STORYMIRROR

Abdul Malak

Abstract Romance Others

3  

Abdul Malak

Abstract Romance Others

"অদ্ভুত বিয়ে"❤

"অদ্ভুত বিয়ে"❤

3 mins
168

মিশু:- এই নীলু,

 •

 নীল:- হুমমম, পেত্নি!

 •

 মিশু:- তুই আমাকে পেত্নি বললি কেনো?

 •

 নীল:- তুই আমাকে নীলু বললি কেনো?

 •

 মিশু:- এমনি!

 •

 নীল:- আমিও এমনি! 

 •

 মিশু:- আমি তো মজা করে তোকে নীলু বলি!

 •

 নীল:- আমিও তো মজা করে তোকে পেত্নি বলি!

 •

 মিশু:- এই হারামি কখনোই তুই ভালো হবি না? 

 •

 নীল:- এই ফহিন্নি, আমি শুধু তোর কাছেই ভালো না। অন্য সবার কাছেই আমি ভালো!

 •

 মিশু:- দেখ নীল, মাইর খাবি কিন্তু!

 •

 নীল:- আমি মনে হয় হাতে চুরি পরে বসে থাকবো?

 •

 মিশু:- কি করবি তুই.? 

 •

 নীল:- দেখতে চাস কি করবো?

 •

 মিশু:- হুমমম দেখা!

 •

 নীল:- দাঁড়া,, তবে দেখাচ্ছি!!

 •

 মিশু:- হইছে, হইছে,, তোর সাথে কথা বলতেই আমার ঘৃণা লাগে!

 •

 নীল:- আর তোর সাথে কথা বলতে আমার বমি বমি লাগে! কি না চেহারা.! কি কয়লার মতো চেহারা.! তোকে কে বিয়ে করবে?

 •

 মিশু:- কিইইই.?? আমি কয়লার মতো.?? তুই কি, তুই?? কি আমার চেহারারে, আয়নাতে নিজের ছবি দেখছিস কখনো.? হনুমান কোথাকার.!! তোর সাথে আর কথাই বলবো না.! আর দেখিস কে বিয়ে করে আমাকে.??

 •

 নীল:- ওই পেত্নী, যা তো এখান থেকে, যা! কে বলছে আমার কাছে আসতে? তোর মুখ দেখলে আমার সারাদিন খারাপ যায়!

 •

 মিশু:- হ্যাঁ, ঠিক আছে যাচ্ছি! মনে রাখিস কথাটা?

 •

 নীল:- হুমমম, অবশ্যই মনে রাখবো! তুই এখন যা তো।

 •

 মিশু:- হুমমম। (মিশু মুখ ভেংচে কেটে চলে গেলো) 

 .

 .

 এই হলো,,, নীল আর মিশু। নীলের বড় খালার মেয়ে মিশু। কিন্তু ছোট বেলা থেকেই মিশু নীলদের বাসায় থাকে। নীলের আম্মুর কোনো মেয়ে নেই। মানে নীলের কোনো বোন নাই। তাই নীলের আম্মু মিশুকে নিজের মেয়ের মতো রাখে এখানে।

  -

 দূর থেকে নীল আর মিশুর কথা বার্তা শুনছিলো নীলের আম্মু। নীলের আম্মুর ইচ্ছে মিশুকে নীলের বউ করার!

 কিন্তু নীল আর মিশুর মাঝে যে কাঠ হাতুরির দন্ধ, তাতে বুঝা যায় না এখন একজন আরেকজনকে পছন্দ করে!

সারাক্ষণ খুনসুটির মধ্য দিয়ে কাটে নীল আর মিশুর দিন। 

 -

 -

কিন্তু নীল মিশুকে আর মিশু নীলকে পছন্দ করে। শুধু পছন্দ নই নীল আর মিশু দুজন দুজনকে ভালোও বাসে। 

 তার কারণ ভার্সিটিতে নীলের কোনো মেয়ে বন্ধু নেই। 

 আর মিশুরও কোনো ছেলে বন্ধু নেই। 

 ৹

 নীলের পাশে কোনো মেয়েকে দেখলে মিশুর ঘা জ্বলে যায়। তেমনি মিশুর সাথে কোনো ছেলেকে দেখলে নীলেরও সহ্য হয় না। 

 আর এটার প্রমাণ হিসেবে আছে নীলের আম্মু। 

 কারণ নীলও মিশুর নামে বিচার দিয়েছে নীলের আম্মুর কাছে।  

 আর মিশুও নীলের নামে নীলের আম্মুর কাছে বিচার দিয়েছে। 

 .

এইসব দেখে নীলের আম্মুর কিছুটা আশ্বাস এলো যে দুজন দুজনকে পছন্দ করে। 

কিন্তু মনে তবুও সংশয় কাজ করে নীল আর মিশুর যে কাঠ হাতুরের দন্ধ..!!! 

 -

 সকালে খুনসুটির পর নীল বাসা থেকে বাহির হয়ে যায়। আর নীল বাসায় আসে নি। নীলের এক বন্ধু এক্সিডেন্ট করেছিলো। তাই নীল হাসপাতালে নীলের বন্ধুর সাথেই ছিলো। 

 -

রাতে বাসায় ফিরে নীল। খাবার টেবিলে নীল নীলের আম্মু আর নীলের ছোট ভাই। 

 নীল মনে মনে ভাবছে, যাক বাবা আপদটা নেই!!

  -

 খাবার খাওয়া শেষ করে নীল রুমে চলে গেলো। নীল শুয়ে শুয়ে লেপটপ অন করে গান শুনছে। 

অন্যদিন এই সময় মিশু রুমে এসে নীলকে ড্রিস্টাব করতো। কিন্তু আজ মিশু আসছে না। হয়তো মিশু রাগ করেছে.!

 ৹

পাক্কা ১ ঘন্টা পার হয়ে গেলো। তবুও মিশু আর নীলের রুমে আসলো না।

 এবার নীল ওর আম্মুকে বললো............................

 নীল:- আম্মু, মিশুকে বলো তো আমার রুমে আসতে একটু!

 •

 আম্মু:- মিশু তো নেই। 

 •

 নীল:- নেই.?? নাই মানে.? মিশু কোথায় গেছে?

 •

 আম্মু:- মিশুর বাবা এসে মিশুকে নিয়ে গেছে। 

 •

 নীল:- ওহ্ আচ্ছা!

 -

 -

সেদিনের মতো ঘুমিয়ে পড়লো নীল। কিন্তু নীল কেনো যেন কার দুষ্টুমিটা মিস করছে..!! 

 যাই হোক তবুও চোখ দু'টো বুজে ঘুমিয়ে পড়লো নীল। 

 ৹

 ৹

হঠাৎ করেই মাঝ রাতে ঘুম ভেঙ্গে গেলো নীলের। নীল একটা দুঃস্বপ্ন দেখে! নীল দেখলো মিশু একটা লাল শাড়িঁ পড়িহিত খুব সুন্দর লাগছে! তবে কে যেন মিশুকে বিয়ে করে নিয়ে যাচ্ছে?  

 হঠাৎ করেই যেন নীলের বুকের বাম পাশটাতে একটু ব্যথা অনুভব করলো। হয়তো আপন কেউ পর হয়ে যাচ্ছে! সাত পাঁচ ভেবে ঘুমিয়ে পড়লো নীল। 

 -

 আজ খুব সকালেই ঘুম থেকে উঠে পড়লো নীল। নীলকে দেখে রীতিমতো অবাক হলো নীলের আম্মু। তাই নীলের আম্মু অবাক হয়ে নীলকে জিজ্ঞাসা করলো.............................

 আম্মু:- কিরে, নীল এতো সকালে ঘুম কেমনে ভাঙ্গলো তোর.?

 •

 নীল:- কেনো আম্মু.? আমি কি সকালে উঠি না?

 •

 আম্মু:- তা না, হঠাৎ.??

 •

 নীল:- তুমিও না আম্মু.! আচ্ছা, মিশু কবে আসবে আম্মু.?

 •

 আম্মু:- মিশু তো আসবে না। মিশুর বিয়ে ঠিক হয়েছে। এই মাসের ২০ তারিখে মিশুর বিয়ে। ছেলে আমেরিকাতে থাকে। বিয়ের পর মিশুকে আমেরিকাতে নিয়ে যাবে। 

 •

 নীল:- ওহ্ আচ্ছা.!

 -

 -

আবার নীলের সেই রাতের বুকের বাম পাশের ব্যথাটা অনুভব হচ্ছে.!! 

 রাতে দুঃস্বপ্নটা কি তাহলে সত্যি হতে যাচ্ছে!...........


 _চলবে.......


"অদ্ভুত বিয়ে"

 – আকাশ 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Abstract