STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

4  

Partha Pratim Guha Neogy

Romance

মধ্যবিত্ত জীবন

মধ্যবিত্ত জীবন

1 min
380

মন চাইলেও স্বপ্ন সব যায় না ধরা,

সবাইকে সব ইচ্ছে চাইলেও যায়না বলা,

সব হাসির আড়ালে থাকে লুকানো কান্না,

ফলে চোখ দুটি কখনো স্বাভাবিক হয়না ।


কারন,আমি মধ্যবিত্ত

এক নিষ্টুর প্রানের অভিশাপ।


না চাইলে আমি কিছু পাইনা

আবার সব কিছু চাইতেও পারিনা,

এই দুয়ের মাঝে দেয়াল উঠেছে

হাজার চেষ্টায়ও তা ভাঙ্গতে পারিনা।


স্বপ্নের মাঝে এইটুকু ফারাক

ইচ্ছে গুলো আমার হাতের উপরেই,

তাই হাজার চেষ্টায় লাফাতে পারি না

কারণ আমার বাঁধন লেগেছে দুই পায়ে

পারব না আমি বসতেও কাঁটা বিঁধে আছে।


কারন, আমি মধ্যবিত্ত

অতৃপ্ত হৃদয়ের কান্না।

চোখের মাঝে জল জমেছে,কিন্তু গড়াতে তার বারণ,

চোখের মাঝে থাকতেও পারেনা,ভিতরে যে ভীষণ জ্বালা।


ভিতরে অনেক কান্না জমে আছে,পারিনা লুকিয়ে কাঁদতে ,

তাই হাজার কথার হাট বসেছে কিন্তু দিতে পারিনা ছুটি যে।


কারন ,আমি মধ্যবিত্ত

শুধুই অভিশাপের বরপ্রাপ্ত।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance