✴️'বঙ্গে নবজাগরণে শ্রীচৈতন্যদেব'✴️
✴️'বঙ্গে নবজাগরণে শ্রীচৈতন্যদেব'✴️
✴️'বঙ্গে নবজাগরণে শ্রীচৈতন্যদেব'✴️
✳️'পর্ব-০ ২ ✳️
✴️শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের ফলে বৈষ্ণবসমাজের অভ্যন্তরিণ ক্ষেত্রের পরিবর্ত্তন :—
মানুষ দুর্ব্বার কুবাসনা স্বার্থান্ধতায় মোহগ্রস্ত হয়েই দুর্নীতির আশ্রয় নেয় ৷ দুর্ব্বাসনা বা স্বার্থসিদ্ধি বাসনা জাগে তার মনে ৷ তারই বহিঃপ্রকাশ ঘটে তার দুষ্কর্মের মধ্য দিয়ে সমাজের নানান ক্ষেত্রে ৷ অতএব বিষয়টি মানসিক,মন অন্তরেন্দ্রিয় ৷ তাই বিষয়টিকে আন্তরিক বা অভ্যন্তরিণ বিষয়ও বলা যেতে পারে ৷ সুনির্দিষ্ট বা সুচিহ্নিত সেই বিশেষ মানব তখন মানব মনকে বুঝতে পারে এবং কলুষমুক্ত করার প্রযত্নে যত্নশীল হন ৷ সত্য-ন্যায়-শুভ-মঙ্গলময়ী কামনা নিয়ে পরম-প্রেম-পূর্ণ ব্যবহারে মানুষের কাছে গিয়ে মানুষকে প্রভাবিত করবার ব্যবস্থা গ্রহণ করেন ৷ তাঁর প্রীতিতে-মাধুর্য্যে- সহজ-সরল মানবীয় ব্যবহারে মানব মন আলোড়িত হয় ৷ স্বাভাবিকভাবেই কলুষিত চিত্তবৃত্তি হেতু স্বার্থসিদ্ধিতে মস্তবড় প্রতিবন্ধকতা রচিত হয়,তখন এক শ্রেনীর কাম প্রতিহত হলে ক্রোধ উৎপন্ন হয় ৷ আর সেই ক্রোধ পুঞ্জীভূত হয়ে সুচিহ্নিত মহামানবের শরীরে আঘাত হানে ৷ মানব ইতিহাসে এ বড় কালিমালিপ্ত এবং বেদনাদায়ক অধ্যায় ৷ কিন্তু মহামানব তো মানব দরদের মূর্ত্ত বিগ্রহ ৷ মানব কল্যানার্থে তাঁর জীবন তো উসসর্গীকৃত ৷ তাই এই জাতীয় আঘাত বা রক্তপাতে মহামানবের অভিযান স্তব্ধীভূত হয় না ৷ বরঞ্চ আরও বলবতী ও বলিয়সী হয় ৷ তখন ক্রমে ক্রমে আঘাতকারীদেরও মন-প্রাণ গলতে থাকে ৷ তাঁদের মধ্যে অপরাধবোধ কাজ করতে থাকে, যার ফলস্বরূপ তাঁদের মনে জাগে অনুশোচনা ৷ অনুশোচনার অঙ্গারে জ্বলতে থাকা হৃদয় জুড়ানোর রাস্তা তাঁরা খুঁজতে থাকে ৷ তখন মহামানবের পরশে ক্রমে নমনীয় হতে থাকে তাঁরা ৷ নিজেকে সঁপে দেন সেই মহামানবের কাছে ৷ একসময় তাঁদের তথা সমাজের প্রতিটি মানুষের মনে-প্রাণে মানবীয় গুণের ছোঁয়া লাগে ৷ "পরশমণির পরশে লোহা যেমন সোনাতে পরিণত হয়, তদ্রূপ মহামানব-পরশমণির সংসর্গে কলুষিত মানব-মন বিজ্ঞানসস্মত ভাবে ধীরে ধীরে সবার অলক্ষ্যে প্রকৃত মানবতত্ত্বগুণে সোনাতে রূপান্তরিত হয়" ৷ সময়ান্তরে মানব মনে পূর্ণ মানবত্ব জাগ্রত হয় ৷ মহামানবের কাজ কিন্তু চলতেই থাকে ৷ সেই মহামানব এরপর জীবপ্রীতি বা মানবপ্রীতির মনস্তাত্বিক অর্থাৎ ঈশ্বর প্রীতির সঙ্গে মানব মনকে জুড়ে দেওয়ার চেষ্টা করতে থাকেন ৷ সমর্পিত প্রাণ পেয়ে এই অতিমানবীয় কাজটি তিনি সুসম্পন্ন করতে থাকেন ৷ আর স্বাভাবিকভাবেই তিনি কৃতকার্য্য হ'ন ৷ সমাজ তখন দেবতুল্য মানবে সুশোভিত হয় ৷ আর মানুষের অন্তর কলুষ মুক্ত হয়ে গেলে আপনা হতেই সমাজের সর্বক্ষেত্রে নিষ্কলুষতা প্রতিভাত হয় ৷ সামগ্রিক বা সর্বাত্মকভাবে তখনই সমাজ সংশোধিত কলুষমুক্ত বা গ্লানিশূন্য হয় ৷ শুধুমাত্র বাস্তববোধ দিয়ে কোন কালে,কোন যুগে এই অত্যাশ্চর্য্য কর্মযজ্ঞ সম্পাদিত হয়নি ৷ গূঢ়ভাবে তাকালে দেখতে পাব, এটা সম্ভব হয়েছে মানবের মন দিয়ে ভাব-রাজ্যে প্রবেশ করে তা বিলোড়িত করতে পারলেই ৷
----------------
✴️শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের ফলে ভাবান্দোলনের ঢেউ :-
ইতিহাস বলছে সর্বস্তরের মানব মনের অভ্যন্তর স্থিত ভাব-রাজ্যে আলোড়ন তুলেছিলেন যে মহামানব,অতিমানব বা লোকোত্তর মানব তিনি চৈতন্যদেব ৷ তাই তাঁর এই আন্দোলনকে ভাবান্দোলনও বলা হয় ৷ ভাব দিয়ে ভাব রাজ্যে প্রবেশ করে ভাব সমুদ্রে ঢেউ তোলা ৷ এ অতি অসাধারণ কাজ ৷ আর অতি অসাধারণ ব্যক্তিত্ব ছাড়া এই অতি অসাধারণ কাজ অসম্ভব ৷ তাই ঐতিহাসিক তথ্যের থেকেও গৌড়ীয়-বৈষ্ণব সাহিত্যে,ইতিহাসে এবং দর্শনে মূলতঃ স্থান পেয়েছে ভাবের কথা বা ভাবালোচনা ৷ সর্বত্রই ভাবের ছড়াছড়ি ৷ এই ভাবের সামর্থ্যে সন্দেহ করার কোন অবকাশ নাই ৷ তার কারণ, একমাত্র ভাবই পেরেছে আজ থেকে প্রায় পাঁচ শতাব্দী আগে কল্মষক্লিষ্ট মানুষকে, শুধু মানুষই নয় সস্মানীয় বৈষ্ণবাচার্য্যে রূপান্তরিত করতে ৷ যার ব্যপ্তি ঘটেছিল সমগ্র বঙ্গে তথা ভারতবর্ষে ৷ আর এখন ঘটছে সমগ্র বিশ্বে ৷ নিরন্তর তার ব্যপ্তি ঘটে চলেছে ৷ তখন তার উদাহরণ ছিল "জগাই-মাধাই", "চাঁদ কাজী","ডাকাত", "উগ্রক্ষত্রিয়", "জলদস্যু" ইত্যাদি ইত্যাদি, এখন তো অগণিত-অসংখ্য ভবিষ্যত হয়ত আরও আরও ৷
✴️চৈতন্যদেবের আবির্ভাবের ফলে বাংলা সমাজ ও সংস্কৃতিতে নবজাগরণ :-
চৈতন্যদেবের ১৪৮৬ -১৫৩৩ প্রভাবকাল মধ্যযুগের বাংলা ও বাংলা সাহিত্যের এক গৌরবময় ইতিহাস ৷ চৈতন্যদেবের যুগান্তকারী অাবির্ভাবের ফলে বাংলা সমাজ ও সংস্কৃতিতে যে নবজাগরণ দেখা দিয়েছিল,তা সুনিশ্চিতভাবেই সাহিত্যের গতিপথকেও প্রভাবিত করে ৷ প্রতিষ্ঠাপর্বে বাঙালী সংস্কৃতির দু'টি ধারার যে মিলন ঘটেছিল তা কোমল ও ললিত ভাবধারায় সঞ্জীবিত হয় ৷ প্রেম ও ভক্তির ভাবরস-প্রবাহে বাঙালি নিজের মুক্তিমন্ত্র শুনতে পায় ৷ অন্যদিকে রাজশক্তি হারিয়ে বাঙালি যে হীনমন্যতায় ভুগছিল,সে অবস্থার মৌলিক পরিবর্তন না ঘটলেও ভাবের দিক থেকে চৈতন্যদেব বাঙালিকে উদ্ধার করেন, অার এই কারণেই চৈতন্যদেব প্রবর্তিত এই ধর্ম আন্দোলন এটা সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনও বটে ৷ এই আন্দোলনের ফলে বাঙালি জাতি তার অাত্মসস্মান ফিরে পায় ৷ পরাজিতের মনোভাব থেকে মুক্তি অার চিত্তের গভীর ভাব প্রবণতায় নতুন মূল্যবোধের অনুসন্ধান বাঙালির সংস্কৃতি চর্চায় গভীর প্রভাব বিস্তার করে ৷ রচনার প্রাচুর্যে ও উৎকর্ষে বাংলা সাহিত্যের নব নব দিগন্ত উন্মোচিত হয় ৷ চৈতন্য সংস্কৃতি মধ্যযুগীয় বাংলা সাহিত্যে ভাব ও রূপের বিশেষ পরিবর্তন সাধন করেছিল ৷ এই পরিবর্তনের দু'টি প্রধান দিক-প্রত্যক্ষ ও পরোক্ষ ৷ প্রত্যক্ষ প্রভাব- বৈষ্ণব পদাবলী, গৌরচন্দ্রিকা,গৌরপদাবলী ও জীবনীসাহিত্য ৷ চৈতন্য সংস্কৃতির পরোক্ষ প্রভাব-চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, ও ধর্মমঙ্গল ধারার মঙ্গলকাব্য ৷ অনুবাদ সাহিত্য-রামায়ণ, মহাভারত,ভাগবত ৷ তাছাড়াও শাক্তপদাবলী ও লোকসাহিত্য ৷ অনুবাদ সাহিত্যেও চৈতন্যদেবের প্রভাব সুস্পষ্ট ৷ ব্যক্তি চৈতন্যদেবের উচ্চ আদর্শই বাঙালি কবিকে অনুরূপ আদর্শ এক চরিত্রের সন্ধানে নিয়োজিত করেছিল ৷ রামায়ণ, মহাভারত ও ভাগবতের কবিরা চৈতন্য-প্রভাবিত বৈষ্ণব ভাবধারায় প্রভাবিত হয়েছিলেন এবং তাঁদের কাব্যের পরিবেশ,চরিত্র ও মৌলিক কাব্যরস সেইমতো নিয়ন্ত্রণ করেন ৷ এর ফলে বঙ্গানূদিত রামায়ণ, মহাভারত ও ভাগবত ইত্যাদির মহাকাব্যিক গরিমা ম্লান হয়ে গেলেও,প্রেম ও ভক্তিরসে জড়িত এই কাব্যগুলি বাঙালির গার্হস্থ্য অালেখ্যে পরিণত হয় ৷ কাশীরাম দাসের মহাভারত অনুবাদ তারই এক উজ্জ্বল স্মারক ৷ শাক্তসাহিত্যেও চৈতন্যদেবের সার্বভৌম প্রভাব ও তাঁর প্রবল ভাবের জোয়ারে তার স্বাতন্ত্র্য সস্পূর্ণ রক্ষা করতে পারেনি ৷ কেউ কেউ মনে করেন, শাক্ত পদাবলীর বাৎসল্য রসের পদগুলিতে ও উমাসংগীতে (আগমনী ও বিজয়া গান) চৈতন্য-প্রভাবিত বৈষ্ণব গীতিকবিতার কোমল স্নিগ্ধতা অনুভূত হয় ৷ লোকসংগীতেও চৈতন্যদেবের ভাববিহ্বল দেবোপম জীবনের বাংলার সুদূর গ্রামাঞ্চলে সুস্পষ্ট প্রভাব ৷ মৈমনসিংহ গীতিকার বিষয়বস্তুতে চৈতন্যদেবের সমন্বয়বাদ ফুটে উঠেছে ৷ শুধু তাই-ই নয়, বাউল গানে যে "মনের মানুষ"-এর অনুসন্ধান রয়েছে,তার মূলেও চৈতন্যদেবের প্রভাব অস্বীকার করা যায় না ৷
প্রাক চৈতন্যযুগে মঙ্গলকাব্যের মনসা, চণ্ডী প্রভৃতি দেবদেবীর চরিত্রগত সংকীর্ণতা, হিংস্রতা, নিষ্ঠুরতা ও স্বার্থপরতা চৈতন্যোত্তর পর্বে অনেকটাই হ্রাস পেয়ে এক স্নিগ্ধ দৈব মহিমায় প্রতিষ্ঠিত হয় ৷ চৈতনোত্তর যুগের কবি দ্বিজ বংশীদাসের মনসামঙ্গলে মনসা চরিত্রে উগ্রমূর্ত্তির পরিবর্তে স্নেহ ও প্রীতির স্পর্শ লাগে ৷ চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবিদ্বয় মুকুন্দ চক্রবর্তী ও দ্বিজ মাধবের হাতেও প্রতিহিংসাপরায়ণা চণ্ডীর রূপান্তর ঘটে জননী অভয়ার ৷ কাব্যের প্রতি ক্ষেত্রেই ধ্বনিত হতে থাকে এক মানবিক সুর ৷ ধর্মমঙ্গল কাব্যেও ধর্মঠাকুরের ক্ষমাসুন্দর রূপটি ফুটে ওঠে চৈতন্য-প্রভাবিত কোমলতার স্পর্শে ৷ চৈতন্যদেবের অলৌকিক পরশপাথরের স্পর্শে বাংলা সাহিত্য নব নব ভাবে সমৃদ্ধ হয়েছে ৷ বাংলা সাহিত্যে তাঁর এই প্রভাবের এই ঐতিহাসিক ফলশ্রুতি সুদূর প্রসারিত ৷ প্রাক চৈতন্য-যুগের সাহিত্যে যে স্থূলতা,কদর্যতা ও গ্রাম্যতা ছিল, তা চৈতন্য প্রভাবে রুচিসম্মত ও শ্লীল হয়েছে ৷ প্রাক চৈতন্য পর্বে দেবতার মহিমাকীর্তনই ছিল সাহিত্যের উদ্দেশ্য ও পরিধি ৷ চৈতন্যপ্রভাবে তা 'দেবতাকে প্রিয় করি প্রিয়রে দেবতা' হয়েছে ৷ প্রাক চৈতন্যপর্বের ভক্তিভাবের তুলনায় ঐশ্বর্যভাবের প্রাধান্য ছিল ৷ চৈতন্যপ্রভাবে ভক্তিরস বাংলা সাহিত্যকে আপ্লুত করেছে ৷ প্রকৃতপক্ষে চৈতন্যদেবের প্রভাবেই বাংলা সাহিত্য মানবতাবাদের জয় ঘোষিত হয়েছে ৷ চৈতন্যপ্রভাবিত অধ্যাত্মভাব ও জীবনাবেগ সৃষ্টির জন্যই বৈষ্ণব কবিদের হাতে বাংলা ভাষা সূক্ষ্ম অনুভূতি ও বিচিত্রভাব প্রকাশের যোগ্য হয়ে ওঠে !..
বৈষ্ণব সাহিত্য মোটের উপর তিন জাতীয়;- জীবনী কাব্য, বৈষ্ণবশাস্ত্র ও পদাবলী ৷ সাহিত্যের দিক থেকে বৈষ্ণব পদাবলীকেই আমরা অমর সম্পদ বলে মনে করি; জীবনী কাব্যকে এ দেশের সাহিত্য ধারায় অপূর্ব বলে না মেনে পারি না ৷ ভারতবর্ষের সাহিত্যে বৈষ্ণব জীবনী-কাব্যসমূহ এক নতুন জিনিস ৷ দেবদেবীর মাহাত্ম্য-কীর্ত্তনই এতদিন সাহিত্যের প্রধান উপজীব্য,অবশ্য অবতার-বাদের দেশে দেবতারাও অাকৃতিতে ও প্রকৃতিতে অনেকটা মানুষেরই অনুরূপ ৷ তবুও তাঁদের ক্রিয়াকর্ম হল দেবতার লীলা-খেলা ৷ বৈষ্ণব জীবন-চরিতসমূহ যে এই প্রভাব থেকে মুক্ত তা নয় ৷ কারণ চৈতন্যদেবের জীবদ্দশাতেই তিনি অবতার বলে গণ্য হয়েছিলেন ৷ বৈষ্ণবজীবনী তাই সর্বাংশে জীবনী নয়,ভক্তি-কাব্য,আর তাই ধর্মের প্রভাব মুক্ত নয় ৷ বৈষ্ণব-জীবনীসমূহও মধ্যযুগের ধার্মিকতার দ্বারাই উদ্বুদ্ধ,তা সম্পূর্ণরূপে মানব-জীবনের চিত্র নয় ৷ কিন্তু চৈতন্যদেব, অদ্বৈত অাচার্য ও অন্যান্য ভক্ত মহাজনরা ছিলেন জীবন্ত মানুষ,লোকে তাঁদের রক্তমাংসের দেহে বরাবর দেখেছেন ৷ ভক্তি-মাহাত্ম্যেও অবতার বা গুরু বলে সেই রক্তমাংসের মানুষকে একেবারে উড়িয়ে দেওয়া তাই সম্ভব হয় নি ৷ বৈষ্ণব জীবনী-কাব্যও এদিক থেকে সত্যকারের সাহিত্যের পথে এগিয়ে গিয়েছে-মানুষকে অাশ্রয় করেছে ৷ শুধু তাই নয় ৷ এসব জীবনীতে সেই মানুষের জীবন-কথা এসেছে, তার গৃহ,পরিবার,সমাজ এবং সমসাময়িক পরিবেশের কথাও এসেছে ৷ এমন কি, চৈতন্যদেব যেমন প্রাদেশিক সীমা ছাড়িয়ে পর্যটন করেছেন, তাঁর জীবনীতেও তেমনি ভারতের নানা অংশের তথ্যও কিছু-না-কিছু স্থান পেয়েছে ৷ এই সব তথ্যের গুরুত্বও কেউ অস্বীকার করতে পারে না এবং ঐতিহাসিকের চক্ষে তারও কিছু মূল্য অাছে ৷ চৈতন্যদেবের প্রত্যক্ষ ও সুপরিণত রূপ জীবনীসাহিত্যের মধ্যেই বিকশিত ৷ তাঁর দেবোপম চরিত্রকে ঘিরে বাংলা সাহিত্যে সর্বপ্রথম জীবনীসাহিত্য গড়ে ওঠে ৷ সুতরাং নবতর সংযোজনের পরিপেক্ষিতে এই সাহিত্যের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম ৷ বৃন্দাবন দাস তাঁর চৈতন্যভাগবত গ্রন্থের মাধ্যমে এই নতুন পথের দ্বার উদ্ঘাটন করেন ৷ পরবর্তীকালে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃত, লোচনদাসের চৈতন্যমঙ্গল, জয়ানন্দের চৈতন্যমঙ্গল, প্রভৃতি চরিতসাহিত্যের এই শাখাটিকে সমৃদ্ধতর করে ৷ জীবনী সাহিত্যের এই যে উদ্বোধন, তা পরবর্তীকালেও নব নব অাঙ্গিকে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে ৷
----------------
✴️চৈতন্যদেবের আবির্ভাবের ফলে বৈষ্ণবসাহিত্যের বৈষ্ণব পদাবলীতে প্রভাব :-
চৈতন্যদেবের আবির্ভাবে বৈষ্ণবসাহিত্যের বৈষ্ণব পদাবলীতে গভীর ছাপ পড়েছিল ৷ প্রাক-চৈতন্যযুগে মানব-মানবীর পার্থিব প্রেমই ছিল রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলীর মূল ভিত্তি ৷ কিন্তু চৈতন্যদেবের অাবির্ভাবের পর পার্থিব মানব-মানবীর প্রেম পরিণত হয় অপার্থিব রাধাকৃষ্ণ লীলায় এবং নব-জন্মান্তর ঘটে সমগ্র পদাবলী সাহিত্যের ৷ শুধু তাই নয় 'গৌরচন্দ্র' অর্থাৎ মহাপ্রভুকে নিয়েও রচিত হয় পদাবলীর দু'টি বিশেষ শাখা-'গৌরচন্দ্রিকা' ও 'গৌরপদাবলী' বা গৌরাঙ্গ-বিষয়ক পদ ৷ এই পদগুলি বৈষ্ণব-সাহিত্যে এক ব্যপকতর ও সূক্ষ্মতর পরিবর্তন দেখা যায় ৷ আধুনিক কালের (১৮০০ খ্রীঃ) আগেকার বাঙলা সাহিত্যের প্রধানতম গৌরব জীবনী-কাব্য নয়, মঙ্গলকাব্য নয়, নানা পৌরাণিক কাব্যও নয়-সে গৌরব বৈষ্ণব গীতিকবিতা বা 'পদাবলী' সাহিত্য ৷ সম্ভবত গীতিকবিতাই বাঙালী প্রতিভার নিজস্ব প্রকাশ পথ ৷ 'চর্যাপদ' থেকে আধুনিক কালে রবীন্দ্রনাথ বা রবীন্দ্রোত্তর কাল পর্যন্ত বাঙলা সাহিত্যের প্রধান পরিচয়-বাঙালীর গীতি-কবিতা ৷ বৈষ্ণব-গীতি কবিতার ধারাও সেই কবি-জয়দেব, বিদ্যাপতি, চণ্ডিদাস থেকে আরম্ভ করে একেবারে কবিগুরু রবীন্দ্রনাথ ও তাঁর অনুজদের কাল পর্যন্ত অবিচ্ছিন্ন ধারায় প্রবাহিত ৷ অবশ্য;-পদাবলীর প্রধানতম বিকাশের কাল ছিল চৈতন্য- যুগের (১৫০০-১৭০০ খ্রীঃ) শতাব্দীতে ৷ কৃষ্ণ-লীলা অবলম্বন করে গীতিকবিতা রচনা চলেছিল অনেকদিন থেকেই, বিশেষত ভারতের এই প্রাচ্যমণ্ডলে গৌড়ে-মিথিলায় ৷ মধ্যযুগের বাঙলায় সেই গীতিকাব্য কিছু কিছু রচনা হয়েছিল জয়দেবের অনুকরণে সংস্কৃতে, কিছু খাঁটি বাঙলায় চণ্ডীদাসের ধারায় ৷ কিন্তু বেশীর ভাগ বৈষ্ণব পদই রচিত হয় একটি মিশ্র ভাষায়,'ব্রজবুলিতে'৷ এই ধারার মূল উৎস বলা যায় মিথিলার কবি বিদ্যাপতিকে ৷ ব্রজবুলি যে আসলে ব্রজভূমির ভাষা নয়, মূলত মৈথিল ও বাঙলা মিশ্রিত ভাষা ৷ আর তার সঙ্গে এখানে ওখানে ব্রজবাসী বৈষ্ণব মহাজনদের প্রভাবে মিশ্রিত হয়েছে এক-আধটি ব্রজভাষার শব্দ ৷ ব্রজবুলির মতো ভাষার উদ্ভব হল মৈথিল ভাষার কবি বিদ্যাপতির রাধাকৃষ্ণ লীলার গীতিসমূহ থেকে ৷
ভক্ত কবি জয়দেবের পরে পূর্ব ভারতে বিদ্যাপতির (পঞ্চদশ শতকে মিথিলায় জন্ম বিদ্যাপতির) মতো কবি মনে হয় আর জন্মান নি ৷ নিজের মৈথিল ভাষায় তিনি রাধাকৃষ্ণ লীলার পদ রচনা করেন ৷ মিথিলা সেই সময়ে ন্যায়ের প্রধান পাঠকেন্দ্র ৷ বাঙালী ছাত্ররা সেখানে ন্যায় অধ্যয়ন করতে যেতেন, বিদ্যাপতির পদাবলী শুনতেন, মুগ্ধচিত্তে স্বদেশে তা নিয়ে ফিরতেন ৷ দেখতে দেখতে বিদ্যাপতির পদ তাই বাঙলায় বিস্তৃত হয় ৷ শ্রীচৈতন্যদেবের সমকালেই মিথিলার কবি বাঙলার কবি বলেই বাঙালীর কাছে পরিচিত হয়ে গিয়েছিলেন৷ বিদ্যাপতির রাধাকৃষ্ণ-প্রেমের মৈথিল পদসমূহ যে মৈথিলীতে রচিত তাও পরে অার কেউ মনে করেন নি ৷ বিদ্যাপতির রচনা মাধুর্যে অাকৃষ্ট হয়ে বিদ্যাপতির অনুকরণে বাঙালী পদকর্তারাও অনুরূপ ভাষায় পদ-রচনায় মেতে উঠলেন-স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ এই ভাষার মাধুর্যে আকৃষ্ট হয়ে ব্রজবুলিতে লেখেন 'ভানুসিংহের পদাবলী' ৷ বাঙালীর লিখিত এই অনুকৃত কাব্যভাষায়ও যে বাঙলা ভাষার প্রভাব পড়বে তা স্বাভাবিক ৷ কিন্তু তবু এ ভাষা যে খাঁটি বাঙলা নয়,তা সকলেই বুঝতেন ৷ মৈথিলী ভাষা অপরিচিত বলে সাধারণ লোকে মনে করে নিলেন এই বিদ্যাপতির পদের ভাষাই ব্রজভূমের ভাষা, রাধাকৃষ্ণের শ্রীমুখের ভাষা ৷ তাই এর নামকরণ হয় 'ব্রজবুলি' অর্থাৎ বৃন্দাবনের ভাষা ৷ কিন্তু ব্রজবুলি আসলে মৈথিলী-বাঙলা মিশানো একটি কাল্পনিক ভাষামাত্র ৷ তাই বিদ্যাপতি বাঙালী বৈষ্ণব সমাজে বৈষ্ণব-ভক্ত বলেই শুধু গণ্য হন নি, বাঙালী তাঁকে বাঙলার কবি বলে জানত ৷ আর যিনি বাঙলার এত বড় এক কাব্যধারার জন্মদাতা তাঁকে বাংলা সাহিত্যের আপনার বলা নিশ্চয়ই সমুচিত !....
----------------
✴️ নদীয়া নগরে শ্রীখোল-করতালের ধ্বনিতে ;
সহজ লোকগ্রাহ্য কীর্তনই সারা বাংলা তথা সারা দেশে ছড়িয়ে পড়েছিল চৈতন্যেরই প্রতিভায় ;
নদীয়া নগরে শ্রীখোল-করতালের যে ধ্বনি ধ্বনিত হয়েছিল এবার নীলাচলেও শ্রীখোল-করতালের ধ্বনি ধ্বনিত হতে লাগল:--
'নদীয়া উদয়গিরি,
পূর্ণচন্দ্র গৌরহরি,
কৃপা করি হইল উদয়।
পাপতমো হৈল নাশ,
ত্রিজগতের উল্লাস,
জগভরি হরিধ্বনি হয়।।'
(চৈ,চ,-যথা রাগঃ-১/১৩/৯৪)
নদীয়ানগরে আমাদের প্রাণের ঠাকুর গৌরহরির উদিত হলেন। এরপর যৌবনে বায়ু-ব্যাধি-ছলে প্রভু প্রেম প্রকাশ করলেন--
'তবেত করিলা প্রভু গয়াতে গমন ।
ঈশ্বরপুরীর সঙ্গে তথাই মিলন।।
দীক্ষা-অনন্তরে কৈল প্রেমপ্রকাশ।'
(চৈ,চ,- ১/১৭/৫-৭)।
গয়ায় গমনকালে ঈশ্বরপুরীর কাছে দশাক্ষর-মন্ত্র গ্ৰহণ করলেন, গয়ায় গৌরহরির আত্মপ্রকাশের সময় হল এবং ধ্যানানন্দে মহাপ্রভু বাহ্য প্রকাশ করে রোদন করতে লাগলেন 'কৃষ্ণ রে বাপ রে ! মোর জীবন শ্রীহরি, কোন্ দিগে গেলা মোরে প্রাণ চুরি করি চুরি ' মহাপ্রভু ভাসলেন নিজ-ভক্তি-বিরহ-সাগরে । 'মুঞি আর না যাইমু সংসার ভিতরে, মথুরা দেখিতে মুঞি চলিব সর্ব্বথা, প্রাণনাথ মোর কৃষ্ণচন্দ্র পাঙ যথা, আপনার বিধাতা আপনে তুমি প্রভু।'
(চৈ,ভা:-১-খ:/১২-অ:)
নিজের বিধাতা নিজেই প্রভু, তিনি আকাশবাণী শুনলেন , এখন তুমি ঘর চল, বিলম্বে এসে মথুরা নগর দেখবে। মহাপ্রভু নবদ্বীপে ফিরে এলেন। এরপর মহাপ্রভুর সন্ন্যাস করণ এবং প্রেমেতে বিহ্বল বাক্য নাহিক স্মরণ,তবেত চলিলা শ্রীবৃন্দাবন:- '
প্রভু কহে-কতদূরে আছে বৃন্দাবন।
তেঁহো কহেন-কর এই যমুনা দর্শন।।
এত বলি তাঁরে নিল গঙ্গা সন্নিধানে।
আবেশে প্রভুর হৈল গঙ্গায় যমুনা-জ্ঞানে।।
অহো ভাগ্য, যমুনার পাইল দরশন।
এত বলি যমুনারে করেন স্তবন।।
'(চৈ,চ,-২/৩/২৩-২৫),,
আবার চৈতন্য ভাগবতে ও:-
'গঙ্গার হইয়া পার শ্রীগৌরাঙ্গসুন্দর,।
সেই প্রভু কহে-কতদূরে আছে বৃন্দাবন,।।
তেঁহো কহেন-কর এই যমুনা দর্শন।
এত বলি তাঁরে নিল গঙ্গা সন্নিধানে,।।
আবেশে প্রভুর হৈল গঙ্গায় যমুনা-জ্ঞানে,।
অহো ভাগ্য, যমুনার পাইল দরশন,।।
এত বলি যমুনারে করেন স্তবন'। ( চৈ, চ, )
আবার চৈতন্য ভাগবতে উল্লেখ রয়েছে:-
'গঙ্গার হইয়া পার শ্রীগৌরাঙ্গসুন্দর,।
সেই দিনে আইলেন কণ্টক-নগর।।
চতুর্দিগে হরি-নাম সুমঙ্গল শুনি।
সন্ন্যাস করিলা বৈকুণ্ঠের চূড়ামণি।।
তবে গৌরচন্দ্র সন্ন্যাসীর চূড়ামণি।
চলিলা পশ্চিম-মুখে করি হরি-ধ্বনি।
নাচিয়া যায়েন প্রভু পশ্চিমাভিমুখে।।
পূর্ব-মুখ পুন হইলেন নিজ-সুখে'।।
'(চৈ,ভা')
এছাড়াও মহাপ্রভু বৃন্দাবন দর্শন লীলার শ্রীশ্রীচৈতন্যচরিতামৃতর মধ্যলীলার ঊনবিংশ পরিচ্ছেদে বল্লভভট্টের গৃহে মহাপ্রভু যখন আহারান্তে বিশ্রাম করছেন, তখন রঘুপতি উপাধ্যায় নামে এক ত্রিহুত দেশীয় ব্রাহ্মণ এসে মহাপ্রভুকে প্রণাম করে দাঁড়ালেন, মহাপ্রভু ঐ ব্রাহ্মণকে প্রভু বললেন 'কৃষ্ণে মতি রহু ', প্রভুর এই বাক্যে বিপ্রের মনে আনন্দের সঞ্চার হলে অন্তর্যামী প্রভু তাঁকে কৃষ্ণের বর্ণনা করতে বললে রঘুপতি তাঁর নিজকৃত কৃষ্ণলীলা পড়ে প্রভুকে শোনালে, প্রভু প্রেমাবিষ্ট হলেন এবং প্রভুর দেহ মন অবশের মতো হয়ে এক চমৎকৃত রূপের সঞ্চার হল, সেই অবস্থায় প্রভু রঘুপতি উপাধ্যায়কে চারটি কথা জিজ্ঞেস করেছিলেন:- 'শ্রেষ্ঠ মান কা'য়',, 'শ্যামরূপের বাসস্থান শ্রেষ্ঠ মান কা'য়',, বাল্য পৌগণ্ড কৈশোর শ্রেষ্ঠ মায় কা'য়',, রসগণ মধ্যে তুমি শ্রেষ্ঠ মান কা'য়',, প্রভুর এই চারটি প্রশ্নের উত্তরে রঘুপতি উপাধ্যায় বলেছিলেন:- 'শ্যামমেব পরং রূপং',, 'পুরী মধুপুরী বরা',, বয়ঃ কৈশোরকং ধ্যেয়ং',, এবং শেষ প্রশ্নের উত্তরে বলেছিলেন- 'আদ্য এব পরো রসঃ',, এই যে 'শ্যামমেব পরং রূপং' এবং 'পুরী মধুপুরী বরা'--অর্থাৎ শ্রীকৃষ্ণের রূপই শ্রেষ্ঠ এবং পুরীর মধ্যে মধুপুরী অর্থাৎ মথুরামণ্ডলের মধ্যে বৃন্দাবনই শ্রেষ্ঠ, এই উত্তর শোনামাত্রই প্রভু বারবার গদগদ স্বরে বলতে লাগলেন এবং রঘুপতিকে আলিঙ্গন করলেন,, তাহলে এই কথা প্রভুর মনের কথাই ছিল ! তাহলে চৈ,চ; ও চৈ,ভা; থেকেই বুঝা যায় সন্ন্যাস গ্ৰহণের পর মহাপ্রভু বৃন্দাবন অভিমুখে যাত্রা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সে যাত্রায় বৃন্দাবন যাওয়া হল'না, কারণ নিত্যানন্দপ্রভু মহাপ্রভুকে তিনদিন রাঢ়দেশ ভ্রমণ করিয়ে পুনরায় শান্তিপুরে অদ্বৈতভবনে নিয়ে এসে তুললেন।
এরপর শান্তিপুরে অদ্বৈভবনে শচীমাতার সঙ্গে সাক্ষাতের পর জগৎ উদ্ধারকল্পে মহাপ্রভু মায়ের আদেশ নিয়ে নীলাচলে অবস্থান করলেন। 'তাতে এই যুক্তি ভাল মোর মনে লয়, নীলাচলে রহে যদি দুই কার্য হয়, নীলাচলে নবদ্বীপে যেন দুই ঘর' (চৈ,চ;):- কারণ নবদ্বীপ-নীলাচলে লোক গমনাগমন ছিল। তাই শচীমাতা বললেন, নীলাচলে বাস করার জন্য। মায়ের আজ্ঞা নিয়ে মহাপ্রভু নীলাচলে এসে কিছুদিন পরে দক্ষিণ দেশ ভ্রমণ করে ফিরে আসলেন। এরপরে মহাপ্রভুকে দর্শন করার জন্য গৌড়মন্ডলবাসী ভক্তগণ এসে উপস্থিত হলেন। জগন্নাথের রথোৎসবে গৌড়দেশ থেকে অগণিত ভক্ত এসেছেন সচল মহাপ্রভুর সঙ্গে অচল ব্রহ্ম জগন্নাথ দর্শন করবেন, চলে এসেছেন যবন হরিদাস, নবদ্বীপ ছেড়ে,এখন তিনি পাকাপাকি নীলাচলবাসী। উড়িয়া, গৌড়িয়া প্রভুর যত ভক্ত আজ নেমে এসেছেন রথের সামনে, প্রভু জগন্নাথ রথোপরি স্থাপিত হয়েছেন, সমস্ত জনারণ্যের মাঝখানে শুধু জয়কার-ধ্বনি শোনা যাচ্ছে—জয় জগন্নাথ ! জয় মহাপ্রভু নীলাচল নাথ ! মহাপ্রভু জননী শচীদেবীর উপরোধে নীলাচলক্ষেত্রে রয়ে গেলেন, অবশ্য পরে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন, কিন্তু স্থায়ী আবাস শ্রীক্ষেত্র।
নীলাচলে জগন্নাথ দর্শনে শ্রীমন্ মহাপ্রভুর ভাবাবেশ চৈতন্য-চরিতামৃতে বর্ণিত রয়েছে:-
"যে কালে দেখে জগন্নাথ,
শ্রীরাম সুভদ্রা-সাথ
তবে জানে -আইলাঙ্ কুরুক্ষেত্র।
সফল হৈল জীবন,
দেখিলুঁ পদ্মলোচন
জুড়াইল তনু মন নেত্র।।
গরুড়ের সন্নিধানে
রহি করে দরশনে
সে আনন্দের কি কহিব বলে।
গরুড় স্তম্ভের তলে
আছে এক নিম্নখালে
সে খাল ভরিল অশ্রুজলে।".....
শ্রীমন মহাপ্রভুু শ্রীক্ষেত্রে বলরাম সুভদ্রা সহ জগন্নাথের দর্শন করে রাধা ভাবে বিভাবিত হয়ে নিজেকে শ্রীরাধা বলে মনে করছেন এবং ( শ্রীরাধার ভাবে তিনি) ভাবছেন যে শ্রীরাধা কুরুক্ষেত্রে এসে তিনি শ্রীকৃষ্ণকে দর্শন করছেন আর মনে মনে ভাবছেন, এতক্ষনে আমার মন, প্রাণ,দেহ,চক্ষু জুড়িয়ে গেল, তাতে আমার জীবন সার্থক হল। জগন্নাথের দর্শনে শ্রীমন মহাপ্রভু এতটাই আনন্দ পেতেন তা অর্নিবচনীয়। মন্দির সন্মুখে নাটমন্দিরে গরুড়স্তম্ভের পাশে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন। ওই স্তম্ভের নিচে একটি গর্তের মতো আছে।জগন্নাথ দর্শনে প্রভুর যে প্রেমাশ্রু নির্গত হত, সেই অশ্রুতে গর্তটি পুর্ণ হয়ে যেত। কিন্তু জগন্নাথ রূপী কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণের দর্শনে শ্রীরাধার যেন তৃপ্তি হচ্ছে না। কুরুক্ষেত্রের কৃষ্ণ রয়েছেন ঐশ্বর্যাত্মক ভাবে।সেখানে শ্রীকৃষ্ণ রাজা,নবকিশোর নটবর গোপবালক নয় । চারিদিকে সৈন্য-সামন্ত, রাজা, অশ্ব, হস্তি, রথ। তাই সেখানকার পরিবেশ প্রেমের ভাব বিকাশের অনুকুল নয়। শ্রীরাধার কেবল সেই মুরলীধারী নবকিশোর নটবর ত্রিভঙ্গঠাম কৃষ্ণের কথা মনে পড়ছিল। মনে পড়ছিল বৃন্দাবনের লীলাস্থল গুলির কথা, যেখানে তাঁর কানাই কতই না লীলা করেছেন । সে সমস্ত লীলার আনন্দোচ্ছ্বাসের কথাই তার বার বার মনে পড়ছিল। বৃন্দাবনের পরিবেশ, গোপীদের স্বচ্ছন্দ ভাববিকাশের পথে বিশেষ অনুকূল বলেই শ্রীরাধার মন শুধুমাত্র সেই বৃন্দাবনেই শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্য ব্যাকুল হয়ে পড়েছিল। শ্রীরাধার সেই ভাবে আবিষ্ট হয়ে জগন্নাথ দর্শনের পর মহাপ্রভু বলছেন:-
" হা হা কাঁহা বৃন্দাবন,
কাঁহা গোপেন্দ্রনন্দন,
কাঁহা সেই বংশীবদন ।
কাঁহা সে ত্রিভঙ্গঠাম,
কাঁহা সেই বেণুগান
কাঁহা সেই যমুনাপুলিন।
কাঁহা রাসবিলাস,
কাঁহা নৃত্য-গীত হাস
কাঁহা প্রভু মদনমোহন....
তাহলে পুরীতে থাকার ফলেই মহাপ্রভুর মধ্যে সেই চিরন্তন বিরহ-দশা রয়েই গেল । 'সেই তো পরাণনাথ পাইনু, যাহা লাগি মদন-দহনে ঝুরি গেঁলু':- ভাবটা এই- 'জগন্নাথের মধ্যে সেই শ্যামল-সুন্দরকে পেলাম, কিন্তু বৃন্দাবনের মধুর রমণ-বসতিতে তাঁকে পেলাম না।'
রথাগ্রে উড়িয়া-গৌড়িয়াদের সংকীর্তন চলছে। হঠাৎই চৈতন্যদেব একটি সংস্কৃত শ্লোক উচ্চারণ করলেন সকলের সামনে। মধুর যে ছন্দোময়ী বাণী মহাপ্রভুর মুখ থেকে নির্গত হল, তার ভাব-রস সবটাই একেবারে প্রাকৃত সাধারণ নায়ক-নায়িকার প্রেমের বিষয়। সকলেই অবাক হয়ে গেল– মহাপ্রভু কৃষ্ণের কীর্তন অথবা তাঁর লীলাবিষয়ক মধুরালাপ বাদ দিয়ে কেন জগন্নাথের সামনে এমন এক জর্জর প্রাকৃত শ্লোক উচ্চারণ করলেন ? প্রেমিকার সঙ্গে প্রেমিকের দেখা হয়েছে বহুকাল পরে, কিন্তু যেখানে দেখা হয়েছে, সে জায়গাটা প্রেমিকার ভালো লাগছে না– এমন একটা জায়গা যেখানে প্রেমের সার্থক উদ্দীপন ঘটে না।
জগন্নাথের রথের সামনে সমস্ত ভক্তদের মধ্যে যখন এক দৈবভাব উদ্দীপিত হচ্ছে, সেই সময়ে এমন এক প্রাকৃত নায়িকার প্রেমাকুল বর্ণনা সবাইকে অবাক করে দিল। একবার নয়, দুবার নয়- বার বার-
'যঃ কৌমারহরঃ.....চেতঃ সমুৎকণ্ঠতে':-এই শ্লোক মহাপ্রভু পড়েন বার বার। কেউ যার অর্থ বুঝল না, অন্তত চৈতন্যদেব কেন এই সময়ে এমন শ্লোক পড়লেন, তার অন্তর্গূঢ় রহস্যটা একজনই মাত্র বুঝতে পারলেন। তিনি হলেন পুরীতে মহাপ্রভুর অন্তরঙ্গ সঙ্গী স্বরূপ-দামোদর। 'স্বরূপ গোঁসাঞি জানে, না কহে অর্থ তার',:- মহাপ্রভুর অন্তরের এই আর্তি কেন, সেটা স্বরূপ বুঝলেন বটে, কিন্তু কাউকে বললেন না। 'দৈবে সে বৎসর তাঁহা গিয়াছেন রূপ':- হুসেন শাহের মন্ত্রী দবির খাস রূপও কিন্তু সেবার পুরীতে এসেছিলেন মহাপ্রভুর কাছে। সেই রথযাত্রায় তিনিও ছিলেন প্রভুর কাছাকাছি। তিনিও শ্লোক শুনে বাসস্থানে ফিরে গেছেন।
প্রভু-মুখে শ্লোক শুনি শ্রীরূপ গোঁসাঞি, সেই শ্লোকের অর্থ শ্লোক করিল তথাই',:-এই শ্লোকের ভাবযুক্ত আর একটি শ্লোক, 'শ্লোক করি এক তালপত্রেতে লিখিয়া, আপন বাসার চালে রাখিল গুঁজিয়া',:- রূপ, সনাতন আর যবন হরিদাস – এই তিনজন জগন্নাথের মন্দিরে প্রবেশ করতেন না। বহুকাল মুসলমান সুলতানদের রাজকর্ম করেছেন সেইজন্য রূপ-সনাতন নিজেদের বড় হীন এবং ম্লেচ্ছ বলে ভাবতেন, আর হরিদাসের দীনতা ছিল প্রশ্নাতীত। এরা জগন্নাথের মন্দিরে প্রবেশ করতেন না বলে মহাপ্রভু নিজেই এই তিনজনের সঙ্গে দেখা করতে আসতেন এবং মন্দিরে যে প্রসাদ পেতেন তাই পাঠিয়ে দিতেন। সেই রথযাত্রার পরের দিন জগন্নাথের প্রাতঃকালীন উপল-ভোগ দর্শন করে মহাপ্রভু এসেছেন ওই শ্রীরূপ ও হরিদাসের সঙ্গে দেখা করতে। এসে দেখলেন-রূপ গেছেন সমুদ্র-স্নান করতে। হঠাৎই ওপর দিকে নজর পড়ল, হরিদাসের ঘরের চালের ওপর তালপাতায় লেখা একটি সংস্কৃত শ্লোক দেখতে পেলেন মহাপ্রভু। সে-যুগে বহু করে লেখার কালি তৈরি করতে হত এবং তালাপাতায় লেখার পর তা শুকোতে দিতে হত। তা ঘরের চালে শ্লোক শুকোতে দিয়ে রূপ স্নানে গেছেন আর তখনই মহাপ্রভুর নজরে এল রূপের অপূর্ব হস্তাক্ষর—শ্রীরূপের অক্ষর যেন মুকুতার পাতি। 'শ্রীরূপ গোঁসাঞি কৈল সে অর্থ প্রচার':-
'প্রিয় সোঽয়ং কৃষ্ণঃ সহচরি কুরুক্ষেত্রমিলিতস্তথাঽহং সা রাধা তদিদমুভয়োঃ সঙ্গমসুখম্, তথাপ্যন্তঃখেলন্মধুর-মুরলী-পঞ্চমজুষে মনো মে কালিন্দীপুলিনবিপিনায় স্পৃহয়তি !!'-'
সেই এই প্রিয় কৃষ্ণ, কুরুক্ষেত্রে মিলিত হয়েছেন, আমিও সেই রাধা, আমাদের উভয়ের সেই মিলন সুখ, তথাপি আমার মন, তার অভ্যন্তরে ক্রীড়ারত শ্রীকৃষ্ণের মধুর মূরলীর পঞ্চমস্বর মুখরিত হত, সেই যমুনাতটস্থিত কাননের নিমিত্ত বাসনা করছে ।' শ্লোকটি পড়ে মহাপ্রভু অবাক হলেন 'তোমার চরণে মোর ব্রজপুর ঘরে, উদয় করয়ে যদি তবে বাঞ্ছা পুরে'- শ্রীরাধা বলছেন,ব্রজপুর বা বৃন্দাবনই আমার ঘর, সেখানে যদি স্বয়ং তুমি যাও তবেই আমার বাসনা পূরণ হয়, অর্থাৎ:-বৃন্দাবনে মধুর ভাবাশ্রিত কৃষ্ণকে সেবা করবার আকাক্ষাই প্রকাশ পেয়েছে ।
''যা তে লীলারসপরিমলোদ্গা-রিবন্যা-পরীতা ধন্যা ক্ষৌণী বিলসতি বৃতা মাথুরী মাধুরীভিঃ। তত্রাস্মাভিশ্চটুলপশুপীভাবমুগ্ধাম্ভরাভিঃ সংবীতস্তবং কলয় বদনোল্লাসিবেণুর্বিহারম্।।''-
অর্থাৎ-শ্রীরাধা কৃষ্ণকে বলছেন, তোমার লীলারসের সুগন্ধ উদগীরণকারী বেণু ধারায় প্লাবিত, মাধুর্য রাশিতে শোভিত, পরম ধন্য মথুরার নিকটবর্তী যে ব্রজভূমি বিরাজ করছে, সেখানে আবার তুমি উল্লাসে বেণু বাজিয়ে-এই চঞ্চলস্বভাবা এবং গোপীভাবে মুগ্ধ হৃদয়া আমাদের সঙ্গে মিলিত হয়ে বিহার কর। রূপগোস্বামীর লেখা শ্লোক পড়ে মহাপ্রভু একেবারে অবাক হয়ে গেলেন। তাঁর অন্তরের মধ্যে সেই কৃষ্ণপ্রেমের আকুল ভাব জাগল, তিনি আবিষ্ট হয়ে রইলেন। স্নানশেষে রূপ ফিরে এসেই দণ্ডবৎ প্রণাম করে লুটিয়ে পড়লেন মহাপ্রভুর পায়ে। প্রভু তাঁকে জড়িয়ে ধরে বললেন, 'কেউ যে-কথা বুঝতে পারল না – মোর মনের কথা তুই জানিলি কেমনে ?' আনন্দে মহাপ্রভু সেই শ্লোক-পাতি নিয়ে চললেন স্বরূপ–দামোদরকে দেখানোর জন্য। রূপ যে শ্লোক লিখেছেন সেটাও এক রমণীর বয়ান, কিন্তু সেটা প্রেমময়ী রাধার কথা, কৃষ্ণের উদ্দেশে। পুরাণে প্রমাণ আছে – রাধার সঙ্গে কৃষ্ণের একবার দেখা হয়েছিল কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র বটে, কিন্তু যুদ্ধক্ষেত্রও বটে। যুদ্ধ লাগলেই দুই বিবাদী ক্ষত্রিয় শিবির এখানে উপস্থিত হত ভালো করে যুদ্ধ করার জন্য। বিখ্যাত পানিপথ-যেখানে অন্তত তিন-তিনটি ঐতিহাসিক যুদ্ধ হয়েছে – সেই পানিপথও কিন্তু কুরুক্ষেত্রের পরিসরের মধ্যেই। তার মানে কুরুক্ষেত্র মানেই যুদ্ধ, কুরুক্ষেত্র মানেই যুযুৎসু ক্ষত্রিয়ের আনাগোনা। আর এই রকম একটা বিপরীত জায়গায় রাধার সঙ্গে দেখা হয়েছে কৃষ্ণের । রূপ গোস্বামীর সংস্কৃত অনুবাদে ব্যাপারটা রাধার আকুলতা ধরা পড়েছে । তিনি সহচরী সখীদের বলছেন—
সেই প্রিয়তম কৃষ্ণের সঙ্গেই আমার দেখা হয়েছে, আমিও সেই আমিই আছি। এমনকী আমাদের মধ্যে যে সেই মধুর মিলন তাও ঘটেছে, এই কুরুক্ষেত্রে। কিন্তু তবু, তবু সেই যমুনা-পুলিন-বনে মধুর মুরলীর পঞ্চম তান যা আমার মনের মধ্যে হু-হু করে উঠত, সেই যমুনা-পুলিনে যদি কৃষ্ণের সঙ্গে মিলন হত আমার, তাঁর জন্যে অন্তরে আমার দুঃখ রয়ে গেল। (ধরে নেওয়া যাক) রূপকৃত এই শ্লোকটি পুরাতন এক প্রাকৃত শ্লোকের কৃষ্ণঘটিত অনুবাদ। কিন্তু এখানে যেটা বড় হয়ে উঠেছে, সেটা হল হৃদয় বোঝার ব্যাপার। মহাপ্রভুর কৃষ্ণপ্রেমে, হৃদয়ের মধ্যেও সেই 'চিরবিরহকাতর রাধাভাব।' অথচ মায়ের ইচ্ছার মূল্য দিতে গিয়ে সন্ন্যাসীর স্বাধীনতা গ্রহণ করে তিনি বৃন্দাবনে গিয়ে থাকতে পারলেন না। নীলাচলক্ষেত্রে জগন্নাথদেবের মধ্যেও তিনি তাঁর শ্যামল-কিশোরকে দেখতে পান বটে, কিন্তু তাত্ত্বিকতার দিক থেকে সেই দর্শনে ভেদ না থাকলেও কৃষ্ণের স্ব-পদ-রমণ বৃন্দাবনের মধ্যেই রাধা যেমন তাঁকে পেতে চান মহাপ্রভুর ভাবও তেমনই। অর্থাৎ সেই যমুনার তীর, সেই বৃন্দাবন। চৈতন্য মহাপ্রভু তাঁর প্রিয় পার্ষদ রূপের সেই শ্লোক ভুলতে পারছেন না। সঙ্গে সঙ্গে তিনি এই শ্লোকের রূপ দিলেন কীর্তনের ভাষায়, কীর্তনের অঙ্গে, কীর্তনের ছন্দে। কাজটা ঠিক কে করলেন জানা নেই, কিন্তু সরল বাংলা ভাষায় একটা কীর্তনের কলি তৈরী হল এবং চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ লিখছেন:–
'জগন্নাথ দেখি প্রভুর সে ভাব উঠিল। সেই ভাবাবিষ্ট হইয়া ধুয়া গাওয়াইল।।' - ‘ধুয়া’ (বাংলায় ধুয়া কথাটা ধ্রুবা থেকে এসেছে। সাধু ভাষায় এটি ধ্রুবপদ, ধ্রুবক অথবা ধ্রুপদ।) মানে গানের সেই পদ-পদাংশ যেটা গানের প্রথমে গাওয়া হয় এবং কীর্তনের দোহাররা যেটা গেয়ে সুর রক্ষা করেন। চরিতামৃতকার মহাপ্রভুর অন্তর-ভাণ্ডারী স্বরূপের মুখে এবার যে ধুয়া গাওয়ালেন, সেটা কিন্তু একটা ভাবান্তরের পর। প্রথম জগন্নাথকে রথে আসতে দেখে রাধাভাবিত মহাপ্রভু এতটা আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন যে, তিনি গানের ধুয়া গাইলেন:–'সেই তো পরাণনাথ পাইলুঁ,যাহা লাগি মদন-দহনে ঝুরি গেলু।' এই ধুয়া দামোদর পণ্ডিত গাইতে লাগলেন উচ্চৈঃস্বরে, আর চৈতন্য মহাপ্রভু সেই ধুয়ার সুরে নাচতে লাগলেন আনন্দে। কিন্তু ক্ষণিকেই তাঁর ভাবান্তর ঘটে গেল। জগন্নাথের মুখের ওপর থেকে দৃষ্টি অন্য দিকে পড়তেই জগন্নাথের রথ, লোকারণ্য সব তাঁকে অন্যভাবে আনমনা করে তুলল, তাঁর ভাবান্তর হল। ️ তারপর সেই বিখ্যাত রসশ্লোক;-
‘যঃ কৌমারহরঃ স এব হি বরস্তা এবং চৈত্রক্ষপাস্তে চোন্মীলিতমালতীসুরভয়ঃ প্রৌঢ়াঃ কদম্বানিলাঃ। সা চৈবাস্মি তথাপি তত্র সুরতব্যাপারলীলাবিধৌ রেবারোধসি বেতসীতরুতলে চেতঃ সমুৎকণ্ঠতে।।':-
এবং অবশেষে তাঁর ভাবান্তরের গান। পুরীতে জগন্নাথকে যখনই দেখেন, প্রভু ভাবেন যেন কুরুক্ষেত্র দেখা হয়েছে কৃষ্ণের সঙ্গে। কবিরাজ কৃষ্ণদাসের অনবদ্য পয়ারে ভাবটা এইরকম দাঁড়ায়:–'সেই তুমি সেই আমি, সে নব সঙ্গম। তথাপি আমার মন হরে বৃন্দাবন।। ইঁহা লোকারণ্য হাতী-ঘোড়া-রথধ্বনি। তাঁহা পুষ্পবন-ভৃঙ্গ পিক-নাদ শুনি।। ইঁহা রাজবেশ সঙ্গে ক্ষত্রিয়ের গণ। তাঁহা গোপগণ সঙ্গে মুরলীবদন।। ব্রজে তোমার সঙ্গে যেই সুখ-আস্বাদন। সে সুখ-সমুদ্রের ইঁহা নাহি এক কণ।। আসি লৈয়া পুন লীলা কর বৃন্দাবনে।তবে আমার মনোবাঞ্ছা হয় তো পূরণে।।':- এই কীর্তন বিখ্যাত করে দিয়েছেন মহাজনেরা। আসলে রথের ওপর জগন্নাথকে দেখে রাধা-ভাবে ভাবিত চৈতন্য মহাপ্রভু অন্তরে যে প্রথম মিলনের ভাবটুকু ভাষায় প্রকট হয়ে উঠল, সেই প্রকটিত ভাবটাই কিন্তু সুর, তাল, লয়ে শৃঙ্খলে বাঁধা পড়ে এমন একটা সঙ্গীত-প্রকৃতি তৈরী করছে, যাকে আমরা কীর্তন বলছি। প্রথম ভাবে যে মিলনের ভাষা, সুর, তাল এমনকী ভাবও –
'সেই তো পরাণ-নাথ পাইনু' বলে মহাপ্রভু ধুয়া ধরলেন – হয়তো এইটুকুই তখন কীর্তনাঙ্গ ছিল, ছিল পুরাতন রাগ-রাগিনী – স্বরূপ-দামোদর তাতেই ধ্রুপদ গাইলেন:–
সেই তো পরাণ-নাথ পাইলুঁ...... তার সঙ্গে বড় জোর আর এক পংক্তি...যাহা লাগি মদন-দহনে ঝুরি গেলুঁ...এই (মনে হয়) ধ্রুবপদটুকু চৈতন্য মহাপ্রভুরই ভাবোচ্ছ্বাসে সৃষ্ট। চণ্ডীদাস-বিদ্যাপতির পদাবলী তিনি বারবার আস্বাদন করেছেন—কিন্তু এই সংক্ষিপ্ত পদটুকু ?...
