কবির শেষ বিদায়
কবির শেষ বিদায়
সিগারেটের ধোঁয়ায় আমি হারিয়ে গেছি,
ঢেকে গেছে আমার মুখমণ্ডল চোখের জলে,
নিজের কান্নায় বিষম খাই আজকাল,
আমার দিন যে ফুরিয়ে এলো বলে।
সূর্য ক্রমশ নেমে আসছে,
ঝাপসা হয়ে আসছে দৃষ্টি,
নিজেকে আজকাল প্রশ্ন করি,
পেরেছি কি আমি করতে কোনো কবিতার সৃষ্টি।
চায়ের দোকানের মত সাধারণ,
ট্রামলাইনের মত নির্বোধ,
চেয়েছিলাম করতে নিজের জীবনটা,
