STORYMIRROR

SUBHAM MONDAL

Abstract Children

3  

SUBHAM MONDAL

Abstract Children

ম্যাজিকম্যান

ম্যাজিকম্যান

1 min
232

গােপালপুরের ম্যাজিকম্যান পাগড়ি মাথায় পড়ে,

হরেকরকম ম্যাজিক দেখায়, জাদুর লাঠি ধরে।

নাড়ায় মাথা, দোলায় সে হাত হাসে মুচকি হাসি, 

কাঠের গুঁড়াে ছড়িয়ে দিয়ে তৈরি করে বাঁশি।


কাটছে যে সব জুড়ছে আবার, অবাক হয়ে থাকি,

 চলে যেওনা এখনও তার অনেক ম্যাজিক বাকি।

 আঙুল ডগায় পয়সাগুলাে কেমন করে নাচায় ।

 এক নিমেষে হরিণকে সে বাঘের থেকে বাঁচায়।

দুলিয়ে তার আঙুলগুলাে, বাজিয়ে হাতের তালি,

তাসের পুরাে ভরতি প্যাকেট তক্ষুনি হয় খালি। 

হাত তালি দিয়ে জোরে, মানুষ কাটা বাকি 

ম্যাজিকম্যান বলে তখন ম্যাজিক মানেই ফঁকি ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract