STORYMIRROR

Ram Bhowmik

Romance

4  

Ram Bhowmik

Romance

তোমাকেই।।।

তোমাকেই।।।

1 min
401


তোমার, তোমার আর আমার

আমার আর তোমার

আঙুলের ফাঁকে ধরা অজস্র নির্জীব কলম, অচেনা আঁকিবুকি ‌৷

তোমার আমার চোখের তারায় যেনো অজস্র প্রত্যাশা,

যদি তুমি জীবনে কখনো একাকী থাকো আর একটা বেদনা তোমার গভীর থেকে গভীরে নেমে যায়, 

আর তোমার মিষ্টি দুচোখ 

কথায় অকথায় কান্নায় ভেঙে পড়ে,

তখন কোনো অচেনা মানুষ, 

হয়তো আমি !

তোমার নির্জন চাঁদের চারিদিকে

নরম বৃত্ত হয়ে যাব

তোমার চোখের ওপর প্রেম রাখব

তোমার পলক থেকে তুলে নেব শিশিরবিন্দু ৷ 

আমি ভয় পাই তোমায় নিয়ে ভাবতে তোমার দিকে তাকাতে

তোমায় স্পর্শ করতে

তুমি যেনো নিঃস্ব না হয়ে যাও !!!!!!!!!!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance