STORYMIRROR

Joy Mondal

Romance Inspirational Others

3  

Joy Mondal

Romance Inspirational Others

আবারও ভালোবেসেছি

আবারও ভালোবেসেছি

1 min
219


জীবনের সবটুকু শেষ হওয়ার সময়ে কেন তুমি এলে! এভাবে আবার কেন ভালোবাসতে শেখালে। আমি যখন ভেঙে পড়েছিলাম তখন ওইভাবে পাশে না থাকতেই পারতে। এখন আমার ভীষণ বাঁচতে ইচ্ছা করছে।তুমি সাজিয়ে দিলে জীবনটাকে কিন্তু এই সাজানো জীবনে তোমাকে ভীষণ দরকার। কিন্তু আমার আমি  অসহায়, তোমার ভালোবাসার কাঙাল হতে পারি তবে তোমার সুখের পথে কোনোদিনই বাঁধা হতে পারবো না। তোমার বিয়ে সামনেই তুমি নিজে মুখে জানালে সেদিন। আমি চুপ করে ছিলাম তোমার মুখের দিকে তাকিয়ে।একটা প্রশ্ন, তুমি কি আমাকে আমার জীবনে ফেরাতে ফেরাতে আমাকে এতটুকুও ভালোবেসে ফেলো নি।বলোনা একবার, তুমি আমাকে একটু হলেও ভালোবেসেছো।তা যদি না হয় তাহলে ঠিক সময় মতো ফোন করে আমার খোঁজ নেওয়া, আমি কি খেলাম, কেমন আছি!! সত্যিই কি সব বন্ধুত্বের খাতিরে। আমি তো তোমার প্রতি এতোটাই দূর্বল হয়ে পড়েছি যে আমি তোমাকে আমার কাছেই অনুভব করতে পারছি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আজকের মতো এখানেই থাক, লিখতে লিখতে ডায়েরীর পাতাটা অবিরত ভিজেই চলেছে।রাত ও অনেক হলো।সকালে আবার তোমার কথামতো তাড়াতাড়ি উঠতে  হবে।




এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Romance