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাষা বদলেছে, সহজ হয়েছে। বিশেষত কীর্তনের সে সুর প্রধানত রাগরাগিনীর আশ্রয়ে ছিল তা তো কালের গতিতে পাল্টাবেই, তাই পালটেওছে। বাংলার জয়দেব কবি-যিনি সংস্কৃত কাব্যকর্তাদের শেষ বংশধর অথচ বাংলা কাব্যভাষার সাংস্কৃতিক এবং সাংস্কারিক জনক – তিনি যে ‘ধীর-সমীরে যমুনা-তীরে’র গান গেয়েছিলেন, অথবা তাঁর ‘ললিত-লবঙ্গ-লতা’ যেভাবে প্রাবাদিক গানের কলি তৈরী করে দিয়েছিল, তার সুর-স্বর, রাগ-রাগিনী চৈতন্য মহাপ্রভুর কাল ব্যাপ্ত করে দিয়েছিল নিশ্চয়ই, নাহলে মৈথিল বিদ্যাপতির প্রায়-প্রভাবিত- ‘সেই তো পরাননাথ পাইনু’ কিংবা রায় রামানন্দের ‘আপন কৃত গীত’ ‘পহিলহি রাগ নয়নভঙ্গ ভেল’ এসব গান কিন্তু কীর্তনাঙ্গে চৈতন্য মহাপ্রভুর কানে পৌঁছেছে। লক্ষণীয় ব্যাপার হল;– কৃষ্ণলীলা-বিষয়ক সম্ভোগ-বিরহকল্পের মাধুরী-মাখা এই যে সব কীর্তন, তার প্রকট স্থান কিন্তু নীলাচলক্ষেত্র অর্থাৎ পুরী। এখানে রায় রামানন্দের মতো দক্ষিণী রসিক নিজে কীর্তনের পদ লিখছেন, স্বরূপ-দামোদরের মতো পণ্ডিত-রসিক মহাপ্রভুর সহচর, আর ওদিকে আছেন দামোদর পণ্ডিত এবং বাসুদেব ঘোষের মতো গাইয়ে। সব মিলিয়ে নীলাচলে যে কীর্তন চলত–তার পদ, তার সুর-স্বরের ঠাটবাট এতটুকুও নবদ্বীপে মহাপ্রভুর পুরাতন নাম সংকীর্তনের মতো নয়। অথচ এই কীর্তন চৈতন্য মহাপ্রভুর অনুপ্রেরণায় তৈরী । তার প্রমাণ গৌড়িয়া ভক্তবৃন্দ নীলাচলে এসেছেন রথযাত্রার কালে। কিন্তু পুরীতে চৈতন্য মহাপ্রভু বেশ কিছু কাল থাকা সত্ত্বেও উড়িষ্যার রাজা গজপতি প্রতাপরুদ্রের সঙ্গে তাঁর পরিচয় হয়নি তখনও। চৈতন্য মহাপ্রভুই রাজার মতো ঐশ্বর্যশালীর সঙ্গে পরিচয়ে কুণ্ঠিত ছিলেন। চৈতন্য পার্ষদেরা – সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায়েরা অবশ্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ওই পরিচয়ের। রথযাত্রা এগিয়ে আসছে, গৌড়ের ভক্তেরা নানা জায়গায় কীর্তন করে যাচ্ছেন সম্মিলিত হয়ে। এর মধ্যে রাজ-প্রাসাদের উপরিতলে দাঁড়িয়ে সার্বভৌম ভট্টাচার্য গৌড়িয়া ভক্তদের চিনিয়ে দিচ্ছিলেন একে একে, কিন্তু সেই চেনার সঙ্গে সঙ্গে কীর্তনের সুর ভেসে আসছিল প্রতাপরুদ্রের কানে। অপূর্ব-শ্রুত এই কীর্তনের ধ্বনি শুনে:– রাজা কহে – 'দেখি মোর হৈল চমৎকার। বৈষ্ণবের ঐছে তেজ দেখি নাহি আর।। কোটি সূর্য সম সব – উজ্জ্বল বরণ। কভু নাহি দেখি এই মধুর কীর্তন।। ঐছে প্রেম ঐছে নৃত্য ঐছে হরিধ্বনি। কাঁহা নাহি দেখি ঐছে কাঁহা নাহি শুনি।।' গজপতি প্রতাপরুদ্র উড়িষ্যার রাজা, জগন্নাথের প্রধান সেবক। কাজেই মন্দিরের ভজন-কীর্তন তিনিও শুনে থাকবেন কিছু কিছু, কিন্তু বাংলার কীর্তনাঙ্গ তাঁর জানা ছিল না তেমন করে, তাঁর কাছে গৌড়িয়াদের কীর্তনধ্বনি তাই ‘চমৎকার’। প্রতাপরুদ্রের বিস্ময়-চমৎকার দেখে:–'ভট্টাচার্য কহে এই মধুর বচন। চৈতন্যের সৃষ্ট এই প্রেম-সঙ্কীর্তন।।অর্থাৎ প্রতাপরুদ্র যে কীর্তন শুনছেন, সেটা কিন্তু নাম-সংকীর্তন নয় , যেটা প্রেম-সংকীতন-সার্বভৌম ভট্টাচার্য বলছেন-এটা চৈতন্যের সৃষ্টি । আমরা এটাই বলতে চাই – কীর্তন আগেও ছিল, কিন্তু যে কীর্তন স্বরে-সুরে-ভাবে মাতোয়ারা করে সেই বাংলার কীর্তন গজপতি শোনেননি এবং সেটা চৈতন্যেরই সৃষ্টি। এখানে মনে পড়া উচিত চৈতন্য ভাগবতের প্রমাণ। পিতৃশ্রাদ্ধ সেরে ঈশ্বরপুরীর মন্ত্র কানে নিয়ে চৈতন্য যখন গয়া থেকে নবদ্বীপে ফিরছেন, তখন তাঁর উন্মত্তের মতো:-'উন্মাদবৎ গায়তি নৃত্যতি ক্বচিৎ'-তিনি হরিনামে মাতোয়ারা। তাঁর ব্যাকরণ পড়ানোর টোলে পড়াশুনো ছেড়ে তাঁর ছাত্র-শিষ্যেরা প্রভুর মত্ততা দেখছেন। অবশেষে একদিন বিদ্যায় ইতি দিয়ে চৈতন্য তাঁর শিষ্যদের বলেই ফেললেন:-অনেক পড়াশুনো হয়েছে, এবার কীর্তন করো:– 'পড়িলাঙ শুনিলাঙ যতদিন ধরি।কৃষ্ণের কীর্তন কর পরিপূর্ণ করি।। তখনও কিন্তু তাঁর টোলের ছাত্রেরা জানেন না যে, কীর্তন জিনিসটা কী, সেটা কী করে করতে হয়। চৈতন্য এবার শেখাতে আরম্ভ করলেন কেমন করে কীর্তন করতে হয়:– তার সুর, স্বর, রাগিনী এবং সেই জনপ্রিয়তম কীর্তনের পদটির এখনও চলে এবং সেই কীর্তনে পংক্তি যুক্ত হয়েছে আরও অনেকগুলি। চৈতন্য ভাগবতের বয়ানে:-আকর কীর্তনটি এই রকম:– 'শিষ্যগণ বলেন-কেমন সংকীর্তন। আপনে শিখায়েন প্রভু শ্রীশচীনন্দন।। (হরি) হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন।। দিশা দেখাইয়া প্রভু হাতে তালি দিয়া। আপনে কীর্তন করে শিষ্যগণ লৈয়া।। আপনে কীতর্ন-নাথ করেন কীর্তন। চৌদিকে বেড়িয়া গায় সব শিষ্যগণ।।-শিষ্যদের তালিম দেবার জন্য যে গানটি চৈতন্য মহাপ্রভুর মুখে উচ্চারিত হয়েছিল:-প্রথমত, সেই গানটি এখনও গাওয়া হয়, যদিও চৈতন্য ভাগবতে এই গানের জন্য যে ‘কেদার রাগ’ নির্দিষ্ট আছে, তার অবশিষ্ট এখনকার গানে অনুসৃত হয় কিনা, সেটা বলা কঠিন। এই গানের দ্বিতীয় বৈশিষ্ট্য হল সংস্কৃত ভাষা এবং বাংলা ভাষার মিশ্রন। প্রথম পংক্তিটি সংস্কৃত বলা যায় দ্বিতীয় পংক্তি এখনকার কীর্তনে উচ্চারণ করি আমরা:–(হরি) হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ।।- চৈতন্য ভাগবতে দ্বিতীয় চরণেই বাংলা ভাষা:—গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন।তার দ্বিতীয় পংক্তিতে আমরা এখনও গেয়ে থাকি —গিরিধারী গোপীনাথ মদনমোহন।।-এই গান চৈতন্য মহাপ্রভুর আগে কোনো পদাবলীতে আমরা পেয়েছি বলে মনে করি না। গানটি তাঁর গুরু ঈশ্বরপুরীর মুখনিঃসৃত কোন লোক প্রচলিত পদ কিনা, তাও বলা মুশকিল। কিন্তু চৈতন্যচরিতের দুটি উৎস:–প্রথমত চৈতন্যভাগবতে নদীয়া বিহারী চৈতন্য শিষ্যদের কীর্তন কী করে করতে হয়, সেটা শেখাচ্ছেন। ফলে বৃন্দাবন দাস তাঁকে কীর্তন-নাথ বলে আখ্যা দিয়েছেন। আর দ্বিতীয় উৎস চৈতন্য চরিতামৃতে স্বয়ং সার্বভৌম:-'চৈতন্যের সৃষ্টি এই প্রেম-সংকীর্তন।'আমরা এখানে বাংলার কীর্তনের ইতিহাস রচনা করতে বসেছি, সেখানে চৈতন্য মহাপ্রভুকেই আমরা বাংলার কীর্তনগানের স্রষ্টা মনে করি। তিনি সংকীর্তন-নাথ, সংকীর্তন-পিতা। এমনকী কীর্তনের যে প্রধান অনুষঙ্গ খোল-করতাল, তারও প্রবর্তক-সংস্কারকও আমাদের চৈতন্য মহাপ্রভু:-যেমনটি নরহরি চক্রবর্তী লিখেছেন ভক্তিরত্নাকরে :—
'শ্রীপ্রভুর সম্পত্তি শ্রীখোল-করতাল।
তাহে কেহ অর্পয়ে চন্দন পুষ্পমাল।।' 'তাইতো':- 'নদীয়া-নগরীতে যে খোল-করতালের ধ্বনিতে নাম-সংকীর্তনের যে ধারা তৈরী হয়েছিল , তা জগন্নাথক্ষেত্রেও নবকলেবর ধারণ করেছিল, এবং সেই সহজ লোকগ্রাহ্য কীর্তনই সারা বাংলা তথা সারা দেশে ছড়িয়ে পড়েছিল চৈতন্যেরই প্রতিভায়।...
* * *
✴️বৈষ্ণব সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব️ :
চৈতন্যদেবের ১৪৮৬-১৫৩৩-প্রভাবকাল মধ্যযুগের বাংলা ও বাংলা সাহিত্যের এক গৌরবময় ইতিহাস ৷ চৈতন্যদেবের যুগান্তকারী অাবির্ভাবের ফলে বাংলা সমাজ ও সংস্কৃতিতে যে নবজাগরণ দেখা দিয়েছিল,তা সুনিশ্চিতভাবেই সাহিত্যের গতিপথকেও প্রভাবিত করে ৷ প্রতিষ্ঠাপর্বে বাঙালী সংস্কৃতির দু'টি ধারার যে মিলন ঘটেছিল তা কোমল ও ললিত ভাবধারায় সঞ্জীবিত হয় ৷ প্রেম ও ভক্তির ভাবরস-প্রবাহে বাঙালি নিজের মুক্তিমন্ত্র শুনতে পায় ৷ অন্যদিকে রাজশক্তি হারিয়ে বাঙালি যে হীনমন্যতায় ভুগছিল,সে অবস্থার মৌলিক পরিবর্তন না ঘটলেও ভাবের দিক থেকে চৈতন্যদেব বাঙালিকে উদ্ধার করেন, অার এই কারণেই চৈতন্যদেব প্রবর্তিত এই ধর্ম অান্দোলন এটা সামাজিক ও সাংস্কৃতিক অান্দোলনও বটে ৷ এই অান্দোলনের ফলে বাঙালি জাতি তার অাত্মসস্মান ফিরে পায় ৷ পরাজিতের মনোভাব থেকে মুক্তি অার চিত্তের গভীর ভাব প্রবণতায় নতুন মূল্যবোধের অনুসন্ধান বাঙালির সংস্কৃতি চর্চায় গভীর প্রভাব বিস্তার করে ৷ রচনার প্রাচুর্যে ও উৎকর্ষে বাংলা সাহিত্যের নব নব দিগন্ত উন্মোচিত হয় ৷ চৈতন্য সংস্কৃতি মধ্যযুগীয় বাংলা সাহিত্যে ভাব ও রূপের বিশেষ পরিবর্তন সাধন করেছিল ৷ এই পরিবর্তনের দু'টি প্রধান দিক-প্রত্যক্ষ ও পরোক্ষ ৷ প্রত্যক্ষ প্রভাব- বৈষ্ণব পদাবলী, গৌরচন্দ্রিকা,গৌরপদাবলী ও জীবনীসাহিত্য ৷ চৈতন্য সংস্কৃতির পরোক্ষ প্রভাব-চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, ও ধর্মমঙ্গল ধারার মঙ্গলকাব্য ৷ অনুবাদ সাহিত্য-রামায়ণ, মহাভারত,ভাগবত ৷ তাছাড়াও শাক্তপদাবলী ও লোকসাহিত্য ৷ অনুবাদ সাহিত্যেও চৈতন্যদেবের প্রভাব সুস্পষ্ট ৷ ব্যক্তি চৈতন্যদেবের উচ্চ অাদর্শই বাঙালি কবিকে অনুরূপ অাদর্শ এক চরিত্রের সন্ধানে নিয়োজিত করেছিল ৷ রামায়ণ,মহাভারত ও ভাগবতের কবিরা চৈতন্য-প্রভাবিত বৈষ্ণব ভাবধারায় প্রভাবিত হয়েছিলেন এবং তাঁদের কাব্যের পরিবেশ,চরিত্র ও মৌলিক কাব্যরস সেইমতো নিয়ন্ত্রণ করেন ৷ এর ফলে বঙ্গানূদিত রামায়ণ, মহাভারত ও ভাগবত ইত্যাদির মহাকাব্যিক গরিমা ম্লান হয়ে গেলেও,প্রেম ও ভক্তিরসে জড়িত এই কাব্যগুলি বাঙালির গার্হস্থ্য অালেখ্যে পরিণত হয় ৷ কাশীরাম দাসের মহাভারত অনুবাদ তারই এক উজ্জ্বল স্মারক ৷
শাক্তসাহিত্যেও চৈতন্যদেবের
সার্বভৌম প্রভাব ও তাঁর প্রবল ভাবের জোয়ারে তার স্বাতন্ত্র্য সস্পূর্ণ রক্ষা করতে পারেনি ৷ কেউ কেউ মনে করেন, শাক্ত পদাবলীর বাৎসল্য রসের পদগুলিতে ও উমাসংগীতে (অাগমনী ও বিজয়া গান) চৈতন্য-প্রভাবিত বৈষ্ণব গীতিকবিতার কোমল স্নিগ্ধতা অনুভূত হয় ৷ লোকসংগীতেও চৈতন্যদেবের ভাববিহ্বল দেবোপম জীবনের বাংলার সুদূর গ্রামাঞ্চলে সুস্পষ্ট প্রভাব ৷ মৈমনসিংহ গীতিকার বিষয়বস্তুতে চৈতন্যদেবের সমন্বয়বাদ ফুটে উঠেছে ৷ শুধু তাই-ই নয়, বাউল গানে যে "মনের মানুষ"-এর অনুসন্ধান রয়েছে,তার মূলেও চৈতন্যদেবের প্রভাব অস্বীকার করা যায় না ৷
প্রাক চৈতন্যযুগে মঙ্গলকাব্যের মনসা, চণ্ডী প্রভৃতি দেবদেবীর চরিত্রগত সংকীর্ণতা, হিংস্রতা, নিষ্ঠুরতা ও স্বার্থপরতা চৈতন্যোত্তর পর্বে অনেকটাই হ্রাস পেয়ে এক স্নিগ্ধ দৈব মহিমায় প্রতিষ্ঠিত হয় ৷ চৈতনোত্তর যুগের কবি দ্বিজ বংশীদাসের মনসামঙ্গলে মনসা চরিত্রে উগ্রমূর্ত্তির পরিবর্তে স্নেহ ও প্রীতির স্পর্শ লাগে ৷ চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবিদ্বয় মুকুন্দ চক্রবর্তী ও দ্বিজ মাধবের হাতেও প্রতিহিংসাপরায়ণা চণ্ডীর রূপান্তর ঘটে জননী অভয়ার ৷ কাব্যের প্রতি ক্ষেত্রেই ধ্বনিত হতে থাকে এক মানবিক সুর ৷ ধর্মমঙ্গল কাব্যেও ধর্মঠাকুরের ক্ষমাসুন্দর রূপটি ফুটে ওঠে চৈতন্য-প্রভাবিত কোমলতার স্পর্শে ৷ চৈতন্যদেবের অলৌকিক পরশপাথরের স্পর্শে বাংলা সাহিত্য নব নব ভাবে সমৃদ্ধ হয়েছে ৷ বাংলা সাহিত্যে তাঁর এই প্রভাবের এই ঐতিহাসিক ফলশ্রুতি সুদূর প্রসারিত ৷ প্রাক চৈতন্য-যুগের সাহিত্যে যে স্থূলতা,কদর্যতা ও গ্রাম্যতা ছিল, তা চৈতন্য প্রভাবে রুচিসম্মত ও শ্লীল হয়েছে ৷ প্রাক চৈতন্য পর্বে দেবতার মহিমাকীর্তনই ছিল সাহিত্যের উদ্দেশ্য ও পরিধি ৷ চৈতন্যপ্রভাবে তা 'দেবতাকে প্রিয় করি প্রিয়রে দেবতা' হয়েছে ৷ প্রাক চৈতন্যপর্বের ভক্তিভাবের তুলনায় ঐশ্বর্যভাবের প্রাধান্য ছিল ৷ চৈতন্যপ্রভাবে ভক্তিরস বাংলা সাহিত্যকে অাপ্লুত করেছে ৷ প্রকৃতপক্ষে চৈতন্যদেবের প্রভাবেই বাংলা সাহিত্য মানবতাবাদের জয় ঘোষিত হয়েছে ৷ চৈতন্যপ্রভাবিত অধ্যাত্মভাব ও জীবনাবেগ সৃষ্টির জন্যই বৈষ্ণব কবিদের হাতে বাংলা ভাষা সূক্ষ্ম অনুভূতি ও বিচিত্রভাব প্রকাশের যোগ্য হয়ে ওঠে !..
বৈষ্ণব সাহিত্য মোটের উপর তিন জাতীয়;- জীবনী কাব্য, বৈষ্ণবশাস্ত্র ও পদাবলী ৷ সাহিত্যের দিক থেকে বৈষ্ণব পদাবলীকেই অামরা অমর সম্পদ বলে মনে করি; জীবনী কাব্যকে এ দেশের সাহিত্য ধারায় অপূর্ব বলে না মেনে পারি না ৷ ভারতবর্ষের সাহিত্যে বৈষ্ণব জীবনী-কাব্যসমূহ এক নতুন জিনিস ৷ দেবদেবীর মাহাত্ম্য-কীর্ত্তনই এতদিন সাহিত্যের প্রধান উপজীব্য,অবশ্য অবতার-বাদের দেশে দেবতারাও অাকৃতিতে ও প্রকৃতিতে অনেকটা মানুষেরই অনুরূপ ৷ তবুও তাঁদের ক্রিয়াকর্ম হল দেবতার লীলা-খেলা ৷ বৈষ্ণব জীবন-চরিতসমূহ যে এই প্রভাব থেকে মুক্ত তা নয় ৷ কারণ চৈতন্যদেবের জীবদ্দশাতেই তিনি অবতার বলে গণ্য হয়েছিলেন ৷ বৈষ্ণবজীবনী তাই সর্বাংশে জীবনী নয়,ভক্তি-কাব্য,অার তাই ধর্মের প্রভাব মুক্ত নয় ৷ বৈষ্ণব-জীবনীসমূহও মধ্যযুগের ধার্মিকতার দ্বারাই উদ্বুদ্ধ,তা সম্পূর্ণরূপে মানব-জীবনের চিত্র নয় ৷ কিন্তু চৈতন্যদেব,অদ্বৈত অাচার্য ও অন্যান্য ভক্ত মহাজনরা ছিলেন জীবন্ত মানুষ,লোকে তাঁদের রক্তমাংসের দেহে বরাবর দেখেছেন ৷ ভক্তি-মাহাত্ম্যেও অবতার বা গুরু বলে সেই রক্তমাংসের মানুষকে একেবারে উড়িয়ে দেওয়া তাই সম্ভব হয় নি ৷ বৈষ্ণব জীবনী-কাব্যও এদিক থেকে সত্যকারের সাহিত্যের পথে এগিয়ে গিয়েছে-মানুষকে অাশ্রয় করেছে ৷ শুধু তাই নয় ৷ এসব জীবনীতে সেই মানুষের জীবন-কথা এসেছে, তার গৃহ,পরিবার,সমাজ এবং সমসাময়িক পরিবেশের কথাও এসেছে ৷ এমন কি, চৈতন্যদেব যেমন প্রাদেশিক সীমা ছাড়িয়ে পর্যটন করেছেন, তাঁর জীবনীতেও তেমনি ভারতের নানা অংশের তথ্যও কিছু-না-কিছু স্থান পেয়েছে ৷ এই সব তথ্যের গুরুত্বও কেউ অস্বীকার করতে পারে না এবং ঐতিহাসিকের চক্ষে তারও কিছু মূল্য অাছে ৷ চৈতন্যদেবের প্রত্যক্ষ ও সুপরিণত রূপ জীবনীসাহিত্যের মধ্যেই বিকশিত ৷ তাঁর দেবোপম চরিত্রকে ঘিরে বাংলা সাহিত্যে সর্বপ্রথম জীবনীসাহিত্য গড়ে ওঠে ৷ সুতরাং নবতর সংযোজনের পরিপেক্ষিতে এই সাহিত্যের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম ৷ বৃন্দাবন দাস তাঁর চৈতন্যভাগবত গ্রন্থের মাধ্যমে এই নতুন পথের দ্বার উদ্ঘাটন করেন ৷ পরবর্তীকালে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃত, লোচনদাসের চৈতন্যমঙ্গল, জয়ানন্দের চৈতন্যমঙ্গল, প্রভৃতি চরিতসাহিত্যের এই শাখাটিকে সমৃদ্ধতর করে ৷ জীবনী সাহিত্যের এই যে উদ্বোধন, তা পরবর্তীকালেও নব নব অাঙ্গিকে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে ৷
বাঙলায় চৈতন্যদেবের প্রথম (অানু:১৫৪৮ খ্রীঃ) জীবনী হল বৃন্দাবনদাসের "চৈতন্য-ভাগবত" ৷
চৈতন্য ভাগবত নানাদিক দিয়েই মহামূল্যবান গ্রন্থ ৷ চৈতন্যদেবের তিরোধানের (১৫৩৩ খ্রীঃ) পনের বৎসরের (অানু:) মধ্যেই তা রচিত হয়ে থাকবে ৷ বৃন্দাবনদাস এ কাব্য লিখেছিলেন নিত্যানন্দপ্রভুর উৎসাহে ৷ তখনো চৈতন্যদেবের অনেক অনুচর-পরিকর জীবিত ছিলেন; তাঁদের মুখেই তিনি অনেক বৃত্তান্ত শুনেছিলেন, কিন্তু তাঁর দৃষ্টিতে ভাগবত-বর্ণিত কৃষ্ণলীলারই নুতন সংস্করণ চৈতন্যলীলা, শ্রীচৈতন্যদেব শ্রীকৃষ্ণের অবতার ৷ তাই ভক্ত-সমাজে চৈতন্যদেব সম্পর্কে যে-সব অলৌকিক কাহিনী প্রচলিত ছিল তিনি অকুণ্ঠিতচিত্তে গ্রহণ করেছেন ৷ তাঁর উদ্দেশ্য হল শ্রীচৈতন্যমহাপ্রভুর লীলা প্রচার ৷ আর সেই সঙ্গে প্রধান গৌরব তিনি দান করেছেন নিজের গুরু শ্রীনিত্যানন্দপ্রভুকে ৷
------- --------
কৃষ্ণদাস কবিরাজ মহাশয় বৃন্দাবনের রঘুনাথভট্টের শিষ্য ও সেবক ছিলেন ৷ বর্ধমান জেলার কাটোয়ার নিকটে তাঁর জন্ম, পরিণত বয়সে তিনি বৃন্দাবনবাসী হন ৷ সেখানে তিনি অাধ্যাত্মিক তত্ত্বের শিক্ষা নিয়েছিলেন রূপ ও সনাতন গোস্বামীদের কাছ থেকে ৷ তাঁর পাণ্ডিত্যও ছিল অগাধ, সংস্কৃতে 'গোবিন্দ লীলামৃত' নামে একখানা কাব্যও তিনি প্রণয়ন করেন ৷ বৃন্দাবনের গোস্বামীরা তাঁকে যখন চৈতন্য-চরিতামৃত রচনা করতে নির্দেশ দেন তখন কৃষ্ণদাস খুবই বৃদ্ধ,তাঁর ভয় ছিল, হয়তো তিনি গ্রন্থ সমাপ্ত করে যেতে পারবেন না ৷ কবে তাঁর গ্রন্থ রচনা সমাপ্ত হয় তা তিনি নিজ গ্রন্থের পরিশেষে স্বয়ং উল্লেখ করেছেন:- *শাকে সিন্ধ্বগ্নিবাণেন্দৌ জ্যৈষ্ঠে বৃন্দাবনান্তরে।সূর্য্যোঽহ্নিঽসিতপঞ্চম্যাং গ্ৰন্থোঽয়ং পূর্ণতাং গতঃ।।*-সিন্ধু ৭,অগ্নি ৩, বাণ পঞ্চবাণ ৫, ইন্দু- চন্দ্র ১। (*সংখ্যানাং বামতঃ গতিঃ,* __সুতরাং ১৫৩৭ শাকে)জ্যৈষ্ঠে সূর্য্যোঽহ্নি(রবিবারে) অসিত পঞ্চম্যাং , (কৃষ্ণ পক্ষান্তর্গত পঞ্চমীতে) বৃন্দাবনান্তরে অয়ং গ্ৰন্থঃ পূর্ণতাং গতঃ(বৃন্দাবনে এই গ্রন্থ সম্পূর্ণ হইল।)। অনুবাদ:-১৫৩৭ শকে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা পঞ্চমীতে রবিবারে বৃন্দাবনে এই গ্রন্থ সমাপ্ত হল।। এই সুবৃহৎ গ্রন্থের অাদিলীলায় নবদ্বীপলীলার বর্ণনা তিনি খুব সংক্ষেপে শেষ করেছেন ভক্তিনম্রচিত্তে অনুসরণ করেছেন বৃন্দাবনদাসের চৈতন্যভাগবতের কাহিনী কারণ, নবদ্বীপলীলার ব্যাস বৃন্দাবনদাস;—*"বৃন্দাবন দাস প্রথম যে লীলা বর্ণিল ৷ সেই সব লীলার অামি সূত্রমাত্র কৈল॥"* চৈ,চ, ৷ প্রথম লীলায় তিনি চৈতন্য-তত্ত্ব নিরূপন, শ্রীচৈতন্যচরিতের পাঁচটি রস যথাক্রমে-জন্মলীলারস, বাল্যলীলারস, পৌগণ্ডলীলারস, কৈশোরলীলারস এবং যৌবনলীলারস বর্ণিত করেছেন ৷ মধ্যলীলায় তিনি কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব,প্রেমতত্ত্ব অার
ভাবতত্ত্ব,রসতত্ত্ব, লীলাতত্ত্বসার, শ্রীভাগবত-তত্ত্বরস এবং কৃষ্ণতুল্য ভাগবত তিনি সংসারকে জানালেন ৷ অার অন্ত্যলীলায় চৈতন্যদেবের নীলাচলের শেষ সতের-অাঠার বছরের লীলা-বর্ণনাই ছিল তাঁর যেন মুখ্য উদ্দেশ্য ৷ কারণ, সে সময়কার কথা বৃন্দাবনদাসের চৈতন্যভাগবতে পাওয়া যায় না ৷ এ সময়ে মহাপ্রভুর দিব্যোন্মাদ অবস্থা,যে পুলক-রোমাঞ্চে, অার্তি ও অাকুলতায় সমস্ত বৈষ্ণব গীতিকাব্য শিহরিত, অালোড়িত, বিহ্বল-সেই মহাভাবেরই অাভাস পাই এই দার্শনিক-শ্রেষ্ঠ কবিরাজ গোস্বামীর চৈতন্যচরিতামৃতে;—
*"হা হা কৃষ্ণপ্রাণধন, হা হা পদ্মলোচন, হা হা দিব্যসদ্- গুণসাগর ৷ হা হা শ্যামসুন্দর, হা হা পীতাম্বরধর, হা হা রাসবিলাস নাগর॥"* কাঁহা গেলে তোমা পাই, তুমি কহ তাঁহা যাই,।।" ( চৈ, চ, )।
সুগভীর রহস্যময় এই অন্ত্যলীলা বর্ণনা করা ও ব্যাখ্যা করা অভাবনীয় ভক্তি ও শক্তি সাপেক্ষ ৷ এই লীলার সাক্ষী রঘুনাথদাস,স্বরূপ-দামোদর, প্রভৃতি;কৃষ্ণদাস দাস গোস্বামীর মুখে সে-সব কথা শুনেছিলেন ৷ এই লীলা-বর্ণনায় কি তত্ত্ব-বিশ্লেষণে,কি তথ্য-নিষ্ঠায়,কি অাপনার ভাব-মাহাত্ম্যে কৃষ্ণদাস কবিরাজ অভাবনীয় সার্থকতা লাভ করেছেন !..
কৃষ্ণদাস কবিরাজ গ্রন্থশেষে নিজের যে পরিচয় দিয়েছেন তাও এই মহৎ কাব্য ও মহৎ বৈষ্ণবের উপযোগী;—
*"অামি অতি ক্ষূদ্র জীব পক্ষী রাঙ্গাটুনি ৷
সে যৈছে তৃষ্ণায় পিয়ে সমুদ্রের পানি॥
তৈছে অামি এককণ ছুঁইল লীলার ৷
এই দৃষ্টান্তে জানিহ প্রভুর লীলার বিস্তার॥
অামি লিখি এহো মিথ্যা করি অভিমান ৷
অামার শরীর কাষ্ঠপুতলী সমান॥
বৃদ্ধ জরাতুর অামি অন্ধ বধির ৷
হস্ত হালে মনোবুদ্ধি নহে মোর স্থির॥*
(চৈ,চ,- ৩/২০৮১—৮৪ )
আর সে কাহিনী যদি সত্য হয় যে এই অপূর্ব গ্রন্থ বীর হাম্বীরের দস্যুদল লুঠ করে নিয়ে গিয়েছিল, তাহলে তো মানতে হয়; সত্য-সত্যই এরূপ গ্রন্থ লোপের ভয়ে সেই বৃদ্ধ কবির প্রাণবিয়োগ ঘটতে পারে ৷ কিন্তু ভগবানের কৃপায় সে গ্রন্থ বিলুপ্ত হয়নি, তাই কৃষ্ণদাস কবিরাজ অমর হয়ে অাছেন; চৈতন্যলীলাও তাই তাঁর সর্বশ্রেষ্ঠ প্রকাশ-সম্পদ থেকে বঞ্চিত হয় নাই ৷ "সর্বোপরি বাঙলার মধ্যযুগের সাহিত্য সমুজ্জ্বল হয়ে অাছে কবিরাজ গোস্বামীর শ্রীশ্রীচৈতন্য-চরিতামৃত সুমহৎ কীর্তিতে !.."
জয়ানন্দের চৈতন্যমঙ্গল'ও প্রচলিত গ্রন্থ, এটি সাধারণ মানুষের (আনু;১৫৭০-১৬০০) জন্য লেখা,জয়ানন্দের কাব্যও পাঁচালী করে গাওয়া হত ৷ 'গোবিন্দদাসের করচা' নিয়ে বাঙলা সাহিত্যে ও বৈষ্ণব-সমাজে মতভেদ অাছে ৷ অন্যান্য ভক্ত-জীবনী চৈতন্যদেবের মধ্যেই তাঁর প্রধান পারিষদ্ অদ্বৈত, নিত্যানন্দ ও হরিদাসের কথা বৈষ্ণব সমাজে সমাদৃত , এর মধ্যে লিখিত হয়েছে অদ্বৈত অাচার্য ও তাঁর পত্নী সীতাদেবীর জীবনী ৷ ষোড়শ শতকের জীবনী কাব্যে যেমন চৈতন্যদেব ও অদ্বৈতই বিষয়বস্তু, সপ্তদশ শতকের জীবনী কাব্যের প্রধান বিষয়বস্তু তেমনি শ্রীনিবাস ও নরোত্তমদাস ঠাকুর ৷ তাছাড়াও নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর ইত্যাদি ইত্যাদি ৷ সপ্তদশ শতকের শেষে বৈষ্ণব-প্রেরণা অনেক দিকে মন্দীভূত হয়ে অাসে সত্য ৷ কিন্তু মহাজনদের জীবনী রচনা বা মহাজনদের গণাখ্যান, শাখা-নির্ণয় প্রভৃতি সমভাবেই চলে, বৈষ্ণব অান্দোলনের ইতিহাসে সে-সবের মূল্য অাছে, প্রেমদাস, মনোহরদাস ও বিশেষকরে নরহরি চক্রবর্তী সেই বৈষ্ণব ইতিহাসের ধারাকে অব্যাহত রাখেন;অষ্টাদশ শতকের মানুষ হলেও এ জন্যই এ প্রসঙ্গে তাঁদের নাম স্মরণীয় ৷ এছাড়াও কৃষ্ণমঙ্গলের বা ভাগবতের অাখ্যান নিয়ে রচিত কৃষ্ণমঙ্গল-কাব্যধারার প্রসারও এই যুগে ঘটেছিল !..
চৈতন্যদেবের অাবির্ভাবে বৈষ্ণব পদাবলীতে গভীর ছাপ পড়েছিল ৷ প্রাক-চৈতন্যযুগে মানব-মানবীর পার্থিব প্রেমই ছিল রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলীর মূল ভিত্তি ৷ কিন্তু চৈতন্যদেবের অাবির্ভাবের পর পার্থিব মানব-মানবীর প্রেম পরিণত হয় অপার্থিব রাধাকৃষ্ণ লীলায় এবং নব-জন্মান্তর ঘটে সমগ্র পদাবলী সাহিত্যের ৷ শুধু তাই নয় 'গৌরচন্দ্র' অর্থাৎ মহাপ্রভুকে নিয়েও রচিত হয় পদাবলীর দু'টি বিশেষ শাখা-'গৌরচন্দ্রিকা' ও 'গৌরপদাবলী' বা গৌরাঙ্গ-বিষয়ক পদ ৷ এই পদগুলি বৈষ্ণব-সাহিত্যে এক ব্যপকতর ও সূক্ষ্মতর পরিবর্তন দেখা যায় ৷ অাধুনিক কালের(১৮০০ খ্রীঃ) অাগেকার বাঙলা সাহিত্যের প্রধানতম গৌরব জীবনী-কাব্য নয়, মঙ্গলকাব্য নয়, নানা পৌরাণিক কাব্যও নয়-সে গৌরব বৈষ্ণব গীতিকবিতা বা 'পদাবলী' সাহিত্য ৷ সম্ভবত গীতিকবিতাই বাঙালী প্রতিভার নিজস্ব প্রকাশ পথ ৷ 'চর্যাপদ' থেকে অাধুনিক কালে রবীন্দ্রনাথ বা রবীন্দ্রোত্তর কাল পর্যন্ত বাঙলা সাহিত্যের প্রধান পরিচয়-বাঙালীর গীতি-কবিতা ৷ বৈষ্ণব-গীতি কবিতার ধারাও সেই কবি-জয়দেব-বিদ্যাপতি-চণ্ডিদাস থেকে অারম্ভ করে একেবারে রবীন্দ্রনাথ ও তাঁর অনুজদের কাল পর্যন্ত অবিচ্ছিন্ন ধারায় প্রবাহিত ৷ অবশ্য;-পদাবলীর প্রধানতম বিকাশের কাল ছিল চৈতন্যদেব যুগের (১৫০০-১৭০০ খ্রীঃ) শতাব্দীতে ৷ কৃষ্ণ-লীলা অবলম্বন করে গীতিকবিতা রচনা চলেছিল অনেকদিন থেকেই,বিশেষত ভারতের এই প্রাচ্যমণ্ডলে গৌড়ে-মিথিলায় ৷ মধ্যযুগের বাঙলায় সেই গীতিকাব্য কিছু কিছু রচনা হয়েছিল জয়দেবের অনুকরণে সংস্কৃতে, কিছু খাঁটি বাঙলায়-চণ্ডীদাসের ধারায় ৷ কিন্তু বেশীর ভাগ বৈষ্ণব পদই রচিত হয় একটি মিশ্র ভাষায়,'ব্রজবুলিতে'৷ এই ধারার মূল উৎস বলা যায় মিথিলার কবি বিদ্যাপতিকে ৷ ব্রজবুলি যে অাসলে ব্রজভূমির ভাষা নয়,মূলত মৈথিল ও বাঙলা মিশ্রিত ভাষা ৷ অার তার সঙ্গে এখানে ওখানে ব্রজবাসী বৈষ্ণব মহাজনদের প্রভাবে মিশ্রিত হয়েছে এক-অাধটি ব্রজভাষার শব্দ ৷ ব্রজবুলির মতো ভাষার উদ্ভব হল মৈথিল ভাষার কবি বিদ্যাপতির রাধাকৃষ্ণ লীলার গীতিসমূহ থেকে ৷ ভক্ত কবি জয়দেবের পরে পূর্ব ভারতে বিদ্যাপতির (পঞ্চদশ শতকে মিথিলায় জন্ম বিদ্যাপতির)মতো কবি মনে হয় অার জন্মান নি ৷ নিজের মৈথিল ভাষায় তিনি রাধাকৃষ্ণ লীলার পদ রচনা করেন ৷ মিথিলা সেই সময়ে ন্যায়ের প্রধান পাঠকেন্দ্র ৷ বাঙালী ছাত্ররা সেখানে ন্যায় অধ্যয়ন করতে যেতেন, বিদ্যাপতির পদাবলী শুনতেন, মুগ্ধচিত্তে স্বদেশে তা নিয়ে ফিরতেন ৷ দেখতে দেখতে বিদ্যাপতির পদ তাই বাঙলায় বিস্তৃত হয় ৷ শ্রীচৈতন্যদেবের সমকালেই মিথিলার কবি বাঙলার কবি বলেই বাঙালীর কাছে পরিচিত হয়ে গিয়েছিলেন৷ বিদ্যাপতির রাধাকৃষ্ণ-প্রেমের মৈথিল পদসমূহ যে মৈথিলীতে রচিত তাও পরে অার কেউ মনে করেন নি ৷ বিদ্যাপতির রচনা মাধুর্যে অাকৃষ্ট হয়ে বিদ্যাপতির অনুকরণে বাঙালী পদকর্তারাও অনুরূপ ভাষায় পদ-রচনায় মেতে উঠলেন-স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ এই ভাষার মাধুর্যে অাকৃষ্ট হয়ে ব্রজবুলিতে লেখেন 'ভানুসিংহের পদাবলী' ৷ বাঙালীর লিখিত এই অনুকৃত কাব্যভাষায়ও যে বাঙলা ভাষার প্রভাব পড়বে তা স্বাভাবিক ৷ কিন্তু তবু এ ভাষা যে খাঁটি বাঙলা নয়,তা সকলেই বুঝতেন ৷ মৈথিলী ভাষা অপরিচিত বলে সাধারণ লোকে মনে করে নিলেন এই বিদ্যাপতির পদের ভাষাই ব্রজভূমের ভাষা,রাধাকৃষ্ণের শ্রীমুখের ভাষা ৷ তাই এর নামকরণ হয় 'ব্রজবুলি' অর্থাৎ বৃন্দাবনের ভাষা ৷ কিন্তু ব্রজবুলি অাসলে মৈথিলী-বাঙলা মিশানো একটি কাল্পনিক ভাষামাত্র ৷ তাই বিদ্যাপতি বাঙালী বৈষ্ণব সমাজে বৈষ্ণব-ভক্ত বলেই শুধু গণ্য হন নি, বাঙালী তাঁকে বাঙলার কবি বলে জানত ৷ অার যিনি বাঙলার এত বড় এক কাব্যধারার জন্মদাতা তাঁকে বাঙলা সাহিত্যের অাপনার বলা নিশ্চয়ই সমুচিত !..
* * *
শ্রীচৈতন্যচরিতামৃত বৈষ্ণবদের কাছে মহামূল্যবান গ্রন্থ* হলেও চৈতন্যদেবের জীবন-চরিত তার মুখ্য প্রতিপাদ্য নয়,মুখ্য প্রতিপাদ্য সেই চরিতামৃত, প্রেম ও ভক্তিরসের যে বিগ্রহরূপে চৈতন্যদেব অারাধ্য সেই প্রেম ও ভক্তিবাদের ব্যাখ্যান ৷ চৈতন্যদেবের জীবনী অপেক্ষা যুক্তিতর্ক দিয়ে বৈষ্ণব দর্শনের প্রতিষ্ঠাই ছিল কৃষ্ণদাস কবিরাজের লক্ষ্য ৷ এই দুরুহ তত্ত্ব তিনি ব্যাখ্যা করেছেন দার্শনিকের মতো বা বৈজ্ঞানিকের মতো সূত্রাকারে,সহজ নিরলঙ্কার সুস্পষ্ট সেই ভাষা ৷ এই দার্শনিক বিশ্লেষণ বাঙ্লা ভাষার অাশ্চর্য শক্তিরও পরিচায়ক ৷ অাজকের চিন্তাশীল বাঙালীরাও এ গ্রন্থ থেকে ভরসা পেতে পারেন-বাঙ্লা ভাষার শক্তি সম্পর্কে। এই বৈষ্ণব-তত্ত্ব চৈতন্যদেবের জীবন ও উপদেশকে অাশ্রয় করেই বিকশিত ,অার কৃষ্ণদাস কবিরাজ সেই জীবন বর্ণনায় অদ্ভুত রকমের সত্যনিষ্ঠ ৷ চৈতন্যদেবের জন্মের প্রায় একশত বৎসর পরে তাঁর এই গ্রন্থ লিখিত হয় ৷ চৈতন্যদেবের জীবনলীলার সম্বন্ধে কৃষ্ণদাস কবিরাজ যে সব তথ্যের অবতারণা করেছেন,তার প্রত্যেকটিই প্রমাণ স্বরূপ , কার কাছ থেকে তিনি জেনেছেন,তাও উল্লেখ করেছেন ৷ এক-একটি সুন্দর উপমার মধ্য দিয়ে কঠিন তত্ত্ব এক এক সময়ে উদ্ভাসিত করে তুলেছেন কবিরাজ গোস্বামী ;—
*"অনন্ত স্ফটিকে যৈছে এক সূর্য ভাসে ৷
তৈছে জীব গোবিন্দের অংশ পরকাশে ॥"* (চৈ,চ,১/২/১৩,)
এক সূর্য যেমন অনন্ত স্ফটিকে (এক প্রকার স্বচ্ছ প্রস্তর) প্রতিবিম্বিত হয়ে অনন্ত রূপে প্রকাশিত হয়,সেইরূপ ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত কোটি জীবের প্রত্যেকের হৃদয়ে পরমাত্মারূপে প্রকাশিত হন ৷
অাবার অবিচ্ছেদ্য তত্ত্বের ব্যাখ্যায় কবিরাজ গোস্বামী বলেছেন ;—
*"মৃগমদ তার গন্ধ,যৈছে অবিচ্ছেদ ৷
অগ্নি জ্বালাতে যৈছে নাহি কভু ভেদ ॥
রাধাকৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ ৷
লীলা-রস অাস্বাদিতে ধরে দুইরূপ ॥* ( চৈ,চ,-১/৪/৮৩-৮৪ )
শ্রীরাধা কৃষ্ণের হ্লাদিনী শক্তি ৷ অার শ্রীকৃষ্ণ হলেন সেই শক্তির অধিপতি শক্তিমান ৷ শ্রীরাধা পূর্ণশক্তি অার শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ শক্তিমান ৷ সুতরাং শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের মধ্যে সম্বন্ধ হল শক্তি ও শক্তিমানের সম্বন্ধ ৷ শক্তি ও শক্তিমানের অভেদহেতু (শক্তিশক্তিমতয়োরভেদত্বাৎ) শ্রীরাধা ও শ্রীকৃষ্ণে কোনো ভেদ নেই ৷ কস্তুরী ও তার গন্ধে যেমন ভেদ নেই,ঠিক তেমনি পূর্ণশক্তিমান শ্রীকৃষ্ণ ও পূর্ণশক্তি শ্রীরাধাতেও কোনো ভেদ নেই ৷ তারপরে সেই প্রসিদ্ধ পার্থক্য বিশ্লেষণ-কাম ও প্রেমের;—
*"কাম প্রেম দোঁহাকার বিভিন্ন লক্ষণ ৷
লৌহ অার হেম যৈছে স্বরূপে বিলক্ষণ॥ অাত্মেন্দ্রিয়-প্রীতি ইচ্ছা তারে বলি 'কাম' ৷
কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা-ধরে প্রেম 'নাম'॥"* (চৈ,চ,-১/৪/১৩৯-১৪০)
এবং ;—
*"কৃষ্ণপ্রেমা সুনির্মল, যেন শুদ্ধ গঙ্গাজল, সেই প্রেমা অমৃতের সিন্ধু ৷ নির্মল সে অনুরাগে, না লুকায় অন্য দাগে , শুক্ল বস্ত্রে যৈছে মসীবিন্দু॥"* চৈ,চ,২/২/৪২)
অথচ ;—
*"এই প্রেমার অাস্বাদন, তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জ্বলে, না যায় ত্যজন ৷ সেই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্র মিলন॥"* (চৈ,চ,২/২/৪৫) অর্থাৎ—
তপ্ত ইক্ষু-চর্বণ ইক্ষুদণ্ড অাগুণে ঝলসে তপ্ত থাকতে থাকতে চিবিয়ে খেলে অত্যন্ত সুস্বাদু লাগে ৷ তবে তপ্ত ইক্ষু মুখে রাখা নিতান্ত কষ্টকর হলেও অত্যধিক সুস্বাদুবশত ত্যাগ করা যায় না ৷ ঠিক কৃষ্ণপ্রেমও তেমনি,বাইরে বিষজ্বালার মতো কষ্টকর হলেও ভিতরে অনির্বচনীয় অানন্দের অনুভব হয়—তাই কৃষ্ণপ্রেম ত্যাগ করা যায় না,তা *পরম উপাদেয় ৷*
-----------
✴️'কীর্তন ও চৈতন্যদেব' :
বাঙলার সামাজিক,সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসের ক্ষেত্রে পনের-ষোল শতকে শ্রীচৈতন্যদেবের আবির্ভাব ছিল একটি বড় ঘটনার সংযোজন ৷ এটি এমন এক সময় যখন বাঙালি-সমাজের প্রতিটি ক্ষেত্রে রূপান্তরের প্রক্রিয়া ঘটছিল ৷ মুসলিম রাজানুকূল্যে একদিকে যেমন মুসলমান সমাজের বিকাশ দ্রুততর গতি লাভ করছিল,অন্যদিকে হিন্দু-ধর্মের অভ্যন্তরীণ নৈরাজ্য এই ধর্মাশ্রিত সমাজ কাঠামোকে বিপর্যস্ত করে তুলছিল ৷ বাঙালি সমাজে সামাজিক সাংস্কৃতিক ঐক্য এবং ধর্মীয় কাঠামোকে স্থিতিশীল রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল৷ তৎকালীন বাঙলার পরিমণ্ডলে একটি শূন্যতা বিরাজ করছিল ৷ সে শূন্যতা অখণ্ড-উদার মানবতার প্রশ্নে ৷ প্রচলিত সামাজিক ও ধর্মীয় ভাবাদর্শের বিরুদ্ধে বিদ্রোহ দানাবাঁধে ৷ এসব কারণে জাগতিক ও আধ্যাত্মিক অবস্থানকে টিকিয়ে রাখতে একটি ভাব-বিপ্লবের আব্যশকতা স্পষ্ট হয়ে পড়েছিল ৷ এরই পথ ধরে অাবির্ভূত হন শ্রীচৈতন্যদেব তার নতুন বৈষ্ণব দর্শন নিয়ে ৷ এ ধর্ম-দর্শন ভক্তির জোয়ারে ভাসিয়ে নেয় সমকালীন বাঙালি সমাজ ও সাংস্কৃতিক অঙ্গন ৷ ভক্তির বাঁধনে বাঁধা পড়ে বাঙালি জাতির পক্ষে অখণ্ড রূপ নেওয়ার পরিবেশ সৃষ্টি হয় ৷ এই গুরুত্বপূর্ণ আলোড়নে শ্রীচৈতন্যদেব তাঁর ভক্তি-বাণী প্রচারে যে মাধ্যমটি উপস্থাপন করলেন তা-ই ব্যাপক অর্থে কীর্তন ৷ কীর্তনের গীত-প্রবাহ বর্ণবিভক্ত সমাজের প্রাচীরে আঘাত হানল ৷ ভক্তির অভিন্ন মিছিলে এনে জড়ো করল বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীকে ৷ ফলে স্বাভাবিকভাবেই কীর্তনের একটি প্রতিষ্ঠানিক রূপ আত্মপ্রকাশ করে ৷ শ্রীচৈতন্যদেব প্রবর্তিত কীর্তনের একটি স্বকীয় রূপ ছিল ৷ তাই কৃষ্ণলীলার অবলম্বনে রচিত সঙ্গীতই কীর্তন নামে প্রতিষ্ঠা পেয়েছে ৷
কীর্তনের ব্যবহারিক ধারাকে প্রথমত দুই ভাগে বিভক্ত করা যায়-নামকীর্তন ও লীলাকীর্তন বা রস-কীর্তন ৷ কীর্তনের নৃত্যগীত শুধু একটি ভাব-বিপ্লবের জোয়ার বইয়ে দিয়েই দায়িত্ব শেষ করেনি বরঞ্চ বর্ণ বিভক্ত ক্ষয়িষ্ণু হিন্দু সমাজকে সাম্যের ধারণা দিয়ে পুনর্বাসিত করতে চেয়েছিল৷ কীর্তনের সামাজিক ও ধর্মীয় অবস্থান নির্ণয় করতে গিয়ে স্বাভাবিক একটি প্রশ্ন উঠতে পারে যে, শ্রী চৈতন্যদেব এত বড় সাম্যবাদী হয়েও নিপীড়িত জনগণের কতটুকু উপকার করতে পেরেছিলেন ? তবে তাত্ত্বিক দিক থেকে বলা যায় যে, ভারতের বুকে সর্বহারাদের জাগরণের প্রথম দিকে উৎসাহের উন্মেষ বোধ করি এদিক থেকেই এসেছিল ৷ কীর্তনের ভাববিপ্লব যে আন্দোলনের সূচনা করেছিল তা ছিল মানব শ্রী চৈতন্যের মূর্ত প্রতীক ৷ আর তার পুরোধা শ্রীচৈতন্যদেব ৷ তাই কীর্তনের সামাজিক ও ধর্মীয় অবস্থান নির্ণয় করে শ্রীচৈতন্যদেবকে ভক্তের ভগবানের আসনে বসিয়েও তাঁকে আর্তমানবতার নেতৃত্বে আসীন করে একজন সমাজ সংস্কারের মর্যাদায় বসানো যথার্থ দায়িত্ব পালন ৷
মধ্যযুগের ভাব-বিপ্লবের জোয়ারে শ্রী চৈতন্যদেবের মধ্য দিয়ে যে কীর্তনের উপস্থিতি তা আভিধানিক এ অর্থকে অতিক্রম করে একটি নিজস্ব অর্থ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তা হচ্ছে একটি বিশেষ ধারার সঙ্গীত, যা ভাগবত বিষয়ক ৷ অর্থাৎ শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করে সুর তাল সংযোজনে পরিবেশিত সঙ্গীতই সাধারণ অর্থে কীর্তন ৷ সাধারণ দৃষ্টিতে এই ব্যাখ্যা একটি সমাজ ইতিহাসের গতি নিয়ন্ত্রণে অথবা বিশেষায়িত করার ব্যাপারে এমন-কি গুরুত্বের দাবি রাখে, এটি একটি স্বাভাবিক ও সঙ্গত প্রশ্ন হিসেবে আসতে পারে, সে কারণেই শ্রীচৈতন্যদেব প্রবর্তিত কীর্তনের অভিনবত্ব খোঁজার আবশ্যকতা রয়েছে ৷ সমকালীন সমাজ আলোড়নে এ সঙ্গীত ধারার যদি বিশেষ কোনো ভূমিকা থেকে থাকে,তবে অবশ্যই কীর্তনের ঐতিহাসিকতা খোঁজার প্রয়োজন রয়েছে ৷
যদিও আমাদের দেশে একটা ধারণা প্রচলিত আছে যে, শ্রীচৈতন্যদেবই কীর্তন গানের প্রবর্তক ৷ কিন্তু শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের বহু পূর্বেই যে কীর্তন ও সংকীর্তন শব্দ দুটি প্রচলিত ছিল ,তাঁর বহু প্রমাণ আছে। যেমন ;
*"শ্রবনং কীর্তনং বিষ্ণোঃ স্মরণং পাদসেবনম্ ৷
অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্মনিবেদনম্ ॥
ইতি পুংসার্পিতা বিষ্ণৌ ভক্তিশ্চেন্নবলক্ষণা ৷
ক্রিয়তে ভগবত্যদ্ধা তন্মন্যেহধীতমুত্তমম্ ॥" *
(ভাগবত-৭/৫/২৩-২৪শ্লো;)"
প্রহ্ণাদের (উবাচ) উপাখ্যানে এই শ্লোকে দেখা যাচ্ছে হিরণ্যকশিপুর প্রশ্নের উত্তরে প্রহ্লাদ যে নবধাভক্তির কথা বলেছেন তার মধ্যে কীর্তন অন্যতম ৷
আবার যুগাবতার প্রসঙ্গে ঋষি করভাজন কথনে সংকীর্তন শব্দটি পাওয়া যাচ্ছে—
*কৃষ্ণবর্ণং ত্বিষাকৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্রপার্ষদম্ ৷
যজ্ঞৈঃ সঙ্কীর্তনপ্রায়ৈর্যজন্তি হি সুমেধসঃ॥*
(ভাগবত-১১/৫/৩২)"
কলিযুগে ভগবানের শ্রীবিগ্রহ কৃষ্ণবর্ণ ৷ নীলকান্তমনিসম তাঁর অঙ্গদ্যুতি; যেন উজ্জ্বলকান্তি ধারার প্রত্যক্ষ দর্শন হয় ৷ তিনি হৃদয় আদি অঙ্গ, কৌস্তুভ আদি উপাঙ্গ, সুদর্শন আদি অস্ত্র এবং সুনন্দ আদি পার্ষদ সকলে সংযুক্ত থাকেন ৷ কলিযুগে শ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণ এমন যজ্ঞ দ্বারা তাঁর আরাধনা করে থাকেন যাতে নাম-গুণ-লীলা সংকীর্তনের প্রাধান্য থাকে।
আবার গৌড়ীয় বৈষ্ণব ধর্ম্মের অন্যতম প্রবক্তা শ্রীজীব তাঁর 'তত্ত্বসন্দর্ভ' গ্রন্থে 'ত্বিষা-কৃষ্ণং' শব্দটি ব্যাখ্যা করে এই শ্লোকটির মধ্যে সুস্পষ্ট শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের ইঙ্গিত দিয়েছেন ৷ শ্লোকটিতে সংকীর্তনকে যাগযজ্ঞের সমকক্ষ বলা হয়েছে যা শ্রীচৈতন্যদেবের শিক্ষার মূল কথা ৷ 'ত্বিষা' শব্দটির অর্থ, দীপ্তি বা কান্তি ৷ যদি ত্বিষা কৃষ্ণং শব্দটি ভাঙ্গা যায় এইভাবে-ত্বিষা+ অকৃষ্ণং তাহলে শ্লোকটির অর্থ দাঁড়ায় কৃষ্ণবর্ণ যে শ্রীকৃষ্ণ দীপ্তি ও কান্তিতে অকৃষ্ণ অর্থাৎ গৌরবর্ণ ধারণ করেছেন এবং সাঙ্গোপাঙ্গ ও পার্ষদদের নিয়ে আবির্ভূত হয়ে সংকীর্তনরূপ যজ্ঞ প্রবর্তন করেছেন ৷ কাজেই নৈষ্ঠিক গৌড়ীয় বৈষ্ণবদের মতে শ্রীচৈতন্য আবির্ভাবের বহুপূর্ব্বে লেখা শ্রীভাগবতের এই শ্লোকে চৈতন্য আবির্ভাবের ইঙ্গিত স্পষ্ট ৷ আবার শ্লোকটির সাধারণভাবে অর্থ করা যায় দীপ্তিময় ও কান্তিময় কৃষ্ণবর্ণের শ্রীকৃষ্ণ ৷ তাহলেও কিন্তু সংকীর্তন শব্দটিকে বাদ দেওয়া যায় না ৷
আবার যদি এই শ্লোকে কৃষ্ণবর্ণ শব্দের অর্থ দুটিকে ত্বিষাকৃষ্ণ শব্দের দুটি অর্থের সঙ্গে মিলালে মোট চারটি অর্থ পাওয়া যায় ৷ যেমন;-
(ক) যাঁর বর্ণ কৃষ্ণ এবং কান্তিও কৃষ্ণ, (খ) যিনি কৃষ্ণকে বর্ণন করেন এবং যাঁর কান্তি কৃষ্ণ; (গ) যাঁর বর্ণ কৃষ্ণ, কিন্তু কান্তি অকৃষ্ণ বা পীত বা গৌর এবং (ঘ) যিনি কৃষ্ণকে বর্ণন করেন এবং যাঁর কান্তি অকৃষ্ণ বা পীতবর্ণ ৷ কিন্তু প্রথম দুটি অর্থ অসঙ্গত, কারণ কলিতে ভগবান শ্রীকৃষ্ণ অন্য বর্ণের দ্বারা আচ্ছাদিত,ছন্ন অবতার, তাই তাঁর কান্তি কখনো কৃষ্ণ হতে পারে না ৷ তাহলে শেষ দুটি অর্থই সঙ্গত, কারণ কলিতে স্বয়ং ভগবান ভিতরে কৃষ্ণবর্ণ, বাইরে পীত বা গৌরবর্ণ; অর্থাৎ তিনি 'অন্তঃকৃষ্ণ বহির্গৌর'৷ তাই 'ত্বিষা কৃষ্ণম্'(সন্ধিহীন) পাঠ সঙ্গত নয়; 'ত্বিষা অকৃষ্ণম্' (সন্ধিবদ্ধ) পাঠই সঙ্গত বলে মনে
করা হয় ৷ (চৈ; চ; থেকে উদ্ধৃত )
আবার- "রাধায়া ভবতশ্চ চিত্তজতুনী স্বেদৈর্বিলাপ্য'' ইত্যাদি শ্রীকৃষ্ণের প্রতি শ্রীবৃন্দাদেবীর উক্তি দ্বারা বুঝা যায়, প্রেম- পরিপাক শ্রীরাধাকৃষ্ণের চিত্তকে গলিয়ে এক করে দিয়েছিল; সেই মহাপরাক্রান্ত প্রেমই কৃষ্ণপ্রেমময়ী শ্রীরাধার অঙ্গকেও গলিয়ে যেন তাঁর প্রতি অঙ্গদ্বারা শ্রীকৃষ্ণের প্রতি শ্যামঅঙ্গকে আলিঙ্গন করে পীতবর্ণ করে দিয়েছে, শ্যামসুন্দরকে অন্তঃকৃষ্ণ বহির্গৌর করে দিয়েছে ৷ তাই এই কলির এই অবতার শ্রীচৈতন্যদেব শ্রীশ্রীরাধাকৃষ্ণের যুগলিত বিগ্রহ ৷
*আবার আমাদের দেশে একদল আছেন যাঁরা কোন অংশের সন্তোষজনক ব্যাখ্যা করতে না পারলেই সেই অংশকে " প্রক্ষিপ্ত " বা পরবর্তীকালের সংযোজন বলে নিশ্চিন্ত হতে চান ৷* তাইতো শ্রীশ্রীচৈতন্যচরিতামৃতে—
*জীবের কল্মষ-তমো নাশ করিবারে ৷
অঙ্গ উপাঙ্গ নাম নানা অস্ত্র ধরে ॥* (চৈ:চ:-১/৩/৪৭)
কলিহত জীবের এই ভক্তিবিরোধী কর্মাসক্তি দূর করবার জন্য শ্রীগৌরাঙ্গ অঙ্গ, উপাঙ্গ ও হরেকৃষ্ণ নাম-রূপ-অস্ত্র নিয়েই অবতীর্ণ হয়েছেন ৷
যাই হোক কীর্তন বা সংকীর্তনের ধারা বহু প্রাচীন থেকেই আমাদের দেশে প্রচলিত ছিল ৷ ভাগবতে উল্লেখ আছে ব্রজবালক কৃষ্ণসখাগণ শ্রীকৃষ্ণের গুণগান করতেন ৷ রাসলীলায় গোপী গীতের উল্লেখ আছে। মাথুর বিরহকালে ভ্রমর গীতিরও উল্লেখ রয়েছে ৷ কাজেই উচ্চৈস্বরে নাম-যশঃ-গান যাকে বলে কীর্তন, তা একটি প্রাচীন রীতি ৷
বাংলাদেশের দিকে দৃষ্টি দিলে দেখতে পাই বৌদ্ধ সিদ্ধাচার্যগণের যুগে রচিত ছোট ছোট সাধন সংগীতগুলি সুর ও তাল সহযোগে গাওয়া হত ৷ আবার শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের পূর্ব্বে অন্তঃত দুটি কৃষ্ণলীলা বিষয়ক কাব্য রচিত হয়েছে বাংলাদেশে জয়দেবের 'গীতগোবিন্দ' আর বড়ু চণ্ডিদাসের 'শ্রীকৃষ্ণ কীর্তন' কাব্য। দুটি আখ্যায়িকা কাব্যের রূপে লিখিত হলেও ছোট ছোট গীতির সমষ্টি ৷ আবার মিথিলার কবি বিদ্যাপতির নামও এ প্রসঙ্গে স্মরণীয়—
*চণ্ডিদাস বিদ্যাপতি,
রায়ের নাটক গীতি ,
কর্ণামৃত শ্রীগীতগোবিন্দ ৷
স্বরূপ রামানন্দসনে,
মহাপ্রভু রাত্রিদিনে ,
গায় শুনে পরম আনন্দ ॥* (চৈ:চ:-২/২/৬৬)
স্বয়ং শ্রীচৈতন্যদেব বৈষ্ণবকবি জয়দেব , বিদ্যাপতি , ও চণ্ডিদাসের পদ আস্বাদন করতেন এ কথাও আমরা তাঁর জীবনী কাব্যপাঠে অবগত হই ৷ 'আস্বাদন' শব্দটির অর্থ সম্ভবতঃ শুধু আবৃত্তি নয়, সুর ও তাল সহযোগে গান শোনা বা নিজে গাওয়া ৷ সুতরাং শ্রীচৈতন্যদেব আবির্ভাবের পূর্ব্বেই কীর্তন গানের ধারা বাংলাদেশে প্রচলিত ছিল ধরে নেওয়া যায় ৷
'তাহলে কীর্তনগানে শ্রীচৈতন্যদেবের অবদান কি' ❓
একটু ধীর স্থিরভাবে বিচার বিশ্লেষণ করলে বোঝা যাবে শ্রীচৈতন্যদেব বাংলাদেশের সেই বিশিষ্ট সংগীত ধারাটিকে- সুগঠিত সুবিন্যস্ত ও সুসংহত করে তাকে জনগণের হৃদয়ের সামগ্রী করে তুললেন ৷ সেই হিসাবে শ্রীচৈতন্যদেব বাংলার কীর্তনগানের সংস্কারক ৷
শ্রীচৈতন্যদেবের জীবন নিয়ে রচিত চরিত কাব্যগুলির মধ্যে যেমন তত্ত্ব ও দর্শনের দিক থেকে শ্রী কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য-চরিতামৃত ও ঐতিহাসিকতার দিক থেকে বৃন্দাবন দাসের চৈতন্য-ভাগবত শ্রেষ্ঠ।
কীর্তনগানের ধারাকে কিভাবে শ্রীচৈতন্যদেব জনপ্রিয় ও সুসংহত করে তুললেন তার কিছু কিছু বিবরণ শ্রী বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে দিয়েছেন ৷ প্রথম জীবনে যখন নিমাই পণ্ডিত নবদ্বীপে টোল খুলে ছাত্র পড়াচ্ছেন-তখন থেকেই তাঁর বাংলার এই নিজস্ব সংগীত ধারাটির প্রতি এক আশ্চর্য ভালবাসা জন্মেছিল ৷ তিনি টোলে ছাত্রদের নানা শাস্ত্র শিক্ষা দেবার সঙ্গে সঙ্গে তিনি সংকীর্তনও শিক্ষা দিতেন ৷ এ ছাড়া ছাত্ররা জিজ্ঞাসা করত—
*শিষ্যগণ বোলেন "কেমন সংকীর্ত্তন ?"৷
আপনে শিখায় প্রভু শ্রীশচীনন্দন ॥*
*"হরি হরয়ে নমঃ কৃষ্ণঃ যাদবায় নমঃ ৷
গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন"।। *
*দিশা দেখাইয়া প্রভু হাথে তাল দিয়া ৷
আপনে কীর্ত্তন করে শিষ্যগণ লৈয়া*॥
(কেদার-রাগ) (চৈ:ভা:মধ্যখণ্ড)
"হরি হরয়ে নমঃ কৃষ্ণঃ"-পদটি নিমাই পণ্ডিত যে ভাবে শিষ্যদের শিখিয়ে ছিলেন আজও ঠিক সেইভাবেই হাততালি দিয়ে গাওয়া হয় সমস্বরে ৷ ছত্র দুটির এমনই আকর্ষণী শক্তি যে গলা আপনা- আপনিই মিলে যায়, হাত আপনা-আপনিই উঠে আসে ৷
আসলে শ্রীচৈতন্যদেবই বাংলা কীর্তনগানকে বিভিন্ন শাখায় বিভক্ত করেন এবং কীর্তনগানের ধারাকে গণতন্ত্রীকরণ করেন ৷ এত বড় জনসংগঠক ও জননেতা মধ্যযুগে বাংলায় আর কোথায় ? শ্রীচৈতন্যদেবের যুগ থেকে বাংলাদেশের কীর্তনের ধারায় প্রচলিত হ'ল লীলাকীর্তন বা পালাকীর্তন, নামকীর্তন এবং নূতন ও অভিনব প্রথা সংযুক্ত হ'ল নগর কীর্তন ৷ লীলাকীর্তন হ'ল রাধাকৃষ্ণের রূপ,গুণ, ও বিবিধ মনোহারী লীলার বর্ণনা ৷ নামকীর্তনে শ্রীহরির নাম ও করুণার কথাই প্রধান ৷
শ্রীবাস অঙ্গনে পার্ষদদের নিয়ে শ্রীচৈতন্যদেব কীর্তনগান করতেন,নামকীর্তন করতেন- এ বর্ণনা শ্রী বৃন্দাবন দাস চৈতন্যভাগবতে দিয়েছেন ৷ কিন্তু বিরোধীপক্ষ পাষণ্ডীদের তা সহ্য হ'ল না,তাঁরা নগর রক্ষক মুসলমান কাজীর কাছে নালিশ জানালেন ৷ নাম গান কাজীর আদেশে বন্ধ হল ৷ শ্রীচৈতন্যদেব গড়ে তুললেন জনসংগঠন, গণবিক্ষোভ ৷
*"নগরে নগরে আজি করিব কীর্তন ৷
সন্ধ্যাকালে সবে কর নগরমণ্ডন॥*
সন্ধ্যাতে দেউটি যত জ্বাল ঘরে ঘরে ৷
দেখি কোন কাজী আসি মোরে মানা করে ॥*
এই যে শাসনের বাধা না মানার আহ্বান, এই বিদ্রোহ শ্রীচৈতন্যদেবেরই শিক্ষা ৷ ষোড়শ শতাব্দীর গণ সংগ্রামের রূপ নিশ্চয়ই বর্তমান যুগের মত হয়নি৷ এই গণমিছিলই "নগর সংকীর্তনের" রূপ পরিগ্রহ করল ৷ মহাপ্রভুই প্রথম অহিংস আন্দোলনের স্রষ্টা। এ মিছিলও জনগণের মিছিল, তাদের হাতিয়ার মন্দিরা,মৃদঙ্গ, জয়পতাকা আর কণ্ঠে সুমধুর সংগীত,কীর্তনগান—"তুয়া চরণে মন লাগহুরে৷"এই নগর সংকীর্তনে নেতৃত্ব দিলেন শ্রী অদ্বৈত আচার্য, হরিদাস ঠাকুর এবং শ্রীবাস প৷ণ্ডিত। বিরাট মিছিল কণ্ঠে গান নিয়ে কাজীর গৃহদ্বারে উপনীত হলেন ৷ কাজী নতি স্বীকার করল ৷ জনগণের জয় হল ৷
নামকীর্তন বা নামজপও শ্রীচৈতন্যদেব প্রবর্তন করেন বাচক জপ ও মানসিক জপ হিসাবে; "হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ৷ হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ॥" একক বা সমবেতভাবে উচ্চৈঃস্বরে বা মনে মনে এই গাওয়াই নাম গান বা নাম জপ ৷ কালভেদে বিভিন্ন সুরে এই গান গাওয়া হয় ৷
শ্রী কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য-চরিতামৃত গ্রন্থে মধ্যলীলার দ্বাবিংশ পরিচ্ছেদে কৃষ্ণদাস শ্রীচৈতন্য প্রদর্শিত চৌষট্রি অঙ্গের সাধন ভক্তির উল্লেখ করেছেন ৷ এই চৌষট্রি অঙ্গ সাধনভক্তির মধ্যে আবার-সাধু সঙ্গ, নামকীর্তন,ভাগবত শ্রবণ, মথুরাবাস ও শ্রীমূর্তি সেবন-এই পাঁচ অঙ্গের শ্রেষ্ঠত্ব আবার এই পাঁচ অঙ্গের মধ্যে "নাম-সংকীর্তন"ই সর্ব্বশ্রেষ্ঠ ৷ শ্রীচৈতন্যদেবের মতে-*"নববিধা ভক্তিপূর্ণ হয় নাম হৈতে॥"*
শ্রীচৈতন্যদেব নাম সংকীর্তনকেই কলিযুগের পরম উপায় ও কৃষ্ণ আরাধনার যজ্ঞ বলে অভিহিত করেছেন—
*"নাম সংকীর্তন কলৌ পরম উপায় ॥
*সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন ৷
সেই ত সুমেধা পায় কৃষ্ণের চরণ॥* (চৈ, চ,- ৩/২০/৭-৮)
কৃষ্ণদাস কবিরাজের এই পয়ারের সাথে ভাগবতের "কৃষ্ণ বর্ণং ত্বিষা কৃষ্ণং" শ্লোকের সুস্পষ্ট ছায়াপাত আছে ৷ শুধু তাই নয় এই কলিযুগের যজ্ঞস্বরূপ নাম সংকীর্তনে সুবিধাও আছে। শ্রীচৈতন্যদেবের মতে—
*"খাইতে শুইতে যথা তথা নাম লয় ৷
দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয় ॥"* (চৈ:চ:-৩/২০/১৪) এইখানেই মহাপ্রভুর ধর্ম সংস্কারের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে ধর্ম্মের সরলীকরণ ও গণতন্ত্রীকরণ ৷ ধর্ম সাধনার উপবাস, কৃচ্ছসাধনা, বহিরঙ্গের উপাচার-কোন কিছুর প্রয়োজন নাই ৷ জাতি-ধর্মনির্বিশেষে যে কোন মানুষ,যে কোন স্থানে, যে কোন অবস্থায়-যে সাধনা করতে পারে তা হ'ল নামকীর্তন ৷ বাংলার কীর্তনগানকে এইভাবে বাংলার কীর্তনকে নবজীবন দান করলেন ৷ *"বাংলার কী্র্তনগানের ক্ষেত্রে শ্রীচৈতন্যদেবের এটিই বড় অবদান"৷* শ্রীচৈতন্যদেবের জীবনাশ্রিত গৌরচন্দ্রিকা পদ রচনা বা নরোত্তম দাসের নেতৃত্বে খেতুরীর মহোৎসবে কীর্তনগানের সুর ও গায়ন ভিত্তিক নানা ঘরানার সৃষ্টি-এ সব তো পরের কথা ৷ *বাংলার কীর্তনগানকে জনসাধারণের সামগ্রী করে তোলার কৃতিত্ব প্রধানতঃ শ্রীচৈতন্যদেবের'ই ৷*
--------------
✴️বাঙলার কীর্ত্তনে চৈতন্যদেবের প্রভাব ;
এখন আমরা কীর্ত্তন বলতে যা বুঝি তা হল গরাণহাটী, মনোহরসাহী,ঝাড়খণ্ডী, রেণেটী,মন্দারিণী প্রভৃতির সুর, তবে অবশ্যই এ পরবর্তীকালের সৃষ্টি ৷ চৈতন্যদেবের সময়ে কীর্ত্তনেকিরূপ সুর ছিল তা জানা যায় না, তবে এখনকার মত ঐ সময়কালে পালাবদ্ধভাবে সাজিয়ে কীর্ত্তন করবার দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় না ৷ চৈতন্যদেবের সময়কালে প্রধানতঃ নামকীর্ত্তনই কীর্ত্তন নামে অভিহিত হত ৷ লীলাকীর্ত্তন যা ছিল, তা ভক্তগণকে নিয়ে মহাপ্রভু নবদ্বীপে ও নীলাচলে আস্বাদন করতেন ৷ গৌরনিত্যানন্দকে সংকীর্ত্তনের জনক বলা হয় তার কারণ-চৈতন্যদেব (মহাপ্রভু) যে প্রেমধর্ম প্রচার করলেন কীর্ত্তনকে তার বাহন করলেন ৷ ধর্মের সাধক (প্রধান সাধক) যে কীর্ত্তন এটি চৈতন্যদেবের (মহাপ্রভুর) পূর্বে স্বীকৃত হয় নাই ৷ মহাপ্রভু এবং শ্রীনিাইচাঁদ নিজের দ্বারা দেখালেন যে সংকীর্ত্তনের দ্বারা নর-নারীগণের মন যত সহজে আকর্ষণ করা যায় এমন আর কিছুতে নয় ৷ ধর্ম জনাকতক ভক্ত,ঋষিযোগী, এবং সাধুসন্ন্যাসীর মধ্যে আবদ্ধ থাকলে হবে না ৷ সকলকে পারের খেয়ায় তুলতে না পারলে হবে কি ? তাই আয়াসসাধ্য ভজন-সাধন-আরাধনার পরিবর্তে এই কীর্ত্তনযজ্ঞ বা নামযজ্ঞ মহাপ্রভু সকলের চোখের সামনে উজ্জ্বল দৃষ্টান্তসহ ধারণ করলেন ৷ এটিই চৈতন্যদেবের অবদান কীর্ত্তনের ইতিহাসে ৷
অবশ্য দক্ষিণে আর এক ভাবুক কীর্ত্তন-মহিমা প্রচার করেছেন, (তিনি মারাঠী বৈষ্ণবসাধু ছিলেন। আনু: সময়কাল (১৬০০খ্রীঃ) তাঁর নাম তুকারাম ৷ মহাপ্রভুর সঙ্গে তুকারামের অনেক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করা যায় ৷ তুকারাম নামের প্রভাবে মাতোয়ারা ছিলেন ৷ "নাম অতি মধুর", নাম যে কত মধুর তা বর্ণনা করা যায় না ৷ নাম যে কত মধুর ভগবান তা নিজেই জানে না ৷ পদ্মফুল যেমন জানে না তার সৌরভ কত মিষ্ট ? শুক্তি কি তার মুক্তার মূল্য জানে ? নাম করার যে মহিমা, সেই মহিমা কীর্ত্তনের ৷ ভগবানকে পেতে হলে কীর্ত্তনের মত এমন আর কোনো উপায় নাই ৷ যেখানে কীর্ত্তন হয়, সেখানে ভগবান আপনা-আপনিই সমাগত হন ৷ কীর্ত্তন শুনে যার কর্ণ পরিতৃপ্ত হয় না, তার কান মুষিকের গর্তের ন্যায় ৷ মহাপ্রভু বলেছেন;—
"কৃষ্ণের মধুর বাণী
অমৃতের তরঙ্গিনী
তার প্রবেশ নাহি যে শ্রবনে ৷
কাণাকড়ি ছিদ্র সম
জানিহ সেই শ্রবণ
জন্ম তার হৈল অকারণ ৷
কীর্ত্তনকে তুকারাম নদীর সঙ্গে তুলনা করেছেন-এই নদী ভগবানের দিকে উর্ধ্বমুখে প্রবাহিত হয়, তিনি কখনও কীর্ত্তনকে ভজনের ত্রিবেণী বলেছেন-ভক্ত, ভগবান ও নাম এই ত্রিধারা সন্মিলিত হয়ে কীর্ত্তন হয়েছে ৷ কীর্ত্তনে যে অমৃতধারা বহে,তাতে জগৎসংসার পবিত্র হয়ে যায় ৷ সে যাই হোক শ্রীচৈতন্যদেব কীর্ত্তনকে যেভাবে করেছেন, তা কেউ পারেন নাই ৷ চৈতন্যদেবের কীর্ত্তনে প্রভাব এইরূপ যে, এখনও কোনও বৈষ্ণব মহাপ্রভুর নাম আগে না করে কীর্ত্তন করতে সস্মত হবেন না ৷ কীর্তনের পূর্বে যে মহাপ্রভুর নাম করা হয় তাকে গৌরচন্দ্রিকা বা গৌররচন্দ্র বলে ৷ কীর্তনের অাসরে মহাপ্রভুকে অাবাহন করাই গৌরচন্দ্রিকার একমাত্র উদ্দেশ্য নয়, রাধাকৃষ্ণলীলা গান করবার পূর্বে মহাপ্রভুর তদ্ ভবোচিত পদ গান করবার রীতি অাছে ৷ যেমন;- শ্রীকৃষ্ণের রূপগান করবার পূর্বে গৌরাঙ্গের রূপ, বিরহ গাহিবার পূর্বে গৌরাচাঁদের সংসারত্যাগ,হোলিগানের পূর্বে মহাপ্রভু কর্ত্তৃক রাধাকৃষ্ণের হোলিলীলা স্মরণ ইত্যাদি ইত্যাদি ৷ এই যে গৌরচন্দ্রিকা গান করবার প্রথা কতদিনের ? মহাপ্রভুর প্রকটসময়ে নিশ্চয়ই এরূপ হত না ৷ এমন কি শ্রীবাস প্রভৃতি পারর্ষদগণ যখন চৈতন্যদেবকে ঈশ্বর বলে অাখ্যায়িত করে তাঁর জয়গান করতে লাগলেন,তখন মহাপ্রভু অত্যন্ত লজ্জিত ও ক্রুদ্ধ হলেন ৷
"অহে অহে শ্রীনিবাস পণ্ডিত উদার ৷
আজ তুমি সব কি করিলা অবতার ॥
ছাড়িয়া কৃষ্ণের নাম কৃষ্ণের কীর্ত্তন ৷
কি গাইলে আমারে তা বুঝাও এখন॥
কিন্তু কে শুনে কার কথা ? লক্ষ লক্ষ মানুষ মহাপ্রভুর জয়গান করতে লাগল ৷ শ্রীবাস বললেন, আমাদের তুমি না হয় দণ্ড দিতে পার, কিন্তু;—
"আব্রহ্মাণ্ড পূর্ণ হইল তোমার কীর্ত্তনে ৷
কত জনে দণ্ড তুমি করিবা কেমনে ৷।"
সেই থেকে গৌরাঙ্গ-গীতি বিশেষভাবে প্রচারিত হতে লাগল ৷ তবুও ঐসময়কালে গৌরচন্দ্রিকার উল্লেখ কোথাও পাওয়া যায় না ৷
গৌরচন্দ্রিকার সূত্রপাত হয় নরোত্তমদাস ঠাকুরের হাত ধরে, নরোত্তম ঠাকুর চৈতন্যদেবের অন্তর্ধানের অল্পপরে জন্ম,(অানু;১৫৩৩ খ্রীঃ)তিনি রাজপুত্র হয়েও অল্প বয়সে সন্ন্যাস গ্রহণ করেন,তিনি শ্রীবৃন্দাবনধামে লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা গ্রহণ করে নিজ জন্মভূমিতে ফিরে এসে ভজনখুলি নির্ম্মাণ করে সাধনভজন করতে থাকেন ৷ গৌর-নিত্যানন্দ,অদ্বৈতাচার্য এবং তাঁদের অনেক পার্ষদ তখন নিত্যলীলায় প্রবেশ করেছেন ৷ নরোত্তমদাস খেতরীতে যে মহোৎসব করেছিলেন, (অানু;-১৬০০ খ্রীঃ পূর্বে বা ১৫৮২ খ্রীঃ)এরূপ উৎসব ইহার পূর্বে বা পরে অনুষ্ঠিত হয় নাই ৷ নিত্যানন্দপত্নী জাহ্নবাদেবী ছিলেন এই উৎসবের হোত্রী, শ্রীনিবাস প্রধান পুরোহিত, নরোত্তম ঠাকুর উদ্দ্যোক্তা এবং রাজা সন্তোষ দত্ত যজ্মান ৷ জানা যায় খেতরীতে ছয় বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে এই উৎসব হয় ৷ এই ছয় বিগ্রহ;-
"শ্রীগৌরাঙ্গ বল্লবীকান্ত শ্রীকৃষ্ণ ব্রজমোহন ৷ শ্রীরাধারমন রাধে রাধাকান্ত নমহস্ত্ততে ॥"
ছয় বিগ্রহের প্রথমেই শ্রীগৌরাঙ্গকে স্থাপিত বুঝা যায় ৷ নরোত্তম ঠাকুরের উদ্দ্যোগে খেতরীতে যে সব বিগ্রহের প্রতিষ্ঠা হল তার মধ্যে শ্রীগৌরাঙ্গ-বিগ্রহই সর্বাগ্রবর্ত্তী ৷ এ থেকেই তখনকার মনোভাবের পরিচয় পাওয়া যায় ৷ এই উৎসবে অপূর্ব সংকীর্তন স্থল প্রস্তুত হয় ৷ সেই সংকীর্তন স্থলে শ্রীনিবাসাদিগণ এবং প্রসিদ্ধ গায়ক ও বাদক সমবেত হয়েছিলেন ৷ সেই মহোৎসবে বাঙলার এমন কোনও বিখ্যাত গায়ক,বাদক বৈষ্ণবভক্ত ছিলেন না যিনি খেতরীর মহোৎসবে অংশগ্রহণ করেন নাই ৷ শ্রীজাহ্নবাদেবী সকলের অলক্ষ্যে বসলেন, শ্রীঅদ্বৈতাচার্য্যের পুত্র শ্রীঅচ্যুতানন্দ শ্রীনরোত্তম ঠাকুরকে গান করবার জন্য ইঙ্গিত করলেন,শ্রীখণ্ডের শ্রীরঘুনন্দন ঠাকুর নরোত্তম ঠাকুরকে মালা চন্দন দিলেন, শ্রীনরোত্তম ঠাকুর ভূমিতে মস্তক ঠেকিয়ে প্রণাম করলেন এবং দেবীদাস অমৃতের ন্যায় ধ্বনি করে মর্দ্দলে শব্দ করলেন, গৌরাঙ্গদাস প্রভৃতি সেই সঙ্গে মৃদঙ্গ করতাল সহকারে বাজাতে লাগলেন(ভক্তিরত্নাকরে এই কীর্ত্তনের বর্ণনা অাছে)৷
কীর্ত্তন দুই প্রকার-"নিবদ্ধ ও অনিবদ্ধ" ৷ গোকুলদাস অনিবদ্ধ কীর্তনগান করলেন,সুর,তান, রাগিণী, মূর্চ্ছনা প্রভৃতি বিস্তার করে তিনি এই কীর্তনগান করেছিলেন ৷ অার নরোত্তম ঠাকুর নিজে গেয়েছিলেন নিবদ্ধ কীর্তন ৷ (পালাক্রমে যে গান করা হয় তা ছিল নিবদ্ধ কীর্তন) ৷
নরোত্তম ঠাকুর নিজে গরাণহাটী সুরের স্রষ্টা, তিনি অসামান্য পদকর্ত্তাও ছিলেন ৷ নরোত্তম ঠাকুরের প্রার্থনার পদের ন্যায় কবিতা কোনও ভাষায় নাই, নরোত্তম ঠাকুর পালা সাজিয়ে গান করেছিলেন এবং তার পূর্বে গৌরচন্দ্রিকা গান করেছিলেন;-
"শ্রীরাধিকাভাবে মগ্ন নদীয়ার চান্দ ৷ সেই ভাবময় গীত রচনা সুছান্দ॥ অাকর্ষণ মন্ত্র কি উপমা তায় দিতে ৷ হইল বিহ্বল তাহা প্রথমে গাইতে॥ তদুপরি শ্রীরাধিকা কৃষ্ণের বিলাস ৷ গাইবেন মনে এই কৈল অভিলাষ॥(ভক্তিরত্নাকর)
সেই গৌরচন্দ্রিকার আরম্ভ ৷ নরোত্তম ঠাকুর যে দৃষ্টান্ত দিলেন,তা পরবর্তী গায়ক ও পদকর্তাগণ অনুসরণ করলেন ৷
-----------
"বৈষ্ণব পদাবলীতে দুটি লীলার কথা বলা হয়:-নবদ্বীপ লীলা ও বৃন্দাবন লীলা ৷ নবদ্বীপ লীলা হল গৌরাঙ্গ অর্থাৎ চৈতন্যদেব বিষয়ক, অার রাধাকৃষ্ণ বিষয়ক হল বৃন্দাবন লীলা ৷" বৈষ্ণব পদাবলীর মূল হল বৃন্দাবন লীলা, এই বৃন্দাবন লীলা বুঝবার জন্য নবদ্বীপ লীলালার প্রয়োজন অাছে বলে মনে করেন ভক্ত বৈষ্ণবরা ৷ যেমন;-
যদি, গৌর না হ'ত তবে কি হইত
কেমনে ধরিতাম দে ।
রাধার মহিমা প্রেম-রসসীমা
জগতে জানাত কে ? ॥
মধুর বৃন্দা বিপিন-মাধুরী
প্রবেশ চাতুরী সার ।
বরজ-যুবতী ভাবের ভকতি
শকতি হইত কার ? ॥
গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ
সরল করিয়া মন ।
এ ভব-সাগরে এমন দয়াল
না দেখিয়ে একজন ॥
(আমি) গৌরাঙ্গ বলিয়া না গেনু গলিয়া কেমনে ধরিনু দে ।
বাসুর-হিয়া পাষাণ দিয়া
(বিধি) কেমনে গড়িয়াছে ॥'
( পদকর্তা বাসুদেব ঘোষ)
চৈতন্যদেবের অাবির্ভাবের পর থেকেই অনেক বৈষ্ণব কবি চৈতন্যদেবকে নিয়ে অজস্র পদ লিখেছেন ৷ গোবিন্দ দাস চৈতন্য পরবর্তী যুগের কবি, তিনি অনেক গৌরাঙ্গ বিষয়ক পদ রচনা করেছেন তার মধ্য থেকে অনেক পদই গৌরচন্দ্রিকা হিসাবে গাওয়া হয়ে থাকে ৷ যেমন;-
"চম্পক শোন, কুসুম কণকাচল
জিতল গৌর-তনু-লাবনে রে ৷
উন্নত গীম সীম নাহি অনুভব
জগ-মোহন ভাল নিয়ে ॥"
(পদকর্তা গোবিন্দ দাস )
এই পদটিতে চৈতন্যদেবের দেহ লাবন্যের বর্ননা অাছে ৷ তাঁর অার একটি পদ;-
"নীরদ নয়নে নীর ঘন সিঞ্চনে
পুলক মুকল অবলম্ব ৷
স্বেদ-মকরন্দ বিন্দু বিন্দু চূয়ত
বিকশিত ভাব কদম্ব ॥"
(পদকর্তা গোবিন্দ দাস )
এই পদটিতে তিনি গৌরাঙ্গদেবের চোখ দুটিকে মেঘের সাথে তুলনা করেছেন এবং মেঘ থেকে যেমন বৃষ্টি ধারা বর্ষিত হয় গৌরাঙ্গদেবের চোখ দুটি থেকে যেন অনুরূপ অশ্রুপাত হচ্ছে ৷ বৃষ্টিপাতের ফলে বৃক্ষে বৃক্ষে যেমন মুকুল দেখা যায় গৌরাঙ্গদেবের দেহরূপ বৃক্ষ থেকেও ঠিক তেমনি ভাবরূপ মুকুল দেখা দিয়েছে ৷ অার তিনি অবিরত ভাবে মানুষের মধ্যে প্রেম বিতড়ন করলেও কবিবর যেহেতু তাঁর দর্শন পাননি,তাই তিনি নিজেকে বঞ্চিত ভেবেছেন;-
"অবিরত প্রেম-রতনফল বিতরনে
অখিল মনোরথ পুর ৷
তা কর চরণে দীনহীন বঞ্চিত
গোবিন্দ দাস বহু দূর ॥"
( পদকর্তা গোবিন্দ দাস )
এইভাবে গোবিন্দ দাস তাঁর গৌরাঙ্গ বিষয়ক পদের মাধ্যমে গৌরাঙ্গদেবের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন ৷
চৈতন্য পরবর্তী অার এক কবি জ্ঞানদাসও গৌরাঙ্গসুন্দরকে নিয়ে অনেকগুলি গৌরাঙ্গ বিষয়ক পদ লিখেছেন, বৈষ্ণব কবি জ্ঞানদাসের গৌরাঙ্গদেব কৃষ্ণচিন্তায় এতটাই মগ্ন ছিল যে,
"চলিতে না পারে ক্ষণে পরে মূরছিয়া ৷" (পদকর্তা জ্ঞানদাস )
অার এক বৈষ্ণব কবি পরমানন্দও চৈতন্যদেবের শ্রেষ্ঠত্ব উল্লেখ করে লিখেছেন;-
"গৌরাঙ্গের গুণে নাচিয়া গাইয়ারে
রতন হইল কতজনা ৷"
(পদকর্তা পরমানন্দ )
এরকমভাবে গৌরাঙ্গ বিষয়ক পদগুলিতে গৌরাঙ্গদেবকে কখনও অকলঙ্ক পূর্ণচাঁদ,কখনও
কল্পতরু প্রভৃতির সাথে তুলনা করা হয়েছে ৷ অাবার কোন কোন বৈষ্ণব কবি গৌরাঙ্গের সন্ন্যাস গ্রহণে, নবদ্বীপ ত্যাগে শচীমাতা, বিষ্ণুপ্রিয়াসহ নবদ্বীপবাসীর দুর্দশার ছবি এঁকেছেন ৷ ফলে গৌরাঙ্গ বিষয়ক পদের সমৃদ্ধি হয়েছে ৷ বৈষ্ণব পদাবলীর মধ্যযুগের বাঙলা সাহিত্যের এক বিশেষ ধারা হল;- রাধাকৃষ্ণের প্রেমলীলা মাহাত্ম্য বর্ণনা ৷ এই পদাবলী বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে সাধন সঙ্গীত হিসাবে গণ্য ৷ অার গৌরাঙ্গ(চৈতন্যদেব) বৈষ্ণব ধর্মের ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ পূজ্য ব্যাক্তি ৷ বৈষ্ণব ভক্তরা তাঁকে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ বলে মনে করতেন, তাঁরা মনে করতেন গৌরাঙ্গ(চৈতন্যদেব) ছিলেন "বহিরঙ্গে রাধা অার অন্তরঙ্গে কৃষ্ণ"৷ তাই বলা হয়েছে;-
"রাধাকৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি ৷
অনন্য বিলয়ে রস অাস্বাদন করি॥ সেই দুই এক এবে চৈতন্য গোঁসাই ৷ রস অাস্বাদিতে দোঁহে হৈল্য একঠাঁই॥"। ( চৈ,চ,-১/৪/৪৯-৫০ )
চৈতন্যদেব ভক্তবৈষ্ণবদের কাছে অবতার রূপে পূজিত ৷ তাই বৈষ্ণব কবিরা রাধাকৃষ্ণের পাশাপাশি চৈতন্যদেবকে নিয়েও অনেক অনেক পদ রচনা করেছেন ৷ এই পদগুলিকে গৌরবিষয়ক পদ বলা হয় ৷ অার
'গৌরচন্দ্রিকা' শব্দের অর্থ 'উপক্রমণিকা', 'ভূমিকা' অথবা 'অারম্ভ'৷ কিন্তু শব্দটির অন্যভাবে তাৎপর্য গ্রহণ করা হয় বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে ৷ 'চন্দ্রিকা' শব্দের অর্থ 'জ্যোৎস্না কিরণ' ধরলে এর একটি অর্থ পাওয়া যায় ৷ যেমন চন্দ্রের কিরণ অন্ধকার পৃথিবী অালোকিত করে, তেমনি চৈতন্যমহাপ্রভুর বন্দনাগীতিও রাধাকৃষ্ণের লীলাপ্রসঙ্গে অালোকপাত করে ৷
এছাড়াও এই সঙ্গীতে শ্রোতা ও গায়কের মালিণ্যও দূর হয় ৷ তাই গৌরাঙ্গ বিষয়ক পদ গাওয়া হয় বৈষ্ণব পদাবলীর মূল পালাকীর্তনের পূর্বে ভূমিকা হিসাবে, যার মাধ্যমে মূল পালাকীর্তনের বিষয় সম্পর্কে অাভাস পাওয়া যায় তাকেই গৌরচন্দ্রিকা বলে ৷ বৈষ্ণব পদাবলী মূলত লেখা হয়েছিল কীর্তনগানের মাধ্যমে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে জনমানসে ছড়িয়ে দিয়ে বৈষ্ণবধর্ম প্রচারের উদ্দেশ্যে ৷ বৈষ্ণব কবিরা রাধাকৃষ্ণের প্রেমের ক্রমবিকাশের ধারাকে পূর্বরাগ,অনুরাগ, অভিসার,মান, কলহন্তরিতা,মাথুর, ভাবসন্মেলন প্রভৃতি ভাগে ভাগ করেছেন ৷ কীর্তনগানের অাসরে এই সমস্ত পর্যায়ের কোন একটিকে গ্রহণ করে পালা হিসাবে গাওয়া হয় ৷ তবে মূল পালাকীর্তনের পূর্বে অনুরূপ ভাবমূলক গৌরাঙ্গ বিষয়ক পদ ভূমিকা হিসাবে গাওয়া হয় ৷ ভূমিকার এই পদটি শুনেই শ্রোতারা বুঝতে পারেন যে, মূল পালাকীর্তনের বিষয়বস্তু কি হবে ৷ এরূপ মূল পালাকীর্তনের সাথে ভাব সাদৃশ্যমূলক যে গৌরাঙ্গবিষয়ক পদগুলি মূল পালাকীর্তনের পূর্বে ভূমিকা হিসাবে গাওয়া হয় সেগুলিকেই গৌরচন্দ্রিকা বলা হয় ৷ যেমন;-
"অাজু হাম কা পেখলুঁ নবদ্বীপচন্দ ৷ করতলে করই বয়ন অবলম্ব॥ পুনঃ পুনঃ গতা গতি করু ঘর পন্থ ৷ খনে খনে ফুলবনে চলই একান্ত ॥"
( পদকর্তা রাধামোহন )
এই গৌরচন্দ্রিকায় শ্রোতার মানসনয়নে যে চিত্রখানি ফুটে ওঠে, তা পূর্ব্বরাগে ভাবান্তরিতা রাধার চিন্তা-উদ্বেগের চিত্র ৷ রাধার পূর্ব্বরাগের বেদনাময়ী গৌরচন্দ্রিকার 'অাখর' দিতে দিতে কীর্তনীয়া অবলীলাক্রমে প্রবেশ করেন বৃন্দাবনলীলায়;-
"ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে অাইসে যায় ৷ মন উচাটন নিশাস সধন কদম্ব কাননে চায়॥..." (পদকর্তা চণ্ডীদাস )
যদি মূল পালাকীর্তনের পূর্বে "অাজু হাম কা পেঁখলু..." এই পদটি গাওয়া হয় তাহলে দর্শকরা সহজেই বুঝে যায় সেদিন মূল পালাকীর্তনের পদ হিসাবে 'পূর্বরাগের' পদ গাওয়া হবে ৷ কারণ এই পদটিতে গৌরাঙ্গের 'কৃষ্ণচিন্তা' বিভোর রূপের প্রকাশ ঘটেছে-"করতলে করই বয়ন অবলম্ব"৷ অার এরূপ চিন্তার জন্য তার মধ্যে অস্থিরতা জেগে উঠেছে ৷ রাধার পূর্বরাগের ফলেও রাধার মধ্যে এরূপ ভাব বৈচিত্র দেখা দিয়েছিল ৷
অনুরূপভাবে মূল পালাকীর্তনের পূর্বে গৌরাঙ্গদেবকে নিয়ে লেখা;-
"হেদেরে নদীয়াবাসী কার মুখ চাও ৷ বাহু পসারিয়া গোরা চাঁদেরে ফেরাও॥... ( পদকর্তা গোবিন্দ ঘোষ )
" পদখানিতে সন্ন্যাস নিয়ে গোরাচান্দের নদীয়া ত্যাগে নদীয়া বাসীর বেদনা কৃষ্ণের বৃন্দাবন-ত্যাগে ব্রজবাসীর বেদনার অনুরূপ ৷ অথবা বাসুঘোষের:—
"হরি হরি গোরা কোথা গেল ৷ ফুকারি কান্দিতে নারে চোরের রমণী, অনুক্ষণ পড়ে মনে গোরা মুখখানি ॥..." মাথুরের গৌরচন্দ্রিকা:-এখানে 'গোরা' শুদ্ধ কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলিতরূপে নহেন এবং ব্রজগোপীর ভূমিকায় 'নদীয়া নাগরী' ৷ এবার 'অাখর' দিতে দিতে কীর্তনীয়া অারম্ভ করেন রাধার বেদনাময়ী উক্তি:-
"অব মথুরাপুর মাধব গেল ৷ গোকুল মাণিক কো হরি নেল॥..." "হেদেরে নদীয়াবাসী কার মুখ চাও ৷...॥" অথবা:- "হরি হরি গোরা কোথা গেল ৷...॥" এইসব পদ গাওয়া হলে দর্শকেরা সহজে বুঝে যান সেদিনের পালা কীর্তনের বিষয় হল 'মাথুর' ৷ কারণ শ্রীকৃষ্ণ কংস বধের উদ্দেশ্যে বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গেলে বৃন্দাবনবাসীরও একই অবস্থা হয়েছিল ৷ সুতরাং;- বোঝা যাচ্ছে উপরের পদগুলি গৌরচন্দ্রিকার পদ ৷ বৈষ্ণব পদাবলীর গৌরাঙ্গ বিষয়ক পদগুলি গৌরাঙ্গ অর্থাৎ চৈতন্যদেবকে নিয়ে লেখা হলেও সমস্ত 'গৌরাঙ্গবিষয়ক' পদই 'গৌরচন্দ্রিকা' নয় ৷ অার গৌরাঙ্গ বিষয়ক পদগুলির মধ্যে যে পদগুলি মূল পালাকীর্তনের অাগে ভূমিকা হিসাবে গাওয়া হয় সেগুলিই হল 'গৌরচন্দ্রিকা' বিষয়ক পদ ৷ অর্থাৎ 'গৌরাঙ্গ বিষয়ক' পদ হল চৈতন্যদেবকে নিয়ে লেখা যে কোন পদ ৷ অার
'গৌরচন্দ্রিকা' হল চৈতন্যদেবকে নিয়ে লেখা অথচ মূল পালাকীর্তনের পূর্বে ভূমিকা স্বরূপ গাওয়া পদগুলি ৷ গৌরচন্দ্রিকার পদগুলি যেমন ভাবগর্ভ এর তাল ও সুরও তেমনি গুরুগম্ভীর ৷ কীর্তনের মধ্যে সর্বাপেক্ষা বিলম্বিত তালগুলি গৌরচন্দ্রিকায় প্রযোজ্য ৷ রাগরাগিণীর কলা-কৌশল দেখাবার পক্ষেও গৌরচন্দ্রিকা প্রশস্ত ৷ সঙ্গীত হিসাবে কীর্তনের যে গৌরব তা বহু পরিমাণে গৌরচন্দ্রিকার উপর নির্ভর করে ৷
কাব্যের দিক দিয়েও গৌরচন্দ্রিকাগুলি অতি সুললিত ভাবগর্ভ কবিতা ৷ এরকম ভাবসমৃদ্ধ কবিতা বাঙলাভাষায় বেশী দেখা যায় না ৷ হয়ত ভাবসমৃদ্ধ কবিতাগুলো বুঝতে কিছু বিলম্ব হয়, কিন্তু বুঝতে পারলে তা থেকে অপূর্ব রসের অাস্বাদন লাভ করা যায়,সেগুলো যত নিংড়ানো যায়,ততো মধু নির্গত হয় ৷ যেমন;—
"কো কহ অপরূপ
প্রেম-সুধা-নিধি
কোই কহত রসমেহ ৷
কোই কহত ইহ
সোই কলপতরু
মঝু মনে হোয়ত সন্দেহ॥
পেখলু গৌরচন্দ্র অনুপাম ৷
যাচত যাক মূল নাহি ত্রিভুবনে
ঐছে রতন হরিনাম ॥
যো এক সিন্ধু বিন্দু নাহি যাচত
পরবশ জলদ-সঞ্চার ৷
মানস অবধি রহত কলপতরু
কো অছু করুণা অপার ॥
যছু চরিতামৃত শ্রুতি পথে সঞ্চরু
হৃদয় সরোবর পূর ৷
উমড়ই নয়নে অধম মরুভূমহি
হোয়ত পুলক অঙ্কুর॥
নামহি যাক সব তাপ মিটই
তাহে কি চাঁদ উপাম ৷
ভন ঘনশ্যাম দাস নাহি হোয়ত
কোটী কোটী এক্ ঠাম॥
( পদকর্তা ঘনশ্যাম দাস )
অপরূপ;- কেউ বলেন শ্রীগৌরাঙ্গসুন্দর অপরূপ, নিধি;- প্রেমসুধার সমুদ্র, মেঘস্বরূপ;-অাবার কেউ বলেন গৌরাঙ্গসুন্দর প্রেম ভক্তির মেঘস্বরূপ,কেননা তিনি অবিরল অশ্রু বাদলের সৃষ্টি করেন ৷ কল্পতরু;- অাবার কেউ বলেন যে এই পৃথিবীতে সেই কল্পতরুই অাবির্ভূত হয়েছেন ৷ মঝু;-কিন্তু অামার মনে সন্দেহ হয় এর কোনটিই মহাপ্রভুর যোগ্য তুলনার স্থল নয়৷
অনুপাম;- অামি দেখলাম গৌরাঙ্গসুন্দর তুলনাহীন ৷
ত্রিভুবনে;- কারণ ত্রিভুবনে যার মূল্য নাই, হরিনাম;- এমন যে হরিনাম-রত্ন তা তিনি, যাচত;-যাচিয়া সাধিয়া অাপামরকে বিলিয়ে দেন ৷ রতন;- যে রত্ন অত্যন্ত দুর্মূল্য, কেউ তা কখনও কাউকে দান করে না ৷ ত্রিভুবনে;- কিন্তু অামার গৌরসুন্দর ত্রিভুবনে মূল্য নাই যার এমন রত্ন নয়নজলে বুক ভাসিয়ে কাতর ভাবে সেধে সেধে সকলকে বিতরণ করেন ৷ এঁর তুলনা কোথায় ? সেজন্যই বলছি যে, অনুপাম;- গৌরসুন্দর অনুপাম ৷ তারপর দেখ, সিন্ধু;- সমুদ্রের সঙ্গে তুলনা করছ;কিন্তু সমুদ্রের জলরাশি থাকলেও কখনও কাউকে যেচে একবিন্দু দেয় না, তোমার কণ্ঠ শুষ্ক হোক,তৃষ্ণায় ছাতি ফাটুক, সিন্ধু কখনও বলবে কি, যাচিয়া;- ওগো অামার অনেক জল অাছে,তুমি এক বিন্দু পান করে পিপাসা শান্ত কর ? মেঘের সঙ্গেও তাঁর তুলনা হয় না, পরবশ;-কারণ মেঘ পরবশ ৷ যদি পবন অনুকূল প্রবাহিত হয়, তবেই মেঘ জল বর্ষণ করে পৃথিবী শীতল করে;নচেৎ নয় ৷ অার শ্রীগৌরসুন্দর অবিরলধারে প্রেমাশ্রু বর্ষণ করছেন কোন কিছুরই অপেক্ষা রাখেন নাই ৷ প্রেমবন্যায় জগৎ ভাসিয়ে দিচ্ছেন,কে কোথায় অাছ পাপীতাপী,অাকণ্ঠ ভরে পান কর ৷ কল্পতরু;- কল্পতরুর কথা বলছ ? মানস;-কিন্তু কল্পতরুর কাছে যা অভিষ্ট কর, অবধি;- সেই বাঞ্ছিত ফল পর্যন্ত পাওয়া যায়, তার অতিরিক্ত কিছু পাওয়া যায় না ৷ অছু;- কিন্ত এমন অপার করুণাময় কে অাছে, যা জীবের চরম ও পরম মঙ্গলকর ফল সাধনে, অযাচিত ভাবে দান করেন ৷ অাবার দেখ, মেঘ যেখানে উদিত হয়, সেখানেই বারিবর্ষণ করে, চরিতামৃত;- কিন্তু গৌরসুন্দরের চরিতামৃত শুধু শ্রবনপথে প্রবেশ করলেই হৃদয় সরোবর পূর্ণ হয়ে যায় ৷ সরোবর;- কেবল তা নয়, সরোবর ছাপিয়ে উঠে সেই প্রেমবারি নয়ন পথে হঠাৎ বের হয়, মরুভূমি;- এবং মরুভূমি অপেক্ষাও নিকৃষ্ট শুষ্ক, কঠিন পাষাণ যে হৃদয়, পুলকরূপ;- পুলকরূপ সে হৃদয়ে অঙ্কুর সঞ্চার করে ৷ মেঘের কি সাধ্য যে সে মরুভূমিতে অঙ্কুর জন্মাতে পারে ? চাঁদ_উপাম;- বলতে পার যে তুমিও ত গৌরসুন্দরকে চাঁদের সঙ্গে তুলনা করছ গৌরচন্দ্র অনুপাম ৷ কিন্তু না, অামি চাঁদের সঙ্গে তাঁর তুলনা করি নাই ৷ শুনতে ভাল শোনায় এই জন্য শুধু গৌর বা গৌরাঙ্গ না বলে গৌরচন্দ্র বলেছি, সবতাপ;- কেননা যাঁর নামমাত্রে 'দেহের, মনের, অত্মার জ্বালা' বিদুরিত হয়, তাঁর সঙ্গে কি চন্দ্রের তুলনা ? একুঠাম;- তাই পদকর্তা ঘনশ্যামদাস বলছেন যে, কোটী কোটী চাঁদ একত্র হলেও 'মহাপ্রভুর' তুলনা হয় না ৷...
"বৈষ্ণব পদকর্তা ঘনশ্যাম দাসের:-
'কো কহ অপরূপ
প্রেম-সুধা-নিধি
কোই কহত রসমেহ।...
পদটির মত গোবিন্দদাসের এই পদটি ও সুললিত ভাবগর্ভে ভরপুর :-
"নীরদ-নয়নে নীর ঘন সিঞ্চনে
পুলক মুকুল অবলম্ব।
স্বেদ-মরন্দ বিন্দু বিন্দু চূয়ত
বিকসিত ভাব-কদম্ব।।
কি পেখলুঁ নটবর গৌর কিশোর।
অভিনব হেম- কল্প-তরু সঞ্চরু
সুরধুনী-তীরে উজোর।।
চঞ্চল চরণ-
কমলতলে ঝঙ্করু
অবিরত প্রেম-
রতন ফল বিতরণে...
বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের এই পদটি নিয়ে এবার 'গৌরঙ্গবিষয়ক' ও ‘গৌরচন্দ্রিকা বিষয়ক', 'শ্রীগৌরাঙ্গের নৃত্যরত চঞ্চল চরণ',ও 'স্বর্গের কল্প-তরু অপেক্ষাও শ্রীগৌরাঙ্গের অন্যান্য শ্রেষ্ঠতার পরিচয় অবিরত প্রেম' এবং এর মধ্যে 'বৈষ্ণবীয়তত্ত্ব'ও প্রতিফলিত হয়েছে:-
শ্রীচৈতন্যের রূপ ও মহিমার বর্ণনা, নদিয়া-নাগরী ভাবের আশ্রয়ে রচিত, এবং গৌরাঙ্গ বা চৈতন্যদেবের লৌকিক জীবন, সন্ন্যাস ও নামকীর্তনের বর্ণনা, শচীমাতা ও বিষ্ণুপ্রিয়ার বিরহ অবলম্বনে পদ এবং চৈতন্যদেবের পার্ষদদের নিয়ে রচিত পদ সেগুলি হল গৌরাঙ্গ বিষয়ক পদ । আর গৌরাঙ্গ বিষয়ক যে সকল পদে গৌরাঙ্গদেব রাধাভাবে ভাবিত ছিলেন একমাত্র সেই পদগুলোই গৌরচন্দ্রিকার পদ বলা যেতে পারে। অতএব:-
নীরদ নয়নে নীর ঘন সিঞ্চনে
পুলক মুকুল অবলম্ব,
স্বেদ-মরন্দ বিন্দু বিন্দু চূয়ত
বিকশিত ভাব-কদম্ব।।...
এখানে শ্রীরাধার মতো শ্রীকৃষ্ণের প্রতি শ্রীগৌরাঙ্গের যেন আবেগ উপছে পড়ছে,, আর শ্রীরাধার পূর্বরাগের সমস্ত লক্ষণ ও বৈশিষ্ট্য শ্রীগৌরাঙ্গের উপর আরোপ করে যে পদ রচিত হল তাই ‘গৌর চন্দ্রিকা'।
রাধাকৃষ্ণ লীলা বিষয়ক ও চৈতন্য-বিষয়ক যে পদাবলী আমরা পাই, সেখানে মধুর রসের তুলনায় অন্যান্য রসের পদ সংখ্যায় অল্প হলেও গৌরাঙ্গ বিষয়ক পদের সংখ্যা কিন্তু অল্প নয়। চৈতন্য পরবর্তী যুগে মহাজনদের দৃষ্টিতে শ্রীচৈতন্য ছিলেন রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রস-আস্বাদনের জন্য রাধা ভাবরূপ ধারণ করে চৈতন্যরূপেই অবতীর্ণ হয়েছেন। বৈষ্ণব পদাবলীর সার্থকতা কীর্তন গানে। কীর্তন গান ব্যতীত পদাবলী সাহিত্যের কোনও স্থান নেই। কীর্তনের তাৎপর্য—ভগবৎ লীলাকীর্তন। তাই কেউ কেউ মনে করেন, কীর্তন পদাবলী একই সঙ্গে গীতি কবিতা, কীর্তন গান ও ভজন। নাম-কীর্তন বা রস-কীর্তনে শ্রীরাধাকৃষ্ণের কাহিনি বিভিন্ন পালার আকারে গীত হয়। নায়ক নায়িকার শ্রেণি উপশ্রেণি অনুসারে এই পালাকীর্তন বা রস-কীর্তনের পদ বিন্যস্ত হয়। গৌরলীলা বৃন্দাবনলীলারই ভাব প্রতিবিম্ব। রাধা কৃষ্ণলীলা কীর্তনের ভূমিকা হিসাবে গৌরচন্দ্রিকার পদগুলি কীর্তনের আসরে প্রথমেই পরিবেশিত হয়। আসরে উপস্থিত পবিত্রচেতা শ্রোতা এই গৌরচন্দ্রিকা শুনেই বুঝতে পারেন বৃন্দাবনলীলার কোন বিষয় গীত হবে যেমন:-
'আজু হাম কি পেখলু নবদ্বীপ চন্দ।করতলে বয়ান করই অবলম্ব।। খনে খনে গতাগতি করু ঘর পথ। খনে খনে ফুলবনে চলই একান্ত।।... এই গৌরচন্দ্রিকায় শ্রোতার মানসচক্ষে যে চিত্রটি ফুটে ওঠে, তা পূর্বরাগে রঞ্জিত ভাবান্তরিতা শ্রীরাধার উদ্বেগ-ব্যাকুলতার চিত্র। আর কীর্তনীয়া শ্রীরাধার পূর্বরাগে রঞ্জিত এই গৌরচন্দ্রিকার ‘আখর’ দিতে দিতে বৃন্দাবন লীলায় প্রবেশ করেন যেমন:-
'ঘরের বাহিরে দণ্ডে শতবার
তিলে তিলে আইসে যায়।
মন উচাটন নিশাস সঘন
কদম্ব কাননে চায়।।...
প্রসঙ্গত মনে রাখা প্রয়োজন, গৌরচন্দ্রকে কেন্দ্র করে রচিত পদ মাত্রই গৌরচন্দ্রিকা নয়। যথার্থ গৌরচন্দ্রিকার ক্ষেত্র বিশিষ্ট। পালাবদ্ধ কীর্তনের ক্ষেত্রেই এর প্রয়োগ সীমাবদ্ধ যেমন ‘নীরদ নয়নে’... এখানে শ্রীরাধার মতো শ্রীকৃষ্ণের প্রতি শ্রীগৌরাঙ্গের আবেগ যেন উপছে পড়ছে, শ্রীগৌরাঙ্গের ভাবতন্ময় অনুপম চিত্র অঙ্কিত হয়েছে। আবার এই পদটিতে:-
'চঞ্চল চরণ কমল তলে ঝঙ্করু
ভগত-ভ্রমরগণ ভোর।...
নৃত্যরত শ্রীচৈতন্যের চঞ্চল চরণপদ্মের কাছে ভক্তরা গুণগুণ করে ঝংঙ্কার তুলছেন। এখানে গৌরাঙ্গ বিষয়ক কীর্তনই কীর্তিত হয়েছে তাই এই পদকে গৌরচন্দ্রিকা না বলে গৌরলীলা বলাই সমীচীন। আবার 'নীরদ নয়নে'- রাধাভাবদ্যুতি সুবলিত তনু গৌরাঙ্গদেবের দেহরূপে যেমন রাধাকান্তি প্রতিফলিত তেমনই তাঁর হৃদয় চাঞ্চল্যের মধ্যদিয়ে রাধা বিরহের ভাবটি প্রকাশিত হওয়াতে এই পদটি গৌরচন্দ্রিকা রূপেও বিবেচ্য, তাহলে এই পদটি গৌরলীলা ও গৌরচন্দ্রিকা দুটি ক্ষেত্রেই বিবেচ্য। তাহলে- এই পদটিতে শ্রীরাধার মতো শ্রীকৃষ্ণের প্রতি শ্রীগৌরাঙ্গের আবেগ যেন উপচে পড়ছে, এটি পূর্ব্বরাগের লক্ষণাত্মক, আবার এই পদটিতে গৌরাঙ্গদেবের দৈহিক এবং অন্তরের ঐশ্বর্য ও মাধুর্যের পরিচয় পাওয়া যাচ্ছে, তেমনই আবার-'কি পেখলুঁ নটবর গৌর কিশোর'-সাধারণ তরুতে এরূপ হওয়া অসম্বব, এমন কি, অভীষ্ট- ফল-দাতা স্বর্গের কল্প-তরুও যে অঙ্কুরিত হওয়া মাত্রই মধু বিতরণ করতে বা পুষ্প ধারণ করতে পারে, এরূপ শোনা যায় না, কিন্তু নটবর গৌরচন্দ্রকে কি অদ্ভুত-মহিমশালী বাঞ্ছা পূরণকারী নূতন এক স্বর্ণময় কল্প-তরু গঙ্গাতীরে দীপ্তি পেতে দেখলাম, এবার- 'অবিরত প্রেম- রতন ফল বিতরণে'... --এই 'অবিরত প্রেম' পদকর্তা স্বর্গের কল্প-তরু অপেক্ষা শ্রীগৌরাঙ্গের অন্যান্য শ্রেষ্ঠতার পরিচয় দিতে গিয়ে শব্দের ধ্বনি দ্বারা বুঝাতে চেয়েছেন-যে স্বর্গের কল্প-তরুর কাছে সর্ব্বসাধারণের গতিবিধি নাই, কেবলমাত্র কতিপয় পূর্ণ্যবানই ঐখানে যেতে পারেন আর রত্নাদি ইন্দ্রিয়-ভোগ্য পদার্থ দান করা ব্যতীত ঐ কল্প-তরুর ধর্ম, অর্থ,কাম, ও মোক্ষ-এই চতুর্ব্বিধ পুরুষার্থ প্রদান করার শক্তি নাই, কিন্তু নবদ্বীপের এই গৌরাঙ্গ-কল্পতরুটি- চতুর্ব্বর্গ কোন্ ছাড়, চতুর্ব্বর্গ থেকেও যা শতগুণে শ্রেষ্ঠ, সেই প্রেম-রূপ পরম পুরুষার্থকেও যোগ্যাযোগ্য বিবেচনা না করেই প্রদানকরে অখিল জীবনের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। তাহলে এই পদে 'কবির কল্পনার মধ্যে একদিকে যেমন গৌরাঙ্গের রাধাভাব, গৌরাঙ্গের গৌরকান্তি গৌরকিশোরের প্রকৃত রূপটি ধরা পড়েছে তেমনি তাঁর সহস্র ধারায় উচ্ছ্বসিত করুণার ও যথার্থ পরিচয়ও ব্যাখ্যাত হয়েছে এবং এর মধ্য দিয়ে এই পদটিতে বৈষ্ণব তত্ত্বের পরিচয়ও ব্যক্ত হয়েছে।...
--------------
✴️কীর্তনগানের ক্ষেত্রে চৈতন্যদেবের অবদান ' :
🤍"বাঙলার কবিতায় গানে শ্রীগৌরচন্দ্র চির মধুধারা ঢেলে দিয়েছেন, কেউ তার তত্ত্ব বুঝে, কেউ বুঝে না ৷ কেউ তাঁকে ভগবান্ জ্ঞানে আরাধনা করে, কেউ তাঁকে ভক্তশ্রেষ্ঠ বলে গণ্য করে ৷ যিনি যে ভাবেই তাঁকে ভাবুন না কেন ; বাঙলার বৈষ্ণবসাহিত্যে চৈতন্যদেবের প্রভাব , কীর্তনগানের ক্ষেত্রে চৈতন্যদেবের অবদান , সর্বোপরি বৈষ্ণবসমাজ ও জনমানসে চৈতন্যদেবের ভগবত্তা, এবং বাঙলার কীর্তনগান চৈতন্যদেবকে কেন্দ্র করেই গড়ে ওঠে ৷ তাই বাঙলার সাহিত্যে, বাংলার সঙ্গীতে বাঙলার ভাবধারায় মহাপ্রভু অদ্ভুত প্রভাব বিস্তার করেছেন ৷ যা পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত কোথাও খুঁজে পাওয়া যায় না ৷
বাঙলার সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসের ক্ষেত্রে পনের-ষোল শতকে শ্রীচৈতন্যদেবের আবির্ভাব ছিল একটি বড় ঘটনার সংযোজন ৷ এটি এমন এক সময় যখন বাঙালি-সমাজের প্রতিটি ক্ষেত্রে রূপান্তরের প্রক্রিয়া ঘটছিল ৷ মুসলিম রাজানুকূল্যে একদিকে যেমন মুসলমান সমাজের বিকাশ দ্রুততর গতি লাভ করছিল,অন্যদিকে হিন্দু-ধর্মের অভ্যন্তরীণ নৈরাজ্য এই ধর্মাশ্রিত সমাজ কাঠামোকে বিপর্যস্ত করে তুলছিল ৷ বাঙালি সমাজে সামাজিক সাংস্কৃতিক ঐক্য এবং ধর্মীয় কাঠামোকে স্থিতিশীল রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল৷ তৎকালীন বাঙলার পরিমণ্ডলে একটি শূন্যতা বিরাজ করছিল ৷ সে শূন্যতা অখণ্ড-উদার মানবতার প্রশ্নে ৷ প্রচলিত সামাজিক ও ধর্মীয় ভাবাদর্শের বিরুদ্ধে বিদ্রোহ দানাবাঁধে ৷ এসব কারণে জাগতিক ও অাধ্যাত্মিক অবস্থানকে টিকিয়ে রাখতে একটি ভাব-বিপ্লবের আব্যশকতা স্পষ্ট হয়ে পড়েছিল ৷ এরই পথ ধরে আবির্ভূত হন শ্রীচৈতন্যদেব তার নতুন বৈষ্ণব দর্শন নিয়ে ৷ এ ধর্ম-দর্শন ভক্তির জোয়ারে ভাসিয়ে নেয় সমকালীন বাঙালি সমাজ ও সাংস্কৃতিক অঙ্গন ৷ ভক্তির বাঁধনে বাঁধা পড়ে বাঙালি জাতির পক্ষে অখণ্ড রূপ নেওয়ার পরিবেশ সৃষ্টি হয় ৷ এই গুরুত্বপূর্ণ আলোড়নে শ্রীচৈতন্যদেব তাঁর ভক্তি-বাণী প্রচারে যে মাধ্যমটি উপস্থাপন করলেন তা-ই ব্যাপক অর্থে কীর্তন ৷ কীর্তনের গীত-প্রবাহ বর্ণবিভক্ত সমাজের প্রাচীরে আঘাত হানল ৷ ভক্তির অভিন্ন মিছিলে এনে জড়ো করল বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীকে ৷ ফলে স্বাভাবিকভাবেই কীর্তনের একটি প্রতিষ্ঠানিক রূপ আত্মপ্রকাশ করে ৷ শ্রীচৈতন্যদেব প্রবর্তিত কীর্তনের একটি স্বকীয় রূপ ছিল ৷ তাই কৃষ্ণলীলার অবলম্বনে রচিত সঙ্গীতই কীর্তন নামে প্রতিষ্ঠা পেয়েছে ৷ ( কীর্তনের ব্যবহারিক ধারাকে প্রথমত দুই ভাগে বিভক্ত করা যায়-নামকীর্তন ও লীলাকীর্তন বা রস কীর্তন ৷ কৃষ্ণের নাম গীতার বাণীর মধ্য দিয়ে উপস্থাপনই মূলত নাম কীর্তন ৷ সংকীর্তন এবং কীর্তন সমার্থক ৷ উচ্চৈস্বরে হরিনাম করাই সংকীর্তন ৷) কীর্তনের নৃত্যগীত শুধু একটি ভাব-বিপ্লবের জোয়ার বইয়ে দিয়েই দায়িত্ব শেষ করেনি বরঞ্চ বর্ণ বিভক্ত ক্ষয়িষ্ণু হিন্দু সমাজকে সাম্যের ধারণা দিয়ে পুনর্বাসিত করতে চেয়েছিল৷ কীর্তনের সামাজিক ও ধর্মীয় অবস্থান নির্ণয় করতে গিয়ে স্বাভাবিক একটি প্রশ্ন উঠতে পারে যে, চৈতন্যদেব এত বড় সাম্যবাদী হয়েও নিপীড়িত জনগণের কতটুকু উপকার করতে পেরেছিলেন ? তবে তাত্ত্বিক দিক থেকে বলা যায় যে, ভারতের বুকে সর্বহারাদের জাগরণের প্রথম দিকে উৎসাহের উন্মেষ বোধ করি এদিক থেকেই এসেছিল ৷ কীর্তনের ভাববিপ্লব যে অান্দোলনের সূচনা করেছিল তা ছিল মানব চৈতন্যের মূর্ত প্রতীক ৷ অার তার পুরোধা শ্রীচৈতন্যদেব ৷ তাই কীর্তনের সামাজিক ও ধর্মীয় অবস্থান নির্ণয় করে শ্রীচৈতন্যদেবকে ভক্তের ভগবানের অাসনে বসিয়েও তাঁকে আর্তমানবতার নেতৃত্বে অাসীন করে একজন সমাজ সংস্কারের মর্যাদায় বসানো যথার্থ দায়িত্ব পালন ৷ মধ্যযুগের ভাব-বিপ্লবের জোয়ারে চৈতন্যদেবের মধ্য দিয়ে যে কীর্তনের উপস্থিতি তা অাভিধানিক এ অর্থকে অতিক্রম করে একটি নিজস্ব অর্থ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তা হচ্ছে একটি বিশেষ ধারার সঙ্গীত, যা ভাগবত বিষয়ক ৷ অর্থাৎ শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করে সুর তাল সংযোজনে পরিবেশিত সঙ্গীতই সাধারণ অর্থে কীর্তন ৷ সাধারণ দৃষ্টিতে এই ব্যাখ্যা একটি সমাজ ইতিহাসের গতি নিয়ন্ত্রণে অথবা বিশেষায়িত করার ব্যাপারে এমন-কি গুরুত্বের দাবি রাখে, এটি একটি স্বাভাবিক ও সঙ্গত প্রশ্ন হিসেবে আসতে পারে, সে কারণেই চৈতন্যদেব প্রবর্তিত কীর্তনের অভিনবত্ব খোঁজার আবশ্যকতা রয়েছে ৷ সমকালীন সমাজ আলোড়নে এ সঙ্গীত ধারার যদি বিশেষ কোনো ভূমিকা থেকে থাকে,তবে অবশ্যই কীর্তনের ঐতিহাসিকতা খোঁজার প্রয়োজন রয়েছে ৷
কীর্তনগানের ক্ষেত্রে চৈতন্যদেবের কথা বলতে গেলে বলতে হয় যে--
"শ্রবনং কীর্তনং বিষ্ণোঃ স্মরণং পাদসেবনম্।
অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্মনিবেদনম্ ॥
ইতি পুংসার্পিতা বিষ্ণৌ ভক্তিশ্চেন্নবলক্ষণা ৷
ক্রিয়তে ভগবত্যদ্ধা তন্মন্যেহধীতমুত্তমম্॥
(ভাগবত-৭/৫/২৩-২৪শ্লোক;)"
প্রচলিত একটা ধারণা আছে যে শ্রীচৈতন্যদেবই কীর্তন গানের প্রবর্তক ৷ কিন্তু শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের বহু পূর্বেই যে কীর্তন ও সংকীর্তন শব্দ দুটি প্রচলিত ছিল , তাঁর বহু প্রমাণ আছে ৷ প্রহ্ণাদের(উবাচ) উপাখ্যানে এই শ্লোকে দেখা যাচ্ছে হিরণ্যকশিপুর প্রশ্নের উত্তরে প্রহ্লাদ যে নবধাভক্তির কথা বলেছেন তার মধ্যে কীর্তন অন্যতম ৷ আবার যুগাবতার প্রসঙ্গে ঋষি করভাজন কথনে সংকীর্তন শব্দটি পাওয়া যাচ্ছে—
"কৃষ্ণবর্ণং ত্বিষাকৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্রপার্ষদম্ ৷
যজ্ঞৈঃ সঙ্কীর্তনপ্রায়ৈর্যজন্তি হি সুমেধসঃ॥"
(ভাগবত-১১/৫/৩২)"
কলিযুগে ভগবানের শ্রীবিগ্রহ কৃষ্ণবর্ণ ৷ নীলকান্তমণিসম তাঁর অঙ্গদ্যুতি; যেন উজ্জ্বলকান্তি ধারার প্রত্যক্ষ দর্শন হয় ৷ তিনি হৃদয় আদি অঙ্গ, কৌস্তুভ আদি উপাঙ্গ, সুদর্শন আদি অস্ত্র এবং সুনন্দ আদি পার্ষদ সকলে সংযুক্ত থাকেন ৷ কলিযুগে শ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণ এমন যজ্ঞ দ্বারা তাঁর আরাধনা করে থাকেন যাতে নাম-গুণ-লীলা সংকীর্তনের প্রাধান্য থাকে, আবার গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্যতম প্রবক্তা শ্রীজীব গোস্বামী তাঁর 'তত্ত্বসন্দর্ভ' গ্রন্থে 'ত্বিষা-কৃষ্ণং' শব্দটি ব্যাখ্যা করে এই শ্লোকটির মধ্যে সুস্পষ্ট চৈতন্যদেব আবির্ভাবের ইঙ্গিত দিয়েছেন ৷ শ্লোকটিতে সংকীর্তনকে যাগযজ্ঞের সমকক্ষ বলা হয়েছে যা শ্রীচৈতন্যদেবের শিক্ষার মূল কথা ৷ 'ত্বিষা' শব্দটির অর্থ, দীপ্তি বা কান্তি ৷ যদি ত্বিষা কৃষ্ণং শব্দটি ভাঙ্গা যায় এইভাবে-ত্বিষা+ অকৃষ্ণং তাহলে শ্লোকটির অর্থ দাঁড়ায় কৃষ্ণবর্ণ যে শ্রীকৃষ্ণ দীপ্তি ও কান্তিতে অকৃষ্ণ অর্থাৎ গৌরবর্ণ ধারণ করেছেন এবং সাঙ্গোপাঙ্গ ও পার্ষদদের নিয়ে আবির্ভূত হয়ে সংকীর্তনরূপ যজ্ঞ প্রবর্তন করেছেন ৷ কাজেই নৈষ্ঠিক গৌড়ীয় বৈষ্ণবদের মতে শ্রীচৈতন্য আবির্ভাবের বহুপূর্ব্বে লেখা শ্রীভাগবতের এই শ্লোকে চৈতন্য আবির্ভাবের ইঙ্গিত স্পষ্ট ৷ আবার শ্লোকটির সাধারণভাবে অর্থ করা যায় দীপ্তিময় ও কান্তিময় কৃষ্ণবর্ণের শ্রীকৃষ্ণ ৷ তাহলেও কিন্তু সংকীর্তন শব্দটিকে বাদ দিতে পারি না ৷ আবার যদি এই শ্লোকে কৃষ্ণবর্ণ শব্দের অর্থ দুটিকে ত্বিষাকৃষ্ণ শব্দের দুটি অর্থের সঙ্গে মিলালে মোট চারটি অর্থ পাওয়া যায় ৷ যেমন ;
(ক) যাঁর বর্ণ কৃষ্ণ এবং কান্তিও কৃষ্ণ, (খ) যিনি কৃষ্ণকে বর্ণন করেন এবং যাঁর কান্তি কৃষ্ণ; (গ) যাঁর বর্ণ কৃষ্ণ, কিন্তু কান্তি অকৃষ্ণ বা পীত বা গৌর এবং (ঘ) যিনি কৃষ্ণকে বর্ণন করেন এবং যাঁর কান্তি অকৃষ্ণ বা পীতবর্ণ ৷ কিন্তু প্রথম দুটি অর্থ অসঙ্গত, কারণ কলিতে ভগবান শ্রীকৃষ্ণ অন্য বর্ণের দ্বারা আচ্ছাদিত, ছন্ন অবতার, তাই তাঁর কান্তি কখনো কৃষ্ণ হতে পারে না ৷ তাহলে শেষ দুটি অর্থই সঙ্গত,কারণ কলিতে স্বয়ং ভগবান ভিতরে কৃষ্ণবর্ণ,বাইরে পীত বা গৌরবর্ণ; অর্থাৎ তিনি 'অন্তঃকৃষ্ণ বহির্গৌর'৷ তাই 'ত্বিষা কৃষ্ণম্'(সন্ধিহীন) পাঠ সঙ্গত নয়; 'ত্বিষা অকৃষ্ণম্' (সন্ধিবদ্ধ) পাঠই সঙ্গত ৷
আবার- "রাধায়া ভবতশ্চ চিত্তজতুনী স্বেদৈর্বিলাপ্য' ইত্যাদি শ্রীকৃষ্ণের প্রতি শ্রীবৃন্দাদেবীর উক্তি দ্বারা বুঝা যায়, প্রেমপরিপাক শ্রীরাধাকৃষ্ণের চিত্তকে গলিয়ে এক করে দিয়েছিল;সেই মহাপরাক্রান্ত প্রেমই কৃষ্ণপ্রেমময়ী শ্রীরাধার অঙ্গকেও গলিয়ে যেন তাঁর প্রতি অঙ্গদ্বারা শ্রীকৃষ্ণের প্রতি শ্যামঅঙ্গকে আলিঙ্গন করে পীতবর্ণ করে দিয়েছে, শ্যামসুন্দরকে অন্তঃকৃষ্ণ বহির্গৌর করে দিয়েছে ৷ তাই এই কলির এই অবতার শ্রীচৈতন্যদেব শ্রীশ্রীরাধাকৃষ্ণের যুগলিত বিগ্রহ ৷ আবার আমাদের দেশে একদল আছেন যাঁরা কোন অংশের সন্তোষজনক ব্যাখ্যা করতে না পারলেই সেই অংশকে " 'প্রক্ষিপ্ত' বা পরবর্তীকালের সংযোজন বলে নিশ্চিন্ত হতে চান ৷ তাইতো শ্রীশ্রীচৈতন্যচরিতামৃতে বলা হয়েছে—
জীবের কল্মষ-তমো নাশ করিবারে ৷
অঙ্গ উপাঙ্গ নাম নানা অস্ত্র ধরে*॥
(চৈ:চ:-১/৩/৪৭)
কলিহত জীবের এই ভক্তিবিরোধী কর্মাসক্তি দূর করবার জন্য শ্রীগৌরাঙ্গ অঙ্গ, উপাঙ্গ ও হরেকৃষ্ণ নাম-রূপ-অস্ত্র নিয়েই অবতীর্ণ হয়েছেন ৷ যাই হোক কীর্তন বা সংকীর্তনের ধারা বহু প্রাচীন থেকেই আমাদের দেশে প্রচলিত ছিল ৷ ভাগবতে উল্লেখ আছে ব্রজবালক কৃষ্ণসখাগণ শ্রীকৃষ্ণের গুণগান করতেন ৷ রাসলীলায় গোপী গীতের উল্লেখ আছে। মাথুর বিরহকালে ভ্রমর গীতিরও উল্লেখ করা যায় ৷ কাজেই উচ্চৈস্বরে নামযশঃ গান-যাকে বলে কীর্তন-তা একটি প্রাচীন রীতি ৷ বাঙলার দিকে দৃষ্টি দিলে দেখতে পাই বৌদ্ধ সিদ্ধাচার্যগণের যুগে রচিত ছোট ছোট সাধন সংগীতগুলি সুর ও তাল সহযোগে গাওয়া হত ৷ আবার শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের পূর্ব্বে অন্তঃত দুটি কৃষ্ণলীলা বিষয়ক কাব্য রচিত হয়েছে বাঙলার ভক্ত কবি শ্রীজয়দেবের 'গীতগোবিন্দ' আর বড়ু চণ্ডিদাসের 'শ্রীকৃষ্ণ কীর্তন' কাব্য দুটি আখ্যায়িকা কাব্যের রূপে লিখিত হলেও ছোট ছোট গীতির সমষ্টি ৷ আবার মিথিলার কবি বিদ্যাপতির নামও এ প্রসঙ্গে স্মরণীয়--
"চণ্ডিদাস বিদ্যাপতি,
রায়ের নাটক গীতি ,
কর্ণামৃত শ্রীগীতগোবিন্দ ৷
স্বরূপ রামানন্দসনে,
মহাপ্রভু রাত্রিদিনে ,
গায় শুনে পরম আনন্দ ॥" (চৈ:চ:-২/২/৬৬)
স্বয়ং শ্রীচৈতন্যদেব জয়দেব , বিদ্যাপতি , ও চণ্ডিদাসের পদ আস্বাদন করতেন এ কথাও আমরা তাঁর জীবনী কাব্যপাঠে অবগত হই ৷ 'আস্বাদন' শব্দটির অর্থ সম্ভবতঃ শুধু আবৃত্তি নয়, সুর ও তাল সহযোগে গান শোনা বা নিজে গাওয়া ৷ সুতরাং শ্রীচৈতন্যদেব আবির্ভাবের পূর্ব্বেই কীর্তন গানের ধারা বাংলাদেশে প্রচলিত ছিল ধরে নেওয়া যায় ৷ তাহলে কীর্তনগানে শ্রীচৈতন্যদেবের অবদান কি ?
একটু ধীর স্থিরভাবে বিচার বিশ্লেষণ করলে বোঝা যাবে শ্রীচৈতন্যদেব বাংলাদেশের সেই বিশিষ্ট সংগীত ধারাটিকে- সুগঠিত সুবিন্যস্ত ও সুসংহত করে তাকে জনগণের হৃদয়ের সামগ্রী করে তুললেন ৷ সেই হিসাবে শ্রীচৈতন্যদেব বাংলার কীর্তনগানের সংস্কারক ৷ শ্রীচৈতন্যদেবের জীবন নিয়ে রচিত চরিত কাব্যগুলির মধ্যে যেমন তত্ত্ব ও দর্শনের দিক থেকে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য-চরিতামৃত শ্রেষ্ঠ, তেমনি আবার ঐতিহাসিকতার দিক থেকে বৃন্দাবন দাসের চৈতন্য-ভাগবত সবচেয়ে বেশী প্রামাণিক। কীর্তনগানের ধারাকে কিভাবে শ্রীচৈতন্যদেব জনপ্রিয় ও সুসংহত করে তুললেন তার কিছু কিছু বিবরণ বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে দিয়েছেন ৷ প্রথম জীবনে যখন নিমাই পণ্ডিত নবদ্বীপে টোল খুলে ছাত্র পড়াচ্ছেন-তখন থেকেই তাঁর বাংলার এই নিজস্ব সংগীত ধারাটির প্রতি এক আশ্চর্য ভালবাসা জন্মেছিল ৷ তিনি টোলে ছাত্রদের নানা শাস্ত্র শিক্ষা দেবার সঙ্গে সঙ্গে তিনি সংকীর্তনও শিক্ষা দিতেন ৷ এ ছাড়া ছাত্ররা জিজ্ঞাসা করত—
"শিষ্যগণ বোলেন "কেমন সংকীর্ত্তন ? ৷
আপনে শিখায় প্রভু শ্রীশচীনন্দন ॥*
(কেদার-রাগ)
"হরি হরয়ে নমঃ কৃষ্ণঃ যাদবায় নমঃ ৷
গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন"।।
দিশা দেখাইয়া প্রভু হাথে তাল দিয়া ৷
আপনে কীর্ত্তন করে শিষ্যগণ লৈয়া ॥"
(চৈ:ভা:মধ্যখণ্ড)
"হরি হরয়ে নমঃ কৃষ্ণঃ"-পদটি নিমাই পণ্ডিত যে ভাবে শিষ্যদের শিখিয়ছিলেন আজও ঠিক সেইভাবেই হাততালি
( অর্থাৎ তাল সহকারে ) দিয়ে গাওয়া হয় সমস্বরে ৷ ছত্র দুটির এমনই আকর্ষণী শক্তি যে গলা আপনা- আপনিই মিলে যায়, হাত আপনা-আপনিই উঠে আসে ৷ আসলে শ্রীচৈতন্যদেবই বাংলা কীর্তনগানকে বিভিন্ন শাখায় বিভক্ত করেন এবং কীর্তনগানের ধারাকে গণতন্ত্রীকরণ করেন ৷ এত বড় জনসংগঠক ও জননেতা মধ্যযুগে বাঙলায় আর কোথায় ? শ্রীচৈতন্যদেবের যুগ থেকে বাংলাদেশের কীর্তনের ধারায় প্রচলিত হ'ল লীলাকীর্তন বা পালাকীর্তন, নামকীর্তন এবং নূতন ও অভিনব প্রথা সংযুক্ত হ'ল নগর কীর্তন ৷ লীলাকীর্তন হ'ল রাধাকৃষ্ণের রূপ,গুণ, ও বিবিধ মনোহারী লীলার বর্ণনা ৷ নামকীর্তনে শ্রীহরির নাম ও করুণার কথাই প্রধান ৷ শ্রীবাস অঙ্গনে পার্ষদদের নিয়ে শ্রীচৈতন্যদেব কীর্তনগান করতেন, নামকীর্তন করতেন- এ বর্ণনা শ্রীবৃন্দাবন দাস ঠাকুর চৈতন্যভাগবতে দিয়েছেন ৷ কিন্তু বিরোধীপক্ষ পাষণ্ডীদের তা সহ্য হ'ল না, তাঁরা নগর রক্ষক মুসলমান কাজীর কাছে নালিশ জানালেন ৷ নাম গান কাজীর আদেশে বন্ধ হল ৷ শ্রীচৈতন্যদেব গড়ে তুললেন জনসংগঠন, গণবিক্ষোভ ৷
"নগরে নগরে আজি করিব কীর্তন ৷
সন্ধ্যাকালে সবে কর নগরমণ্ডন॥
সন্ধ্যাতে দেউটি যত জ্বাল ঘরে ঘরে ৷
দেখি কোন কাজী আসি মোরে মানা করে ॥" (চৈ;ভা;)
এই যে শাসনের বাধা না মানার আহ্বান, এই বিদ্রোহ শ্রীচৈতন্যদেবেরই শিক্ষা ৷ ষোড়শ শতাব্দীর গণ সংগ্রামের রূপ নিশ্চয়ই বর্তমান যুগের মত হয়নি৷ এই গণমিছিলই "নগর সংকীর্তনের" রূপ পরিগ্রহ করল৷ মহাপ্রভুই প্রথম অহিংস আন্দোলনের স্রষ্টা। এ মিছিলও জনগণের মিছিল, তাদের হাতিয়ার মন্দিরা,মৃদঙ্গ, জয়পতাকা আর কণ্ঠে সুমধুর সংগীত, কীর্তনগান—"তুয়া চরণে মন লাগহুরে৷"এই নগর সংকীর্তনে নেতৃত্ব দিলেন অদ্বৈত আচার্য,হরিদাস এবং শ্রীবাস ৷ বিরাট মিছিল কণ্ঠে গান নিয়ে কাজীর গৃহদ্বারে উপনীত হলেন ৷ কাজী নতিস্বীকার করল ৷ জনগণের জয় হল ৷
নামকীর্তন বা নামজপ শ্রীচৈতন্যদেব প্রবর্তন করেন বাচক জপ ও মানসিক জপ হিসাবে--
"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ॥"
একক বা সমবেতভাবে উচ্চৈঃস্বরে বা মনে মনে এই গাওয়াই নাম গান বা নাম জপ ৷ কালভেদে বিভিন্ন সুরে এই গান গাওয়া হয় ৷
শ্রীকৃষ্ণদাস কবিরাজের চৈতন্য-চরিতামৃত গ্রন্থে মধ্যলীলার দ্বাবিংশ পরিচ্ছেদে শ্রীকৃষ্ণদাস কবিরাজ শ্রীচৈতন্য প্রদর্শিত চৌষট্রি অঙ্গের সাধন ভক্তির উল্লেখ করেছেন ৷ এই চৌষট্রি অঙ্গ সাধনভক্তির মধ্যে আবার-সাধু সঙ্গ, নামকীর্তন,ভাগবত শ্রবণ, মথুরাবাস ও শ্রীমূর্তি সেবন-এই পাঁচ অঙ্গের শ্রেষ্ঠত্ব আবার এই পাঁচ অঙ্গের মধ্যে "নাম-সংকীর্তন"ই সর্ব্বশ্রেষ্ঠ ৷ শ্রীচৈতন্যদেবের মতে*"নববিধা ভক্তিপূর্ণ হয় নাম হৈতে॥"
শ্রীচৈতন্যদেব নাম সংকীর্তনকেই কলিযুগের পরম উপায় ও কৃষ্ণ আরাধনার যজ্ঞ বলে অভিহিত করেছেন—
"নাম সংকীর্তন কলৌ পরম উপায় ॥*
সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন ৷
সেই ত সুমেধা পায় কৃষ্ণের চরণ॥*
(চৈ:চ:৩/২০/৭-৮)
কৃষ্ণদাস কবিরাজের এই পয়ারের সাথে ভাগবতের "কৃষ্ণ বর্ণং ত্বিষা কৃষ্ণং" শ্লোকের সুস্পষ্ট ছায়াপাত আছে ৷ শুধু তাই নয় এই কলিযুগের যজ্ঞস্বরূপ নাম সংকীর্তনে সুবিধাও আছে ৷ শ্রীচৈতন্যদেবের মতে—
"খাইতে শুইতে যথা তথা নাম লয় ৷
দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয় ॥"
(চৈ:চ:-৩/২০/১৪)
এইখানেই মহাপ্রভুর ধর্ম সংস্কারের সবচেয়ে বড় কৃতিত্ব-ধর্ম্মের সরলীকরণ ও গণতন্ত্রীকরণ ৷ ধর্ম সাধনার উপবাস,কৃচ্ছসাধনা,বহিরঙ্গের উপাচার-কোন কিছুর প্রয়োজন নাই ৷ জাতি-ধর্মনির্বিশেষে যে কোন মানুষ,যে কোন স্থানে, যে কোন অবস্থায়-যে সাধনা করতে পারে তা হ'ল নামকীর্তন ৷ বাংলার কীর্তনগানকে এইভাবে বাংলার কীর্তনকে নবজীবন দান করলেন ৷ *"বাংলার কী্র্তনগানের ক্ষেত্রে শ্রীচৈতন্যদেবের এটিই বড় অবদান"৷* শ্রীচৈতন্যদেবের জীবনাশ্রিত গৌরচন্দ্রিকা পদ রচনা বা নরোত্তম দাসের নেতৃত্বে খেতুরীর মহোৎসবে কীর্তনগানের সুর ও গায়ন ভিত্তিক নানা ঘরানার সৃষ্টি-এ সব তো পরের কথা ৷ *"বাংলার কীর্তনগানকে জনসাধারণের সামগ্রী করে তোলার কৃতিত্ব প্রধানতঃ শ্রীচৈতন্যদেবের"৷🤍
---------------
✴️"কীর্তনগানের ক্ষেত্রে শ্রীচৈতন্যদেবের অবদান️ ও বাঙলার কীর্তনে শ্রীচৈতন্যদেব";
বাঙলার সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসের ক্ষেত্রে পনের-ষোল শতকে শ্রীচৈতন্যদেবের অাবির্ভাব ছিল একটি বড় ঘটনার সংযোজন ৷ এটি এমন এক সময় যখন বাঙালি-সমাজের প্রতিটি ক্ষেত্রে রূপান্তরের প্রক্রিয়া ঘটছিল ৷ মুসলিম রাজানুকূল্যে একদিকে যেমন মুসলমান সমাজের বিকাশ দ্রুততর গতি লাভ করছিল, অন্যদিকে হিন্দু-ধর্মের অভ্যন্তরীণ নৈরাজ্য এই ধর্মাশ্রিত সমাজ কাঠামোকে বিপর্যস্ত করে তুলছিল ৷ বাঙালি সমাজে সামাজিক সাংস্কৃতিক ঐক্য এবং ধর্মীয় কাঠামোকে স্থিতিশীল রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল৷ তৎকালীন বাঙলার পরিমণ্ডলে একটি শূন্যতা বিরাজ করছিল ৷ সে শূন্যতা অখণ্ড-উদার মানবতার প্রশ্নে ৷ প্রচলিত সামাজিক ও ধর্মীয় ভাবাদর্শের বিরুদ্ধে বিদ্রোহ দানাবাঁধে ৷ এসব কারণে জাগতিক ও অাধ্যাত্মিক অবস্থানকে টিকিয়ে রাখতে একটি ভাব-বিপ্লবের অাব্যশকতা স্পষ্ট হয়ে পড়েছিল ৷ এরই পথ ধরে অাবির্ভূত হন শ্রীচৈতন্যদেব তার নতুন বৈষ্ণব দর্শন নিয়ে ৷ এ ধর্ম-দর্শন ভক্তির জোয়ারে ভাসিয়ে নেয় সমকালীন বাঙালি সমাজ ও সাংস্কৃতিক অঙ্গন ৷ ভক্তির বাঁধনে বাঁধা পড়ে বাঙালি জাতির পক্ষে অখণ্ড রূপ নেওয়ার পরিবেশ সৃষ্টি হয় ৷ এই গুরুত্বপূর্ণ অালোড়নে শ্রীচৈতন্যদেব তাঁর ভক্তি-বাণী প্রচারে যে মাধ্যমটি উপস্থাপন করলেন তা-ই ব্যাপক অর্থে কীর্তন ৷ কীর্তনের গীত-প্রবাহ বর্ণবিভক্ত সমাজের প্রাচীরে অাঘাত হানল ৷ ভক্তির অভিন্ন মিছিলে এনে জড়ো করল বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীকে ৷ ফলে স্বাভাবিকভাবেই কীর্তনের একটি প্রতিষ্ঠানিক রূপ অাত্মপ্রকাশ করে ৷
চৈতন্যদেব প্রবর্তিত কীর্তনের একটি স্বকীয় রূপ ছিল ৷ তাই কৃষ্ণলীলার অবলম্বনে রচিত সঙ্গীতই কীর্তন নামে প্রতিষ্ঠা পেয়েছে ৷ ( কীর্তনের ব্যবহারিক ধারাকে প্রথমত দুই ভাগে বিভক্ত করা যায়-নামকীর্তন ও লীলাকীর্তন বা রস কীর্তন ৷ কৃষ্ণের নাম গীতার বাণীর মধ্য দিয়ে উপস্থাপনই মূলত নাম কীর্তন ৷ সংকীর্তন এবং কীর্তন সমার্থক ৷ উচ্চৈস্বরে হরিনাম করাই সংকীর্তন ৷) কীর্তনের নৃত্যগীত শুধু একটি ভাব-বিপ্লবের জোয়ার বইয়ে দিয়েই দায়িত্ব শেষ করেনি বরঞ্চ বর্ণ বিভক্ত ক্ষয়িষ্ণু হিন্দু সমাজকে সাম্যের ধারণা দিয়ে পুনর্বাসিত করতে চেয়েছিল৷ কীর্তনের সামাজিক ও ধর্মীয় অবস্থান নির্ণয় করতে গিয়ে স্বাভাবিক একটি প্রশ্ন উঠতে পারে যে, চৈতন্যদেব এত বড় সাম্যবাদী হয়েও নিপীড়িত জনগণের কতটুকু উপকার করতে পেরেছিলেন ? তবে তাত্ত্বিক দিক থেকে বলা যায় যে, ভারতের বুকে সর্বহারাদের জাগরণের প্রথম দিকে উৎসাহের উন্মেষ বোধ করি এদিক থেকেই এসেছিল ৷ কীর্তনের ভাববিপ্লব যে অান্দোলনের সূচনা করেছিল তা ছিল মানব চৈতন্যের মূর্ত প্রতীক ৷ অার তার পুরোধা শ্রীচৈতন্যদেব ৷ তাই কীর্তনের সামাজিক ও ধর্মীয় অবস্থান নির্ণয় করে শ্রীচৈতন্যদেবকে ভক্তের ভগবানের অাসনে বসিয়েও তাঁকে অার্তমানবতার নেতৃত্বে অাসীন করে একজন সমাজ সংস্কারের মর্যাদায় বসানো যথার্থ দায়িত্ব পালন ৷
মধ্যযুগের ভাব-বিপ্লবের জোয়ারে চৈতন্যদেবের মধ্য দিয়ে যে কীর্তনের উপস্থিতি তা অাভিধানিক এ অর্থকে অতিক্রম করে একটি নিজস্ব অর্থ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তা হচ্ছে একটি বিশেষ ধারার সঙ্গীত, যা ভাগবত বিষয়ক ৷ অর্থাৎ শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করে সুর তাল সংযোজনে পরিবেশিত সঙ্গীতই সাধারণ অর্থে কীর্তন ৷ সাধারণ দৃষ্টিতে এই ব্যাখ্যা একটি সমাজ ইতিহাসের গতি নিয়ন্ত্রণে অথবা বিশেষায়িত করার ব্যাপারে এমন-কি গুরুত্বের দাবি রাখে, -এটি একটি স্বাভাবিক ও সঙ্গত প্রশ্ন হিসেবে অাসতে পারে, সে কারণেই চৈতন্যদেব প্রবর্তিত কীর্তনের অভিনবত্ব খোঁজার অাবশ্যকতা রয়েছে ৷সমকালীন সমাজ অালোড়নে এ সঙ্গীত ধারার যদি বিশেষ কোনো ভূমিকা থেকে থাকে,তবে অবশ্যই কীর্তনের ঐতিহাসিকতা খোঁজার প্রয়োজন রয়েছে ৷ 'শ্রবনং কীর্তনং বিষ্ণোঃ স্মরণং পাদসেবনম্ ৷ অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্মনিবেদনম্ ॥
ইতি পুংসার্পিতা বিষ্ণৌ ভক্তিশ্চেন্নবলক্ষণা ৷ ক্রিয়তে ভগবত্যদ্ধা তন্মন্যেহধীতমুত্তমম্॥ "(ভাগবত-স্কন্ধ-৭, অধ্যায় -৫, শ্লোক নং -২৩-২৪ )' আমাদের দেশে একটা ধারণা প্রচলিত আছে যে শ্রীচৈতন্যদেবই কীর্তন গানের প্রবর্তক ৷ কিন্তু শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের বহু পূর্বেই যে কীর্তন ও সংকীর্তন শব্দ দুটি প্রচলিত ছিল ,তাঁর বহু প্রমাণ আছে ৷ প্রহ্ণাদের(উবাচ) উপাখ্যানে এই শ্লোকে দেখা যাচ্ছে হিরণ্যকশিপুর প্রশ্নের উত্তরে প্রহ্লাদ যে নবধাভক্তির কথা বলেছেন তার মধ্যে কীর্তন অন্যতম ৷ আবার যুগাবতার প্রসঙ্গে ঋষি করভাজন কথনে সংকীর্তন শব্দটি পাওয়া যাচ্ছে—
'কৃষ্ণবর্ণং ত্বিষাকৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্রপার্ষদম্ ৷ যজ্ঞৈঃ সঙ্কীর্তনপ্রায়ৈর্যজন্তি হি সুমেধসঃ॥' (ভাগবত-স্কন্ধ-১১, অধ্যায় -৫, শ্লোক নং -৩২ )"
কলিযুগে ভগবানের শ্রীবিগ্রহ কৃষ্ণবর্ণ ৷ নীলকান্তমনিসম তাঁর অঙ্গদ্যুতি; যেন উজ্জ্বলকান্তি ধারার প্রত্যক্ষ দর্শন হয় ৷ তিনি হৃদয় আদি অঙ্গ, কৌস্তুভ আদি উপাঙ্গ, সুদর্শন আদি অস্ত্র এবং সুনন্দ আদি পার্ষদ সকলে সংযুক্ত থাকেন ৷ কলিযুগে শ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণ এমন যজ্ঞ দ্বারা তাঁর আরাধনা করে থাকেন যাতে নাম-গুণ-লীলা সংকীর্তনের প্রাধান্য থাকে ৷ আবার গৌড়ীয় বৈষ্ণব ধর্ম্মের অন্যতম প্রবক্তা শ্রীজীব তাঁর 'তত্ত্বসন্দর্ভ' গ্রন্থে 'ত্বিষা-কৃষ্ণং' শব্দটি ব্যাখ্যা করে এই শ্লোকটির মধ্যে সুস্পষ্ট চৈতন্যদেব আবির্ভাবের ইঙ্গিত দিয়েছেন ৷ শ্লোকটিতে সংকীর্তনকে যাগযজ্ঞের সমকক্ষ বলা হয়েছে যা শ্রীচৈতন্যদেবের শিক্ষার মূল কথা ৷ 'ত্বিষা' শব্দটির অর্থ, দীপ্তি বা কান্তি ৷ যদি ত্বিষা কৃষ্ণং শব্দটি ভাঙ্গা যায় এইভাবে-ত্বিষা+ অকৃষ্ণং তাহলে শ্লোকটির অর্থ দাঁড়ায় কৃষ্ণবর্ণ যে শ্রীকৃষ্ণ দীপ্তি ও কান্তিতে অকৃষ্ণ অর্থাৎ গৌরবর্ণ ধারণ করেছেন এবং সাঙ্গোপাঙ্গ ও পার্ষদদের নিয়ে আবির্ভূত হয়ে সংকীর্তনরূপ যজ্ঞ প্রবর্তন করেছেন ৷ কাজেই নৈষ্ঠিক গৌড়ীয় বৈষ্ণবদের মতে শ্রীচৈতন্য আবির্ভাবের বহুপূর্ব্বে লেখা শ্রীভাগবতের এই শ্লোকে চৈতন্য আবির্ভাবের ইঙ্গিত স্পষ্ট ৷
আবার শ্লোকটির সাধারণভাবে অর্থ করা যায় দীপ্তিময় ও কান্তিময় কৃষ্ণবর্ণের শ্রীকৃষ্ণ ৷ তাহলেও কিন্তু সংকীর্তন শব্দটিকে বাদ দিতে পারি না ৷ আবার যদি এই শ্লোকে কৃষ্ণবর্ণ শব্দের অর্থ দুটিকে ত্বিষাকৃষ্ণ শব্দের দুটি অর্থের সঙ্গে মিলালে মোট চারটি অর্থ পাওয়া যায় ৷
যেমন;-(ক) যাঁর বর্ণ কৃষ্ণ এবং কান্তিও কৃষ্ণ, (খ) যিনি কৃষ্ণকে বর্ণন করেন এবং যাঁর কান্তি কৃষ্ণ; (গ) যাঁর বর্ণ কৃষ্ণ, কিন্তু কান্তি অকৃষ্ণ বা পীত বা গৌর এবং (ঘ) যিনি কৃষ্ণকে বর্ণন করেন এবং যাঁর কান্তি অকৃষ্ণ বা পীত ৷ কিন্তু প্রথম দুটি অর্থ অসঙ্গত, কারণ কলিতে ভগবান শ্রীকৃষ্ণ অন্য বর্ণের দ্বারা আচ্ছাদিত, ছন্ন অবতার, তাই তাঁর কান্তি কখনো কৃষ্ণ হতে পারে না ৷ তাহলে শেষ দুটি অর্থই সঙ্গত, কারণ কলিতে স্বয়ং ভগবান ভিতরে কৃষ্ণবর্ণ, বাইরে পীত বা গৌরবর্ণ; অর্থাৎ তিনি 'অন্তঃকৃষ্ণ বহির্গৌর'৷ তাই 'ত্বিষা কৃষ্ণম্'(সন্ধিহীন) পাঠ সঙ্গত নয়; 'ত্বিষা অকৃষ্ণম্' (সন্ধিবদ্ধ) পাঠই সঙ্গত।
আবার- " রাধায়া ভবতশ্চ চিত্তজতুনী স্বেদৈর্বিলাপ্য' ইত্যাদি শ্রীকৃষ্ণের প্রতি শ্রীবৃন্দাদেবীর উক্তি দ্বারা বুঝা যায়, প্রেমপরিপাক শ্রীরাধাকৃষ্ণের চিত্তকে গলিয়ে এক করে দিয়েছিল;সেই মহাপরাক্রান্ত প্রেমই কৃষ্ণপ্রেমময়ী শ্রীরাধার অঙ্গকেও গলিয়ে যেন তাঁর প্রতি অঙ্গদ্বারা শ্রীকৃষ্ণের প্রতি শ্যামঅঙ্গকে আলিঙ্গন করে পীতবর্ণ করে দিয়েছে, শ্যামসুন্দরকে অন্তঃকৃষ্ণ বহির্গৌর করে দিয়েছে ৷ তাই এই কলির এই অবতার শ্রীচৈতন্যদেব শ্রীশ্রীরাধাকৃষ্ণের যুগলিত বিগ্রহ ৷
( চৈ, চ,-৪৩ পাতা থেকে উদ্ধৃত)
'ভাগবতসন্দর্ভ গ্ৰন্থের মঙ্গলাচরণে । এই শ্লোক জীব গোসাঞি করিয়াছেন ব্যাখ্যানে।। (চৈ,চ-১/৩/৬৪)
তথাহি ভাগবতসন্দর্ভৈ ( ১-২ )
অন্ততঃ কৃষ্ণং বহির্গৌরং দর্শিতাঙ্গাদিবৈভবম্ । কলৌ সংকীর্তনাদ্যৈঃ স্মঃ কৃষ্ণচৈতন্যমাশ্রিতাঃ ।। ( চৈ,চ,১/৩ শ্লোক-১৫ ) শ্রীজীব গোস্বামী এই শ্লোকে বলেছেন-যিনি ভিতরে কৃষ্ণবর্ণ, কিন্তু বাইরে গৌরবর্ণ অঙ্গাদিদ্বারা নিজের মহিমা প্রকাশ করেছেন, সেই শ্রীকৃষ্ণচৈতন্যকে কলিযুগে সংকীর্তনপ্রধান যজ্ঞের দ্বারা আমরা আশ্রয় করেছি।
আবার আমাদের দেশে একদল আছেন যাঁরা কোন অংশের সন্তোষজনক ব্যাখ্যা করতে না পারলেই সেই অংশকে 'প্রক্ষিপ্ত' বা পরবর্তীকালের সংযোজন বলে নিশ্চিন্ত হতে চান ৷ তাইতো শ্রীশ্রীচৈতন্যচরিতামৃতে—
জীবের কল্মষ-তমো নাশ করিবারে ৷ অঙ্গ উপাঙ্গ নাম নানা অস্ত্র ধরে॥ (চৈ:চ:-১/৩/৪৭) কলিহত জীবের এই ভক্তিবিরোধী কর্মাসক্তি দূর করবার জন্য শ্রীগৌরাঙ্গ অঙ্গ, উপাঙ্গ ও হরেকৃষ্ণ নাম-রূপ-অস্ত্র নিয়েই অবতীর্ণ হয়েছেন ৷ যাই হোক কীর্তন বা সংকীর্তনের ধারা বহু প্রাচীন থেকেই আমাদের দেশে প্রচলিত ছিল ৷ ভাগবতে উল্লেখ আছে ব্রজবালক কৃষ্ণসখাগণ শ্রীকৃষ্ণের গুণগান করতেন ৷ রাসলীলায় গোপী গীতের উল্লেখ আছে। মাথুর বিরহকালে ভ্রমর গীতিরও উল্লেখ করা যায় ৷ কাজেই উচ্চৈস্বরে নামযশঃ গান-যাকে বলে কীর্তন-তা একটি প্রাচীন রীতি ৷
বাংলাদেশের দিকে দৃষ্টি দিলে দেখতে পাই বৌদ্ধ সিদ্ধাচার্যগণের যুগে রচিত ছোট ছোট সাধন সংগীতগুলি সুর ও তাল সহযোগে গাওয়া হত ৷ আবার শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের পূর্ব্বে অন্তঃত দুটি কৃষ্ণলীলা বিষয়ক কাব্য রচিত হয়েছে বাংলাদেশে জয়দেবের 'গীতগোবিন্দ' আর বড়ু চণ্ডিদাসের 'শ্রীকৃষ্ণ কীর্তন' কাব্য
দুটি আখ্যায়িকা কাব্যের রূপে লিখিত হলেও ছোট ছোট গীতির সমষ্টি ৷ আবার মিথিলার কবি বিদ্যাপতির নামও এ প্রসঙ্গে স্মরণীয়—
চণ্ডিদাস বিদ্যাপতি,
রায়ের নাটক গীতি ,
কর্ণামৃত শ্রীগীতগোবিন্দ ৷
স্বরূপ রামানন্দসনে,
মহাপ্রভু রাত্রিদিনে ,
গায় শুনে পরম আনন্দ ॥ (চৈ:চ:-২/২/৬৬) স্বয়ং শ্রীচৈতন্যদেব জয়দেব , বিদ্যাপতি , ও চণ্ডিদাসের পদ আস্বাদন করতেন এ কথাও আমরা তাঁর জীবনী কাব্যপাঠে অবগত হই ৷ 'আস্বাদন' শব্দটির অর্থ সম্ভবতঃ শুধু আবৃত্তি নয়, সুর ও তাল সহযোগে গান শোনা বা নিজে গাওয়া ৷ সুতরাং শ্রীচৈতন্যদেব আবির্ভাবের পূর্ব্বেই কীর্তন গানের ধারা বাংলাদেশে প্রচলিত ছিল ধরে নেওয়া যায় ৷ তাহলে কীর্তনগানে শ্রীচৈতন্যদেবের অবদান কি ?
একটু ধীর স্থিরভাবে বিচার বিশ্লেষণ করলে বোঝা যাবে শ্রীচৈতন্যদেব বাংলাদেশের সেই বিশিষ্ট সংগীত ধারাটিকে-সুগঠিত সুবিন্যস্ত ও সুসংহত করে তাকে জনগণের হৃদয়ের সামগ্রী করে তুললেন ৷ সেই হিসাবে শ্রীচৈতন্যদেব বাংলার কীর্তনগানের সংস্কারক ৷
শ্রীচৈতন্যদেবের জীবন নিয়ে রচিত চরিত কাব্যগুলির মধ্যে যেমন তত্ত্ব ও দর্শনের দিক থেকে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য-চরিতামৃত শ্রেষ্ঠ, তেমনি আবার ঐতিহাসিকতার দিক থেকে বৃন্দাবন দাসের চৈতন্য-ভাগবত সবচেয়ে বেশী বিশ্বস্ত।
কীর্তনগানের ধারাকে কিভাবে শ্রীচৈতন্যদেব জনপ্রিয় ও সুসংহত করে তুললেন তার কিছু কিছু বিবরণ বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে দিয়েছেন ৷ প্রথম জীবনে যখন নিমাই পণ্ডিত নবদ্বীপে টোল খুলে ছাত্র পড়াচ্ছেন-তখন থেকেই তাঁর বাংলার এই নিজস্ব সংগীত ধারাটির প্রতি এক আশ্চর্য ভালবাসা জন্মেছিল ৷ তিনি টোলে ছাত্রদের নানা শাস্ত্র শিক্ষা দেবার সঙ্গে সঙ্গে তিনি সংকীর্তনও শিক্ষা দিতেন ৷ এ ছাড়া ছাত্ররা জিজ্ঞাসা করতেন—
"শিষ্যগণ বোলেন 'কেমন সংকীর্ত্তন ?' ৷ আপনে শিখায় প্রভু শ্রীশচীনন্দন ॥" (কেদার-রাগ)
"হরয়ে নমঃ কৃষ্ণঃ যাদবায় নমঃ ৷ গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন॥ দিশা দেখাইয়া প্রভু হাথে তাল দিয়া ৷ আপনে কীর্ত্তন করে শিষ্যগণ লৈয়া*॥(চৈ:ভা:মধ্যখণ্ড, প্রথম অধ্যায়, ১৭৮ পাতা) " হরয়ে নমঃ কৃষ্ণঃ"-পদটি নিমাই পণ্ডিত যে ভাবে শিষ্যদের শিখিয়েছিলেন আজও ঠিক সেইভাবেই হাততালি দিয়ে গাওয়া হয় সমস্বরে ৷ ছত্র দুটির এমনই আকর্ষণী শক্তি যে গলা আপনা- আপনিই মিলে যায়, হাত আপনা-আপনিই উঠে আসে ৷ আসলে শ্রীচৈতন্যদেবই বাংলা কীর্তনগানকে বিভিন্ন শাখায় বিভক্ত করেন এবং কীর্তনগানের ধারাকে গণতন্ত্রীকরণ করেন ৷ এত বড় জনসংগঠক ও জননেতা মধ্যযুগে বাংলায় আর কোথায় ? শ্রীচৈতন্যদেবের যুগ থেকে বাংলাদেশের কীর্তনের ধারায় প্রচলিত হ'ল লীলাকীর্তন বা পালাকীর্তন, নামকীর্তন এবং নূতন ও অভিনব প্রথা সংযুক্ত হ'ল নগর কীর্তন ৷ লীলাকীর্তন হ'ল রাধাকৃষ্ণের রূপ,গুণ, ও বিবিধ মনোহারী লীলার বর্ণনা ৷ নামকীর্তনে শ্রীহরির নাম ও করুণার কথাই প্রধান ৷ শ্রীবাস অঙ্গনে পার্ষদদের নিয়ে শ্রীচৈতন্যদেব কীর্তনগান করতেন,নামকীর্তন করতেন- এ বর্ণনা বৃন্দাবন দাস চৈতন্যভাগবতে দিয়েছেন ৷ কিন্তু বিরোধীপক্ষ পাষণ্ডীদের তা সহ্য হ'ল না,তাঁরা নগর রক্ষক মুসলমান কাজীর কাছে নালিশ জানালেন ৷ নাম গান কাজীর আদেশে বন্ধ হল ৷ শ্রীচৈতন্যদেব গড়ে তুললেন জনসংগঠন, গণবিক্ষোভ ৷ "নগরে নগরে আজি করিব কীর্তন ৷ সন্ধ্যাকালে সবে কর নগরমণ্ডন॥ সন্ধ্যাতে দেউটি যত জ্বাল ঘরে ঘরে ৷ দেখি কোন কাজী আসি মোরে মানা করে ॥ (চৈ,চ,১/১৭/পয়ার-১২৭-১২৮)
এই যে শাসনের বাধা না মানার আহ্বান, এই বিদ্রোহ শ্রীচৈতন্যদেবেরই শিক্ষা ৷ ষোড়শ শতাব্দীর গণ সংগ্রামের রূপ নিশ্চয়ই বর্তমান যুগের মত হয়নি৷ এই গণমিছিলই "নগর সংকীর্তনের" রূপ পরিগ্রহ করল৷ মহাপ্রভুই প্রথম অহিংস আন্দোলনের স্রষ্টা। এ মিছিলও জনগণের মিছিল, তাদের হাতিয়ার মন্দিরা,মৃদঙ্গ, জয়পতাকা আর কণ্ঠে সুমধুর সংগীত, কীর্তনগান—"তুয়া চরণে মন লাগহুরে৷"এই নগর- সংকীর্তনের বিরাট মিছিল কণ্ঠে গান নিয়ে কাজীর গৃহদ্বারে উপনীত হলেন ৷ কাজী নতিস্বীকার করল জনগণের জয় হল ৷ নামকীর্তন বা নামজপ শ্রীচৈতন্যদেব প্রবর্তন করেন বাচক জপ ও মানসিক জপ হিসাবে ৷"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ৷ হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ॥" একক বা সমবেতভাবে উচ্চৈঃস্বরে বা মনে মনে এই গাওয়াই নাম গান বা নাম জপ ৷
কালভেদে বিভিন্ন সুরে এই গান গাওয়া হয় ৷ কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য-চরিতামৃত গ্রন্থে মধ্যলীলার দ্বাবিংশ পরিচ্ছেদে কৃষ্ণদাস শ্রীচৈতন্য প্রদর্শিত চৌষট্রি অঙ্গের সাধন ভক্তির উল্লেখ করেছেন ৷ ( চৈ,চ, ২/২২/৬০-৬৯ ) এই চৌষট্রি অঙ্গ সাধনভক্তির মধ্যে আবার-সাধু সঙ্গ, নামকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস ও শ্রীমূর্তি সেবন-এই পাঁচ অঙ্গের শ্রেষ্ঠত্ব আবার এই পাঁচ অঙ্গের মধ্যে "নাম-সংকীর্তন"ই সর্ব্বশ্রেষ্ঠ ৷ শ্রীচৈতন্যদেবের মতে "নববিধা ভক্তিপূর্ণ হয় নাম হৈতে॥"
শ্রীচৈতন্যদেব নাম সংকীর্তনকেই কলিযুগের পরম উপায় ও কৃষ্ণ আরাধনার যজ্ঞ বলে অভিহিত করেছেন— "নাম সংকীর্তন কলৌ পরম উপায় ॥ সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন ৷ সেই ত সুমেধা পায় কৃষ্ণের চরণ॥ (চৈ,চ,-৩/২০/৭-৮)
কৃষ্ণদাস কবিরাজের এই পয়ারের সাথে ভাগবতের "কৃষ্ণ বর্ণং ত্বিষা কৃষ্ণং" শ্লোকের সুস্পষ্ট ছায়াপাত আছে ৷ শুধু তাই নয় এই কলিযুগের যজ্ঞস্বরূপ নাম সংকীর্তনে সুবিধাও আছে ৷ শ্রীচৈতন্যদেবের মতে—
"খাইতে শুইতে যথা তথা নাম লয় ৷ দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয় ॥" (চৈ:চ:-৩/২০/১৪) এইখানেই মহাপ্রভুর ধর্ম সংস্কারের সবচেয়ে বড় কৃতিত্ব-ধর্ম্মের সরলীকরণ ও গণতন্ত্রীকরণ ৷ ধর্ম সাধনার উপবাস,কৃচ্ছসাধনা,বহিরঙ্গের উপাচার-কোন কিছুর প্রয়োজন নাই ৷ জাতি-ধর্মনির্বিশেষে যে কোন মানুষ,যে কোন স্থানে, যে কোন অবস্থায়-যে সাধনা করতে পারে তা হ'ল নামকীর্তন ৷ বাংলার কীর্তনগানকে এইভাবে বাংলার কীর্তনকে নবজীবন দান করলেন ৷ "বাংলার কী্র্তনগানের ক্ষেত্রে শ্রীচৈতন্যদেবের এটিই বড় অবদান"৷
শ্রীচৈতন্যদেবের জীবনাশ্রিত গৌরচন্দ্রিকা পদ রচনা বা নরোত্তম দাসের নেতৃত্বে খেতুরীর মহোৎসবে কীর্তনগানের সুর ও গায়ন ভিত্তিক নানা ঘরানার সৃষ্টি-এ সব তো পরের কথা ৷ বাংলার কীর্তনগানকে জনসাধারণের সামগ্রী করে তোলার কৃতিত্ব প্রধানতঃ শ্রীচৈতন্যদেবের !...
এখন অামরা কীর্ত্তন বলতে যা বুঝি তা হল গরাণহাটী, মনোহরসাহী, ঝাড়খণ্ডী, রেণেটী, মন্দারিণী প্রভৃতির সুর,তবে অবশ্যই এ পরবর্তীকালের সৃষ্টি ৷ চৈতন্যদেবের সময়ে কীর্ত্তনে কিরূপ সুর ছিল তা জানা যায় না, তবে এখনকার মত পালাবদ্ধভাবে সাজিয়ে কীর্ত্তন করবার দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় না ৷ চৈতন্যদেবের সময়কালে প্রধানতঃ নামকীর্ত্তনই কীর্ত্তন নামে অভিহিত হত ৷ লীলাকীর্ত্তন যা ছিল, তা ভক্তগণকে নিয়ে মহাপ্রভু নবদ্বীপে ও নীলাচলে অাস্বাদন করতেন ৷ গৌরনিত্যানন্দকে সংকীর্ত্তনের জনক বলা হয় তার কারণ-চৈতন্যদেব(মহাপ্রভু) যে প্রেমধর্ম প্রচার করলেন কীর্ত্তনকে তার বাহন করলেন ৷ ধর্মের সাধক(প্রধান সাধক) যে কীর্ত্তন এটি চৈতন্যদেবের(মহাপ্রভুর) পূর্বে স্বীকৃত হয় নাই ৷ মহাপ্রভু এবং শ্রীনিতাইচাঁদ নিজের দ্বারা দেখালেন যে সংকীর্ত্তনের দ্বারা নর-নারীগণের মন যত সহজে অাকর্ষণ করা যায় এমন অার কিছুতে নয় ৷ ধর্ম জনাকতক ভক্ত,ঋষিযোগী, এবং সাধুসন্ন্যাসীর মধ্যে অাবদ্ধ থাকলে হবে না ৷ সকলকে পারের খেয়ায় তুলতে না পারলে হবে কি ? তাই অায়াসসাধ্য ভজন-সাধন-অারাধনার পরিবর্তে এই কীর্ত্তনযজ্ঞ বা নামযজ্ঞ মহাপ্রভু সকলের চোখের সামনে উজ্জ্বল দৃষ্টান্তসহ ধারণ করলেন ৷ এটিই চৈতন্যদেবের অবদান কীর্ত্তনের ইতিহাসে ৷
অবশ্য দক্ষিণে অার এক ভাবুক কীর্ত্তন-মহিমা প্রচার করেছেন,(অানু:১৬০০খ্রীঃ সময়কাল) তাঁর নাম তুকারাম ৷ তুকারাম একজন মারাঠী বৈষ্ণব সাধু ছিলেন,মহাপ্রভুর সঙ্গে তুকারামের অনেক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করা যায় ৷ তুকারাম নামের প্রভাবে মাতোয়ারা ছিলেন ৷ "নাম অতি মধুর", নাম যে কত মধুর তা বর্ণনা করা যায় না ৷ নাম যে কত মধুর ভগবান তা নিজেই জানে না ৷ পদ্মফুল যেমন জানে না তার সৌরভ কত মিষ্ট ? শুক্তি কি তার মুক্তার মূল্য জানে ? নাম করার যে মহিমা, সেই মহিমা কীর্ত্তনের ৷ ভগবানকে পেতে হলে কীর্ত্তনের মত এমন অার কোনো উপায় নাই ৷ যেখানে কীর্ত্তন হয়,সেখানে ভগবান অাপনি সমাগত হন ৷ কীর্ত্তন শুনে যার কর্ণ পরিতৃপ্ত হয় না,তার কান মুষিকের গর্তের ন্যায় ৷
"কৃষ্ণের মধুর বাণী
অমৃতের তরঙ্গিনী
তার প্রবেশ নাহি যে শ্রবনে ৷
কাণাকড়ি ছিদ্র সম
জানিহ সেই শ্রবণ
জন্ম তার হৈল অকারণে ৷। অস্যার্থঃ । ( যথারাগঃ ।। চৈ,চ,- ২/২/২৮) কীর্ত্তনকে তুকারাম নদীর সঙ্গে তুলনা করেছেন-এই নদী ভগবানের দিকে উর্ধ্বমুখে প্রবাহিত হয়,তিনি কখনও কীর্ত্তনকে ভজনের ত্রিবেণী বলেছেন-ভক্ত, ভগবান ও নাম এই ত্রিধারা সন্মিলিত হয়ে কীর্ত্তন হয়েছে ৷ কীর্ত্তনে যে অমৃতধারা বহে,তাতে জগৎসংসার পবিত্র হয়ে যায় ৷ সে যাই হোক শ্রীচৈতন্যদেব কীর্ত্তনকে যেভাবে করেছেন, তা কেউ পারেন নাই ৷ চৈতন্যদেবের কীর্ত্তনে প্রভাব এইরূপ যে, এখনও কোনও বৈষ্ণব মহাপ্রভুর নাম অাগে না করে কীর্ত্তন করতে সস্মত হবেন না ৷ কীর্তনের পূর্বে যে মহাপ্রভুর নাম করা হয় তাকে গৌরচন্দ্রিকা বা গৌররচন্দ্র বলে ৷ কীর্তনের অাসরে মহাপ্রভুকে অাবাহন করাই গৌরচন্দ্রিকার একমাত্র উদ্দেশ্য নয়, রাধাকৃষ্ণলীলা গান করবার পূর্বে মহাপ্রভুর তদ্ ভবোচিত পদ গান করবার রীতি অাছে ৷ যেমন;- শ্রীকৃষ্ণের রূপগান করবার পূর্বে গৌরাঙ্গের রূপ, বিরহ গাহিবার পূর্বে গৌরাচাঁদের সংসারত্যাগ, হোলিগানের পূর্বে মহাপ্রভু কর্ত্তৃক রাধাকৃষ্ণের হোলিলীলা স্মরণ ইত্যাদি ইত্যাদি ৷ এই যে গৌরচন্দ্রিকা গান করবার প্রথা কতদিনের ? মহাপ্রভুর প্রকটসময়ে নিশ্চয়ই এরূপ হত না ৷ এমন কি শ্রীবাস প্রভৃতি পারর্ষদগণ যখন চৈতন্যদেবকে ঈশ্বর বলে অাখ্যায়িত করে তাঁর জয়গান করতে লাগলেন,তখন মহাপ্রভু অত্যন্ত লজ্জিত ও ক্রুদ্ধ হলেন ৷
"অহে অহে শ্রীনিবাস পণ্ডিত উদার ৷ অাজ তুমি সব কি করিলা অবতার ॥ ছাড়িয়া কৃষ্ণের নাম কৃষ্ণের কীর্ত্তন ৷ কি গাইলে অামারে তা বুঝাও এখন॥" কিন্তু কে শুনে কার কথা ? লক্ষ লক্ষ মানুষ মহাপ্রভুর জয়গান করতে লাগল ৷ শ্রীবাস বললেন, অামাদের তুমি না হয় দণ্ড দিতে পার, কিন্তু;—
"অাব্রহ্মাণ্ড পূর্ণ হইল তোমার কীর্ত্তনে ৷ কত জনে দণ্ড তুমি করিবা কেমনে ৷" এই থেকে গৌরাঙ্গ-গীতি বিশেষভাবে প্রচারিত হতে লাগল ৷ তবুও ঐসময়কালে গৌরচন্দ্রিকার উল্লেখ কোথাও পাওয়া যায় না ৷
গৌরচন্দ্রিকার সূত্রপাত হয়
নরোত্তমদাস ঠাকুরের হাত ধরে ৷ নরোত্তম ঠাকুরের জন্ম চৈতন্যদেবের অন্তর্ধানের অল্প কিছুদিন পরেই,(অানু;১৫৩৩ খ্রীঃ )তিনি রাজপুত্র হয়েও অল্প বয়সে সন্ন্যাস গ্রহণ করেন,তিনি শ্রীবৃন্দাবনধামে লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা গ্রহণ করে নিজ জন্মভূমিতে ফিরে এসে ভজনখুলি নির্ম্মাণ করে সাধনভজন করতে থাকেন ৷ গৌর-নিত্যানন্দ, অদ্বৈতাচার্য এবং তাঁদের অনেক পার্ষদ তখন নিত্যলীলায় প্রবেশ করেছেন ৷ ভক্তিরত্নাকর থেকে জানা যায় শ্রীনরোত্তমদাসঠাকুর খেতরীতে যে মহোৎসব করেছিলেন, (অানু;-১৬০০ খ্রীঃ পূর্বে বা ১৫৮২ খ্রীঃ) এরূপ উৎসব ইহার পূর্বে বা পরে অনুষ্ঠিত হয় নাই ৷ "মনের উল্লাসে সবে বৈসে দিব্যাসনে । শ্রীজাহ্নবা ঈশ্বরী বৈসয়ে সঙ্গোপনে।। শ্রীনিবাস দীনপ্রায় ভূমে প্রণমিয়া । করয়ে শ্রীবিগ্ৰহাভিষেকাদিক ক্রিয়া।। (ভক্তিরত্নাকর,দশম তরঙ্গ-৪৭৭,৪৮০ ) নিত্যানন্দপত্নী জাহ্নবাদেবী ছিলেন এই উৎসবের হোত্রী, শ্রীনিবাস প্রধান পুরোহিত, নরোত্তম ঠাকুর উদ্দ্যোক্তা এবং রাজা সন্তোষ দত্ত যজ্মান ৷ জানা যায় খেতরীতে ছয় বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে এই উৎসব হয় ৷ এই ছয় বিগ্রহ;-'গৌরাঙ্গ, বল্লবীকান্ত, শ্রীব্রজমোহন। শ্রীকৃষ্ণ, শ্রীরাধাকান্ত, শ্রীরাধারমণ ।। তহাহি তৎকৃত-পদ্যং-"শ্রীগৌরাঙ্গ বল্লবীকান্ত শ্রীকৃষ্ণ ব্রজমোহন ৷ শ্রীরাধারমন রাধে রাধাকান্ত নমহস্তুতে"।। ( শ্রীভক্তিরত্নাকর, দশম তরঙ্গ, ৪৯৬ ) ছয় বিগ্রহের প্রথমেই শ্রীগৌরাঙ্গকে স্থাপিত বুঝা যায় ৷ নরোত্তম ঠাকুরের উদ্দ্যোগে খেতরীতে যে সব বিগ্রহের প্রতিষ্ঠা হল তার মধ্যে শ্রীগৌরাঙ্গ-বিগ্রহই সর্বাগ্রবর্ত্তী ৷ এ থেকেই তখনকার মনোভাবের পরিচয় পাওয়া যায় ৷ এই উৎসবে অপূর্ব সংকীর্তন স্থল প্রস্তুত হয় ৷ 'শ্রীনিবাস শ্রীনরোত্তমের প্রিয়গণ । নাচয়ে অসংখ্য লোক কে করু গণন ।। (ভক্তিরত্নাকর দশম তরঙ্গ-৫৯৯ ) সেই সংকীর্তন স্থলে শ্রীনিবাসাদিগণ এবং প্রসিদ্ধ গায়ক ও বাদক সমবেত হয়েছিলেন ৷ সেই মহোৎসবে বাঙলার এমন কোনও বিখ্যাত গায়ক,বাদক বৈষ্ণবভক্ত ছিলেন না যিনি খেতরীর মহোৎসবে অংশগ্রহণ করেন নাই ৷ শ্রীজাহ্নবাদেবী সকলের অলক্ষ্যে বসলেন, শ্রীঅদ্বৈতাচার্য্যের পুত্র শ্রীঅচ্যুতানন্দ শ্রীনরোত্তম ঠাকুরকে গান করবার জন্য ইঙ্গিত করলেন,শ্রীখণ্ডের শ্রীরঘুনন্দন ঠাকুর নরোত্তম ঠাকুরকে মালা চন্দন দিলেন, শ্রীনরোত্তম ঠাকুর ভূমিতে মস্তক ঠেকিয়ে প্রণাম করলেন এবং দেবীদাস অমৃতের ন্যায় ধ্বনি করে মর্দ্দলে শব্দ করলেন, গৌরাঙ্গদাস প্রভৃতি সেই সঙ্গে মৃদঙ্গ করতাল সহকারে বাজাতে লাগলেন ( ভক্তিরত্নাকরে দশম তরঙ্গে এই সমস্তের বর্ণনা অাছে )৷
"অনিবদ্ধ, নিবদ্ধ - গীতের ভেদ-দ্বয় । অনিবদ্ধ গীত গোকুলাদি আলাপয়।। (ভক্তিরত্নাকর, দশম তরঙ্গ -৫৩১ ) কীর্ত্তন দুই প্রকার-"নিবদ্ধ ও অনিবদ্ধ" ৷ গোকুলদাস অনিবদ্ধ কীর্তনগান করলেন,সুর,তান, রাগিণী, মূর্চ্ছনা প্রভৃতি বিস্তার করে তিনি এই কীর্তনগান করেছিলেন ৷ অার নরোত্তম ঠাকুর নিজে গেয়েছিলেন নিবদ্ধ কীর্তন ৷ (পালাক্রমে যে গান করা হয় তা ছিল নিবদ্ধ কীর্তন) ৷
নরোত্তম ঠাকুর নিজে গরাণহাটী সুরের স্রষ্টা, তিনি অসামান্য পদকর্ত্তাও ছিলেন ৷ নরোত্তম ঠাকুরের প্রার্থনার পদের ন্যায় কবিতা কোনও ভাষায় নাই, নরোত্তম ঠাকুর পালা সাজিয়ে গান করেছিলেন এবং তার পূর্বে গৌরচন্দ্রিকা গান করেছিলেন;-
"নরোত্তম গণসহ তাঁ'রে প্রণময় ।নিবন্ধ গীতের পরিপাঢী প্রচারয় ।। শ্রীরাধিকাভাবে মগ্ন নদীয়ার চান্দ ৷ সেই ভাবময় গীত রচনা সুছান্দ॥ অাকর্ষণ মন্ত্র কি উপমা তায় দিতে ৷ হইল বিহ্বল তাহা প্রথমে গাইতে॥ তদুপরি শ্রীরাধিকা কৃষ্ণের বিলাস ৷ গাইবেন মনে এই কৈল অভিলাষ॥ গৌরগুণ-গীতারম্ভে অধৈর্য সকলে । শ্রীজাহ্নবা ঈশ্বরী ভাসয়ে প্রেমজলে ।। (ভক্তিরত্নাকর, দশম তরঙ্গ-৫৪৬- ৫৫০ ) এই গৌরচন্দ্রিকার অারম্ভ ৷ নরোত্তম ঠাকুর যে দৃষ্টান্ত দিলেন,তা পরবর্তী গায়ক ও পদকর্তাগণ অনুসরণ করলেন ৷ চৈতন্যভাগবত ও চৈতন্যচরিতামৃতে প্রতি অধ্যায়ের প্রারম্ভে গৌরচন্দ্রের নাম নেওয়ার রীতি লক্ষ্য করা যায় ৷ সেসময়কালে বৈষ্ণবমহাজনদের মধ্যে গৌরচন্দ্রকে প্রণাম না করে কোন গ্রন্থের অারম্ভ করবার প্রথা ছিল না ৷ কিন্তু কীর্তনে গৌরচন্দ্রিকা শুধুমাত্র গৌরচন্দ্রকে প্রণাম শুধু নয় ? গৌরচন্দ্র বলতে যা বুঝি তা হল, শ্রীরাধাকৃষ্ণের কোন লীলা গান করা হলে সেই লীলার ভাবোচিত গৌরাঙ্গবিষয়ক গান করা ৷ এই প্রথার সর্বপ্রথম দেখতে পাওয়া যায় খেতরীর উৎসবের বর্ণনায়, তখনও পালাক্রমে গান করবার রীতি প্রচলিত হয় নাই ৷ কারণ খেতরীর মহোৎসবের কথা নরোত্তমবিলাসে দেখা যায়;-
"কেহ হোলিযাত্রা পদ্য পঢ়য়ে উচ্ছায় ৷ কেহ নবদ্বীপ বৃন্দাবন লীলা কেহ গায়(নরোত্তমবিলাস) এর থেকে বুঝা যায় যে গান করবার প্রণালী তখনও সুনিয়মিত হয় নাই ৷
খেতরীর উৎসবে শ্রীনরোত্তম ঠাকুরের দ্বারা যে প্রথা চালু হল, তা পরবর্তীকালে নানা গায়ক মহাজন দ্বারা অনুসৃত হয়ে অাজ বর্তমানে পৌঁছল ৷ অাগে অনেক বৈষ্ণব মহাজন গৌরলীলা বিষয়ক পদ রচনা করেছিলেন ৷ সেগুলি যথানিয়মে সন্নিবেশিত করে পালা সাজানো হতে থাকল ৷ ঐদিন খেতরীতেই নরোত্তম ঠাকুর অারতির পরে 'বাসুঘোষের' পদ গেয়ে গৌরচন্দ্রিকা করে ছিলেন একথা নরোত্তমবিলাসে জানা যায়;-
"সখি হে,ওই দেখ গোরা কলেবরে ৷":- এই অনুরাগের পদটি নরোত্তমঠাকুর গেয়েছিলেন ৷ খেতরীতে যা হল তা সমস্ত বৈষ্ণব জগৎ অানন্দের সঙ্গে গ্রহণ করল ৷ সেই খেতরীর মহোৎসব প্রচারের দিক থেকে এক নব সূচনা ৷ মহাপ্রভুর প্রেমধর্ম, মহাপ্রভুর সংকীর্তন খেতরীর উৎসব থেকে দিকে দিকে ছড়িয়ে পড়ল ৷ নবদ্বীপে যে ধর্মের বীজ উৎপন্ন হয়েছিল এবং বৃন্দাবনের গোস্বামীপার্ষদগণ যে ধর্মের ভিত্তি সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত করলেন, খেতরীর বৈষ্ণব সন্মিলন থেকে তা অাপামর জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ল ৷
"রাই রূপে তার অঙ্গ ঢাকা ৷
হেরিলাম গৌর বাঁকা॥"
শ্রীগৌরাঙ্গসুন্দর অামাদের সেই "নাগর বনমালী" মদনমোহন ৷ কিন্তু তাঁর রাইরূপে নীলকান্তমণি অঙ্গকান্তি ঢাকা পড়েছে ৷ তিনি যে শুধু শ্রীরাধিকার কান্তি চুরি করেছেন,তা নয় ৷ তিনি সেই মহাভাব স্বরূপিণীর ভাবরাশিও অঙ্গিকার করে এসেছেন ৷ তিনি কখনও প্রেমের কাঙ্গাল, কখনও অাবার প্রেমের ঠাকুর, তিনি প্রেমিক শিরোমণি, অাবার কখনও তিনি শ্রীরাধার ভাবে বিভাবিত হয়ে "হা কৃষ্ণ, হা কৃষ্ণ" বলে কেঁদে অাকুল, কখনও অাবার "জয়রাধে শ্রীরাধে" বলতে বলতে গড়াগড়ি দেন ; তিনি কখনও ভক্ত, অাবার কখনও ভগবান, তিনি সন্ন্যাসী,ত্যাগী, বৈরাগী ৷ অথচ তিনি শুষ্ক, নীরস ব্রহ্মজ্ঞান লাভ করে ব্রহ্মানন্দে নিমগ্ন থাকেন নাই ৷ তিনি যোগীর ন্যায় সর্ব্বেন্দ্রিয় বৃত্তি রোধ করে নিষ্কম্প প্রদীপের মত ধীর স্থির, অচঞ্চল ভাবে জীবন অতিবাহিত করেন নাই ৷ তিনি শ্রীরাধাকৃষ্ণের প্রণয়মহিমায় বিভোর হয়ে থাকতেন, নিভৃতে স্বরূপ রামানন্দের মত ভক্তের সঙ্গে চণ্ডীদাস, বিদ্যাপতি,জয়দেব প্রভৃতির পদাবলী অাস্বাদন করতেন অার কেঁদে কেঁদে অাকুল হতেন ৷কখনও কখনও ভাবের অাতিশয্যে বাহ্যজ্ঞান হারাতেন ৷ তাঁর চোখের জলে পাষাণ গলে যেত,তাঁর এই দিব্যোন্মাদনা পূর্ণ গানে ভাবের যমুনা উজান বইতে অারম্ভ করেছিল ৷ শ্রীজগন্নাথদেবের মন্দিরের মধ্যে গরুড়-স্তম্ভের পাশে দাঁড়িয়ে যখন তিনি শ্রীজগন্নাথ দর্শন করতেন, তখন তাঁর নয়নের জলে সেখানকার খাল ভরে যেত, এমন দৃশ্য পূর্ব্বে বা পরে কেউ কখনও দেখেও নাই অার শোনেও নাই;—
"গরুড়ের সন্নিধানে,
রহি করে দরশনে,
সে অানন্দের কি কহিব বলে ৷
গরুড়স্তম্ভের তলে,
অাছে এক নিম্নখালে,
সে খাল ভরিল অশ্রুজলে॥"
(চৈ;চ;-২/২/৪৭) গরুড় স্তম্ভের মূলদেশে একটি গর্ত অাছে ৷ শ্রীজগন্নাথ দর্শনে মহাপ্রভুর যে প্রেমাশ্রু নির্গত হত,সেই অশ্রুতেই ওই গর্তটি পূর্ণ হয়ে যেত ৷ অার মহাপ্রভু রাধাভাবে বিভোর হয়ে ভাবতেন যে, তিনি কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে দেখছেন ৷ এই কীর্তনের অাদর্শ ৷ এই অনুরাগ, এই ব্যাকুলতা, এই অাকুতি কীর্তনগানের,তথা বৈষ্ণবধর্মের মূল সূত্র ৷ এটিকে বাদ দিলে গান শুধুই অনুষ্ঠান ৷ পূজার যেমন অধিবাস, কীর্তনের সেইরূপ গৌরচন্দ্রিকা ৷ গৌরচন্দ্রিকা অর্থে শ্রীগৌরচন্দ্র সম্বন্ধিয় ৷ কীর্তনে যে রসের গান হবে, গৌরচন্দ্রিকায় সেই রসাশ্রিত পদ গান করতে হয় ৷ এরকম পূর্ব্বাভাস থাকে বলে গৌরচন্দ্রিকার গৌণ অর্থ হচ্ছে সূচনা বা পূর্ব্বাভাস ৷ এটিই গৌরচন্দ্রিকার উদ্দেশ্য ৷ কীর্তন-গান মহাপ্রভুর সম্পত্তি, সেজন্যই শ্রীচৈতন্য- নিত্যানন্দকে সংকীর্তনের জনক বলে উল্লেখ করা হয় ৷ কোনও পুরাণ পাঠ করতে হলে নরনারায়ণকে প্রণাম করবার সঙ্গে সঙ্গে ব্যাসদেবকেও প্রণাম করতে হয় ৷ তেমনি যে করুণাবতার কীর্তনের ভাগীরথী ধারা বাঙলায় এনে ধন্য করেছেন, কীর্তনের প্রারম্ভে তাঁর নাম স্মরণ করে চোখের জল কে না ফেলবে ? তাই-তো গৌরচন্দ্রিকা অামাদের পরম অাদরের অাস্বাদন ৷ মহাপ্রভু স্বয়ং ভগবান, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, অথবা তাঁর কোন অবতার, অথবা একজন ভক্তশ্রেষ্ঠ এ নিয়ে মতভেদ থাকতে পারে ৷ কিন্তু শ্রীচৈতন্যদেবের বৈশিষ্ট্য কারোও অস্বীকার করবার উপায় নাই ৷ এমন সন্ন্যাসী অথচ প্রেমিক জগতে অার হয় নাই, পতিত জীবের জন্য এমন করে অজস্র অশ্রু কেউ বিসর্জন করে নাই, এমন করে ভগবানকে ভালবাসা অার কেউ শিক্ষা দেন নাই,এমন করে জীবনের পরতে পরতে কৃষ্ণবিরহ অার কেউ অনুভব করে নাই, জগতের মঙ্গলের জন্য নামপ্রেম এমন করে অার কেউ যেচে যেচে বিলায় নাই ৷ এই মহামহিমময় বৈশিষ্ট্য শ্রীগৌরাঙ্গকে জগতের মহাপুরুষগণের মধ্যে যে এক অতি উচ্চস্থান দিয়েছে, এবং অবতারগণের মধ্যেও যে শ্রেষ্ঠ অাসনে বসিয়েছে, এও অস্বীকার করবার উপায় নাই ৷ তাছাড়াও অামাদের শাস্ত্রে ভক্ত ও ভগবানে বিশেষ প্রভেদ করে নাই;- ভগবান নিজেই বলেছেন, সাধুদিগের হৃদয় অামাতে অর্পিত; অামি সাধুদিগের হৃদয় স্বরূপ ! তাঁরা অামাকে ভিন্ন জানেন না; আমিও মুহূর্তের জন্য তাদিকে ভিন্ন জানি না !!...
---------
✴️কীর্তনে গৌরচন্দ্রিকা ;
"বৈষ্ণব পদাবলীতে দুটি লীলার কথা বলা হয়:-নবদ্বীপ লীলা ও বৃন্দাবন লীলা ৷ নবদ্বীপ লীলা হল গৌরাঙ্গ অর্থাৎ চৈতন্যদেব বিষয়ক, অার রাধাকৃষ্ণ বিষয়ক হল বৃন্দাবন লীলা ৷" বৈষ্ণব পদাবলীর মূল হল বৃন্দাবন লীলা, এই বৃন্দাবন লীলা বুঝবার জন্য নবদ্বীপ লীলালার প্রয়োজন অাছে বলে মনে করেন ভক্ত বৈষ্ণবরা ৷ যেমন;-
"যদি গৌরাঙ্গ না হইত কী মেনে হইত কেমনে ধরিতাম দে ৷ রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাত কে॥"( পদকর্তা বাসুদেব ঘোষ)
চৈতন্যদেবের অাবির্ভাবের পর থেকেই অনেক বৈষ্ণব কবি চৈতন্যদেবকে নিয়ে অজস্র পদ লিখেছেন ৷ গোবিন্দ দাস চৈতন্য পরবর্তী যুগের কবি, তিনি অনেক গৌরাঙ্গ বিষয়ক পদ রচনা করেছেন তার মধ্য থেকে অনেক পদই গৌরচন্দ্রিকা হিসাবে গাওয়া হয়ে থাকে ৷ যেমন;-
"চম্পক শোন, কুসুম কণকাচল
জিতল গৌর-তনু-লাবনে রে ৷
উন্নত গীম সীম নাহি অনুভব
জগ-মোহন ভাল নিয়ে ॥"
(পদকর্তা গোবিন্দ দাস )
এই পদটিতে চৈতন্যদেবের দেহ লাবন্যের বর্ননা অাছে ৷ তাঁর অার একটি পদ;-
"নীরদ নয়নে নীর ঘন সিঞ্চনে
পুলক মুকল অবলম্ব ৷
স্বেদ-মকরন্দ বিন্দু বিন্দু চূয়ত
বিকশিত ভাব কদম্ব ॥"
(পদকর্তা গোবিন্দ দাস )
এই পদটিতে তিনি গৌরাঙ্গদেবের চোখ দুটিকে মেঘের সাথে তুলনা করেছেন এবং মেঘ থেকে যেমন বৃষ্টি ধারা বর্ষিত হয় গৌরাঙ্গদেবের চোখ দুটি থেকে যেন অনুরূপ অশ্রুপাত হচ্ছে ৷ বৃষ্টিপাতের ফলে বৃক্ষে বৃক্ষে যেমন মুকুল দেখা যায় গৌরাঙ্গদেবের দেহরূপ বৃক্ষ থেকেও ঠিক তেমনি ভাবরূপ মুকুল দেখা দিয়েছে ৷ অার তিনি অবিরত ভাবে মানুষের মধ্যে প্রেম বিতড়ন করলেও কবিবর যেহেতু তাঁর দর্শন পাননি,তাই তিনি নিজেকে বঞ্চিত ভেবেছেন;-
"অবিরত প্রেম-রতনফল বিতরনে
অখিল মনোরথ পুর ৷
তা কর চরণে দীনহীন বঞ্চিত
গোবিন্দ দাস বহু দূর ॥"
( পদকর্তা গোবিন্দ দাস )
এইভাবে গোবিন্দ দাস তাঁর গৌরাঙ্গ বিষয়ক পদের মাধ্যমে গৌরাঙ্গদেবের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন ৷
চৈতন্য পরবর্তী অার এক কবি জ্ঞানদাসও গৌরাঙ্গসুন্দরকে নিয়ে অনেকগুলি গৌরাঙ্গ বিষয়ক পদ লিখেছেন, বৈষ্ণব কবি জ্ঞানদাসের গৌরাঙ্গদেব কৃষ্ণচিন্তায় এতটাই মগ্ন ছিল যে,
"চলিতে না পারে ক্ষণে পরে মূরছিয়া ৷" (পদকর্তা জ্ঞানদাস )
অার এক বৈষ্ণব কবি পরমানন্দও চৈতন্যদেবের শ্রেষ্ঠত্ব উল্লেখ করে লিখেছেন;-
"গৌরাঙ্গের গুণে নাচিয়া গাইয়ারে
রতন হইল কতজনা ৷"
(পদকর্তা পরমানন্দ )
এরকমভাবে গৌরাঙ্গ বিষয়ক পদগুলিতে গৌরাঙ্গদেবকে কখনও অকলঙ্ক পূর্ণচাঁদ,কখনও
কল্পতরু প্রভৃতির সাথে তুলনা করা হয়েছে ৷ অাবার কোন কোন বৈষ্ণব কবি গৌরাঙ্গের সন্ন্যাস গ্রহণে, নবদ্বীপ ত্যাগে শচীমাতা, বিষ্ণুপ্রিয়াসহ নবদ্বীপবাসীর দুর্দশার ছবি এঁকেছেন ৷ ফলে গৌরাঙ্গ বিষয়ক পদের সমৃদ্ধি হয়েছে ৷ বৈষ্ণব পদাবলীর মধ্যযুগের বাঙলা সাহিত্যের এক বিশেষ ধারা হল;- রাধাকৃষ্ণের প্রেমলীলা মাহাত্ম্য বর্ণনা ৷ এই পদাবলী বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে সাধন সঙ্গীত হিসাবে গণ্য ৷ অার গৌরাঙ্গ(চৈতন্যদেব) বৈষ্ণব ধর্মের ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ পূজ্য ব্যাক্তি ৷ বৈষ্ণব ভক্তরা তাঁকে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ বলে মনে করতেন, তাঁরা মনে করতেন গৌরাঙ্গ(চৈতন্যদেব) ছিলেন "বহিরঙ্গে রাধা অার অন্তরঙ্গে কৃষ্ণ"৷ তাই বলা হয়েছে;-
"রাধাকৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি ৷
অনন্য বিলয়ে রস অাস্বাদন করি॥ সেই দুই এক এবে চৈতন্য গোঁসাই ৷ রস অাস্বাদিতে দোঁহে হৈল্য একঠাঁই॥"। ( চৈ,চ,-১/৪/৪৯-৫০ )
চৈতন্যদেব ভক্তবৈষ্ণবদের কাছে অবতার রূপে পূজিত ৷ তাই বৈষ্ণব কবিরা রাধাকৃষ্ণের পাশাপাশি চৈতন্যদেবকে নিয়েও অনেক অনেক পদ রচনা করেছেন ৷ এই পদগুলিকে গৌরবিষয়ক পদ বলা হয় ৷ অার'গৌরচন্দ্রিকা' শব্দের অর্থ 'উপক্রমণিকা', 'ভূমিকা' অথবা 'অারম্ভ'৷ কিন্তু শব্দটির অন্যভাবে তাৎপর্য গ্রহণ করা হয় বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে ৷ 'চন্দ্রিকা' শব্দের অর্থ 'জ্যোৎস্না কিরণ' ধরলে এর একটি অর্থ পাওয়া যায় ৷ যেমন চন্দ্রের কিরণ অন্ধকার পৃথিবী অালোকিত করে, তেমনি চৈতন্যমহাপ্রভুর বন্দনাগীতিও রাধাকৃষ্ণের লীলাপ্রসঙ্গে অালোকপাত করে ৷
এছাড়াও এই সঙ্গীতে শ্রোতা ও গায়কের মালিণ্যও দূর হয় ৷ তাই গৌরাঙ্গ বিষয়ক পদ গাওয়া হয় বৈষ্ণব পদাবলীর মূল পালাকীর্তনের পূর্বে ভূমিকা হিসাবে, যার মাধ্যমে মূল পালাকীর্তনের বিষয় সম্পর্কে অাভাস পাওয়া যায় তাকেই গৌরচন্দ্রিকা বলে ৷ বৈষ্ণব পদাবলী মূলত লেখা হয়েছিল কীর্তনগানের মাধ্যমে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে জনমানসে ছড়িয়ে দিয়ে বৈষ্ণবধর্ম প্রচারের উদ্দেশ্যে ৷ বৈষ্ণব কবিরা রাধাকৃষ্ণের প্রেমের ক্রমবিকাশের ধারাকে পূর্বরাগ,অনুরাগ, অভিসার,মান, কলহন্তরিতা,মাথুর, ভাবসন্মেলন প্রভৃতি ভাগে ভাগ করেছেন ৷ কীর্তনগানের অাসরে এই সমস্ত পর্যায়ের কোন একটিকে গ্রহণ করে পালা হিসাবে গাওয়া হয় ৷ তবে মূল পালাকীর্তনের পূর্বে অনুরূপ ভাবমূলক গৌরাঙ্গ বিষয়ক পদ ভূমিকা হিসাবে গাওয়া হয় ৷ ভূমিকার এই পদটি শুনেই শ্রোতারা বুঝতে পারেন যে, মূল পালাকীর্তনের বিষয়বস্তু কি হবে ৷ এরূপ মূল পালাকীর্তনের সাথে ভাব সাদৃশ্যমূলক যে গৌরাঙ্গবিষয়ক পদগুলি মূল পালাকীর্তনের পূর্বে ভূমিকা হিসাবে গাওয়া হয় সেগুলিকেই গৌরচন্দ্রিকা বলা হয় ৷ যেমন;-
"অাজু হাম কা পেখলুঁ নবদ্বীপচন্দ ৷ করতলে করই বয়ন অবলম্ব॥ পুনঃ পুনঃ গতা গতি করু ঘর পন্থ ৷ খনে খনে ফুলবনে চলই একান্ত ॥"
( পদকর্তা রাধামোহন )
এই গৌরচন্দ্রিকায় শ্রোতার মানসনয়নে যে চিত্রখানি ফুটে ওঠে, তা পূর্ব্বরাগে ভাবান্তরিতা রাধার চিন্তা-উদ্বেগের চিত্র ৷ রাধার পূর্ব্বরাগের বেদনাময়ী গৌরচন্দ্রিকার 'অাখর' দিতে দিতে কীর্তনীয়া অবলীলাক্রমে প্রবেশ করেন বৃন্দাবনলীলায়;-
"ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে অাইসে যায় ৷ মন উচাটন নিশাস সধন কদম্ব কাননে চায়॥..." (পদকর্তা চণ্ডীদাস )
যদি মূল পালাকীর্তনের পূর্বে "অাজু হাম কা পেঁখলু..." এই পদটি গাওয়া হয় তাহলে দর্শকরা সহজেই বুঝে যায় সেদিন মূল পালাকীর্তনের পদ হিসাবে 'পূর্বরাগের' পদ গাওয়া হবে ৷ কারণ এই পদটিতে গৌরাঙ্গের 'কৃষ্ণচিন্তা' বিভোর রূপের প্রকাশ ঘটেছে-"করতলে করই বয়ন অবলম্ব"৷ অার এরূপ চিন্তার জন্য তার মধ্যে অস্থিরতা জেগে উঠেছে ৷ রাধার পূর্বরাগের ফলেও রাধার মধ্যে এরূপ ভাব বৈচিত্র দেখা দিয়েছিল ৷
অনুরূপভাবে মূল পালাকীর্তনের পূর্বে গৌরাঙ্গদেবকে নিয়ে লেখা;-
"হেদেরে নদীয়াবাসী কার মুখ চাও ৷ বাহু পসারিয়া গোরা চাঁদেরে ফেরাও॥... ( পদকর্তা গোবিন্দ ঘোষ )
" পদখানিতে সন্ন্যাস নিয়ে গোরাচান্দের নদীয়া ত্যাগে নদীয়া বাসীর বেদনা কৃষ্ণের বৃন্দাবন-ত্যাগে ব্রজবাসীর বেদনার অনুরূপ ৷ অথবা বাসুঘোষের:—
"হরি হরি গোরা কোথা গেল ৷ ফুকারি কান্দিতে নারে চোরের রমণী, অনুক্ষণ পড়ে মনে গোরা মুখখানি ॥..." মাথুরের গৌরচন্দ্রিকা:-এখানে 'গোরা' শুদ্ধ কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলিতরূপে নহেন এবং ব্রজগোপীর ভূমিকায় 'নদীয়া নাগরী' ৷ এবার 'অাখর' দিতে দিতে কীর্তনীয়া অারম্ভ করেন রাধার বেদনাময়ী উক্তি:-
"অব মথুরাপুর মাধব গেল ৷ গোকুল মাণিক কো হরি নেল॥..." "হেদেরে নদীয়াবাসী কার মুখ চাও ৷...॥" অথবা:- "হরি হরি গোরা কোথা গেল ৷...॥" এইসব পদ গাওয়া হলে দর্শকেরা সহজে বুঝে যান সেদিনের পালা কীর্তনের বিষয় হল 'মাথুর' ৷ কারণ শ্রীকৃষ্ণ কংস বধের উদ্দেশ্যে বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গেলে বৃন্দাবনবাসীরও একই অবস্থা হয়েছিল ৷ সুতরাং;- বোঝা যাচ্ছে উপরের পদগুলি গৌরচন্দ্রিকার পদ ৷ বৈষ্ণব পদাবলীর গৌরাঙ্গ বিষয়ক পদগুলি গৌরাঙ্গ অর্থাৎ চৈতন্যদেবকে নিয়ে লেখা হলেও সমস্ত 'গৌরাঙ্গবিষয়ক' পদই 'গৌরচন্দ্রিকা' নয় ৷ অার গৌরাঙ্গ বিষয়ক পদগুলির মধ্যে যে পদগুলি মূল পালাকীর্তনের অাগে ভূমিকা হিসাবে গাওয়া হয় সেগুলিই হল 'গৌরচন্দ্রিকা' বিষয়ক পদ ৷ অর্থাৎ 'গৌরাঙ্গ বিষয়ক' পদ হল চৈতন্যদেবকে নিয়ে লেখা যে কোন পদ ৷ অার
'গৌরচন্দ্রিকা' হল চৈতন্যদেবকে নিয়ে লেখা অথচ মূল পালাকীর্তনের পূর্বে ভূমিকা স্বরূপ গাওয়া পদগুলি ৷ গৌরচন্দ্রিকার পদগুলি যেমন ভাবগর্ভ এর তাল ও সুরও তেমনি গুরুগম্ভীর ৷ কীর্তনের মধ্যে সর্বাপেক্ষা বিলম্বিত তালগুলি গৌরচন্দ্রিকায় প্রযোজ্য ৷ রাগরাগিণীর কলা-কৌশল দেখাবার পক্ষেও গৌরচন্দ্রিকা প্রশস্ত ৷ সঙ্গীত হিসাবে কীর্তনের যে গৌরব তা বহু পরিমাণে গৌরচন্দ্রিকার উপর নির্ভর করে ৷
কাব্যের দিক দিয়েও গৌরচন্দ্রিকাগুলি অতি সুললিত ভাবগর্ভ কবিতা ৷ এরকম ভাবসমৃদ্ধ কবিতা বাঙলাভাষায় বেশী দেখা যায় না ৷ হয়ত ভাবসমৃদ্ধ কবিতাগুলো বুঝতে কিছু বিলম্ব হয়, কিন্তু বুঝতে পারলে তা থেকে অপূর্ব রসের অাস্বাদন লাভ করা যায়,সেগুলো যত নিংড়ানো যায়,ততো মধু নির্গত হয় ৷ যেমন;—
"কো কহ অপরূপ
প্রেম-সুধা-নিধি
কোই কহত রসমেহ ৷
কোই কহত ইহ
সোই কলপতরু
মঝু মনে হোয়ত সন্দেহ॥
পেখলু গৌরচন্দ্র অনুপাম ৷
যাচত যাক মূল নাহি ত্রিভুবনে
ঐছে রতন হরিনাম ॥
যো এক সিন্ধু বিন্দু নাহি যাচত
পরবশ জলদ-সঞ্চার ৷
মানস অবধি রহত কলপতরু
কো অছু করুণা অপার ॥
যছু চরিতামৃত শ্রুতি পথে সঞ্চরু
হৃদয় সরোবর পূর ৷
উমড়ই নয়নে অধম মরুভূমহি
হোয়ত পুলক অঙ্কুর॥
নামহি যাক সব তাপ মিটই
তাহে কি চাঁদ উপাম ৷
ভন ঘনশ্যাম দাস নাহি হোয়ত
কোটী কোটী এক্ ঠাম॥
( পদকর্তা ঘনশ্যাম দাস )
অপরূপ;- কেউ বলেন শ্রীগৌরাঙ্গসুন্দর অপরূপ, নিধি;- প্রেমসুধার সমুদ্র, মেঘস্বরূপ;-অাবার কেউ বলেন গৌরাঙ্গসুন্দর প্রেম ভক্তির মেঘস্বরূপ,কেননা তিনি অবিরল অশ্রু বাদলের সৃষ্টি করেন ৷ কল্পতরু;- অাবার কেউ বলেন যে এই পৃথিবীতে সেই কল্পতরুই অাবির্ভূত হয়েছেন ৷ মঝু;-কিন্তু অামার মনে সন্দেহ হয় এর কোনটিই মহাপ্রভুর যোগ্য তুলনার স্থল নয়৷
অনুপাম;- অামি দেখলাম গৌরাঙ্গসুন্দর তুলনাহীন ৷
ত্রিভুবনে;- কারণ ত্রিভুবনে যার মূল্য নাই, হরিনাম;- এমন যে হরিনাম-রত্ন তা তিনি, যাচত;-যাচিয়া সাধিয়া অাপামরকে বিলিয়ে দেন ৷ রতন;- যে রত্ন অত্যন্ত দুর্মূল্য, কেউ তা কখনও কাউকে দান করে না ৷ ত্রিভুবনে;- কিন্তু অামার গৌরসুন্দর ত্রিভুবনে মূল্য নাই যার এমন রত্ন নয়নজলে বুক ভাসিয়ে কাতর ভাবে সেধে সেধে সকলকে বিতরণ করেন ৷ এঁর তুলনা কোথায় ? সেজন্যই বলছি যে, অনুপাম;- গৌরসুন্দর অনুপাম ৷ তারপর দেখ, সিন্ধু;- সমুদ্রের সঙ্গে তুলনা করছ;কিন্তু সমুদ্রের জলরাশি থাকলেও কখনও কাউকে যেচে একবিন্দু দেয় না, তোমার কণ্ঠ শুষ্ক হোক,তৃষ্ণায় ছাতি ফাটুক, সিন্ধু কখনও বলবে কি, যাচিয়া;- ওগো অামার অনেক জল অাছে,তুমি এক বিন্দু পান করে পিপাসা শান্ত কর ? মেঘের সঙ্গেও তাঁর তুলনা হয় না, পরবশ;-কারণ মেঘ পরবশ ৷ যদি পবন অনুকূল প্রবাহিত হয়, তবেই মেঘ জল বর্ষণ করে পৃথিবী শীতল করে;নচেৎ নয় ৷ অার শ্রীগৌরসুন্দর অবিরলধারে প্রেমাশ্রু বর্ষণ করছেন কোন কিছুরই অপেক্ষা রাখেন নাই ৷ প্রেমবন্যায় জগৎ ভাসিয়ে দিচ্ছেন,কে কোথায় অাছ পাপীতাপী,অাকণ্ঠ ভরে পান কর ৷ কল্পতরু;- কল্পতরুর কথা বলছ ? মানস;-কিন্তু কল্পতরুর কাছে যা অভিষ্ট কর, অবধি;- সেই বাঞ্ছিত ফল পর্যন্ত পাওয়া যায়, তার অতিরিক্ত কিছু পাওয়া যায় না ৷ অছু;- কিন্ত এমন অপার করুণাময় কে অাছে, যা জীবের চরম ও পরম মঙ্গলকর ফল সাধনে, অযাচিত ভাবে দান করেন ৷ অাবার দেখ, মেঘ যেখানে উদিত হয়, সেখানেই বারিবর্ষণ করে, চরিতামৃত;- কিন্তু গৌরসুন্দরের চরিতামৃত শুধু শ্রবনপথে প্রবেশ করলেই হৃদয় সরোবর পূর্ণ হয়ে যায় ৷ সরোবর;- কেবল তা নয়, সরোবর ছাপিয়ে উঠে সেই প্রেমবারি নয়ন পথে হঠাৎ বের হয়, মরুভূমি;- এবং মরুভূমি অপেক্ষাও নিকৃষ্ট শুষ্ক, কঠিন পাষাণ যে হৃদয়, পুলকরূপ;- পুলকরূপ সে হৃদয়ে অঙ্কুর সঞ্চার করে ৷ মেঘের কি সাধ্য যে সে মরুভূমিতে অঙ্কুর জন্মাতে পারে ? চাঁদ_উপাম;- বলতে পার যে তুমিও ত গৌরসুন্দরকে চাঁদের সঙ্গে তুলনা করছ গৌরচন্দ্র অনুপাম ৷ কিন্তু না, অামি চাঁদের সঙ্গে তাঁর তুলনা করি নাই ৷ শুনতে ভাল শোনায় এই জন্য শুধু গৌর বা গৌরাঙ্গ না বলে গৌরচন্দ্র বলেছি, সবতাপ;- কেননা যাঁর নামমাত্রে
'দেহের, মনের, অত্মার জ্বালা' বিদুরিত হয়,তাঁর সঙ্গে কি চন্দ্রের তুলনা ? একুঠাম;- তাই পদকর্তা ঘনশ্যামদাস বলছেন যে, কোটী কোটী চাঁদ একত্র হলেও 'মহাপ্রভুর' তুলনা হয় না ৷...
"বৈষ্ণব পদকর্তা ঘনশ্যাম দাসের:-
'কো কহ অপরূপ
প্রেম-সুধা-নিধি
কোই কহত রসমেহ।...
পদটির মত গোবিন্দদাসের এই পদটি ও সুললিত ভাবগর্ভে ভরপুর :-
"নীরদ-নয়নে নীর ঘন সিঞ্চনে
পুলক মুকুল অবলম্ব।
স্বেদ-মরন্দ বিন্দু বিন্দু চূয়ত
বিকসিত ভাব-কদম্ব।।
কি পেখলুঁ নটবর গৌর কিশোর।
অভিনব হেম- কল্প-তরু সঞ্চরু
সুরধুনী-তীরে উজোর।।
চঞ্চল চরণ-
কমলতলে ঝঙ্করু
অবিরত প্রেম-
রতন ফল বিতরণে... বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের এই পদটি নিয়ে এবার 'গৌরঙ্গবিষয়ক' ও ‘গৌরচন্দ্রিকা বিষয়ক', 'শ্রীগৌরাঙ্গের নৃত্যরত চঞ্চল চরণ',ও 'স্বর্গের কল্প-তরু অপেক্ষাও শ্রীগৌরাঙ্গের অন্যান্য শ্রেষ্ঠতার পরিচয় অবিরত প্রেম' এবং এর মধ্যে 'বৈষ্ণবীয়তত্ত্ব'ও প্রতিফলিত হয়েছে:-
শ্রীচৈতন্যের রূপ ও মহিমার বর্ণনা, নদিয়া-নাগরী ভাবের আশ্রয়ে রচিত, এবং গৌরাঙ্গ বা চৈতন্যদেবের লৌকিক জীবন, সন্ন্যাস ও নামকীর্তনের বর্ণনা, শচীমাতা ও বিষ্ণুপ্রিয়ার বিরহ অবলম্বনে পদ এবং চৈতন্যদেবের পার্ষদদের নিয়ে রচিত পদ সেগুলি হল গৌরাঙ্গ বিষয়ক পদ । আর গৌরাঙ্গ বিষয়ক যে সকল পদে গৌরাঙ্গদেব রাধাভাবে ভাবিত ছিলেন একমাত্র সেই পদগুলোই গৌরচন্দ্রিকার পদ বলা যেতে পারে। অতএব:-
নীরদ নয়নে নীর ঘন সিঞ্চনে
পুলক মুকুল অবলম্ব,
স্বেদ-মরন্দ বিন্দু বিন্দু চূয়ত
বিকশিত ভাব-কদম্ব।।...
এখানে শ্রীরাধার মতো শ্রীকৃষ্ণের প্রতি শ্রীগৌরাঙ্গের যেন আবেগ উপছে পড়ছে,, আর শ্রীরাধার পূর্বরাগের সমস্ত লক্ষণ ও বৈশিষ্ট্য শ্রীগৌরাঙ্গের উপর আরোপ করে যে পদ রচিত হল তাই ‘গৌর চন্দ্রিকা'। ( “রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাত কে?” তাহলে শ্রীগৌরাঙ্গের আবির্ভাব না হলে নরহরি সরকার ঠাকুরের এই পদটি থেকেই তা বুঝা যায় )।
রাধাকৃষ্ণ লীলা বিষয়ক ও চৈতন্য-বিষয়ক যে পদাবলী আমরা পাই, সেখানে মধুর রসের তুলনায় অন্যান্য রসের পদ সংখ্যায় অল্প হলেও গৌরাঙ্গ বিষয়ক পদের সংখ্যা কিন্তু অল্প নয়। চৈতন্য পরবর্তী যুগে মহাজনদের দৃষ্টিতে শ্রীচৈতন্য ছিলেন রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রস-আস্বাদনের জন্য রাধা ভাবরূপ ধারণ করে চৈতন্যরূপেই অবতীর্ণ হয়েছেন। বৈষ্ণব পদাবলীর সার্থকতা কীর্তন গানে। কীর্তন গান ব্যতীত পদাবলী সাহিত্যের কোনও স্থান নেই। কীর্তনের তাৎপর্য—ভগবৎ লীলাকীর্তন। তাই কেউ কেউ মনে করেন, কীর্তন পদাবলী একই সঙ্গে গীতি কবিতা, কীর্তন গান ও ভজন। নাম-কীর্তন বা রস-কীর্তনে শ্রীরাধাকৃষ্ণের কাহিনি বিভিন্ন পালার আকারে গীত হয়। নায়ক নায়িকার শ্রেণি উপশ্রেণি অনুসারে এই পালাকীর্তন বা রস-কীর্তনের পদ বিন্যস্ত হয়। গৌরলীলা বৃন্দাবনলীলারই ভাব প্রতিবিম্ব। রাধা কৃষ্ণলীলা কীর্তনের ভূমিকা হিসাবে গৌরচন্দ্রিকার পদগুলি কীর্তনের আসরে প্রথমেই পরিবেশিত হয়। আসরে উপস্থিত পবিত্রচেতা শ্রোতা এই গৌরচন্দ্রিকা শুনেই বুঝতে পারেন বৃন্দাবনলীলার কোন বিষয় গীত হবে যেমন:-
'আজু হাম কি পেখলু নবদ্বীপ চন্দ।করতলে বয়ান করই অবলম্ব।। খনে খনে গতাগতি করু ঘর পথ। খনে খনে ফুলবনে চলই একান্ত।।... এই গৌরচন্দ্রিকায় শ্রোতার মানসচক্ষে যে চিত্রটি ফুটে ওঠে, তা পূর্বরাগে রঞ্জিত ভাবান্তরিতা শ্রীরাধার উদ্বেগ-ব্যাকুলতার চিত্র। আর কীর্তনীয়া শ্রীরাধার পূর্বরাগে রঞ্জিত এই গৌরচন্দ্রিকার ‘আখর’ দিতে দিতে বৃন্দাবন লীলায় প্রবেশ করেন যেমন:-
'ঘরের বাহিরে দণ্ডে শতবার
তিলে তিলে আইসে যায়।
মন উচাটন নিশাস সঘন
কদম্ব কাননে চায়।।...
প্রসঙ্গত মনে রাখা প্রয়োজন, গৌরচন্দ্রকে কেন্দ্র করে রচিত পদ মাত্রই গৌরচন্দ্রিকা নয়। যথার্থ গৌরচন্দ্রিকার ক্ষেত্র বিশিষ্ট। পালাবদ্ধ কীর্তনের ক্ষেত্রেই এর প্রয়োগ সীমাবদ্ধ যেমন ‘নীরদ নয়নে’... এখানে শ্রীরাধার মতো শ্রীকৃষ্ণের প্রতি শ্রীগৌরাঙ্গের আবেগ যেন উপছে পড়ছে, শ্রীগৌরাঙ্গের ভাবতন্ময় অনুপম চিত্র অঙ্কিত হয়েছে। আবার এই পদটিতে:-
'চঞ্চল চরণ কমল তলে ঝঙ্করু
ভগত-ভ্রমরগণ ভোর।...
নৃত্যরত শ্রীচৈতন্যের চঞ্চল চরণপদ্মের কাছে ভক্তরা গুণগুণ করে ঝংঙ্কার তুলছেন। এখানে গৌরাঙ্গ বিষয়ক কীর্তনই কীর্তিত হয়েছে তাই এই পদকে গৌরচন্দ্রিকা না বলে গৌরলীলা বলাই সমীচীন। আবার 'নীরদ নয়নে'- রাধাভাবদ্যুতি সুবলিত তনু গৌরাঙ্গদেবের দেহরূপে যেমন রাধাকান্তি প্রতিফলিত তেমনই তাঁর হৃদয় চাঞ্চল্যের মধ্যদিয়ে রাধা বিরহের ভাবটি প্রকাশিত হওয়াতে এই পদটি গৌরচন্দ্রিকা রূপেও বিবেচ্য, তাহলে এই পদটি গৌরলীলা ও গৌরচন্দ্রিকা দুটি ক্ষেত্রেই বিবেচ্য। তাহলে- এই পদটিতে শ্রীরাধার মতো শ্রীকৃষ্ণের প্রতি শ্রীগৌরাঙ্গের আবেগ যেন উপচে পড়ছে, এটি পূর্ব্বরাগের লক্ষণাত্মক, আবার এই পদটিতে গৌরাঙ্গদেবের দৈহিক এবং অন্তরের ঐশ্বর্য ও মাধুর্যের পরিচয় পাওয়া যাচ্ছে, তেমনই আবার-'কি পেখলুঁ নটবর গৌর কিশোর'-সাধারণ তরুতে এরূপ হওয়া অসম্বব, এমন কি, অভীষ্ট- ফল-দাতা স্বর্গের কল্প-তরুও যে অঙ্কুরিত হওয়া মাত্রই মধু বিতরণ করতে বা পুষ্প ধারণ করতে পারে, এরূপ শোনা যায় না, কিন্তু নটবর গৌরচন্দ্রকে কি অদ্ভুত-মহিমশালী বাঞ্ছা পূরণকারী নূতন এক স্বর্ণময় কল্প-তরু গঙ্গাতীরে দীপ্তি পেতে দেখলাম, এবার- 'অবিরত প্রেম-
রতন ফল বিতরণে'...-এই 'অবিরত প্রেম' পদকর্তা স্বর্গের কল্প-তরু অপেক্ষা শ্রীগৌরাঙ্গের অন্যান্য শ্রেষ্ঠতার পরিচয় দিতে গিয়ে শব্দের ধ্বনি দ্বারা বুঝাতে চেয়েছেন-যে স্বর্গের কল্প-তরুর কাছে সর্ব্বসাধারণের গতিবিধি নাই, কেবলমাত্র কতিপয় পূর্ণ্যবানই ঐখানে যেতে পারেন আর রত্নাদি ইন্দ্রিয়-ভোগ্য পদার্থ দান করা ব্যতীত ঐ কল্প-তরুর ধর্ম, অর্থ,কাম, ও মোক্ষ-এই চতুর্ব্বিধ পুরুষার্থ প্রদান করার শক্তি নাই, কিন্তু নবদ্বীপের এই গৌরাঙ্গ-কল্পতরুটি- চতুর্ব্বর্গ কোন্ ছাড়, চতুর্ব্বর্গ থেকেও যা শতগুণে শ্রেষ্ঠ, সেই প্রেম-রূপ পরম পুরুষার্থকেও যোগ্যাযোগ্য বিবেচনা না করেই প্রদানকরে অখিল জীবনের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। তাহলে এই পদে 'কবির কল্পনার মধ্যে একদিকে যেমন গৌরাঙ্গের রাধাভাব, গৌরাঙ্গের গৌরকান্তি গৌরকিশোরের প্রকৃত রূপটি ধরা পড়েছে তেমনি তাঁর সহস্র ধারায় উচ্ছ্বসিত করুণার ও যথার্থ পরিচয়ও ব্যাখ্যাত হয়েছে এবং এর মধ্য দিয়ে এই পদটিতে বৈষ্ণব তত্ত্বের পরিচয়ও ব্যক্ত হয়েছে।...
"বাঙলার কবিতায় গানে শ্রীগৌরচন্দ্র চির মধুধারা ঢেলে দিয়েছেন, কেউ তার তত্ত্ব বুঝে, কেউ বুঝে না ৷ কেউ তাঁকে ভগবান্ জ্ঞানে অারাধনা করে, কেউ তাঁকে ভক্তশ্রেষ্ঠ বলে গণ্য করে ৷ যিনি যে ভাবেই তাঁকে ভাবুন না কেন;- বাঙলার বৈষ্ণবসাহিত্যে চৈতন্যদেবের প্রভাব , কীর্তনগানের ক্ষেত্রে চৈতন্যদেবের অবদান , সর্বোপরি বৈষ্ণবসমাজ ও জনমানসে চৈতন্যদেবের ভগবত্তা, এবং বাঙলার কীর্তনগান চৈতন্যদেবকে কেন্দ্র করেই গড়ে ওঠে ৷ তাই বাঙলার সাহিত্যে, বাংলার সঙ্গীতে বাঙলার ভাবধারায় মহাপ্রভু অদ্ভুত প্রভাব বিস্তার করেছেন ৷ যা পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত কোথাও খুঁজে পাওয়া যায় না ৷" ...
---------------
❌✴️বৈষ্ণব সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব️ ;
চৈতন্যদেবের ১৪৮৬- ১৫৩৩-প্রভাবকাল মধ্যযুগের বাংলা ও বাংলা সাহিত্যের এক গৌরবময় ইতিহাস ৷ চৈতন্যদেবের যুগান্তকারী অাবির্ভাবের ফলে বাংলা সমাজ ও সংস্কৃতিতে যে নবজাগরণ দেখা দিয়েছিল,তা সুনিশ্চিতভাবেই সাহিত্যের গতিপথকেও প্রভাবিত করে ৷ প্রতিষ্ঠাপর্বে বাঙালী সংস্কৃতির দু'টি ধারার যে মিলন ঘটেছিল তা কোমল ও ললিত ভাবধারায় সঞ্জীবিত হয় ৷ প্রেম ও ভক্তির ভাবরস-প্রবাহে বাঙালি নিজের মুক্তিমন্ত্র শুনতে পায় ৷ অন্যদিকে রাজশক্তি হারিয়ে বাঙালি যে হীনমন্যতায় ভুগছিল,সে অবস্থার মৌলিক পরিবর্তন না ঘটলেও ভাবের দিক থেকে চৈতন্যদেব বাঙালিকে উদ্ধার করেন, অার এই কারণেই চৈতন্যদেব প্রবর্তিত এই ধর্ম অান্দোলন এটা সামাজিক ও সাংস্কৃতিক অান্দোলনও বটে ৷ এই অান্দোলনের ফলে বাঙালি জাতি তার অাত্মসস্মান ফিরে পায় ৷ পরাজিতের মনোভাব থেকে মুক্তি অার চিত্তের গভীর ভাব প্রবণতায় নতুন মূল্যবোধের অনুসন্ধান বাঙালির সংস্কৃতি চর্চায় গভীর প্রভাব বিস্তার করে ৷ রচনার প্রাচুর্যে ও উৎকর্ষে বাংলা সাহিত্যের নব নব দিগন্ত উন্মোচিত হয় ৷ চৈতন্য সংস্কৃতি মধ্যযুগীয় বাংলা সাহিত্যে ভাব ও রূপের বিশেষ পরিবর্তন সাধন করেছিল ৷ এই পরিবর্তনের দু'টি প্রধান দিক-প্রত্যক্ষ ও পরোক্ষ ৷ প্রত্যক্ষ প্রভাব- বৈষ্ণব পদাবলী, গৌরচন্দ্রিকা,গৌরপদাবলী ও জীবনীসাহিত্য ৷ চৈতন্য সংস্কৃতির পরোক্ষ প্রভাব-চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, ও ধর্মমঙ্গল ধারার মঙ্গলকাব্য ৷ অনুবাদ সাহিত্য-রামায়ণ, মহাভারত,ভাগবত ৷ তাছাড়াও শাক্তপদাবলী ও লোকসাহিত্য ৷ অনুবাদ সাহিত্যেও চৈতন্যদেবের প্রভাব সুস্পষ্ট ৷ ব্যক্তি চৈতন্যদেবের উচ্চ অাদর্শই বাঙালি কবিকে অনুরূপ অাদর্শ এক চরিত্রের সন্ধানে নিয়োজিত করেছিল ৷ রামায়ণ,মহাভারত ও ভাগবতের কবিরা চৈতন্য-প্রভাবিত বৈষ্ণব ভাবধারায় প্রভাবিত হয়েছিলেন এবং তাঁদের কাব্যের পরিবেশ,চরিত্র ও মৌলিক কাব্যরস সেইমতো নিয়ন্ত্রণ করেন ৷ এর ফলে বঙ্গানূদিত রামায়ণ, মহাভারত ও ভাগবত ইত্যাদির মহাকাব্যিক গরিমা ম্লান হয়ে গেলেও,প্রেম ও ভক্তিরসে জড়িত এই কাব্যগুলি বাঙালির গার্হস্থ্য অালেখ্যে পরিণত হয় ৷ কাশীরাম দাসের মহাভারত অনুবাদ তারই এক উজ্জ্বল স্মারক ৷
শাক্তসাহিত্যেও চৈতন্যদেবের
সার্বভৌম প্রভাব ও তাঁর প্রবল ভাবের জোয়ারে তার স্বাতন্ত্র্য সস্পূর্ণ রক্ষা করতে পারেনি ৷ কেউ কেউ মনে করেন, শাক্ত পদাবলীর বাৎসল্য রসের পদগুলিতে ও উমাসংগীতে (অাগমনী ও বিজয়া গান) চৈতন্য-প্রভাবিত বৈষ্ণব গীতিকবিতার কোমল স্নিগ্ধতা অনুভূত হয় ৷ লোকসংগীতেও চৈতন্যদেবের ভাববিহ্বল দেবোপম জীবনের বাংলার সুদূর গ্রামাঞ্চলে সুস্পষ্ট প্রভাব ৷ মৈমনসিংহ গীতিকার বিষয়বস্তুতে চৈতন্যদেবের সমন্বয়বাদ ফুটে উঠেছে ৷ শুধু তাই-ই নয়, বাউল গানে যে "মনের মানুষ"-এর অনুসন্ধান রয়েছে,তার মূলেও চৈতন্যদেবের প্রভাব অস্বীকার করা যায় না ৷
প্রাক চৈতন্যযুগে মঙ্গলকাব্যের
মনসা, চণ্ডী প্রভৃতি দেবদেবীর চরিত্রগত সংকীর্ণতা, হিংস্রতা, নিষ্ঠুরতা ও স্বার্থপরতা চৈতন্যোত্তর পর্বে অনেকটাই হ্রাস পেয়ে এক স্নিগ্ধ দৈব মহিমায় প্রতিষ্ঠিত হয় ৷ চৈতনোত্তর যুগের কবি দ্বিজ বংশীদাসের মনসামঙ্গলে মনসা চরিত্রে উগ্রমূর্ত্তির পরিবর্তে স্নেহ ও প্রীতির স্পর্শ লাগে ৷ চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবিদ্বয় মুকুন্দ চক্রবর্তী ও দ্বিজ মাধবের হাতেও প্রতিহিংসাপরায়ণা চণ্ডীর রূপান্তর ঘটে জননী অভয়ার ৷ কাব্যের প্রতি ক্ষেত্রেই ধ্বনিত হতে থাকে এক মানবিক সুর ৷ ধর্মমঙ্গল কাব্যেও ধর্মঠাকুরের ক্ষমাসুন্দর রূপটি ফুটে ওঠে চৈতন্য-প্রভাবিত কোমলতার স্পর্শে ৷ চৈতন্যদেবের অলৌকিক পরশপাথরের স্পর্শে বাংলা সাহিত্য নব নব ভাবে সমৃদ্ধ হয়েছে ৷ বাংলা সাহিত্যে তাঁর এই প্রভাবের এই ঐতিহাসিক ফলশ্রুতি সুদূর প্রসারিত ৷ প্রাক চৈতন্য-যুগের সাহিত্যে যে স্থূলতা,কদর্যতা ও গ্রাম্যতা ছিল, তা চৈতন্য প্রভাবে রুচিসম্মত ও শ্লীল হয়েছে ৷ প্রাক চৈতন্য পর্বে দেবতার মহিমাকীর্তনই ছিল সাহিত্যের উদ্দেশ্য ও পরিধি ৷ চৈতন্যপ্রভাবে তা 'দেবতাকে প্রিয় করি প্রিয়রে দেবতা' হয়েছে ৷ প্রাক চৈতন্যপর্বের ভক্তিভাবের তুলনায় ঐশ্বর্যভাবের প্রাধান্য ছিল ৷ চৈতন্যপ্রভাবে ভক্তিরস বাংলা সাহিত্যকে অাপ্লুত করেছে ৷ প্রকৃতপক্ষে চৈতন্যদেবের প্রভাবেই বাংলা সাহিত্য মানবতাবাদের জয় ঘোষিত হয়েছে ৷ চৈতন্যপ্রভাবিত অধ্যাত্মভাব ও জীবনাবেগ সৃষ্টির জন্যই বৈষ্ণব কবিদের হাতে বাংলা ভাষা সূক্ষ্ম অনুভূতি ও বিচিত্রভাব প্রকাশের যোগ্য হয়ে ওঠে !..
বৈষ্ণব সাহিত্য মোটের উপর তিন জাতীয়;-
জীবনী কাব্য,বৈষ্ণবশাস্ত্র ও পদাবলী ৷ সাহিত্যের দিক থেকে বৈষ্ণব পদাবলীকেই অামরা অমর সম্পদ বলে মনে করি; জীবনী কাব্যকে এ দেশের সাহিত্য ধারায় অপূর্ব বলে না মেনে পারি না ৷ ভারতবর্ষের সাহিত্যে বৈষ্ণব জীবনী-কাব্যসমূহ এক নতুন জিনিস ৷ দেবদেবীর মাহাত্ম্য-কীর্ত্তনই এতদিন সাহিত্যের প্রধান উপজীব্য,অবশ্য অবতার-বাদের দেশে দেবতারাও অাকৃতিতে ও প্রকৃতিতে অনেকটা মানুষেরই অনুরূপ ৷ তবুও তাঁদের ক্রিয়াকর্ম হল দেবতার লীলা-খেলা ৷ বৈষ্ণব জীবন-চরিতসমূহ যে এই প্রভাব থেকে মুক্ত তা নয় ৷ কারণ চৈতন্যদেবের জীবদ্দশাতেই তিনি অবতার বলে গণ্য হয়েছিলেন ৷ বৈষ্ণবজীবনী তাই সর্বাংশে জীবনী নয়,ভক্তি-কাব্য,অার তাই ধর্মের প্রভাব মুক্ত নয় ৷ বৈষ্ণব-জীবনীসমূহও মধ্যযুগের ধার্মিকতার দ্বারাই উদ্বুদ্ধ,তা সম্পূর্ণরূপে মানব-জীবনের চিত্র নয় ৷ কিন্তু চৈতন্যদেব,অদ্বৈত অাচার্য ও অন্যান্য ভক্ত মহাজনরা ছিলেন জীবন্ত মানুষ,লোকে তাঁদের রক্তমাংসের দেহে বরাবর দেখেছেন ৷ ভক্তি-মাহাত্ম্যেও অবতার বা গুরু বলে সেই রক্তমাংসের মানুষকে একেবারে উড়িয়ে দেওয়া তাই সম্ভব হয় নি ৷ বৈষ্ণব জীবনী-কাব্যও এদিক থেকে সত্যকারের সাহিত্যের পথে এগিয়ে গিয়েছে-মানুষকে অাশ্রয় করেছে ৷ শুধু তাই নয় ৷ এসব জীবনীতে সেই মানুষের জীবন-কথা এসেছে, তার গৃহ,পরিবার,সমাজ এবং সমসাময়িক পরিবেশের কথাও এসেছে ৷ এমন কি, চৈতন্যদেব যেমন প্রাদেশিক সীমা ছাড়িয়ে পর্যটন করেছেন, তাঁর জীবনীতেও তেমনি ভারতের নানা অংশের তথ্যও কিছু-না-কিছু স্থান পেয়েছে ৷ এই সব তথ্যের গুরুত্বও কেউ অস্বীকার করতে পারে না এবং ঐতিহাসিকের চক্ষে তারও কিছু মূল্য অাছে ৷ চৈতন্যদেবের প্রত্যক্ষ ও সুপরিণত রূপ জীবনীসাহিত্যের মধ্যেই বিকশিত ৷ তাঁর দেবোপম চরিত্রকে ঘিরে বাংলা সাহিত্যে সর্বপ্রথম জীবনীসাহিত্য গড়ে ওঠে ৷ সুতরাং নবতর সংযোজনের পরিপেক্ষিতে এই সাহিত্যের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম ৷ বৃন্দাবন দাস তাঁর চৈতন্যভাগবত গ্রন্থের মাধ্যমে এই নতুন পথের দ্বার উদ্ঘাটন করেন ৷ পরবর্তীকালে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃত, লোচনদাসের চৈতন্যমঙ্গল, জয়ানন্দের চৈতন্যমঙ্গল, প্রভৃতি চরিতসাহিত্যের এই শাখাটিকে সমৃদ্ধতর করে ৷ জীবনী সাহিত্যের এই যে উদ্বোধন, তা পরবর্তীকালেও নব নব অাঙ্গিকে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে ৷
বাঙলায় চৈতন্যদেবের প্রথম (অানু:১৫৪৮ খ্রীঃ) জীবনী হল বৃন্দাবনদাসের "চৈতন্য-ভাগবত" ৷
চৈতন্য ভাগবত নানাদিক দিয়েই মহামূল্যবান গ্রন্থ ৷ চৈতন্যদেবের তিরোধানের (১৫৩৩ খ্রীঃ) পনের বৎসরের (অানু:) মধ্যেই তা রচিত হয়ে থাকবে ৷ বৃন্দাবনদাস এ কাব্য লিখেছিলেন নিত্যানন্দপ্রভুর উৎসাহে ৷ তখনো চৈতন্যদেবের অনেক অনুচর-পরিকর জীবিত ছিলেন; তাঁদের মুখেই তিনি অনেক বৃত্তান্ত শুনেছিলেন, কিন্তু তাঁর দৃষ্টিতে ভাগবত-বর্ণিত কৃষ্ণলীলারই নুতন সংস্করণ চৈতন্যলীলা, শ্রীচৈতন্যদেব শ্রীকৃষ্ণের অবতার ৷ তাই ভক্ত-সমাজে চৈতন্যদেব সম্পর্কে যে-সব অলৌকিক কাহিনী প্রচলিত ছিল তিনি অকুণ্ঠিতচিত্তে গ্রহণ করেছেন ৷ তাঁর উদ্দেশ্য হল শ্রীচৈতন্যমহাপ্রভুর লীলা প্রচার ৷ অার সেই সঙ্গে প্রধান গৌরব তিনি দান করেছেন নিজের গুরু শ্রীনিত্যানন্দপ্রভুকে!..
চৈতন্যভাগবত প্রকাণ্ড এবং সুপাঠ্য গ্রন্থ ৷ চৈতন্যদেবের বাল্য-জীবনী সম্বন্ধে যে সব তথ্য বৃন্দাবনদাস এই গ্রন্থে পরিবেশন করেছেন তা যেমন স্বাভাবিক তেমনি উপাদেয়, তাতে করে দুরন্ত বালক নিমাইকে কারও চিনতে দেরী হয় না ৷ চৈতন্যভাগবতে সমসাময়িক সামাজিক অবস্থারও বহু সংবাদ পাওয়া যায় ৷ মধ্যযুগের বাঙালী সমাজে কি পূজা ও মঙ্গল গান নিয়ে মেতে থাকত,তখন টোলে কি ভাবে পড়ুয়ারা পড়াশুনা করত,মুসলমান ধর্ম ও সমাজের প্রভাব হিন্দু সমাজে কিরূপ ছড়িয়ে পড়েছিল-এসব বিষয়ে অামাদের জ্ঞানের প্রধান উৎস এই চৈতন্যভাগবত ৷ চৈতন্যদেবের সহজ-স্বাভাবিক জীবন-কথা চৈতন্যভাগবত থেকে অামরা জানতে পারি ৷ একালে যাকে বলে "মানব-রস", চৈতন্য-ভাগবতে তার অভাব নাই ৷ তাছাড়া বৃন্দাবনদাসের পয়ারও স্বচ্ছ এবং প্রাঞ্জল, এখানেই চৈতন্যভাগবত কাব্যের শ্রেষ্ঠত্ব ৷
লোচনদাসের চৈতন্য মঙ্গল
বলতে গেলে চৈতন্যজীবনীর মধ্যে দ্বিতীয় গ্রন্থ ৷ (চৈতন্য-মঙ্গল নামে অার একটি জীবনী গ্রন্থ অাছে জয়ানন্দের তা পরবর্তীকালে রচনা সম্ভবত ১৫৫০ খ্রীঃ পরে ) লোচনদাসের চৈতন্যমঙ্গল সুখ্যাতি ও সমাদর লাভ করেছে ৷ লোচনদাসের চৈতন্যমঙ্গল কাব্য উপাদেয় ও সমাদৃত ৷ এখনো তা পাঁচালীর মতো গাওয়া হয় ৷ শ্রীকৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃত গুরুত্বের দিক থেকে চৈতন্য-জীবনীর মধ্যে অদ্বিতীয় গ্রন্থ ৷ মূলত তা কাব্যরসে তার পরিচয় নয়, সমস্ত মধ্যযুগের বাঙলা সাহিত্যে যদি কোনো বিশেষ গ্রন্থকে মহৎ বলতে হয়, তা হলে বলতে হবে কৃষ্ণদাস কবিরাজের *চৈতন্যচরিতামৃত* ৷ বিষয়-মাহাত্ম্যে, তথ্য-নিষ্ঠায়, সরল-প্রাঞ্জল বাক্য-গুণে, দর্শন, ইতিহাস ও কাব্যের অপরূপ সমন্বয়ে গৌরব অর্জন করেছে কৃষ্ণদাস কবিরাজের এই চৈতন্যচরিতামৃত গ্রন্থ ৷ বৈষ্ণবদের কাছে এটি প্রামাণিক গ্রন্থ ৷ এই গ্রন্থে নরদেহধারী প্রেমাবতারের মানবীয় প্রকৃতি মাঝে মাঝে সুপ্রকাশিতও হয়েছে ৷ কঠোর সংযমী সন্ন্যাসী ছিলেন শ্রীচৈতন্যদেব ৷ কারণ;— অাপনি অাচরি ধর্ম সবারে শিখায় ৷ অাপনি না কৈলে ধর্ম শিখান না যায় ॥"* (চৈ;চ;) মানব-সমাজের এই সমাজ-নীতি চৈতন্যদেব বিস্মৃত হননি একবারও, অাবার এই সন্ন্যাসীরইহৃদয়ে মায়ের সম্বন্ধে কী মধূর বেদনা;— তোমার সেবা ছাড়ি অামি করিল সন্ন্যাস ৷ বাউল হইয়া অামি কৈল সর্বনাশ ॥ এই অপরাধ তুমি না লইহ অামার ৷ তোমার অধীন অামি পুত্র যে তোমার ॥"* (চৈ;চ;)এই রক্তমাংসে তৈরী মানুষের স্পর্শটিও কবিরাজ গোস্বামীর এই কাব্যে ক্ষণে ক্ষণে লাভ করা যায় !.. শ্রীচৈতন্যচরিতামৃত বৈষ্ণবদের কাছে মহামূল্যবান গ্রন্থ* হলেও চৈতন্যদেবের জীবন-চরিত তার মুখ্য প্রতিপাদ্য নয়,মুখ্য প্রতিপাদ্য সেই চরিতামৃত, প্রেম ও ভক্তিরসের যে বিগ্রহরূপে চৈতন্যদেব অারাধ্য সেই প্রেম ও ভক্তিবাদের ব্যাখ্যান ৷ চৈতন্যদেবের জীবনী অপেক্ষা যুক্তিতর্ক দিয়ে বৈষ্ণব দর্শনের প্রতিষ্ঠাই ছিল কৃষ্ণদাস কবিরাজের লক্ষ্য ৷ এই দুরুহ তত্ত্ব তিনি ব্যাখ্যা করেছেন দার্শনিকের মতো বা বৈজ্ঞানিকের মতো সূত্রাকারে,সহজ নিরলঙ্কার সুস্পষ্ট সেই ভাষা ৷ এই দার্শনিক বিশ্লেষণ বাঙ্লা ভাষার অাশ্চর্য শক্তিরও পরিচায়ক ৷ অাজকের চিন্তাশীল বাঙালীরাও এ গ্রন্থ থেকে ভরসা পেতে পারেন-বাঙ্লা ভাষার শক্তি সম্পর্কে ৷ এই বৈষ্ণব-তত্ত্ব চৈতন্যদেবের জীবন ও উপদেশকে অাশ্রয় করেই বিকশিত ,অার কৃষ্ণদাস কবিরাজ সেই জীবন বর্ণনায় অদ্ভুত রকমের সত্যনিষ্ঠ ৷ চৈতন্যদেবের জন্মের প্রায় একশত বৎসর পরে তাঁর এই গ্রন্থ লিখিত হয় ৷ চৈতন্যদেবের জীবনলীলার সম্বন্ধে কৃষ্ণদাস কবিরাজ যে সব তথ্যের অবতারণা করেছেন,তার প্রত্যেকটিই প্রমাণ স্বরূপ , কার কাছ থেকে তিনি জেনেছেন,তাও উল্লেখ করেছেন ৷ এক-একটি সুন্দর উপমার মধ্য দিয়ে কঠিন তত্ত্ব এক এক সময়ে উদ্ভাসিত করে তুলেছেন কবিরাজ গোস্বামী ;—"অনন্ত স্ফটিকে যৈছে এক সূর্য ভাসে ৷ তৈছে জীব গোবিন্দের অংশ পরকাশে ॥"* চৈ,চ,১/২/১৩,,এক সূর্য যেমন অনন্ত স্ফটিকে (এক প্রকার স্বচ্ছ প্রস্তর) প্রতিবিম্বিত হয়ে অনন্ত রূপে প্রকাশিত হয়,সেইরূপ ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত কোটি জীবের প্রত্যেকের হৃদয়ে পরমাত্মারূপে প্রকাশিত হন ৷ অাবার অবিচ্ছেদ্য তত্ত্বের ব্যাখ্যায় কবিরাজ গোস্বামী বলেছেন ;—*"মৃগমদ তার গন্ধ,যৈছে অবিচ্ছেদ ৷ অগ্নি জ্বালাতে যৈছে নাহি কভু ভেদ ॥ রাধাকৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ ৷ লীলা-রস অাস্বাদিতে ধরে দুইরূপ ॥* ( চৈ,চ,-১/৪/৮৩-৮৪ )- শ্রীরাধা কৃষ্ণের হ্লাদিনী শক্তি ৷ অার শ্রীকৃষ্ণ হলেন সেই শক্তির অধিপতি শক্তিমান ৷ শ্রীরাধা পূর্ণশক্তি অার শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ শক্তিমান ৷ সুতরাং শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের মধ্যে সম্বন্ধ হল শক্তি ও শক্তিমানের সম্বন্ধ ৷ শক্তি ও শক্তিমানের অভেদহেতু (শক্তিশক্তিমতয়োরভেদত্বাৎ) শ্রীরাধা ও শ্রীকৃষ্ণে কোনো ভেদ নেই ৷ কস্তুরী ও তার গন্ধে যেমন ভেদ নেই,ঠিক তেমনি পূর্ণশক্তিমান শ্রীকৃষ্ণ ও পূর্ণশক্তি শ্রীরাধাতেও কোনো ভেদ নেই ৷
তারপরে সেই প্রসিদ্ধ পার্থক্য বিশ্লেষণ-কাম ও প্রেমের;—*"কাম প্রেম দোঁহাকার বিভিন্ন লক্ষণ ৷ লৌহ অার হেম যৈছে স্বরূপে বিলক্ষণ॥ অাত্মেন্দ্রিয়-প্রীতি ইচ্ছা তারে বলি 'কাম' ৷ কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা-ধরে প্রেম 'নাম'॥"* (চৈ,চ,-১/৪/১৩৯-১৪০)এবং ;— *"কৃষ্ণপ্রেমা সুনির্মল, যেন শুদ্ধ গঙ্গাজল, সেই প্রেমা অমৃতের সিন্ধু ৷ নির্মল সে অনুরাগে, না লুকায় অন্য দাগে , শুক্ল বস্ত্রে যৈছে মসীবিন্দু॥"* চৈ,চ,২/২/৪২) অথচ ;—*"এই প্রেমার অাস্বাদন, তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জ্বলে, না যায় ত্যজন ৷ সেই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্র মিলন॥"* (চৈ,চ,২/২/৪৫) অর্থাৎ—তপ্ত ইক্ষু-চর্বণ_ইক্ষুদণ্ড অাগুণে ঝলসে তপ্ত থাকতে থাকতে চিবিয়ে খেলে অত্যন্ত সুস্বাদু লাগে ৷ তবে তপ্ত ইক্ষু মুখে রাখা নিতান্ত কষ্টকর হলেও অত্যধিক সুস্বাদুবশত ত্যাগ করা যায় না ৷ ঠিক কৃষ্ণপ্রেমও তেমনি,বাইরে বিষজ্বালার মতো কষ্টকর হলেও ভিতরে অনির্বচনীয় অানন্দের অনুভব হয়—তাই কৃষ্ণপ্রেম ত্যাগ করা যায় না,তা পরম উপাদেয় !..
কৃষ্ণদাস কবিরাজ মহাশয় বৃন্দাবনের রঘুনাথভট্টের শিষ্য ও সেবক ছিলেন ৷ বর্ধমান জেলার কাটোয়ার নিকটে তাঁর জন্ম, পরিণত বয়সে তিনি বৃন্দাবনবাসী হন ৷ সেখানে তিনি অাধ্যাত্মিক তত্ত্বের শিক্ষা নিয়েছিলেন রূপ ও সনাতন গোস্বামীদের কাছ থেকে ৷ তাঁর পাণ্ডিত্যও ছিল অগাধ, সংস্কৃতে 'গোবিন্দ লীলামৃত' নামে একখানা কাব্যও তিনি প্রণয়ন করেন ৷ বৃন্দাবনের গোস্বামীরা তাঁকে যখন চৈতন্য-চরিতামৃত রচনা করতে নির্দেশ দেন তখন কৃষ্ণদাস খুবই বৃদ্ধ,তাঁর ভয় ছিল, হয়তো তিনি গ্রন্থ সমাপ্ত করে যেতে পারবেন না ৷ কবে তাঁর গ্রন্থ রচনা সমাপ্ত হয় তা তিনি নিজ গ্রন্থের পরিশেষে স্বয়ং উল্লেখ করেছেন:- *শাকে সিন্ধ্বগ্নিবাণেন্দৌ জ্যৈষ্ঠে বৃন্দাবনান্তরে।সূর্য্যোঽহ্নিঽসিতপঞ্চম্যাং গ্ৰন্থোঽয়ং পূর্ণতাং গতঃ।।*-সিন্ধু ৭,অগ্নি ৩, বাণ পঞ্চবাণ ৫, ইন্দু- চন্দ্র ১। (*সংখ্যানাং বামতঃ গতিঃ,* __সুতরাং ১৫৩৭ শাকে)জ্যৈষ্ঠে সূর্য্যোঽহ্নি(রবিবারে) অসিত পঞ্চম্যাং , (কৃষ্ণ পক্ষান্তর্গত পঞ্চমীতে) বৃন্দাবনান্তরে অয়ং গ্ৰন্থঃ পূর্ণতাং গতঃ(বৃন্দাবনে এই গ্রন্থ সম্পূর্ণ হইল।)। অনুবাদ:-১৫৩৭ শকে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা পঞ্চমীতে রবিবারে বৃন্দাবনে এই গ্রন্থ সমাপ্ত হল।। এই সুবৃহৎ গ্রন্থের অাদিলীলায় নবদ্বীপলীলার বর্ণনা তিনি খুব সংক্ষেপে শেষ করেছেন ভক্তিনম্রচিত্তে অনুসরণ করেছেন বৃন্দাবনদাসের চৈতন্যভাগবতের কাহিনী কারণ, নবদ্বীপলীলার ব্যাস বৃন্দাবনদাস;—*"বৃন্দাবন দাস প্রথম যে লীলা বর্ণিল ৷ সেই সব লীলার অামি সূত্রমাত্র কৈল॥"* চৈ,চ, ৷ প্রথম লীলায় তিনি চৈতন্য-তত্ত্ব নিরূপন, শ্রীচৈতন্যচরিতের পাঁচটি রস যথাক্রমে-জন্মলীলারস, বাল্যলীলারস,পৌগণ্ডলীলারস,কৈশোরলীলারস এবং যৌবনলীলারস বর্ণিত করেছেন ৷ মধ্যলীলায় তিনি কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব,প্রেমতত্ত্ব অার
ভাবতত্ত্ব,রসতত্ত্ব, লীলাতত্ত্বসার, শ্রীভাগবত-তত্ত্বরস এবং কৃষ্ণতুল্য ভাগবত তিনি সংসারকে জানালেন ৷ অার অন্ত্যলীলায় চৈতন্যদেবের নীলাচলের শেষ সতের-অাঠার বছরের লীলা-বর্ণনাই ছিল তাঁর যেন মুখ্য উদ্দেশ্য ৷ কারণ, সে সময়কার কথা বৃন্দাবনদাসের চৈতন্যভাগবতে পাওয়া যায় না ৷ এ সময়ে মহাপ্রভুর দিব্যোন্মাদ অবস্থা,যে পুলক-রোমাঞ্চে, অার্তি ও অাকুলতায় সমস্ত বৈষ্ণব গীতিকাব্য শিহরিত, অালোড়িত, বিহ্বল-সেই মহাভাবেরই অাভাস পাই এই দার্শনিক-শ্রেষ্ঠ কবিরাজ গোস্বামীর চৈতন্যচরিতামৃতে;—
*"হা হা কৃষ্ণপ্রাণধন, হা হা পদ্মলোচন, হা হা দিব্যসদ্- গুণসাগর ৷ হা হা শ্যামসুন্দর, হা হা পীতাম্বরধর, হা হা রাসবিলাস নাগর॥"* কাঁহা গেলে তোমা পাই, তুমি কহ তাঁহা যাই," চৈ,চ, ;— সুগভীর রহস্যময় এই অন্ত্যলীলা বর্ণনা করা ও ব্যাখ্যা করা অভাবনীয় ভক্তি ও শক্তি সাপেক্ষ ৷ এই লীলার সাক্ষী রঘুনাথদাস,স্বরূপ-দামোদর, প্রভৃতি;কৃষ্ণদাস দাস গোস্বামীর মুখে সে-সব কথা শুনেছিলেন ৷ এই লীলা-বর্ণনায় কি তত্ত্ব-বিশ্লেষণে,কি তথ্য-নিষ্ঠায়,কি অাপনার ভাব-মাহাত্ম্যে কৃষ্ণদাস কবিরাজ অভাবনীয় সার্থকতা লাভ করেছেন !.. কৃষ্ণদাস কবিরাজ গ্রন্থশেষে নিজের যে পরিচয় দিয়েছেন তাও এই মহৎ কাব্য ও মহৎ বৈষ্ণবের উপযোগী;—*"অামি অতি ক্ষূদ্র জীব পক্ষী রাঙ্গাটুনি ৷ সে যৈছে তৃষ্ণায় পিয়ে সমুদ্রের পানি॥ তৈছে অামি এককণ ছুঁইল লীলার ৷ এই দৃষ্টান্তে জানিহ প্রভুর লীলার বিস্তার॥ অামি লিখি এহো মিথ্যা করি অভিমান ৷ অামার শরীর কাষ্ঠপুতলী সমান॥ বৃদ্ধ জরাতুর অামি অন্ধ বধির ৷ হস্ত হালে মনোবুদ্ধি নহে মোর স্থির॥* (চৈ,চ,- ৩/২০৮১—৮৪ ) অার সে কাহিনী যদি সত্য হয় যে এই অপূর্ব গ্রন্থ বীর হাম্বীরের দস্যুদল লুঠ করে নিয়ে গিয়েছিল, তাহলে তো মানতে হয়; সত্য-সত্যই এরূপ গ্রন্থ লোপের ভয়ে সেই বৃদ্ধ কবির প্রাণবিয়োগ ঘটতে পারে ৷ কিন্তু ভগবানের কৃপায় সে গ্রন্থ বিলুপ্ত হয়নি, তাই কৃষ্ণদাস কবিরাজ অমর হয়ে অাছেন; চৈতন্যলীলাও তাই তাঁর সর্বশ্রেষ্ঠ প্রকাশ-সম্পদ থেকে বঞ্চিত হয় নাই ৷ "সর্বোপরি বাঙলার মধ্যযুগের সাহিত্য সমুজ্জ্বল হয়ে অাছে কবিরাজ গোস্বামীর শ্রীশ্রীচৈতন্য-চরিতামৃত সুমহৎ কীর্তিতে !.." জয়ানন্দের চৈতন্যমঙ্গল'ও
প্রচলিত গ্রন্থ,এটি সাধারণ মানুষের (অানু;১৫৭০-১৬০০) জন্য লেখা,জয়ানন্দের কাব্যও পাঁচালী করে গাওয়া হত ৷ 'গোবিন্দদাসের করচা' নিয়ে বাঙলা সাহিত্যে ও বৈষ্ণব-সমাজে মতভেদ অাছে ৷ অন্যান্য ভক্ত-জীবনী চৈতন্যদেবের মধ্যেই তাঁর প্রধান পারিষদ্ অদ্বৈত, নিত্যানন্দ ও হরিদাসের কথা বৈষ্ণব সমাজে সমাদৃত , এর মধ্যে লিখিত হয়েছে অদ্বৈত অাচার্য ও তাঁর পত্নী সীতাদেবীর জীবনী ৷ ষোড়শ শতকের জীবনী কাব্যে যেমন চৈতন্যদেব ও অদ্বৈতই বিষয়বস্তু, সপ্তদশ শতকের জীবনী কাব্যের প্রধান বিষয়বস্তু তেমনি শ্রীনিবাস ও নরোত্তমদাস ঠাকুর ৷ তাছাড়াও নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর ইত্যাদি ইত্যাদি ৷ সপ্তদশ শতকের শেষে বৈষ্ণব-প্রেরণা অনেক দিকে মন্দীভূত হয়ে অাসে সত্য ৷ কিন্তু মহাজনদের জীবনী রচনা বা মহাজনদের গণাখ্যান, শাখা-নির্ণয় প্রভৃতি সমভাবেই চলে, বৈষ্ণব অান্দোলনের ইতিহাসে সে-সবের মূল্য অাছে, প্রেমদাস, মনোহরদাস ও বিশেষকরে নরহরি চক্রবর্তী সেই বৈষ্ণব ইতিহাসের ধারাকে অব্যাহত রাখেন;অষ্টাদশ শতকের মানুষ হলেও এ জন্যই এ প্রসঙ্গে তাঁদের নাম স্মরণীয় ৷ এছাড়াও কৃষ্ণমঙ্গলের বা ভাগবতের অাখ্যান নিয়ে রচিত কৃষ্ণমঙ্গল-কাব্যধারার প্রসারও এই যুগে ঘটেছিল !..
চৈতন্যদেবের অাবির্ভাবে বৈষ্ণব পদাবলীতে গভীর ছাপ পড়েছিল ৷ প্রাক-চৈতন্যযুগে মানব-মানবীর পার্থিব প্রেমই ছিল রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলীর মূল ভিত্তি ৷ কিন্তু চৈতন্যদেবের অাবির্ভাবের পর পার্থিব মানব-মানবীর প্রেম পরিণত হয় অপার্থিব রাধাকৃষ্ণ লীলায় এবং নব-জন্মান্তর ঘটে সমগ্র পদাবলী সাহিত্যের ৷ শুধু তাই নয় 'গৌরচন্দ্র' অর্থাৎ মহাপ্রভুকে নিয়েও রচিত হয় পদাবলীর দু'টি বিশেষ শাখা-'গৌরচন্দ্রিকা' ও 'গৌরপদাবলী' বা গৌরাঙ্গ-বিষয়ক পদ ৷ এই পদগুলি বৈষ্ণব-সাহিত্যে এক ব্যপকতর ও সূক্ষ্মতর পরিবর্তন দেখা যায় ৷ অাধুনিক কালের(১৮০০ খ্রীঃ) অাগেকার বাঙলা সাহিত্যের প্রধানতম গৌরব জীবনী-কাব্য নয়, মঙ্গলকাব্য নয়, নানা পৌরাণিক কাব্যও নয়-সে গৌরব বৈষ্ণব গীতিকবিতা বা 'পদাবলী' সাহিত্য ৷ সম্ভবত গীতিকবিতাই বাঙালী প্রতিভার নিজস্ব প্রকাশ পথ ৷ 'চর্যাপদ' থেকে অাধুনিক কালে রবীন্দ্রনাথ বা রবীন্দ্রোত্তর কাল পর্যন্ত বাঙলা সাহিত্যের প্রধান পরিচয়-বাঙালীর গীতি-কবিতা ৷ বৈষ্ণব-গীতি কবিতার ধারাও সেই কবি-জয়দেব-বিদ্যাপতি-চণ্ডিদাস থেকে অারম্ভ করে একেবারে রবীন্দ্রনাথ ও তাঁর অনুজদের কাল পর্যন্ত অবিচ্ছিন্ন ধারায় প্রবাহিত ৷ অবশ্য;-পদাবলীর প্রধানতম বিকাশের কাল ছিল চৈতন্যদেব যুগের (১৫০০-১৭০০ খ্রীঃ) শতাব্দীতে ৷ কৃষ্ণ-লীলা অবলম্বন করে গীতিকবিতা রচনা চলেছিল অনেকদিন থেকেই,বিশেষত ভারতের এই প্রাচ্যমণ্ডলে গৌড়ে-মিথিলায় ৷ মধ্যযুগের বাঙলায় সেই গীতিকাব্য কিছু কিছু রচনা হয়েছিল জয়দেবের অনুকরণে সংস্কৃতে, কিছু খাঁটি বাঙলায়-চণ্ডীদাসের ধারায় ৷ কিন্তু বেশীর ভাগ বৈষ্ণব পদই রচিত হয় একটি মিশ্র ভাষায়, 'ব্রজবুলিতে'৷ এই ধারার মূল উৎস বলা যায় মিথিলার কবি বিদ্যাপতিকে ৷ ব্রজবুলি যে অাসলে ব্রজভূমির ভাষা নয়,মূলত মৈথিল ও বাঙলা মিশ্রিত ভাষা ৷ অার তার সঙ্গে এখানে ওখানে ব্রজবাসী বৈষ্ণব মহাজনদের প্রভাবে মিশ্রিত হয়েছে এক-অাধটি ব্রজভাষার শব্দ ৷ ব্রজবুলির মতো ভাষার উদ্ভব হল মৈথিল ভাষার কবি বিদ্যাপতির রাধাকৃষ্ণ লীলার গীতিসমূহ থেকে ৷
ভক্ত কবি জয়দেবের পরে পূর্ব ভারতে বিদ্যাপতির (পঞ্চদশ শতকে মিথিলায় জন্ম বিদ্যাপতির)মতো কবি মনে হয় অার জন্মান নি ৷ নিজের মৈথিল ভাষায় তিনি রাধাকৃষ্ণ লীলার পদ রচনা করেন ৷ মিথিলা সেই সময়ে ন্যায়ের প্রধান পাঠকেন্দ্র ৷ বাঙালী ছাত্ররা সেখানে ন্যায় অধ্যয়ন করতে যেতেন, বিদ্যাপতির পদাবলী শুনতেন, মুগ্ধচিত্তে স্বদেশে তা নিয়ে ফিরতেন ৷ দেখতে দেখতে বিদ্যাপতির পদ তাই বাঙলায় বিস্তৃত হয় ৷ শ্রীচৈতন্যদেবের সমকালেই মিথিলার কবি বাঙলার কবি বলেই বাঙালীর কাছে পরিচিত হয়ে গিয়েছিলেন৷ বিদ্যাপতির রাধাকৃষ্ণ-প্রেমের মৈথিল পদসমূহ যে মৈথিলীতে রচিত তাও পরে অার কেউ মনে করেন নি ৷ বিদ্যাপতির রচনা মাধুর্যে অাকৃষ্ট হয়ে বিদ্যাপতির অনুকরণে বাঙালী পদকর্তারাও অনুরূপ ভাষায় পদ-রচনায় মেতে উঠলেন-স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ এই ভাষার মাধুর্যে অাকৃষ্ট হয়ে ব্রজবুলিতে লেখেন 'ভানুসিংহের পদাবলী' ৷ বাঙালীর লিখিত এই অনুকৃত কাব্যভাষায়ও যে বাঙলা ভাষার প্রভাব পড়বে তা স্বাভাবিক ৷ কিন্তু তবু এ ভাষা যে খাঁটি বাঙলা নয়,তা সকলেই বুঝতেন ৷ মৈথিলী ভাষা অপরিচিত বলে সাধারণ লোকে মনে করে নিলেন এই বিদ্যাপতির পদের ভাষাই ব্রজভূমের ভাষা,রাধাকৃষ্ণের শ্রীমুখের ভাষা ৷ তাই এর নামকরণ হয় 'ব্রজবুলি' অর্থাৎ বৃন্দাবনের ভাষা ৷ কিন্তু ব্রজবুলি অাসলে মৈথিলী-বাঙলা মিশানো একটি কাল্পনিক ভাষামাত্র ৷ তাই বিদ্যাপতি বাঙালী বৈষ্ণব সমাজে বৈষ্ণব-ভক্ত বলেই শুধু গণ্য হন নি, বাঙালী তাঁকে বাঙলার কবি বলে জানত ৷ অার যিনি বাঙলার এত বড় এক কাব্যধারার জন্মদাতা তাঁকে বাঙলা সাহিত্যের আপনার বলা নিশ্চয়ই সমুচিত !..
------------
✴️চৈতন্যদেবের ভগবত্তা ;
'পরব্রহ্মস্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপতঃ দ্বিভুজ ( বিষ্ণুপুরাণ- ৪/১১/২) নরাকৃতি , অনাদিকাল থেকেই দ্বিভুজত্ব, নরবপুত্ব এবং নরলীলাত্ব হচ্ছে তাঁর স্বরূপভূত, সেই দ্বিভুজ নরবপু নিয়েই তিনি ধরাধামে বা ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হয়ে থাকেন, আর তিনি যখন অবতীর্ণ হন,তখন নরলীলা সিদ্ধির নিমিত্ত জন্মলীলার অনুকরণ করেই অবতীর্ণ হন, অর্থাৎ অবতীর্ণ হবার আগেই তিনি তাঁর পিতা মাতা নিত্যসিদ্ধ পরিকরগণকে পাঠিয়ে দেন, এবং পরে তাঁদের যোগেই তিনি অবতীর্ণ হন, তিনি যখন অবতীর্ণ হন,তখন তাঁর স্বরূপ অবগত হওয়া সর্বসাধারণের পক্ষে আদৌ সম্ভব হয় না, কারণ তাঁরা মনে করেন অন্যান্য মানুষ দেখতে যেমন ইনিও (ভগবান) তো ঠিক সেইরকমই, তাই অন্যান্য মানুষের মত ইনিও একজন সাধারণ মানুষই, এই কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, নিজ শ্রীমুখেই অর্জুনের (গীতা ৯/১১)মাধ্যমে আমাদের অবগত করিয়ে গিয়েছেন যথা- 'অবজানন্তি মাম্ মূঢ়া মানুষীং তনুমাশ্রিতম্। পরং ভাবমজানন্তো মম ভূত মহেশ্বরম্।।' সত্যিই তো মানুষের মধ্যে অবতীর্ণ নরাকৃতি স্বয়ং ভগবানকে চেনা অত্যন্ত দুরূহ ব্যাপার, তাইতো শ্রীধাম নবদ্বীপে নিমাইরূপে অবতীর্ণ স্বয়ং ভগবানকে সাধারণ মানুষ আদৌ চিনতে পারে নাই, সাধারণ মানুষ কেন প্রকাশানন্দ সরস্বতী, সার্বভৌম ভট্টাচার্য প্রমুখ প্রখ্যাত পণ্ডিতগণও প্রথমে মহাপ্রভুকে চিনতে পারে নাই, পরে তাঁরা মহাপ্রভুর কৃপালোকেই মহাপ্রভুকে স্বয়ং ভগবান বলে চিনতে বা বুঝতে পেরেছিলেন- অর্থাৎ একমাত্র সূর্যালোকে যেমন সূর্যকে চেনা যায় তেমনিভাবেই একমাত্র ভগবৎ কৃপালোকেই ভগবানকে চেনা যায়, এছাড়া তাঁকে চিনবার বা জানবার অন্য কোন বিকল্প পথ বা পন্থা নাই, তবে হ্যাঁ কতগুলি শাস্ত্রীয় প্রমাণের কথা দ্বারাও তাঁকে জানা যেতে পারে যেমন-শ্রীচৈতন্য মহাপ্রভু যে স্বয়ং পরমেশ্বর ভগবান তার শাস্ত্রীয় প্রমাণ-এ ঘোর কলিযুগে মনঃকল্পিত অবতারের ঠেলায় সাধারণ জীব যখন দিশেহারা, শ্রীচৈতন্য মহাপ্রভু যে সর্ব অবতারের অবতারী এবং কলির জীবের দুঃখ-দুর্দশা মোচনকারী মহা বদান্যতার অমূল্য প্রতীক, তা প্রমান করতে পুরাণের আশ্রয় না নিলে, আমরা যে তিমিরে সে তিমিরেই থেকে যাব, নীচে মুষ্ঠিমেয় প্রমানগুলো হল- কলিঘোরতমশ্চ্ছান্নান্ সর্বানাচারবর্জিতম্ । শচীগর্ভে চ সম্ভুয় তারয়িষ্যামি নারদ।। (বামন পুরাণ) হে নারদ ! কলির ঘোর তমসাচ্ছন্ন কালে শচীগর্ভে আবির্ভূত হয়ে আমি জগৎকে অনাচার বিবর্জিত করিয়ে উদ্ধার করব!..
কলৌ সংকীর্ত্তনারম্ভে ভবিষ্যামিশচীসূতঃ। স্বর্নদীতারমাস্থায় নবদ্বীপে জনাশ্রয়ে-
তত্র দ্বিজকূল শুদ্ধসত্ত্বে দ্বিজালয়ে ।। (বায়ূ পুরাণ)-আমি কলিযুগে যুগোচিত নামসংকীর্তন প্রচারের নিমিত্ত বহুজন সমাকীর্ণ গঙ্গাতীরবর্তী নবদ্বীপ ধামে বিশুদ্ধ ব্রাহ্মণকুলে শচীদেবীর পুত্ররূপে অবতীর্ণ হব !.. কলৌ প্রথম সন্ধ্যায়াং গৌরাঙ্গহহং মহীতলে। ভাগীরথী তটে রম্যে ভবিষ্যামি শচীসূতঃ ।। (পদ্ম পুরাণ)-কলির প্রথম সন্ধ্যায় ভাগীরথী তীরস্থ রম্যস্থানে গৌরাঙ্গ রূপধারী শচীপুত্ররূপে আমি ভবিষ্যতে অবতীর্ণ হব !.. সুবর্ণবর্ণো হেমাঙ্গো বরাঙ্গশ্চন্দনাঙ্গদী । সন্ন্যাসকৃচ্ছমঃ শান্তো নিষ্ঠাশান্তিপরায়ণঃ ।। (মহাভারত)-মহাপ্রভু গৌরসুন্দরের গায়ের রঙ সোনার মত । প্রকৃত পক্ষে, তাঁর সুললিত সমগ্ৰ দেহটি কাঁচা সোনার মত । তাঁর সমস্ত দেহ চন্দন চর্চিত । তিনি সন্ন্যাস গ্ৰহণ করবেন এবং খুব আত্মসংযমশীল হবেন । মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে তাঁর পার্থক্য এই যে তিনি ভক্তিমূলক সেবায় নিষ্ঠাপরায়ণ এবং সংকীর্ত্তন আন্দোলন প্রচার করবেন!.. কৃষ্ণবর্ণং ত্বিষাকৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্রপার্ষদম্ । যজ্ঞৈ সঙ্কীর্তনপ্রায়ৈর্যজন্তি হি সুমেধসঃ ।।
(ভাঃ ১১/৫/৩২)-এই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্ত্তন যজ্ঞের অনুষ্ঠান করেন । যদিও তাঁর গায়ের বর্ণ অ-কৃষ্ণ, তবুও তিনি স্বয়ং কৃষ্ণ । তিনি তাঁর সঙ্গী, সেবক, অস্ত্র এবং অন্তরঙ্গ পার্ষদে পরিবৃত!.
'হে ব্রহ্মন্ ক্বচিৎ কলৌ অহং এবং সন্ন্যাসাশ্রমং আশ্রিতঃ পাপহতান্ নরান্ হরিভক্তিং গ্ৰাহয়ামি- (উপপুরাণ, সূত্র চৈ;চ;১/৩ শ্লোক-১৬)! এছাড়াও চৈতন্যচরিতামৃতের তৃতীয় অধ্যায়ের-৬৬-৬৭ নং পয়ারে বলা হয়েছে- 'ভাগবত ভারত-শাস্ত্র আগমন পুরাণ। চৈতন্যকৃষ্ণ অবতারে প্রকট প্রমাণ।। প্রত্যক্ষ দেখ নানা প্রকট প্রভাব। অলৌকিক কর্ম অলৌকিক অনুভাব।।-স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই যে শ্রীকৃষ্ণচৈতন্যরূপে অবতীর্ণ হয়েছেন- শ্রীভাগবত, মহাভারত, উপপুরাণ এবং আগমাদি শাস্ত্রের শ্লোকেই তার উজ্জ্বল প্রমাণ, যে সকল অলৌকিক কর্ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোন মানুষই করতে পারে না, যে সকল অলৌকিক অনুভাব অর্থাৎ সকল প্রেম-বিকার অশ্রু-কম্প-বৈবর্ণ প্রভৃতি মানুষের মধ্যে দেখা যায় না, এছাড়াও শ্রীবৃন্দাবন দাস, মুরারি গুপ্ত,জয়ানন্দ দাস ইনি কবি কর্ণপুর নামে খ্যাত, বৈষ্ণবকবি বাসু ঘোষ, লোচন দাস এবং কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী প্রভৃতি চৈতন্য জীবনীকারেরা শ্রীচৈতন্যদেবকে ঈশ্বর ও ঈশ্বরের অবতার ভুক্ত করেছেন। 'বিপ্র-রূপে কৃষ্ণ বিহরিলেন যেমনে। হেন-মতে বৈকুণ্ঠ-নায়ক সর্ব্বক্ষণ'।।(চৈ,ভা,-১/১০/০৪)।
চৈতন্যদেব যখন মাতৃগর্ভে তখন থেকেই শুরু হয়েছে চৈতন্য জীবনীকারদের অাধি-দৈবিক প্রচেষ্টা;—"এইমত ব্রহ্মাদি-দেবতা প্রতিদিনে ৷ গুপ্ত রহি ঈশ্বরের করেন স্তবনে॥ শচীগর্ভে বৈসে সর্ব্ব-ভুবনের বাস ৷ ফাল্গুনী-পূর্ণিমা অাসি হইলা প্রকাশ॥"(চৈ;ভা;অাদিখণ্ড)
অার এক প্রসিদ্ধ চৈতন্য জীবনীকার কৃষ্ণদাস কবিরাজ(কবিরাজ গোস্বামী) সেই পরম বৈষ্ণবের কলমেও সেই-একই অাধি-ভৌতিক ও অাধি-দৈবিক ঝড়ে পড়েছে:—
"চৌদ্দশত ছয় শকে শেষ মাঘ মাসে ৷ জগন্নাথ-শচী-দেহে কৃষ্ণের প্রবেশে॥ শচী কহে মুঞি দেখো অাকাশ উপরে ৷ দিব্যমূর্ত্তি লোক অাসি স্তুতি যেন করে ॥
(চৈ;চ; অাদিলীলা ) এইভাবে বৃন্দাবন দাস,মুরারি গুপ্ত, কৃষ্ণদাস কবিরাজ, জয়ানন্দ দাস, বাসু ঘোষ,লোচন দাস, প্রভৃতি জীবনীকাররা চৈতন্যদবকে হয় ঈশ্বর,অাবার কোথাও ঈশ্বরের অবতার ভুক্ত করেছেন ৷ শুধুমাত্র চৈতন্য ভাগবতেই চৈতন্যদেবকে সুস্পষ্ট ভাবে পনের বার কৃষ্ণ বলা হয়েছে, পয়ারগুলি- ১/১/১০৬, ১/১/১২৫, ১/২/৭৯, ১/৮/২৬২, ১/৮/২৮৫, ১/৯/২৪৩, ১/১০/৪, ২/২/৪৮-৫৩, ২/৯/২৮৭, ২/২২/১৪, ২/২৩/২৬২, ২/২৩/২৮৫, ২/২৪/১৫, ৩/১০/১৭০ , ও, ৩/১০/৩৭৩, এছাড়াও চৈতন্য ভাগবতে অন্তত চল্লিশ বার চৈতন্যদেবকে নারায়ণ,বৈকুণ্ঠনাথ, লক্ষীনারায়ণ প্রভৃতি বাক্যে স্তুতি করা হয়েছে ৷ ভক্ত যদি তার ভক্তিস্পদ অতিমানবকে ভগবান বা তার অবতার রূপে বিশ্বাস করেন, ও প্রচার করেন,সেক্ষেত্রে তাঁর ভক্তিজনিত কল্পনা বাস্তবের চেয়েও সত্য ৷ কবিরাজ গোস্বামী তার চৈতন্যচরিতামৃতের মধ্যলীলায় তাঁর সেই অতিশয় সত্য কথাটি লিখেছেন:—"অাদ্যোপান্ত চৈতন্যলীলা অলৌকিক জান ৷ শ্রদ্ধা করি শুন ইহা সত্য করি মান॥"
কবিরাজ গোস্বামীর এধরণের উপদেশ চৈতন্যদেবকে ঈশ্বর বা ঐশ্বরিক অবতার ধরে নেওয়ায় কোন বিতর্ক থাকতে পারে না ৷ অতঃপর দেখা যাক চৈতন্য ভাগবতে কমপক্ষে তেরো জায়গায় চৈতন্যদেবের নানা রূপের অলৌকিক বর্ণনা রয়েছে, একেবারে অাধিভৌতিক ব্যাপার ৷ কখনও দু'হাতধারী মানুষ চৈতন্য ছ'হাতধারী এক অতিমানুষে পরিণত হয়েছেন, কখনো বা ভয়ংকর রূপধারী দৈত্যে, কখনো বা তীক্ষ্ম দাঁতঅলা শূকর রূপে, অাবার কখনো মা কালী বা জটাজুট ধারী দিগম্বর শিবরূপে, সেই সব রোমহর্ষক চৈতন্য-ভাগবতের স্থানগুলির বিবরণ যথা:—(এক) মা শচীদেবীর কাছে চৈতন্যদেবের কৃষ্ণরূপ প্রকটন, ২/৮/৬৩-৬৬, (দুই) মুরারি গুপ্তের কাছে বরাহ রূপ প্রকটন, ২/৩/১৮-২৪, (তিন) মাধায়ের কাছে চতুর্ভুজ প্রকটন, ২/১০/১৯৩-৯৫, (চার) চন্দ্রশেখর অাচার্যের ঘরে রূক্মিনী-অাদ্যাশক্তি-রূপ প্রকটন, ২/১৯,(পাঁচ) অদ্বৈতাচার্য ও নিত্যানন্দের কাছে বিশ্বরূপ প্রকটন,২/২৩/৪৭-৬০ (ছয়) সার্বভৌম ভট্রাচার্যের কাছে ষড়ভুজ প্রকটন,৩/৩/১০১-২, (সাত) শ্রীধর পণ্ডিতের কাছে কৃষ্ণ বলরাম রূপ প্রকটন, ২/৯/১৯০-৯৫, (অাট) শ্রীবাস পণ্ডিতের কাছে নৃসিংহ রূপ প্রকটন, ২/২/২৫-৫৯, (নয়) অদ্বৈতাচার্যের কাছে অপূর্ব কৃষ্ণরূপ প্রকটন, ২/৫/৭৪, (দশ) শিবের গায়েনের কাছে শিব-রূপ প্রকটন, ২/৮/৯৫-১০১, (এগার) মুরারি গুপ্তের কাছে রাম-লক্ষণ-সীতা রূপ প্রকটন, ২/১০/৬-১০,
(বারো) নিত্যানন্দের কাছে ষড়ভুজ রূপ প্রকটন, ২/৫/৮৮-৯০, এবং (তেরো) তৈর্থিক নামক বিপ্রের কাছে কৃষ্ণ-রূপ প্রকটন, ১/৩/২৬৩-৭০ প্রভৃতি ৷ এরকমভাবে প্রায় সকল চৈতন্য জীবনীকারদের গ্রন্থে চৈতন্যদেবকে অল্প-বিস্তর অতি-ভৌতিক, অাবার কোথাও কোথাও বা অতি শাক্তিক পরিণত করা হয়েছে, অর্থাৎ তিনিই 'সর্ব ও সর্বজ্ঞ', তিনিই 'যয়া-ত্বয়া জগৎশ্রষ্ঠা জগৎপাতাত্তি যো জগৎ' ৷
বাঙালি-বাঙলা তথা অাসমুদ্র হিমাচল ভারতবাসীরকাছে অবতারের স্বীকৃতি পেয়েছেন শ্রীচৈতন্যদেব ৷ জনমনে কোথাও তিনি ঈশ্বর সাদৃশ্য, অাবার কোথাও তিনি স্বয়ং ঈশ্বর ৷ জন্মগ্রহণের পাঁচশতাধিক বছর পরেও লোকায়ত জনজীবনে তিনি একই অাসনে অাসীন ৷ তাঁর জীবন-চরিতে যা কিছু অলৌকিক, অাধি-দৈবিক সবই অাজ লৌকিক বলে স্বীকৃত ৷ কিন্তু কেন ? কোন ক্ষমতা বলে চৈতন্যদেব জনমানসে এমন দীর্ঘাতিদীর্ঘ প্রভাব রেখেছেন ? এর সহজ উত্তরঃ—"একটি বাড়ির বুনিয়াদ(ভিত) যদি পাকাপোক্ত হয়,শক্ত হয় তাহলে তার দীর্ঘ স্থায়িত্বে কোন অন্তরায় থাকে না,তখন প্রাকৃতিক ঝড় ঝাপটাও সে সহ্য করবার ক্ষমতা ধরে ৷ তেমনি মানুষের জীবনেও এই একই নিয়ম ৷ মানুষ চৈতন্য অকস্মাৎ একদিনে ঈশ্বর চৈতন্যদেবে রূপান্তরিত হননি, তাঁর প্রাক-জন্ম মূহুর্ত থেকেই ঈশ্বরপ্রাপ্তির ভিত ধীরে ধীরে গড়ে উঠেছিল ৷
চৈতন্যদেবকে ভগবত্তা ঘোষণায় যাঁরা প্রত্যক্ষ নেতৃত্ব দিয়েছিলেন তাঁদের নাম মুরারি গুপ্তের কড়চায় ও বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে পাওয়া যায় ৷ তালিকাটি দীর্ঘ না বলে দীর্ঘাতিদীর্ঘ বলা চলে ৷ এটি সম্পূর্ণ প্রকাশ করবার প্রয়োজন থাকে এই জন্য যে, শুধুমাত্র ঈশ্বরপুরী বা অদ্বৈত অাচার্য্য নয়, অনেক যুগন্ধর মানুষের সক্রিয় অংশ নিয়েছিল যথা;—(১) অদ্বৈতাচার্য,,(২-৫) শ্রীবাস পণ্ডিত ও চার ভাই-শ্রীবাস,শ্রীরাম,শ্রীপতি ও শ্রীকান্ত,,(৬)চন্দ্রশেখর,,(৭) পুণ্ডরিক বিদ্যানিধি,,(৮) গদাধর পণ্ডিত,,(৯)বক্রেশ্বর,,(১০) প্রদ্যুম্ন ব্রহ্মচারী,,(১১) হরিদাস ঠাকুর,,
(১২)দ্বিজ হরিদাস,,(১৩) বাসুদেব দত্ত,,(১৪)মুকুন্দ দত্ত,,(১৫) শিবানন্দ সেন,,(১৬) গোবিন্দ ঘোষ,,(১৭)বিজয় লেখক,,(১৮) সদাশিব পণ্ডিত,,(১৯) পুরুষোত্তম সঞ্জয়,,(২০)শ্রীমান পণ্ডিত,,(২১) নন্দন অাচার্য,,(২২)শুক্লাম্বর ব্রহ্মচারী,,(২৩)শ্রীধর,,(২৪) গোপীনাথ পণ্ডিত,,(২৫) বনমালী পণ্ডিত,,(২৬)জগদীশ,,(২৭)হিরণ্য
(২৮)বুদ্বিমন্ত খান,(২৯)পুরন্দর অাচার্য,(৩০)রাঘব পণ্ডিত,(৩১) মুরারী গুপ্ত(কড়চার লেখক),, (৩২)গোপীনাথ সিংহ,(৩৩) গরুর পণ্ডিত,(৩৪)নারায়ণ পণ্ডিত,(৩৫) দামোদর পণ্ডিত,(৩৬) রঘুনন্দন, (৩৭-৩৮) মুকুন্দ, ও নরহরি,,, (৩৯) চিরঞ্জীব,(৪০)সুলোচন, (৪১) রামানন্দ বসু,,(৪২) সত্যরাজ খান,, (৪৩) শ্রীগভ——পণ্ডিত(৪৪) নিত্যানন্দ,, (৪৫) গদাধর পণ্ডিত প্রমুখ ৷ (মুরারি গুপ্তের কড়চা ৪|১৭ ও চৈতন্য ভাগবত ৩|৯ )৷
এছাড়াও চৈতন্যচরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী মহাশয় অাদিলীলার দ্বিতীয় পরিচ্ছেদে শ্রীকৃষ্ণচৈতন্য তত্ত্ব নিরূপণ, এবং অাদিলীলায় চতুর্থ পরিচ্ছেদে চৈতন্যাবতার-মূল-প্রয়োজন কথন, এই দুটি অধ্যায় অধ্যয়ন করলেই বুঝা যায় যে , শ্রীকৃষ্ণই-শ্রীকৃষ্ণচৈতন্যমহাপ্রভু স্বয়ং ভগবান্ ৷
শ্রীশ্রীচৈতন্য ভাগবতে অন্তত চল্লিশবার শ্রীচৈতন্যদেবকে নারায়ণ, বৈকুণ্ঠনাথ ও লক্ষীনারায়ণ বাক্যে স্তুতি করা হয়েছে। কবিরাজ গোস্বামী শ্রীশ্রীচৈতন্য-চরিতামৃতের মধ্যলীলায় তাঁর সেই অতিশয় সত্য কথাটি লিখেছেন-'আদ্যোপান্ত চৈতন্যলীলা অলৌকিক জান । শ্রদ্ধা করি শুন ইহা সত্য করি মান।। (১/১৮/২১৬) কবিরাজ গোস্বামীর এই পয়ারটি থেকেই শ্রীচৈতন্যদেবকে ঈশ্বর বা ঐশ্বরিক অবতার মেনে নেওয়ায় কোন বিতর্ক থাকেতেই পারে না। কলিযুগের যুগধর্ম নাম-সংকীর্ত্তন । সব প্রবর্ত্তাইলেন শ্রীকৃষ্ণচৈতন্য নারায়ণ ।।"- বলছেন ব্যাসাবতার শ্রীল বৃন্দাবনদাস ঠাকুর । সেই প্রেমদান-লীলা, নাম-সংকীর্ত্তন , এবং কৃষ্ণ-ভক্তির প্রচার এটি গৌরলীলার বহিরঙ্গ কারণ । শ্রীচৈতন্যচরিতামৃতে শ্রীরামানন্দ রায় যখন গোদাবরী তটে সাক্ষাৎ রসরাজ মহাভাব রূপে উপলব্ধি করলেন মহাপ্রভুকে, তখন অবতার রহস্য হৃদয়ঙ্গম করে বললেন, - প্রভু, তোমায় চিনতে পেরেছি -- " নিজ গূঢ়কার্য তোমার প্রেম-আস্বাদন। আনুষঙ্গে প্রেমময় কৈলে ত্রিভুবন ।।" ( চৈঃ চঃ ২/৮/২৩২ ) এর থেকেই স্পষ্ট-ই বোঝা যায় যে মহাপ্রভু স্বয়ং ভগবান কিন্তু তা বুঝবার বা জানবার ক্ষমতা কয় জনের ? !
--------------
✴️বৈষ্ণবসাহিত্যে চৈতন্যদেবের প্রভাব:--পদাবলীর পদসমূহ বিষয় অনুসারে সংগৃহীত হয় নি, বৈষ্ণব গীতি কবিতাগুলি সেভাবে ভাগ করলে চার ভাগে পড়ে;—(১) গৌর-পদাবলী;—এ-সব পদে চৈতন্য-লীলা বর্ণিত হয়েছে,ভাগবতের শ্রীকৃষ্ণ-লীলারই তা নতুন রূপ,এ-কথাই এ-সব পদের প্রতিপাদ্য ৷ (২) ভজন পদাবলী;— এ-সব বন্দনাগীতি,প্রার্থনা-কাব্য, গুরু ও মহাজনদের উদ্দেশ্যে রচিত ৷ (৩) রাধাকৃষ্ণ পদাবলী;— এই পদাবলী বলতে বোঝায় প্রধানত ব্রজলীলার কাব্য ৷ এ বহুদিনের প্রচলিত একটি ধারা, তখন এ কাহিনী ছিল অাদিরসের বিষয়-বস্তু, চৈতন্যদেবের পর থেকে তা হয়ে উঠল প্রেমভক্তিরসের অপূর্ব অাশ্রয় ৷ শ্রীরাধা অার রাধা নেই, চৈতন্যদেবের তীব্র অাকুলতার মধ্য দিয়ে চৈতন্যদেব মানব-অাত্মার চিরন্তন বিগ্রহ হয়ে উঠলেন ৷ অবশ্য গোপীদের মধুর-রস ছাড়াও, কৃষ্ণ-যশোদার অাশ্রয়ে বাৎসল্য রস অার গোপ-বালকদের অাশ্রয়ে সখ্যরসও এই অাধ্যাত্ম-রাগরঞ্জিত কাব্যধারায় স্থান লাভ করেছে ৷ (৪) রাগাত্মিকা পদাবলী;—এর প্রাচীনত্ব অধিক, চর্যাপদে এই ধারারই নিদর্শন অাছে ৷ অার এ ধারা এসে একেবারে অাধুনিক অাউল-বাউল গানে ঠেকেছে , বৈষ্ণব সহজিয়াদের হাতে এ ধারার এমন কয়েকটি শ্রেষ্ঠ নিদর্শনও অাছে যার তুলনা নাই ৷ অবশ্য সাধারণত গুহ্য সাধন-তত্ত্বের বিষর বলে অনেক সময়ে এ-সব পদ দুর্বোধ্যও বটে ৷ পদাবলীর শ্রেষ্ঠ যুগ গিয়েছে ষোড়শ শতাব্দীতে,তখনো চৈতন্যদেবের প্রেমোন্মাদনায় তা মঞ্জরিত ৷ সপ্তদশ শতাব্দীতেও সে প্রেরণা অার ততটা প্রাণোচ্ছল না থাকলেও তবু তখনো সৌন্দর্য, স্বচ্ছতা,অকৃত্রিমতা,এবং বিশেষ করে, কাব্য-কৌশল সবই তাতে সুপ্রচুর ৷পদাবলীর সংগ্রহ-গ্রন্থসমুহে রাধাকৃষ্ণের প্রেম-কাহিনীর গীতি কবিতাগুলি সাজান হয়েছে বৈষ্ণব রস-তত্ত্বের নিয়মানুযায়ী বয়ঃসন্ধি,পূর্বরাগ, দৌত্য,অভিসার,সম্ভোগ,মানবিরহ, প্রেমবৈচিন্ত্য,ভাবসন্মেলন ইত্যাদি অনুক্রমে এবং নায়িকা-বিভাগের নিয়মে বাঁধা নানা পার্থক্য অনুযায়ী-যথা মানিনী, খণ্ডিতা,বিপ্রলব্ধা ইত্যাদি , অবশ্য অনেক সময়েই গৌরলীলার পদ দিয়ে তা অারম্ভ ৷ পদকর্তারা কেউ কেউ খণ্ড কবিতা বা খণ্ডগীত রচনা করেছেন ৷অনেকে ধারাবাহিক রাধাকৃষ্ণের প্রেম-লীলাও বর্ণনা করেছেন ৷ অারও অনেকে চেয়েছেন পদাবলীতে রাধাকৃষ্ণের চব্বিশ প্রহরের অষ্টকালিক লীলা বর্ণনা করতে ৷ পদাবলীর অজস্র প্রাচুর্যের মধ্যেও তাই সৃষ্টি-লক্ষণ এত চোখে পড়ে ৷
চৈতন্যপর্বের পদকর্তাদের রাধাকৃষ্ণ-লীলার পদ ও চৈতন্য-লীলার পদ ভাবে ভাষায় ক্রমেই এত প্রথাগত ও গতানুগতিক হয়ে উঠেছে যে, এই সব পদের পদকর্তাকে অাবিস্কার করাও তাই দুঃসাধ্য ,অনেক ক্ষেত্রে তা অসাধ্য,কারণ একই পদে হয়তো বিভিন্ন পুঁথিতে বিভিন্ন ভণিতা পাওয়া যায় ৷ চণ্ডিদাস ও বিদ্যাপতি প্রাক-চৈতন্য যুগের কবি ৷ তাঁরা দু'জনে দুটি বিশিষ্ট ধারার স্রষ্টা-ভাষায় ও ভাবে ৷ এঁদের পদে চৈতন্যদেবের উল্লেখ থাকবে না,এবং চৈতন্য-প্রভাবেরও ছাপ থাকার কথা নয়৷ চৈতন্যদেবের সময় ষোড়শ শতাব্দীর প্রথমার্ধ থেকে অামরা পাই প্রথমত চৈতন্য-সমকালীন মহাজনদের যেমন;-মুরারী গুপ্ত, যিনি প্রথম চৈতন্যদেবের জীবনীকার তিনি পদ লিখলেন;-
"পিরীতি অাগুনি জ্বালি
সকলি পোড়াইয়াছি
জাতি কুল শীল অভিমান ৷"
এবং
"স্রোত-বিথার জলে
এই তনু ভাসাইয়াছি
কি করিবে কুলের কুকুরে ৷"
শ্রীখণ্ডের নরহরি সরকার ও বাসুদেব ঘোষ চৈতন্য-লীলার প্রথম দিককার পদকার ও ভক্ত ৷ (নরোত্তমবিলাস ও ভক্তিরত্নাকরের রচয়িতা নরহরি চক্রবর্তী ) নরহরি সরকারের নামে সহজিয়া পদ রয়েছে, বাসুদেব ঘোষ লেখেন অনেকগুলি পদ,অার তাঁর অকৃত্রিমতা সর্বজন-স্বীকৃত ৷ তিনি বাৎসল্যরসের সৃষ্টিতে তিনি কৃতী ৷ বংশীবদন(চট্র) ও ছিলেন অার এক সমসাময়িক পদকর্তা ৷ এর পরেই উল্লেখযোগ্য ষোড়শ শতাব্দীর অন্যান্য পদকর্তাদের মধ্যে চৈতন্যমঙ্গলের রচয়িতা লোচনদাস-যাঁর ছন্দের দক্ষ হাতের স্বাক্ষর কেউ ভুল করতে পারে না;—
"ব্রজপুরে রূপ নগরে রসের নদী বয় ৷ তীর বহিয়া ঢেউ অাসিয়া লাগিয়া গোরা গায় ৷ রূপ-ভাবনা গলায় সোনা ঘূচিবে মনের ধাঁধা ৷ রূপের ধারা বাউল পারা বহিছে জগত-অাঁধা॥ রূপ-রসে জগত ভাসে এ চৌদ্দ ভুবনে ৷ খাইলে বজে দেখিলে মজে কহিলে কেবা জানে ॥"
বলরাম দাসের নামও উল্লেখ যোগ্য,(যদিও এ নামেও একাধিক পদকর্তা ছিলেন) তবুও তাঁদের মধ্যে যিনি স্মরণীয় তিনি এ সময়কারই কবি,অার বাৎসল্যরসের বর্ণনায় এই বলরাম দাস অতুলনীয়;—
"শ্রীদাম সুদাম দাম
শুন ওরে বলরাম
মিনতি করিয়ে তো সভারে ৷
বন কত অতিদূরে
নব-তৃণ-কুশাঙ্কুরে
গোপাল লৈয়া না যাইহ দুরে॥
সখাগণ অাছে পাছে
গোপাল করিয়া মাঝে
ধীরে ধীরে করিহ গমন ৷
নব-তৃণাঙ্কুর অাগে
রাঙ্গা পায় জানি লাগে
প্রবোধ না মানে মোর মন॥"
কারণ, তাঁর মায়ের মন,এবং বাঙালী মায়ের মন,-কাঁটা যদি ফোটে তবে যারা অাগে পাছে যাবে সেই শ্রীদাম সুদামের পায়েই ফুটুক, অামার গোপালের পায়ে যেন না ফোটে !..
পদাবলী সাহিত্যের অমর
কবি জ্ঞানদাস ও গোবিন্দদাস ৷
জ্ঞানদাস ষোড়শ শতাব্দীর কবি, তাঁর বাড়ি বর্ধমান জেলার কাঁদড়ায় ৷ গোবিন্দদাস কবিরাজ ষোড়শ শতাব্দীর মধ্যভাগে জন্মেন,তিনি শ্রীনিবাসের শিষ্য নরোত্তম দাসের সুহৃদ রামচন্দ্র কবিরাজের অনুজ ভ্রাতা ৷ বাঙলা পদকর্তাদের মধ্যে জ্ঞানদাসের স্থান বলতে গেলে চণ্ডীদাসের সঙ্গে, অার ব্রজবুলির কবিদের মধ্যে যেমন গোবিন্দদাসের স্থান বিদ্যাপতির সঙ্গে ৷ চণ্ডীদাসের নামে পদাবলীতে ও বিদ্যাপতির নামে পদাবলীতে অবশ্য তাঁদের অনুকারী নানা পদকর্তার পদ এসে মিশে গিয়েছে, গবেষকরা তা অনেকটা যুক্তি-বিচার দিয়ে পৃথক করে নিচ্ছেন ৷ সেই সত্য গ্রাহ্য করেই বলা যায় বাঙলায় চণ্ডীদাসের নামীয় এই সব পদ(দ্বিজই হোন অার দীনই হোন) এই ষোড়শ শতকের থেকেই রূপ গ্রহণ করেছে, পরে তার সংখ্যা অারও বেড়েছ ৷ বিদ্যাপতির নামীয় পদাবলীও তখন ব্রজবুলীর পদাবলী বলে গ্রাহ্য হয়ে গিয়েছে,পরে তার সংখ্যাও বেড়েছে ৷ কিন্তু এই দুই কবিই তখন বৈষ্ণব পদরীতির অাদর্শস্থল বলে গণ্য ৷ অার এঁদের সেই ধারায়,ভাবে ও ভাষায় যাঁরা বাঙলার শিরোমণি তাঁদের মধ্যে একদিকে শ্রেষ্ঠ জ্ঞানদাস,অন্যদিকে শ্রেষ্ঠ গোবিন্দদাস ৷ যে-সব পদাবলী বাঙালীর গৌরব,তার অধিকাংশই হয় চণ্ডীদাসের বা বিদ্যাপতির ভণিতায়, নয় জ্ঞানদাস বা গোবিন্দদাসের ভণিতায় ৷ জ্ঞানদাস অবশ্য ব্রজবুলিতেও প্রায় একশতর মত পদ রচনা করেছেন, কিন্তু তাঁর উৎকৃষ্ট পদ বাঙলায় ৷ অার গোবিন্দদাসের প্রায় সমস্ত পদই ব্রজবুলিতে রচিত,ছন্দ-ঝঙ্কারে,অনুপ্রাসে,অলঙ্কারে, কবিকর্মের অপূর্ব নিপুণতায় গোবিন্দদাস অতুলনীয় ৷ ভাবগৌরব তাঁর কম নয়; কিন্তু গীতিমাধুর্যই তখন যে কবিদের লক্ষ্য হয়ে উঠেছে তা বুঝা যায় ৷সপ্তদশ শতকে এই ছন্দ কৃতিত্ব ।ক্রমেই বেড়ে চলে, সপ্তদশ শতকেও পদকর্তার অভাব নাই ৷ গোবিন্দদাসকে ছেড়ে দিলে প্রধান উল্লেখযোগ্য হচ্ছেন হেমলতা দেবীর শিষ্য ছন্দশিল্পী যদুনন্দন দাস ৷ জগদানন্দও কারুকর্মে উল্লেখযোগ্য ৷ অন্যান্য প্রখ্যাত পদকর্তা হলেন শ্রীনিবাস-শিষ্য রাধাবল্লভ দাস(চক্রবর্তী), গোবিন্দদাসের পৌত্র ঘণশ্যাম, শ্রীখণ্ডের রামগোপাল দাস (গোপাল দাস) ৷ এই কালের কবিরা ছিলেন
শ্রীনিবাস-নরোত্তম-শ্যামানন্দের প্রচারে ও প্রতিভায় উদ্বুদ্ধ ৷ অার সেই সময়েই বাঙলার বিচিত্র কীর্তন-পদ্ধতির প্রচলণ হয়, বিভিন্ন ধারা ক্রমশ বিকশিত হয়ে ওঠে;যেমন, গরানহাটী,রেনেটী (রাণীহাটী); মনোহরসাহী, ঝাড়খণ্ডী(মান্দারণী) ৷ বিশেষ একেকটি কেন্দ্রের নাম অনুসারে এই সব কীর্তন-পদ্ধতির নামকরণ হয়েছে ৷
ভক্তিসাধনার জগতে অবশ্য প্রধান গ্রন্থ নরোত্তমদাস ঠাকুরের প্রেমভক্তিচন্দ্রিকা, স্বরূপ-কল্পতরু ৷ নরোত্তমদাস বৈষ্ণব সাহিত্যে এক ভক্তিসিক্ত মাধুরীর অাধার ৷ বৈষ্ণব রসতত্ত্বের গুহ্য-কথাও তিনি অালোচনা করেছেন ৷ তাছাড়া তিনি প্রার্থনা,ভজন ও রাগাত্মিকা পদেরও কবি ৷
শ্রীনিবাস-নরোত্তম-শ্যামানন্দের সময়ের অার এক পরম ভক্ত বৈষ্ণব কবি নৃসিংহবল্লভ মিত্র ঠাকুরে কথা অালোচনা না করলেই নয়, তিনি বর্ধমান জেলার কাঁদরার নিকট রাজুর গ্রামে ১৫০৭ খ্রীঃ জন্মেন এবং কাঁদরার মঙ্গল ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে বীরভূমের ময়নাডাল গ্রামে এসে মহাপ্রভুর বিগ্রহ প্রতিষ্ঠা করে সেবা-পূজা শুরু করেন ৷ (যে মঙ্গল ঠাকুরের নাম চৈ;চ;-১/১২/৮৬ উল্লেখ অাছে) নৃসিংহবল্লভ তাঁর কাছেই দীক্ষা নেন ৷ নৃসিংহবল্লভ খেতুরীতে নিত্যানন্দ পত্নীর সভাপতিত্বে যে মহাবৈষ্ণব সন্মিলন হয়েছিল সেখানে তিনি উপস্থিত ছিলেন ৷ এবং ( সেখানে তাঁর চৌত্রিশটির মত পদ ও প্রার্থনার গান গৃহীত হয় , সূত্র পারিবারিক) তিনি মনোহরসাহী কীর্তন ঘরানার একজন অন্যতম স্রষ্টা, এবং পরবর্তীকালে ময়নাডাল ঘরানার কীর্তন বলে খ্যাতি অর্জন করে ৷ তাঁর পদগুলির ভনিতা নরসিংহ ও নৃসিংহ বলে উল্লেখিত ৷ নৃসিংহবল্লভ রচিত শ্রীসতীশচন্দ্র রায় সম্পাদিত" শ্রী শ্রীপদকল্পতরু" থেকে:—
(১)
"অাকাশ ভরিয়া উঠে জয় জয় ধ্বনি ৷ নাচে শিব ব্রহ্মা ইন্দ্র চন্দ্র দিনমণি॥.....
শেষাংশ-
অখিল-ব্রহ্মাণ্ড-নাথ নন্দের নন্দন ৷ নরসিংহদেব মাগে চরণে শরণ॥"
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্রীশচন্দ্র মজুমদার কর্তৃক সম্পাদিত "পদরত্নাবলী" হতে দুটি পদ;—
"নব নীরদ নীল সুঠাম তনী ৷
ঝলমল(করে)মুখ চাঁদ জনু॥....
শেষাংশ-
বিহরে নন্দনন্দন এ ভবনে ৷
পদসেবক দেব নৃসিংহ ভনে॥"
(২)
"মরি বাছা ছাড় হে বসন ৷
কলসী উলাইয়া তোমরা লইব এখন॥...
শেষাংশ-
ভুবন মোহিয়া উরে, অাঙ্গুলের নখ বরে, সোনায় বান্ধিয়া খোপা তায় ৷ ধাইয়া যাইতে পিঠে, অধিক অানন্দ উঠে নরসিংহ দাসে গুণ গায়॥"
(৩)
-"অারতি কিয়ে জয়শ্রী গৌরগোপাল কি কনক কমল রুচিরানন ঝলক তিলক বর ভাল কি ৷....
শেষাংশ:—
"রূপক ভূপ অনুপ বর লাবণি
উছলত গৌর দয়াল কি
গৌর অঙ্গ পহুঁ নরসিংহ ক্যাগতি ক্যাভয় উয়াযম্ কালকি॥"...
অষ্টাদশ শতকেও অবশ্য কয়েকজন সুপ্রসিদ্ধ পদকর্তা জন্মগ্রহণ করেছিলেন ৷ যেমন, চন্দ্রশেখর ও শশিশেখর, রাধামোহন ঠাকুর, নরহরি চক্রবর্তী ৷ উনবিংশ শতকেও পদাবলীতে মুগ্ধ হয়ে মাইকেল কি লেখেন নি, 'ব্রজঙ্গনা কাব্য', অার কবিগুরু রবীন্দ্রনাথ এর 'ভানুসিংহের পদাবলী' ? এমন কি, বঙ্কিমচন্দ্রও পদ লিখেছেন ৷ কিন্তু তা সত্ত্বেও 'চৈতন্য-যুগই' ১৫০০-১৭০০ খ্রীঃ হল মোটের উপর বৈষ্ণব-পদাবলীর শ্রেষ্ঠ যুগ ৷
------------
✴️কীর্তনগানের ক্ষেত্রে চৈতন্যদেবের অবদান️:- বাঙলার সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসের ক্ষেত্রে পনের-ষোল শতকে শ্রীচৈতন্যদেবের অাবির্ভাব ছিল একটি বড় ঘটনার সংযোজন ৷ এটি এমন এক সময় যখন বাঙালি-সমাজের প্রতিটি ক্ষেত্রে রূপান্তরের প্রক্রিয়া ঘটছিল ৷ মুসলিম রাজানুকূল্যে একদিকে যেমন মুসলমান সমাজের বিকাশ দ্রুততর গতি লাভ করছিল,অন্যদিকে হিন্দু-ধর্মের অভ্যন্তরীণ নৈরাজ্য এই ধর্মাশ্রিত সমাজ কাঠামোকে বিপর্যস্ত করে তুলছিল ৷ বাঙালি সমাজে সামাজিক সাংস্কৃতিক ঐক্য এবং ধর্মীয় কাঠামোকে স্থিতিশীল রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল৷ তৎকালীন বাঙলার পরিমণ্ডলে একটি শূন্যতা বিরাজ করছিল ৷ সে শূন্যতা অখণ্ড-উদার মানবতার প্রশ্নে ৷ প্রচলিত সামাজিক ও ধর্মীয় ভাবাদর্শের বিরুদ্ধে বিদ্রোহ দানাবাঁধে ৷ এসব কারণে জাগতিক ও অাধ্যাত্মিক অবস্থানকে টিকিয়ে রাখতে একটি ভাব-বিপ্লবের অাব্যশকতা স্পষ্ট হয়ে পড়েছিল ৷ এরই পথ ধরে অাবির্ভূত হন শ্রীচৈতন্যদেব তার নতুন বৈষ্ণব দর্শন নিয়ে ৷ এ ধর্ম-দর্শন ভক্তির জোয়ারে ভাসিয়ে নেয় সমকালীন বাঙালি সমাজ ও সাংস্কৃতিক অঙ্গন ৷ ভক্তির বাঁধনে বাঁধা পড়ে বাঙালি জাতির পক্ষে অখণ্ড রূপ নেওয়ার পরিবেশ সৃষ্টি হয় ৷ এই গুরুত্বপূর্ণ অালোড়নে শ্রীচৈতন্যদেব তাঁর ভক্তি-বাণী প্রচারে যে মাধ্যমটি উপস্থাপন করলেন তা-ই ব্যাপক অর্থে কীর্তন ৷ কীর্তনের গীত-প্রবাহ বর্ণবিভক্ত সমাজের প্রাচীরে অাঘাত হানল ৷ ভক্তির অভিন্ন মিছিলে এনে জড়ো করল বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীকে ৷ ফলে স্বাভাবিক-ভাবেই কীর্তনের একটি প্রতিষ্ঠানিক রূপ অাত্মপ্রকাশ করে ৷
চৈতন্যদেব প্রবর্তিত কীর্তনের একটি স্বকীয় রূপ ছিল ৷ তাই কৃষ্ণলীলার অবলম্বনে রচিত সঙ্গীতই কীর্তন নামে প্রতিষ্ঠা পেয়েছে ৷ ( কীর্তনের ব্যবহারিক ধারাকে প্রথমত দুই ভাগে বিভক্ত করা যায়-নামকীর্তন ও লীলাকীর্তন বা রস কীর্তন ৷ কৃষ্ণের নাম গীতার বাণীর মধ্য দিয়ে উপস্থাপনই মূলত নাম কীর্তন ৷ সংকীর্তন এবং কীর্তন সমার্থক ৷ উচ্চৈস্বরে হরিনাম করাই সংকীর্তন ৷) কীর্তনের নৃত্যগীত শুধু একটি ভাব-বিপ্লবের জোয়ার বইয়ে দিয়েই দায়িত্ব শেষ করেনি বরঞ্চ বর্ণ বিভক্ত ক্ষয়িষ্ণু হিন্দু সমাজকে সাম্যের ধারণা দিয়ে পুনর্বাসিত করতে চেয়েছিল৷ কীর্তনের সামাজিক ও ধর্মীয় অবস্থান নির্ণয় করতে গিয়ে স্বাভাবিক একটি প্রশ্ন উঠতে পারে যে, চৈতন্যদেব এত বড় সাম্যবাদী হয়েও নিপীড়িত জনগণের কতটুকু উপকার করতে পেরেছিলেন ? তবে তাত্ত্বিক দিক থেকে বলা যায় যে, ভারতের বুকে সর্বহারাদের জাগরণের প্রথম দিকে উৎসাহের উন্মেষ বোধ করি এদিক থেকেই এসেছিল ৷ কীর্তনের ভাববিপ্লব যে অান্দোলনের সূচনা করেছিল তা ছিল মানব চৈতন্যের মূর্ত প্রতীক ৷ অার তার পুরোধা শ্রীচৈতন্যদেব ৷ তাই কীর্তনের সামাজিক ও ধর্মীয় অবস্থান নির্ণয় করে শ্রীচৈতন্যদেবকে ভক্তের ভগবানের অাসনে বসিয়েও তাঁকে অার্তমানবতার নেতৃত্বে অাসীন করে একজন সমাজ সংস্কারের মর্যাদায় বসানো যথার্থ দায়িত্ব পালন ৷
মধ্যযুগের ভাব-বিপ্লবের জোয়ারে চৈতন্যদেবের মধ্য দিয়ে যে কীর্তনের উপস্থিতি তা অাভিধানিক এ অর্থকে অতিক্রম করে একটি নিজস্ব অর্থ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তা হচ্ছে একটি বিশেষ ধারার সঙ্গীত, যা ভাগবত বিষয়ক ৷ অর্থাৎ শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করে সুর তাল সংযোজনে পরিবেশিত সঙ্গীতই সাধারণ অর্থে কীর্তন ৷ সাধারণ দৃষ্টিতে এই ব্যাখ্যা একটি সমাজ ইতিহাসের গতি নিয়ন্ত্রণে অথবা বিশেষায়িত করার ব্যাপারে এমন-কি গুরুত্বের দাবি রাখে, -এটি একটি স্বাভাবিক ও সঙ্গত প্রশ্ন হিসেবে অাসতে পারে, সে কারণেই চৈতন্যদেব প্রবর্তিত কীর্তনের অভিনবত্ব খোঁজার অাবশ্যকতা রয়েছে ৷সমকালীন সমাজ অালোড়নে এ সঙ্গীত ধারার যদি বিশেষ কোনো ভূমিকা থেকে থাকে,তবে অবশ্যই কীর্তনের ঐতিহাসিকতা খোঁজার প্রয়োজন রয়েছে !..
শ্রবনং কীর্তনং বিষ্ণোঃ স্মরণং পাদসেবনম্ ৷ অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্মনিবেদনম্ ॥*
*ইতি পুংসার্পিতা বিষ্ণৌ ভক্তিশ্চেন্নবলক্ষণা ৷ ক্রিয়তে ভগবত্যদ্ধা তন্মন্যেহধীতমুত্তমম্॥* (ভাগবত-৭/৫/২৩-২৪শ্লো;)"
আমাদের দেশে একটা ধারণা প্রচলিত আছে যে শ্রীচৈতন্যদেবই কীর্তন গানের প্রবর্তক ৷ কিন্তু শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের বহু পূর্বেই যে কীর্তন ও সংকীর্তন শব্দ দুটি প্রচলিত ছিল ,তাঁর বহু প্রমাণ আছে ৷ প্রহ্ণাদের(উবাচ) উপাখ্যানে এই শ্লোকে দেখা যাচ্ছে হিরণ্যকশিপুর প্রশ্নের উত্তরে প্রহ্লাদ যে নবধাভক্তির কথা বলেছেন তার মধ্যে কীর্তন অন্যতম ৷ আবার যুগাবতার প্রসঙ্গে ঋষি করভাজন কথনে সংকীর্তন শব্দটি পাওয়া যাচ্ছে— কৃষ্ণবর্ণং ত্বিষাকৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্রপার্ষদম্ ৷ যজ্ঞৈঃ সঙ্কীর্তনপ্রায়ৈর্যজন্তি হি সুমেধসঃ॥* (ভাগবত-১১/৫/৩২)" কলিযুগে ভগবানের শ্রীবিগ্রহ কৃষ্ণবর্ণ ৷ নীলকান্তমনিসম তাঁর অঙ্গদ্যুতি; যেন উজ্জ্বলকান্তি ধারার প্রত্যক্ষ দর্শন হয় ৷ তিনি হৃদয় আদি অঙ্গ, কৌস্তুভ আদি উপাঙ্গ, সুদর্শন আদি অস্ত্র এবং সুনন্দ আদি পার্ষদ সকলে সংযুক্ত থাকেন ৷ কলিযুগে শ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণ এমন যজ্ঞ দ্বারা তাঁর আরাধনা করে থাকেন যাতে নাম-গুণ-লীলা সংকীর্তনের প্রাধান্য থাকে ৷ আবার গৌড়ীয় বৈষ্ণব ধর্ম্মের অন্যতম প্রবক্তা শ্রীজীব তাঁর 'তত্ত্বসন্দর্ভ' গ্রন্থে 'ত্বিষা-কৃষ্ণং' শব্দটি ব্যাখ্যা করে এই শ্লোকটির মধ্যে সুস্পষ্ট চৈতন্যদেব আবির্ভাবের ইঙ্গিত দিয়েছেন ৷ শ্লোকটিতে সংকীর্তনকে যাগযজ্ঞের সমকক্ষ বলা হয়েছে যা শ্রীচৈতন্যদেবের শিক্ষার মূল কথা ৷ 'ত্বিষা' শব্দটির অর্থ, দীপ্তি বা কান্তি ৷ যদি ত্বিষা কৃষ্ণং শব্দটি ভাঙ্গা যায় এইভাবে-ত্বিষা+ অকৃষ্ণং তাহলে শ্লোকটির অর্থ দাঁড়ায় কৃষ্ণবর্ণ যে শ্রীকৃষ্ণ দীপ্তি ও কান্তিতে অকৃষ্ণ অর্থাৎ গৌরবর্ণ ধারণ করেছেন এবং সাঙ্গোপাঙ্গ ও পার্ষদদের নিয়ে আবির্ভূত হয়ে সংকীর্তনরূপ যজ্ঞ প্রবর্তন করেছেন ৷ কাজেই নৈষ্ঠিক গৌড়ীয় বৈষ্ণবদের মতে শ্রীচৈতন্য আবির্ভাবের বহুপূর্ব্বে লেখা শ্রীভাগবতের এই শ্লোকে চৈতন্য আবির্ভাবের ইঙ্গিত স্পষ্ট ৷ আবার শ্লোকটির সাধারণভাবে অর্থ করা যায় দীপ্তিময় ও কান্তিময় কৃষ্ণবর্ণের শ্রীকৃষ্ণ ৷ তাহলেও কিন্তু সংকীর্তন শব্দটিকে বাদ দিতে পারি না ৷
আবার যদি এই শ্লোকে কৃষ্ণবর্ণ শব্দের অর্থ দুটিকে ত্বিষাকৃষ্ণ শব্দের দুটি অর্থের সঙ্গে মিলালে মোট চারটি অর্থ পাওয়া যায় ৷
যেমন;-(ক) যাঁর বর্ণ কৃষ্ণ এবং কান্তিও কৃষ্ণ, (খ) যিনি কৃষ্ণকে বর্ণন করেন এবং যাঁর কান্তি কৃষ্ণ; (গ) যাঁর বর্ণ কৃষ্ণ, কিন্তু কান্তি অকৃষ্ণ বা পীত বা গৌর এবং (ঘ) যিনি কৃষ্ণকে বর্ণন করেন এবং যাঁর কান্তি অকৃষ্ণ বা পীতবর্ণ ৷ কিন্তু প্রথম দুটি অর্থ অসঙ্গত, কারণ কলিতে ভগবান শ্রীকৃষ্ণ অন্য বর্ণের দ্বারা আচ্ছাদিত,ছন্ন অবতার, তাই তাঁর কান্তি কখনো কৃষ্ণ হতে পারে না ৷ তাহলে শেষ দুটি অর্থই সঙ্গত,কারণ কলিতে স্বয়ং ভগবান ভিতরে কৃষ্ণবর্ণ,বাইরে পীত বা গৌরবর্ণ; অর্থাৎ তিনি 'অন্তঃকৃষ্ণ বহির্গৌর'৷ তাই 'ত্বিষা কৃষ্ণম্'(সন্ধিহীন) পাঠ সঙ্গত নয়; 'ত্বিষা অকৃষ্ণম্' (সন্ধিবদ্ধ) পাঠই সঙ্গত ৷ আবার- " রাধায়া ভবতশ্চ চিত্তজতুনী স্বেদৈর্বিলাপ্য' ইত্যাদি শ্রীকৃষ্ণের প্রতি শ্রীবৃন্দাদেবীর উক্তি দ্বারা বুঝা যায়, প্রেমপরিপাক শ্রীরাধাকৃষ্ণের চিত্তকে গলিয়ে এক করে দিয়েছিল;সেই মহাপরাক্রান্ত প্রেমই কৃষ্ণপ্রেমময়ী শ্রীরাধার অঙ্গকেও গলিয়ে যেন তাঁর প্রতি অঙ্গদ্বারা শ্রীকৃষ্ণের প্রতি শ্যামঅঙ্গকে আলিঙ্গন করে পীতবর্ণ করে দিয়েছে, শ্যামসুন্দরকে অন্তঃকৃষ্ণ বহির্গৌর করে দিয়েছে ৷ তাই এই কলির এই অবতার শ্রীচৈতন্যদেব শ্রীশ্রীরাধাকৃষ্ণের যুগলিত বিগ্রহ ৷ আবার আমাদের দেশে একদল আছেন যাঁরা কোন অংশের সন্তোষজনক ব্যাখ্যা করতে না পারলেই সেই অংশকে "প্রক্ষিপ্ত " বা পরবর্তীকালের সংযোজন বলে নিশ্চিন্ত হতে চান ৷ তাইতো শ্রীশ্রীচৈতন্যচরিতামৃতে—
জীবের-কল্মষ-তমো নাশ করিবারে ৷ অঙ্গ উপাঙ্গ নাম নানা অস্ত্র ধরে*॥(চৈ:চ:-১/৩/৪৭) কলিহত জীবের এই ভক্তিবিরোধী কর্মাসক্তি দূর করবার জন্য শ্রীগৌরাঙ্গ অঙ্গ, উপাঙ্গ ও হরেকৃষ্ণ নাম-রূপ-অস্ত্র নিয়েই অবতীর্ণ হয়েছেন ৷
যাই হোক কীর্তন বা সংকীর্তনের ধারা বহু প্রাচীন থেকেই আমাদের দেশে প্রচলিত ছিল ৷ ভাগবতে উল্লেখ আছে ব্রজবালক কৃষ্ণসখাগণ শ্রীকৃষ্ণের গুণগান করতেন ৷ রাসলীলায় গোপী গীতের উল্লেখ আছে। মাথুর বিরহকালে ভ্রমর গীতিরও উল্লেখ করা যায় ৷ কাজেই উচ্চৈস্বরে নামযশঃ গান-যাকে বলে কীর্তন-তা একটি প্রাচীন রীতি ৷ বাংলাদেশের দিকে দৃষ্টি দিলে দেখতে পাই বৌদ্ধ সিদ্ধাচার্যগণের যুগে রচিত ছোট ছোট সাধন সংগীতগুলি সুর ও তাল সহযোগে গাওয়া হত ৷ আবার শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের পূর্ব্বে অন্তঃত দুটি কৃষ্ণলীলা বিষয়ক কাব্য রচিত হয়েছে বাংলাদেশে জয়দেবের 'গীতগোবিন্দ' আর বড়ু চণ্ডিদাসের 'শ্রীকৃষ্ণ কীর্তন' কাব্য
দুটি আখ্যায়িকা কাব্যের রূপে লিখিত হলেও ছোট ছোট গীতির সমষ্টি ৷ আবার মিথিলার কবি বিদ্যাপতির নামও এ প্রসঙ্গে স্মরণীয়—
চণ্ডিদাস বিদ্যাপতি,
রায়ের নাটক গীতি ,
কর্ণামৃত শ্রীগীতগোবিন্দ ৷
স্বরূপ রামানন্দসনে,
মহাপ্রভু রাত্রিদিনে ,
গায় শুনে পরম আনন্দ ॥* (চৈ:চ:-২/২/৬৬) স্বয়ং শ্রীচৈতন্যদেব জয়দেব , বিদ্যাপতি , ও চণ্ডিদাসের পদ আস্বাদন করতেন এ কথাও আমরা তাঁর জীবনী কাব্যপাঠে অবগত হই ৷
'আস্বাদন' শব্দটির অর্থ সম্ভবতঃ শুধু আবৃত্তি নয়, সুর ও তাল সহযোগে গান শোনা বা নিজে গাওয়া ৷ সুতরাং শ্রীচৈতন্যদেব আবির্ভাবের পূর্ব্বেই কীর্তন গানের ধারা বাংলাদেশে প্রচলিত ছিল ধরে নেওয়া যায় ৷
*তাহলে কীর্তনগানে শ্রীচৈতন্যদেবের অবদান কি ?*
একটু ধীর স্থিরভাবে বিচার বিশ্লেষণ করলে বোঝা যাবে শ্রীচৈতন্যদেব বাংলাদেশের সেই বিশিষ্ট সংগীত ধারাটিকে- সুগঠিত সুবিন্যস্ত ও সুসংহত করে তাকে জনগণের হৃদয়ের সামগ্রী করে তুললেন ৷ সেই হিসাবে শ্রীচৈতন্যদেব বাংলার কীর্তনগানের সংস্কারক ৷
শ্রীচৈতন্যদেবের জীবন নিয়ে রচিত চরিত কাব্যগুলির মধ্যে যেমন তত্ত্ব ও দর্শনের দিক থেকে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য-চরিতামৃত শ্রেষ্ঠ, তেমনি আবার ঐতিহাসিকতার দিক থেকে বৃন্দাবন দাসের চৈতন্য-ভাগবত সবচেয়ে বেশী বিশ্বস্ত।* কীর্তনগানের ধারাকে কিভাবে শ্রীচৈতন্যদেব জনপ্রিয় ও সুসংহত করে তুললেন তার কিছু কিছু বিবরণ বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে দিয়েছেন ৷ প্রথম জীবনে যখন নিমাই পণ্ডিত নবদ্বীপে টোল খুলে ছাত্র পড়াচ্ছেন-তখন থেকেই তাঁর বাংলার এই নিজস্ব সংগীত ধারাটির প্রতি এক আশ্চর্য ভালবাসা জন্মেছিল ৷ তিনি টোলে ছাত্রদের নানা শাস্ত্র শিক্ষা দেবার সঙ্গে সঙ্গে তিনি সংকীর্তনও শিক্ষা দিতেন ৷ এ ছাড়া ছাত্ররা জিজ্ঞাসা করত—
শিষ্যগণ বোলেন "কেমন সংকীর্ত্তন ?"৷ আপনে শিখায় প্রভু শ্রীশচীনন্দন ॥* (কেদার-রাগ)
*"হরি হরয়ে নমঃ কৃষ্ণঃ যাদবায় নমঃ ৷ গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন"।। দিশা দেখাইয়া প্রভু হাথে তাল দিয়া ৷ আপনে কীর্ত্তন করে শিষ্যগণ লৈয়া*॥(চৈ:ভা:মধ্যখণ্ড) হরি হরয়ে নমঃ কৃষ্ণঃ"-পদটি নিমাই পণ্ডিত যে ভাবে শিষ্যদের শিখিয়ছিলেন আজও ঠিক সেইভাবেই হাততালি দিয়ে গাওয়া হয় সমস্বরে ৷ ছত্র দুটির এমনই আকর্ষণী শক্তি যে গলা আপনা- আপনিই মিলে যায়, হাত আপনা-আপনিই উঠে আসে ৷
আসলে শ্রীচৈতন্যদেবই বাংলা কীর্তনগানকে বিভিন্ন শাখায় বিভক্ত করেন এবং কীর্তনগানের ধারাকে গণতন্ত্রীকরণ করেন ৷ এত বড় জনসংগঠক ও জননেতা মধ্যযুগে বাংলায় আর কোথায় ? শ্রীচৈতন্যদেবের যুগ থেকে বাংলাদেশের কীর্তনের ধারায় প্রচলিত হ'ল লীলাকীর্তন বা পালাকীর্তন, নামকীর্তন এবং নূতন ও অভিনব প্রথা সংযুক্ত হ'ল নগর কীর্তন ৷ লীলাকীর্তন হ'ল রাধাকৃষ্ণের রূপ,গুণ, ও বিবিধ মনোহারী লীলার বর্ণনা ৷ নামকীর্তনে শ্রীহরির নাম ও করুণার কথাই প্রধান ৷ শ্রীবাস অঙ্গনে পার্ষদদের নিয়ে শ্রীচৈতন্যদেব কীর্তনগান করতেন,নামকীর্তন করতেন- এ বর্ণনা বৃন্দাবন দাস চৈতন্যভাগবতে দিয়েছেন ৷ কিন্তু বিরোধীপক্ষ পাষণ্ডীদের তা সহ্য হ'ল না,তাঁরা নগর রক্ষক মুসলমান কাজীর কাছে নালিশ জানালেন ৷ নাম গান কাজীর আদেশে বন্ধ হল ৷ শ্রীচৈতন্যদেব গড়ে তুললেন জনসংগঠন, গণবিক্ষোভ ৷ *"নগরে নগরে আজি করিব কীর্তন ৷ সন্ধ্যাকালে সবে কর নগরমণ্ডন॥* সন্ধ্যাতে দেউটি যত জ্বাল ঘরে ঘরে ৷ দেখি কোন কাজী আসি মোরে মানা করে ॥
এই যে শাসনের বাধা না মানার আহ্বান, এই বিদ্রোহ শ্রীচৈতন্যদেবেরই শিক্ষা ৷ ষোড়শ শতাব্দীর গণ সংগ্রামের রূপ নিশ্চয়ই বর্তমান যুগের মত হয়নি৷ এই গণমিছিলই "নগর সংকীর্তনের" রূপ পরিগ্রহ করল৷ মহাপ্রভুই প্রথম অহিংস আন্দোলনের স্রষ্টা।
এ মিছিলও জনগণের মিছিল, তাদের হাতিয়ার মন্দিরা,মৃদঙ্গ, জয়পতাকা আর কণ্ঠে সুমধুর সংগীত,কীর্তনগান—"তুয়া চরণে মন লাগহুরে৷"এই নগর সংকীর্তনে নেতৃত্ব দিলেন অদ্বৈত আচার্য,হরিদাস এবং শ্রীবাস ৷ বিরাট মিছিল কণ্ঠে গান নিয়ে কাজীর গৃহদ্বারে উপনীত হলেন ৷ কাজী নতিস্বীকার করল ৷ জনগণের জয় হল ৷ নামকীর্তন বা নামজপ শ্রীচৈতন্যদেব প্রবর্তন করেন বাচক জপ ও মানসিক জপ হিসাবে ৷
"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ৷ হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ॥" একক বা সমবেতভাবে উচ্চৈঃস্বরে বা মনে মনে এই গাওয়াই নাম গান বা নাম জপ ৷
কালভেদে বিভিন্ন সুরে এই গান গাওয়া হয় ৷ কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য-চরিতামৃত গ্রন্থে মধ্যলীলার দ্বাবিংশ পরিচ্ছেদে কৃষ্ণদাস শ্রীচৈতন্য প্রদর্শিত চৌষট্রি অঙ্গের সাধন ভক্তির উল্লেখ করেছেন ৷ এই চৌষট্রি অঙ্গ সাধনভক্তির মধ্যে আবার-সাধু সঙ্গ, নামকীর্তন,ভাগবত শ্রবণ, মথুরাবাস ও শ্রীমূর্তি সেবন-এই পাঁচ অঙ্গের শ্রেষ্ঠত্ব আবার এই পাঁচ অঙ্গের মধ্যে "নাম-সংকীর্তন"ই সর্ব্বশ্রেষ্ঠ ৷ শ্রীচৈতন্যদেবের মতে *"নববিধা ভক্তিপূর্ণ হয় নাম হৈতে॥"* শ্রীচৈতন্যদেব নাম সংকীর্তনকেই কলিযুগের পরম উপায় ও কৃষ্ণ আরাধনার যজ্ঞ বলে অভিহিত করেছেন—
*"নাম সংকীর্তন কলৌ পরম উপায় ॥* সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন ৷ সেই ত সুমেধা পায় কৃষ্ণের চরণ॥* (৩/২০/৭-৮)
কৃষ্ণদাস কবিরাজের এই পয়ারের সাথে ভাগবতের "কৃষ্ণ বর্ণং ত্বিষা কৃষ্ণং" শ্লোকের সুস্পষ্ট ছায়াপাত আছে ৷ শুধু তাই নয় এই কলিযুগের যজ্ঞস্বরূপ নাম সংকীর্তনে সুবিধাও আছে ৷ শ্রীচৈতন্যদেবের মতে—
*"খাইতে শুইতে যথা তথা নাম লয় ৷ দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয় ॥"* (চৈ:চ:-৩/২০/১৪) এইখানেই মহাপ্রভুর ধর্ম সংস্কারের সবচেয়ে বড় কৃতিত্ব-ধর্ম্মের সরলীকরণ ও গণতন্ত্রীকরণ ৷ ধর্ম সাধনার উপবাস,কৃচ্ছসাধনা,বহিরঙ্গের উপাচার-কোন কিছুর প্রয়োজন নাই ৷ জাতি-ধর্মনির্বিশেষে যে কোন মানুষ,যে কোন স্থানে, যে কোন অবস্থায়-যে সাধনা করতে পারে তা হ'ল নামকীর্তন ৷ বাংলার কীর্তনগানকে এইভাবে বাংলার কীর্তনকে নবজীবন দান করলেন ৷ * বাংলার কী্র্তনগানের ক্ষেত্রে শ্রীচৈতন্যদেবের এটিই বড় অবদান।* শ্রীচৈতন্যদেবের জীবনাশ্রিত গৌরচন্দ্রিকা পদ রচনা বা নরোত্তম দাসের নেতৃত্বে খেতুরীর মহোৎসবে কীর্তনগানের সুর ও গায়ন ভিত্তিক নানা ঘরানার সৃষ্টি-এ সব তো পরের কথা ৷ বাংলার কীর্তনগানকে জনসাধারণের সামগ্রী করে তোলার কৃতিত্ব প্রধানতঃ শ্রীচৈতন্যদেবের ।💛
--------✴️--------
