STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational Others

3  

Partha Pratim Guha Neogy

Inspirational Others

প্রকৃত বন্ধু

প্রকৃত বন্ধু

1 min
1.2K

বন্ধুত্বের বন্ধন ফুলের মত পবিএ

অন্ধকারের মাঝে যেন এক উজ্জল নক্ষএ

সে এক নিষ্পাপ সম্পর্ক

যত দিন যায় হয়ে উঠে তা দৃঢ় ,তত বেশি জীবন্ত

এরই নাম বন্ধুত্ব। 


বন্ধুত্বে হয় অনেক মিষ্টি ঝগড়া আর ছেলেমানুষি অভিমান,

তার মাঝেও লুকিয়ে থাকে একে অপরের প্রতি ভালোবাসার সম্মান।

বিশ্বাস এবং ভালবাসারও সেখানে থাকেনা কোন অভাব,

এ সবই হচ্ছে প্রকৃত বন্ধুত্বের স্বভাব। 


একজন ভাল বন্ধু তার আরেক বন্ধুর আয়না

এবং মনের সিন্দুক সুরক্ষিত,

যেখানে স্পষ্ট দেখে সে তার দোষ গুন

এবং থাকে গোপনীয়তার সাথে রক্ষিত। 


আমি ভালবাসি খোলামনের মানুষের বন্ধু হতে

ভালবাসি ভাগ নিতে তার মনের ব্যথা,

যদিও মনে হয় সহজে আমি পারি না মিশতে

পারি না বোঝাতে মনের কথা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational