STORYMIRROR

Md Tofael Hassan

Romance Fantasy Inspirational

3  

Md Tofael Hassan

Romance Fantasy Inspirational

শীতের সকাল

শীতের সকাল

1 min
284

শীতের সকাল মিষ্টি বেলা

সোনালী রোদ করছে খেলা,

কুয়াশার ঐ চাদরগুলো

রোদের গায়ে মিলিয়ে গেল।


গাছি ভাই রসের হাড়ি

কাঁধে লয়ে ফিরছে বাড়ি।


বাচ্চা বুড়ো চাদর পরে

সোনালী রোদ মাখছে গায়ে।


রাখাল ছেলে লয়ে গরু

মাঠে যাত্রা করছে শুরু।


ছোট ছোট কুকুরছানা

খাবারের খোঁজে দিচ্ছে হানা।


মৌমাছিরা যাচ্ছে উড়ে

সর্ষেফুলের মধুবনে।

প্রকৃতির ঐ সবুজ সাজে 

দোলা যে দেয় মনের মাঝে। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance