STORYMIRROR

Md Asif Iqbal

Romance

4  

Md Asif Iqbal

Romance

তৃণা

তৃণা

1 min
911

তৃণা, তুমি কোন্ এক প্রভাতে এসেছিলে

আমি তখন গঙ্গার ধারে একা দাঁড়িয়ে আছি

সেদিন আমার জন্মদিন ছিল, বলেছিলে,

"তোমার জন্য এক মুঠো আলো এনেছি।" 


মন্থর বাতাসে মিশেছিল তোমার চুলের ঘ্রাণ 

মনে পড়ে আজো, উতলা হয়ে ওঠে প্রাণ। 


পৃথিবীর বয়স বেড়েছে ঠিক, তুমি তেমনই আছো

এখনো ঘুমের আগে মাথায় হাত বোলাতে হয়

তারপর দেখি কখন তুমি ঘুমিয়ে গেছ

তোমার কাছেই যেন থমকে দাঁড়িয়েছে সময়। 


সভ্যতার কাছে আমার শুধু দাবী একটাই

প্রতি জন্মে যেন শুধু তোমাকে কাছে পাই। 


অন্ধকার পথ পেরিয়ে যখন তোমার কাছে আসি

যখন সযত্নে ভাঙি তোমার জমে থাকা অভিমান

তখন কম্পমান ঠোঁটে বল, "তোমায় ভালবাসি।" 

মোমবাতির শিখা তখন প্রায় ম্রিয়মান। 


এভাবেই অন্ধকার পথ পেরিয়ে এসেছি কত

তোমাকে দেখেছি অমাবস্যার রাতে ধ্রুবতারার মত। 


আজ জন্মদিনে তুলে এনেছি পাহাড়ী নীলফুল 

আমি জানি এটুকু পেলে তুমি খুব খুশি হবে

তোমাকে সাজাব নিজের হাতে, বেঁধে দেব চুল 

কি জানি আবার কখনো দেখা হবে কি না হবে। 


আকাশের আর সমুদ্রের অনন্ত নীলে

মিশে যাব একদিন তুমি আমি দুজনে মিলে। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance