STORYMIRROR

Debasree Banerjee

Abstract Others

3  

Debasree Banerjee

Abstract Others

গোধূলির (দেবশ্রী ব্যানার্জী) কবিতা- বৃষ্টি

গোধূলির (দেবশ্রী ব্যানার্জী) কবিতা- বৃষ্টি

1 min
315

সারা দিন টিপ টিপ

টুপ্ টপ্ বৃষ্টি,

মেঘে আমি রোদ্দুরে

যেন করে শুভ দৃষ্টি।

প্রকৃতির এই খেলা

দেখে লাগে মিষ্টি,

শিল্পী যে ভগবান

তাঁর এই সৃষ্টি।।

গ্রীষ্মের দাবদাহ

দিলো বুঝি মুক্তি,

মেঘেদের সাথে

ও যে করেছিল যুক্তি।

আঁখি মেলে শতদল

ভেঙে তার সুপ্তি,

এক মুখ হাঁসি হাঁসে

শিশু কয় রত্তি।।

মেঘেরা যে পাল তুলে

দিলো ঝিরি বাতাসে,

আনন্দে পাতা গুলি

দোলে ঝিরি বাতাসে।

মাল্লারা বাঁধে গান

আজ যেন কবি সে,

সকলে বেজায় খুশি

এ ছুটির অবকাশে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract