STORYMIRROR

অনিন্দ্যসুন্দর পাল(অর্ক)

Abstract Fantasy Others

3  

অনিন্দ্যসুন্দর পাল(অর্ক)

Abstract Fantasy Others

কবিতা ১

কবিতা ১

1 min
21


আর একটু না হয়, কাহিনী হতো কিছু

ওই চাঁপাগাছ, হেমন্তবিকেল

যেটুকু তলানি, সামান্যজীবন

যাঁরা উদ্ভিদবিহীন, তাঁরা মদিরা প্রবণ 


এমন অনেক গল্প, বলতে না হয়

বলতে সহসা, জানালার পাশে 

না হয় রাখতে, বারো দফা দাবি

কোমরে ব্যথা আছে জেনেও

ঝুঁকে পড়তেই না হয় গালের আঁচিলে


সে এক অন্ধকার, সমস্ত দিন, সমস্ত অসুখ

নাই বা রাখতে হিসেব!

বসন্ত জ্বর কিংবা প্রবাসী বিপ্লব

দোষ কি ছিল এদের?


মেঘ মুঠো হাতে, উড়ে গিয়েছিল বেলাশেষে

সেই পর্ণমোচী, নদীমাতৃকতা, নীল সহবাস

এঁরাই কি ছিল সবাই, আমার কৃষ্ণচূড়ার বেশে?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract