STORYMIRROR

সোম প্রসুপ্ত

Drama Romance

3  

সোম প্রসুপ্ত

Drama Romance

কাব্য লিখো

কাব্য লিখো

1 min
232

দুপুর বেলা খাবার পরে, প্রশ্নসূচক প্রশ্ন দিও

মাছের ঝোলে। পলাশ ডালে

কোকিল এলে মুখ ভাঙ্গিও।


হঠাৎ করে মেলার গিয়ে বায়না ধোরো

কাঁচের চুড়ির। গোলাপ কুড়ির

কাঁটায় দুহাত সিক্ত কোরো।


বিকেল বেলা, কেমন আছি খবর নিও

শীতের-ঘুমে। সন্ধ্যে নেমে

কালচে আলোয়, চোখে ডুবিও।


মাঝে সাজে দু একখানি অঙ্ক দিও

পাওয়ার সিরিজ। হাওয়ার ফিরীক

চুলের গোছা উড়িয়ে নিও।


অভিমানের জন্যে ক'দিন তুলে রেখো

ঠোঁট ফুলিয়ে। পাতা নুইয়ে

ঝরলে শিশির, কাব্য লিখো।


কাব্য লিখো আমার নামে, আমার কাব্য তুলে রেখে

মনের ভুলে, খোলা চুলে 

বারান্দাতে গুনগুনিও আপন শখে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from সোম প্রসুপ্ত

Similar bengali poem from Drama