STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Classics

4  

Partha Pratim Guha Neogy

Romance Classics

তোকে চাই না.....

তোকে চাই না.....

1 min
319

আমি একলা পথে চলব তোকে চাই না

একলা কথা বলবে আমার মন আয়না

আমি তোর চোখে চোখ রেখে সারা রাতটা

জাগবো না আর, দেখব না ঐ রূপটান।

আমি তোর কথা আর ভাববো না। বৃষ্টির গান

আনবে না আর আমার মনে তোর ঐ মুখখান

ভালোবাসার চাঁদ সোহাগি সন্ধ্যা, প্রেমের জ্যোৎস্নার জল

তোর স্মৃতিতে হবে না মন চঞ্চল

বর্ষামুখর সন্ধ্যের শহর সিক্ত।

তোর বিহনে চলছে কেমন, বেশ তো।

তোর ভেজা চুল, ভেজা ঠোঁট আর তির্যক চাউনি

মনেই তোলা থাক। আজ শহর হোক মৌনী

আজকে শুধু চাঁদ হারাবে তার জ্যোৎস্না

তোর বিহনে বিয়োগ বিধুর রোশনাই

অশ্রুরা সব চোখের কোনে বন্দী 

ভুলবো বলে ভুল করে আজও 

তোর ছবিই রাঙিয়ে দিই......


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance