✴️'বঙ্গে নবজাগরণে শ্রীচৈতন্যদেব'✴️
✴️'বঙ্গে নবজাগরণে শ্রীচৈতন্যদেব'✴️
✴️'বঙ্গে নবজাগরণে শ্রীচৈতন্যদেব'✴️
✳️'প্রবন্ধমূলক উপস্থাপনা'✳️
✴️'চৈতন্যযুগই বাংলার প্রকৃত জাতীয় নব-জাগরণের যুগ';
✴️"ঊনিশ শতকের পাশ্চাত্যমুখী নব—জাগরণ শুধু শিক্ষিত বাঙালী ও শহরকেন্দ্রিক ছিল ; অার চৈতন্যযুগের চৈতন্যময় অান্দোলন অাপামর বাঙালীজনের মধ্যে পরিব্যাপ্ত সর্বাত্মক বৈপ্লবিক চেতনার প্রথম এবং সার্থক উন্মেষ ৷ ইতিহাস বলছে , বাঙালী চিত্তের বহু বহু শতাব্দী ধ'রে সঞ্চিত ক্লেদকলুষকে হরিচরণাশ্রিত প্রেমের বণ্যায় ভাসিয়ে নিয়ে গিয়েছিল অমিত সুদর্শনতনু ও বিশাল পুরুষাকারসম্পন্ন এই জনগণমন—অধিনায়কের বিপ্লব" বাংলার প্রথম এই রুদ্রসম—তেজস্বী মহাবিদ্রোহীর কণ্ঠেই সার্থক উদ্ গীত হয়ে উঠেছিল যুগ যুগ ব্যাপী লাঞ্ছিত, নিপিড়ীত ও অবহেলিত মানবাত্মার প্রতিবাদের ভাষা—নাম—সংকীর্তন" কায়েমি স্বার্থ—সর্বস্ব বিরুদ্ধবাদীদের সকল অাপত্তির কোলাহলকে ছাপিয়ে , অত্যাচারী শাসকের সকল নিষেধাজ্ঞাকে স্তম্ভিত ক'রে, অাকাশ—বাতাস মুখরিত হয়ে উঠেছিল বাংলায় প্রথম এই সার্থক সাম্যের গান" ইতিহাস স্বীকার করেছে , তথাকথিত বাঙালী জাতিকে অধঃপাতে তলিয়ে যাওয়া থেকে রক্ষার জন্য যেমন "কোমলে কোমল ও কঠোরে কঠোর" এক মহামানবের প্রয়োজন ছিল , অভাবিত ভাবেই , তেমনই এক কল্পনাতীত মহামানবিক সত্তা নিয়েই অাবির্ভূত হয়েছিলেন এই প্রথম সমাজ—সংস্কারক"। ঐতিহাসিকের মূল্যায়ন—ব্রাহ্মণকুলজাত এই অসীম—বিক্রমী যোদ্ধার কল্যাণেই বাঙালী জাতি সেদিন সর্বাত্মক অবক্ষয়ের অাক্রমণকে প্রতিহত করতে পেরেছিলই শুধু নয় , অরক্তক্ষয়ী সংগ্রামে সামুহিকভাবে বিজয়ীও হয়েছিল"।''ইতিহাসের চুড়ান্ত সমীক্ষা—"শ্রীচৈতন্যের সমাজদর্শন বা পলিটিক্যাল ফিলসফি তাঁর প্রায় সমসাময়িক খ্রিষ্টীয় অান্দোলনের (মার্টিন লুথার) কথা মনে করিয়ে দেয়"। মনে করিয়ে দেয় বামপন্হার অারেক পুরোধা ফ্রেডরিক এঙ্গেলসের মন্তব্য....মহামতি মার্কস তো সরাসরি শ্রীচৈতন্যের গণ অান্দোলন (তথা শ্রেণীযুদ্ধ)—কে সমর্থন জানিয়ে বলেছিলেন , জাতপাতের বিরুদ্ধে সংগ্রামী উদারনীতির প্রবক্তা শ্রীচৈতন্য একজন সাচ্চা রিফরমার"। শ্রীচৈতন্যের বৈষ্ণব অান্দোলনে যেমন অস্পৃশ্যতা ইত্যাদি ধর্মীয় সঙ্কীর্ণূতার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা হয়েছে , তেমনই নারী জাতিকে দেওয়া হয়েছে এক বিশেষ সস্মান ৷ এই অধিকারে হঠাৎ করেই স্ত্রীজাতির সামাজিক মর্যাদা ও শিক্ষার পথ খুলে গিয়েছিল"। মহাত্মাগান্ধীর সত্যাগ্রহের শিক্ষা শ্রীচৈতন্যের অহিংস—পন্হায় শত্রুবিজয়ের ফসল ....স্বামী বিবেকানন্দের কণ্ঠে শ্রীচৈতন্যেরই প্রতিধ্বনি—'নীচজাতি , মূর্খ , দরিদ্র , অজ্ঞ , মুচি , মেথর , তোমার রক্ত , তোমার ভাই ইত্যাদি ইত্যাদি"!..
কিন্তু ইতিহাসের বিচার তো অনেক পরের ব্যাপার ৷ ত্রেতাযুগের রঘুপতি বা দ্বাপরের যদুপতিকে নিয়ে ঐতিহাসিক অনুসিদ্ধান্তের সঙ্গে যেমন ভক্তহৃদয়ের বিশ্বাস মেলে না , ইতিহাসের মহাবিপ্লবী শ্রীচৈতন্য ও ভক্তহৃদয়ের পরমেশ্বর শ্রীচৈতন্যদেবেরও তেমনই পার্থক্য ৷ অথচ সত্যের নিরিখে দুটির কোনটিই উপেক্ষনীয় নয়", বিশ্বাসেরও বিশ্বাস্য ভিত্তি থাকে ৷ যেমন;— ভাগবতে বর্ণিত যশোদাদুলালের পৌরাণিক পৌরুষের কথা শুধুই শোনা গেছে বা পঠিত হয় ; কিন্তু ষোড়শ শতকের রূঢ় বাস্তবতায় শচীনন্দনের লীলা ও অবদান প্রত্যক্ষকারী মহাভাগ্যবান্ ব্যক্তিবর্গ সেই মুহূর্তে "যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ৷ অভ্যুথ্বানধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্ '' ॥ ( যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুথ্বান হয় ,, সেই সময়েই অামি নিজেকে সাকাররূপে প্রকট করি দেহ ধারণ করি)—অঙ্গীকারের অমোঘত্ব নির্দ্বিধায় বিশ্বাস করে নিতে ভুল করেন নি !.. " "অাসলে অাজকের মতো এত বিচার—বিশ্লেষণের কোন প্রয়োজনই সেদিন হয়নি ৷ অাপন মনের উপলব্ধিজাত মন্ত্রকেই অভিজ্ঞতালব্ধ পরম বিশ্বাসে রূপান্তরিত করে নিয়েছিলেন তখনকার চৈতন্যভক্তগণ ৷ তাঁরা বিশ্বাস না করে পারতেন না—তিনি স্বয়ং কৃষ্ণ , দ্বাপর যুগের কৃষ্ণের মতো তিনি কৃষ্ণবর্ণ ছিলেন না , তিনি গৌরবর্ণ—গৌরাঙ্গ—গৌরহরি''!.. "যুগধর্ম হরিণাম সংকীর্তনের মাধ্যমে তিনি ভগবৎপ্রেম প্রচার করেছেন এবং সুমেধাবান্ ব্যক্তিরা ভগবৎ—সাক্ষাৎ প্রাপ্তির এই সহজ পথ গ্রহণ করে ধন্য হয়েছেন, ভক্তহৃদয়ে কোন সংশয়ই ছিল না—মৎস্য কূর্ম ইত্যাদি দশাবতারের যুগ অতিক্রান্তের পর সত্যই একদিন " একাদশতম" বিষ্ণু—অবতাররূপে এসেছিলেন এই নদের চাঁদ—ভারতপ্রদীপ শ্রীকৃষ্ণচৈতন্যদেব"!.. "তদানীন্তন বিদ্যাজীবী ভক্তগণ বহু শাস্ত্রীয় প্রমানাদির সম্ভারে শ্রীভগবানের লীলাবিগ্রহরূপে তাঁর অাবির্ভাবের সেই বিশাল বিশ্বাসকে যুক্তিগ্রাহ্য করে তুলতেও প্রয়াসী হয়েছিলেন ৷ এর উপরে ছিল সত্যাশ্রয়ী মহাপ্রভুর স্ব—মুখেই পরিব্যক্ত অাত্মতত্ত্ব—" মুঞি কৃষ্ণ মুঞি রাম মুঞি নারায়ণ"!.. "এই যুগে যজ্ঞাদি বৈদিক ক্রিয়াকর্মে নয় , কেবলমাত্র "হরে কৃষ্ণ হরে রাম" নামগানেই জীবের মুক্তি—শ্রীমন্মহাপ্রভু কণ্ঠে উদ্ গীত হয়ে উঠেছিল এই মহামন্ত্র", তাঁর সময়কাল থেকে অদ্যাবধি সকল ভক্তের হৃদয়ে পরম চৈতন্যোদ্দীপক এই মহামণ্ত্রটির প্রতি স্বতঃস্ফূর্ত বিশ্বাসের অালো এমনই অবিশ্বাস্য প্রাখর্যে অাকীর্ণ হয়ে অাছে যে , *সহস্র নিরীশ্বরবাদের তিরস্করণীতেও তা অাবৃত করা যায়নি ৷*—'পরং বিজয়তে শ্রীকৃষ্ণকীর্তনম্'!..শ্রীগৌরাঙ্গসুন্দরের অধ্যাত্ম—সাধনার অনুসারী সাধক—গবেষকগণ অাজও স্বীকার করছেন যে , পাঁচশো বছরেরও অাগে এই বঙ্গে শ্রীমন্মমহাপ্রভুর পদচারণা সত্যই এক অপূর্ব সংবাদ , একটি অলৌকিক ঘটনা , একটি অদৃষ্টপূর্ব মহাসত্যের অবতরণলীলা"!..
শুধু বঙ্গ নয় ভারতবর্ষের একটি বিরাট ভূখণ্ডের মানুষ সেই যেন প্রথম দর্শন করল স্বয়ং শ্রীভগবানকে , প্রত্যক্ষ করল অসীম ভগবত্তাকে , হৃদয় দিয়ে অনুভব করল অলোকসামান্য ঈশ্বরত্বের অনাস্বাদিতপূর্ব মধুরিমা ৷ তাঁর গুরুগণও তাঁকে গুরুরূপে বরণ করে ধন্য হলেন'!.."যে অন্ধ তমিস্রা ভীরুতার গ্লানি বঙ্গভূমিকে তখন অাবিষ্ট করে রেখেছিল তাকেই অাঘাত করে শ্রীকৃষ্ণচৈতন্যের অভ্যুদয় হয়েছিল- "ভারতভূমিতে হৈল মনুষ্যজন্ম যার ৷
জন্ম সার্থক করি,কর পর—উপকার"॥ শ্রীচৈতন্যদেব এক নব চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন ৷ যাঁরা ধর্মবিশ্বাসী নন, যাঁরা নাস্তিক তাঁরা ঈশ্বরকেন্দ্রিক জাগৃতিকে 'রেনেসাঁ' বলতে সন্মত নন ৷ তাঁরা মনে করেন যে শিল্প—কলা, মানুষের ইহ জীবনের চিন্তাধারায় প্লাবনের জোরে যে পরিবর্তন সেটিই হল 'রেনেসাঁ' ৷ এটি একদেশদর্শিতা ৷ ধর্মকে এবং ঈশ্বরকে কেন্দ্র করেও অাপামর জনগণের মনে চিন্তাপরিবর্তনের প্লাবন ঘটতে পারে , যা কর্মকে নিয়ন্ত্রিত করে এবং সেটিও অবশ্যই নবজাগৃতি বা "রেনেসাঁ"৷ শ্রীকৃষ্ণচৈতন্যদেব তাই ঘটিয়েছেন ৷ মানুষের মনের জড়তাকে কাটিয়ে তিনি প্রেমের প্লাবন এনে দিয়েছেন ৷ জীবে দয়া, ঈশ্বরে ভক্তি এবং সেই ভক্তি উদ্দীপনের জন্য নাম—সংকীর্তন—এরই উপর শ্রীকৃষ্ণচৈতন্য ধর্ম প্রতিষ্ঠিত"!.."নগরে নগরে অাজি করিব কীর্তন সন্ধ্যাকালে সবে কর নগরমণ্ডন॥ সন্ধ্যাতে দেউটি যত জ্বাল ঘরে যরে ৷ দেখি কোন কাজী অাসি মোরে মানা করে ॥ এই যে শাসনের বাধা না মানার অাহ্বান, এই বিদ্রোহ শ্রীকৃষ্ণচৈতন্যেরই শিক্ষা ৷ তিনি সেবা কর্কে নিমগ্ন হতে বলেছেন এবং বিধর্মীরা যে তীর্থসমূহ ভেঙ্গে দিয়েছে সেগুলিকে অাবার গড়ে তুলতে অাহ্বান করেছেন"৷
" শ্রীচৈতন্যদেব ১৪৮৬ খ্রীষ্টাব্দে নবদ্বীপধামে জন্মগ্রহণ করেন ৷ তাঁর বাবার নাম শ্রীজগন্নাথ মিশ্র এবং মায়ের নাম শচী দেবী ৷ কিন্তু জন্মের পাঁচশো (অধিক) বছর পরেও যাঁর প্রাসঙ্গিকতা বিন্দুমাত্র হ্রাস পায়নি সেই মহাপুরুষের জীবন সম্পর্কে এইসব বাস্তব তথ্যের চেয়ে অনেক বড় ভাব সত্য হল সমগ্র বাঙালী জাতির "হিয়া—অমিয় মথিয়া" তিনি কায়া ধরেছিলেন। তাঁর দিব্য জীবনকালের পরবর্তী বাংলার সাংস্কৃতিক ইতিহাসে সর্বব্যাপ্ত প্রভাব নিয়ে তাঁর উজ্বল উপস্থিতি ৷ অার সাধক অধ্যাত্ম—পথচারী বৈষ্ণব—জনেরা জানেন, "বরজ যুবতী—ভাবের ভকতি"—র মাহাত্ম্য নিজের জীবনে প্রকটিত করে তিনি যেমন "রাধার মহিমা, প্রেমরসসীমা" জগতে জানিয়ে গেছেন, তেমনই সেই দুর্লভ প্রেমসম্পদ অকাতরে বিণ করেছেন সর্বজনের মধ্যে , সমাজের উচ্চতম স্তরের থেকে "সবার পিছে, সবার নীচে" থাকা সর্বহারাদেরও,—তাঁর অাবির্ভাব তাই কলিতাপদগ্ধ জীবকুলের উদ্ধারকল্পে এক অসীম ঐশী করুণার অভিবর্ষণ ৷ তাই এই ঘরের ছেলের চোখে "বিশ্বভূপের ছায়া" দেখেছে বাঙ্গালী , বিশ্বাস করেছে , "গৌরাঙ্গ মধুর লীলা , যার কর্ণে প্রবেশিলা , হৃদয় নির্মল ভেল তার"৷ এদেশের সুপ্রাচীন উদার ধর্মের যে স্বতঃস্ফূর্ত স্রোতোধারা প্রতিকুল রাজশক্তির অত্যাচার তথা বহুবিধ অারোপিত বিধি—নিষেধ অাচার—বিচারের পাষাণকায়ায় অবরুদ্ধ হয়ে নির্জীব ও মৃতপ্রায় হয়ে পড়েছিল"'৷ তাকে—খাইতে শুইতে যথা তথা নাম লয় দেশ—কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয় ॥এহেন অভূতপূর্ব বৈপ্লবিক উদ্দীপনায় সঞ্জীবন—মন্ত্র শুনিয়ে তার মধ্যে নতুন প্রাণশক্তির সঞ্চার করে গণজীবনের সর্বস্তরে তার বিস্তার ও প্রতিষ্ঠা ঘটিয়েছিলেন যিনি , এবং তারই ফলশ্রুতিস্বরূপ তাঁর প্রচারিত ধর্মের সঙ্গে সঙ্গে তাঁর নিজের নামটিও দেশে দেশে সাধারণ মানুষের হৃদয়ে হৃদয়ে এমনভাবে পরিব্যাপ্ত হয়ে অাছে যে—পৃথিবীতে যত অাছে নগরাদি গ্রাম ৷ সর্বত্র প্রচারিত হইবে মোর নাম॥
তাঁর এই উক্তিও অাজ বহুলাংশে বাস্তবায়াত হয়ে উঠতে দেখা যাচ্ছে , সেই "রাধাভাবদ্যুতি—সুবলিত কৃষ্ণস্বরূপ"৷ শ্রীমদ্ভাগতের মুখ্য শ্লোক—"'এতে চাংশকলাঃ পুংসঃ কৃষ্ণস্তু ভগবান্ স্বয়ং"' ৷ অর্থাৎ শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান"৷ "গৌড়ীয় বৈষ্ণব মহাজনগণের সিদ্ধান্ত অনুযায়ী শ্রীকৃষ্ণই শ্রীচৈতন্যদেব ; তিনি "রাধাভাবদ্যুতি সুবলিত নৌমি কৃষ্ণস্বরূপম্"৷ অর্থাৎ শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের মিলিত তনুই শ্রীগৌরাঙ্গ বা শ্রীকৃষ্ণচৈতন্য ৷ তিনিই "স্বয়ং ভগবান" ৷ শ্রীকৃষ্ণচৈতন্যই যে শ্রেষ্ঠ পরতত্ত্ব—সিদ্ধান্তের এই সুদৃঢ়তাই তাঁর কৃপাপ্রাপ্তির একমাত্র উপায় ৷ তাঁর নির্দেশিত ও অাচরিত "শ্রীশ্রীহরিনাম সংকীর্তন" অর্থাৎ—
"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে"॥— এই নাম সাধ্য ও সাধন ৷ নাম সংকীর্তন কলৌ পরম উপায়" অর্থাৎ কলিকালে একমাত্র হরিনাম সংকীর্তনই পারে জীবের স্বরূপ স্মৃতি জাগরিত করে মায়াবন্ধন ঘুচিয়ে "অকৈতব কৃষ্ণপ্রেম" দান করতে ৷ কলিতে একমাত্র হরিণাম সংকীর্তনকারীই "সুমেধা"র অধিকারী— "হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম ৷ কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব গতিরন্যথা ॥ কলিযুগে
হরিনাম ভিন্ন অন্য গতি নেই নেই নেই॥ খাইতে শুইতে যথা তথা নাম লয় ৷ দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়"॥—"এহেন অভূতপূর্ব বৈপ্লবিক উদ্দীপনাময় সঞ্জীবন—মন্ত্র শুনিয়ে তার মধ্যে নতুন প্রাণশক্তির সঞ্চার করে গণজীবনের সর্বস্তরে তার বিস্তার ও প্রতিষ্ঠা ঘটিয়েছিলেন যিনি , এবং তাঁরই ফলশ্রুতিস্বরূপ তাঁর প্রচারিত ধর্মের সঙ্গে সঙ্গে তাঁর নিজের নামটিও দেশে দেশে সাধারণ মানুষের হৃদয়ে হৃদয়ে এমনভাবে পরিব্যাপ্ত হয়ে যায় যে—"পৃথিবীতে যত অাছে নগরাদি গ্রাম ৷ সর্বত্র প্রচারিত হইবে মোর নাম"॥—তাঁর এই উক্তিও অাজ বহুলাংশে বাস্তবায়িত হয়ে উঠতে দেখা যাচ্ছে,, সেই " রাধাভাবদ্যুতি—সুবলিত কৃষ্ণস্বরূপের"!!..
"চৈতন্যযুগের চৈতন্যময় অান্দোলন অাপামর বাঙালীজনের মধ্যে পরিব্যাপ্ত সর্বাত্মক বৈপ্লবিক চেতনার প্রথম এবং সার্থক উন্মেষ ৷ " বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া " সত্যেন্দ্রনাথ দত্ত যথার্থই বলেছেন ৷ তবে বাঙালির অসীম বেদনা মন্থন করেও চৈতন্যসম্ভব ঘটেছিল ৷ অার্যাবর্তের হাতে অাক্রান্ত,ইসলামের হাতে অাক্রান্ত, পুরুষতান্ত্রিকতার হাতে অাক্রান্ত, বিস্মৃতির হাতে অাক্রান্ত,নালন্দা বিক্রমশীলা পুড়ে যাওয়ার অাগুনে অাক্রান্ত,মধ্যযুগের অনিবার্য মহাঝঞ্ঝায় অাক্রান্ত বাঙালির বেদনা,বাঙালির ক্রমশঃ কোনঠাসা হয়ে যাওয়ার বেদনা, এভাবে অনেক বেদনার বারুদ একসঙ্গে জমে চৈতন্য বিস্ফোরণ ঘটেছিল ৷ তাই সাংখ্য অাশ্রিত গীতার সেই শ্লোক বারবার স্মরণ করি—"' যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ৷ অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্॥ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুস্কৃতাম্ ৷ ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে॥" ইতিহাস বলছে , বাঙালী চিত্তের বহু বহু শতাব্দী ধ'রে সঞ্চিত ক্লেদকলুষকে হরিচরণাশ্রিত প্রেমের বন্যায় ভাসিয়ে নিয়ে গিয়েছিল অমিত সুদর্শনতনু ও বিশাল পুরুষাকারসম্পন্ন এই জনগণমন—অধিনায়কের বিপ্লব"৷ বাংলার প্রথম এই রুদ্রসম—তেজস্বী মহাবিদ্রোহীর কণ্ঠেই সার্থক উদ্গীত হয়ে উঠেছিল যুগ যুগ ব্যাপী লাঞ্ছিত, নিপিড়ীত ও অবহেলিত মানবাত্মার প্রতিবাদের ভাষা—নাম—সংকীর্তন"৷
' কায়েমি স্বার্থ—সর্বস্ব বিরুদ্ধবাদীদের সকল অাপত্তির কোলাহলকে ছাপিয়ে , অত্যাচারী শাসকের সকল নিষেধাজ্ঞাকে স্তম্ভিত ক'রে, অাকাশ—বাতাস মুখরিত হয়ে উঠেছিল বাংলায় প্রথম এই সার্থক সাম্যের গান", ইতিহাস স্বীকার করেছে , তথাকথিত বাঙালী জাতিকে অধঃপাতে তলিয়ে যাওয়া থেকে রক্ষার জন্য যেমন "কোমলে কোমল ও কঠোরে কঠোর" এক মহামানবের প্রয়োজন ছিল , অভাবিত ভাবেই , তেমনই এক কল্পনাতীত মহামানবিক সত্তা নিয়েই অাবির্ভূত হয়েছিলেন এই প্রথম সমাজ—সংস্কারক;— তদানীন্তন বিদ্যাজীবী ভক্তগণ বহু শাস্ত্রীয় প্রমানাদির সম্ভারে শ্রীভগবানের লীলাবিগ্রহরূপে তাঁর অাবির্ভাবের সেই বিশাল বিশ্বাসকে যুক্তিগ্রাহ্য করে তুলতেও প্রয়াসী হয়েছিলেন ৷ এর উপরে ছিল সত্যাশ্রয়ী মহাপ্রভুর স্ব—মুখেই পরিব্যক্ত অাত্মতত্ত্ব—"' মুঞি কৃষ্ণ মুঞি রাম মুঞি নারায়ণ"'। এই যুগে যজ্ঞাদি বৈদিক ক্রিয়াকর্মে নয় , কেবলমাত্র "হরে কৃষ্ণ হরে রাম" নামগানেই জীবের মুক্তি—শ্রীমন্মহাপ্রভুর কণ্ঠে উদ্গীত হয়ে উঠেছিল এই মহামন্ত্র তাঁর সময়কাল থেকে অদ্যাবধি সকল ভক্তের হৃদয়ে পরম চৈতন্যোদ্দীপক এই মহামণ্ত্রটির প্রতি স্বতঃস্ফূর্ত বিশ্বাসের অালো এমনই অবিশ্বাস্য প্রাখর্যে অাকীর্ণ হয়ে অাছে যে , *সহস্র নিরীশ্বরবাদের তিরস্করণীতেও তা অাবৃত করা যায়নি ৷*—'পরং বিজয়তে শ্রীকৃষ্ণসংকীর্তনম্'৷ শ্রীগৌরাঙ্গসুন্দরের অধ্যাত্ম—সাধনার অনুসারী সাধক—গবেষকগণ অাজও স্বীকার করছেন যে , পাঁচশো বছরেরও অাগে এই বঙ্গে শ্রীমন্মমহাপ্রভুর পদচারণা সত্যই এক অপূর্ব সংবাদ , একটি অলৌকিক ঘটনা , একটি অদৃষ্টপূর্ব মহাসত্যের অবতরণলীলা শুধু বঙ্গ নয় , ভারতবর্ষের একটি বিরাট ভূখণ্ডের মানুষ সেই যেন প্রথম দর্শন করল স্বয়ং শ্রীভগবান কে , প্রত্যক্ষ করল অসীম ভগবত্তাকে , হৃদয় দিয়ে অনুভব করল অলোকসামান্য ঈশ্বরত্বের অনাস্বাদিতপূর্ব মধুরিমা ৷ তাঁর গুরুগণও তাঁকে গুরুরূপে বরণ করে ধন্য হলেন" ৷ যে অন্ধ তমিস্রা , ভীরুতার গ্লানি বঙ্গভূমিকে তখন অাবিষ্ট করে রেখেছিল তাকেই অাঘাত করে শ্রীকৃষ্ণচৈতন্যের অভ্যুদয় হয়েছিল"!
ভারতভূমিতে হৈল মনুষ্যজন্ম যার ৷
জন্ম সার্থক কর,করি পর—উপকার"'॥ শ্রীচৈতন্যদেব এক নব চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন ৷ যাঁরা ধর্মবিশ্বাসী নন, যাঁরা নাস্তিক তাঁরা ঈশ্বরকেন্দ্রিক জাগৃতিকে 'রেনেসাঁ' বলতে সন্মত নন ৷ তাঁরা মনে করেন যে শিল্প—কলা, মানুষের ইহ জীবনের চিন্তাধারায় প্লাবনের জোরে যে পরিবর্তন সেটিই হল 'রেনেসাঁ' ৷ এটি একদেশদর্শিতা ৷ ধর্মকে এবং ঈশ্বরকে কেন্দ্র করেও অাপামর জনগণের মনে চিন্তাপরিবর্তনের প্লাবন ঘটতে পারে , যা কর্মকে নিয়ন্ত্রিত করে এবং সেটিও অবশ্যই নবজাগৃতি বা "রেনেসাঁ"৷ শ্রীকৃষ্ণচৈতন্য তাই ঘটিয়েছেন ৷ মানুষের মনের জড়তাকে কাটিয়ে তিনি প্রেমের প্লাবন এনে দিয়েছেন ৷ জীবে দয়া, ঈশ্বরে ভক্তি এবং সেই ভক্তি উদ্দীপনের জন্য নাম—সংকীর্তন—এরই উপর শ্রীকৃষ্ণচৈতন্য ধর্ম প্রতিষ্ঠিত"!..নগরে নগরে অাজি করিব কীর্তন ৷সন্ধ্যাকালে সবে কর নগরমণ্ডন॥ সন্ধ্যাতে দেউটি যত জ্বাল ঘরে যরে ৷ দেখি কোন কাজী অাসি মোরে মানা করে ॥ এই যে শাসনের বাধা না মানার অাহ্বান, এই বিদ্রোহ শ্রীকৃষ্ণচৈতন্যেরই শিক্ষা ৷ তিনি সেবা কর্মে নিমগ্ন হতে বলেছেন এবং বিধর্মীরা যে তীর্থসমূহ ভেঙ্গে দিয়েছে সেগুলিকে অাবার গড়ে তুলতে অাহ্বান করেছেন"'৷...
শ্রীচৈতন্যদেব ১৪৮৬ খ্রীষ্টাব্দে নবদ্বীপধামে জন্মগ্রহণ করেন ৷ তাঁর বাবার নাম শ্রীজগন্নাথ মিশ্র এবং মায়ের নাম শচী দেবী ৷ কিন্তু জন্মের পাঁচশো (অধিক) বছর পরেও যাঁর প্রাসঙ্গিকতা বিন্দুমাত্র হ্রাস পায়নি সেই মহাপুরুষের জীবন সম্পর্কে এইসব বাস্তব তথ্যের চেয়ে অনেক বড় ভাব সত্য হল সমগ্র বাঙালী জাতির "হিয়া—অমিয় মথিয়া" তিনি কায়া ধরেছিলেন"', তাঁর জীবনকালের পরবর্তী বাংলার সাংস্কৃতিক ইতিহাসে সর্বব্যাপ্ত প্রভাব নিয়ে তাঁর উজ্বল উপস্থিতি ৷ অার সাধক অধ্যাত্ম—পথচারী বৈষ্ণব—জনেরা জানেন, "বরজ যুবতী—ভাবের ভকতি"—র মাহাত্ম্য নিজের জীবনে প্রকটিত করে তিনি যেমন "রাধার মহিমা, প্রেমরসসীমা" জগতে জানিয়ে গেছেন, তেমনই সেই দুর্লভ প্রেমসম্পদ অকাতরে বিতরণ করেছেন সর্বজনের মধ্যে , সমাজের উচ্চতম স্তরের থেকে "সবার পিছে, সবার নীচে" থাকা সর্বহারাদেরও,—তাঁর অাবির্ভাব তাই কলিতাপদগ্ধ জীবকুলের উদ্ধারকল্পে এক অসীম ঐশী করুণার অভিবর্ষণ ৷ তাই এই ঘরের ছেলের চোখে "বিশ্বভূপের ছায়া" দেখেছে বাঙ্গালী , বিশ্বাস করেছে , "গৌরাঙ্গ মধুর লীলা , যার কর্ণে প্রবেশিলা , হৃদয় নির্মল ভেল তার"!.. এদেশের সুপ্রাচীন উদার ধর্মের যে স্বতঃস্ফূর্ত স্রোতধারা প্রতিকুল রাজশক্তির অত্যাচার তথা বহুবিধ অারোপিত বিধি—নিষেধ অাচার—বিচারের পাষাণকায়ায় অবরুদ্ধ হয়ে নির্জীব ও মৃতপ্রায় হয়ে পড়েছিল"৷ তাকে- "খাইতে শুইতে যথা তথা নাম লয়। দেশ—কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়।। এহেন অশ্রুতপূর্ব বৈপ্লবিক উদ্দীপনায় সঞ্জীবন—মন্ত্র শুনিয়ে তার মধ্যে নতুন প্রাণশক্তির সঞ্চার করে গণজীবনের সর্বস্তরে তার বিস্তার ও প্রতিষ্ঠা ঘটিয়েছিলেন যিনি , এবং তারই ফলশ্রুতিস্বরূপ তাঁর প্রচারিত ধর্মের সঙ্গে সঙ্গে তাঁর নিজের নামটিও দেশে দেশে সাধারণ মানুষের হৃদয়ে হৃদয়ে এমনভাবে পরিব্যাপ্ত হয়ে অাছে যে—পৃথিবীতে যত অাছে নগরাদি গ্রাম ৷ সর্বত্র প্রচারিত হইবে মোর নাম॥
তাঁর এই উক্তিও অাজ বহুলাংশে বাস্তবায়িত হয়ে উঠতে দেখা যাচ্ছে , সেই "রাধাভাবদ্যুতি—সুবলিত কৃষ্ণস্বরূপ"'***৷ শ্রীমদ্ভাগতের মুখ্য শ্লোক—"এতে চাংশকলাঃ পুংসঃ কৃষ্ণস্তু ভগবান্ স্বয়ম্।" ৷ অর্থাৎ শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান"। গৌড়ীয় বৈষ্ণব মহাজনগণের সিদ্ধান্ত অনুযায়ী শ্রীকৃষ্ণই শ্রীচৈতন্যদেব ; তিনি "রাধাভাবদ্যুতি সুবলিত নৌমি কৃষ্ণস্বরূপম্"৷ অর্থাৎ শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের মিলিত তনুই শ্রীগৌরাঙ্গ বা শ্রীকৃষ্ণচৈতন্য ৷ তিনিই "স্বয়ং ভগবান" ৷ শ্রীকৃষ্ণচৈতন্যই যে শ্রেষ্ঠ পরতত্ত্ব—সিদ্ধান্তের এই সুদৃঢ়তাই তাঁর কৃপাপ্রাপ্তির একমাত্র উপায় ৷ তাঁর নির্দেশিত ও অাচরিত "শ্রীশ্রীহরিনাম সংকীর্তন" অর্থাৎ—
"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে"॥—এই নাম সাধ্য ও সাধন ৷ "নাম সংকীর্তন কলৌ পরম উপায়" অর্থাৎ কলিকালে একমাত্র হরিনাম সংকীর্তনই পারে জীবের স্বরূপ স্মৃতি জাগরিত করে মায়াবন্ধন ঘুচিয়ে "অকৈতব কৃষ্ণপ্রেম" দান করতে ॥ চৈতন্যদেবের গণঅান্দোলন, চৈতন্যদেবের নীলাচল যাত্রা, দাক্ষিণাত্য ও উত্তরপশ্চিম ভ্রমনের স্বার্থকতা, চৈতন্যদেবের বৈষ্ণব অান্দোলন, বাংলায় চৈতন্যদেবের সামাজিক অবদান, বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব,এবং বাংলায় কীর্তনগানের ক্ষেত্রে চৈতন্যদেবের অবদান, আর সর্বোপরি বৈষ্ণবসমাজ ও জনমানসে চৈতন্যদেবের ভগবত্তা ৷ এসবের ওপর অালোকপাত করলেই বুঝা যায় যে ;- বঙ্গে নবজাগরণের নায়ক চৈতন্যদেবই ৷
------------------
✴️বৈষ্ণব আন্দোলনে চৈতন্যদেবের প্রভাব️ ;
"বৈষ্ণব আন্দোলনের সূত্রপাত মূলত চৈতন্যদেবের পূর্বে চণ্ডীদাস(১৪শ শতক) ও বিদ্যাপতির (অানু:১৩৭৪-১৪৬০) বৈষ্ণবপদ রচনার মধ্য দিয়ে ৷-চৈতন্যদেব (১৪৮৬-১৫৩৩) এতে নতুন মাত্রা যোগ করেন এবং তাঁর নেতৃত্বে এটি একটি সামাজিক অান্দোলনে পরিণত হয় ৷ তখন এর নতুন নাম হয় গৌড়ীয় বৈষ্ণবধর্ম ৷ যা সাধারণভাবে বাংলায় বৈষ্ণবধর্ম নামে পরিচিত ৷ হিন্দু সমাজে ভগবৎপ্রেম ও ভক্তিবাদ অাশ্রিত বৈষ্ণবধর্ম চৈতন্যদেব উদার মানবপ্রেম ও সাম্যনীতির অাদর্শ যুক্ত করে একে একটি নব্য ভাববাদী ধর্মমতের রূপ দেন ৷ তিনি রাধাকৃষ্ণের জীবাত্মা-পরমাত্মার তত্ত্বকে গ্রহণ করে অচিন্ত্যদ্বৈতা-দ্বৈতবাদের কথা বলেন ৷ শ্রীকৃষ্ণের হ্লাদিনী বা অানন্দদায়িনী শক্তির মানবীরূপ হচ্ছে রাধা ৷ সুতরাং মূলে উভয়ে অদ্বৈত, কিন্তু দেহরূপে দ্বৈত ; পুনরায় অদ্বৈত বা একাত্ম হওয়ার জন্যই তাঁরা মর্ত্যলীলা করেন ৷ প্রেম ও ভক্তি দিয়ে পরমাত্মাকে পাওয়া যায়; তাঁর সঙ্গে একাত্ম হওয়া যায় ৷ রাধাকৃষ্ণের প্রেমসাধনা একাত্ম হওয়ার সাধনা ৷ এজন্য তা 'দ্বৈতাদ্বৈত তত্ত্ব' নামে পরিচিত ৷ এ তত্ত্বের উপলব্ধি ও সাধনা সহজবোধ্য ও সহজসাধ্য বলে একে 'অচিন্ত্য' বলা হয়েছে ৷ গৌড়ীয়বৈষ্ণব ও পূর্বের বৈষ্ণব ধর্মের পার্থক্য;—(১) গৌড়ীয়-বৈষ্ণবধর্মে রাধাকৃষ্ণই মূল; কিন্তু পূর্বের বৈষ্ণবধর্মে বিষ্ণুকেই প্রাধান্য দেওয়া হয়েছে ৷ চৈতন্য অাবির্ভাবের অাগেও কিছু ভক্ত কবি রাধাকৃষ্ণ লীলা রচনা করেছিলেন, তবে তা সীমাবদ্ধ ছিল ৷ (২) গৌড়ীয় বৈষ্ণবধর্মে রাধাকৃষ্ণের মিলিত তনু হিসাবে শ্রীচৈতন্যদেবের ভজন করা হয়, অাগে যা ছিল না ৷ ৩) গৌড়ীয় বৈষ্ণবধর্মের মূল হল সংকীর্তন,যা অাগের তুলনায় অালাদা ৷ বৈষ্ণবধর্মে কীর্তন প্রচলিত ছিল,চৈতন্যদেব পদযাত্রাসহ নামসংকীর্তন ও নগরকীর্তন প্রবর্তন করে এতে নতুন মাত্রা যোগ করেন ৷ ভক্তিভাবাশ্রিত নামসংকীর্তনে বৈষ্ণব অান্দোলন প্রাণবন্ত ও গতিশীল হয় ৷ এ কারণে বৈষ্ণব অান্দোলন ভক্তি অান্দোলন নামেও অভিহিত ৷ অাবার সার্বিকভাবে চৈতন্যদেবের অবদানের কথা স্মরণ করে একে চৈতন্য অান্দোলনও বলা হয় ৷ চৈতন্যদেবের এই অান্দোলনের প্রধান কারণ দুটি;- (১) স্বধর্ম ও স্বসমাজের সংস্কার সাধন এবং (২) শাসক শ্রেণির ছত্রছায়ায় ইসলাম ধর্মের ক্রমবর্ধমান প্রভাব রোধ করা ৷ চৈতন্যদেব এক দিকে বিরাজমান হিন্দু অভিজাতদের ম্লেচ্ছাচার রোধ করেন, অন্যদিকে নামসংকীর্তনের মাধ্যমে সর্বসাধারণকে নব্য প্রেমধর্মে সমান অধিকার দেন ৷ এভাবে চৈতন্যদেব উচ্চ ও নিম্ন বর্গকে অভিন্ন ধর্মাচরণ ও ভাবাদর্শে পরস্পরের কাছে এনে এক অাত্মীয়ভাবাপন্ন হিন্দু সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন !..
চৈতন্যদেবের সময়ে হিন্দু সমাজের অবস্থা ছিল খুবই সঙ্কটজনক,সমাজে তখন বর্ণভেদ ও জাতিভেদ প্রথার কারণে অস্পৃশ্যতা, অস্পৃশ্যতার কারণে বৈষম্য এবং বৈষম্যের কারণে সামাজিক অনৈক্য বিরাজ করছিল ৷ উপরন্তু সতী প্রথা,কৌলীন্য প্রথা, বাল্যবিবাহ, জাতিচ্যুতি, প্রায়শ্চিত্ত ইত্যাদি সংস্কার হিন্দু সমাজকে নানাদিক থেকে অাড়ষ্ট করে রেখেছিল ৷ চৈতন্যদেব হিন্দু সমাজের এই অচলায়তন ভেঙে তাতে মানবতার নবপ্রাণ সঞ্চার করেন !.. চৈতন্যদেবের কাছে কোনও জাতিভেদ,ধর্মভেদ বা বর্ণভেদ ছিল না ৷ তিনি দৃঢ়তার সঙ্গে প্রচার করেন, কৃষ্ণভক্তদের মধ্যে কোনও জাতিকুল বিচার নেই, সবাই সমান ৷ বৈষ্ণব অান্দোলনের মূল শক্তি এখানেই নিহিত ৷ মধ্যযুগে বিভিন্ন বর্ণশ্রেণীতে বিভক্ত হিন্দু সমাজে চৈতন্যদেবের এই মতবাদ ছিল কল্পনাতীত ৷ তখন সমাজের উচ্চ ছিল ব্রাহ্মণ,অার নিম্নে ছিল শূদ্র ৷ ব্রাহ্মণ ও শূদ্রের সামাজিক সংস্কারের অধিকারে অাকাশ পাতাল পার্থক্য ছিল ৷ তুর্কি বিজয়ের পর হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক সংস্কারের কঠোরতা অারও বৃদ্ধি পায়, এরূপ অবস্থায় ব্রাহ্মণ সন্তান চৈতন্যদেব চণ্ডাল, মুচি,ম্লেচ্ছ,বৈশ্য,কায়স্থ, ব্রাহ্মণ সকল বর্ণের মানুষকে কৃষ্ণের প্রেমমন্ত্রে ডাক দিয়ে ঐক্যসূত্রে বাঁধার চেষ্টা করেন ৷ চৈতন্যদেব নিজে চর্চা করে অন্যকে শিক্ষা দিতেন ৷ চৈতন্যদেব জাতিভেদের কঠোরতা শিথিল করেন ৷ চৈতন্যদেবের কাছে শাস্ত্রের চেয়ে মানুষের জীবনের মূল্য ছিল অধিক ৷ চৈতন্যদেবের প্রেমভক্তিবাদে সমাজের সব স্তরের মানুষের সমাবেশ ঘটেছিল ৷ এতে সামাজিক সচলতার লক্ষণ প্রকাশ পায় ৷ সেকালের বর্ণবাদী হিন্দু সমাজের প্রেক্ষাপটে বৈষ্ণবরা এ ক্ষেত্রে বৈপ্লবিক চেতনার পরিচয় দেন !..
বাংলার ধর্মীয় জাতপাতের সংকটময় মুহূর্তে চৈতন্যদেব অাবির্ভূত হয়েছিলেন ৷ সর্বনাশা ব্রাহ্মণ্যবাদের জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতার বিরূদ্ধে চৈতন্যদেব বিদ্রোহ ঘোষণা করলেন ৷ চৈতন্যদেব প্রচার করলেন তাঁর উদার বৈষ্ণব মতবাদ ৷ এখানে ব্রাহ্মণ-শূদ্র,মুচি-মেথর, হিন্দু-মুসলমান কোন জাতিভেদ ছিল না ৷ তিনি স্বয়ং উচ্চশ্রেনীর ব্রাহ্মণ হয়েও পেশা ভিত্তিক জাতি সমূহের লোকদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক করে তাদের কাছে টেনে নিলেন,বুকে জড়িয়ে ধরলেন ৷ তাইতো যবন হরিদাসও তাঁর ভক্ত হতে পেরেছিলেন,তাঁকেও তিনি কাছে টেনে বুকে জড়িয়ে ধরেছিলেন ৷ চৈতন্যদেবের কাছে সবাই সমান ছিলেন,সবাই মানুষ ৷ তাইতো তিনি বললেন;—
"চণ্ডালোঽপী দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ন ৷ হরিভক্তি বিহীনশ্চ বিপ্রোঽপি শপচাধম ॥" অর্থাৎ;—
একজন চণ্ডালও দ্বিজ থেকে শ্রেষ্ঠ যদি তার মধ্যে হরিভক্তি থাকে, ঈশ্বরের প্রতি প্রেম থাকে ৷ অার কেউ যদি বিপ্র হয়ে জন্ম নিয়েও হরিভক্তি বিহীন হয় তাহলে সে কুকুরের চেয়েও অধম ৷ অাবার তিনি রণকণ্ঠে বললেন;-
"কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র নয় ?
যেই কৃষ্ণতত্ত্ববেত্তা সেই গুরু হয়॥
সেযুগের সাপেক্ষে বিচার করলে, এই বানী কত বড় বৈপ্লবিক তা সহজেই বোঝা যায় !..
বাংলায় বৈষ্ণব গুরুদের মধ্যে মৌলিক পার্থক্য ছিল ৷ কোন কোন বৈষ্ণব ছিলেন পঞ্চোপাসক ৷ কেউ কৃষ্ণের স্বকীয় লীলার তত্ত্ব মানতেন ৷ যাঁরা পরকীয়া বাদী ছিলেন,তাঁদের মধ্যে একদল সেই লীলার স্মরণ, মনন, এতে বিশ্বাস স্থাপন করেন ৷ কিন্তু অন্যান্য বহুদল ও গোষ্টী পরকীয়া তত্ত্বকে বাস্তবে নায়িকা সাধনাতে রূপান্তরিত করেন ৷ তারই চরম পরিণতিতে চূড়াধারী, বাউল, বাওলা, শিষ্যাবিলাসী, কিশোরীভজন, সহজ,গুরুপ্রসাদী প্রভৃতি গুরুবাদী গোষ্ঠীর উদ্ভব হল ৷ অাউল-বাউলেরা অাবার বৈষ্ণবীয় তত্ত্বের সঙ্গে সুফীতত্ত্ব মিশিয়ে নতুনরূপ দিলেন ৷ নিম্নবর্গের বৈষ্ণব গুরুরা শিষ্যদের শুধু মন্ত্র দিতেন, যারা মন্ত্র পেতেন তাদের অবশ্য কিছু নিয়ম বিধি পালন করতে হত ৷ কিন্তু তাতে সামগ্রিকভাবে তাদের জীবনের ও সমাজের কোন মৌলিক পরিবর্তন হয়নি ৷ বাংলার বিভিন্ন জাতির লোকেরা বৈষ্ণবধর্ম গ্রহণ করেন, বৈষ্ণবধর্ম গ্রহণ করার পর তাদের বলা হয় জাত বৈষ্ণব ৷ এই জাত বৈষ্ণবদের জাত থাকে না বটে কিন্তু তাদেরও বিভিন্ন সম্প্রদায় থাকে ৷ এক সম্প্রদায়ের বৈষ্ণবের সঙ্গে অন্য সম্প্রদায়ের বৈষ্ণবের বিবাহ হয় না ৷ কিন্তু বর বধূকে নিজের সম্প্রদায়ের মন্ত্র দিলে ও বধূ তা গ্রহণ করলে বিবাহে বাধা থাকে না ৷ জাত বৈষ্ণবদের কোন গোত্র থাকে না কিন্তু তাদের পনেরটি পরিবার অাছে ৷ যেমন;- অদ্বৈত পরিবার,নিত্যানন্দ পরিবার, শ্যামচাঁদ পরিবার, জগদীশ পণ্ডিত পরিবার ইত্যাদি ইত্যাদি ৷ এই জাত বৈষ্ণব ঐতিহ্য থেকে এটাই বলা যায় যে, চৈতন্যকালে অদ্বৈতপ্রভু, নিত্যানন্দপ্রভু, প্রখ্যাত বৈষ্ণব জগদীশ পণ্ডিত,বক্রেশ্বর,গদাধর পণ্ডিত,অভিরাম গোপাল মানুষের জাতি পরিচয়কে কখনই প্রাধান্য দেননি ৷ এই জাত বৈষ্ণবদের দীক্ষার প্রকরণও খুব সরল, গুরু বা মঠধারী বা গোঁসাই শিষ্য-শিষ্যার কানে মন্ত্র দেন,শিষ্যের হাতে দেন ডোর, কৌপীন ও বর্হিবাস ৷ তার গলায় পরিয়ে দেন তুলসীর মালা ৷ অবশ্য পরবর্তীকালে চৈতন্যদেবের অস্পৃশ্যতা বিরোধী,জাত-পাত বিরোধী বৈষ্ণব অান্দোলনের করুণ পরিণতি হয় ৷ এই তথাকথিত জাত বৈষ্ণব'দের বিভিন্ন পরিবার ঐতিহ্য অনুসারে যারা সৃষ্টি করেছিলেন তারা সকলেই ছিলেন চৈতন্যদেবের বিশিষ্ট ভক্ত তাঁরা জাত বৈষ্ণবদের জাতির বিচার করেননি !..
চৈতন্যদেব কোন বৈষ্ণব সম্প্রদায় গঠন করে যান নি, কিন্তু তাঁকে কেন্দ্র করে একাধিক বৈষ্ণব মতবাত ও বৈষ্ণব মণ্ডলী গঠিত হয়ে উঠেছিল ৷ শাস্ত্রবিহিত ভক্তিবাদ বা বৈধী ভক্তির পরিবর্তে চৈতন্যভক্তরা "রাগানুগা ভক্তিকেই শ্রেষ্ঠ সাধনা বলে গ্রহণ করেন ৷ নবদ্বীপের বৈষ্ণবদের কাছে চৈতন্যদেবই হ'ন "ভগবান্"৷ 'শ্রীখণ্ডে বৈষ্ণবদের কাছে যেমন শ্রীকৃষ্ণ ও গোপিনীরা তেমনি শ্রীচৈতন্যদেব অাবার পরম নাগর অার ভক্তরা 'নাগরী' " ।চৈতন্যদেবের তিরোধানের পরে অদ্বৈত অাচার্যকে নিয়ে গড়ে ওঠে এক বৈষ্ণব শাখা; গদাধরের নেতৃত্বে গড়ে ওঠে 'গৌর পারম্যবাদ' বা গৌরাঙ্গ পূজার সম্প্রদায়; এবং নিত্যানন্দের নেতৃত্বে যারা গঠিত হল তাদের মধ্যে ষোলশত নেড়ানেড়ীও ছিল- যারা ছিল বিলুপ্ত-প্রায় বৌদ্ধ (সহজিয়া) তান্ত্রিক সম্প্রদায়ের মানুষ ৷(দ্র:-চৈতন্যচরিতের উপাদান) ৷ নিত্যানন্দ প্রভু সমাজের অচ্ছুৎ অপাংক্তেয়দেরও সমাজে স্থান করে দিয়েছিলেন।যারা সমাজের নিম্ন শ্রেণীতে অনাচার ব্যভিচারে লিপ্ত ছিল , তাদেরকেও সমাজে স্থান দিলেন। আরেকটি জাতির সৃষ্টি হল জাত বৈষ্ণব বা বৈরাগী। তারাও বুঝতে পারল ভজন করে ভগবানকে লাভ করা যায়। ভগবানের ভজন এর অধিকার সকলের আছে। তাই তারাও হরিনাম কীর্তন করে প্রেমানন্দ লাভ করেছিল। শ্রীখণ্ডের বৈষ্ণবগণ মধুর ভাবে গৌরের উপাসনা করতেন।আজিও শ্রীখন্ডে সেই ভাবের বিথার প্রেমের পাথার অনুভূত হয়। কিন্তু গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রতিষ্ঠা করলেন বৃন্দাবনের ষড়গোস্বামীরা ৷ ভক্তিশাস্ত্রে সুপণ্ডিত, বৈরাগ্য-বাদী পরম ভক্ত এই গোস্বামীরা বাঙলার এইসব শাখা থেকে দূরে ছিলেন ৷ বৃন্দাবনে এসে রামানুজ ও মাধ্ব-সম্প্রদায় প্রভৃতি অন্যান্য ভক্তমণ্ডলীর পরিবেশে তাঁরা নিজেদের মত, তত্ত্ব ও সাধন-পদ্ধতি প্রণয়ন করলেন; শ্রুতি-স্মৃতি-পুরাণ,বিশেষ করে ভাগবত ও ভক্তিশাস্ত্রের উপরে তা প্রতিষ্ঠিত হল ৷ সেই মতেও চৈতন্যদেব রাধাকৃষ্ণের যুগ্মাবতার;কিন্তু শ্রীকৃষ্ণ ও বৃন্দাবনের ব্রজলীলাই হল তাঁদের নিজেদের তত্ত্ব,দর্শন,কাব্য, নাটকের প্রধান বিষয় ৷ 'রাগানুগা ভক্তিই অবশ্য এই সাধনারও প্রধান পথ ; কিন্তু অাচারে-নিয়মে শাস্ত্রোক্ত সদাচার, এবং (শক্তি ও তান্ত্রিক অাচারের বিরোধী) শুদ্ধাচারই গোস্বামীরা প্রতিষ্ঠা করলেন-বাঙালী বৈষ্ণব সমাজ ক্রমে প্রধানত এই গোস্বামীদেরই প্রণীত ও প্রচারিত বৈষ্ণব ধর্মেই সংগঠিত হয় ৷ অবশ্য 'রাগানুগা ভক্তি'ই তাঁদের সৃষ্টি-প্রয়াসকে কাব্যশ্রীতে মণ্ডিত করে তোলে-চৈতন্যদেবের নাম সমস্ত যুগের উপর অঙ্কিত করে দেয় ৷
চৈতন্যদেবের লেখা বৈষ্ণব ধর্মের ওপর কোন বই পাওয়া যায় না ৷ বৈষ্ণবধর্মের অাদর্শ কি,লক্ষ্য কি ? বৈষ্ণবদের অাচরণ বিধি কেমন হবে, বৈষ্ণব ভক্তির তাত্ত্বিক রূপটাই বা কী ? এসব ব্যপারে চৈতন্যদেবের লেখা প্রামাণ্য কোন তথ্য বা বই পাওয়া যায় না ৷ বৈষ্ণব ভক্তির তাত্ত্বিক রূপ বৃন্দাবনে পরিস্ফুট হয়েছিল, যাঁদের নিরন্তর চেষ্টার ফলে "গৌড়ীয় বৈষ্ণব ধর্ম" একটা বিশিষ্ট ধর্মীয় মতবাদরূপে প্রতিষ্ঠিত হয় তাঁরা বৃন্দাবনের ছয় গোস্বামী রূপে অাজও বিখ্যাত ৷ প্রথম পর্যায়ে বৃন্দাবনের এই ষড়্ গোস্বামীর মধ্যে সনাতন ও রূপ দুই ভাই; বৈষ্ণব-ধর্ম প্রচারে তাঁরা জীবন উৎসর্গ করেন , বৈষ্ণব শাস্ত্র রচনাই হয়ে ওঠে তাঁদের জীবনের মহাব্রত ৷ এঁদের পাণ্ডিত্য ও প্রতিভায় গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বৃন্দাবন থেকে রাজপুতনায়, পাঞ্জাবে,সিন্ধুদেশেও বিস্তার লাভ করে ৷ ভারতবর্ষের সঙ্গে বাঙালীর মানসিক যোগও এঁরা সুদৃঢ় করেন ৷ রূপ ও সনাতন বহু সংস্কৃত গ্রন্থের রচয়িতা ৷ সনাতন হরিভক্তিবিলাসেরও সংগ্ৰাহক, অসামান্য পণ্ডিত,নিরভিমান ভক্ত ৷ রূপ গোস্বামীর ভক্তিরসামৃতসিন্ধু ও উজ্জলনীলমণি বৈষ্ণব রসশাস্ত্রের প্রধান গ্রন্থ ৷ এদের ভ্রাতুষ্পুত্র শ্রীজীব বৃন্দাবনের তৃতীয় গোস্বামী,তিনি সংস্কৃতে বহু দার্শনিক গ্রন্থের প্রণেতা ৷ তাঁর প্রধান কীর্তি ষট্সন্দর্ভ ৷ অন্য তিনজন গোস্বামী গোপাল ভট্ট, রঘুনাথ ভট্ট, ও রঘুনাথ দাস ৷ এই তিনজন বৃন্দাবন পুনরাবিস্কার করেন, গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রতিষ্ঠা সেখানে অপ্রতিহত করে তোলেন,অার গোস্বামীদের রচিত বৈষ্ণব শাস্ত্রও বাংলাদেশে প্রচারের ব্যবস্থা করেন ৷ বাঙালী বৈষ্ণব সমাজের কৃষ্ণলীলার দর্শন ও তত্ত্ব যোগান এই বৃন্দাবনের গোস্বামীরা ৷ সেই তুলনায় নবদ্বীপের ও শ্রীখণ্ডের চৈতন্য পূজারী ভক্তরা বাংলাদেশে ততটা প্রভাব বিস্তার করতে পারেন নি ৷ দ্বিতীয় পর্যায়ে শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রমুখ মহাজনেরা ষড়গোস্বামীর উত্তরাধিকার লাভ করেন ৷ এঁদের জীবনকাল ষোড়শ ও সপ্তদশ শতাব্দীর সন্ধিক্ষণ, এঁদের প্রচারিত বৈষ্ণবধর্মে বাংলাদেশ অাবার নতুন করে ভেসে গেল;হরিনাম সংকীর্তনে অার বৈষ্ণবদের মহোৎসবে দেশ গেল ছেয়ে ৷ বৃন্দাবনের গোস্বামীদের রচিত বৈষ্ণব ধর্ম গ্রন্থাবলী বাংলায় নিয়ে অাসেন শ্রীনিবাস অাচার্য, নরোত্তম দত্ত ও শ্যামানন্দ নামে এই তিনজন প্রভাবশালী বৈষ্ণব ৷ এঁরা এই বৈষ্ণব গ্রন্থগুলি প্রচারের জন্য বিভিন্ন জায়গায় বৈষ্ণবদের নিয়ে মহোৎসব অনুষ্ঠানের অায়োজন করতে থাকেন ৷ এঁদের সবচেয়ে বড় মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল খেতুরীতে ৷ এই খেতুরী মহোৎসবেই বৃন্দাবনের গোস্বামীদের রচিত শাস্ত্রগুলি বাংলার বৈষ্ণব সমাজে বৈষ্ণবশাস্ত্র রূপে স্বীকার করে নেওয়া হয় ,অার বৈষ্ণবদের অাচার অাচরণ ধর্মীয় অনুষ্ঠানাদির বিধিমালা নির্দিষ্ট করে গৃহীত হয় ৷
ঐতিহ্য অনুসারে খেতুরীতেই সুস্পষ্টভাবে বৃন্দাবনের গোস্বামীদের দ্বারা রচিত শাস্ত্র সর্ববৈষ্ণব গ্রাহ্য হয়েছিল ৷ রাধাকৃষ্ণের যুগল মন্ত্রে উপাসনার পাশাপাশি চৈতন্যদেবের মূর্তিপূজারও প্রারম্ভ হয় ৷
-------------
✴️শ্রীচৈতন্যদেবের আবির্ভাব ও বৈষ্ণব আন্দোলন' ;
শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের ফলে বৈষ্ণব আন্দোলন ;
বৈষ্ণব আন্দোলনের সূত্রপাত মূলত চৈতন্যদেবের পূর্বে চণ্ডীদাস (১৪শ শতক) ও বিদ্যাপতির (আনু:১৩৭৪-১৪৬০) বৈষ্ণবপদ রচনার মধ্য দিয়ে ৷ চৈতন্যদেব (১৪৮৬-১৫৩৩) এতে নতুন মাত্রা যোগ করেন এবং তাঁর নেতৃত্বে এটি একটি সামাজিক আন্দোলনে পরিণত হয় ৷ তখন এর নতুন নাম হয় গৌড়ীয় বৈষ্ণবধর্ম ৷ যা সাধারণভাবে বাংলায় বৈষ্ণবধর্ম নামে পরিচিত ৷ হিন্দু সমাজে ভগবৎপ্রেম ও ভক্তিবাদ আশ্রিত বৈষ্ণবধর্ম চৈতন্যদেব উদার মানবপ্রেম ও সাম্যনীতির আদর্শ যুক্ত করে একে একটি নব্য ভাববাদী ধর্মমতের রূপ দেন ৷ তিনি রাধাকৃষ্ণের জীবাত্মা-পরমাত্মার তত্ত্বকে গ্রহণ করে অচিন্ত্যদ্বৈতাদ্বৈতবাদের কথা বলেন ৷ শ্রীকৃষ্ণের হ্লাদিনী বা আনন্দদায়িনী শক্তির মানবীরূপ হচ্ছে রাধা ৷ সুতরাং মূলে উভয়ে অদ্বৈত, কিন্তু দেহরূপে দ্বৈত ; পুনরায় অদ্বৈত বা একাত্ম হওয়ার জন্যই তাঁরা মর্ত্যলীলা করেন ৷ প্রেম ও ভক্তি দিয়ে পরমাত্মাকে পাওয়া যায়; তাঁর সঙ্গে একাত্ম হওয়া যায় ৷ রাধাকৃষ্ণের প্রেমসাধনা একাত্ম হওয়ার সাধনা ৷ এজন্য তা 'দ্বৈতাদ্বৈত তত্ত্ব' নামে পরিচিত ৷ এ তত্ত্বের উপলব্ধি ও সাধনা সহজবোধ্য ও সহজসাধ্য বলে একে 'অচিন্ত্য' বলা হয়েছে ৷
✴️শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের ফলে গৌড়ীয়বৈষ্ণব ও পূর্বের বৈষ্ণব ধর্মের পার্থক্য;—
(১) গৌড়ীয়-বৈষ্ণবধর্মে রাধাকৃষ্ণই মূল; কিন্তু পূর্বের বৈষ্ণবধর্মে বিষ্ণুকেই প্রাধান্য দেওয়া হয়েছে ৷ * চৈতন্যদেব আবির্ভাবের আগেও কিছু ভক্ত কবি রাধাকৃষ্ণ লীলা রচনা করেছিলেন, তবে তা সীমাবদ্ধ ছিল ৷ (২) গৌড়ীয় বৈষ্ণবধর্মে রাধাকৃষ্ণের মিলিত তনু হিসাবে শ্রীচৈতন্যদেবের ভজন করা হয়। * আগে যা ছিল না ৷ (৩) গৌড়ীয় বৈষ্ণবধর্মের মূল হল সংকীর্তন। * যা আগের তুলনায় আলাদা ৷ বৈষ্ণবধর্মে কীর্তন প্রচলিত ছিল, কিন্তু চৈতন্যদেব পদযাত্রাসহ নামসংকীর্তন ও নগরকীর্তন প্রবর্তন করে এতে নতুন মাত্রা যোগ করেন ৷ চৈতন্যদেবের সময়কালে ভক্তিভাবাশ্রিত নামসংকীর্তনে বৈষ্ণব আন্দোলন প্রাণবন্ত ও গতিশীল হয় ৷ এ কারণে বৈষ্ণব আন্দোলন ভক্তি আন্দোলন নামেও অভিহিত ৷ আবার সার্বিকভাবে চৈতন্যদেবের অবদানের কথা স্মরণ করে একে চৈতন্য আন্দোলনও বলা হয় ৷ চৈতন্যদেবের এই আন্দোলনের প্রধান কারণ দুটি;- (১) স্বধর্ম ও স্বসমাজের সংস্কার সাধন এবং (২) শাসক শ্রেণির ছত্রছায়ায় ইসলাম ধর্মের ক্রমবর্ধমান প্রভাব রোধ করা ৷ চৈতন্যদেব এক দিকে বিরাজমান হিন্দু অভিজাতদের ম্লেচ্ছাচার রোধ করেন, অন্যদিকে নামসংকীর্তনের মাধ্যমে সর্বসাধারণকে নব্য প্রেমধর্মে সমান অধিকার দেন ৷ এভাবে চৈতন্যদেব উচ্চ ও নিম্ন বর্গকে অভিন্ন ধর্মাচরণ ও ভাবাদর্শে পরস্পরের কাছে এনে এক আত্মীয়ভাবাপন্ন হিন্দু সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন।
চৈতন্যদেবের সময়ে হিন্দু সমাজের অবস্থা ছিল খুবই সঙ্কটজনক,সমাজে তখন বর্ণভেদ ও জাতিভেদ প্রথার কারণে অস্পৃশ্যতা, অস্পৃশ্যতার কারণে বৈষম্য এবং বৈষম্যের কারণে সামাজিক অনৈক্য বিরাজ করছিল ৷ উপরন্তু সতী প্রথা,কৌলীন্য প্রথা, বাল্যবিবাহ, জাতিচ্যুতি, প্রায়শ্চিত্ত ইত্যাদি সংস্কার হিন্দু সমাজকে নানাদিক থেকে আড়ষ্ট করে রেখেছিল ৷ চৈতন্যদেব হিন্দু সমাজের এই অচলায়তন ভেঙে তাতে মানবতার নবপ্রাণ সঞ্চার করেন ৷চৈতন্যদেবের কাছে কোনও জাতিভেদ,ধর্মভেদ বা বর্ণভেদ ছিল না ৷ তিনি দৃঢ়তার সঙ্গে প্রচার করেন, কৃষ্ণভক্তদের মধ্যে কোনও জাতিকুল বিচার নেই, সবাই সমান ৷ বৈষ্ণব আন্দোলনের মূল শক্তি এখানেই নিহিত ৷ মধ্যযুগে বিভিন্ন বর্ণশ্রেণীতে বিভক্ত হিন্দু সমাজে চৈতন্যদেবের এই মতবাদ ছিল কল্পনাতীত ৷ তখন সমাজের উচ্চ ছিল ব্রাহ্মণ,আর নিম্নে ছিল শূদ্র ৷ ব্রাহ্মণ ও শূদ্রের সামাজিক সংস্কারের অধিকারে অাকাশ পাতাল পার্থক্য ছিল ৷ তুর্কি বিজয়ের পর হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক সংস্কারের কঠোরতা আরও বৃদ্ধি পায়, এরূপ অবস্থায় ব্রাহ্মণ সন্তান চৈতন্যদেব চণ্ডাল,মুচি,ম্লেচ্ছ,বৈশ্য,কায়স্থ,ব্রাহ্মণ সকল বর্ণের মানুরকে কৃষ্ণের প্রেমমন্ত্রে ডাক দিয়ে ঐক্যসূত্রে বাঁধার চেষ্টা করেন ৷ চৈতন্যদেব নিজে চর্চা করে অন্যকে শিক্ষা দিতেন ৷ চৈতন্যদেব জাতিভেদের কঠোরতা শিথিল করেন ৷ চৈতন্যদেবের কাছে শাস্ত্রের চেয়ে মানুষের জীবনের মূল্য ছিল অধিক ৷ চৈতন্যদেবের প্রেমভক্তিবাদে সমাজের সব স্তরের মানুষের সমাবেশ ঘটেছিল ৷ এতে সামাজিক সচলতার লক্ষণ প্রকাশ পায় ৷ সেকালের বর্ণবাদী হিন্দু সমাজের প্রেক্ষাপটে বৈষ্ণবরা এ ক্ষেত্রে বৈপ্লবিক চেতনার পরিচয় দেন ৷
✴️শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের ফলে বৈষ্ণব আন্দোলন :
বাংলার ধর্মীয় জাতপাতের সংকটময় মুহূর্তে চৈতন্যদেব আবির্ভূত হয়েছিলেন ৷ সর্বনাশা ব্রাহ্মণ্যবাদের জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতার বিরূদ্ধে চৈতন্যদেব বিদ্রোহ ঘোষণা করলেন ৷ চৈতন্যদেব প্রচার করলেন তাঁর উদার বৈষ্ণব মতবাদ ৷ এখানে ব্রাহ্মণ-শূদ্র,মুচি-মেথর, হিন্দু-মুসলমান কোন জাতিভেদ ছিল না ৷ তিনি স্বয়ং উচ্চশ্রেনীর ব্রাহ্মণ হয়েও পেশা ভিত্তিক জাতি সমূহের লোকদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক করে তাদের কাছে টেনে নিলেন,বুকে জড়িয়ে ধরলেন ৷ তাইতো যবন হরিদাসও তাঁর ভক্ত হতে পেরেছিলেন,তাঁকেও তিনি কাছে টেনে বুকে জড়িয়ে ধরেছিলেন ৷ চৈতন্যদেবের কাছে সবাই সমান ছিলেন,সবাই মানুষ ৷ তাইতো তিনি বললেন;—
"চণ্ডালোঽপী দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ন ৷
হরিভক্তি বিহীনশ্চ বিপ্রোঽপি শপচাধম ॥"
অর্থাৎ;—একজন চণ্ডালও দ্বিজ থেকে শ্রেষ্ঠ যদি তার মধ্যে হরিভক্তি থাকে, ঈশ্বরের প্রতি প্রেম থাকে ৷ আর কেউ যদি বিপ্র হয়ে জন্ম নিয়েও হরিভক্তি বিহীন হয় তাহলে সে কুকুরের চেয়েও অধম ৷ আবার তিনি রণকণ্ঠে বললেন;-
"কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র নয় ?
যেই কৃষ্ণতত্ত্ববেত্তা সেই গুরু হয়॥
সেযুগের সাপেক্ষে বিচার করলে, এই বানী কত বড় বৈপ্লবিক তা সহজেই বোঝা যায় ৷ বাংলায় বৈষ্ণব গুরুদের মধ্যে মৌলিক পার্থক্য ছিল ৷ কোন কোন বৈষ্ণব ছিলেন পঞ্চোপাসক ৷ কেউ কৃষ্ণের স্বকীয় লীলার তত্ত্ব মানতেন ৷ যাঁরা পরকীয়া বাদী ছিলেন,তাঁদের মধ্যে একদল সেই লীলার স্মরণ,মনন, এতে বিশ্বাস স্থাপন করেন ৷ কিন্তু অন্যান্য বহুদল ও গোষ্টী পরকীয়া তত্ত্বকে বাস্তবে নায়িকা সাধনাতে রূপান্তরিত করেন ৷ তারই চরম পরিণতিতে চূড়াধারী,বাউল, বাওলা, শিষ্যাবিলাসী, কিশোরীভজন,সহজ,গুরুপ্রসাদী প্রভৃতি গুরুবাদী গোষ্ঠীর উদ্ভব হল ৷ আউল-বাউলেরা আবার বৈষ্ণবীয় তত্ত্বের সঙ্গে সুফীতত্ত্ব মিশিয়ে নতুনরূপ দিলেন ৷ নিম্নবর্গের বৈষ্ণব গুরুরা শিষ্যদের শুধু মন্ত্র দিতেন,যারা মন্ত্র পেতেন তাদের অবশ্য কিছু নিয়ম বিধি পালন করতে হত ৷ কিন্তু তাতে সামগ্রিকভাবে তাদের জীবনের ও সমাজের কোন মৌলিক পরিবর্তন হয়নি ৷ বাংলার বিভিন্ন জাতির লোকেরা বৈষ্ণবধর্ম গ্রহণ করেন,বৈষ্ণবধর্ম গ্রহণ করার পর তাদের বলা হয় জাত বৈষ্ণব ৷ এই জাত বৈষ্ণবদের জাত থাকে না বটে কিন্তু তাদেরও বিভিন্ন সম্প্রদায় থাকে ৷ এক সম্প্রদায়ের বৈষ্ণবের সঙ্গে অন্য সম্প্রদায়ের বৈষ্ণবের বিবাহ হয় না ৷ কিন্তু বর বধূকে নিজের সম্প্রদায়ের মন্ত্র দিলে ও বধূ তা গ্রহণ করলে বিবাহে বাধা থাকে না ৷ জাত বৈষ্ণবদের কোন গোত্র থাকে না কিন্তু তাদের পনেরটি পরিবার আছে ৷ যেমন;- অদ্বৈত পরিবার,নিত্যানন্দ পরিবার, শ্যামচাঁদ পরিবার, জগদীশ পণ্ডিত পরিবার ইত্যাদি ইত্যাদি ৷ এই জাত বৈষ্ণব ঐতিহ্য থেকে এটাই বলা যায় যে, চৈতন্যকালে অদ্বৈতপ্রভু, নিত্যানন্দপ্রভু, প্রখ্যাত বৈষ্ণব জগদীশ পণ্ডিত,বক্রেশ্বর, গদাধর পণ্ডিত,অভিরাম গোপাল মানুষের জাতি পরিচয়কে কখনই প্রাধান্য দেননি ৷ এই জাত বৈষ্ণবদের দীক্ষার প্রকরণও খুব সরল, গুরু বা মঠধারী বা ভেক-গোঁসাই শিষ্য-শিষ্যার কানে একাক্ষরী মন্ত্র দেন,শিষ্যের হাতে দেন ডোর,কৌপীন ও বর্হিবাস ৷ তার গলায় পরিয়ে দেন তুলসীর মালা ৷ অবশ্য পরবর্তীকালে চৈতন্যদেবের অস্পৃশ্যতা বিরোধী,জাত-পাত বিরোধী বৈষ্ণব অান্দোলনের করুণ পরিণতি হয় ৷ এই তথাকথিত জাত বৈষ্ণব'দের বিভিন্ন পরিবার ঐতিহ্য অনুসারে যারা সৃষ্টি করেছিলেন তারা সকলেই ছিলেন চৈতন্যদেবের বিশিষ্ট ভক্ত তাঁরা জাত বৈষ্ণবদের জাতির বিচার করেননি ৷
✴️"শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের ফলে বৈষ্ণবসম্প্রদায় গঠণ;-
চৈতন্যদেব কোন বৈষ্ণব সম্প্রদায় গঠন করে যান নি, কিন্তু তাঁর লীলাপ্রকাশকালীন তাঁকে কেন্দ্র করে একাধিক বৈষ্ণব মতবাত ও বৈষ্ণব মণ্ডলী গঠিত হয়ে উঠেছিল ৷ শাস্ত্রবিহিত ভক্তিবাদ বা বৈধী ভক্তির পরিবর্তে চৈতন্যভক্তরা "রাগানুগা ভক্তিকেই শ্রেষ্ঠ সাধনা বলে গ্রহণ করেন ৷ নবদ্বীপের বৈষ্ণবদের কাছে চৈতন্যদেবই হ'ন "ভগবান্"৷ 'শ্রীখণ্ডে বৈষ্ণবদের কাছে যেমন শ্রীকৃষ্ণ ও গোপিনীরা তেমনি শ্রীচৈতন্যদেব আবার পরম নাগর আর ভক্তরা 'নাগরী' " ।চৈতন্যদেবের তিরোধানের পরে অদ্বৈত আচার্যকে নিয়ে গড়ে ওঠে এক বৈষ্ণব শাখা; গদাধরের নেতৃত্বে গড়ে ওঠে 'গৌর পারম্যবাদ' বা গৌরাঙ্গ পূজার সম্প্রদায়; এবং নিত্যানন্দের নেতৃত্বে যারা গঠিত হল তাদের মধ্যে ষোলশত নেড়ানেড়ীও ছিল- যারা ছিল বিলুপ্ত-প্রায় বৌদ্ধ (সহজিয়া) তান্ত্রিক সম্প্রদায়ের মানুষ ৷(দ্র:-চৈতন্যচরিতের উপাদান) ৷ নিত্যানন্দ প্রভু সমাজের অচ্ছুৎ অপাংক্তেয়দেরও সমাজে স্থান করে দিয়েছিলেন।যারা সমাজের নিম্ন শ্রেণীতে অনাচার ব্যভিচারে লিপ্ত ছিল , তাদেরকেও সমাজে স্থান দিলেন। আরেকটি জাতির সৃষ্টি হল জাত বৈষ্ণব বা বৈরাগী। তারাও বুঝতে পারল ভজন করে ভগবানকে লাভ করা যায়। ভগবানের ভজন এর অধিকার সকলের আছে। তাই তারাও হরিনাম কীর্তন করে প্রেমানন্দ লাভ করেছিল।
শ্রীখণ্ডের বৈষ্ণবগণ মধুর ভাবে গৌরের উপাসনা করতেন। আজিও শ্রীখন্ডে সেই ভাবের বিথার প্রেমের পাথার অনুভূত হয়। কিন্তু গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রতিষ্ঠা করলেন বৃন্দাবনের ষড়গোস্বামীরা ৷ ভক্তিশাস্ত্রে সুপণ্ডিত, বৈরাগ্য-বাদী পরম ভক্ত এই গোস্বামীরা বাঙলার এইসব শাখা থেকে দূরে ছিলেন ৷ বৃন্দাবনে এসে রামানুজ ও মাধ্ব-সম্প্রদায় প্রভৃতি অন্যান্য ভক্তমণ্ডলীর পরিবেশে তাঁরা নিজেদের মত, তত্ত্ব ও সাধন-পদ্ধতি প্রণয়ন করলেন; শ্রুতি-স্মৃতি-পুরাণ,বিশেষ করে ভাগবত ও ভক্তিশাস্ত্রের উপরে তা প্রতিষ্ঠিত হল ৷ সেই মতেও চৈতন্যদেব রাধাকৃষ্ণের যুগ্মাবতার;কিন্তু শ্রীকৃষ্ণ ও বৃন্দাবনের ব্রজলীলাই হল তাঁদের নিজেদের তত্ত্ব,দর্শন,কাব্য, নাটকের প্রধান বিষয় ৷ 'রাগানুগা ভক্তিই অবশ্য এই সাধনারও প্রধান পথ ; কিন্তু আচারে-নিয়মে শাস্ত্রোক্ত সদাচার, এবং (শক্তি ও তান্ত্রিক আচারের বিরোধী) শুদ্ধাচারই গোস্বামীরা প্রতিষ্ঠা করলেন-বাঙালী বৈষ্ণব সমাজ ক্রমে প্রধানত এই গোস্বামীদেরই প্রণীত ও প্রচারিত বৈষ্ণব ধর্মেই সংগঠিত হয় ৷ অবশ্য 'রাগানুগা ভক্তি'ই তাঁদের সৃষ্টি-প্রয়াসকে কাব্যশ্রীতে মণ্ডিত করে তোলে-চৈতন্যদেবের নাম সমস্ত যুগের উপর অঙ্কিত করে দেয় ৷
✴️শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের ফলে বৈষ্ণবধর্মের আদর্শ কি ❓ লক্ষ্য কি ❓ ;
চৈতন্যদেবের লেখা বৈষ্ণব ধর্মের* ওপর কোন বই পাওয়া যায় না ৷ বৈষ্ণবধর্মের আদর্শ কি,লক্ষ্য কি ? বৈষ্ণবদের আচরণ বিধি কেমন হবে, বৈষ্ণব ভক্তির তাত্ত্বিক রূপটাই বা কী ? এসব ব্যপারে চৈতন্যদেবের লেখা প্রামাণ্য কোন তথ্য বা বই পাওয়া যায় না ৷ বৈষ্ণব ভক্তির তাত্ত্বিক রূপ বৃন্দাবনে পরিস্ফুট হয়েছিল, যাঁদের নিরন্তর চেষ্টার ফলে "গৌড়ীয় বৈষ্ণব ধর্ম" একটা বিশিষ্ট ধর্মীয় মতবাদরূপে প্রতিষ্ঠিত হয় তাঁরা বৃন্দাবনের ছয় গোস্বামী রূপে আজও বিখ্যাত ৷ প্রথম পর্যায়ে বৃন্দাবনের এই ষড়্ গোস্বামীর মধ্যে সনাতন ও রূপ দুই ভাই; বৈষ্ণব-ধর্ম প্রচারে তাঁরা জীবন উৎসর্গ করেন , বৈষ্ণব শাস্ত্র রচনাই হয়ে ওঠে তাঁদের জীবনের মহাব্রত ৷ এঁদের পাণ্ডিত্য ও প্রতিভায় গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বৃন্দাবন থেকে রাজপুতনায়,পাঞ্জাবে,সিন্ধুদেশেও বিস্তার লাভ করে ৷ ভারতবর্ষের সঙ্গে বাঙালীর মানসিক যোগও এঁরা সুদৃঢ় করেন ৷ রূপ ও সনাতন বহু সংস্কৃত গ্রন্থের রচয়িতা ৷ সনাতন হরিভক্তিবিলাসেরও সংগ্ৰাহক, অসামান্য পণ্ডিত,নিরভিমান ভক্ত ৷ রূপ গোস্বামীর ভক্তিরসামৃতসিন্ধু ও উজ্জলনীলমণি বৈষ্ণব রসশাস্ত্রের প্রধান গ্রন্থ ৷ এদের ভ্রাতুষ্পুত্র শ্রীজীব বৃন্দাবনের তৃতীয় গোস্বামী,তিনি সংস্কৃতে বহু দার্শনিক গ্রন্থের প্রণেতা ৷ তাঁর প্রধান কীর্তি ষট্সন্দর্ভ ৷ অন্য তিনজন গোস্বামী গোপাল ভট্ট, রঘুনাথ ভট্ট, ও রঘুনাথ দাস ৷ এই তিনজন বৃন্দাবন পুনরাবিস্কার করেন, গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রতিষ্ঠা সেখানে অপ্রতিহত করে তোলেন,অ
আর গোস্বামীদের রচিত বৈষ্ণব শাস্ত্রও বাংলাদেশে প্রচারের ব্যবস্থা করেন ৷ বাঙালী বৈষ্ণব সমাজের কৃষ্ণলীলার দর্শন ও তত্ত্ব যোগান এই বৃন্দাবনের গোস্বামীরা ৷ সেই তুলনায় নবদ্বীপের ও শ্রীখণ্ডের চৈতন্য পূজারী ভক্তরা বাংলাদেশে ততটা প্রভাব বিস্তার করতে পারেন নি ৷ দ্বিতীয় পর্যায়ে শ্রীনিবাস আচার্য্য, শ্রীনরোত্তম ঠাকুর ও শ্রীশ্যামানন্দ প্রভু প্রমুখ মহাজনেরা ষড়গোস্বামীর উত্তরাধিকার লাভ করেন ৷ এঁদের জীবনকাল ষোড়শ ও সপ্তদশ শতাব্দীর সন্ধিক্ষণ, এঁদের প্রচারিত বৈষ্ণবধর্মে বাংলাদেশ আবার নতুন করে ভেসে গেল; হরিনাম সংকীর্তনে আর বৈষ্ণবদের মহোৎসবে দেশ গেল ছেয়ে ৷ বৃন্দাবনের গোস্বামীদের রচিত বৈষ্ণব ধর্ম গ্রন্থাবলী বাংলায় নিয়ে আসেন শ্রীনিবাস আচার্য, শ্রীনরোত্তম দাসঠাকুর ও শ্রীশ্যামানন্দ প্রভু এই তিনজন প্রভাবশালী বৈষ্ণব ৷ এঁরা এই বৈষ্ণব গ্রন্থগুলি প্রচারের জন্য বিভিন্ন জায়গায় বৈষ্ণবদের নিয়ে মহোৎসব অনুষ্ঠানের আয়োজন করতে থাকেন ৷ এঁদের সবচেয়ে বড় মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল ( আনু:১৫৮২ খ্রিস্টাব্দে) খেতুরীতে ৷ এই খেতুরী মহোৎসবেই বৃন্দাবনের গোস্বামীদের রচিত শাস্ত্রগুলি বাংলার বৈষ্ণব সমাজে বৈষ্ণবশাস্ত্র রূপে স্বীকার করে নেওয়া হয় ,আর বৈষ্ণবদের আচার আচরণ ধর্মীয় অনুষ্ঠানাদির বিধিমালা নির্দিষ্ট করে গৃহীত হয় ৷ ঐতিহ্য অনুসারে খেতুরীতেই সুস্পষ্টভাবে বৃন্দাবনের গোস্বামীদের দ্বারা রচিত শাস্ত্র সর্ববৈষ্ণব গ্রাহ্য হয়েছিল ৷ রাধাকৃষ্ণের যুগল মন্ত্রে উপাসনার পাশাপাশি চৈতন্যদেবের মূর্তিপূজারও প্রারম্ভ হয় ৷
✴️শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের ফলে সমাজের অভ্যন্তরিন আন্দোলন ;-
সমাজের অভ্যন্তরিন আন্দোলনের ক্ষেত্রে চৈতন্যদেবের অবদান হচ্ছে, মধ্যযুগের সাধকদের যে কথা সত্য, তা চৈতন্যদেবের সম্বন্ধেও সত্য, প্রেমধর্ম সম্বন্ধে তাঁর যে মতবাদ তা হল সামন্তযুগের মতাদর্শের বিরুদ্ধে একটি প্রতিবাদ, তা সামন্ত সমাজ-ব্যবস্থাকে সম্পূর্ণ স্বীকার করে না, চৈতন্যদেব মুসলমান শাসিত হিন্দু সমাজের সাংস্কৃতিক প্রতিরোধের প্রবক্তা হিসাবে সদাচারী, হিন্দু সমাজধর্মের পক্ষপাতী, জাতিভেদের বিরুদ্ধেও তিনি প্রত্যক্ষ দণ্ডায়মান ছিলেন ৷ সামন্তযুগের মতাদর্শকে অস্বীকার করে তিনি প্রচার করলেন-জীবে দয়া,ঈশ্বরে ভক্তি, বিশেষ করে নাম-ধর্ম,নাম-সংকীর্তন ৷ এই অধিকারভেদের দেশে কৃষ্ণ নামে অব্রাহ্মণ-চণ্ডাল সকলেরই অধিকার, এই একক সাধনার দেশে সকলের সমবেত সংকীর্তন নবদ্বীপের পথে পথে, পুরীর রথাগ্রেও সকল জাতের মানুষ নিয়ে প্রেমের পরমোৎসব- সেখানে যবন হরিদাস পর্যন্ত তাঁর পরম অনুগ্রহভাজন সহচর,এসব চৈতন্যদেবের মহৎ সংস্কার-প্রয়াসেরই প্রমাণ ৷ এদেশে, এ সমাজে-সেযুগের তুলনায়, নিশ্চয়ই এই সাধনাদর্শ ও সাধন-প্রয়াসকে আমরা আজকের প্রচলিত ভাষাতে 'গণতান্ত্রিক' বলতে পারি ৷ মধ্যযুগের সাধারণ অন্যান্য সাধকগুরুর মতো চৈতন্যদেবেরও ভূমিকা ছিল প্রধানত সংস্কারের,ভাববাদী বিদ্রোহীর ৷ বাঙালী সমাজে তাঁর নিজস্ব একটা ভূমিকা ছিল, বাঙালী শাসিত শ্রেণীর সাংস্কৃতিক প্রতিরোধকে তিনি সার্থক রূপ দান করেন,একদিকে অভিজাতদের মধ্যে ম্লেচ্ছাচার রোধ করে,অন্যদিকে জনসাধারণকে সংকীর্তন ও নামধর্মের সাহায্যে প্রেমধর্মে সমান অধিকার দান করে ৷ এইভাবে হিন্দু সমাজের উচ্চ ও নিম্ন বর্গকে এক-ধর্মাচরণে ও ভাবাদর্শে পরস্পরের নিকট এনে চৈতন্যদেব এক আত্মীয়-ভাবাপন্ন হিন্দু সমাজ গড়ে তুলতে সহায়তা করেন,সাধারণভাবে সেই মনে জাগিয়ে তোলেন সেই সমাজের মন থেকে আগেকার অনুষ্ঠান-বাহুল্য কতকটা দূর করেন, সাধারণভাবে সেই মনে জাগিয়ে তোলেন সমকালের প্রতি মমতা,মানুষের একটা মূল্যবোধ,মানুষের একটা ঐশী মহিমা ,এই সাংস্কৃতিক- সামাজিক জাগরণে বাঙালীর চেতনা সাহিত্য,সঙ্গীতে,দর্শনে নানাদিকে অপূর্ব ভাবৈশ্বর্যে মূর্ত হয়ে উঠল ৷ এই জাগরণ এক পরম মহোৎসব, আর মুখ্যত তা চৈতন্যদেব ও তাঁর ভক্ত বৈষ্ণব-মণ্ডলীর দান ৷
🤍শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের ফলে সমাজে সংস্কার ; -
সমাজে অসত্য অন্যায় পরিব্যাপ্ত হলে সমাজের বাহ্যিক ক্ষেত্রে তার শোধন বা পরিবর্তন প্রয়োজনীয় হয়ে পড়ে ৷ কিন্তু মানুষ নিয়েই তো সমাজ ,সেই মানুষের অন্তর যদি কলুষিতই থাকে,তাহলে অসত্য-অন্যায়ের প্রতি তার সহজ টান কেউ আটকাতে পারে না ৷ আর অসত্য-অন্যায়ের সংসর্গে তার দ্বারা সমাজও কলুষিত হয় ৷ যুগ যুগ ধরে মানব ইতিহাস এই তথ্যই দিচ্ছে ৷ তবে তার সঙ্গে সঙ্গে অার একটা ইতিহাসও চলে অাসছে, যখনই সামাজিক গ্লানি পূর্ণমাত্রায় দেখা দিয়েছে, তখনই কোন না কোন সুনির্দিষ্ট কিংবা অারও একটু গভীরভাবে বললে সুনিশ্চিত মানুষ নিজের জীবন উৎসর্গ করে সমষ্টি-জীবন নিষ্কলুষ করবার সাধনায় মেতে উঠেছেন ৷ তখন তাঁদেরই হাত ধরে সমাজের সর্বক্ষেত্রে ছুটে এসেছে নবজাগরণ(রেঁনেসা) সমষ্টির কাছে তাঁরা হয়ে উঠেছেন সমাজ সংস্কারক, কোন কোনও ক্ষেত্রে তার চেয়েও বেশী মহামানব ৷ যে মহামানব জন-মানসকে যত বেশী পরিমাণে সুপ্রভাবিত করে জন-জীবন-শৈলী পবিত্রতর করতে পেরেছেন,তিনি মানুষের মাঝে, মানুষের কাছে তত বড় মহামানব,অতিমানব, এবং লোকাত্তরমানবরূপে রূপায়িত হয়েছেন ৷ সমাজ সংশোধনের প্রক্রিয়া দুটি ধারা ৷ এক-বাহ্যিক ধারা ৷ দুই-অভ্যন্তরিণ ধারা ৷ বাহ্যিক ধারার কথা:—সমাজের যেখানে যেখানে কলুষতা, গ্লানি, দুর্নীতি সেখানে সেখানে উপযুক্ত সংশোধনাত্মক ব্যবস্থা গ্রহণ করে,সমাজ গ্লানি মুক্ত করার প্রক্রিয়া হল প্রথম পর্য্যায়ের,এ কাজ প্রধানতঃ এবং প্রথাগতভাবে রাজা,রাজকর্মচারী অথবা গণতান্ত্রিক পদ্ধতিতে জনপ্রতিনিধিগণেরই করণীয় ৷ কিন্তু তাঁরাও তো মানুষ,তার উর্দ্ধে কিছু নন,তাই তাঁদেরকে নিয়ে সমাজের গ্লানি অপসারণে তখন পূর্ণ ভূমিকায় প্রকটিত হন সার্থক সমাজ সংস্কারক ৷ এ গেল বাহ্যিক ক্ষেত্রে সমাজ পরিবর্তন ৷ এক্ষেত্রে অাইনী বা শাস্তির ভয়ে অাপাতত সংশোধিত বা পরিবর্ত্তিত মানুষজন অাবারও কলুষতানুকুল পরিস্থিতির ব্যবহারে এবং অাপন স্বভাবজাত কারণে দুর্নীতি পরায়ণ হতে পারেন ৷ বাহ্যিক সমাজ সংশোধনের প্রাঙ্গনে এই এক বিরাট ফাঁক বা ত্রুটি ৷ তাই সমাজবিজ্ঞানীগণের চিন্তাভাবনায় এই প্রক্রিয়া সার্ব্বিক বা সর্ব্বাত্মক নয় ৷
