ! আমি গেলাম বহুদেশ, বনপথের সুখের কাঁহা নাহি পাই লেশ '-- প্রভু বললেন, ভট্টাচার্য ! আমি বহু দেশ ঘুরেছি কিন্তু বনপথের মত সুখ কোথাও পাই নি,কৃপালু কৃষ্ণ আমাকে কী অপরিসীম কৃপা করলেন,নিয়ে এলেন বনপথে,কৃষ্ণকৃপা ছাড়া সুখের লব-লেশ নেই,আর কে না বলবে তোমার প্রসাদেই আমার সুখ । 'অধম কাকেরে কৈলা গরুড় সমান, স্বতন্ত্র ঈশ্বর তুমি স্বয়ং ভগবান '--বলভদ্র বললে, আমার আর মূল্য কী ? আমি কাক,তুমি আমাকে গরুড় বানালে, তুমিই মুককে বাচাল করলে,খঞ্জকে দিয়ে পাহার ডিঙোলে, নাইলে আমার সাধ্য কী তোমার কাছে থাকি, তোমার সেবা করি, তোমার কৃপাতেই পেয়েছি সেবার অধিকার!'
*''এই মত নানা সুখে প্রভু আইলা কাশী, মধ্যাহ্ন স্নান কৈলা মণিকর্ণিকায় আসি '--এই ভাবে প্রভু প্রথমে কাশীতে এসে মণিকর্ণিকার ঘাটে মধ্যাহ্ন স্নান করে প্রয়াগে পৌঁছে ত্রিবেণীতে স্নান করলেন। 'যমুনা দেখিয়া প্রেমে পড়ে ঝাঁপ দিয়া, আস্তে ব্যস্তে ভট্টাচার্য উঠায় ধরিয়া'-- যমুনা দেখে প্রভু যমুনায় ঝাঁপ দিয়ে পড়লেন, ব্যস্ত হয়ে বলভদ্র জল থেকে প্রভুকে তুলে আনলেন,'এইমত তিন দিন প্রয়াগে রহিলা '-প্রয়াগে তিনদিন থেকে প্রভু মথুরায় চললেন, নীলাচলে মহাপ্রভুর যে প্রেমাবেশ ছিল, বৃন্দাবনের পথে তা শতগুণ বাড়ল আর মথুরা দর্শনে বাড়ল সহস্র গুণ। 'ময়ূরের কণ্ঠ দেখি কৃষ্ণ-স্মৃতি হৈলা '-প্রভু ময়ূরকণ্ঠ দেখে প্রেমাবেশে মূর্ছিত হয়ে পড়লেন, বলভদ্র তাড়াতাড়ি প্রভুর বহির্বাস খুলে,তা জলে ভিজিয়ে এনে প্রভুর চোখে -মুখে সিঞ্চন করতে লাগল,বাতাস করতে লাগল বস্ত্র দিয়ে,প্রভুর কানে কৃষ্ণনাম বলতে লাগল জোরে জোরে তাতে চেতনা পেয়ে প্রভু গড়াগড়ি দিতে লাগলেন, কন্টকে ক্ষত হল শ্রীঅঙ্গ,বলভদ্র তখন প্রভুকে তার কোলে নিয়ে বসল, প্রভুকে সেবায় সুস্থ করে তুললেন। 'এইমত মহাপ্রভু নাচিতে নাচিতে আরিট গ্ৰামে এসে 'তীর্থ লুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান্'- রাধাকুণ্ড আবিষ্কার করলেন প্রভু।রাধাকুণ্ডের মৃত্তিকা নিয়ে ললাটে তিলক করলেন, 'রাধিকা-চরণ-রেণু, ভূষণ করিয়া তনু,অনায়াসে পাবে গিরিধারী'- কুণ্ডের মৃত্তিকায় রাধিকার চরণরেণু আছে, বলভদ্রকে বললেন, কিছু মৃত্তিকা নিয়ে রাখো। 'লোক কহে- কৃষ্ণ প্রকট কালিদহের জলে, কালিয় শিরে নত্য করে ফণিরত্ন জ্বলে '-- দিকে দিকে গুজব রটল বৃন্দাবনে আবার কৃষ্ণ প্রকট হয়েছে। কোথায় ? উদভ্রান্ত জনতার মধ্যে একজনকে প্রভু জিজ্ঞেস করলেন, লোকটি বললে কালীদহে ।কালিয়ের মাথার উপর নাচছে। প্রভু বললেন, বুঝলে কিসে ? সাপের ফণায় মণি জ্বলছে, তারা আলোয় দেখা যাচ্ছে পরিস্কার।'
'ভট্টাচার্য তবে কহে প্রভুর চরণে, আজ্ঞা দেহ যাই করি কৃষ্ণ-দরশনে'-- বলভদ্র প্রভুর কাছে এসে মিনতি করলে, অনুমতি দেন কৃষ্ণদর্শন করে আসি। প্রভু বিরক্ত প্রকাশ করে বলভদ্রকে বললেন,মূর্খের বাক্যে তুমিও মূর্খ হলে, কলিকালে কৃষ্ণ কেন দর্শন দেবেন ? লোকেরা দৃষ্টির ভুলে কোলাহল করছে, তুমি চুপ করে থাকো, কাল দেখো কৃষ্ণ কে । 'প্রাতঃকালে ভব্য লোক প্রভু স্থানে আইলা '--পরদিন সকালে ক'জন ভব্য-বিজ্ঞ লোক প্রভুর কাছে এলে প্রভু তাঁদের জিজ্ঞেস করলেন, কালীদহে কৃষ্ণ দেখে এলেন ? কেমন কৃষ্ণ ? ভব্য-বিজ্ঞ লোকে বললেন,এক কৈবত্য রাত্রে মশাল জ্বালিয়ে নৌকা করে মাছ ধরছে, আর তাতেই সককের দৃষ্টিভ্রম হয়েছে, নৌকোকে ভাবছে কালিয় নাগ,মশালকে ফণার মণি আর জেলেকে কৃষ্ণ, এই বলে তারা হাসতে লাগলো। এবার বলভদ্র লজ্জিত হল,হয়তো বা প্রবোধ পেল অন্তরে। 'লোক কহে-সন্ন্যাসী তুমি জঙ্গম নারায়ন, বৃন্দাবনে হৈলা তুমি কৃষ্ণ অবতার, তোমা দেখি সর্বলোক হইল নিস্তার '-- কিন্তু আমাদের দৃষ্টিভ্রম হয়নি,বললে ভব্য-বিজ্ঞের দল, কৃষ্ণ সত্যি সত্যিই বৃন্দাবনে অবতীর্ণ হয়েছেন। প্রভু বললেন, সে কী কথা,কোথায় কৃষ্ণ ? আর কোথায়, এইখানে ! তুমিই সেই জঙ্গম-নারায়ণ । বিগ্ৰহ-নারায়ণ তো নিশ্চল, চরাচরে তুমিই বিচরণশীল !
'প্রভু কহে 'বিষ্ণু বিষ্ণু' ইহা না কহিও'-- বিষ্ণু, বিষ্ণু! বলে প্রভু দোষ খণ্ডাতে চাইলেন, ও কথা বলো না, জীবকে কখনো কৃষ্ণ বলে ভেবো না, কৃষ্ণ সূর্য আর জীব সেই সূর্যের ক্ষুদ্র কিরণ-কণা, জ্বলন্ত অগ্নিপিণ্ডের বিচ্ছিন্ন স্ফুলিঙ্গ। 'একদিন অক্রুর ঘাটের উপরে, বসি মহাপ্রভু কিছু করেন বিচারে'-- অক্রুরঘাটে বসে প্রভু বিচার করছেন, একদিন এই ঘাটে বসে অক্রুর বৈকুণ্ঠ দেখেছিল,ব্রজবাসীরা দেখেছিল গোলক,সমস্ত দর্শন হয়েছিল যমুনার জলে ডুবে, জলের মধ্যেই বৈকুণ্ঠ-গোলক, 'এত বলি ঝাঁপ দিল জলের উপর '--আবেশে প্রভু যমুনায় ঝাঁপ দিলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস রাজপুত চেঁচিয়ে উঠলো, ছুটে এল বলভদ্র,পলক না পড়তেই সেও ঝাঁপ দিয়ে প্রভুকে তুললো,সেবাযত্ন করে প্রভুকে প্রকৃতস্থ করে তুললো! বলভদ্র স্থির করলো প্রভুকে এখান থেকে অন্যত্র নিয়ে যেতে হবে, এখানে লোকের সংঘট্ট, নিমন্ত্রণ, আর প্রভুর নিরন্তর আবেশে প্রভুর স্বাস্থ্য রক্ষার অনুকূল হচ্ছে না। একদিন সাহস করে বলভদ্র বললে, প্রভু এখানে নিত্য ভিড়,নিত্য নিমন্ত্রের তাগিদ চলো আমরা অন্যত্র যাই। স্নেহনেত্রে বলভদ্র ভট্টাচার্যের দিকে তাকিয়ে প্রভু বললেন, তোমার এখানে কষ্ট হচ্ছে ? বলভদ্র বললে,হ্যাঁ,আমারই কষ্ট ? প্রভু বললে যাবে কোথায় ? বলভদ্র বললে চলো আমরা প্রয়াগে যাই। প্রভু এক কথায় রাজি হলেন। বলভদ্র যেন এতটা আশা করতে পারেনি, প্রভু এক কথায় সস্মত হয়ে যাবেন, প্রভু সত্যি যাবে ? ভক্তবাসনা পূর্ণ করতে যাব বৈকি। তুমি আমাকে এনে বৃন্দাবন দেখালে, এই ঋণ শোধ হবে না কোনোদিন, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি যাব !''*
*''এইমত চলি প্রভু প্রয়াগে আইলা, দশদিন ত্রিবেণীতে মকর স্নান কৈলা, বৃন্দাবন গমন প্রভুর চরিত্র অনন্ত '--প্রয়াগে এসে রূপ ও অনুপমের সঙ্গে দেখা হল, বলভদ্র তাদের দু'ভাইকে নিমন্ত্রণ করে এনে নিজের হাতে রেঁধে প্রভুর প্রসাদ-শেষ খাওয়াল, বল্লভভট্টের বাড়িতে নিমন্ত্রণ ফলে সেখানেও রাঁধল বলভদ্র ভট্টাচার্য ! প্রভু প্রয়াগ থেকে কাশীতে এসে মায়াবাদী সন্ন্যাসীদের উদ্ধারলীলা, নীলাচলে ফেরবার পথে প্রভু আঠারনালাতে পৌঁছে বলভদ্র ভট্টাচার্যকে পাঠিয়ে দিলেন ভক্তদের সংবাদ দিতে, সে কী আনন্দ কোলাহল,যেন সকলের মৃতদেহে প্রাণ ফিরে এল ! যেন বলভদ্র ভট্টাচার্যই সেই *'প্রাণদাতা'* ! 'অলৌকিক লীলা প্রভুর অলৌকিক রীতি, শুনিলেহ ভাগ্যহীনের না হয় প্রতীতি '!"*
*"কৃষ্ণনাম সংকীর্তনের অচিন্ত্যশক্তিবিকাশের সূত্রেই মহাপ্রভু সর্বশ্রেনীর মানুষের মধ্যে এক মহা-মহাসন্মিলনের মহামালা গেঁথেছিলেন-- নামাচার্য হরিদাস ঠাকুর, মহাজ্ঞানী সন্যাসীচূড়ামণি প্রকাশানন্দ সরস্বতী, মহামানী মহারাজা প্রতাপরুদ্র, প্রগাঢ় পাণ্ডিত্যের অধিকারী সার্বভৌম ভট্টাচার্য, ধনী রঘুনাথ, দরিদ্র শ্রীধর, পাণ্ডিত্যের অহঙ্কারী (দিগ্বিজয়ী পণ্ডিত) কেশবকাশ্মিরী, উদ্ধৃত শাসক চাঁদকাজী, পাঠান সৈনিক বিজলী খাঁ, সুতীক্ষ্ণ রাজনীতিবিদ শ্রীরূপ-সনাতন, নৈয়ানিক রঘুনাথ, অনাচারী জগাই-মাধাই, অশাস্ত্রীয় চাপাল-গোপাল, প্রভৃতি এবং জাতি-ধর্ম-বর্ণ-সুজন-দুর্জন-ধনী-নির্ধন নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষকেই তিনি 'অচিন্ত্যশক্তিগর্ভ কৃষ্ণনাম' সংকীর্তনের সাহায্যেই সাম্যে সংস্থাপিত করেছিলেন। মুক্ত মহামানব থেকে বদ্ধ পশু পক্ষী পর্যন্ত পর্যন্ত সকলকেই তিনি মহাগুণাধার মহানামে আকৃষ্ট করে কৃপাধন্য করেছিলেন, কৃষ্ণনাম সংকীর্তনের প্রেমবন্যাতে কীটানুকীট থেকে দেবাদিদেব পর্যন্ত সকলেই প্রেমতরঙ্গে পরিপ্লাবিত হয়েছিল !"*
*"শ্রীকৃষ্ণ-চৈতন্যমহাপ্রভুর অন্যান্যলীলায় প্রেমের গতি ভাগ্যবান মানুষ পর্যন্ত সীমিত ছিল,,আর শ্রীকৃষ্ণ-চৈতন্যমহাপ্রভুর ঝারিখণ্ডের অরণ্যলীলা ও শ্রীবৃন্দাবনলীলা উপলক্ষ করে জগৎপ্রাণ মহাপ্রভু জীব জগতের কল্যাণ বিধানে এক শিক্ষাত্মক বিষয় উপলব্ধি করিয়েছিলেন। ঝারিখণ্ডের অরণ্যলীলায় সেই প্রেমের পরিধি ব্যর্থজন্মা পশু-পক্ষী, কীট-পতঙ্গ, বৃক্ষ-লতা পর্যন্ত প্রসারিত হল, একমাত্র কৃষ্ণনাম সংকীর্তনের মধ্য দিয়েই প্রেমের পরিপূর্ণতা পাওয়া যায়, এই মহান শিক্ষাই প্রেমের অগ্ৰদূত মহাপ্রভু তাঁর অলৌকিক ঝারিখণ্ডের অরণ্যলীলার মাধ্যমে অবগত করিয়েছেন !"*
*"বৃন্দাবনলীলায় কলিযুগে শ্রীকৃষ্ণ-চৈতন্যমহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই নিজের নাম করছেন এবং জীবকে শিক্ষা দিচ্ছেন। এতদিন নাম করেছেন শক্তি অর্থাৎ শ্রীরাধারাণী, আর এইবার রাধাভাবে নাম করছেন স্বয়ং শক্তিমান ! অর্থাৎ শ্রীকৃষ্ণচৈতন্যমহাপ্রভু রাধাভাবে ভাবিত হয়ে কৃষ্ণনাম করেছিলেন বলেই সেই কৃষ্ণনাম এত পরাক্রমশালী এবং মধুরতা প্রাপ্ত হয়েছিল। শ্রীরাধা যেহেতু স্বয়ং হ্লাদিনী ও পূর্ণ শক্তি তাই সেই পূর্ণশক্তিমান স্বয়ং কৃষ্ণ রাধারাণীর সঙ্গে একত্ব প্রাপ্ত হওয়ায় যে মহা মহাভাবাবস্থা সেই রাধাকৃষ্ণের মিলিত মুখে কৃষ্ণনাম এত প্রভাবশালী ও মধুক্ষরা-যা সর্বজীবকে সমভাবে আকর্ষণ করে তাদের হৃদয়ে প্রেমানন্দ উদয় করাতে সক্ষম ! এই ঝারিখণ্ডের অরণ্যলীলায় ও শ্রীবৃন্দাবনলীলায় জগৎপ্রাণ মহাপ্রভু নামের আলো দিয়ে প্রাকৃত সমস্ত অজ্ঞানান্ধকার নাশ করে নিত্যকাল সত্যসুন্দরের পথ দেখিয়েছিলেন !"*
*"শ্রীভগবানের মানবলীলা ব্যতীত তাঁর প্রেমভক্তির ভজন হতে পারে না, শ্রীকৃষ্ণ-চৈতন্যমহাপ্রভুর কাছে 'কৃষ্ণ' নামটি বড় মিষ্ট, সেই মিষ্টতা এত অধিক যে, নামটি কর্ণ-কুহরে প্রবেশ করা মাত্র তিনি আনন্দে মূর্চ্ছিত হয়ে পড়তেন, এমন প্রীতি কে কোথায় শুনেছেন যে, নিজের নামে নিজেই মূর্চ্ছা যায় ? বৃন্দাবন কৃষ্ণলীলার স্থান, শ্রীপ্রভু জীব-হৃদয়ে সেই বন্দাবনের কৃষ্ণকে চেতন করিয়েছেন, তাঁর প্রবর্ত্তিত যে বৈষ্ণবধর্ম তার প্রধান অঙ্গ শ্রীবৃন্দাবন !"*
*"মহাপ্রভু ভুবনবন্ধু, জীবের প্রতি প্রভুর মায়া, মমতা, জীবের মঙ্গল কামনা, বরাবর তিনি হৃদয়ে জাগরুক রেখেছেন, বৃন্দাবন যাবার ছল করে তিনি পদব্রজে নীলাচল থেকে গৌড়ের রামকেলী গ্ৰামে গিয়েছেন, কেন ? না দুইভাই রূপ-সনাতনকে আপনার রূপ ও গুণ দেখিয়ে ভুলিয়ে ঘরের বাইরে করলেন, কারণ ? তাঁদের মত শক্তিসম্পন্ন ব্যতীত তাঁর নিজের কাজ উদ্ধার করে এমন লোক তখন ছিল না। কাজটি কি ? বৃন্দাবনের কর্ত্তৃত্ত্ব ভার গ্ৰহণ এবং পশ্চিমে পতিত জীবের উদ্ধার!"*
*"প্রভু যখন ঝারিখণ্ড লীলান্তে বারাণসী এলেন, তখন প্রভুর আসার খবর পেয়ে জাতিচ্যুত বিভ্রান্ত সুবুদ্ধি রায় প্রভুর স্মরণ নিলেন এবং এর থেকে উদ্ধার পেতে চাইলেন তখন- 'প্রভু কহে-ইঁহা হৈতে যাহ বৃন্দাবন। নিরন্তর কৃষ্ণনাম কর সংকীর্তন।।'-এক কথায় তিনি বারাণসীর মত জায়গায় দাঁড়িয়ে সুবুদ্ধি রায়কে বিধান দিয়ে দিলেন, স্বয়ং প্রভু শ্রীমুখে বলে দিয়েছেন, প্রভু কৃপা করেছেন, আর কথা কি, প্রভুর এক কথায় জাতিচ্যুত সুবুদ্ধি রায় উদ্ধার পেয়ে পেলেন !"*
*"বৃন্দাবন কৃষ্ণলীলার স্থান, প্রভু জীব-হৃদয়ে সেই বৃন্দাবনের কৃষ্ণকে চেতন করিয়েছেন, তাঁর প্রবর্ত্তিত যে বৈষ্ণব ধর্ম্ম, তার প্রধান অঙ্গ কাজেই শ্রীবৃন্দাবন, সেখানে এমন শক্তিসম্পন্ন ভক্তের প্রয়োজন তাঁরা যেন সেই স্থান রক্ষা করতে পারেন, আবার তাঁরা যেন পশ্চিমে প্রভুর আচরিত বৈষ্ণব ধর্ম প্রচার ও জঙ্গলময় শ্রীবৃন্দাবনের শ্রীরাধা-কৃষ্ণের লীলা ক্ষেত্রের লুপ্তপ্রায় তীর্থ উদ্ধার করতে পারেন, তাঁদের আরও একটি কাজ বৃন্দাবনে ভূভারতের যত সাধু ও জ্ঞানীদের বিচরণের ক্ষেত্র, অতএব এমন যোগ্যতম হতে হবে যে, বৃন্দাবনে সাধু, জ্ঞানী গমন করলে তাঁদের সেই গৌরভক্তের কাছে যেন প্রণত হয়, এইরূপ দুরুহ কাজ করবে কে ? এসমস্ত কাজ যাঁরা সমাপণ করবেন তাঁরা প্রভুর শক্তিসম্পন্ন হওয়া চাই । এই বৃন্দাবনবাসী ভক্তগণের আরও একটি বড় কাজ রক্ষা করার ছিল, শ্রীবাসের প্রার্থনায় 'আমাদের গোষ্ঠী বৃদ্ধি হোক', সে প্রার্থনা ফলপ্রসু হয়েছে, প্রভুর শক্তিতে এখন দেশে বৈষ্ণবদলের সৃষ্টি হয়েছে, তাঁদের শাসনের নিমিত্ত নিয়মাবলীর প্রয়োজন, নানা শাস্ত্র থেকে বৈষ্ণব-ধর্ম ও ভক্তির প্রাধান্য স্থাপন করাও কর্ত্তব্য, বৈষ্ণবধর্মের ঘোর বিরোধী অদ্বৈতবাদী, ও জ্ঞানী পণ্ডিতেরা, অতএব 'ভক্তি' বলে একটি নতুন শাস্ত্র রচনা করতে হবে, তাঁরও নিয়মাবলী প্রয়োজন, এরকম শক্তি কার ? আর করলেই বা মানবে কে ? তাই স্বয়ং মহাপ্রভু শ্রীরূপ-সনাতনকে শক্তি সঞ্চার করে শিক্ষা দিয়ে বৃন্দাবনে পাঠালেন। সর্ব্বজ্ঞ প্রভু লোক চিনতেন, তিনি সর্ব্বজ্ঞ, কোথায় কোন ভক্তি-আচার্য্য গোপনভাবে বাস করছেন তা তিনি জানতেন, কারণ তিনি সর্ব্বজ্ঞ, তাঁদের মধ্যে কাউকে আকর্ষণ করে নিকটে আনতেন, যেমন পুণ্ডরীক বিদ্যানিধি, সর্ব্বজ্ঞ প্রভু কখন কাকে কি লীলাচ্ছলে মায়ায় বন্ধন থেকে উদ্ধার করবেন, সে সব সব প্রভু আগে থেকেই ঠিক করে রাখেন, যেমন সার্বভৌম ভট্টাচার্য, প্রকাশানন্দ, আবার কারোর কাছে প্রভু নিজেই চলে যেতেন, যেমন 'শ্রীরূপ-সনাতন' !"*
*"শ্রীরূপ-সনাতন ?..
-শ্রীমন্মহাপ্রভুর সময়ে হুসেন শাহ বাংলার অধিপতি ছিলেন । এঁর রাজত্বকাল ১৪৯৪-১৫২৫ খৃষ্টাব্দ । শ্রীরূপ ও সনাতন এই হুসেন শাহের রাজমন্ত্রী ছিলেন। মহাপ্রভু যে সময়ে কাশীতে আসেন। তখন শ্রীতপন মিশ্রের পুত্র শ্রীরঘুনাথ ভট্টগোস্বামী দশ বৎসরের বালক । তৎকালে শ্রীমন্মহাপ্রভুর পাদসম্বাহনের সৌভাগ্য লাভ করেছিলেন রঘুনাথ। দশদিন কাশীতে থেকে শ্রীমন্মহাপ্রভু বৃন্দাবনে আসেন কার্তিক মাসের শুক্লা চতুর্দশী তিথিতে। অক্রূরঘাটে ভিক্ষা নির্বাহ করতেন এবং বৃন্দাবন তৎকালে নির্জন অরণ্য থাকায় প্রত্যহ এসে ইমলীতলায় ভজন করতেন। বলভদ্র ভট্টাচার্য এবং প্রেমী কৃষ্ণদাসসহ প্ৰভু দ্বাদশ বন ভ্রমণে বের হন এবং যে ভাবে আরিট গ্রামে এসে শ্রীরাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবিষ্কার করেন, আমরা তা ইতিপূর্বে উল্লেখ করেছি। ১৫১৫ সালের প্রারম্ভেই অর্থাৎ মাঘমাসে বৃন্দাবন থেকে শ্রীনীলাচলে যাত্রা করেন মহাপ্রভু । পথিমধ্যে প্রয়াগে শ্রীরুপ গোস্বামী অনুপম সহ সংসার ত্যাগ করতঃ মহাপ্রভুর নিকট
উপস্থিত হন এবং প্রভু তাকে শিক্ষা দিয়ে ভক্তিরসশাস্ত্রে বিশেষ সুনিপুণ করে বৃন্দাবনে গিয়ে ভক্তিশাস্ত্র প্রকাশ ও লুপ্ততীর্থ উদ্ধার করতে আদেশ দেন । এই আদেশ শিরোধার্য করে শ্রীরূপ বৃন্দাবনে আগমন করেন । এরপর মহাপ্রভু কাশীতে এসে পূর্ববৎ অবস্থান করেন তপন মিশ্রের গৃহে । এ সময় শ্রীসনাতন হুসেন শাহের বন্দীশালা থেকে কৌশলে পলায়ন করে শ্রীমন্মহাপ্রভুর নিকট উপস্থিত হন । মহাপ্রভু তাঁকে দু'মাস কাল সাধ্য-সাধন সব তত্ত্বাদি শিক্ষা দিয়ে গ্রন্থপ্রচার, ভজন, ত্যাগ, বৈরাগ্যের আদর্শ প্রকাশ ও লুপ্ততীর্থ উদ্ধারাদির আদেশ দিয়ে প্রেরণ করেন শ্রীবৃন্দাবনে । এভাবে শ্রীসনাতনও বৃন্দাবনে আগমন করেন । শ্রীরূপ, শ্রীসনাতন, শ্রীঅনুপম তিনভ্রাতা, এঁদের পিতার নাম শ্রীকুমার দেব । এঁরা দাক্ষিণাত্যের কর্ণাটদেশীয় ব্রাহ্মণ । এঁদের পূর্বপুরুষ কর্ণাটদেশের রাজা ছিলেন । গৃহবিবাদ হেতু এঁরা বঙ্গদেশে নৈহাটীতে এসে বসবাস করেন । পরে শ্রীরূপ সনাতন প্রভৃতি চন্দ্রদ্বীপ বাকলা (বরিশাল) ও যশোহরের অন্তর্গত ফতেয়াবাদে বাস করেন। শ্রীরূপ-সনাতন নবদ্বীপের প্রসিদ্ধ বিদ্যাবাচস্পতির নিকট শাস্ত্রাদি অধ্যয়ন করে পরম পাণ্ডিত্য লাভ করেন । তৎকালে বঙ্গের নরপতি হুসেন শাহ দুই ভ্রাতার অসাধারণ পাণ্ডিত্য ও প্রতিভা দর্শনে মুগ্ধ হয়ে এঁদের স্বীয় মন্ত্রীপদে নিযুক্ত করেন, নাম হয় ‘দবিরখাস’ ও ‘শাকরমল্লিক’। মন্ত্রী হবার পর এঁরা মালদহ জেলার রামকেলি গ্রামে বাস করেন । শ্রীসনাতনের পূর্বনাম ছিল ‘অমর’ ও শ্রীরূপের 'সন্তোষ' । অনুপমের পুত্র শ্রীজীব গোস্বামী। ইনি এঁর লঘুতোষণী টিকায় স্বীয় বংশপরিচয় লিপিবদ্ধ করে রেখেছেন । শ্রীরূপ-সনাতন অতুল বৈভব এবং সম্পদ ত্যাগ করে বৃন্দাবনে এসে কিভাবে ব্রজবাস করেছিলেন, শ্রীল কবিরাজ গোস্বামিপাদ তার ইঙ্গিত দিয়েছেন- -“অনিকেতন দোঁহে রহে, যত বৃক্ষগণ । একেক বৃক্ষের তলে একেক রাত্রি শয়ন ॥ বিপ্ৰগৃহে স্থূল ভিক্ষা কাহাঁ মাধুকরী । শুষ্ক রুটি চানা চাবায় ভোগ পরিহরি ॥
করোয়া মাত্র হাতে কাঁথা ছিঁড়া বহিৰ্ব্বাস । কৃষ্ণকথা কৃষ্ণনাম নৰ্ত্তন উল্লাস ৷৷ অষ্টপ্রহর কৃষ্ণভজন- চারিদণ্ড শয়নে । নামসঙ্কীর্তনে সেহো নহে কোন দিনে ॥ কভু ভক্তিরসশাস্ত্র করয়ে লিখন । চৈতন্যকথা শুনে, করে চৈতন্য-চিন্তন ॥” (চৈঃ চঃ– ২/১৯/১১৫-১১৮) শ্রীমৎ সনাতন গোস্বামিপাদ শ্রীবৃহদ্ভাগবতামৃত, শ্রীহরিভক্তিবিলাস ও তার টীকা, লীলাস্তব বা দশম চরিত, ভাগবতের বৃহত্তোষণী টীকা ইত্যাদি...এবং শ্রীমৎ রূপগোস্বামিপাদ ভক্তিরসামৃতসিন্ধু, উজ্জ্বল নীলমণি, লঘুভাগবতামৃত, বিদগ্ধমাধব ও ললিত মাধব নাটক, নিকুঞ্জ রহস্যস্তব, স্তবমালা, রাধাকৃষ্ণগণোদ্দেশদীপিকা, দানকেলি কৌমুদি, হংসদূত, উদ্ধব সন্দেশ ইত্যাদি বহু গ্রন্থ রচনা করেন !.. ''তবে প্রভু ব্রজে পাঠাইল রুপ-সনাতন। প্রভু আজ্ঞায় দুই ভাই আইলা বৃন্দাবন।। ভক্তি প্রচারিয়া সর্ব তীর্থ প্রকাশিল। ব্রজের নিগূঢ় ভক্তি করিলা প্রচার।।।''(চৈ,চ,২/১/২৬,২৭,২৯)- মহাপ্রভুর আজ্ঞায় শ্রীরূপ ও শ্রীসনাতন শ্রীবৃন্দাবনের সকল লুপ্ত তীর্থের উদ্ধার এবং ভক্তিশাস্ত্র প্রচার করলেন, ব্রজের নিগূঢ় ভক্তি- পূর্ণতম ভগবান ব্রজেন্দ্রনন্দনের পূর্ণতম মাধুর্যের আস্বাদন-প্রতিপাদক প্রেমভক্তি- রাগাত্মিকা ভক্তি; তার আনুগত্যে রাগানুগা ভক্তি-যা অত্যন্ত গোপনীয়। শ্রীরূপ-সনাতনই মহাপ্রভুর শক্তি সঞ্চারের ফলে সর্বপ্রথম তাঁদের গ্ৰন্থে প্রকাশ্যভাবে তার আলোচনা করে সর্বসাধারণের গোচরে আনলেন !"*
*''সব অবতার সার
গোরা অবতার''
"সত্য-ত্রেতা-দ্বাপর এবং এই বিশেষ কলিযুগের অবতারগণের মধ্যে এই বিশেষ কলিযুগে শ্রীগৌরাঙ্গ-মহাপ্রভুকে সর্ব্বপ্রধান অবতার বলা হয় তার কারণ;- "যুগধর্ম প্রবর্তাইনু নাম সংকীর্তন। চারিভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন।। আপনে করিমু ভক্ত-ভাব অঙ্গীকারে। আপনি আচরি ভক্তি শিখাইমু সভারে।।" (চৈ,চ, আদিলীলা)- এই চারিভাব-ব্রজের দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর । আর ভক্তি হল প্রেমভক্তি, আবার প্রেমভক্তি হল চারপ্রকার -দাস্য প্রেমভক্তি, সখ্য প্রেমভক্তি, বাৎসল্য প্রেমভক্তি, ও মধুর প্রেমভক্তি। আত্যন্তিকী স্থিতির জন্য জীবের সাধ্যবস্তু হল প্রেমভক্তি এবং তার প্রধান সাধন হল শ্রীনাম সংকীর্তন ! আর ভক্ত-ভাব হল- সেবকের ভাব বা সাধকভক্তের ভাব। আবার এই ভাবটি হল- জীব স্বরূপে কৃষ্ণের নিত্য দাস। সেই ভাবটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচৈতন্যরূপে আবির্ভূত হয়ে নিজে আচরণ করে দেখাবেন। জীবকে ভজনমুখী করতে তাঁর এই আচরিত ভক্তিধর্মের দ্বারা তিনি একটি আদর্শ স্থাপন করবেন!*
*"প্রথম লীলা বা আদিলীলায় শ্রীচৈতন্যদেব সমগ্ৰ বিশ্বের সকলপ্রাণীকে প্রেম দিয়ে ভরণ (পোষণ ও ধারণ)করেছিলেন, তিনি ভক্তিরস দ্বারা সকল জীবকে ভরণ করেছেন,পরম দয়াল শ্রীচৈতন্যের ভক্তিরসের ফলে জীব স্বরূপানুবন্ধী শ্রীকৃষ্ণের সেবায় আত্মনিয়োগ করল ! সন্ন্যাস গ্ৰহণ থেকে শেষ চব্বিশ বছরের লীলার সাধারণ নাম শেষলীলা, এই লীলায় প্রভুর নাম হয়েছিল 'শ্রীকৃষ্ণচৈতন্য' ! এই লীলায় মহাপ্রভু কৃপা করে কৃপা করে অচৈতন্য জীবকে চৈতন্য দান করে শ্রীকৃষ্ণ তত্ত্বাদি জানালেন! শ্রীকৃষ্ণ সত্যযুগে শুক্ল, ত্রেতায় রক্ত এবং বিশেষ কলিতে পীতবর্ণ ধারণ করেন, যে দ্বাপরে শ্রীকৃষ্ণ স্বয়ং অবতীর্ণ হন, ঠিক তার পরবর্তী কলিতে তিনি পীতবর্ণে স্বয়ংরূপেই অবতীর্ণ হন ! ব্রজ প্রেম দিতে হবে বলে শ্রীচৈতন্য অবতারে শ্রীকৃষ্ণ পীতবর্ণ ধারণ করেছেন, কারণ, দ্বাপর লীলায় প্রেমের মূল ভাণ্ডারের অধিকারিণী হলেন মহাভাবস্বরূপিণী শ্রীমতি রাধিকা, তাঁর ভাব কান্তি অঙ্গীকার না করলে ব্রজপ্রেম দান করা যায় না ; তাই শ্রীকৃষ্ণ রাধা ভাবকান্তি দ্যূতি সুবলিত হয়ে পীতবর্ণ ধারণ করেছেন ! সব কলিযুগেরই ধর্ম নাম-প্রচার ; কিন্তু এই বিশেষ কলির বিশেষত্ব হল-এতে নামের সঙ্গে সঙ্গে ব্রজপ্রেমও প্রদত্ত হয়ে থাকে ! তিনি যখন শ্রীধামনবদ্বীপে অবতীর্ণ হলেন, তখন নবদ্বীপ পাণ্ডিত্যে যেমন উন্নত সেরূপ উন্নত কোন কালে কোন স্থানে হয় নাই। সেই সময়ে নবদ্বীপে আবাল-বৃদ্ধ, নর-নারী, ছোট-বড় সকলেই বিদ্যা ও অধ্যাত্ম-চর্চ্চা নিয়ে উন্মত্ত থেকেছেন, সেই সময় সেই সমাজের মধ্যস্থানে শ্রীগৌরাঙ্গমহাপ্রভু স্বয়ং ভগবান্ বলে পূজিত হয়েছেন। তখনকার দিনে দেশের কয়েকজন প্রধান ব্যক্তি তাঁকে ভগবান্ বলে পূজা করেছেন যেমন-নামাচার্য শ্রীহরিদাসঠাকুর ইনি যখন বেত্রাঘাতে জর্জরিত তখনও নিজের ব্যথা-বেদনার কথা ভুলে শ্রীভগবানের কাছে তাঁদের মোচন-প্রার্থনা করেছিলেন। শ্রীবাসুদেব দত্ত ইনি জগতের সমস্ত জীবের পাপ নিজে নিয়ে তাদিকে নিষ্পাপ করবার জন্য শ্রীভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। শ্রীবাসুদেব সার্বভৌম ইনি সেইসময়কালে দেশের সেরা নৈয়ানিক এবং শ্রীপ্রকাশানন্দ সরস্বতী ইনি সেইসময়কালে দেশের শ্রীশঙ্করাচার্যের প্রতিনিধি এবং তিনি দশসস্র শিষ্য নিয়ে সবসময় বিরাজ করতেন এবং দেশের সর্ব্বপ্রধান সন্ন্যাসী বলে পূজিত হতেন। শ্রীঅদ্বৈতাচার্য ইনি গৌড়ের বৈষ্ণবদের সর্ব্বপ্রধান। শ্রীবল্লভাচার্য ইনি পশ্চিমের বৈষ্ণবগণের সর্ব্বপ্রধান, এই সমস্ত জ্ঞানী-গুণীজনেরা শ্রীগৌরাঙ্গমহাপ্রভুকে শ্রীভগবান্ বলে গঙ্গাজল ও তুলসী দিয়ে পূজা করতেন !*
*"সেই কলিযুগপাবনাতার শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু অরণ্যলীলা করতে করতে যে পথে শ্রীক্ষেত্র থেকে শ্রীবৃন্দাবনে এসেছিলেন সেই পথ দিয়েই শ্রীক্ষেত্রের পথে চলেছেন, নির্জন বনপথে স্থাবর-জঙ্গম, বনলতা, পশু,পাখী, মৃগাদির সঙ্গে নানা রঙ্গে মহাসুখে প্রভু বলভদ্র সঙ্গে আঠারনালাতে এসে পৌঁছে ভট্টাচার্যে শ্রীক্ষেত্রে পাঠিয়ে নিজভক্তগণকে খবর পাঠালেন, নরেন্দ্র সরোবরে এসে পুরী ভারতী,দামোদর-স্বরূপ, পণ্ডিত গদাধর, জগদানন্দ, কাশীশ্বর, গোবিন্দ, বক্রেশ্বর, কাশীমিশ্র,প্রদ্যুম্ন, পণ্ডিত দামোদর, হরিদাস ঠাকুর, পণ্ডিত শঙ্কর প্রভৃতি প্রভুর ভক্তগণ প্রভুর চরণে পড়লো, প্রভুও সকল ভক্তগণকে আলিঙ্গন করে প্রভুও প্রেমাবিষ্ট হয়ে পড়লেন, প্রভুর সাথে মিলিত হয়ে সকলে যেন নুতনভাবে জীবন ফিরে পেল, সভাসঙ্গে স্বয়ং সচলজগন্নাথ শ্রীকৃষ্ণচৈতন্যমহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে নৃত্য গীত করতে করতে শ্রীক্ষেত্রে জগন্নাথ দর্শনে চললেন !"*
✴️'স মা প্ত'✴️
✴️( রচনাঋণ শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত )✴️
✴️
✴️
✳️শ্রীব্রজধাম ধর্শন ;
✴️শ্রীবৃন্দাবনের ব্রজের রজ সাক্ষাৎ গোপী পদরেণু, রাধারাণীর চরণ স্পর্শে অভিষিক্ত,এর মহিমা তাই অনন্ত, অপার ! শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে দেখা যায়,সাক্ষাৎ উদ্ধবজী, নারদজী, ব্রহ্মাজীও এই ব্রজে তৃণ গুল্ম পাথর হয়ে থাকার অভিলাষ করলেন... এছাড়াও বৃন্দাবন মহিমামৃতে প্রার্থনা গীতেও রয়েছে-'কৃমি কীট হয়ে হলেও যেন বৃন্দাবনে বাস হয়,অন্যত্র দিব্যতুল্য শরীর পেলেও সেথায় থাকতে যেন না হয়,যেখানে গোপীদের পদরেণু সেথায় আমার গতি হোক !' 'এই ব্রজ রজের(ধুলোর) তিলক যে সাক্ষাৎ কৃষ্ণ প্রেমদায়ী এ আর বলার অপেক্ষা রাখে না। অসংখ্য রাগানুগা ভজনকারী সাধু নিধুবনের ধুলোয়, গিরিগোবর্ধনের তটে, বর্সনা'র গলিতে বা নন্দ গ্রামের, মা যশোদার আঙিনার ধুলোয় গড়াগড়ি দেন -সেই ধূলো পুটলিতে বেঁধে নিয়ে আসেন নিত্য অঙ্গে ধারণ করেন। 'কথিত আছে একসময় ওড়চা রাজা মধুকর শাহ ব্রজে গিয়েছিলেন হরিদাস স্বামীর সাথে দেখা করতে। তখন বাঁকে বিহারীজী নিধুবনে ছিলেন। ওখানে প্রকট হয়েছিল হরিদাস স্বামীর ডাকে। মধুকর শাহ হরিদাস স্বামীর কৃপাতে বিহারীজীর দর্শন করলেন। হরিদাস স্বামীজী তখন বিহারীজীর সেবাতে মাটির পাত্র ব্যবহার করতেন। মধুকর শাহ দেখলেন বিহারীজীর সেবাতে মাটির পাত্র। তিনি তখন হরিদাস স্বামীকে বললেন-'আপনার আজ্ঞা হলে আমি বিহারীজীর সেবাতে সোনার তৈরি পাত্র দিতে চাই।' হরিদাস স্বামী বললেন-"তুমি যদি চাও করো, তবে আগে বাঁকে বিহারীজীর কাছে গিয়ে অনুমতি নাও !' 'তখন ওড়চা রাজা বাঁকে বিহারীজীর দরশনে গেলেন, আর মাটির পাত্রের দিকে তাকিয়েই-দেখলেন মাটির পাত্রের গায়ে অসংখ্য হীরা মণি রত্ন সোনা শোভা পাচ্ছে,আবার বিলীন হয়ে যাচ্ছে -এ যেন চিন্ময় মৃত্তিকা ! রাজা বুঝলেন -ব্রজের রজ সাধারণ কিছু না,এতে এমন রত্ন আছে যা রাজা আগে কোনদিন দেখেনি-'এ কৃষ্ণ প্রেম রত্ন দিয়ে গড়া'। মাটি পাত্র মনে করেছিল যাকে রাজা, তাতো রত্ন পাত্র -সত্যিই প্রেম রত্ন পাত্র। ব্রজের রজের মহিমা দেখে তার মনের ভ্রম দূর হল !..
তিনি হরিদাস স্বামীজীর কাছে এলেন, রাজা এলে হরিদাস স্বামীজী বললেন--"রাজা ! ব্রজের ধুলো কোনো সাধারণ ধুলো নয়, এতে যে সোনা, এতে যে রত্ন আছে , তা দুর্লভ !' 'আজও এই রজের তৈরি পাত্রে ভগবানের সেবা হয়।বাকেঁবিহারীজী সেই রজের তৈরির পাত্রে জল পান করে -এই মৃত্তিকা ভগবানের খুবই প্রিয়। সাক্ষাৎ যশোদার প্রিয় গোপাল এই মাটি খেয়েছিলেন -কারন এই মাটি প্রেমভক্তি দিয়ে গড়া !'..
'এই ব্রজের রজ দেবাদিদেব মহাদেব ব্রহ্মা ইন্দ্র আদি দেবতারাও অঙ্গে ধারন করেন। জানা যায়,সাক্ষাৎ তীর্থরাজ প্রয়াগ সমস্ত পাপী তাপি সকলের স্নান অবগাহন নিমিত্ত পাপে কালো হয়ে নিজে কালো ঘোড়ার রূপ ধারণ করে ব্রজের রজে গড়াগড়ি দিতে সমস্ত শরীর সাদারূপ হয়ে যায় -পাপ বিমুক্ত হয়। এই ব্রজের রজ তাই মহা পাপনাশক ও কৃষ্ণ প্রেম ভক্তিদায়ী !' 'সত্যিই তারা ভাগ্যবান যারা ব্রজের ধুলায় গড়াগড়ি দিতে পেরেছেন,ধন্য তাদের ভজন জীবন যারা নিত্য দ্বাদশ অঙ্গে ব্রজরজ তিলক ধারণ করেন ! এই শ্রীধাম বৃন্দাবন সর্বোত্তম মহামহিমাময় তীর্থ। ত্রিলোকের মধ্যে সর্বতীর্থময় এই তীর্থের মহিমা মহর্ষি শ্রীবেদব্যাসও বর্ণনা করতে সমর্থ হননি। কেবল তাই-ই নয় সর্ব সমর্থ স্বয়ং ভগবানও যার মহিমা বর্ণনে অসমর্থ। ভগবান শ্রীকৃষ্ণের নিত্য লীলাস্থান শ্রীবৃন্দাবনধাম বিভিন্ন বন, উপবন, মহাবন, কুঞ্জ, কুন্ড, সরোবর, অসংখ্য চিন্ময় বৃক্ষলতাদি পরিবৃত ও তার চারিদিকে সততো শ্রীযমুনা কলকল ধ্বনিতে প্রবাহিত হচ্ছে। কালপ্রবাহে এই সমস্ত লীলাস্থান লুপ্তপ্রায় হলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু গোস্বামীগণ ও অনান্য পার্ষদ দ্বারা লুপ্ততীর্থ পুনরায় প্রকট করিয়েছেন।
বৃন্দাবনে গোস্বামীগণ দ্বারা প্রকটিত প্রাচীনবিগ্রহ ও মন্দিরগুলো এখনও বর্তমানে বিরাজমান রয়েছে এবং অপূর্ব দর্শনীয়। পুরো শ্রীবৃন্দাবনধাম চুরাশি(৮৪) ক্রোশ। এর মধ্যেই সমস্ত লীলাস্থান গুলো রয়েছে । মহাপ্রভুর ব্রজমণ্ডলের মহিমা প্রকাশ, ব্রজমণ্ডলের মাধুর্য প্রকাশ, মহাপ্রভুর লুপ্ততীর্থ উদ্ধার এসব-সব বর্ণনা কে-ই বা করতে পারে ? জগতে সে সাধ্যই বা আছে কার ?..
"অধম চন্ডাল আমি,
দয়ার ঠাকুর তুমি,
শুনিয়াছি বৈষ্ণবের মুখে ।
এ বড় ভরসা মনে,
লৈঞা ফেল বৃন্দাবনে,
বংশীবট যেন দেখি সুখে ।।"...
শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর ঝারিখণ্ডের পথে শ্রীবৃন্দাবন দর্শনলীলা গৌরগত-প্রাণ ভক্ত-মন্ডলীর কাছে যেমন এক দুর্লভ-সম্পদ, শ্রীচৈতন্যদেবের পদরেণু লাঞ্ছিত ও শ্রীগোস্বামীপ্রভুদের পদরেণু লাঞ্ছিত তীর্থস্থলশুধু তাই-ই নয় গৌরভক্তদের কাছে শ্রীবৃন্দাবন কি বর্ণনে, কি দর্শনে, কি শ্রবণে কি কীর্তনে মধুর থেকে মধুরতম !
সেই শ্রীচৈতন্যদেবের পদরেণু লাঞ্ছিত ও শ্রীগোস্বামীপ্রভুদের পদরেণু লাঞ্ছিত তীর্থস্থল বৈষ্ণব কৃপায় দর্শন হয়েছিল--
* কাশী-বেণারস দর্শন ;- কাশীর গঙ্গার শ্রীমণিকর্ণিকার ঘাট,, শ্রীঅন্নপূর্ণা মন্দির,, শ্রীবিশ্বেশ্বর মন্দির,, শ্রীবিন্দুমাধব,, শ্রীতপন মিশ্রালয়,, শ্রীচন্দ্রশেখর (বৈদ্য) ভবন , মহাপ্রভু কাশীধামে এসে যেখানে নিত্যই ভিক্ষা গ্রহণ করতেন সেই তপন মিশ্রালয়,, নিতাই গৌর এবং বিষ্ণুপ্রিয়ারদেবীর সেবা বিদ্যমানস্থান,, শ্রীমন মহাপ্রভু যেখানে সনাতন গোস্বামী পাদকে দুই মাস যাবত তত্ত্বোদেশ দিয়েছিলেন, সেই মহাপ্রভুর এবং সনাতন গোস্বামী পাদের পদাঙ্ক পুত স্থান, সনাতন গোস্বামীর অনুগ্ৰহস্থলী , কাশী-বেনারস তীর্থ স্থলী ইত্যাদি ইত্যাদি !..
এছাড়াও পুরাণ অনুসারে কাশীর অন্য মাহাত্ম্যও রয়েছে;- কাশী বিশ্বনাথ মন্দির শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। উত্তরপ্রদেশের বারাণসী শহরের অপর নাম কাশী। তাই এই মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামে পরিচিত। মন্দিরের প্রধান দেবতা ভগবানশিব “বিশ্বনাথ” বা “বিশ্বেশ্বর” নামে পূজিত হন। শাস্ত্র অনুসারে দেবাদিদেব মহাদেবের ত্রিশূলের ডগায় অবস্থিত কাশী বা বারাণসী। প্রলয়কালে ব্রহ্মার দিনবসানে যখন সারা জগৎ বিলীন হয়ে যায় তখনও শিব ত্রিশূলের ডগায় কাশীকে ধারণ করেন এবং পরে তাকে স্বমহিমায় স্থাপন করেন। সেই কারণে গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত বর্তমান ভারতের এই প্রাচীনতম নগরী ভগবান্ শিবের অত্যন্ত প্রিয়।পঞ্চক্রোশ ব্যাপী কাশী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তীর্থ ও মুক্তিক্ষেত্র। এই স্থান মানবের কর্মবন্ধন কর্ষণ বা নাশ করে — তাই এই স্থানের নাম কাশী। এই কাশীর প্রতিটা ধূলিকণা শিবসম পবিত্র। স্বয়ং ভগবান্ শিব এখানকার মাহাত্ম্য প্রসঙ্গে বলেছেন- এখানে আমার লিঙ্গরূপ পূজা করলে, স্মরণ ও মনন করলে আমি সকল ভক্তের প্রতি অতি প্রসন্ন হই ও তাঁদের জীবনের দুঃখ ও বিপদের হাত থেকে রক্ষা করি।
কাশী থেকেই শুরু হয় এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি। এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করতে কাশীতে বসে ধ্যানমগ্ন হয়েছিলেন বিষ্ণু। তাঁর ধ্যানে আবির্ভূত হয়ে কী ভাবে বিশ্বকে সৃষ্টি করতে হবে এবং পরিচালনা করতে হবে, তার কয়েকটি উপদেশ দেন মহাদেব। বিশ্বনাথ মন্দিরের যে স্থানে শিবলিঙ্গটি রয়েছে, সেখানেই মহাদেব আবির্ভূত হয়েছিলেন বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে বিশ্বনাথ এখানে বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি হিসেবে বাস করেন। স্কন্দ পুরাণে এই বিশ্বনাথ মন্দিরের উল্লেখ পাওয়া যায়। কথিত আছে, সতীর দেহত্যাগের পর মণিকর্ণিকা ঘাট দিয়েই শিব বিশ্বনাথ মন্দিরে এসেছিলেন। পুরাণ অনুসারে বিয়ের পর থেকেই কৈলাস পর্বতে বাস শিব ও পার্বতীর। একদিন পার্বতী মহাদেবকে প্রশ্ন করেন যে সব দেব-দেবীর নিজস্ব ঘর আছে, তাঁদের কেন কোনও বাসস্থান নেই ? তখন কাশী নগরীতে বাস করার ইচ্ছে প্রকাশ করেন মহাদেব। শিবের জন্য কাশীকে প্রস্তুত করতে সেই স্থানে আক্রমণ করেন শিবের অনুচর নিকুম্ভ। তখন কাশীর মহারাজ দিব্য়দাস ব্রহ্মার কাছে গিয়ে আবেদন জানান যে দেবতাদের বসবাসের জন্য রয়েছে দেবলোক, আর মর্ত্য মানুষের বসবাসের জন্য। দেবতারা কেন মর্ত্যলোকে বাস করতে আসবেন তা জানতে চান তিনি। ব্রহ্মার অনুরোধে কাশী ছেড়ে মন্দারাচল পর্বতে চলে যান মহাদেব, কিন্তু কাশীর প্রতি তাঁর ভালোবাসা ভুলতে পারেননি তিনি। এরপর মহারাজ দিব্য়দাসকে তপোবনে চলে যাওয়ার নির্দেশ দেন বিষ্ণু। কাশীর মহারাজ তপোবনে চলে গেলে কাশীতে ফিরে আসেন শিব। সেখানে তিনি বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ হিসেবে অবস্থান করেন। এখানে দেবী অন্নপূর্ণা হিসেবে বিরাজ করেন পার্বতী। কাশীকে ভগবান শিব-পার্বতীর সবচেয়ে প্রিয় স্থান, প্রচলিত বিশ্বাস অনুসারে কাশীতে এলে মানুষের সব পাপ ধুয়ে মুছে যায়, আত্মা এখানে শুদ্ধ হয় এবং জীবনের গোপন সত্যি জানতে পারেন। লক্ষ লক্ষ মানুষ কাশীতে বিশ্বনাথ মন্দির দর্শন করে থাকেন। বিশ্বনাথ মন্দির ছাড়াও এখানকার শ্রীঅন্নপূর্ণা মন্দির, মণিকর্ণিকার গঙ্গার ঘাট, ভৈরোঁ মন্দির.......
* তীর্থরাজ প্রয়াগ দর্শন- প্রয়াগে বেণীস্নান, অর্থাৎ ত্রিবেণীতে স্নান, শ্রীবিন্দুমাধব (মাধব) দর্শন, এই তীর্থরাজ প্রয়াগকে মহাপ্রভু নামপ্রেমের বন্যায় ডুবিয়েছিলেন এবং একমাত্র শ্রীচৈতন্য অবতারেই নামপ্রেমকে বন্যার সঙ্গে তুলনা করা হয়েছে !..
* শ্রীবৃন্দাবন দর্শন ;- শ্রীবৃন্দাবনের শ্রীশ্রীগোবিন্দ মন্দির,, (শ্রীবিগ্ৰহ দর্শন) শ্রীশ্রীগোপীনাথ মন্দির,, শ্রীশ্রীমদনমোহন মন্দির,, শ্রীশ্রীবঙ্কুবিহারী মন্দির,, শ্রীশ্রীরাধাবল্লভ মন্দির,, শ্রীশ্রীশ্যামসুন্দর মন্দির,, শ্রীশ্রীবনখণ্ডি মহাদেব মন্দির,,শ্রীশ্রীদামোদর মন্দির,, শ্রীশ্রীরাধারমণ মন্দির,, শ্রীশ্রীরাধাবিনোদ মন্দির,, শ্রীশ্রীরঙ্গনাথ মন্দির,, লালাবাবুর মন্দির,, শ্রীশ্রীকাত্যায়নী মন্দির,, শ্রীশ্রীদাউজী মন্দির,, শ্রীশ্রীবৃন্দাদেবী মন্দির,, সোণার তালগাছ,, শ্রীশ্রীসোণারগৌরাঙ্গ,, শ্রী বড় শূরমাকুঞ্জ,, শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন,, শ্রীশ্রীনিত্যানন্দপ্রভুর চরণচিহ্ন, এছাড়াও শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত গ্ৰন্থ (শ্রীরাধাকুণ্ড ও শ্রী বড় শূরমাকুঞ্জ) লেখনীস্থল,, গোস্বামীপ্রভুগণের বিশ্রামস্থলী,,শ্রীগোস্বামীপ্রভুগণের সমাধিস্থল ও শ্রীশ্রীচৌষট্টিমহান্ত সমাধি সংরক্ষণ স্থল,, শ্রীজীব গোস্বামী সনাতন মিলন স্থল,, পিলুবৃক্ষ দর্শন যে ফল গোস্বামী প্রভুগণ মহাপ্রভুর জন্য নীলাচলে পাঠিয়েছিলেন মহাপ্রভুর অতীব প্রিয় ফল,, অমিয় নিমাই মহাপ্রভু, পিসিমার নিতাই গৌর,, শ্যামানন্দ প্রভুর নূপুর প্রাপ্তি স্থান। রসরাজ খানের সমাধি,, গ্ৰন্থ সমাধি, ৫৫০ বছরের পুরাতন ইমলি গাছ যার নীচে মহাপ্রভু বসেছিলেন,, পুরাতন রাধামাধব মন্দির,, সিংহপৌঢ় হনুমান দর্শন ,জগন্নাথ দর্শন, টাটিয়াস্থান পানিহাট, ও নিধিবন, ( বৃন্দাবন) ইত্যাদি ইত্যাদি!..
*বড় বৈঠান,, ছোট বৈঠান,, কোকিলাবন,, খেলনবন,, মাঠবন,, বেলবন,, বিহারবন,, চিরঘাট,, শ্রীগোকুলানন্দ,, কালিয়দমনঘাট,, শৃঙ্গারবট,, যমুনা বিহার স্থল,, ইমলিতলা,, কেশিঘাট ও স্নান,, দাউজী যমুনা খিঁচা দর্শন ও স্নান,, মানসরোবর,, ব্রহ্মাণ্ডঘাট,, শ্রীগোকুল,, শ্রীরাভেল,, শ্রীগোপেশ্বর মহাদেব,, ভোজনস্থলী,, মথুরাজন্মস্থান,, শ্রীভূতেশ্বর মহাদেব,, মধুবন,,তালবন,, কুমুদবন,, বহুলাবন,, সূর্যকুণ্ড,, রাধাকুণ্ড ( তৎকালীন আরিটগ্ৰাম),, শ্যামকুণ্ড,, রণবাড়ি,, দাউজী,, গদাভবন,, আলতাপাহাড়,, উঁচাগাঁও,, মুখরাই,, কুসুমসরোবর,, গিরি গোবর্ধন পরিক্রমা,, দানঘাটি,, পুছরীগ্ৰাম,, চাকলেশ্বর,, চন্দ্রসরোবর,, উমরাগাঁও,, এঠাকলম,, দিদাবলী,, নীলকণ্ঠমহোৎসব,, যশোদাকুণ্ড,, গঙ্গোত্রী,, যমুনেত্রী,, শ্যামডাক,, বদ্রীনাথ,, কেদারনাথ,, কাম্যবন,, বিমলাকুণ্ড,, কামেশ্বর মহাদেব,, চৌরাশিবান্দা,, ভোজনথালি,, চরণপাহাড়ী,, বৃন্দাকুণ্ড,, আশেশ্বর মহাদেব,, নন্দগ্ৰাম,, মালহারীকুণ্ড,, চিন্তাহরণ মহাদেব,, জমলার্জুন উদ্ধার,, কদম্বখণ্ডি,, বর্ষনা,, প্রেমসরোবর,, পাবন সরোবর,, টেরকদম্ব,, খাদিরবন,, যাবট,, নারদকুণ্ড,, ভাণ্ডিরবন,, লৌহবন,, নিধুবন,, বাঁকেবিহারী !
এছাড়াও:--
'রাধিকার সখী যত ,
তাহা বা কহিব কত,
মুখ্য সখী করিব গণন ।
ললিতা বিশাখা তথা,
চিত্রা চম্পকলতা,
রঙ্গদেবী সুদেবী কথন
তুঙ্গবিদ্যা ইন্দুরেখা,
এই অষ্ট সখী লেখা ।
এবে কহি নর্ম সখীগণ
রাধিকার সহচরী,
প্রিয় শ্রেষ্ঠ নাম ধরি ।
প্রেম সেবা করে অনুক্ষণ !!
এছাড়াও শ্রীরাধারাণীর অষ্টসখী দর্শন-'শ্রীললিতা সখী'-উঁচাগাঁও,, (গাঁও-গ্ৰাম) 'শ্রীবিশাখা সখী '-কমই গাঁও,, 'শ্রীচিত্রলেখা সখী'-চিকসৈলী,, 'শ্রীতুঙ্গঁবিদ্যা সখী'-ডভারা গাঁও,, 'শ্রীইন্দুলেখা সখী'-আঁজনৌক গাঁও,, 'শ্রীচম্পকলতা সখী'-করহৈলা গাঁও,, 'শ্রীরঙ্গঁদেবী সখী'-রাঁকৈলী গাঁও,, এবং 'শ্রীসুদেবী সখী'-সুনহারা গাঁও!..
শ্রীবৃন্দাবনের এই লীলাস্থলীর মধ্যে বহু চর্চ্চিত মুখ্য স্থানগুলি হল দ্বাদশ বন যথা ;- মধুবন, তালবন, কুমুদবন, বহুলাবন, কাম্যবন, খদিরবন, বৃন্দাবন, ভদ্রবন, ভাণ্ডিরবন, বেলবন, লৌহবন ও মহাবন। এছাড়াও রয়েছে উপবন ও বনাদি যথা ;- বিহারবন, শ্রীরাধাকুন্ড, শ্রীবদ্রীনারায়ণ, শ্রীবর্ষাণা, সংকেতবন, নন্দীশ্বর, যাবট, কোকিলাবন, কোটবন, খেলনবন, মাঠবন ( দাউজি)। চার ধাম যথা ;- শ্রীবদ্রীনাথে বদ্রীনারায়ণ, কাম্যবনে শ্রীরামেশ্বর, কুশীতে শ্রীদ্বারকানাথ এবং দাউজিতে শ্রীজগন্নাথদেব। সরোবরের মধ্যে মানসরোবর, কুসুম সরোবর, চন্দ্র সরোবর, নারায়ণ সরোবর, প্রেম সরোবরসহ আরও শ্রীকৃষ্ণের জন্মস্থান, নন্দগাঁও, বর্ষনা, যাবট, অষ্টসখীগাঁও ইত্যাদি ইত্যাদি অসংখ্য অসংখ্য লীলাস্থান দর্শনীয়। বৃন্দাবনে গোস্বামীগণ দ্বারা প্রকটিত প্রাচীনবিগ্রহ ও মন্দিরগুলো এখনও বর্তমানে বিরাজমান রয়েছে এবং অপূর্ব দর্শনীয়। পুরো শ্রীবৃন্দাবনধাম চুরাশি(৮৪) ক্রোশ। এর মধ্যেই সমস্ত লীলাস্থলী গুলো রয়েছে !..
শ্রীরাধাকুণ্ডের অপূর্ব দর্শনীয় স্থানসমূহ;- শ্রীকুণ্ডদ্বয়ের পরিক্রমার উভয়পার্শ্বে বহু দেবমন্দির বিরাজমান। শ্রীজাহ্নবা-মন্দির (এখানে শ্রীশ্রীরাধা-গোপীনাথ ও ঈশ্বরী শ্রীজাহ্নবা ঠাকুরাণী এই শ্রীবিগ্রহত্রয় সেবিত হন), শ্রীরাধারমণ মন্দির, শ্রীরাধা- গোবিন্দ মন্দির, শ্রীগদাধরচৈতন্য, শ্রীবিশ্বম্ভর, শ্রীব্রজমোহন, শ্রীজগন্নাথ, শ্রীরাধাবল্লভ, রাজর্ষি বনমালী রায় বাহাদুরের রচিত সুবৃহৎ অট্টালিকায় শ্রীরাধাবিনোদ জীউর মন্দির, শ্রীবিহারীজীউ, শ্রীললিত-বিহারী জীউ, মণিপুর মহারাজের মন্দির, শ্রীরাধাবিনোদ, অষ্টসখী, শ্রীসীতানাথ, শ্রীরাধামাধব, তমালতলায় শ্রীমন্মহাপ্রভুর মন্দির, শ্রীমদনমোহন, শ্রীবঙ্কুবিহারী, শ্রীগৌরনিতাই মন্দির, নবনির্মিত শ্রীরাধাগোবিন্দ মন্দির, বরাকুলি, শ্রীচরণ-চিহ্ন, শ্রীগোপীনাথ, শ্রীরাধাকৃষ্ণ, শ্রীগোপাল, শ্রীরাধাকান্ত, শ্রীশ্যামসুন্দর, শ্রীরাধাদামোদর, শ্রীনিবাসাচার্য প্রভুর কুঞ্জে শ্রীরাধামাধব মন্দির, শ্রীগিরিরাজ-জিহ্বা মন্দির প্রভৃতি !
এছাড়াও কয়েকটি বৈঠক, ভজনস্থলী ও সমাধি-মন্দির প্রভৃতি রয়েছে । তমালতলায় শ্রীমন্মহাপ্রভুর বৈঠক, পুরানো শ্রীগোপীনাথ মন্দিরে শ্রীমন্নিত্যানন্দ প্রভুর বৈঠক, শ্রীজাহ্নবাঘাটে শ্রীমাতা জাহ্নবা ঠাকুরাণীর বৈঠক, ব্যাসঘেরায় শ্রীমাধবেন্দ্র পুরীপাদের বৈঠক,
শ্যামকুণ্ডের দক্ষিণপার্শ্বে শ্রীবল্লভাচার্যের বৈঠক প্রভৃতি !
শ্রীকুন্ডতীরে ভজন কুটির--
শ্রীশ্যামকুণ্ডের উত্তরপার্শ্বে শ্রীপাদ রঘুনাথদাস গোস্বামীর ভজন কুটির । পরম বৈরাগী শ্রীরঘুনাথ প্রথমতঃ শ্রীকুণ্ডতীরে বৃক্ষতলে বসেই ভজন করতেন । শ্রীকুণ্ডতট তৎকালে জনমানব শূন্য গভীর অরণ্যে পরিণত ছিল । একদা শ্রীপাদ ভজনাবেশে মগ্ন আছেন, ইত্যবসরে ব্যাঘ্র কুণ্ডের জলপান করে তাঁর পার্শ্ব দিয়ে চলে যায়। শ্রীমৎ সনাতন গোস্বামিপাদ এই ব্যাপার লক্ষ্য করে শ্রীরঘুনাথকে কুটিরের মধ্যে বসে ভজন করার আদেশ দিয়ে গেলেন । সেই থেকেই শ্রীকুণ্ডতীরে ভজন-কুটিরের সূত্রপাত হয় । শ্রীভক্তিরত্নাকরে বর্ণিত আছে –
“দিবারাত্র রঘুনাথ বৃক্ষতলে রহে ।
কুটির করিতে তাঁর কভু ইচ্ছা নহে ।।
একদিন সনাতন বৃন্দাবন হৈতে ।
এথা আইলা শ্রীগোপালভট্টের বাসাতে ।। মানস পাবন-ঘাটে চলিলেন স্নানে । দেখে – এক ব্যাঘ্র জল পিয়ে সেইখানে ৷ রঘুনাথ ধ্যানাবেশে আছেন বসিয়া ।
ব্যাঘ্র বনে গেলা তাঁর নিকট হইয়া ।।
কতক্ষণে রঘুনাথ চাহে চারিপানে ।
দেখেন শ্রীসনাতন আইসেন স্নানে ॥
ভূমেতে পড়িয়া সনাতনে প্রণমিল ।
সনাতন স্নেহবশে আলিঙ্গন কৈল ॥
রঘুনাথ প্রতি স্নেহে কহে ধীরে ধীরে ।
বৃক্ষতল হৈতে এবে রহিবে কুটীরে ।। জানাইয়া বিশেষ গোসাঞি গেলা স্নানে । কুটীরের আরম্ভ হৈল সেই দিনে। । অন্য-হিত হেতু রঘুনাথ সেই হৈতে । রহিলেন কুটিরে গোসাঞির আজ্ঞামতে ।।” (ভ,র, ৫ম তরঙ্গ ) এছাড়া শ্রীল গোপালভট্ট গোস্বামিপাদ ও শ্রীল জীব গোস্বামিপাদের ভজনকুটীর ও শ্রীল কবিরাজ গোস্বামিপাদের ভজন-কুটীর এবং তাঁর শ্রীচৈতন্যচরিতামৃত রচনার স্থান ও শ্রীনিবাসাচার্য প্রভুর ভজনস্থান রয়েছে। শ্রীরাধাকুণ্ডের উত্তরতটে শ্রীমৎ দাসগোস্বামিপাদের সমাধি মন্দির বিরাজমান । গোল গোম্বুজাকৃতি প্রাচীন সমাধি মন্দিরের গাত্রে অধুনা মর্মর প্রস্তর দিয়ে অতি সুদৃশ্যভাবে বাঁধিয়েছেন প্রাক্তন মহান্ত শ্রীশচীনন্দন দাসজী মহারাজ, ভিতরে শোভা পাচ্ছে - মর্মর প্রস্তরের মনোহর সমাধি । সমাধি মন্দির-গাত্রে দক্ষিণ দিকে শ্রীগিরিধারী বিরাজ করছেন। বিশাল মাধবীলতায় বেষ্টিত স্থানটির দৃশ্য অতি মনোরম, সমাধির প্রাক্তন সেবাইত শ্রীযুক্ত ভাগবতদাস বাবাজী মহারাজের প্রচেষ্টায় সমাধির জগমোহনে অখণ্ড নাম সঙ্কীর্তন চলেছে, ভজন কুটীর ঘেরায় একত্র শ্রীরঘুনাথদাস, শ্রীরঘুনাথভট্ট ও শ্রীকবিরাজ গোস্বামি পাদত্রয়ের সমাধি রয়েছে । ধলীকুঞ্জে শ্রীনরহরি সরকার ঠাকুরের, নন্দিনী ঘেরায় শ্রীঅদ্বৈতশক্তি শ্রীসীতা ঠাকুরাণীর সেবিকা শ্রীনন্দিনীমাতার ও গোঘাটে প্রসিদ্ধ লালাবাবুর সমাধি আছে । এ ছাড়াও বিশিষ্ট বৈষ্ণবাচার্য গোস্বামিপাদগণের ও স্থানীয় ভজনানন্দী বৈষ্ণব মহাত্মাগণের সমাধি বিভিন্ন স্থানে রয়েছে ।
শ্রীকুন্ডদ্বয়ের চতুষ্পার্শে কয়েকটি ঘাট আছে। শ্রীরাধাকুণ্ডে ঝুলনতলা, রাধাকান্ত ঘাট, গো ঘাট, মা জাহ্নবা ঘাট, দাসগোস্বামি ঘাট, গোবিন্দ ঘাট, সঙ্গম ঘাট, রাসবাড়ী ঘাট প্রভৃতি । শ্রীশ্যামকুণ্ডে ---- শ্রীমানসপাবন ঘাট, পঞ্চপাণ্ডব ঘাট, রাধাবল্লভ ঘাট, রাজবাড়ী ঘাটি, নন্দিনীঘেরা ঘাট, শ্রীজীব গোস্বামী ঘাট, ঘনমাধবঘেরা ঘাট, গয়া ঘাট, ব্যাসঘেরা ঘাট, অষ্টসখী, তমালতলা, পাশাখেলা, মদনমোহন ও সঙ্গম ঘাট ইত্যাদি !..
কুণ্ডদ্বয়ের শাস্ত্রীয় প্রমাণ:---
"এইমত মহাপ্রভু নাচিতে নাচিতে।
আরিট গ্রামে আসি বাহ্য হৈল আচম্বিতে।। আরিটে রাধাকুন্ড বার্ত্তা পুছে লোকস্থানে। কেহ নাহি কহে সংগের ব্রাহ্মণ নাহি জানে।। তীর্থ লুপ্ত জানি প্রভু সর্ব্বজ্ঞ ভগবান। দুই ধান্যক্ষেত্রে অল্প জলে কৈল স্নান।। দেখি সব গ্রামী লোকের বিস্ময় হৈল মন। প্রভু প্রেমে করে রাধাকুন্ডের স্তবন।। কুন্ডের মৃত্তিকা লৈয়া তিলক করিল। ভট্টাচার্য্য দ্বারা মৃত্তিকা সংগে কিছু দিল।।" (শ্রীশ্রী চৈঃচঃ, মধ্য ১৮) সেই আরিট গ্ৰামই বর্তমানে রাধাকুণ্ড !
'ব্রজভূমি':--
আজও, যখন ভক্তরা ব্রজভূমিতে যান়, তখন তাদের কানে রাধে রাধে ধ্বনি অনুরণিত হয়। মথুরা হল শ্রী কৃষ্ণের জন্মভূমি, ভগবান কৃষ্ণের জন্মস্থান। মথুরা, বৃন্দাবন এবং পার্শ্ববর্তী গোকুল ব্রজভূমির একটি অংশ। ভক্তরা হয় রাধাকে বরণ করে বা কৃষ্ণের নাম রাধেকৃষ্ণ হিসাবে গ্রহণ করে, যার অর্থ রাধার কৃষ্ণ। সমগ্ৰ ব্রজমণ্ডলে রাধা এবং কৃষ্ণের নাম এক নিঃশ্বাসে উচ্চারিত হয়, যেন তারা আলাদা নয় বরং এক সত্তা!
'বর্ষনা':--
বর্ষনা এমন একটি তীর্থ স্থল যেখানে রাধার জন্মের পরে বৃষভানু তার পরিবারের সাথে থাকতেন বর্ষনায়, বর্ষনা ব্রজভূমির সবচেয়ে দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম। রাধারাণীর প্রতিশব্দ হয়ে উঠেছে বর্ষনা। এটি সেই জায়গা যেখানে তিনি লালিত হয়েছিলেন। এখানে তাকে লাদলিজি (যার অর্থ অত্যধিক আদর করা এবং প্রিয়) বলা হয় !
এছাড়াও রয়েছে গোস্বামী প্রভুদের পরবরর্তীতে ব্রজমণ্ডলে একে একে গড়ে উঠে বিভিন্ন সিদ্ধবাবাজী মহারাজদের আশ্রম যেখানে রাধাকৃষ্ণ ও গৌর-নিতাই বিগ্ৰহ নিত্য সেবিত হন এবং অহরহ হরিনাম সংকীর্ত্তন হয় চলেছে ! "ঈশ্বরের কৃপাপুষ্ট চিরকালই কিছু সিদ্ধ পুরুষ স্পর্শমানিক, তাঁরা বৈষ্ণব শিরোমণি, তাঁদেরকে শ্রীভগবানের পূর্ণ কৃপাপাত্র মনে হয় যথা- ব্রজমণ্ডলের মধ্যে রয়েছে অপূর্ব লীলাস্থলী জয় কৃষ্ণ দাস বাবাজী মহারাজের সমাধি মন্দির ও সরোবর, সিদ্ধ রজনীবাবার আশ্রম, সিদ্ধ মুরারীমোহন দাস বাবাজীর আশ্রম, এবং অন্যান্য সিদ্ধবাবাজী মহারাজদের আশ্রম, এবং পরমদয়াল পতিতপাবন ১০৮ পন্ডিত শ্রীল বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজের আশ্রম ও বর্ষনায় পরম পূজ্যপাদ ১০৮ শ্রীলবিনোদবিহারী দাস বাবাজি মহারাজের আশ্রম । এছাড়াও রয়েছে 'নবনির্মিত প্রেমমন্দির' ও 'পাগলা বাবার মন্দির' যা অপূর্ব অপূর্ব দর্শনীয়" !...
*ভক্তবৃন্দ যারা বৃন্দাবনধাম দর্শনে আসেন, তারা রাধে রাধে বলে শ্রীবৃন্দাবনধাম পরিক্রমা, গিরিরাজ গোবর্ধন পরিক্রমা, রাধাকুন্ড পরিক্রমা ও চুরাশি(৮৪) ক্রোশ পুরো ব্রজমণ্ডল (শ্রীবৃন্দাবনধাম)পরিক্রমা দিয়ে থাকেন। শ্রীবৃন্দাবনধামে সর্ব্বত্র রাধে ! রাধে ! ধ্বনিতে আলোড়িত !..
✴️ * * *✴️
✳️ *✳️
💛'সনৎকুমার মিত্রঠাকুর'💛
