STORYMIRROR

Manik Goswami

Fantasy Children

3  

Manik Goswami

Fantasy Children

পুতুলের ব্যথা

পুতুলের ব্যথা

1 min
217


রাগ হয়েছে খুকুমণির কইবে না সে কথা,

হাত ফস্কে পড়ে গিয়ে পুতুল পেয়েছে ব্যথা।

খুব লেগেছে, কি চোটটাই পেয়েছে মাথায়, হাতে,

কালশিটে দাগ পড়ে গেছে ব্যাথার জায়গাটাতে।

কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে সোনা,

জোরে জোরে আওয়াজ করে ঘুম ভাঙ্গানো মানা।

চিন্তা ভীষণ ঘুম ভাঙলে কাঁদবে ক্ষুধার জ্বালায়,

তখুনি তার গরম গরম দুধের গ্লাসটি চাই।

তোমরা কিন্তু গোল কোরোনা, ভাঙলে কাঁচা ঘুমে,

কান্না এমন জুড়বে তখন হাসিটুকু যাবে থেমে।

সাবধানে কাজ করতে থেকো শব্দ হয় না যেন,

একটুখানি ভুলের মাশুল গুনতে হবে জেনো।

ব্যথা যদি না কমে তো বদ্যি আনো ঘরে,

তেল মালিশে হয়তো বা সে সুস্থ হতেও পারে।

আবার যদি পুতুল সোনার ব্যথার প্রকোপ বাড়ে,

আজ হয়তো সারারাতই জাগতে হতে পারে।

ওষুধ, মলম সব লাগিয়ে সুস্থ করে তোলো,

নয়তো সে যে তোমার ঘুমটি করে দেবে এলোমেলো।

 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy