STORYMIRROR

tutul panda

Abstract Romance Inspirational

3.5  

tutul panda

Abstract Romance Inspirational

কবিতা

কবিতা

1 min
238

কবিতা আমার, জীবনের শখ,

কবিতা আমার, গায়ের পোশাক।

কবিতা আমার, দু’নয়নের দৃষ্টি,

কবিতা আমার, স্পর্ধা করে সৃষ্টি।

কবিতা আমার, মুখের কঠোরতা,

কবিতা আমার, মনের উদারতা।

কবিতা আমার, একাকী মুহুর্তগুলো,

কবিতা আমার, কষ্টের দিনগুলো।

কবিতা আমার, হৃদয়ে সানায়ের সুর,

কবিতা আমার, সঙ্গী হয়ে চলে বহুদুর।

কবিতা আমার, আঁধার রাতে জোনাকির আলো,

কবিতা আমার, পূর্ণিমার চাঁদে আ্যমাবস্যার কালো।

কবিতা আমার, দৃষ্টিহীনের অন্তরের দৃষ্টি,

কবিতা আমার, দুর্বলের মনে করে সাহস সৃষ্টি।

কবিতা আমার, দাম্ভিকের অহংকার করে পতন,

কবিতা আমার, অত্যাচারির উপর দুর্বলের শোষন।

কবিতা আমার, সুখের মাঝে ঝরায় কান্নার বৃষ্টি,

কবিতা আমার, উষ্ণর মাঝে করা শীতলতা সৃষ্টি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract