STORYMIRROR

Saibal Ray

Abstract Drama Tragedy

3  

Saibal Ray

Abstract Drama Tragedy

একাকী

একাকী

1 min
219

জীবনের জৌলুস ম্রিয়মান। 

জীবিকার বাজারি সন্মান। 

দূরে বসে ভাবে মন একাকী। 

পোড়া দেশে ভয় পায় জোনাকী। 

জলছবি ছেলেবেলা কৈশোর

পাহাড়ের কোলে ঢলে পড়া ভোর

দেখেও দেখে না সে ভয় পায়। 

একা মন বারবার ফিরে যায়। 

ফিরে যায় নদী বেয়ে পেছনে। 

ফেলে আসা স্মৃতির প্রাঙ্গণে। 

ভবিষ্যৎ বাঁধা পড়ে হিসেবে। 

আয়ব্যয় খোঁচা দেয় নীরবে। 

তবু মন উড়ে যায় কখনও।

খসে পড়া কালি গড়ে অরণ্য।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract