STORYMIRROR

Bidyut chakraborty

Fantasy Inspirational Others

4  

Bidyut chakraborty

Fantasy Inspirational Others

পৃথিবী শান্ত হবে

পৃথিবী শান্ত হবে

1 min
380

কালো মৃত‍্যু-মেঘে মুখ ঢেকেছে আজকে পৃথিবীর

হারিয়ে গেছে কোলাহল বুক থেকে ধরিত্রীর

ছেলে বুড়ো মরছে এক অদৃশ‍্য শত্রুর আঘাতে

বিশ্ববাসী করছে যুদ্ধ নিধিরাম সর্দার সেজে।

বন্ধ হয়েছে দেবালয়,বন্ধ স্কুল-কলেজ-পাঠশালা

রুটি রুজি হারিয়েছে ওরা তাই বন্ধ পাকশালা।

রোগের সাথে লড়তে লড়তে যখন মাজা গেছে পড়ে

তখন তার দোসর হয়ে আবার ঝড় এলো তেড়ে।

যেদিকে তাকায় শুধু শূন্যতা হারিয়ে গেছে আজ মানবিকতা

স্পর্শ আবার ধরেছে বিকট রুপ ।

উধাও হয়েছে জীবন থেকে হাসি আনন্দ সুখ ।

দিনের পরে রাত্রি আসে,আঁধার পরে আলো

তাই একদিন ঝড় থেমে পৃথিবী শান্ত হবে

সেই আশাতেই বুক বেঁধেছি ওগো।

সেদিন আবার গাইবে পাখি শাখে শাখে

ফিরবে কোলাহল ধরিত্রীর বুকে

থাকবে মানুষ সুখে দুঃখে একে অপরের পাশে।

সবাই মিলে গাইবে সেদিন নব জীবনের গান

আর নয় দেরী আসতে সেদিন

যখন পৃথিবী ফিরে পাবে নতুন প্রাণ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy